بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
wal-samāi wal-ṭāriqi
শপথ আকাশের এবং রাতে যা আবির্ভূত হয় তার;
wamā adrāka mā l-ṭāriqu
তুমি কী জান রাতে যা আবির্ভূত হয় তা কি?
al-najmu l-thāqibu
ওটা দীপ্তিমান নক্ষত্র!
in kullu nafsin lammā ʿalayhā ḥāfiẓun
প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।
falyanẓuri l-insānu mimma khuliqa
সুতরাং মানুষের চিন্তা করা উচিত যে, তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে।
khuliqa min māin dāfiqin
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতে,
yakhruju min bayni l-ṣul'bi wal-tarāibi
এটা নির্গত হয় পৃষ্ঠদেশ ও পঞ্জরাস্থির মধ্য হতে।
innahu ʿalā rajʿihi laqādirun
নিশ্চয়ই তিনি তার পুনরাবর্তনে ক্ষমতাবান।
yawma tub'lā l-sarāiru
যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে –
famā lahu min quwwatin walā nāṣirin
সেদিন তার কোন ক্ষমতা থাকবেনা এবং সাহায্যকারীও না।
wal-samāi dhāti l-rajʿi
শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি,
wal-arḍi dhāti l-ṣadʿi
এবং শপথ যমীনের যা বিদীর্ণ হয়,
innahu laqawlun faṣlun
নিশ্চয়ই ইহা (আল কুরআন) মীমাংসাকারী বাণী,
wamā huwa bil-hazli
এবং এটা নিরর্থক নয়।
innahum yakīdūna kaydan
তারা ভীষণ ষড়যন্ত্র করে,
wa-akīdu kaydan
আর আমিও ভীষণ কৌশল করি।
famahhili l-kāfirīna amhil'hum ruwaydan
অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।