আল-মুরসালাত

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

77:1

wal-mur'salāti ʿur'fan

শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ুর;

77:2

fal-ʿāṣifāti ʿaṣfan

আর প্রলয়ঙ্করী ঝটিকার;

77:3

wal-nāshirāti nashran

শপথ সঞ্চালনকারী বায়ুর;

77:4

fal-fāriqāti farqan

আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর।

77:5

fal-mul'qiyāti dhik'ran

এবং তার, যে মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ –

77:6

ʿudh'ran aw nudh'ran

অনুশোচনা স্বরূপ অথবা সতর্কতা স্বরূপ।

77:7

innamā tūʿadūna lawāqiʿun

নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভাবী।

77:8

fa-idhā l-nujūmu ṭumisat

যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হবে,

77:9

wa-idhā l-samāu furijat

যখন আকাশ বিদীর্ণ হবে,

77:10

wa-idhā l-jibālu nusifat

এবং যখন পর্বতমালা উম্মুলিত ও বিক্ষিপ্ত হবে,

77:11

wa-idhā l-rusulu uqqitat

এবং রাসূলগণের নিরূপিত সময় উপস্থিত হবে।

77:12

li-ayyi yawmin ujjilat

এই সমূদয় স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য?

77:13

liyawmi l-faṣli

বিচার দিনের জন্য।

77:14

wamā adrāka mā yawmu l-faṣli

বিচার দিন সম্বন্ধে তুমি জান কি?

77:15

waylun yawma-idhin lil'mukadhibīna

সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।

77:16

alam nuh'liki l-awalīna

আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?

77:17

thumma nut'biʿuhumu l-ākhirīna

অতঃপর আমি পরবর্তীদেরকে তাদের অনুগামী করব।

77:18

kadhālika nafʿalu bil-muj'rimīna

অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি।

77:19

waylun yawma-idhin lil'mukadhibīna

সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।

77:20

alam nakhluqkkum min māin mahīnin

আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি?

77:21

fajaʿalnāhu fī qarārin makīnin

অতঃপর আমি তা স্থাপন করেছি নিরাপদ আধারে।

77:22

ilā qadarin maʿlūmin

এক নির্দিষ্ট কাল পর্যন্ত।

77:23

faqadarnā faniʿ'ma l-qādirūna

আমি এটাকে গঠন করেছি পরিমিতভাবে, আমি কত নিপুণ স্রষ্টা।

77:24

waylun yawma-idhin lil'mukadhibīna

সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।

77:25

alam najʿali l-arḍa kifātan

আমি কি ভূমিকে সৃষ্টি করিনি ধারণকারী রূপে –

77:26

aḥyāan wa-amwātan

জীবিত ও মৃতের জন্য?

77:27

wajaʿalnā fīhā rawāsiya shāmikhātin wa-asqaynākum māan furātan

আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়েছি সুপেয় পানি।

77:28

waylun yawma-idhin lil'mukadhibīna

সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।

77:29

inṭaliqū ilā mā kuntum bihi tukadhibūna

তোমরা যাকে অস্বীকার করতে, চল তারই দিকে।

77:30

inṭaliqū ilā ẓillin dhī thalāthi shuʿabin

চল তিন কুন্ডল বিশিষ্ট ছায়ার দিকে।

লোড হচ্ছে…