আত-তূর

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

52:1

wal-ṭūri

শপথ তুর পর্বতের,

52:2

wakitābin masṭūrin

শপথ কিতাবের, যা লিখিত আছে –

52:3

fī raqqin manshūrin

উন্মুক্ত পত্রে।

52:4

wal-bayti l-maʿmūri

শপথ বায়তুল মা‘মুরের,

52:5

wal-saqfi l-marfūʿi

শপথ সমুন্নত আকাশের,

52:6

wal-baḥri l-masjūri

এবং শপথ উদ্বেলিত সমুদ্রের।

52:7

inna ʿadhāba rabbika lawāqiʿun

তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী,

52:8

mā lahu min dāfiʿin

এর নিবারণ করার কেহ নেই।

52:9

yawma tamūru l-samāu mawran

যেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে –

52:10

watasīru l-jibālu sayran

এবং পর্বত চলবে দ্রুত।

52:11

fawaylun yawma-idhin lil'mukadhibīna

দুর্ভোগ সেইদিন মিথ্যাশ্রয়ীদের –

52:12

alladhīna hum fī khawḍin yalʿabūna

যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে।

52:13

yawma yudaʿʿūna ilā nāri jahannama daʿʿan

যেদিন তাদেরকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে,

52:14

hādhihi l-nāru allatī kuntum bihā tukadhibūna

(বলা হবে) এটাই সেই আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে।

52:15

afasiḥ'run hādhā am antum lā tub'ṣirūna

এটা কি যাদু? না কি তোমরা দেখছনা?

52:16

iṣ'lawhā fa-iṣ'birū aw lā taṣbirū sawāon ʿalaykum innamā tuj'zawna mā kuntum taʿmalūna

তোমরা এতে প্রবেশ কর, অতঃপর তোমরা ধৈর্য ধারণ কর অথবা না করা উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে তারই প্রতিফল দেয়া হচ্ছে।

52:17

inna l-mutaqīna fī jannātin wanaʿīmin

মুত্তাকীরা থাকবে জান্নাতে ও ভোগ করবে বিলাস।

52:18

fākihīna bimā ātāhum rabbuhum wawaqāhum rabbuhum ʿadhāba l-jaḥīmi

তাদের রাব্ব তাদেরকে যা দিবেন তারা তা উপভোগ করবে এবং তিনি তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের শাস্তি হতে।

52:19

kulū wa-ish'rabū hanīan bimā kuntum taʿmalūna

তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাক।

52:20

muttakiīna ʿalā sururin maṣfūfatin wazawwajnāhum biḥūrin ʿīnin

তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে; আমি তাদের মিলন ঘটাব আয়তলোচনা হুরের সঙ্গে।

52:21

wa-alladhīna āmanū wa-ittabaʿathum dhurriyyatuhum biīmānin alḥaqnā bihim dhurriyyatahum wamā alatnāhum min ʿamalihim min shayin kullu im'ri-in bimā kasaba rahīnun

এবং যারা ঈমান আনে আর তাদের সন্তান-সন্ততি ঈমানে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করাব তাদের সন্তান-সন্ততিকে এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করবনা, প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী।

52:22

wa-amdadnāhum bifākihatin walaḥmin mimmā yashtahūna

আমি তাদেরকে দিব ফল-মূল এবং গোশত যা তারা পছন্দ করে।

52:23

yatanāzaʿūna fīhā kasan lā laghwun fīhā walā tathīmun

সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে পান পাত্র, যা হতে পান করলে কেহ অসার কথা বলবেনা এবং অসৎ কাজেও লিপ্ত হবেনা।

52:24

wayaṭūfu ʿalayhim ghil'mānun lahum ka-annahum lu'lu-on maknūnun

সুরক্ষিত মুক্তা সদৃশ কিশোরেরা সেখানে তাদের জন্য নিয়োজিত থাকবে।

52:25

wa-aqbala baʿḍuhum ʿalā baʿḍin yatasāalūna

তারা একে অপরের দিকে মুখোমুখি জিজ্ঞসাবাদ করবে –

52:26

qālū innā kunnā qablu fī ahlinā mush'fiqīna

এবং বলবেঃ পূর্বে আমরা পরিবার-পরিজনের মধ্যে শংকিত অবস্থায় ছিলাম –

52:27

famanna l-lahu ʿalaynā wawaqānā ʿadhāba l-samūmi

অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে অগ্নির শাস্তি হতে রক্ষা করেছেন,

52:28

innā kunnā min qablu nadʿūhu innahu huwa l-baru l-raḥīmu

আমরা পূর্বেও আল্লাহকে আহবান করতাম, তিনিতো কৃপাময়, পরম দয়ালু।

52:29

fadhakkir famā anta biniʿ'mati rabbika bikāhinin walā majnūnin

অতএব তুমি উপদেশ দান করতে থাক, তোমার রবের অনুগ্রহে তুমি গণক নও, উম্মাদও নও।

52:30

am yaqūlūna shāʿirun natarabbaṣu bihi rayba l-manūni

তারা কি বলতে চায় যে, সে একজন কবি, আমরা তার জন্য কালের বিপর্যয়ের প্রতীক্ষা করছি।

লোড হচ্ছে…