আল-আনফাল

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

8:1

yasalūnaka ʿani l-anfāli quli l-anfālu lillahi wal-rasūli fa-ittaqū l-laha wa-aṣliḥū dhāta baynikum wa-aṭīʿū l-laha warasūlahu in kuntum mu'minīna

হে নাবী! লোকেরা তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করছে। তুমি বলঃ যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও তাঁর রাসূলের জন্য। অতএব তোমরা এ ব্যাপারে আল্লাহকে ভয় কর এবং তোমাদের নিজেদের পারস্পরিক সম্পর্ক সঠিক রূপে গড়ে নাও, আর যদি তোমরা মু’মিন হয়ে থাক তাহলে আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য কর।

8:2

innamā l-mu'minūna alladhīna idhā dhukira l-lahu wajilat qulūbuhum wa-idhā tuliyat ʿalayhim āyātuhu zādathum īmānan waʿalā rabbihim yatawakkalūna

নিশ্চয়ই মু’মিনরা এরূপই হয় যে, যখন (তাদের সামনে) আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরসমূহ ভীত হয়ে পড়ে, আর যখন তাদের সামনে তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান আরও বৃদ্ধি পায়, আর তারা নিজেদের রবের উপর নির্ভর করে।

8:3

alladhīna yuqīmūna l-ṣalata wamimmā razaqnāhum yunfiqūna

যারা সালাত সুপ্রতিষ্ঠিত করে এবং আমি যা কিছু তাদেরকে দিয়েছি তা থেকে তারা খরচ করে,

8:4

ulāika humu l-mu'minūna ḥaqqan lahum darajātun ʿinda rabbihim wamaghfiratun wariz'qun karīmun

এরাই সত্যিকারের ঈমানদার, এদের জন্য রয়েছে তাদের রবের সন্নিধানে উচ্চ পদসমূহ, আরও রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা।

8:5

kamā akhrajaka rabbuka min baytika bil-ḥaqi wa-inna farīqan mina l-mu'minīna lakārihūna

যেরূপ তোমার রাব্ব তোমাকে তোমার গৃহ হতে (বদরের দিকে) বের করলেন, আর মুসলিমদের একটি দল তা পছন্দ করেনি ।

8:6

yujādilūnaka fī l-ḥaqi baʿdamā tabayyana ka-annamā yusāqūna ilā l-mawti wahum yanẓurūna

সেই যথার্থ বিষয় প্রকাশ হওয়ার পরও ওতে তারা তোমার সাথে এরূপ বিবাদ করছিল যেন কেহ তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, আর তারা তা প্রত্যক্ষ করছে।

8:7

wa-idh yaʿidukumu l-lahu iḥ'dā l-ṭāifatayni annahā lakum watawaddūna anna ghayra dhāti l-shawkati takūnu lakum wayurīdu l-lahu an yuḥiqqa l-ḥaqa bikalimātihi wayaqṭaʿa dābira l-kāfirīna

স্মরণ কর, যখন আল্লাহ তোমাদেরকে দু’টি দলের মধ্য হতে একটি সম্বন্ধে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ওটা তোমাদের করতলগত হবে। তোমরা এই আশা করেছিলে যেন নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তে এসে পড়ে, আর আল্লাহর ইচ্ছা ছিল এই যে, তিনি স্বীয় নির্দেশাবলী দ্বারা সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠা করেন এবং কাফিরদেরকে নির্মূল করেন।

8:8

liyuḥiqqa l-ḥaqa wayub'ṭila l-bāṭila walaw kariha l-muj'rimūna

ইহা এ জন্য যাতে সত্য সত্যরূপে এবং অসত্য অসত্যরূপে প্রতিভাত হয়ে যায়, যদিও এটা অপরাধীরা অপ্রীতিকরই মনে করে।

8:9

idh tastaghīthūna rabbakum fa-is'tajāba lakum annī mumiddukum bi-alfin mina l-malāikati mur'difīna

স্মরণ কর সেই সংকট মুহুর্তের কথা, যখন তোমরা তোমাদের রবের নিকট কাতর কন্ঠে প্রার্থনা করেছিলে, আর তিনি সেই প্রার্থনা কবূল করে বলেছিলেনঃ নিশ্চয়ই আমি তোমাদেরকে এক হাজার মালাইকা/ফেরেশতা দ্বারা সাহায্য করব, যারা একের পর এক আসবে।

8:10

wamā jaʿalahu l-lahu illā bush'rā walitaṭma-inna bihi qulūbukum wamā l-naṣru illā min ʿindi l-lahi inna l-laha ʿazīzun ḥakīmun

আল্লাহ এটা করেছিলেন শুভ সংবাদ হিসাবে এবং যাতে তোমাদের চিত্ত আশ্বস্ত হয়। বস্তুতঃ সাহায্যতো শুধু আল্লাহর তরফ থেকেই হয়ে থাকে। আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

8:11

idh yughashīkumu l-nuʿāsa amanatan min'hu wayunazzilu ʿalaykum mina l-samāi māan liyuṭahhirakum bihi wayudh'hiba ʿankum rij'za l-shayṭāni waliyarbiṭa ʿalā qulūbikum wayuthabbita bihi l-aqdāma

যখন তিনি (আল্লাহ) তাঁর পক্ষ থেকে প্রশান্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন, আকাশ হতে বারি বর্ষণ করেন, (উদ্দেশ্য ছিল) তোমাদেরকে এর দ্বারা পবিত্র করবেন এবং তোমাদের হতে শাইতানের কু-মন্ত্রনা দূর করবেন, আর তোমাদের হৃদয়কে সুদৃঢ় করবেন এবং তোমাদের পা স্থির ও প্রতিষ্ঠিত রাখবেন।

8:12

idh yūḥī rabbuka ilā l-malāikati annī maʿakum fathabbitū alladhīna āmanū sa-ul'qī fī qulūbi alladhīna kafarū l-ruʿ'ba fa-iḍ'ribū fawqa l-aʿnāqi wa-iḍ'ribū min'hum kulla banānin

স্মরণ কর, যখন তোমার রাব্ব মালাক/ফেরেশতার নিকট প্রত্যাদেশ করলেনঃ আমি তোমাদের সাথে আছি। সুতরাং তোমরা ঈমানদারদের সুপ্রতিষ্ঠিত ও অবিচল রাখ, আর যারা কাফির, আমি তাদের হৃদয়ে ভীতি সৃষ্টি করে দিব। অতএব তোমরা তাদের স্কন্ধে আঘাত হান, আর আঘাত হান তাদের অঙ্গুলিসমূহের প্রতিটি জোড়ায়।

8:13

dhālika bi-annahum shāqqū l-laha warasūlahu waman yushāqiqi l-laha warasūlahu fa-inna l-laha shadīdu l-ʿiqābi

এটা এ কারণে যে, তারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে তার জেনে রাখা উচিত যে, আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর।

8:14

dhālikum fadhūqūhu wa-anna lil'kāfirīna ʿadhāba l-nāri

সুতরাং তোমরা এর স্বাদ গ্রহণ কর, সত্য অস্বীকারকারীদের জন্য রয়েছে জাহান্নামের লেলিহান আগুনের শাস্তি।

8:15

yāayyuhā alladhīna āmanū idhā laqītumu alladhīna kafarū zaḥfan falā tuwallūhumu l-adbāra

হে ঈমানদারগণ! তোমরা যখন কাফির বাহিনীর সম্মুখীন হবে তখন তাদের মুকাবিলা করা হতে কখনোই পৃষ্ঠ প্রদর্শন করবেনা।

8:16

waman yuwallihim yawma-idhin duburahu illā mutaḥarrifan liqitālin aw mutaḥayyizan ilā fi-atin faqad bāa bighaḍabin mina l-lahi wamawāhu jahannamu wabi'sa l-maṣīru

আর সেদিন যুদ্ধ কৌশল বা স্বীয় বাহিনীর কেন্দ্রস্থলে স্থান নেয়া ব্যতীত কেহ তাদের থেকে পৃষ্ঠ প্রদর্শন করলে অর্থাৎ পালিয়ে গেলে সে আল্লাহর গযবে পরিবেষ্টিত হবে, তার আশ্রয়স্থল হবে জাহান্নাম, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান।

8:17

falam taqtulūhum walākinna l-laha qatalahum wamā ramayta idh ramayta walākinna l-laha ramā waliyub'liya l-mu'minīna min'hu balāan ḥasanan inna l-laha samīʿun ʿalīmun

তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর (হে নাবী!) যখন তুমি (ধূলাবালি) নিক্ষেপ করেছিলে তখন তা মূলতঃ তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই তা নিক্ষেপ করেছিলেন। এটা করা হয়েছিল মু’মিনদেরকে উত্তম পুরস্কার দান করার জন্য, নিঃসন্দেহে আল্লাহ সব কিছু শোনেন ও জানেন।

8:18

dhālikum wa-anna l-laha mūhinu kaydi l-kāfirīna

আর এমনিভাবেই আল্লাহ কাফিরদের চক্রান্ত দুর্বল ও নস্যাৎ করে থাকেন।

8:19

in tastaftiḥū faqad jāakumu l-fatḥu wa-in tantahū fahuwa khayrun lakum wa-in taʿūdū naʿud walan tugh'niya ʿankum fi-atukum shayan walaw kathurat wa-anna l-laha maʿa l-mu'minīna

(হে কাফিরেরা!) তোমরাতো ফাইসালা চাচ্ছ, ফাইসালাতো তোমাদের সামনেই এসে গেছে। তোমরা যদি এখনও (মুসলিমদের অনিষ্ট করা হতে) বিরত থাক তাহলে তা তোমাদের পক্ষেই কল্যাণকর, আর যদি পুনরায় তোমরা এ কাজ কর তাহলে আমিও তোমাদেরকে পুনরায় শাস্তি দিব, আর তোমাদের বিরাট বাহিনী তোমাদের কোনই উপকারে আসবেনা। নিঃসন্দেহে আল্লাহ মু’মিনদের সাথে রয়েছেন।

8:20

yāayyuhā alladhīna āmanū aṭīʿū l-laha warasūlahu walā tawallaw ʿanhu wa-antum tasmaʿūna

হে মু’মিনগণ! আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর, তোমরা যখন তার কথা শুনছ তখন তোমরা তার আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিওনা।

8:21

walā takūnū ka-alladhīna qālū samiʿ'nā wahum lā yasmaʿūna

তোমরা ঐ সব লোকের মত হয়োনা, যারা বলে - আমরা আপনাদের কথা শুনলাম, কার্যতঃ তারা কিছুই শোনেনা।

8:22

inna sharra l-dawābi ʿinda l-lahi l-ṣumu l-buk'mu alladhīna lā yaʿqilūna

আল্লাহর কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে ঐ সব মূক ও বধির লোক, যারা কিছুই বুঝেনা (অর্থাৎ বিবেক বুদ্ধিকে কাজে লাগায়না)।

8:23

walaw ʿalima l-lahu fīhim khayran la-asmaʿahum walaw asmaʿahum latawallaw wahum muʿ'riḍūna

আল্লাহ যদি জানতেন যে, তাদের মধ্যে কল্যাণকর কিছু নিহিত রয়েছে তাহলে অবশ্যই তিনি তাদেরকে শোনার তাওফীক দিতেন, তিনি যদি তাদেরকে শোনাতেন তাহলেও তারা উপেক্ষা করে মুখ ফিরিয়ে অন্য দিকে চলে যেত।

8:24

yāayyuhā alladhīna āmanū is'tajībū lillahi walilrrasūli idhā daʿākum limā yuḥ'yīkum wa-iʿ'lamū anna l-laha yaḥūlu bayna l-mari waqalbihi wa-annahu ilayhi tuḥ'sharūna

হে মু’মিনগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে তোমাদের জীবন সঞ্চারক বস্তুর দিকে আহবান করেন। আর জেনে রেখ, আল্লাহ মানুষ ও তার অন্তরের অন্তরালে থাকেন, পরিশেষে তাঁর কাছেই তোমাদেরকে সমবেত করা হবে।

8:25

wa-ittaqū fit'natan lā tuṣībanna alladhīna ẓalamū minkum khāṣṣatan wa-iʿ'lamū anna l-laha shadīdu l-ʿiqābi

তোমরা সেই ফিতনাকে ভয় কর যা তোমাদের মধ্যকার শুধুমাত্র যালিম ও পাপিষ্ঠদেরকেই বিশেষভাবে ক্লিষ্ট করবেনা। তোমরা জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর।

8:26

wa-udh'kurū idh antum qalīlun mus'taḍʿafūna fī l-arḍi takhāfūna an yatakhaṭṭafakumu l-nāsu faāwākum wa-ayyadakum binaṣrihi warazaqakum mina l-ṭayibāti laʿallakum tashkurūna

স্মরণ কর, যখন তোমরা ভূ-পৃষ্ঠে খুব দুর্বলরূপে পরিগণিত হতে, আর তোমরা এই শংকায় নিপতিত থাকতে যে, লোকেরা অকস্মাৎ তোমাদেরকে ধরে নিয়ে যাবে। (এই অবস্থায়) আল্লাহই তোমাদেরকে (মাদীনায়) আশ্রয় দেন এবং স্বীয় সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন, আর পবিত্র বস্তু দ্বারা তোমাদের জীবিকা দান করেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।

8:27

yāayyuhā alladhīna āmanū lā takhūnū l-laha wal-rasūla watakhūnū amānātikum wa-antum taʿlamūna

হে মু’মিনগণ! তোমরা জেনে শুনে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করনা এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ করনা।

8:28

wa-iʿ'lamū annamā amwālukum wa-awlādukum fit'natun wa-anna l-laha ʿindahu ajrun ʿaẓīmun

আর তোমরা জেনে রেখ যে, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি প্রকৃত পক্ষে পরীক্ষার সামগ্রী মাত্র, আর আল্লাহর নিকট মহাপুরস্কার রয়েছে।

8:29

yāayyuhā alladhīna āmanū in tattaqū l-laha yajʿal lakum fur'qānan wayukaffir ʿankum sayyiātikum wayaghfir lakum wal-lahu dhū l-faḍli l-ʿaẓīmi

হে মু’মিনগণ! তোমরা যদি আল্লাহকে ভয় কর তাহলে তিনি তোমাদেরকে ন্যায়-অন্যায় পার্থক্য করার একটি মান নির্ণয়ক শক্তি দান করবেন, আর তোমাদের দোষক্রটি তোমাদের হতে দূর করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ বড়ই অনুগ্রহশীল ও মঙ্গলময়।

8:30

wa-idh yamkuru bika alladhīna kafarū liyuth'bitūka aw yaqtulūka aw yukh'rijūka wayamkurūna wayamkuru l-lahu wal-lahu khayru l-mākirīna

আর স্মরণ কর, যখন কাফিরেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তোমাকে বন্দী করবে অথবা হত্যা করবে কিংবা নির্বাসিত করবে। তারাও ষড়যন্ত্র করতে থাকুক এবং আল্লাহও (স্বীয় নাবীকে বাঁচানোর) কৌশল করতে থাকেন, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কৌশলী।

লোড হচ্ছে…