بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
ٱلۡحَمۡدُ al-ḥamdu সমস্ত প্রশংসা لِلَّهِ lillahi জন্যে আল্লাহর ٱلَّذِي alladhī যিনি (এমন সত্ত্বা) لَهُۥ lahu জন্যে তাঁরই (মালিকানায়) مَا mā যা কিছু فِي fī মধ্যে (আছে) ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশমন্ডলীর وَمَا wamā আর যা কিছু فِي fī মধ্যে (আছে) ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর وَلَهُ walahu এবং জন্যে তাঁরই ٱلۡحَمۡدُ l-ḥamdu সকল প্রশংসা فِي fī মধ্যে ٱلۡأٓخِرَةِۚ l-ākhirati পরকালের وَهُوَ wahuwa এবং তিনিই ٱلۡحَكِيمُ l-ḥakīmu প্রজ্ঞাময় ٱلۡخَبِيرُ l-khabīru খুব অবহিত
al-ḥamdu lillahi alladhī lahu mā fī l-samāwāti wamā fī l-arḍi walahu l-ḥamdu fī l-ākhirati wahuwa l-ḥakīmu l-khabīru
প্রশংসা আল্লাহর যিনি আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুরই মালিক এবং আখিরাতেও প্রশংসা তাঁরই। তিনি প্রজ্ঞাময়, সর্ব বিষয়ে অবহিত।
يَعۡلَمُ yaʿlamu তিনি জানেন مَا mā যা কিছু يَلِجُ yaliju প্রবেশ করে فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর وَمَا wamā আর যা কিছু يَخۡرُجُ yakhruju বের হয় مِنۡهَا min'hā থেকে তা وَمَا wamā এবং যা কিছু يَنزِلُ yanzilu নামে (অবতীর্ণ হয়) مِنَ mina থেকে ٱلسَّمَآءِ l-samāi আকাশ وَمَا wamā আর যা কিছু يَعۡرُجُ yaʿruju উত্থিত হয় فِيهَاۚ fīhā মধ্যে তার وَهُوَ wahuwa এবং তিনিই ٱلرَّحِيمُ l-raḥīmu পরম দয়ালু ٱلۡغَفُورُ l-ghafūru ক্ষমাশীল
yaʿlamu mā yaliju fī l-arḍi wamā yakhruju min'hā wamā yanzilu mina l-samāi wamā yaʿruju fīhā wahuwa l-raḥīmu l-ghafūru
তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে, তা হতে যা নির্গত হয় এবং যা আকাশ হতে বর্ষিত হয় ও যা কিছু আকাশে উত্থিত হয়। তিনিই পরম দয়ালু, ক্ষমাশীল।
وَقَالَ waqāla এবং বলে ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُواْ kafarū অস্বীকার করেছে لَا lā "(কেন) না تَأۡتِينَا tatīnā উপর আসছে আমাদের ٱلسَّاعَةُۖ l-sāʿatu ক্বিয়ামাত" قُلۡ qul বলো بَلَىٰ balā "কেন না নিশ্চয়ই وَرَبِّي warabbī শপথ আমার রবের لَتَأۡتِيَنَّكُمۡ latatiyannakum অবশ্যই উপর আসবেই তোমাদের عَٰلِمِ ʿālimi (আমার রব)জ্ঞানী ٱلۡغَيۡبِۖ l-ghaybi অদৃশ্যের (ব্যাপারে)" لَا lā না يَعۡزُبُ yaʿzubu লুকায়িত আছে عَنۡهُ ʿanhu থেকে তাঁর مِثۡقَالُ mith'qālu (কিছু) পরিমাণও ذَرَّةٖ dharratin কোনো অণুর فِي fī মধ্যে ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশসমূহের وَلَا walā আর না فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর وَلَآ walā এবং না أَصۡغَرُ aṣgharu ক্ষুদ্রতর مِن min চেয়েও ذَٰلِكَ dhālika সেটার وَلَآ walā আর না أَكۡبَرُ akbaru বৃহত্তর إِلَّا illā কিন্তু فِي fī মধ্যে (আছে) كِتَٰبٖ kitābin (লিখিত) একটি কিতাবের مُّبِينٖ mubīnin সুস্পষ্ট
waqāla alladhīna kafarū lā tatīnā l-sāʿatu qul balā warabbī latatiyannakum ʿālimi l-ghaybi lā yaʿzubu ʿanhu mith'qālu dharratin fī l-samāwāti walā fī l-arḍi walā aṣgharu min dhālika walā akbaru illā fī kitābin mubīnin
কাফিরেরা বলেঃ আমাদের উপর কিয়ামাত আসবেনা। বলঃ আসবেই, শপথ আমার রবের! নিশ্চয়ই তোমাদের নিকট ওটা আসবে। তিনি অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত; আকাশমন্ডলী ও পৃথিবীতে তাঁর অগোচর নয় অণু পরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু; বরং ওর প্রত্যেকটি লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবে।
لِّيَجۡزِيَ liyajziya (ক্বিয়ামাত এজন্যে) যেন তিনি পুরস্কার দেন ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করেছে ٱلصَّٰلِحَٰتِۚ l-ṣāliḥāti সৎ أُوْلَٰٓئِكَ ulāika ঐসব (লোক) لَهُم lahum জন্যে তাদের (রয়েছে) مَّغۡفِرَةٞ maghfiratun ক্ষমা وَرِزۡقٞ wariz'qun ও জীবিকা كَرِيمٞ karīmun সম্মানজনক
liyajziya alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti ulāika lahum maghfiratun wariz'qun karīmun
এটা এ জন্য যে, যারা মু’মিন ও সৎ কর্মপরায়ণ তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। তাদেরই জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রিয্ক।
وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা سَعَوۡ saʿaw চেষ্টা করে فِيٓ fī ক্ষেত্রে ءَايَٰتِنَا āyātinā আয়াতগুলোর আমাদের مُعَٰجِزِينَ muʿājizīna ব্যর্থ প্রমাণ করতে أُوْلَٰٓئِكَ ulāika ঐসব (লোক) لَهُمۡ lahum জন্যে তাদের(রয়েছে) عَذَابٞ ʿadhābun শাস্তি مِّن min ধরণের رِّجۡزٍ rij'zin ভয়ংকর أَلِيمٞ alīmun নির্মম
wa-alladhīna saʿaw fī āyātinā muʿājizīna ulāika lahum ʿadhābun min rij'zin alīmun
যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য রয়েছে ভয়ংকর মর্মন্তুদ শাস্তি।
وَيَرَى wayarā এবং জানে ٱلَّذِينَ alladhīna (তারা) যাদের أُوتُواْ ūtū দেয়া হয়েছে ٱلۡعِلۡمَ l-ʿil'ma জ্ঞান ٱلَّذِيٓ alladhī যা أُنزِلَ unzila অবতীর্ণ করা হয়েছে إِلَيۡكَ ilayka প্রতি তোমার مِن min পক্ষ হ'তে رَّبِّكَ rabbika তোমার রবের هُوَ huwa তা ٱلۡحَقَّ l-ḥaqa সত্য وَيَهۡدِيٓ wayahdī এবং তা পথ দেখায় إِلَىٰ ilā দিকে صِرَٰطِ ṣirāṭi পথের ٱلۡعَزِيزِ l-ʿazīzi পরাক্রমশালী (রবের) ٱلۡحَمِيدِ l-ḥamīdi (যিনি) প্রশংসিত
wayarā alladhīna ūtū l-ʿil'ma alladhī unzila ilayka min rabbika huwa l-ḥaqa wayahdī ilā ṣirāṭi l-ʿazīzi l-ḥamīdi
যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা জানে যে, তোমার রবের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা সত্য। ইহা মানুষকে পরাক্রমশালী ও প্রশংসা আল্লাহর পথ নির্দেশ করে।
وَقَالَ waqāla এবং বলে ٱلَّذِينَ alladhīna (তারা) যারা كَفَرُواْ kafarū অস্বীকার করেছে هَلۡ hal "কি نَدُلُّكُمۡ nadullukum আমরা সন্ধান দিবো তোমাদেরকে عَلَىٰ ʿalā সম্পর্কে رَجُلٖ rajulin এক ব্যক্তির يُنَبِّئُكُمۡ yunabbi-ukum যে জানিয়ে দিবে তোমাদেরকে إِذَا idhā যখন مُزِّقۡتُمۡ muzziq'tum ছিন্ন-বিচ্ছিন্ন করা হবে তোমাদেরকে كُلَّ kulla সম্পূর্ণ مُمَزَّقٍ mumazzaqin খুব ছিন্ন-বিচ্ছিন্ন إِنَّكُمۡ innakum নিশ্চয়ই তোমরা(হবে) لَفِي lafī অবশ্যই মধ্যে خَلۡقٖ khalqin সৃষ্টির جَدِيدٍ jadīdin নতুন (অর্থাৎ উত্থিত হবে?)
waqāla alladhīna kafarū hal nadullukum ʿalā rajulin yunabbi-ukum idhā muzziq'tum kulla mumazzaqin innakum lafī khalqin jadīdin
কাফিরেরা বলেঃ আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দিব যে তোমাদেরকে বলে তোমাদের দেহ সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে পড়লেও তোমরা সৃষ্টি রূপে উত্থিত হবে?
أَفۡتَرَىٰ aftarā কি রচনা করেছে عَلَى ʿalā উপর ٱللَّهِ l-lahi আল্লাহর كَذِبًا kadhiban মিথ্যা أَم am অথবা بِهِۦ bihi সাথে তার (আছে) جِنَّةُۢۗ jinnatun জিন" بَلِ bali বরং ٱلَّذِينَ alladhīna যারা لَا lā না يُؤۡمِنُونَ yu'minūna বিশ্বাস করে بِٱلۡأٓخِرَةِ bil-ākhirati প্রতি আখেরাতের فِي fī মধ্যে (রয়েছে) ٱلۡعَذَابِ l-ʿadhābi শাস্তির وَٱلضَّلَٰلِ wal-ḍalāli এবং বিভ্রান্তির ٱلۡبَعِيدِ l-baʿīdi সুদূর
aftarā ʿalā l-lahi kadhiban am bihi jinnatun bali alladhīna lā yu'minūna bil-ākhirati fī l-ʿadhābi wal-ḍalāli l-baʿīdi
সে কি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে অথবা সে কি উন্মাদ? বস্তুতঃ যারা আখিরাতে বিশ্বাস করেনা তারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রয়েছে।
أَفَلَمۡ afalam কি তবে না يَرَوۡاْ yaraw তারা দেখে إِلَىٰ ilā দিকে مَا mā (তার) যা بَيۡنَ bayna মাঝে أَيۡدِيهِمۡ aydīhim হাতের (সামনে রয়েছে) তাদের وَمَا wamā এবং যা خَلۡفَهُم khalfahum পিছনে তাদের مِّنَ mina হ'তে ٱلسَّمَآءِ l-samāi আকাশ وَٱلۡأَرۡضِۚ wal-arḍi এবং পৃথিবী إِن in যদি نَّشَأۡ nasha আমরা চাই نَخۡسِفۡ nakhsif আমরা ধ্বসিয়ে দিবো بِهِمُ bihimu সহ তাদের ٱلۡأَرۡضَ l-arḍa পৃথিবীকে أَوۡ aw অথবা نُسۡقِطۡ nus'qiṭ আমরা পতিত করবো عَلَيۡهِمۡ ʿalayhim উপর তাদের كِسَفٗا kisafan (কিছু) খণ্ড مِّنَ mina থেকে ٱلسَّمَآءِۚ l-samāi আকাশ إِنَّ inna নিশ্চয়ই فِي fī মধ্যে (রয়েছে) ذَٰلِكَ dhālika এর لَأٓيَةٗ laāyatan অবশ্যই নিদর্শন لِّكُلِّ likulli জন্যে প্রত্যেক عَبۡدٖ ʿabdin দাসের مُّنِيبٖ munībin যে (আল্লাহ) অভিমুখী
afalam yaraw ilā mā bayna aydīhim wamā khalfahum mina l-samāi wal-arḍi in nasha nakhsif bihimu l-arḍa aw nus'qiṭ ʿalayhim kisafan mina l-samāi inna fī dhālika laāyatan likulli ʿabdin munībin
তারা কি তাদের সম্মুখে ও পশ্চাতে, আসমান ও যমীনে যা আছে তার প্রতি লক্ষ্য করেনা? আমি ইচ্ছা করলে তাদেরকেসহ ভূমি ধ্বসিয়ে দিব অথবা তাদের উপর আকাশ মন্ডলের পতন ঘটাব; আল্লাহর অভিমুখী প্রতিটি বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে।
۞ وَلَقَدۡ walaqad এবং নিশ্চয়ই ءَاتَيۡنَا ātaynā আমরা দিয়েছি دَاوُۥدَ dāwūda দাউদকে مِنَّا minnā আমাদের পক্ষ থেকে فَضۡلٗاۖ faḍlan অনুগ্রহ يَٰجِبَالُ yājibālu "(এবং বলেছিলাম) হে পর্বতমালা أَوِّبِي awwibī পবিত্রতা ঘোষণা করো مَعَهُۥ maʿahu তার সাথে وَٱلطَّيۡرَۖ wal-ṭayra এবং পাখীদেরকেও (হুকুম দিয়েছিলাম)" وَأَلَنَّا wa-alannā এবং আমরা নরম করে দেই لَهُ lahu জন্যে তার ٱلۡحَدِيدَ l-ḥadīda লোহাকে
walaqad ātaynā dāwūda minnā faḍlan yājibālu awwibī maʿahu wal-ṭayra wa-alannā lahu l-ḥadīda
আমি নিশ্চয়ই দাঊদের প্রতি অনুগ্রহ করেছিলাম এবং আদেশ করেছিলাম, হে পবর্তমালা! তোমরা দাঊদের সাথে আমার পবিত্রতা ঘোষণা কর এবং বিহংগকূলকেও। তার জন্য নমনীয় করেছিলাম লৌহ –
أَنِ ani (এবং নির্দেশ দিয়েছিলাম) যে ٱعۡمَلۡ iʿ'mal তুমি তৈরি করো سَٰبِغَٰتٖ sābighātin (নিখুঁত) বর্মসমূহ وَقَدِّرۡ waqaddir ও পরিমাণ রক্ষা করো فِي fī মধ্যে ٱلسَّرۡدِۖ l-sardi কড়াগুলোর وَٱعۡمَلُواْ wa-iʿ'malū এবং তোমরা কাজ করো صَٰلِحًاۖ ṣāliḥan সৎ إِنِّي innī নিশ্চয়ই আমি بِمَا bimā ঐ বিষয়ে যা تَعۡمَلُونَ taʿmalūna তোমরা করছো بَصِيرٞ baṣīrun দৃষ্টিমান
ani iʿ'mal sābighātin waqaddir fī l-sardi wa-iʿ'malū ṣāliḥan innī bimā taʿmalūna baṣīrun
(এই আদেশ করে) ‘তুমি পূর্ণ মাপের বর্ম তৈরী কর, কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত কর এবং তোমরা সৎ কাজ কর’, তোমরা যা কিছু কর আমি ওর সম্যক দ্রষ্টা।
وَلِسُلَيۡمَٰنَ walisulaymāna এবং জন্যে সোলায়মানের (অধীন করে দেই) ٱلرِّيحَ l-rīḥa বাতাসকে غُدُوُّهَا ghuduwwuhā সকালের বেড়ানো তার شَهۡرٞ shahrun এক মাসের وَرَوَاحُهَا warawāḥuhā এবং সন্ধ্যার বেড়ানো তার شَهۡرٞۖ shahrun এক মাসের (অর্থাৎ সে এক মাসের পথ এক সকাল বা এক সন্ধায় অতিক্রম করতো وَأَسَلۡنَا wa-asalnā এবং আমরা প্রবাহিত করেছি لَهُۥ lahu জন্যে তার عَيۡنَ ʿayna ঝর্ণা ٱلۡقِطۡرِۖ l-qiṭ'ri গলানো তামার وَمِنَ wamina এবং কিছু ٱلۡجِنِّ l-jini জিনদের مَن man যারা يَعۡمَلُ yaʿmalu কাজ করতো بَيۡنَ bayna মাঝে يَدَيۡهِ yadayhi হাতের (সামনে) তার بِإِذۡنِ bi-idh'ni ক্রমে অনুমতি رَبِّهِۦۖ rabbihi তাঁর রবের وَمَن waman আর যে يَزِغۡ yazigh অমান্য করতো مِنۡهُمۡ min'hum মধ্য থেকে তাদের عَنۡ ʿan হ'তে أَمۡرِنَا amrinā নির্দেশের আমাদের نُذِقۡهُ nudhiq'hu আমরা আস্বাদন করাতাম তাকে مِنۡ min থেকে عَذَابِ ʿadhābi শাস্তি ٱلسَّعِيرِ l-saʿīri জ্বলন্ত আগুনের
walisulaymāna l-rīḥa ghuduwwuhā shahrun warawāḥuhā shahrun wa-asalnā lahu ʿayna l-qiṭ'ri wamina l-jini man yaʿmalu bayna yadayhi bi-idh'ni rabbihi waman yazigh min'hum ʿan amrinā nudhiq'hu min ʿadhābi l-saʿīri
সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে যা প্রভাতে এক মাসের পথ অতিক্রম করত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তাম্রের এক প্রস্রবন প্রবাহিত করেছিলাম। এবং ছিল জিন সম্প্রদায় যারা তাদের রবের অনুমতিক্রমে নিজেদের কতক তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার নির্দেশ অমান্য করে তাকে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাব।
يَعۡمَلُونَ yaʿmalūna তারা তৈরি করতো لَهُۥ lahu জন্যে তার مَا mā যা يَشَآءُ yashāu সে ইচ্ছে করতো مِن min যেমন مَّحَٰرِيبَ maḥārība প্রাসাদসমূহ وَتَمَٰثِيلَ watamāthīla ও (প্রাণহীন বস্তুর)ভাস্কর্য وَجِفَانٖ wajifānin ও বড় পাত্রসমূহ كَٱلۡجَوَابِ kal-jawābi হাউজসদৃশ وَقُدُورٖ waqudūrin এবং বড় ডেগসমূহ رَّاسِيَٰتٍۚ rāsiyātin দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ٱعۡمَلُوٓاْ iʿ'malū "(আরও বলেছিলাম) তোমরা কাজ করো ءَالَ āla (হে)বংশধররা دَاوُۥدَ dāwūda দাউদের شُكۡرٗاۚ shuk'ran কৃতজ্ঞতা সহকারে" وَقَلِيلٞ waqalīlun এবং কমই مِّنۡ min মধ্যে হ'তে عِبَادِيَ ʿibādiya আমার দাসদের ٱلشَّكُورُ l-shakūru কৃতজ্ঞ
yaʿmalūna lahu mā yashāu min maḥārība watamāthīla wajifānin kal-jawābi waqudūrin rāsiyātin iʿ'malū āla dāwūda shuk'ran waqalīlun min ʿibādiya l-shakūru
তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাউয সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ় ভাবে চুল্লির উপর স্থাপিত বৃহদাকার ডেগ নির্মাণ করত। (আমি বলেছিলাম) হে দাউদ পরিবার! কৃতজ্ঞতার সাথে তোমরা কাজ করতে থাক। আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ।
فَلَمَّا falammā অতঃপর যখন قَضَيۡنَا qaḍaynā সিদ্ধান্ত করলাম আমরা عَلَيۡهِ ʿalayhi উপর তার ٱلۡمَوۡتَ l-mawta মৃত্যুর مَا mā না دَلَّهُمۡ dallahum জানালো তাদের عَلَىٰ ʿalā সম্পর্কে مَوۡتِهِۦٓ mawtihi মৃত্যু তার إِلَّا illā কিন্তু دَآبَّةُ dābbatu ঘুণপোকা ٱلۡأَرۡضِ l-arḍi মাটির تَأۡكُلُ takulu (যা) খাচ্ছিলো مِنسَأَتَهُۥۖ minsa-atahu লাঠিকে তার فَلَمَّا falammā অতঃপর যখন خَرَّ kharra সে পড়ে গেলো تَبَيَّنَتِ tabayyanati পরিষ্কারভাবে জানতে পারলো ٱلۡجِنُّ l-jinu জিনরা أَن an যে لَّوۡ law যদি كَانُواْ kānū তারা ছিলো يَعۡلَمُونَ yaʿlamūna তারা জানতো ٱلۡغَيۡبَ l-ghayba অদৃশ্য বিষয়ে مَا mā না لَبِثُواْ labithū তারা অবস্থান করতো (বাঁধা থাকতো) فِي fī মধ্যে ٱلۡعَذَابِ l-ʿadhābi শাস্তির ٱلۡمُهِينِ l-muhīni অপমানকর
falammā qaḍaynā ʿalayhi l-mawta mā dallahum ʿalā mawtihi illā dābbatu l-arḍi takulu minsa-atahu falammā kharra tabayyanati l-jinu an law kānū yaʿlamūna l-ghayba mā labithū fī l-ʿadhābi l-muhīni
যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন জিনদেরকে তার মৃত্যু বিষয় জানালো শুধু মাটির পোকা যা সুলাইমানের লাঠি খাচ্ছিল। যখন সুলাইমান পড়ে গেল তখন জিনেরা বুঝতে পারল যে, তারা যদি অদৃশ্য বিষয় অবগত থাকত তাহলে তারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকতনা।
لَقَدۡ laqad নিশ্চয়ই كَانَ kāna ছিলো لِسَبَإٖ lisaba-in জন্যে সাবা (জাতির) فِي fī মধ্যে مَسۡكَنِهِمۡ maskanihim বাসভূমির তাদের ءَايَةٞۖ āyatun একটি নিদর্শন جَنَّتَانِ jannatāni দু'টি বাগান عَن ʿan থেকে يَمِينٖ yamīnin ডানদিক وَشِمَالٖۖ washimālin ও বামদিকে كُلُواْ kulū "(বলেছিলাম) তোমরা খাও مِن min থেকে رِّزۡقِ riz'qi জীবিকা رَبِّكُمۡ rabbikum রবের তোমাদের وَٱشۡكُرُواْ wa-ush'kurū ও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো لَهُۥۚ lahu জন্যে তাঁর بَلۡدَةٞ baldatun (এই) দেশ طَيِّبَةٞ ṭayyibatun উত্তম وَرَبٌّ warabbun এবং রব غَفُورٞ ghafūrun ক্ষমাশীল"
laqad kāna lisaba-in fī maskanihim āyatun jannatāni ʿan yamīnin washimālin kulū min riz'qi rabbikum wa-ush'kurū lahu baldatun ṭayyibatun warabbun ghafūrun
সাবাবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন! দু’টি উদ্যান, একটি ডান দিকে, অপরটি বাম দিকে। তাদেরকে বলা হয়েছিলঃ তোমরা তোমাদের রাবব প্রদত্ত রিয্ক ভোগ কর এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। উত্তম এই স্থান এবং ক্ষমাশীল তোমাদের রাবব!
فَأَعۡرَضُواْ fa-aʿraḍū কিন্তু তারা মুখ ফেরালো فَأَرۡسَلۡنَا fa-arsalnā তাই পাঠালাম আমরা عَلَيۡهِمۡ ʿalayhim উপর তাদের سَيۡلَ sayla বন্যা ٱلۡعَرِمِ l-ʿarimi বাঁধ-ভাঙ্গা وَبَدَّلۡنَٰهُم wabaddalnāhum এবং আমরা পাল্টে দিলাম তাদের بِجَنَّتَيۡهِمۡ bijannatayhim বিনিময়ে দু'টি বাগানের তাদের جَنَّتَيۡنِ jannatayni দু'টি বাগান ذَوَاتَيۡ dhawātay সম্পন্ন أُكُلٍ ukulin ফল-মূল خَمۡطٖ khamṭin বিস্বাদ وَأَثۡلٖ wa-athlin এবং ঝাউগাছ وَشَيۡءٖ washayin ও কিছু مِّن min থেকে سِدۡرٖ sid'rin কুলগাছ قَلِيلٖ qalīlin সামান্য
fa-aʿraḍū fa-arsalnā ʿalayhim sayla l-ʿarimi wabaddalnāhum bijannatayhim jannatayni dhawātay ukulin khamṭin wa-athlin washayin min sid'rin qalīlin
অতঃপর তারা আদেশ অমান্য করল। ফলে আমি তাদের উপর প্রবাহিত করলাম বাঁধভাঙ্গা বন্যা এবং তাদের উদ্যান দু’টি পরিবর্তন করে দিলাম এমন দু’টি উদ্যানে যাতে উৎপন্ন হয় বিস্বাদ ফল-মূল, ঝাউ গাছ এবং কিছু কুল গাছ।
ذَٰلِكَ dhālika এটা جَزَيۡنَٰهُم jazaynāhum আমরা প্রতিফল দিই তাদের بِمَا bimā এ কারণ كَفَرُواْۖ kafarū তারা অবিশ্বাস করেছিলো وَهَلۡ wahal এবং না نُجَٰزِيٓ nujāzī আমরা দেই (এমন) প্রতিফল إِلَّا illā ছাড়া ٱلۡكَفُورَ l-kafūra অকৃতজ্ঞকে
dhālika jazaynāhum bimā kafarū wahal nujāzī illā l-kafūra
আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম তাদের কুফরীর কারণে। আমি কৃতঘ্ন ব্যতীত আর কেহকেও এমন শাস্তি দিইনা।
وَجَعَلۡنَا wajaʿalnā এবং স্থাপন করেছিলাম আমরা بَيۡنَهُمۡ baynahum মাঝে তাদের وَبَيۡنَ wabayna ও মাঝে ٱلۡقُرَى l-qurā জনবসতিগুলোর ٱلَّتِي allatī যাতে بَٰرَكۡنَا bāraknā কল্যাণ দিয়েছিলাম আমরা فِيهَا fīhā মধ্যে তার قُرٗى quran (বহু) জনপদ ظَٰهِرَةٗ ẓāhiratan দৃশ্যমান وَقَدَّرۡنَا waqaddarnā এবং পরিমাণ মতো রেখেছিলাম আমরা فِيهَا fīhā মধ্যে তার ٱلسَّيۡرَۖ l-sayra সফরের (দুরত্ব) سِيرُواْ sīrū "(বলেছিলাম) তোমরা ভ্রমণ করো فِيهَا fīhā মধ্যে তার لَيَالِيَ layāliya রাতগুলোতে وَأَيَّامًا wa-ayyāman ও দিনগুলোতে ءَامِنِينَ āminīna নিরাপদে"
wajaʿalnā baynahum wabayna l-qurā allatī bāraknā fīhā quran ẓāhiratan waqaddarnā fīhā l-sayra sīrū fīhā layāliya wa-ayyāman āminīna
তাদের এবং যে সব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেইগুলির অন্তর্বর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ঐ সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম এবং তাদেরকে বলেছিলামঃ তোমরা এই সব জনপদে নিরাপদে ভ্রমণ কর দিনে ও রাতে।
فَقَالُواْ faqālū কিন্তু তারা বলেছিলো رَبَّنَا rabbanā "হে আমাদের রব بَٰعِدۡ bāʿid দূরত্ব বাড়াও بَيۡنَ bayna মাঝে أَسۡفَارِنَا asfārinā সফরসমূহের আমাদের" وَظَلَمُوٓاْ waẓalamū এবং তারা সীমালঙ্ঘন করেছিলো أَنفُسَهُمۡ anfusahum নিজেদের তাদের (উপর) فَجَعَلۡنَٰهُمۡ fajaʿalnāhum অতঃপর আমরা পরিণত করলাম তাদেরকে أَحَادِيثَ aḥādītha কাহিনীর বিষয়বস্তু وَمَزَّقۡنَٰهُمۡ wamazzaqnāhum এবং আমরা ছিন্ন-ভিন্ন করলাম তাদেরকে كُلَّ kulla প্রত্যেককে مُمَزَّقٍۚ mumazzaqin খুব ছিন্ন-ভিন্ন إِنَّ inna নিশ্চয়ই فِي fī মধ্যে (রয়েছে) ذَٰلِكَ dhālika এর لَأٓيَٰتٖ laāyātin অবশ্যই নিদর্শনাবলী لِّكُلِّ likulli জন্যে প্রত্যেক صَبَّارٖ ṣabbārin বড় ধৈর্যশীল شَكُورٖ shakūrin কৃতজ্ঞ ব্যক্তির
faqālū rabbanā bāʿid bayna asfārinā waẓalamū anfusahum fajaʿalnāhum aḥādītha wamazzaqnāhum kulla mumazzaqin inna fī dhālika laāyātin likulli ṣabbārin shakūrin
কিন্তু তারা বললঃ হে আমাদের রাবব! আমাদের সফরের মানযিলগুলির ব্যবধান বর্ধিত করুন! এভাবে তারা নিজেদের প্রতি যুলম করেছিল। ফলে আমি তাদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করলাম এবং তাদেরকে ছিন্ন-ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল, কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে।
وَلَقَدۡ walaqad এবং নিশ্চয়ই صَدَّقَ ṣaddaqa সত্য প্রমাণ করলো عَلَيۡهِمۡ ʿalayhim ব্যাপারে তাদের إِبۡلِيسُ ib'līsu ইবলীস ظَنَّهُۥ ẓannahu অনুমানকে তার فَٱتَّبَعُوهُ fa-ittabaʿūhu অতঃপর তারা অনুসরণ করলো তার إِلَّا illā ছাড়া فَرِيقٗا farīqan একটি দল مِّنَ mina থেকে ٱلۡمُؤۡمِنِينَ l-mu'minīna মু'মিনদের
walaqad ṣaddaqa ʿalayhim ib'līsu ẓannahu fa-ittabaʿūhu illā farīqan mina l-mu'minīna
তাদের সম্বন্ধে ইবলীস তার ধারণা সত্য প্রমাণ করল, ফলে তাদের মধ্যে একটি মু’মিন দল ব্যতীত সবাই তার অনুসরণ করল।
وَمَا wamā এবং না كَانَ kāna ছিলো لَهُۥ lahu জন্যে তার عَلَيۡهِم ʿalayhim উপর তাদের مِّن min কোনো سُلۡطَٰنٍ sul'ṭānin আধিপত্য إِلَّا illā কিন্তু لِنَعۡلَمَ linaʿlama যেন আমরা (বাস্তবে) জানি مَن man কে يُؤۡمِنُ yu'minu বিশ্বাস করে بِٱلۡأٓخِرَةِ bil-ākhirati উপর আখেরাতের مِمَّنۡ mimman মধ্যে হ'তে কে هُوَ huwa সে مِنۡهَا min'hā সম্পর্কে তার فِي fī মধ্যে (রয়েছে) شَكّٖۗ shakkin সন্দেহের وَرَبُّكَ warabbuka এবং রব তোমার عَلَىٰ ʿalā উপর كُلِّ kulli সব شَيۡءٍ shayin কিছুর حَفِيظٞ ḥafīẓun তত্তাবধায়ক
wamā kāna lahu ʿalayhim min sul'ṭānin illā linaʿlama man yu'minu bil-ākhirati mimman huwa min'hā fī shakkin warabbuka ʿalā kulli shayin ḥafīẓun
তাদের উপর শাইতানের কোন আধিপত্য ছিলনা। কারা আখিরাতে বিশ্বাসী এবং কারা ওতে সন্দিহান তা প্রকাশ করে দেয়াই ছিল আমার উদ্দেশ্য। তোমার রাবব সর্ব বিষয়ের তত্ত্বাবধায়ক।
قُلِ quli (হে নাবী) বলো ٱدۡعُواْ id'ʿū "(মুশরিকদেরকে) তোমরা ডাকো ٱلَّذِينَ alladhīna (তাদের) যাদেরকে زَعَمۡتُم zaʿamtum (ইলাহ) মনে করেছো তোমরা مِّن min কোনো دُونِ dūni ছাড়া ٱللَّهِ l-lahi আল্লাহ" لَا lā (প্রকৃতপক্ষে) না يَمۡلِكُونَ yamlikūna তারা মালিক হয় مِثۡقَالَ mith'qāla পরিমাণ ذَرَّةٖ dharratin কোনো অণুর فِي fī মধ্যে ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশসমূহের وَلَا walā আর না فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর وَمَا wamā এবং নেই لَهُمۡ lahum জন্যে তাদের فِيهِمَا fīhimā মধ্যে(আছে)এ দু'য়ের مِن min কোনো شِرۡكٖ shir'kin অংশ وَمَا wamā আর না (আছে) لَهُۥ lahu জন্যে তাঁর مِنۡهُم min'hum মধ্য হ'তে তাদের مِّن min কোনো ظَهِيرٖ ẓahīrin সাহায্যকারী
quli id'ʿū alladhīna zaʿamtum min dūni l-lahi lā yamlikūna mith'qāla dharratin fī l-samāwāti walā fī l-arḍi wamā lahum fīhimā min shir'kin wamā lahu min'hum min ẓahīrin
তুমি বলঃ তোমরা আহবান কর তাদেরকে যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে মা‘বূদ মনে করতে। তারা আকাশমন্ডলী ও পৃথিবীতে অণু পরিমান কোনো কিছুর মালিক নয় এবং এতদুভয়ে তাদের কোন অংশ নেই এবং না তাঁরা সাহায্যকারী।
وَلَا walā এবং না تَنفَعُ tanfaʿu উপকার দিবে ٱلشَّفَٰعَةُ l-shafāʿatu কোনো সুপারিশ عِندَهُۥٓ ʿindahu কাছে তাঁর إِلَّا illā কিন্তু لِمَنۡ liman জন্যে যার أَذِنَ adhina তিনি অনুমতি দিবেন لَهُۥۚ lahu জন্যে তার حَتَّىٰٓ ḥattā এমনকি إِذَا idhā যখন فُزِّعَ fuzziʿa দূর হয়ে যাবে (ভয়) عَن ʿan থেকে قُلُوبِهِمۡ qulūbihim অন্তরগুলো তাদের قَالُواْ qālū তারা বলবে( সুপারিশকারীদের) مَاذَا mādhā "কি قَالَ qāla বলেছেন" رَبُّكُمۡۖ rabbukum রব তোমাদের" قَالُواْ qālū তারা বলবে ٱلۡحَقَّۖ l-ḥaqa "(যা)সত্য" وَهُوَ wahuwa এবং তিনি ٱلۡعَلِيُّ l-ʿaliyu সুউচ্চ ٱلۡكَبِيرُ l-kabīru সুমহান
walā tanfaʿu l-shafāʿatu ʿindahu illā liman adhina lahu ḥattā idhā fuzziʿa ʿan qulūbihim qālū mādhā qāla rabbukum qālū l-ḥaqa wahuwa l-ʿaliyu l-kabīru
যাকে অনুমতি দেয়া হয় সে ছাড়া আল্লাহর নিকট কারও সুপারিশ ফলপ্রসু হবেনা। অতঃপর যখন তাদের অন্তর হতে ভয় বিদুরিত হবে তখন তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করবেঃ তোমাদের রাবব কি বললেন? তদুত্তরে তারা বলবেঃ যা সত্য তিনি তাই বলেছেন। তিনি সমুচ্চ, মহান।
۞ قُلۡ qul বলো مَن man "কে يَرۡزُقُكُم yarzuqukum জীবিকা দেন আমাদের مِّنَ mina হ'তে ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশসমূহ وَٱلۡأَرۡضِۖ wal-arḍi ও পৃথিবী (হ'তে)" قُلِ quli বলো ٱللَّهُۖ l-lahu "আল্লাহ وَإِنَّآ wa-innā এবং নিশ্চয়ই আমরা أَوۡ aw অথবা إِيَّاكُمۡ iyyākum তোমরা (কোনো এক পক্ষ) لَعَلَىٰ laʿalā অবশ্যই উপর هُدًى hudan সৎপথের أَوۡ aw অথবা فِي fī মধ্যে (রয়েছে) ضَلَٰلٖ ḍalālin বিভ্রান্তি مُّبِينٖ mubīnin সুস্পষ্ট"
qul man yarzuqukum mina l-samāwāti wal-arḍi quli l-lahu wa-innā aw iyyākum laʿalā hudan aw fī ḍalālin mubīnin
বলঃ আকাশমন্ডলী ও পৃথিবী হতে কে তোমাকে রিয্ক প্রদান করে? বলঃ আল্লাহ! এবং নিশ্চয়ই আমরা অথবা তোমরা সৎ পথে স্থিত অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত।
قُل qul বলো لَّا lā "না تُسۡـَٔلُونَ tus'alūna তোমাদের জিজ্ঞাসা করা হবে عَمَّآ ʿammā ঐ বিষয়ে যা أَجۡرَمۡنَا ajramnā আমরা অপরাধ করেছি وَلَا walā আর না نُسۡـَٔلُ nus'alu আমাদের জিজ্ঞেস করা হবে عَمَّا ʿammā ঐ বিষয়ে যা تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ করছো"
qul lā tus'alūna ʿammā ajramnā walā nus'alu ʿammā taʿmalūna
বলঃ আমাদের অপরাধের জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবেনা এবং তোমরা যা কর সে সম্পর্কে আমাদেরকেও জবাবদিহি করতে হবেনা।
قُلۡ qul বলো يَجۡمَعُ yajmaʿu "একত্র করবেন بَيۡنَنَا baynanā মাঝে আমাদের رَبُّنَا rabbunā রব আমাদের ثُمَّ thumma এরপর يَفۡتَحُ yaftaḥu তিনি মীমাংসা করে দিবেন بَيۡنَنَا baynanā মাঝে আমাদের بِٱلۡحَقِّ bil-ḥaqi ভাবে সঠিক وَهُوَ wahuwa এবং তিনিই ٱلۡفَتَّاحُ l-fatāḥu শ্রেষ্ঠ বিচারক ٱلۡعَلِيمُ l-ʿalīmu সর্বজ্ঞ"
qul yajmaʿu baynanā rabbunā thumma yaftaḥu baynanā bil-ḥaqi wahuwa l-fatāḥu l-ʿalīmu
বলঃ আমাদের রাবব আমাদেরকে একত্রিত করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে ন্যায়ের সাথে ফাইসালা করে দিবেন, তিনিই শ্রেষ্ঠ ফাইসালাকারী, সর্বজ্ঞ।
قُلۡ qul বলো أَرُونِيَ arūniya "তোমরা দেখাও তোমরা ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যাদের أَلۡحَقۡتُم alḥaqtum সংযুক্ত করেছো তোমরা بِهِۦ bihi সাথে তাঁর شُرَكَآءَۖ shurakāa শরিক হিসেবে كـَلَّاۚ kallā কখনও না بَلۡ bal বরং هُوَ huwa তিনিই ٱللَّهُ l-lahu আল্লাহ ٱلۡعَزِيزُ l-ʿazīzu মহাপরাক্রমশালী ٱلۡحَكِيمُ l-ḥakīmu প্রজ্ঞাময়"
qul arūniya alladhīna alḥaqtum bihi shurakāa kallā bal huwa l-lahu l-ʿazīzu l-ḥakīmu
বলঃ তোমরা আমাকে দেখাও তাদেরকে যাদেরকে শরীক রূপে তাঁর সাথে জুড়ে দিয়েছ। না, কখনও নয়। বস্তুতঃ আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
وَمَآ wamā এবং না أَرۡسَلۡنَٰكَ arsalnāka আমরা পাঠিয়েছি তোমাকে إِلَّا illā এছাড়া كَآفَّةٗ kāffatan সমগ্র لِّلنَّاسِ lilnnāsi জন্যে মানবজাতির بَشِيرٗا bashīran সুসংবাদ দাতারূপে وَنَذِيرٗا wanadhīran ও সতর্ককারী রূপে وَلَٰكِنَّ walākinna কিন্তু أَكۡثَرَ akthara অধিকাংশ ٱلنَّاسِ l-nāsi মানুষ لَا lā না يَعۡلَمُونَ yaʿlamūna তারা জানে
wamā arsalnāka illā kāffatan lilnnāsi bashīran wanadhīran walākinna akthara l-nāsi lā yaʿlamūna
আমিতো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। কিন্তু অধিকাংশ মানুষ জানেনা।
وَيَقُولُونَ wayaqūlūna এবং তারা বলে مَتَىٰ matā "কখন هَٰذَا hādhā সেই ٱلۡوَعۡدُ l-waʿdu প্রতিশ্রুতি(পূর্ণ হবে) إِن in যদি كُنتُمۡ kuntum তোমরা হও صَٰدِقِينَ ṣādiqīna সত্যবাদী"
wayaqūlūna matā hādhā l-waʿdu in kuntum ṣādiqīna
তারা জিজ্ঞেস করেঃ তোমরা যদি সত্যবাদী হও তাহলে বল, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে?
قُل qul বলো لَّكُم lakum "জন্যে তোমাদের مِّيعَادُ mīʿādu নির্দিষ্ট সময় يَوۡمٖ yawmin দিনে (যা) لَّا lā না تَسۡتَـٔۡخِرُونَ tastakhirūna তোমরা পিছিয়ে দিতে পারবে عَنۡهُ ʿanhu থেকে তা سَاعَةٗ sāʿatan মুহূর্তকাল وَلَا walā আর না تَسۡتَقۡدِمُونَ tastaqdimūna তোমরা এগিয়ে আনতে পারবে"
qul lakum mīʿādu yawmin lā tastakhirūna ʿanhu sāʿatan walā tastaqdimūna
বলঃ তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিন যা মুহুর্তকাল বিলম্বিত করতে পারবেনা, ত্বরান্বিতও করতে পারবেনা।
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা আল-আহযাব পরবর্তী সূরা → ফাতির