بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছ لَا lā না تُقَدِّمُواْ tuqaddimū তোমরা অগ্রসর হয়ো (কোন বিষয়ে) بَيۡنَ bayna আগে يَدَيِ yadayi আগে ٱللَّهِ l-lahi আল্লাহর وَرَسُولِهِۦۖ warasūlihi ও তাঁর রাসুলের وَٱتَّقُواْ wa-ittaqū এবং ভয় করো ٱللَّهَۚ l-laha আল্লাহকে إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ سَمِيعٌ samīʿun সবকিছু শুনেন عَلِيمٞ ʿalīmun সবকিছু জানেন
yāayyuhā alladhīna āmanū lā tuqaddimū bayna yadayi l-lahi warasūlihi wa-ittaqū l-laha inna l-laha samīʿun ʿalīmun
হে মু’মিনগণ! আল্লাহ ও তাঁর রাসূলের সামনে তোমরা কোন বিষয়ে অগ্রনী হয়োনা এবং আল্লাহকে ভয় কর, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছ لَا lā না تَرۡفَعُوٓاْ tarfaʿū তোমরা উঁচু করো أَصۡوَٰتَكُمۡ aṣwātakum তোমাদের কন্ঠস্বরকে فَوۡقَ fawqa উপর صَوۡتِ ṣawti কন্ঠস্বরের ٱلنَّبِيِّ l-nabiyi নবীর وَلَا walā এবং না تَجۡهَرُواْ tajharū তোমরা উচ্চ করো (আওয়াজ) لَهُۥ lahu তাঁর সাথে بِٱلۡقَوۡلِ bil-qawli কথা বলার ক্ষেত্রে كَجَهۡرِ kajahri যেমন উচ্চ হয় (আওয়াজ) بَعۡضِكُمۡ baʿḍikum তোমাদের একে لِبَعۡضٍ libaʿḍin অপরের (সাথে) أَن an (এমন না হয়) যে تَحۡبَطَ taḥbaṭa নষ্ট হয়ে যায় أَعۡمَٰلُكُمۡ aʿmālukum তোমাদের আমলগুলো وَأَنتُمۡ wa-antum এবং তোমরা لَا lā না تَشۡعُرُونَ tashʿurūna টেরও পাবে
yāayyuhā alladhīna āmanū lā tarfaʿū aṣwātakum fawqa ṣawti l-nabiyi walā tajharū lahu bil-qawli kajahri baʿḍikum libaʿḍin an taḥbaṭa aʿmālukum wa-antum lā tashʿurūna
হে মু’মিনগণ! তোমরা নাবীর কন্ঠস্বরের উপর নিজেদের কন্ঠস্বর উচু করনা এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চৈঃস্বরে কথা বল তার সাথে সেই রূপ উচ্চৈঃস্বরে কথা বলনা; কারণ এতে তোমাদের কাজ নিস্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞাতসারে।
إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা يَغُضُّونَ yaghuḍḍūna নিচু রাখে أَصۡوَٰتَهُمۡ aṣwātahum তাদের আওয়াজ عِندَ ʿinda নিকট رَسُولِ rasūli রাসুলের ٱللَّهِ l-lahi আল্লাহর أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক ٱلَّذِينَ alladhīna (তারাই) যাদের ٱمۡتَحَنَ im'taḥana যাচাই করে নিয়েছেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ قُلُوبَهُمۡ qulūbahum তাদের অন্তরসমূহকে لِلتَّقۡوَىٰۚ lilttaqwā তাকওয়ার জন্য لَهُم lahum তাদের জন্যে রয়েছে مَّغۡفِرَةٞ maghfiratun ক্ষমা وَأَجۡرٌ wa-ajrun ও পুরস্কার عَظِيمٌ ʿaẓīmun মহা
inna alladhīna yaghuḍḍūna aṣwātahum ʿinda rasūli l-lahi ulāika alladhīna im'taḥana l-lahu qulūbahum lilttaqwā lahum maghfiratun wa-ajrun ʿaẓīmun
যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কন্ঠস্বর নীচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার।
إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা يُنَادُونَكَ yunādūnaka তোমাকে ডাকাডাকি করে مِن min হতে وَرَآءِ warāi পেছন ٱلۡحُجُرَٰتِ l-ḥujurāti কক্ষের أَكۡثَرُهُمۡ aktharuhum তাদের অধিকাংশই لَا lā না يَعۡقِلُونَ yaʿqilūna জ্ঞানবুদ্ধি রাখে
inna alladhīna yunādūnaka min warāi l-ḥujurāti aktharuhum lā yaʿqilūna
যারা ঘরের পিছন হতে তোমাকে উচ্চৈঃস্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ।
وَلَوۡ walaw এবং যদি (এমন হতো) أَنَّهُمۡ annahum যে তারা صَبَرُواْ ṣabarū ধৈর্য ধরত حَتَّىٰ ḥattā যতক্ষণ না تَخۡرُجَ takhruja তুমি বের হতে إِلَيۡهِمۡ ilayhim তাদের দিকে لَكَانَ lakāna হতো অবশ্যই خَيۡرٗا khayran উত্তম لَّهُمۡۚ lahum তাদের জন্যে وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ غَفُورٞ ghafūrun ক্ষমাশীল رَّحِيمٞ raḥīmun পরম দয়ালু
walaw annahum ṣabarū ḥattā takhruja ilayhim lakāna khayran lahum wal-lahu ghafūrun raḥīmun
তুমি বের হয়ে তাদের নিকট আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত তাহলে তা’ই তাদের জন্য উত্তম হত। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُوٓاْ āmanū ঈমান এনেছ إِن in যদি جَآءَكُمۡ jāakum তোমাদের কাছে আসে فَاسِقُۢ fāsiqun কোনো সত্যত্যাগী بِنَبَإٖ binaba-in কোনো খবর নিয়ে فَتَبَيَّنُوٓاْ fatabayyanū তোমরা তখন পরীক্ষা করো أَن an (এমন না হয়) যে تُصِيبُواْ tuṣībū তোমরা ক্ষতি করে বস قَوۡمَۢا qawman সম্প্রদায়কে بِجَهَٰلَةٖ bijahālatin অজ্ঞতার কারণে فَتُصۡبِحُواْ fatuṣ'biḥū তাহলে عَلَىٰ ʿalā জন্য مَا mā যা فَعَلۡتُمۡ faʿaltum তোমরা করেছ نَٰدِمِينَ nādimīna অনুতাপকারী/ লজ্জিত
yāayyuhā alladhīna āmanū in jāakum fāsiqun binaba-in fatabayyanū an tuṣībū qawman bijahālatin fatuṣ'biḥū ʿalā mā faʿaltum nādimīna
হে মু’মিনগণ! যদি কোন পাপাচারী তোমাদের নিকট কোন বার্তা আনয়ণ করে, তোমরা তা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতা বশতঃ তোমরা কোন সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না কর এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।
وَٱعۡلَمُوٓاْ wa-iʿ'lamū এবং তোমরা জেনে রাখ أَنَّ anna যে فِيكُمۡ fīkum তোমাদের মধ্যে (আছে) رَسُولَ rasūla রাসুল ٱللَّهِۚ l-lahi আল্লাহর لَوۡ law যদি يُطِيعُكُمۡ yuṭīʿukum তোমাদের মেনে নেয় সে فِي fī ভাগ كَثِيرٖ kathīrin বেশির مِّنَ mina থেকে ٱلۡأَمۡرِ l-amri ব্যাপারে لَعَنِتُّمۡ laʿanittum তোমরা অবশ্যই কষ্ট পাবে وَلَٰكِنَّ walākinna কিন্তু ٱللَّهَ l-laha আল্লাহ حَبَّبَ ḥabbaba প্রিয় করেছেন إِلَيۡكُمُ ilaykumu তোমাদের কাছে ٱلۡإِيمَٰنَ l-īmāna ঈমানকে وَزَيَّنَهُۥ wazayyanahu এবং তা শোভন করে দিয়েছেন فِي fī মধ্যে قُلُوبِكُمۡ qulūbikum তোমাদের অন্তরের وَكَرَّهَ wakarraha এবং অপ্রিয় করে দিয়েছেন إِلَيۡكُمُ ilaykumu তোমাদের কাছে ٱلۡكُفۡرَ l-kuf'ra কুফরী/ অবিশ্বাস وَٱلۡفُسُوقَ wal-fusūqa ও সত্যত্যাগ وَٱلۡعِصۡيَانَۚ wal-ʿiṣ'yāna এবং অবাধ্যতা (প্রতি) أُوْلَٰٓئِكَ ulāika এসব লোক هُمُ humu তারাই ٱلرَّٰشِدُونَ l-rāshidūna সঠিক পথগামী
wa-iʿ'lamū anna fīkum rasūla l-lahi law yuṭīʿukum fī kathīrin mina l-amri laʿanittum walākinna l-laha ḥabbaba ilaykumu l-īmāna wazayyanahu fī qulūbikum wakarraha ilaykumu l-kuf'ra wal-fusūqa wal-ʿiṣ'yāna ulāika humu l-rāshidūna
তোমরা জেনে রেখ যে, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন; তিনি বহু বিষয়ে তোমাদের কথা মেনে নিলে তোমরাই কষ্ট পাবে। কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করেছেন এবং উহা তোমাদের হৃদয়গ্রাহী করেছেন; কুফরী, পাপাচার ও অবাধ্যতাকে করেছেন তোমাদের নিকট অপ্রিয়। ওরাই সৎ পথ অবলম্বনকারী।
فَضۡلٗا faḍlan অনুগ্রহে مِّنَ mina পক্ষ হতে ٱللَّهِ l-lahi আল্লাহর وَنِعۡمَةٗۚ waniʿ'matan ও (তাঁর) অনুগ্রহ وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ عَلِيمٌ ʿalīmun সবকিছু জানেন حَكِيمٞ ḥakīmun প্রজ্ঞাময়
faḍlan mina l-lahi waniʿ'matan wal-lahu ʿalīmun ḥakīmun
এটা আল্লাহর দান ও অনুগ্রহ; আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
وَإِن wa-in এবং যদি طَآئِفَتَانِ ṭāifatāni দুটি দল مِنَ mina মধ্য হতে ٱلۡمُؤۡمِنِينَ l-mu'minīna মু'মিনদের ٱقۡتَتَلُواْ iq'tatalū পরস্পরে যুদ্ধে লিপ্ত হয় فَأَصۡلِحُواْ fa-aṣliḥū তবে তোমরা মীমাংসা করে দাও بَيۡنَهُمَاۖ baynahumā তাদের উভয়ের মাঝে فَإِنۢ fa-in যদি অতঃপর بَغَتۡ baghat সীমালংঘন করে إِحۡدَىٰهُمَا iḥ'dāhumā তাদের একদল عَلَى ʿalā বিরুদ্ধে ٱلۡأُخۡرَىٰ l-ukh'rā অন্যের فَقَٰتِلُواْ faqātilū তবে তোমরা যুদ্ধ করো ٱلَّتِي allatī (তার বিরুদ্ধে) যে تَبۡغِي tabghī সীমালংঘন করে حَتَّىٰ ḥattā যতক্ষণ না تَفِيٓءَ tafīa ফিরে আসে إِلَىٰٓ ilā দিকে أَمۡرِ amri নির্দেশের ٱللَّهِۚ l-lahi আল্লাহর فَإِن fa-in যদি অতঃপর فَآءَتۡ fāat ফিরে আসে فَأَصۡلِحُواْ fa-aṣliḥū তবে তোমরা মীমাংসা করে দাও بَيۡنَهُمَا baynahumā তাদের উভয়ের মাঝে بِٱلۡعَدۡلِ bil-ʿadli ন্যায়ানুগভাবে وَأَقۡسِطُوٓاْۖ wa-aqsiṭū এবং তোমরা সুবিচার করো إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ يُحِبُّ yuḥibbu পছন্দ করেন ٱلۡمُقۡسِطِينَ l-muq'siṭīna সুবিচারকারীদেরকে
wa-in ṭāifatāni mina l-mu'minīna iq'tatalū fa-aṣliḥū baynahumā fa-in baghat iḥ'dāhumā ʿalā l-ukh'rā faqātilū allatī tabghī ḥattā tafīa ilā amri l-lahi fa-in fāat fa-aṣliḥū baynahumā bil-ʿadli wa-aqsiṭū inna l-laha yuḥibbu l-muq'siṭīna
মু’মিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে; অতঃপর তাদের একদল অপর দলকে আক্রমণ করলে আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি তারা ফিরে আসে তাহলে তাদের মধ্যে ন্যায়ের সাথে ফাইসালা করবে এবং সুবিচার করবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন।
إِنَّمَا innamā প্রকৃতপক্ষে ٱلۡمُؤۡمِنُونَ l-mu'minūna মু'মিনরা إِخۡوَةٞ ikh'watun (পরস্পরে) ভাই ভাই فَأَصۡلِحُواْ fa-aṣliḥū অতএব তোমরা মীমাংসা করে দাও بَيۡنَ bayna মাঝে أَخَوَيۡكُمۡۚ akhawaykum তোমাদের দুই ভাইয়ের وَٱتَّقُواْ wa-ittaqū এবং তোমরা ভয় করো ٱللَّهَ l-laha আল্লাহকে لَعَلَّكُمۡ laʿallakum তোমাদের উপর সম্ভবতঃ تُرۡحَمُونَ tur'ḥamūna অনুগ্রহ করা হবে
innamā l-mu'minūna ikh'watun fa-aṣliḥū bayna akhawaykum wa-ittaqū l-laha laʿallakum tur'ḥamūna
মু’মিনরা পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও।
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছ لَا lā না يَسۡخَرۡ yaskhar উপহাস করে (যেন) قَوۡمٞ qawmun কোনো পুরুষ مِّن min মধ্য থেকে قَوۡمٍ qawmin (অন্য) কোনো পুরুষের عَسَىٰٓ ʿasā হয়তো (যাদের বিদ্রুপ করা হচ্ছে) أَن an যে يَكُونُواْ yakūnū তারা হবে خَيۡرٗا khayran উত্তম مِّنۡهُمۡ min'hum তাদের চেয়ে وَلَا walā আর না نِسَآءٞ nisāon মহিলারা مِّن min মধ্য থেকে نِّسَآءٍ nisāin (অন্য) মহিলাদের عَسَىٰٓ ʿasā হয়তো أَن an যে يَكُنَّ yakunna তারা হবে خَيۡرٗا khayran উত্তম مِّنۡهُنَّۖ min'hunna তাদের চেয়ে وَلَا walā এবং না تَلۡمِزُوٓاْ talmizū তোমরা দোষারোপ করো أَنفُسَكُمۡ anfusakum তোমাদের নিজেদেরকে وَلَا walā এবং না تَنَابَزُواْ tanābazū তোমরা ডেকো পরস্পরে بِٱلۡأَلۡقَٰبِۖ bil-alqābi (মন্দ) উপনামে بِئۡسَ bi'sa অত্যন্ত খারাপ ব্যাপার ٱلِٱسۡمُ l-s'mu নামযুক্ত হওয়া ٱلۡفُسُوقُ l-fusūqu অন্যায় (কাজে) بَعۡدَ baʿda পরে ٱلۡإِيمَٰنِۚ l-īmāni ঈমান (গ্রহণের) وَمَن waman এবং যে لَّمۡ lam না يَتُبۡ yatub বিরত থাকে فَأُوْلَٰٓئِكَ fa-ulāika তবে ঐসব লোক هُمُ humu তারাই ٱلظَّٰلِمُونَ l-ẓālimūna সীমালঙ্ঘঙ্কারী
yāayyuhā alladhīna āmanū lā yaskhar qawmun min qawmin ʿasā an yakūnū khayran min'hum walā nisāon min nisāin ʿasā an yakunna khayran min'hunna walā talmizū anfusakum walā tanābazū bil-alqābi bi'sa l-s'mu l-fusūqu baʿda l-īmāni waman lam yatub fa-ulāika humu l-ẓālimūna
হে মু’মিনগণ! কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে; কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন মহিলা অপর কোন মহিলাকেও যেন উপহাস না করে; কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিনী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করনা এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকনা; ঈমান আনার পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরণের আচরণ হতে নিবৃত্ত না হয় তারাই যালিম।
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছ ٱجۡتَنِبُواْ ij'tanibū দূরে থাক كَثِيرٗا kathīran অত্যাধিক مِّنَ mina হতে ٱلظَّنِّ l-ẓani অনুমান করা إِنَّ inna নিশ্চয়ই بَعۡضَ baʿḍa কিছু ٱلظَّنِّ l-ẓani অনুমান إِثۡمٞۖ ith'mun পাপ وَلَا walā এবং না تَجَسَّسُواْ tajassasū তোমরা দোষ খোঁজ করো وَلَا walā এবং না يَغۡتَب yaghtab নিন্দা করো بَّعۡضُكُم baʿḍukum তোমাদের কেউ بَعۡضًاۚ baʿḍan কাউকে أَيُحِبُّ ayuḥibbu পছন্দ করে কি أَحَدُكُمۡ aḥadukum তোমাদের কেউ أَن an যে يَأۡكُلَ yakula সে খাবে لَحۡمَ laḥma গোশত أَخِيهِ akhīhi তার ভাইয়ের مَيۡتٗا maytan (যে) মৃত فَكَرِهۡتُمُوهُۚ fakarih'tumūhu বস্তুতঃ তা তোমরা ঘৃণাই কর وَٱتَّقُواْ wa-ittaqū এবং তোমরা ভয় করো ٱللَّهَۚ l-laha আল্লাহকে إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ تَوَّابٞ tawwābun তওবা কবুলকারী رَّحِيمٞ raḥīmun পরম দয়ালু
yāayyuhā alladhīna āmanū ij'tanibū kathīran mina l-ẓani inna baʿḍa l-ẓani ith'mun walā tajassasū walā yaghtab baʿḍukum baʿḍan ayuḥibbu aḥadukum an yakula laḥma akhīhi maytan fakarih'tumūhu wa-ittaqū l-laha inna l-laha tawwābun raḥīmun
হে মু’মিনগণ! তোমরা বহুবিধ অনুমান হতে দূরে থাক; কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করনা এবং একে অপরের পশ্চাতে নিন্দা করনা। তোমাদের মধ্যে কি কেহ তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে চায়? বস্তুতঃ তোমরাতো এটাকে ঘৃণাই মনে কর। তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহ তাওবাহ গ্রহণকারী, পরম দয়ালু।
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلنَّاسُ l-nāsu মানুষ إِنَّا innā নিশ্চয়ই خَلَقۡنَٰكُم khalaqnākum আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি مِّن min হতে ذَكَرٖ dhakarin এক পুরুষ وَأُنثَىٰ wa-unthā ও এক মহিলা وَجَعَلۡنَٰكُمۡ wajaʿalnākum এবং আমরা তোমাদেরকে বিভক্ত করেছি شُعُوبٗا shuʿūban বিভিন্ন সম্প্রদায় وَقَبَآئِلَ waqabāila ও (বিভিন্ন) গোত্রে لِتَعَارَفُوٓاْۚ litaʿārafū যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পার إِنَّ inna নিশ্চয়ই أَكۡرَمَكُمۡ akramakum তোমাদের মধ্যে বেশি মর্যাদাসম্পন্ন عِندَ ʿinda নিকট ٱللَّهِ l-lahi আল্লাহর أَتۡقَىٰكُمۡۚ atqākum তোমাদের মধ্যে যে সর্বাধিক মুত্তাকি إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ عَلِيمٌ ʿalīmun সবকিছু জানেন خَبِيرٞ khabīrun খুব অবহিত
yāayyuhā l-nāsu innā khalaqnākum min dhakarin wa-unthā wajaʿalnākum shuʿūban waqabāila litaʿārafū inna akramakum ʿinda l-lahi atqākum inna l-laha ʿalīmun khabīrun
হে মানুষ! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পার। তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকী। আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন।
۞ قَالَتِ qālati বলে ٱلۡأَعۡرَابُ l-aʿrābu মরুবাসীরা ءَامَنَّاۖ āmannā "আমরা ঈমান এনেছি" قُل qul বলো لَّمۡ lam "নি تُؤۡمِنُواْ tu'minū তোমরা ঈমান আনো وَلَٰكِن walākin বরং قُولُوٓاْ qūlū তোমরা বলো أَسۡلَمۡنَا aslamnā "আমরা বশ্যতা স্বীকার করেছি" وَلَمَّا walammā এবং এখনও না يَدۡخُلِ yadkhuli প্রবেশ করেছে ٱلۡإِيمَٰنُ l-īmānu ঈমান فِي fī মধ্যে قُلُوبِكُمۡۖ qulūbikum তোমাদের অন্তরসমূহের وَإِن wa-in এবং যদি تُطِيعُواْ tuṭīʿū তোমরা আনুগত্য করো ٱللَّهَ l-laha আল্লাহর وَرَسُولَهُۥ warasūlahu ও তাঁর রাসুলের لَا lā না يَلِتۡكُم yalit'kum তোমাদের কম করবেন (প্রতিফল দানে) مِّنۡ min থেকে أَعۡمَٰلِكُمۡ aʿmālikum তোমাদের কর্মসমূহের شَيۡـًٔاۚ shayan কিছুমাত্র إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ غَفُورٞ ghafūrun ক্ষমাশীল رَّحِيمٌ raḥīmun পরম দয়ালু
qālati l-aʿrābu āmannā qul lam tu'minū walākin qūlū aslamnā walammā yadkhuli l-īmānu fī qulūbikum wa-in tuṭīʿū l-laha warasūlahu lā yalit'kum min aʿmālikum shayan inna l-laha ghafūrun raḥīmun
আরাব মরুবাসীরা বলেঃ আমরা ঈমান আনলাম। তুমি বলঃ তোমরা ঈমান আননি, বরং তোমরা বলঃ আমরা আত্মসমর্পন করেছি; কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। যদি তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর তাহলে তোমাদের কর্মফল সামান্য পরিমানও কম করা হবেনা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
إِنَّمَا innamā প্রকৃতপক্ষে ٱلۡمُؤۡمِنُونَ l-mu'minūna (তারাই) মু'মিন ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে بِٱللَّهِ bil-lahi আল্লাহর উপর وَرَسُولِهِۦ warasūlihi ও তাঁর রাসুলের (উপর) ثُمَّ thumma পরে لَمۡ lam নি يَرۡتَابُواْ yartābū তারা সন্দেহ করে وَجَٰهَدُواْ wajāhadū এবং তারা জিহাদ করেছে بِأَمۡوَٰلِهِمۡ bi-amwālihim তাদের ধনসম্পদ দিয়ে وَأَنفُسِهِمۡ wa-anfusihim এবং তাদের জানজীবন (দিয়ে) فِي fī মধ্যে سَبِيلِ sabīli পথের ٱللَّهِۚ l-lahi আল্লাহর أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক هُمُ humu তারাই ٱلصَّٰدِقُونَ l-ṣādiqūna সত্যবাদী"
innamā l-mu'minūna alladhīna āmanū bil-lahi warasūlihi thumma lam yartābū wajāhadū bi-amwālihim wa-anfusihim fī sabīli l-lahi ulāika humu l-ṣādiqūna
তারাই মু’মিন যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করেনা এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে, তারাই সত্যনিষ্ঠ।
قُلۡ qul (হে নবী) বলো أَتُعَلِّمُونَ atuʿallimūna "তোমরা কি জানাচ্ছ ٱللَّهَ l-laha আল্লাহকে بِدِينِكُمۡ bidīnikum তোমাদের দীন (পালন) সম্পর্কে وَٱللَّهُ wal-lahu অথচ আল্লাহ يَعۡلَمُ yaʿlamu জানেন مَا mā যা কিছু فِي fī মধ্যে (আছে) ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশসমূহের وَمَا wamā ও যা কিছু فِي fī মধ্যে (আছে) ٱلۡأَرۡضِۚ l-arḍi পৃথিবীর وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ بِكُلِّ bikulli সম্পর্কে شَيۡءٍ shayin সব জিনিসের عَلِيمٞ ʿalīmun খুব জানেন"
qul atuʿallimūna l-laha bidīnikum wal-lahu yaʿlamu mā fī l-samāwāti wamā fī l-arḍi wal-lahu bikulli shayin ʿalīmun
বলঃ তোমরা কি তোমাদের দীন সম্পর্কে আল্লাহকে অবহিত করছ? অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আকাশমন্ডলী ও পৃথিবীতে। আল্লাহ সর্ব বিষয়ে সম্যক অবহিত।
يَمُنُّونَ yamunnūna তারা অনুগ্রহ প্রকাশ করে عَلَيۡكَ ʿalayka তোমার প্রতি أَنۡ an যে أَسۡلَمُواْۖ aslamū তারা ইসলাম গ্রহণ করেছে قُل qul বলো لَّا lā "না تَمُنُّواْ tamunnū তোমরা অনুগ্রহ বলে মনে করো عَلَيَّ ʿalayya আমার প্রতি إِسۡلَٰمَكُمۖ is'lāmakum তোমাদের ইসলাম গ্রহণের بَلِ bali বরং ٱللَّهُ l-lahu আল্লাহ يَمُنُّ yamunnu অনুগ্রহ করেছেন عَلَيۡكُمۡ ʿalaykum তোমাদের উপর أَنۡ an যে هَدَىٰكُمۡ hadākum তিনি তোমাদেরকে পথ দেখিয়েছেন لِلۡإِيمَٰنِ lil'īmāni ঈমানের দিকে إِن in যদি كُنتُمۡ kuntum তোমরা হও صَٰدِقِينَ ṣādiqīna সত্যবাদী (ঈমানের দাবিতে)
yamunnūna ʿalayka an aslamū qul lā tamunnū ʿalayya is'lāmakum bali l-lahu yamunnu ʿalaykum an hadākum lil'īmāni in kuntum ṣādiqīna
তারা মনে করে আত্মসমর্পণ করে তোমাকে ধন্য করেছে। বলঃ তোমাদের আত্মসমর্পণ আমাকে ধন্য করেছে মনে করনা। বরং আল্লাহই ঈমানের দিকে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হও।
إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ يَعۡلَمُ yaʿlamu জানেন غَيۡبَ ghayba অদৃশ্য (সম্পর্কে) ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশসমূহের وَٱلۡأَرۡضِۚ wal-arḍi ও পৃথিবীর وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ بَصِيرُۢ baṣīrun সবকিছু দেখেন بِمَا bimā ঐ বিষয়েও যা تَعۡمَلُونَ taʿmalūna তোমরা করছ"
inna l-laha yaʿlamu ghayba l-samāwāti wal-arḍi wal-lahu baṣīrun bimā taʿmalūna
আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন। তোমরা যা কর আল্লাহ তা দেখেন।
← পূর্ববর্তী সূরা আল-ফাতহ পরবর্তী সূরা → ক্বাফ