بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
الٓمٓ alif-lam-meem আলিফ লা-ম মী-ম
alif-lam-meem
আলিফ-লাম-মীম।
ذَٰلِكَ dhālika (এটা) সেই ٱلۡكِتَٰبُ l-kitābu মহাগ্রন্থ (আল্লাহর) لَا lā নেই رَيۡبَۛ rayba কোনো সন্দেহ فِيهِۛ fīhi তাঁরমধ্যে هُدٗى hudan সৎপথ নির্দেশ (হেদায়াত) لِّلۡمُتَّقِينَ lil'muttaqīna মুত্তাকীদের জন্য
dhālika l-kitābu lā rayba fīhi hudan lil'muttaqīna
ইহা ঐ গ্রন্থ যার মধ্যে কোন সন্দেহ-সংশয়ের অবকাশ নেই; ধর্ম-ভীরুদের জন্য এ গ্রন্থ পথনির্দেশ।
ٱلَّذِينَ alladhīna যারা يُؤۡمِنُونَ yu'minūna বিশ্বাস করে بِٱلۡغَيۡبِ bil-ghaybi অদৃশ্যের ওপর وَيُقِيمُونَ wayuqīmūna এবং প্রতিষ্ঠিত করে ٱلصَّلَوٰةَ l-ṣalata সালাত وَمِمَّا wamimmā ও তা হতে যা رَزَقۡنَٰهُمۡ razaqnāhum তাদের আমরা জীবিকা দিয়েছি يُنفِقُونَ yunfiqūna তারা ব্যয় করে
alladhīna yu'minūna bil-ghaybi wayuqīmūna l-ṣalata wamimmā razaqnāhum yunfiqūna
যারা অদৃশ্য বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে উপজীবিকা প্রদান করেছি তা হতে দান করে থাকে ।
وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা يُؤۡمِنُونَ yu'minūna বিশ্বাস করে بِمَآ bimā ঐ বিষয়ে যা أُنزِلَ unzila অবতীর্ণ করা হয়েছে إِلَيۡكَ ilayka তোমার প্রতি وَمَآ wamā এবং যা أُنزِلَ unzila অবতীর্ণ করা হয়েছে مِن min থেকে قَبۡلِكَ qablika তোমার পূর্বে وَبِٱلۡأٓخِرَةِ wabil-ākhirati এবং আখিরাতের উপর هُمۡ hum তারা يُوقِنُونَ yūqinūna দৃঢ়বিশ্বাস রাখে
wa-alladhīna yu'minūna bimā unzila ilayka wamā unzila min qablika wabil-ākhirati hum yūqinūna
এবং তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল, যারা তদ্বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে।
أُوْلَٰٓئِكَ ulāika তারাই (প্রতিষ্ঠিত) عَلَىٰ ʿalā উপর هُدٗى hudan সত্যপথের مِّن min পক্ষ হতে رَّبِّهِمۡۖ rabbihim তাদের রবের وَأُوْلَٰٓئِكَ wa-ulāika এবং তারাই (ঐসব লোক) هُمُ humu যারা ٱلۡمُفۡلِحُونَ l-muf'liḥūna সফলকাম
ulāika ʿalā hudan min rabbihim wa-ulāika humu l-muf'liḥūna
এরাই তাদের রবের পক্ষ হতে প্রাপ্ত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং এরাই পূর্ণ সফলকাম।
إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُواْ kafarū অবিশ্বাস করেছে سَوَآءٌ sawāon সমান عَلَيۡهِمۡ ʿalayhim তাদের জন্যে ءَأَنذَرۡتَهُمۡ a-andhartahum তাদের তুমি সতর্ক কর কি أَمۡ am অথবা لَمۡ lam না تُنذِرۡهُمۡ tundhir'hum সতর্ক কর তুমি তাদেরকে لَا lā না يُؤۡمِنُونَ yu'minūna তারা ঈমান আনবে
inna alladhīna kafarū sawāon ʿalayhim a-andhartahum am lam tundhir'hum lā yu'minūna
নিশ্চয়ই যারা অবিশ্বাস করছে তাদের জন্য উভয়ই সমান; তুমি তাদেরকে ভয় প্রদর্শন কর বা না কর, তারা ঈমান আনবেনা।
خَتَمَ khatama সিল মেরে দিয়েছেন ٱللَّهُ l-lahu আল্লাহ عَلَىٰ ʿalā উপর قُلُوبِهِمۡ qulūbihim তাদের অন্তরের وَعَلَىٰ waʿalā এবং উপর سَمۡعِهِمۡۖ samʿihim তাদের শ্রবণশক্তির وَعَلَىٰٓ waʿalā এবং উপর أَبۡصَٰرِهِمۡ abṣārihim তাদের দৃষ্টিশক্তির غِشَٰوَةٞۖ ghishāwatun আবরণ (দিয়েছেন) وَلَهُمۡ walahum এবং তাদেরজন্যে (রয়েছে) عَذَابٌ ʿadhābun শাস্তি عَظِيمٞ ʿaẓīmun কঠিন
khatama l-lahu ʿalā qulūbihim waʿalā samʿihim waʿalā abṣārihim ghishāwatun walahum ʿadhābun ʿaẓīmun
আল্লাহ তাদের অন্তরসমূহের উপর ও তাদের কর্ণসমূহের উপর মোহরাংকিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পড়ে আছে এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি।
وَمِنَ wamina এবং মধ্যহতে ٱلنَّاسِ l-nāsi মানুষের (এমনও আছে) مَن man যারা يَقُولُ yaqūlu বলে ءَامَنَّا āmannā ''আমরা ঈমান এনেছি بِٱللَّهِ bil-lahi আল্লাহর উপর وَبِٱلۡيَوۡمِ wabil-yawmi ও দিনের উপর ٱلۡأٓخِرِ l-ākhiri আখিরাতের'' وَمَا wamā অথচ না هُم hum তারা بِمُؤۡمِنِينَ bimu'minīna মুমিন
wamina l-nāsi man yaqūlu āmannā bil-lahi wabil-yawmi l-ākhiri wamā hum bimu'minīna
আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে, আমরা আল্লাহর উপর এবং শেষ দিনের উপর ঈমান এনেছি, অথচ তারা মোটেই ঈমানদার নয়।
يُخَٰدِعُونَ yukhādiʿūna তারা প্রতারিত করতে চায় ٱللَّهَ l-laha আল্লাহকে وَٱلَّذِينَ wa-alladhīna ও (তাদেরকে) যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَمَا wamā কিন্তু না يَخۡدَعُونَ yakhdaʿūna তারা প্রতারিত করে إِلَّآ illā ছাড়া أَنفُسَهُمۡ anfusahum তাদের নিজেদেরকে وَمَا wamā এবং না يَشۡعُرُونَ yashʿurūna তারা অনুভব করে
yukhādiʿūna l-laha wa-alladhīna āmanū wamā yakhdaʿūna illā anfusahum wamā yashʿurūna
তারা আল্লাহ ও মু’মিনদের সঙ্গে ধোঁকাবাজী করে। প্রকৃত পক্ষে তারা নিজেদের ব্যতীত আর কারও সাথে ধোঁকাবাজী করেনা, অথচ তারা এ সম্বন্ধে অনুভব করতে পারেনা।
فِي fī মধ্যে আছে قُلُوبِهِم qulūbihim তাদের অন্তর সমূহের مَّرَضٞ maraḍun রোগ (আছে) فَزَادَهُمُ fazādahumu বৃদ্ধি করলেন তাই (আরও) তাদেরকে ٱللَّهُ l-lahu আল্লাহ্ مَرَضٗاۖ maraḍan (তাদের) রোগ وَلَهُمۡ walahum এবং তাদের জন্য (রয়েছে) عَذَابٌ ʿadhābun শাস্তি أَلِيمُۢ alīmun কষ্টদায়ক بِمَا bimā এজন্যে যে كَانُواْ kānū তারা ছিল يَكۡذِبُونَ yakdhibūna তারা মিথ্যা বলতো
fī qulūbihim maraḍun fazādahumu l-lahu maraḍan walahum ʿadhābun alīmun bimā kānū yakdhibūna
তাদের অন্তরে পীড়া রয়েছে, পরন্ত আল্লাহ তাদের পীড়া আরও বাড়িয়ে দিয়েছেন এবং তাদের জন্য গুরুতর শাস্তি রয়েছে যেহেতু তারা অসত্য বলত।
وَإِذَا wa-idhā এবং যখন قِيلَ qīla বলা হয় لَهُمۡ lahum তাদের উদ্দেশ্যে لَا lā ''না تُفۡسِدُواْ tuf'sidū বিপর্যয় সৃষ্টি করো فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর'' قَالُوٓاْ qālū তারা বলে إِنَّمَا innamā ''মূলতঃ نَحۡنُ naḥnu আমরা مُصۡلِحُونَ muṣ'liḥūna সংশোধনকারী''
wa-idhā qīla lahum lā tuf'sidū fī l-arḍi qālū innamā naḥnu muṣ'liḥūna
এবং যখন তাদেরকে বলা হয়ঃ তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করনা তখন তারা বলেঃ আমরাতো শুধুই শান্তি স্থাপনকারী।
أَلَآ alā সাবধান إِنَّهُمۡ innahum তারা নিশ্চয়ই هُمُ humu তারাই ٱلۡمُفۡسِدُونَ l-muf'sidūna বিপর্যয় সৃষ্টিকারী وَلَٰكِن walākin কিন্তু لَّا lā না يَشۡعُرُونَ yashʿurūna তারা অনুভব করে
alā innahum humu l-muf'sidūna walākin lā yashʿurūna
সাবধান! নিশ্চয়ই তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝেনা।
وَإِذَا wa-idhā এবং যখন قِيلَ qīla বলা হয় لَهُمۡ lahum তাদের উদ্দেশ্যে ءَامِنُواْ āminū ''তোমরা ঈমান আনো كَمَآ kamā যেমন ءَامَنَ āmana ঈমান এনেছে ٱلنَّاسُ l-nāsu মানুষ'' قَالُوٓاْ qālū তারা বলে أَنُؤۡمِنُ anu'minu ''আমরা কি ঈমান আনবো كَمَآ kamā যেমন ءَامَنَ āmana ঈমান এনেছে ٱلسُّفَهَآءُۗ l-sufahāu বোকারা'' أَلَآ alā সাবধান إِنَّهُمۡ innahum নিশ্চয়ই তারা هُمُ humu তারাই ٱلسُّفَهَآءُ l-sufahāu বোকা وَلَٰكِن walākin কিন্তু لَّا lā না يَعۡلَمُونَ yaʿlamūna তারা জানে
wa-idhā qīla lahum āminū kamā āmana l-nāsu qālū anu'minu kamā āmana l-sufahāu alā innahum humu l-sufahāu walākin lā yaʿlamūna
এবং যখন তাদেরকে বলা হয়ঃ লোকে যেরূপ বিশ্বাস করেছে তোমরাও তদ্রুপ বিশ্বাস স্থাপন কর, তখন তারা বলেঃ নির্বোধেরা যেরূপ বিশ্বাস করেছে আমরাও কি সেইরূপ বিশ্বাস করব? সাবধান! নিশ্চয়ই তারাই নির্বোধ, কিন্তু তা তারা অবগত নয়।
وَإِذَا wa-idhā এবং যখন لَقُواْ laqū তারা মিলিত হয় ٱلَّذِينَ alladhīna (তাদের সাথে) যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে قَالُوٓاْ qālū তারা বলে ءَامَنَّا āmannā ''আমরা ঈমান এনেছি'' وَإِذَا wa-idhā এবং যখন خَلَوۡاْ khalaw গোপনে মিলে إِلَىٰ ilā সাথে شَيَٰطِينِهِمۡ shayāṭīnihim তাদের শয়তান (বন্ধুদের) قَالُوٓاْ qālū তারা বলে إِنَّا innā ''নিশ্চয়ই আমরা مَعَكُمۡ maʿakum তোমাদের সাথে إِنَّمَا innamā মূলতঃ نَحۡنُ naḥnu আমরা مُسۡتَهۡزِءُونَ mus'tahziūna উপহাসকারী (মু'মিনদের সাথে)''
wa-idhā laqū alladhīna āmanū qālū āmannā wa-idhā khalaw ilā shayāṭīnihim qālū innā maʿakum innamā naḥnu mus'tahziūna
এবং যখন তারা মু’মিনদের সাথে মিলিত হয় তখন তারা বলেঃ আমরা বিশ্বাস স্থাপন করেছি; এবং যখন তারা নিজেদের দলপতি ও দুষ্ট নেতাদের সাথে গোপনে মিলিত হয় তখন বলেঃ আমরা তোমাদের সঙ্গেই আছি, আমরাতো শুধু ঠাট্টা-বিদ্রুপ ও প্রহসন করে থাকি।
ٱللَّهُ al-lahu আল্লাহ্ يَسۡتَهۡزِئُ yastahzi-u উপহাস করেন بِهِمۡ bihim তাদের সাথে وَيَمُدُّهُمۡ wayamudduhum এবং তাদের ঢিলদেন فِي fī মধ্যে طُغۡيَٰنِهِمۡ ṭugh'yānihim তাদের অবাধ্যতার يَعۡمَهُونَ yaʿmahūna তারা উদভ্রান্ত হয়ে ফিরে
al-lahu yastahzi-u bihim wayamudduhum fī ṭugh'yānihim yaʿmahūna
আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা-বিদ্রুপ করছেন এবং তাদেরকে অবকাশ দিচ্ছেন। ফলে তারা নিজেদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে ফিরছে।
أُوْلَٰٓئِكَ ulāika তারাই (ঐসব লোক) ٱلَّذِينَ alladhīna যারা ٱشۡتَرَوُاْ ish'tarawū কিনেছে ٱلضَّلَٰلَةَ l-ḍalālata পথভ্রশ্ততা بِٱلۡهُدَىٰ bil-hudā সৎপথের বিনিময় فَمَا famā সুতরাং না رَبِحَت rabiḥat লাভজনক হয় تِّجَٰرَتُهُمۡ tijāratuhum তাদের ব্যবসা وَمَا wamā এবং না كَانُواْ kānū তারা ছিল مُهۡتَدِينَ muh'tadīna সৎপথে পরিচালিত
ulāika alladhīna ish'tarawū l-ḍalālata bil-hudā famā rabiḥat tijāratuhum wamā kānū muh'tadīna
এরা তারাই যারা সু-পথের পরিবর্তে কু-পথকে ক্রয় করেছে, সুতরাং তাদের বাণিজ্য লাভজনক হয়নি এবং তারা সরল সঠিক পথে চলেনি।
مَثَلُهُمۡ mathaluhum তাদের উপমা كَمَثَلِ kamathali উপমা যেমন (এক ব্যক্তির) ٱلَّذِي alladhī যে ٱسۡتَوۡقَدَ is'tawqada জ্বালালো نَارٗا nāran আগুন فَلَمَّآ falammā অতঃপর যখন أَضَآءَتۡ aḍāat আলোকিত করলো مَا mā যা حَوۡلَهُۥ ḥawlahu তার চারপাশে ذَهَبَ dhahaba নিলেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ بِنُورِهِمۡ binūrihim তাদের আলো নিয়ে وَتَرَكَهُمۡ watarakahum এবং তাদের ছেড়ে দিলেন فِي fī মধ্যে ظُلُمَٰتٖ ẓulumātin অন্ধকার সমূহের لَّا lā না يُبۡصِرُونَ yub'ṣirūna তারা দেখতে পায়
mathaluhum kamathali alladhī is'tawqada nāran falammā aḍāat mā ḥawlahu dhahaba l-lahu binūrihim watarakahum fī ẓulumātin lā yub'ṣirūna
এদের অবস্থা ঐ ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্জ্বলিত করল, অতঃপর যখন তার পার্শ্ববর্তী সমস্ত স্থান আলোকিত হল, তখন আল্লাহ তাদের আলো ছিনিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন, সুতরাং তারা কিছুই দেখতে পায়না।
صُمُّۢ ṣummun বধির بُكۡمٌ buk'mun বোবা عُمۡيٞ ʿum'yun অন্ধ فَهُمۡ fahum সুতরাং তারা لَا lā না يَرۡجِعُونَ yarjiʿūna প্রত্যাবর্তন করবে
ṣummun buk'mun ʿum'yun fahum lā yarjiʿūna
তারা বধির, মূক, অন্ধ। অতএব তারা প্রত্যাবৃত্ত হবেনা।
أَوۡ aw অথবা كَصَيِّبٖ kaṣayyibin মতো বৃষ্টিপাতের مِّنَ mina থেকে ٱلسَّمَآءِ l-samāi আকাশ فِيهِ fīhi তার মধ্যে (আছে) ظُلُمَٰتٞ ẓulumātun অন্ধকার وَرَعۡدٞ waraʿdun এবং গর্জন وَبَرۡقٞ wabarqun ও বিদ্যুৎচমক يَجۡعَلُونَ yajʿalūna তারা রাখে أَصَٰبِعَهُمۡ aṣābiʿahum তাদের আঙ্গুলগুলোকে فِيٓ fī মধ্যে ءَاذَانِهِم ādhānihim তাদের কানগুলোর مِّنَ mina কারনে ٱلصَّوَٰعِقِ l-ṣawāʿiqi বজ্রধ্বনির حَذَرَ ḥadhara ভয়ে ٱلۡمَوۡتِۚ l-mawti মৃত্যুর وَٱللَّهُ wal-lahu অথচ আল্লাহ্ مُحِيطُۢ muḥīṭun পরিবেষ্টনকারী بِٱلۡكَٰفِرِينَ bil-kāfirīna কাফিরদের
aw kaṣayyibin mina l-samāi fīhi ẓulumātun waraʿdun wabarqun yajʿalūna aṣābiʿahum fī ādhānihim mina l-ṣawāʿiqi ḥadhara l-mawti wal-lahu muḥīṭun bil-kāfirīna
অথবা আকাশ হতে বারি বর্ষণের ন্যায় যাতে অন্ধকার, গর্জন ও বিদ্যুৎ রয়েছে, তারা বজ্রধ্বনি বশতঃ মৃত্যুভয়ে তাদের কর্ণসমূহে স্ব স্ব অঙ্গুলী গুজে দেয়, এবং আল্লাহ অবিশ্বাসীদের পরিবেষ্টনকারী।
يَكَادُ yakādu প্রায় ٱلۡبَرۡقُ l-barqu বিদ্যুৎচমক يَخۡطَفُ yakhṭafu কেড়ে নেয় أَبۡصَٰرَهُمۡۖ abṣārahum তাদের দৃষ্টিসমূহের كُلَّمَآ kullamā যখনই أَضَآءَ aḍāa আলোকিত হয় لَهُم lahum তাদের জন্য مَّشَوۡاْ mashaw তারা চলে فِيهِ fīhi তারমধ্যে وَإِذَآ wa-idhā এবং যখন أَظۡلَمَ aẓlama অন্ধকার হয় عَلَيۡهِمۡ ʿalayhim তাদের উপর قَامُواْۚ qāmū তারা দাড়িয়ে যায় وَلَوۡ walaw আর যদি شَآءَ shāa চান ٱللَّهُ l-lahu আল্লাহ্ لَذَهَبَ ladhahaba অবশ্যই নিয়ে নিবেন بِسَمۡعِهِمۡ bisamʿihim তাদের শ্রবণশক্তি وَأَبۡصَٰرِهِمۡۚ wa-abṣārihim এবং তাদের দর্শনশক্তি إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ্ عَلَىٰ ʿalā উপর كُلِّ kulli সব شَيۡءٖ shayin কিছুর قَدِيرٞ qadīrun সর্বশক্তিমান
yakādu l-barqu yakhṭafu abṣārahum kullamā aḍāa lahum mashaw fīhi wa-idhā aẓlama ʿalayhim qāmū walaw shāa l-lahu ladhahaba bisamʿihim wa-abṣārihim inna l-laha ʿalā kulli shayin qadīrun
অচিরে বিদ্যুৎ তাদের দৃষ্টি হরণ করবে, যখন তাদের প্রতি আলোক প্রদীপ্ত হয় তখন তারা চলতে থাকে এবং যখন তাদের উপর অন্ধকার আচ্ছন্ন হয় তখন তারা ঠায় দাঁড়িয়ে থাকে এবং যদি আল্লাহ ইচ্ছা করেন - নিশ্চয়ই তাদের শ্রবণশক্তি ও তাদের দৃষ্টিশক্তি হরণ করতে পারেন, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান।
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلنَّاسُ l-nāsu মানুষ ٱعۡبُدُواْ uʿ'budū তোমরা ইবাদত করো رَبَّكُمُ rabbakumu তোমাদের রবের, ٱلَّذِي alladhī যিনি خَلَقَكُمۡ khalaqakum তোমাদের সৃষ্টি করেছেন وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা (ছিল) مِن min থেকে قَبۡلِكُمۡ qablikum তোমাদের পূর্ব (তাদেরও স্রষ্টা) لَعَلَّكُمۡ laʿallakum তোমরা যেন تَتَّقُونَ tattaqūna বেঁচে চলতে পারো (পাপ হতে)
yāayyuhā l-nāsu uʿ'budū rabbakumu alladhī khalaqakum wa-alladhīna min qablikum laʿallakum tattaqūna
হে মানববৃন্দ! তোমরা তোমাদের রবের ইবাদাত কর যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা ধর্মভীরু হও।
ٱلَّذِي alladhī যিনি جَعَلَ jaʿala করেছেন لَكُمُ lakumu তোমাদের জন্য ٱلۡأَرۡضَ l-arḍa পৃথিবীকে فِرَٰشٗا firāshan শয্যা وَٱلسَّمَآءَ wal-samāa ও আকাশকে بِنَآءٗ bināan ছাদ স্বরূপ, وَأَنزَلَ wa-anzala এবং বর্ষণ করেছেন مِنَ mina থেকে ٱلسَّمَآءِ l-samāi আকাশ مَآءٗ māan পানি, فَأَخۡرَجَ fa-akhraja এরপর বের করেছেন بِهِۦ bihi তা দ্বারা مِنَ mina কোনো ٱلثَّمَرَٰتِ l-thamarāti (নানা ধরণের) ফলমূল رِزۡقٗا riz'qan রিযক হিসাবে لَّكُمۡۖ lakum তোমাদের জন্য فَلَا falā অতএব না تَجۡعَلُواْ tajʿalū দাড় করিও لِلَّهِ lillahi আল্লাহর সাথে أَندَادٗا andādan সমতুল্য (অন্য কাউকে) وَأَنتُمۡ wa-antum অথচ তোমরা تَعۡلَمُونَ taʿlamūna জানো
alladhī jaʿala lakumu l-arḍa firāshan wal-samāa bināan wa-anzala mina l-samāi māan fa-akhraja bihi mina l-thamarāti riz'qan lakum falā tajʿalū lillahi andādan wa-antum taʿlamūna
যিনি তোমাদের জন্য ভূতলকে শয্যা ও আকাশকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন এবং আকাশ হতে বারি বর্ষণ করেন, অতঃপর তদ্বারা তোমাদের জন্য উপজীবিকা স্বরূপ ফলপুঞ্জ উৎপাদন করেন, অতএব তোমরা আল্লাহর সমকক্ষ স্থির করনা এবং তোমরা এটা অবগত আছ।
وَإِن wa-in এবং যদি كُنتُمۡ kuntum তোমরা থাক فِي fī মধ্যে رَيۡبٖ raybin সন্দেহের مِّمَّا mimmā তা হতে যা نَزَّلۡنَا nazzalnā আমরা অবতীর্ণ করেছি عَلَىٰ ʿalā উপর عَبۡدِنَا ʿabdinā আমাদের দাসের, فَأۡتُواْ fatū তবে তোমরা আনো بِسُورَةٖ bisūratin একটি সূরা مِّن min মধ্য হতে مِّثۡلِهِۦ mith'lihi তার সদৃশ وَٱدۡعُواْ wa-id'ʿū এবং তোমরা ডাকো شُهَدَآءَكُم shuhadāakum তোমাদের সাক্ষীদেরকে مِّن min দিয়ে دُونِ dūni বাদ ٱللَّهِ l-lahi আল্লাহকে إِن in যদি كُنتُمۡ kuntum তোমরা হও صَٰدِقِينَ ṣādiqīna সত্যবাদী
wa-in kuntum fī raybin mimmā nazzalnā ʿalā ʿabdinā fatū bisūratin min mith'lihi wa-id'ʿū shuhadāakum min dūni l-lahi in kuntum ṣādiqīna
এবং আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি, যদি তোমরা তাতে সন্দিহান হও তাহলে তৎসদৃশ একটি ‘‘সূরা’’ আনয়ন কর এবং তোমাদের সেই সাহায্যকারীদেরকে ডেকে নাও যারা আল্লাহ হতে পৃথক, যদি তোমরা সত্যবাদী হও!
فَإِن fa-in কিন্তু যদি لَّمۡ lam না تَفۡعَلُواْ tafʿalū তোমরা করো وَلَن walan এবং কখনও না تَفۡعَلُواْ tafʿalū তোমরা করতে পারবে فَٱتَّقُواْ fa-ittaqū তোমরা ভয় করো ٱلنَّارَ l-nāra আগুনের ٱلَّتِي allatī যা (এমন যে) وَقُودُهَا waqūduhā তার ইন্ধন (হবে) ٱلنَّاسُ l-nāsu মানুষ وَٱلۡحِجَارَةُۖ wal-ḥijāratu ও পাথরসমূহ أُعِدَّتۡ uʿiddat যা প্রস্তুুত করা হয়েছে لِلۡكَٰفِرِينَ lil'kāfirīna কাফিরদের জন্য
fa-in lam tafʿalū walan tafʿalū fa-ittaqū l-nāra allatī waqūduhā l-nāsu wal-ḥijāratu uʿiddat lil'kāfirīna
অতঃপর যদি তোমরা তা করতে না পার এবং তোমরা তা কখনও করতে পারবেনা, তাহলে তোমরা সেই জাহান্নামের ভয় কর যার খোরাক মনুষ্য ও প্রস্তর খন্ড - যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে।
وَبَشِّرِ wabashiri এবং সুসংবাদ দাও ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করেছে ٱلصَّٰلِحَٰتِ l-ṣāliḥāti সৎ أَنَّ anna যে لَهُمۡ lahum তাদের জন্যে (রয়েছে) جَنَّٰتٖ jannātin জান্নাত تَجۡرِي tajrī প্রবাহিত হয় مِن min দিয়ে تَحۡتِهَا taḥtihā তার নিচ ٱلۡأَنۡهَٰرُۖ l-anhāru ঝর্ণাধারা كُلَّمَا kullamā যখনই رُزِقُواْ ruziqū তাদের রিযক দেয়া হবে مِنۡهَا min'hā তা থেকে مِن min কোনো ثَمَرَةٖ thamaratin ফলমূল رِّزۡقٗا riz'qan রিযক হিসেবে قَالُواْ qālū তারা বলবে هَٰذَا hādhā ''এটা ٱلَّذِي alladhī (তাই) যা رُزِقۡنَا ruziq'nā আমাদের রিযক দেওয়া হয়েছিল مِن min থেকে قَبۡلُۖ qablu পূর্ব'' وَأُتُواْ wa-utū এবং তাদেরকে যা দেওয়া হয়েছিল بِهِۦ bihi (তা থেকে) مُتَشَٰبِهٗاۖ mutashābihan সদৃশ হবে (পরস্পরে) وَلَهُمۡ walahum এবং তাদের জন্যে فِيهَآ fīhā তারমধ্যে (থাকবে) أَزۡوَٰجٞ azwājun স্ত্রীরা مُّطَهَّرَةٞۖ muṭahharatun পবিত্র وَهُمۡ wahum এবং তারা فِيهَا fīhā তার মধ্যে خَٰلِدُونَ khālidūna চিরস্থায়ী হবে
wabashiri alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti anna lahum jannātin tajrī min taḥtihā l-anhāru kullamā ruziqū min'hā min thamaratin riz'qan qālū hādhā alladhī ruziq'nā min qablu wa-utū bihi mutashābihan walahum fīhā azwājun muṭahharatun wahum fīhā khālidūna
এবং যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎ কার্যাবলী সম্পাদন করে থাকে তাদেরকে সুসংবাদ প্রদান কর যে, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হচ্ছে; যখনই সেখানে তাদেরকে খাবার হিসাবে ফলপুঞ্জ প্রদান করা হবে তখনই তারা বলবেঃ আমাদেরতো এটা পূর্বেই প্রদত্ত হয়েছিল, বস্তুতঃ তাদেরকে একই সদৃশ ফল প্রদান করা হবে, এবং তাদের জন্য তন্মধ্যে শুদ্ধা সহধর্মিনীগণ রয়েছে, এবং তন্মধ্যে তারা চিরকাল অবস্থান করবে।
۞ إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ لَا lā না يَسۡتَحۡيِۦٓ yastaḥyī লজ্জাবোধ করেন أَن an যে يَضۡرِبَ yaḍriba তিনি পেশ করবেন مَثَلٗا mathalan দৃষ্টান্ত مَّا mā যা بَعُوضَةٗ baʿūḍatan মশা فَمَا famā কিংবা যা فَوۡقَهَاۚ fawqahā তারচেয়ে ক্ষুদ্রতর فَأَمَّا fa-ammā তাই ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে فَيَعۡلَمُونَ fayaʿlamūna জানতে পারে তখন أَنَّهُ annahu তা নিশ্চয়ই ٱلۡحَقُّ l-ḥaqu সত্য مِن min পক্ষ থেকে رَّبِّهِمۡۖ rabbihim তাদের রবের وَأَمَّا wa-ammā পক্ষান্তরে ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُواْ kafarū অবিশ্বাস করেছে فَيَقُولُونَ fayaqūlūna তারা বলে তখন مَاذَآ mādhā কি أَرَادَ arāda চেয়েছেন ٱللَّهُ l-lahu আল্লাহ بِهَٰذَا bihādhā এই দিয়ে مَثَلٗاۘ mathalan উপমা يُضِلُّ yuḍillu তিনি বিভ্রান্ত করেন بِهِۦ bihi তা দিয়ে كَثِيرٗا kathīran অনেককে وَيَهۡدِي wayahdī এবং পথ প্রদর্শন করেন بِهِۦ bihi তা দিয়ে كَثِيرٗاۚ kathīran অনেককে, وَمَا wamā এবং না يُضِلُّ yuḍillu বিভ্রান্ত করেন بِهِۦٓ bihi এ দিয়ে إِلَّا illā ছাড়া ٱلۡفَٰسِقِينَ l-fāsiqīna স্বত্বত্যাগীদেরকে
inna l-laha lā yastaḥyī an yaḍriba mathalan mā baʿūḍatan famā fawqahā fa-ammā alladhīna āmanū fayaʿlamūna annahu l-ḥaqu min rabbihim wa-ammā alladhīna kafarū fayaqūlūna mādhā arāda l-lahu bihādhā mathalan yuḍillu bihi kathīran wayahdī bihi kathīran wamā yuḍillu bihi illā l-fāsiqīna
নিশ্চয়ই আল্লাহ মশা অথবা তদপেক্ষা ক্ষুদ্রতর দৃষ্টান্ত বর্ণনা করতে লজ্জাবোধ করেননা। সুতরাং যারা ঈমান এনেছে তারাতো বিশ্বাস করবে যে, এ উপমা তাদের রবের পক্ষ হতে খুবই স্থানোপযোগী হয়েছে, আর যারা কাফির সর্বাবস্থায় তারা এটাই বলবে যে, এ সব নগণ্য বস্ত্তর উপমা দ্বারা আল্লাহর উদ্দেশ্যই বা কি? তিনি এর দ্বারা অনেককে বিপথগামী করেন এবং এর দ্বারা অনেককে সঠিক পথ প্রদর্শন করেন, আর এর দ্বারা তিনি শুধু ফাসিকদেরকেই বিপথগামী করে থাকেন।
ٱلَّذِينَ alladhīna যারা يَنقُضُونَ yanquḍūna ভঙ্গকরে عَهۡدَ ʿahda প্রতিশ্রুতি ٱللَّهِ l-lahi আল্লাহর مِنۢ min থেকে بَعۡدِ baʿdi পরে مِيثَٰقِهِۦ mīthāqihi তা আবদ্ধ হওয়ার, وَيَقۡطَعُونَ wayaqṭaʿūna এবং তারা ছিন্নকরে مَآ mā যা أَمَرَ amara নির্দেশ দিয়েছেন ٱللَّهُ l-lahu আল্লাহ بِهِۦٓ bihi তাঁর সম্পর্কে أَن an যে يُوصَلَ yūṣala যুক্ত করতে وَيُفۡسِدُونَ wayuf'sidūna এবং তারা বিপর্যয় সৃষ্টি করে فِي fī মধ্যে ٱلۡأَرۡضِۚ l-arḍi পৃথিবীর أُوْلَٰٓئِكَ ulāika ঐসব (লোক), هُمُ humu (তারাই) ٱلۡخَٰسِرُونَ l-khāsirūna ক্ষতিগ্রস্ত
alladhīna yanquḍūna ʿahda l-lahi min baʿdi mīthāqihi wayaqṭaʿūna mā amara l-lahu bihi an yūṣala wayuf'sidūna fī l-arḍi ulāika humu l-khāsirūna
যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং ঐ সব সম্বন্ধ ছিন্ন করে যা অবিচ্ছিন্ন রাখতে আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং যারা ভূপৃষ্ঠে বিবাদ সৃষ্টি করে তারাই পূর্ণ ক্ষতিগ্রস্ত।
كَيۡفَ kayfa কিরূপে تَكۡفُرُونَ takfurūna তোমরা অবিশ্বাস করবে بِٱللَّهِ bil-lahi আল্লাহর উপর وَكُنتُمۡ wakuntum অথচ তোমরা ছিলে أَمۡوَٰتٗا amwātan মৃত অবস্থায় فَأَحۡيَٰكُمۡۖ fa-aḥyākum পরে তিনি তোমাদের জীবিত করেছেন ثُمَّ thumma এরপর يُمِيتُكُمۡ yumītukum তোমাদের মৃত্যু দেবেন ثُمَّ thumma এরপর يُحۡيِيكُمۡ yuḥ'yīkum তোমাদের জীবিত করবেন ثُمَّ thumma এরপরে إِلَيۡهِ ilayhi তাঁর দিকেই تُرۡجَعُونَ tur'jaʿūna ফিরে যেতে হবে তোমাদেরকে
kayfa takfurūna bil-lahi wakuntum amwātan fa-aḥyākum thumma yumītukum thumma yuḥ'yīkum thumma ilayhi tur'jaʿūna
কিরূপে তোমরা আল্লাহকে অবিশ্বাস করছ? অথচ তোমরা ছিলে প্রাণহীন? অতঃপর তিনিই তোমাদেরকে সঞ্জীবিত করেছেন, পুনরায় তিনি তোমাদেরকে নির্জীব করবেন এবং পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে। অবশেষে তোমাদেরকে তাঁরই দিকে প্রত্যাগমন করতে হবে।
هُوَ huwa তিনিই (আল্লাহ) ٱلَّذِي alladhī যিনি خَلَقَ khalaqa সৃষ্টি করেছেন لَكُم lakum তোমাদের জন্যে مَّا mā যা কিছু فِي fī মধ্যে (আছে) ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর, جَمِيعٗا jamīʿan সবকিছুকেই ثُمَّ thumma এরপর ٱسۡتَوَىٰٓ is'tawā লক্ষ্য দিলেন إِلَى ilā দিকে ٱلسَّمَآءِ l-samāi আকাশের فَسَوَّىٰهُنَّ fasawwāhunna অতঃপর তাদেরকে সম্পূর্ণ করলেন سَبۡعَ sabʿa সাত سَمَٰوَٰتٖۚ samāwātin আকাশ وَهُوَ wahuwa এবং তিনি بِكُلِّ bikulli সব شَيۡءٍ shayin জিনিস সম্পর্কে عَلِيمٞ ʿalīmun মহাজ্ঞানী
huwa alladhī khalaqa lakum mā fī l-arḍi jamīʿan thumma is'tawā ilā l-samāi fasawwāhunna sabʿa samāwātin wahuwa bikulli shayin ʿalīmun
পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন; অতঃপর তিনি আকাশের প্রতি মনঃসংযোগ করেন, অতঃপর সপ্ত আকাশ সুবিন্যস্ত করেন এবং তিনি সর্ব বিষয়ে মহাজ্ঞানী।
وَإِذۡ wa-idh এবং (স্মরণ করো) যখন قَالَ qāla বলেছিলেন رَبُّكَ rabbuka তোমার রব لِلۡمَلَٰٓئِكَةِ lil'malāikati ফেরেশতাদের উদ্দেশে إِنِّي innī ''নিশ্চয়ই আমি جَاعِلٞ jāʿilun সৃষ্টিকারী فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীতর خَلِيفَةٗۖ khalīfatan প্রতিনিধি قَالُوٓاْ qālū তারা বলেছিলো أَتَجۡعَلُ atajʿalu ''আপনি কি সৃষ্টি করবেন فِيهَا fīhā তার মধ্যে (পৃথিবীতে) مَن man যে يُفۡسِدُ yuf'sidu বিপর্যয় সৃষ্টি করবে فِيهَا fīhā তার মধ্যে وَيَسۡفِكُ wayasfiku ও ঝরাবে ٱلدِّمَآءَ l-dimāa রক্ত وَنَحۡنُ wanaḥnu এবং আমরাইতো نُسَبِّحُ nusabbiḥu পবিত্র মহিমা ঘোষণা করি بِحَمۡدِكَ biḥamdika আপনার প্রশংসা وَنُقَدِّسُ wanuqaddisu ও মহিমা ঘোষণা করি لَكَۖ laka আপনার قَالَ qāla তিনি বলেছিলেন إِنِّيٓ innī ''নিশ্চয়ই আমি أَعۡلَمُ aʿlamu জানি مَا mā যা لَا lā না تَعۡلَمُونَ taʿlamūna তোমরা জান''
wa-idh qāla rabbuka lil'malāikati innī jāʿilun fī l-arḍi khalīfatan qālū atajʿalu fīhā man yuf'sidu fīhā wayasfiku l-dimāa wanaḥnu nusabbiḥu biḥamdika wanuqaddisu laka qāla innī aʿlamu mā lā taʿlamūna
এবং যখন তোমার রাব্ব মালাইকা/ফেরেশতাদের বললেনঃ নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব; তারা বললঃ আপনি কি যমীনে এমন কেহকে সৃষ্টি করবেন যারা তন্মধ্যে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? এবং আমরাইতো আপনার গুণগান করছি এবং আপনারই পবিত্রতা বর্ণনা করে থাকি। তিনি বললেনঃ তোমরা যা অবগত নও নিশ্চয়ই আমি তা জ্ঞাত আছি।
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা আল-ফাতিহা পরবর্তী সূরা → আলে ইমরান