بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
wal-dhāriyāti dharwan
শপথ ধূলি ঝঞ্ঝার,
fal-ḥāmilāti wiq'ran
শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের,
fal-jāriyāti yus'ran
অতঃপর স্বচ্ছন্দ গতিময় নৌযানের,
fal-muqasimāti amran
আর শপথ কর্মবন্টনকারী মালাইকা/ফেরেশতার।
innamā tūʿadūna laṣādiqun
তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য।
wa-inna l-dīna lawāqiʿun
কর্মফল দিন অবশ্যম্ভাবী।
wal-samāi dhāti l-ḥubuki
শপথ বহু পথ বিশিষ্ট আকাশের!
innakum lafī qawlin mukh'talifin
তোমরাতো পরস্পর বিরোধী কথায় লিপ্ত।
yu'faku ʿanhu man ufika
যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে’ই তা পরিত্যাগ করে।
qutila l-kharāṣūna
অভিশপ্ত হোক মিথ্যাচারীরা।
alladhīna hum fī ghamratin sāhūna
যারা অজ্ঞ ও উদাসীন –
yasalūna ayyāna yawmu l-dīni
তারা জিজ্ঞেস করেঃ কর্মফল দিন কবে হবে?
yawma hum ʿalā l-nāri yuf'tanūna
(বলঃ) সেই দিন, যখন তাদেরকে শাস্তি দেয়া হবে অগ্নিতে,
dhūqū fit'natakum hādhā alladhī kuntum bihi tastaʿjilūna
এবং (বলা হবে) তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর, তোমরা এই শাস্তিই ত্বরান্বিত করতে চেয়েছিলে।
inna l-mutaqīna fī jannātin waʿuyūnin
সেদিন মুত্তাকীরা থাকবে প্রস্রবণ বিশিষ্ট জান্নাতে।
ākhidhīna mā ātāhum rabbuhum innahum kānū qabla dhālika muḥ'sinīna
উপভোগ করবে তা যা তাদের রাব্ব তাদেরকে প্রদান করবেন; কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎকর্মপরায়ণ।
kānū qalīlan mina al-layli mā yahjaʿūna
তারা রাতের সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায়,
wabil-asḥāri hum yastaghfirūna
রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত,
wafī amwālihim ḥaqqun lilssāili wal-maḥrūmi
এবং তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক।
wafī l-arḍi āyātun lil'mūqinīna
নিশ্চিত বিশ্বাসীদের নিদর্শন রয়েছে ধরিত্রীতে –
wafī anfusikum afalā tub'ṣirūna
এবং তোমাদের মধ্যেও। তোমরা কি অনুধাবন করবেনা?
wafī l-samāi riz'qukum wamā tūʿadūna
আকাশে রয়েছে তোমাদের রিযকের উৎস ও প্রতিশ্রুত সবকিছু।
fawarabbi l-samāi wal-arḍi innahu laḥaqqun mith'la mā annakum tanṭiqūna
আকাশ ও পৃথিবীর রবের শপথ! অবশ্যই তোমাদের বাক স্ফুর্তির মতই এ সব সত্য।
hal atāka ḥadīthu ḍayfi ib'rāhīma l-muk'ramīna
তোমার নিকট ইবরাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি?
idh dakhalū ʿalayhi faqālū salāman qāla salāmun qawmun munkarūna
যখন তারা তার নিকট উপস্থিত হয়ে বললঃ সালাম। উত্তরে সে বললঃ সালাম। এরাতো অপরিচিত লোক!
farāgha ilā ahlihi fajāa biʿij'lin samīnin
অতঃপর সে গৃহাভ্যন্তরে গেল এবং একটি মাংশল ভাজা গো-বৎস নিয়ে এল।
faqarrabahu ilayhim qāla alā takulūna
তাদের সামনে রাখল এবং বললঃ তোমরা খাচ্ছনা কেন?
fa-awjasa min'hum khīfatan qālū lā takhaf wabasharūhu bighulāmin ʿalīmin
এতে তাদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চার হল। তারা বললঃ ভীত হয়োনা। অতঃপর তারা তাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল।
fa-aqbalati im'ra-atuhu fī ṣarratin faṣakkat wajhahā waqālat ʿajūzun ʿaqīmun
তখন তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এসে গাল চাপড়িয়ে বললঃ এই বৃদ্ধা বন্ধ্যার সন্তান হবে?
qālū kadhāliki qāla rabbuki innahu huwa l-ḥakīmu l-ʿalīmu
তারা বললঃ তোমার রাব্ব এরূপই বলেছেন; তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
লোড হচ্ছে…