بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
سَبَّحَ sabbaḥa মহিমা ঘোষণা করছে لِلَّهِ lillahi আল্লাহ্রই জন্য مَا mā যা কিছু فِي fī মধ্যে আছে ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশের وَٱلۡأَرۡضِۖ wal-arḍi ও পৃথিবীতে وَهُوَ wahuwa এবং তিনি ٱلۡعَزِيزُ l-ʿazīzu পরাক্রমশালী ٱلۡحَكِيمُ l-ḥakīmu প্রজ্ঞাময়
sabbaḥa lillahi mā fī l-samāwāti wal-arḍi wahuwa l-ʿazīzu l-ḥakīmu
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
لَهُۥ lahu তাঁরই জন্যে مُلۡكُ mul'ku সার্বভৌমত্ব ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশের وَٱلۡأَرۡضِۖ wal-arḍi ও পৃথিবীর يُحۡيِۦ yuḥ'yī তিনি জীবন দান করেন وَيُمِيتُۖ wayumītu ও মৃত্যু ঘটান وَهُوَ wahuwa এবং তিনিই عَلَىٰ ʿalā উপর كُلِّ kulli সব شَيۡءٖ shayin কিছুরই قَدِيرٌ qadīrun সর্বশক্তিমান
lahu mul'ku l-samāwāti wal-arḍi yuḥ'yī wayumītu wahuwa ʿalā kulli shayin qadīrun
আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব তাঁরই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান; তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান।
هُوَ huwa তিনিই ٱلۡأَوَّلُ l-awalu প্রথম وَٱلۡأٓخِرُ wal-ākhiru ও (তিনিই) শেষ وَٱلظَّٰهِرُ wal-ẓāhiru এবং (তিনিই) ব্যক্ত وَٱلۡبَاطِنُۖ wal-bāṭinu ও তিনিই অব্যক্ত وَهُوَ wahuwa এবং তিনিই بِكُلِّ bikulli সব সম্বন্ধে شَيۡءٍ shayin কিছু عَلِيمٌ ʿalīmun খুব অবহিত
huwa l-awalu wal-ākhiru wal-ẓāhiru wal-bāṭinu wahuwa bikulli shayin ʿalīmun
তিনিই আদি, তিনিই অন্ত, তিনিই ব্যক্ত, তিনিই গুপ্ত এবং তিনি সর্ব বিষয়ে সম্যক অবহিত।
هُوَ huwa তিনিই ٱلَّذِي alladhī যিনি خَلَقَ khalaqa সৃষ্টি করেছেন ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশ সমুহকে وَٱلۡأَرۡضَ wal-arḍa ও পৃথিবীকে فِي fī মধ্যে سِتَّةِ sittati ছয় أَيَّامٖ ayyāmin দিনের ثُمَّ thumma অতঃপর ٱسۡتَوَىٰ is'tawā সমাসীন হন عَلَى ʿalā উপর ٱلۡعَرۡشِۖ l-ʿarshi আরশের يَعۡلَمُ yaʿlamu তিনি জানেন مَا mā যা কিছু يَلِجُ yaliju ঢোকে فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi মাটির وَمَا wamā এবং যা يَخۡرُجُ yakhruju বের হয় مِنۡهَا min'hā তা থেকে وَمَا wamā এবং যা কিছু يَنزِلُ yanzilu নামে مِنَ mina হতে ٱلسَّمَآءِ l-samāi আকাশ وَمَا wamā ও যা কিছু يَعۡرُجُ yaʿruju উঠে فِيهَاۖ fīhā তার মধ্য হতে وَهُوَ wahuwa এবং তিনি (আছেন) مَعَكُمۡ maʿakum তোমাদের সাথে أَيۡنَ ayna যেখানেই مَا mā যা كُنتُمۡۚ kuntum তোমরা থাক وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ بِمَا bimā ঐ সম্বন্ধে যা تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ করছ بَصِيرٞ baṣīrun খুব দেখেন
huwa alladhī khalaqa l-samāwāti wal-arḍa fī sittati ayyāmin thumma is'tawā ʿalā l-ʿarshi yaʿlamu mā yaliju fī l-arḍi wamā yakhruju min'hā wamā yanzilu mina l-samāi wamā yaʿruju fīhā wahuwa maʿakum ayna mā kuntum wal-lahu bimā taʿmalūna baṣīrun
তিনিই ছয় দিনে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে এবং যা কিছু তা হতে বের হয় এবং আকাশ হতে যা কিছু নামে ও আকাশে যা কিছু উত্থিত হয়। তোমরা যেখানেই থাক না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যা কিছু কর আল্লাহ তা দেখেন।
لَّهُۥ lahu তাঁরই জন্যে مُلۡكُ mul'ku সার্বভৌমত্ব ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশের وَٱلۡأَرۡضِۚ wal-arḍi ও পৃথিবীর وَإِلَى wa-ilā এবং দিকে ٱللَّهِ l-lahi আল্লাহ্রই تُرۡجَعُ tur'jaʿu প্রত্যাবর্তিত হয় ٱلۡأُمُورُ l-umūru (সমস্ত) সব বিষয়
lahu mul'ku l-samāwāti wal-arḍi wa-ilā l-lahi tur'jaʿu l-umūru
আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব তাঁরই, এবং আল্লাহরই দিকে সব বিষয় প্রত্যাবর্তিত হবে।
يُولِجُ yūliju তিনি প্রবেশ করান ٱلَّيۡلَ al-layla রাতকে فِي fī মধ্যে ٱلنَّهَارِ l-nahāri দিনের وَيُولِجُ wayūliju ও প্রবেশ করান ٱلنَّهَارَ l-nahāra দিনকে فِي fī মধ্যে ٱلَّيۡلِۚ al-layli রাতের وَهُوَ wahuwa এবং তিনিই عَلِيمُۢ ʿalīmun খুব অবহিত بِذَاتِ bidhāti অবস্থা সম্বন্ধে ٱلصُّدُورِ l-ṣudūri অন্তর সমূহের
yūliju al-layla fī l-nahāri wayūliju l-nahāra fī al-layli wahuwa ʿalīmun bidhāti l-ṣudūri
তিনিই রাতকে প্রবেশ করান দিনে এবং দিনকে প্রবেশ করান রাতে, এবং তিনি অর্ন্তযামী।
ءَامِنُواْ āminū তোমরা ঈমান আন بِٱللَّهِ bil-lahi আল্লাহ্র উপর وَرَسُولِهِۦ warasūlihi ও তাঁর রাসূলের উপর وَأَنفِقُواْ wa-anfiqū এবং তোমরা খরচ করো مِمَّا mimmā তা হতে جَعَلَكُم jaʿalakum তোমাদের করেছেন مُّسۡتَخۡلَفِينَ mus'takhlafīna উত্তরাধিকারী فِيهِۖ fīhi যাতে فَٱلَّذِينَ fa-alladhīna অতঃএব যারা ءَامَنُواْ āmanū ঈমান আনে مِنكُمۡ minkum তোমাদের মধ্যে হতে وَأَنفَقُواْ wa-anfaqū ও খরচ করে لَهُمۡ lahum তাদের জন্য (রয়েছে) أَجۡرٞ ajrun পুরস্কার كَبِيرٞ kabīrun বড়
āminū bil-lahi warasūlihi wa-anfiqū mimmā jaʿalakum mus'takhlafīna fīhi fa-alladhīna āmanū minkum wa-anfaqū lahum ajrun kabīrun
আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আন এবং আল্লাহ তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা হতে ব্যয় কর। তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও ব্যয় করে তাদের জন্য আছে মহা পুরস্কার।
وَمَا wamā এবং কি হয়েছে لَكُمۡ lakum তোমাদের لَا lā (যে) না تُؤۡمِنُونَ tu'minūna তোমরা ঈমান আন بِٱللَّهِ bil-lahi আল্লাহ্র উপর وَٱلرَّسُولُ wal-rasūlu অথচ রাসূল يَدۡعُوكُمۡ yadʿūkum তোমাদেরকে ডাকছেন لِتُؤۡمِنُواْ litu'minū তোমরা ঈমান যেন আন بِرَبِّكُمۡ birabbikum তোমার রবের উপর وَقَدۡ waqad এবং নিশ্চয়ই أَخَذَ akhadha তিনি নিয়েছেন مِيثَٰقَكُمۡ mīthāqakum তোমাদের প্রতিশ্রুতি إِن in যদি كُنتُم kuntum তোমরা হও مُّؤۡمِنِينَ mu'minīna মুমিন
wamā lakum lā tu'minūna bil-lahi wal-rasūlu yadʿūkum litu'minū birabbikum waqad akhadha mīthāqakum in kuntum mu'minīna
তোমাদের কি হল যে, তোমরা আল্লাহতে ঈমান আনছনা? অথচ রাসূল তোমাদেরকে তোমাদের রবের প্রতি আহবান করছে এবং আল্লাহ তোমাদের নিকট হতে অংগীকার গ্রহণ করেছেন, অবশ্য তোমরা যদি তাতে বিশ্বাসী হও।
هُوَ huwa তিনিই (সেই আল্লাহ্) ٱلَّذِي alladhī যিনি يُنَزِّلُ yunazzilu অবতীর্ণ করেছেন عَلَىٰ ʿalā উপর عَبۡدِهِۦٓ ʿabdihi তাঁর বান্দার/ দাসের ءَايَٰتِۭ āyātin আয়াত সমূহ بَيِّنَٰتٖ bayyinātin সুস্পষ্ট لِّيُخۡرِجَكُم liyukh'rijakum তোমাদের বের করার জন্যে مِّنَ mina হতে ٱلظُّلُمَٰتِ l-ẓulumāti অন্ধকারসমূহ إِلَى ilā দিকে ٱلنُّورِۚ l-nūri আলোর وَإِنَّ wa-inna এবং নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ্ بِكُمۡ bikum তোমাদের উপর لَرَءُوفٞ laraūfun অবশ্যই করুণাময় رَّحِيمٞ raḥīmun পরম দয়ালু
huwa alladhī yunazzilu ʿalā ʿabdihi āyātin bayyinātin liyukh'rijakum mina l-ẓulumāti ilā l-nūri wa-inna l-laha bikum laraūfun raḥīmun
তিনিই তাঁর বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন, তোমাদেরকে অন্ধকার হতে আলোতে নিয়ে আসার জন্য; আল্লাহতো তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু।
وَمَا wamā এবং কি لَكُمۡ lakum তোমাদের হয়েছে أَلَّا allā যে না تُنفِقُواْ tunfiqū তোমরা ব্যয় করছ فِي fī মধ্যে سَبِيلِ sabīli পথের ٱللَّهِ l-lahi আল্লাহ্র وَلِلَّهِ walillahi অথচ আল্লাহ্রই জন্য مِيرَٰثُ mīrāthu উত্তারাধিকার (অর্থাৎ মালিকানা) ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশের وَٱلۡأَرۡضِۚ wal-arḍi ও পৃথিবীর لَا lā নয় يَسۡتَوِي yastawī সমান مِنكُم minkum তোমাদের মধ্য হতে مَّنۡ man যে أَنفَقَ anfaqa ব্যয় করেছে مِن min মধ্য হতে قَبۡلِ qabli পূর্বে ٱلۡفَتۡحِ l-fatḥi বিজয়ের وَقَٰتَلَۚ waqātala এবং জিহাদ করেছে أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক أَعۡظَمُ aʿẓamu শ্রেস্ততর دَرَجَةٗ darajatan মর্যাদায় مِّنَ mina (তাদের) চেয়ে ٱلَّذِينَ alladhīna যারা أَنفَقُواْ anfaqū ব্যয় করেছে مِنۢ min মধ্য হতে بَعۡدُ baʿdu (বিজয়ের) পরে وَقَٰتَلُواْۚ waqātalū ও যুদ্ধ করেছে وَكُلّٗا wakullan তবে প্রত্যেককে وَعَدَ waʿada প্রতিশ্রুতি দিয়েছেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ ٱلۡحُسۡنَىٰۚ l-ḥus'nā কল্যাণকর وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ بِمَا bimā ঐ বিষয়ে যা تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ করছ خَبِيرٞ khabīrun খুব অবগত
wamā lakum allā tunfiqū fī sabīli l-lahi walillahi mīrāthu l-samāwāti wal-arḍi lā yastawī minkum man anfaqa min qabli l-fatḥi waqātala ulāika aʿẓamu darajatan mina alladhīna anfaqū min baʿdu waqātalū wakullan waʿada l-lahu l-ḥus'nā wal-lahu bimā taʿmalūna khabīrun
তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করবেনা? আকাশমন্ডলী ও পৃথিবীর মালিকানাতো আল্লাহরই। তোমাদের মধ্যে যারা মাক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং সংগ্রাম করেছে তারা এবং পরবর্তীরা সমান নয়; তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে। তবে আল্লাহ উভয়ের কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যা কর আল্লাহ তা সবিশেষ অবহিত।
مَّن man কে (আছে) ذَا dhā সেই (ব্যক্তি) ٱلَّذِي alladhī যে يُقۡرِضُ yuq'riḍu ঋণ দেবে ٱللَّهَ l-laha আল্লাহকে قَرۡضًا qarḍan ঋণ حَسَنٗا ḥasanan উত্তম فَيُضَٰعِفَهُۥ fayuḍāʿifahu অতঃপর তা বহুগুণ বৃদ্ধি করবেন لَهُۥ lahu তার জন্যে وَلَهُۥٓ walahu এবং তার জন্যে أَجۡرٞ ajrun পুরস্কার (আছে) كَرِيمٞ karīmun সম্মানজনক
man dhā alladhī yuq'riḍu l-laha qarḍan ḥasanan fayuḍāʿifahu lahu walahu ajrun karīmun
কে আছে যে আল্লাহকে দিবে উত্তম ঋণ? তাহলে তিনি বহু গুণে একে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে মহা পুরস্কার।
يَوۡمَ yawma সেদিন تَرَى tarā তুমি দেখবে ٱلۡمُؤۡمِنِينَ l-mu'minīna মুমিন পুরুষকে وَٱلۡمُؤۡمِنَٰتِ wal-mu'mināti ও মুমিন নারীকে يَسۡعَىٰ yasʿā ছুটে চলছে نُورُهُم nūruhum তাদের আলো بَيۡنَ bayna তাদের সামনে أَيۡدِيهِمۡ aydīhim তাদের সামনে وَبِأَيۡمَٰنِهِمۖ wabi-aymānihim ও তাদের ডানে بُشۡرَىٰكُمُ bush'rākumu "(বলা হবে) তোমাদের জন্যে সুসংবাদ ٱلۡيَوۡمَ l-yawma আজ جَنَّٰتٞ jannātun এক জান্নাতের تَجۡرِي tajrī প্রবাহিত হয় مِن min থেকে تَحۡتِهَا taḥtihā তার নিচ ٱلۡأَنۡهَٰرُ l-anhāru ঝর্ণাসমূহ خَٰلِدِينَ khālidīna তারা স্থায়ী হবে فِيهَاۚ fīhā তার মধ্যে ذَٰلِكَ dhālika এটাই هُوَ huwa সেই ٱلۡفَوۡزُ l-fawzu সাফল্য ٱلۡعَظِيمُ l-ʿaẓīmu মহা"
yawma tarā l-mu'minīna wal-mu'mināti yasʿā nūruhum bayna aydīhim wabi-aymānihim bush'rākumu l-yawma jannātun tajrī min taḥtihā l-anhāru khālidīna fīhā dhālika huwa l-fawzu l-ʿaẓīmu
সেদিন তুমি দেখবে মু’মিন নর-নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি বিচ্ছুরিত হবে। (বলা হবে) আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার পাদদেশে নদী প্রবাহিত হবে, সেখানে তোমরা স্থায়ী হবে, এটাই মহা সাফল্য।
يَوۡمَ yawma সেদিন يَقُولُ yaqūlu বলবে ٱلۡمُنَٰفِقُونَ l-munāfiqūna মোনাফেক পুরুষরা وَٱلۡمُنَٰفِقَٰتُ wal-munāfiqātu ও মোনাফেক নারীরা لِلَّذِينَ lilladhīna (তাদের) কে যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছিল ٱنظُرُونَا unẓurūnā "আমাদের দিকে একটু দেখ نَقۡتَبِسۡ naqtabis (আলো নিয়ে) আমরা উপকৃত হব مِن min হতে نُّورِكُمۡ nūrikum তোমাদের আলো" قِيلَ qīla বলা হবে ٱرۡجِعُواْ ir'jiʿū "তোমরা ফিরে যাও وَرَآءَكُمۡ warāakum তোমাদের পিছনে فَٱلۡتَمِسُواْ fal-tamisū তোমরা অতঃপর খোঁজ করো نُورٗاۖ nūran আলো" فَضُرِبَ faḍuriba অতঃপর খাড়া করে দেওয়া হবে بَيۡنَهُم baynahum তাদের মাঝে بِسُورٖ bisūrin প্রাচীর لَّهُۥ lahu তার থাকবে بَابُۢ bābun একটি দরজা بَاطِنُهُۥ bāṭinuhu তার ভিতর দিকে فِيهِ fīhi সেখানে আছে ٱلرَّحۡمَةُ l-raḥmatu অনুগ্রহ وَظَٰهِرُهُۥ waẓāhiruhu এবং তার বাইরে مِن min হতে قِبَلِهِ qibalihi তার সামনের দিক ٱلۡعَذَابُ l-ʿadhābu শাস্তি
yawma yaqūlu l-munāfiqūna wal-munāfiqātu lilladhīna āmanū unẓurūnā naqtabis min nūrikum qīla ir'jiʿū warāakum fal-tamisū nūran faḍuriba baynahum bisūrin lahu bābun bāṭinuhu fīhi l-raḥmatu waẓāhiruhu min qibalihi l-ʿadhābu
সেদিন মুনাফিক নর ও নারী মু’মিনদের বলবেঃ তোমরা আমাদের জন্য একটু থাম, যাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করতে পারি। বলা হবেঃ তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং আলোর সন্ধান কর। অতঃপর উভয়ের মাঝে স্থাপিত হবে একটি প্রাচীর যাতে একটি দরযা থাকবে, ওর অভ্যন্তরে থাকবে রাহমাত এবং বহির্ভাগে থাকবে শাস্তি।
يُنَادُونَهُمۡ yunādūnahum তাদেরকে ডেকে বলবে তারা أَلَمۡ alam "নয় কি نَكُن nakun আমরা ছিলাম مَّعَكُمۡۖ maʿakum তোমাদের সাথে" قَالُواْ qālū তারা বলবে بَلَىٰ balā "হ্যাঁ (তোমরা ছিলে) وَلَٰكِنَّكُمۡ walākinnakum কিন্তু তোমরা فَتَنتُمۡ fatantum তোমরা বিপদে ফেলেছিলে أَنفُسَكُمۡ anfusakum তোমাদের নিজেদেরকে وَتَرَبَّصۡتُمۡ watarabbaṣtum এবং তোমরা অপেক্ষা করেছিলে وَٱرۡتَبۡتُمۡ wa-ir'tabtum ও তোমরা সন্দেহ করেছিলে وَغَرَّتۡكُمُ wagharratkumu এবং তোমাদেরকে ধোঁকা দিয়েছিল ٱلۡأَمَانِيُّ l-amāniyu মিথ্যা আকাঙ্ক্ষা حَتَّىٰ ḥattā যতক্ষণ না جَآءَ jāa আসল أَمۡرُ amru নির্দেশ ٱللَّهِ l-lahi আল্লাহর وَغَرَّكُم wagharrakum এবং তোমাদেরকে ধোঁকা দিয়েছিল بِٱللَّهِ bil-lahi আল্লাহ্ সম্পর্কে ٱلۡغَرُورُ l-gharūru প্রতারক (শয়তান)
yunādūnahum alam nakun maʿakum qālū balā walākinnakum fatantum anfusakum watarabbaṣtum wa-ir'tabtum wagharratkumu l-amāniyu ḥattā jāa amru l-lahi wagharrakum bil-lahi l-gharūru
মুনাফিকরা মু’মিনদেরকে ডেকে জিজ্ঞেস করবেঃ আমরা কি তোমাদের সঙ্গে ছিলামনা? তারা বলবেঃ হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ; তোমরা প্রতীক্ষা করেছিলে, সন্দেহ পোষণ করেছিলে এবং অলীক আকাংখা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছিল আল্লাহর হুকুম আসা পর্যন্ত, আর মহা প্রতারক তোমাদেরকে প্রতারিত করেছিল আল্লাহ সম্পর্কে।
فَٱلۡيَوۡمَ fal-yawma অতঃএব আজ لَا lā না يُؤۡخَذُ yu'khadhu নেওয়া হবে مِنكُمۡ minkum তোমাদের হতে فِدۡيَةٞ fid'yatun কোনো মুক্তিপণ وَلَا walā আর না مِنَ mina হতে ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُواْۚ kafarū অস্বীকার করেছিল مَأۡوَىٰكُمُ mawākumu তোমাদের আবাসস্থল ٱلنَّارُۖ l-nāru জাহান্নাম هِيَ hiya তা مَوۡلَىٰكُمۡۖ mawlākum তোমাদের সঙ্গী وَبِئۡسَ wabi'sa এবং অতি নিকৃষ্ট ٱلۡمَصِيرُ l-maṣīru প্রত্যাবর্তনস্থল
fal-yawma lā yu'khadhu minkum fid'yatun walā mina alladhīna kafarū mawākumu l-nāru hiya mawlākum wabi'sa l-maṣīru
আজ তোমাদের নিকট হতে কোন মুক্তিপণ গ্রহণ করা হবেনা এবং যারা কুফরী করেছিল তাদের নিকট হতেও নয়। জাহান্নামই তোমাদের আবাসস্থল, এটাই তোমাদের মাওলা (যোগ্য স্থান), কত নিকৃষ্ট এই পরিণাম!
۞ أَلَمۡ alam নি কি (সে সময়) يَأۡنِ yani সময় আসে لِلَّذِينَ lilladhīna (তাদের) জন্যে যারা ءَامَنُوٓاْ āmanū ঈমান এনেছে أَن an যে تَخۡشَعَ takhshaʿa বিগলিত হওয়ার قُلُوبُهُمۡ qulūbuhum তাদের অন্তর গুলো لِذِكۡرِ lidhik'ri স্মরণে ٱللَّهِ l-lahi আল্লাহ্র وَمَا wamā এবং যা نَزَلَ nazala অবতীর্ণ হয়েছে مِنَ mina থেকে ٱلۡحَقِّ l-ḥaqi সত্য وَلَا walā এবং না يَكُونُواْ yakūnū তারা হবে كَٱلَّذِينَ ka-alladhīna (তাদের) মত যাদের أُوتُواْ ūtū দেওয়া হয়েছিল ٱلۡكِتَٰبَ l-kitāba কিতাব مِن min মধ্য হতে قَبۡلُ qablu ইতি পূর্বে فَطَالَ faṭāla অতঃপর অতিবাহিত হল عَلَيۡهِمُ ʿalayhimu তাদের উপর ٱلۡأَمَدُ l-amadu বহুকাল فَقَسَتۡ faqasat এখন শক্ত হয়ে গিয়েছে قُلُوبُهُمۡۖ qulūbuhum তাদের অন্তরগুলো وَكَثِيرٞ wakathīrun এবং অধিকাংশই مِّنۡهُمۡ min'hum তাদের মধ্য হতে فَٰسِقُونَ fāsiqūna সত্যত্যাগী
alam yani lilladhīna āmanū an takhshaʿa qulūbuhum lidhik'ri l-lahi wamā nazala mina l-ḥaqi walā yakūnū ka-alladhīna ūtū l-kitāba min qablu faṭāla ʿalayhimu l-amadu faqasat qulūbuhum wakathīrun min'hum fāsiqūna
যারা ঈমান আনে তাদের হৃদয় ভক্তি-বিগলিত হওয়ার সময় কি আসেনি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে? এবং পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মত যেন তারা না হয়, বহুকাল অতিক্রান্ত হয়ে গেলে যাদের অন্তঃকরণ কঠিন হয়ে পড়েছিল। তাদের অধিকাংশই সত্যত্যাগী।
ٱعۡلَمُوٓاْ iʿ'lamū তোমরা জেনে রাখ أَنَّ anna যে ٱللَّهَ l-laha আল্লাহ يُحۡيِ yuḥ'yī জীবিত করেন ٱلۡأَرۡضَ l-arḍa মাটিকে بَعۡدَ baʿda পরে مَوۡتِهَاۚ mawtihā তার মৃত্যুর قَدۡ qad নিশ্চয়ই بَيَّنَّا bayyannā আমরা বর্ণনা করেছি لَكُمُ lakumu তোমাদের জন্য ٱلۡأٓيَٰتِ l-āyāti নিদর্শনগুলোকে لَعَلَّكُمۡ laʿallakum তোমরা সম্ভবত تَعۡقِلُونَ taʿqilūna বুঝতে পারবে
iʿ'lamū anna l-laha yuḥ'yī l-arḍa baʿda mawtihā qad bayyannā lakumu l-āyāti laʿallakum taʿqilūna
জেনে রেখ, আল্লাহই ধরিত্রীকে ওর মৃত্যুর পর পুনর্জীবিত করেন। আমি নিদর্শনগুলি তোমাদের জন্য বিশদভাবে ব্যক্ত করেছি যাতে তোমরা বুঝতে পার।
إِنَّ inna নিশ্চয়ই ٱلۡمُصَّدِّقِينَ l-muṣadiqīna দানশীল পুরুষরা وَٱلۡمُصَّدِّقَٰتِ wal-muṣadiqāti ও দানশীল নারীরা وَأَقۡرَضُواْ wa-aqraḍū এবং যারা ঋণ দিয়েছে ٱللَّهَ l-laha আল্লাহ্কে قَرۡضًا qarḍan ঋণ حَسَنٗا ḥasanan উত্তম يُضَٰعَفُ yuḍāʿafu বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে لَهُمۡ lahum তাদের জন্যে وَلَهُمۡ walahum এবং তাদের জন্যে রয়েছে أَجۡرٞ ajrun পুরস্কার كَرِيمٞ karīmun সম্মানজনক
inna l-muṣadiqīna wal-muṣadiqāti wa-aqraḍū l-laha qarḍan ḥasanan yuḍāʿafu lahum walahum ajrun karīmun
দানশীল পুরুষ ও দানশীলা নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদেরকে দেয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার।
وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে بِٱللَّهِ bil-lahi আল্লাহ্র উপর وَرُسُلِهِۦٓ warusulihi এবং তঁর রাসূলদের (উপর) أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক هُمُ humu তারাই ٱلصِّدِّيقُونَۖ l-ṣidīqūna সিদ্দিক (সত্যনিষ্ঠ) وَٱلشُّهَدَآءُ wal-shuhadāu এবং (তারাই) শহীদ عِندَ ʿinda কাছে رَبِّهِمۡ rabbihim তাদের রবের لَهُمۡ lahum তাদের জন্যে রয়েছে أَجۡرُهُمۡ ajruhum তাদের পুরস্কার وَنُورُهُمۡۖ wanūruhum ও তাদের জ্যোতি وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা كَفَرُواْ kafarū অস্বীকার করেছে وَكَذَّبُواْ wakadhabū ও মিথ্যা মনে করেছে بِـَٔايَٰتِنَآ biāyātinā আমাদের আয়াত গুলোকে أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক أَصۡحَٰبُ aṣḥābu অধিবাসী (হবে) ٱلۡجَحِيمِ l-jaḥīmi জাহান্নামের
wa-alladhīna āmanū bil-lahi warusulihi ulāika humu l-ṣidīqūna wal-shuhadāu ʿinda rabbihim lahum ajruhum wanūruhum wa-alladhīna kafarū wakadhabū biāyātinā ulāika aṣḥābu l-jaḥīmi
যারা আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান আনে, তারাই তাদের রবের নিকট সত্যনিষ্ঠ ও শহীদ। তাদের জন্য রয়েছে তাদের প্রাপ্য পুরস্কার ও জ্যোতি এবং যারা কুফরী করেছে ও আমার নিদর্শন অস্বীকার করেছে তারাই জাহান্নামের অধিবাসী।
ٱعۡلَمُوٓاْ iʿ'lamū তোমরা জেনে রাখ أَنَّمَا annamā প্রকৃতপক্ষে ٱلۡحَيَوٰةُ l-ḥayatu জীবন ٱلدُّنۡيَا l-dun'yā (এই) দুনিয়ার لَعِبٞ laʿibun ক্রীড়া وَلَهۡوٞ walahwun ও কৌতুক (মাত্র) وَزِينَةٞ wazīnatun এবং জাঁকজমক وَتَفَاخُرُۢ watafākhurun ও পারস্পরিক গৌরব অহংকার بَيۡنَكُمۡ baynakum তোমাদের মাঝে وَتَكَاثُرٞ watakāthurun ও পারস্পরিক প্রাচুর্য লাভের প্রতিযোগিতা فِي fī ক্ষেত্রে ٱلۡأَمۡوَٰلِ l-amwāli সম্পদ সমুহের وَٱلۡأَوۡلَٰدِۖ wal-awlādi ও সন্তানসন্ততিতে كَمَثَلِ kamathali (এর) উপমা যেমন غَيۡثٍ ghaythin বৃষ্টি (হলে) أَعۡجَبَ aʿjaba চমৎকৃত করে ٱلۡكُفَّارَ l-kufāra কৃষককে نَبَاتُهُۥ nabātuhu তার উদ্ভিদ সম্ভার ثُمَّ thumma এরপর يَهِيجُ yahīju শুকিয়ে যায় فَتَرَىٰهُ fatarāhu অতঃপর তুমি তা দেখ مُصۡفَرّٗا muṣ'farran হলুদবর্ণ (হতে) ثُمَّ thumma এরপর يَكُونُ yakūnu সেটা হয়ে যায় حُطَٰمٗاۖ ḥuṭāman খড়কুটা وَفِي wafī আর মধ্যে আছে ٱلۡأٓخِرَةِ l-ākhirati আখেরাতের عَذَابٞ ʿadhābun শাস্তি شَدِيدٞ shadīdun কঠোর وَمَغۡفِرَةٞ wamaghfiratun আর (আছে) ক্ষমা مِّنَ mina পক্ষ হতে ٱللَّهِ l-lahi আল্লাহ্র وَرِضۡوَٰنٞۚ wariḍ'wānun এবং সন্তুষ্টিও وَمَا wamā এবং নয় ٱلۡحَيَوٰةُ l-ḥayatu জীবন ٱلدُّنۡيَآ l-dun'yā দুনিয়ার إِلَّا illā এছাড়া مَتَٰعُ matāʿu সামগ্রী ٱلۡغُرُورِ l-ghurūri ছলনার
iʿ'lamū annamā l-ḥayatu l-dun'yā laʿibun walahwun wazīnatun watafākhurun baynakum watakāthurun fī l-amwāli wal-awlādi kamathali ghaythin aʿjaba l-kufāra nabātuhu thumma yahīju fatarāhu muṣ'farran thumma yakūnu ḥuṭāman wafī l-ākhirati ʿadhābun shadīdun wamaghfiratun mina l-lahi wariḍ'wānun wamā l-ḥayatu l-dun'yā illā matāʿu l-ghurūri
তোমরা জেনে রেখ যে, পার্থিব জীবনতো ক্রীড়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক অহংকার প্রকাশ, ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়; ওর উপমা বৃষ্টি, যদ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর ওটা শুকিয়ে যায়, ফলে তুমি ওটা পীতবর্ণ দেখতে পাও; অবশেষে ওটা খড়কুটায় পরিণত হয়। পরকালে (অবিশ্বাসীদের জন্য) রয়েছে কঠিন শাস্তি এবং (সৎপথ অনুসারীদের জন্য রয়েছে) আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়।
سَابِقُوٓاْ sābiqū তোমরা এগিয়ে যাও إِلَىٰ ilā দিকে مَغۡفِرَةٖ maghfiratin ক্ষমার مِّن min পক্ষ হতে رَّبِّكُمۡ rabbikum তোমাদের রবের وَجَنَّةٍ wajannatin ও (এমন) জান্নাতের عَرۡضُهَا ʿarḍuhā যার প্রশস্ততা كَعَرۡضِ kaʿarḍi প্রশস্ততার মতো ٱلسَّمَآءِ l-samāi আকাশের وَٱلۡأَرۡضِ wal-arḍi ও পৃথিবীর أُعِدَّتۡ uʿiddat প্রস্তুত করা হয়েছে لِلَّذِينَ lilladhīna (তাদের) জন্যে যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে بِٱللَّهِ bil-lahi আল্লাহ্র উপর وَرُسُلِهِۦۚ warusulihi ও তাঁর রাসূলদের (উপর) ذَٰلِكَ dhālika এটা فَضۡلُ faḍlu অনুগ্রহ ٱللَّهِ l-lahi আল্লাহর يُؤۡتِيهِ yu'tīhi তা দান করবেন مَن man যাকে يَشَآءُۚ yashāu তিনি চান وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ ذُو dhū অধিকারী ٱلۡفَضۡلِ l-faḍli অনুগ্রহের ٱلۡعَظِيمِ l-ʿaẓīmi মহা
sābiqū ilā maghfiratin min rabbikum wajannatin ʿarḍuhā kaʿarḍi l-samāi wal-arḍi uʿiddat lilladhīna āmanū bil-lahi warusulihi dhālika faḍlu l-lahi yu'tīhi man yashāu wal-lahu dhū l-faḍli l-ʿaẓīmi
তোমরা অগ্রণী হও তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে যা প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মত, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তাঁর রাসূলগণে বিশ্বাসীদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি এটা দান করেন; আল্লাহ মহা অনুগ্রহশীল।
مَآ mā না أَصَابَ aṣāba আপতিত مِن min কোনো مُّصِيبَةٖ muṣībatin বিপদ فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর وَلَا walā আর না فِيٓ fī উপর أَنفُسِكُمۡ anfusikum তোমাদের নিজেদের إِلَّا illā এছাড়া যা فِي fī আছে كِتَٰبٖ kitābin একটি কিতাবে (লিখিত) مِّن min থেকে قَبۡلِ qabli পূর্বেই أَن an যে نَّبۡرَأَهَآۚ nabra-ahā তা আমরা ঘটাব إِنَّ inna নিশ্চয়ই ذَٰلِكَ dhālika এটা عَلَى ʿalā জন্যে ٱللَّهِ l-lahi আল্লাহ্র يَسِيرٞ yasīrun সহজ
mā aṣāba min muṣībatin fī l-arḍi walā fī anfusikum illā fī kitābin min qabli an nabra-ahā inna dhālika ʿalā l-lahi yasīrun
পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংঘটিত করার পূর্বেই তা লিপিবদ্ধ থাকে, আল্লাহর পক্ষে এটা খুবই সহজ।
لِّكَيۡلَا likaylā না এটা এজন্য যে تَأۡسَوۡاْ tasaw তোমরা বিমর্ষ হও عَلَىٰ ʿalā উপর مَا mā যা فَاتَكُمۡ fātakum তোমরা হারাও وَلَا walā এবং না تَفۡرَحُواْ tafraḥū উল্লাসিত হও তোমরা بِمَآ bimā ঐ বিষয়ে যা ءَاتَىٰكُمۡۗ ātākum তোমাদের দান করেন তিনি وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ لَا lā না يُحِبُّ yuḥibbu ভালবাসেন كُلَّ kulla প্রত্যেক مُخۡتَالٖ mukh'tālin উদ্ধত فَخُورٍ fakhūrin অহংকারীকে
likaylā tasaw ʿalā mā fātakum walā tafraḥū bimā ātākum wal-lahu lā yuḥibbu kulla mukh'tālin fakhūrin
এটা এ জন্য যে, তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেননা ঔদ্ধত ও অহংকারীদেরকে –
ٱلَّذِينَ alladhīna যারা يَبۡخَلُونَ yabkhalūna কৃপণতা করে وَيَأۡمُرُونَ wayamurūna ও নির্দেশ দেয় ٱلنَّاسَ l-nāsa লোকদেরকে بِٱلۡبُخۡلِۗ bil-bukh'li কৃপণতার ব্যাপারে وَمَن waman এবং যে يَتَوَلَّ yatawalla মুখ ফিরিয়ে নেয় (সে জেনে রাখুক) فَإِنَّ fa-inna তবে নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ্ هُوَ huwa তিনিই ٱلۡغَنِيُّ l-ghaniyu অভাবমুক্ত ٱلۡحَمِيدُ l-ḥamīdu প্রশংসিত
alladhīna yabkhalūna wayamurūna l-nāsa bil-bukh'li waman yatawalla fa-inna l-laha huwa l-ghaniyu l-ḥamīdu
যারা কার্পন্য করে এবং মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয়; যে মুখ ফিরিয়ে নেয় সে জেনে রাখুক যে, আল্লাহতো অভাবমুক্ত, প্রশংসা।
لَقَدۡ laqad নিশ্চয়ই أَرۡسَلۡنَا arsalnā আমরা পাঠিয়েছি رُسُلَنَا rusulanā আমাদের রাসূলদেরকে بِٱلۡبَيِّنَٰتِ bil-bayināti সুস্পষ্ট প্রমাণাদি সহ وَأَنزَلۡنَا wa-anzalnā এবং আমরা অবতীর্ণ করেছি مَعَهُمُ maʿahumu তাদের সাথে ٱلۡكِتَٰبَ l-kitāba কিতাব وَٱلۡمِيزَانَ wal-mīzāna ও ন্যায়দণ্ড لِيَقُومَ liyaqūma প্রতিষ্ঠিত হয় যেন ٱلنَّاسُ l-nāsu মানুষ بِٱلۡقِسۡطِۖ bil-qis'ṭi ন্যায়বিচারের সাথে وَأَنزَلۡنَا wa-anzalnā ও আমরা অবতীর্ণ করেছি ٱلۡحَدِيدَ l-ḥadīda লোহা فِيهِ fīhi যার মধ্যে রয়েছে بَأۡسٞ basun শক্তি شَدِيدٞ shadīdun প্রচণ্ড وَمَنَٰفِعُ wamanāfiʿu এবং নানা উপকার لِلنَّاسِ lilnnāsi মানুষের জন্য وَلِيَعۡلَمَ waliyaʿlama এবং (এ উদ্দেশ্যে ) জানেন যেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ مَن man কে يَنصُرُهُۥ yanṣuruhu তাঁকে সাহায্য করে وَرُسُلَهُۥ warusulahu ও তাঁর রাসূলদের بِٱلۡغَيۡبِۚ bil-ghaybi (তাঁকে) না দেখা অবস্থায় إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ্ قَوِيٌّ qawiyyun শক্তিধর عَزِيزٞ ʿazīzun পরাক্রমাশালী
laqad arsalnā rusulanā bil-bayināti wa-anzalnā maʿahumu l-kitāba wal-mīzāna liyaqūma l-nāsu bil-qis'ṭi wa-anzalnā l-ḥadīda fīhi basun shadīdun wamanāfiʿu lilnnāsi waliyaʿlama l-lahu man yanṣuruhu warusulahu bil-ghaybi inna l-laha qawiyyun ʿazīzun
নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি লৌহও দিয়েছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ; এটা এ জন্য যে, আল্লাহ প্রকাশ করে দিবেন কে প্রত্যক্ষ না করেও তাঁকে ও তাঁর রাসূলদেরকে সাহায্য করে। আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী।
وَلَقَدۡ walaqad এবং নিশ্চয়ই أَرۡسَلۡنَا arsalnā আমরা পাঠিয়েছি نُوحٗا nūḥan নূহকে وَإِبۡرَٰهِيمَ wa-ib'rāhīma ও ইবরাহীমকে وَجَعَلۡنَا wajaʿalnā এবং আমরা বজায় রেখেছি فِي fī মধ্যে ذُرِّيَّتِهِمَا dhurriyyatihimā উভয়ের বংশধরদের ٱلنُّبُوَّةَ l-nubuwata নবুয়্যত وَٱلۡكِتَٰبَۖ wal-kitāba ও কিতাব فَمِنۡهُم famin'hum অতঃপর তাদের মধ্য হতে مُّهۡتَدٖۖ muh'tadin (কিছু হয়েছে) সৎ পথ প্রাপ্ত وَكَثِيرٞ wakathīrun আর অনেকেই مِّنۡهُمۡ min'hum তাদের মধ্যে হতে فَٰسِقُونَ fāsiqūna সত্যত্যাগী
walaqad arsalnā nūḥan wa-ib'rāhīma wajaʿalnā fī dhurriyyatihimā l-nubuwata wal-kitāba famin'hum muh'tadin wakathīrun min'hum fāsiqūna
আমি নূহ এবং ইবরাহীমকে এবং তাদের বংশধরদের জন্য স্থির করেছিলাম নবুওয়াত ও কিতাব, কিন্তু তাদের অল্পই সৎ পথ অবলম্বন করেছিল এবং অধিকাংশই ছিল সত্যত্যাগী।
ثُمَّ thumma এরপর قَفَّيۡنَا qaffaynā আমরা অনুগামী করেছি عَلَىٰٓ ʿalā উপর ءَاثَٰرِهِم āthārihim তাদের পদচিহ্নের بِرُسُلِنَا birusulinā আমাদের রাসূলদেরকে وَقَفَّيۡنَا waqaffaynā এবং আমরা এরপর অনুগামী করেছি بِعِيسَى biʿīsā ঈসাকে ٱبۡنِ ib'ni পুত্র مَرۡيَمَ maryama মারইয়ামের وَءَاتَيۡنَٰهُ waātaynāhu এবং আমরা তাকে দিয়েছি ٱلۡإِنجِيلَۖ l-injīla ইনজিল وَجَعَلۡنَا wajaʿalnā এবং আমরা দিয়েছিলাম فِي fī মধ্যে قُلُوبِ qulūbi অন্তরসমূহের ٱلَّذِينَ alladhīna (তাদের) যারা ٱتَّبَعُوهُ ittabaʿūhu তা্র অনুসরণ করেছে رَأۡفَةٗ rafatan করুণা وَرَحۡمَةٗۚ waraḥmatan ও দয়া وَرَهۡبَانِيَّةً warahbāniyyatan আর বৈরাগ্যবাদ/ সন্ন্যাসবাদ ٱبۡتَدَعُوهَا ib'tadaʿūhā তা তারা উদ্ভাবন করেছিল مَا mā না كَتَبۡنَٰهَا katabnāhā তার আমরা বিধান দিয়েছি عَلَيۡهِمۡ ʿalayhim তাদের উপর إِلَّا illā কিন্তু ٱبۡتِغَآءَ ib'tighāa (তারা করেছিল) সন্ধানে رِضۡوَٰنِ riḍ'wāni সন্তুষ্টির ٱللَّهِ l-lahi আল্লাহ্র فَمَا famā কিন্তু না رَعَوۡهَا raʿawhā তা পালন করেছিল حَقَّ ḥaqqa যথাযথ ভাবে رِعَايَتِهَاۖ riʿāyatihā তা পালন করা (উচিৎ যেমন) فَـَٔاتَيۡنَا faātaynā অতঃপর আমরা দিয়েছিলাম ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছিল مِنۡهُمۡ min'hum তাদের মধ্য হতে أَجۡرَهُمۡۖ ajrahum তাদের পুরস্কার وَكَثِيرٞ wakathīrun এবং অধিকাংশ مِّنۡهُمۡ min'hum তাদের মধ্যকার فَٰسِقُونَ fāsiqūna সত্যত্যাগী (ফাসেক)
thumma qaffaynā ʿalā āthārihim birusulinā waqaffaynā biʿīsā ib'ni maryama waātaynāhu l-injīla wajaʿalnā fī qulūbi alladhīna ittabaʿūhu rafatan waraḥmatan warahbāniyyatan ib'tadaʿūhā mā katabnāhā ʿalayhim illā ib'tighāa riḍ'wāni l-lahi famā raʿawhā ḥaqqa riʿāyatihā faātaynā alladhīna āmanū min'hum ajrahum wakathīrun min'hum fāsiqūna
অতঃপর আমি তাদের অনুগামী করেছিলাম আমার রাসূলগণকে এবং অনুগামী করেছিলাম মারইয়াম-পুত্র ঈসাকে, আর তাকে দিয়েছিলাম ঈঞ্জীল এবং তার অনুসারীদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়া; কিন্তু দরবেশী জীবনতো তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করেছিল; আমি তাদেরকে এর বিধান দিইনি; অথচ এটাও তারা যথাযথভাবে পালন করেনি। তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি করেছিলাম পুরস্কৃত এবং তাদের অধিকাংশই সত্যত্যাগী।
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছ ٱتَّقُواْ ittaqū তোমরা ভয় করো ٱللَّهَ l-laha আল্লাহকে وَءَامِنُواْ waāminū ও তোমরা ঈমান আন بِرَسُولِهِۦ birasūlihi তাঁর রাসূলের প্রতি يُؤۡتِكُمۡ yu'tikum তিনি তোমাদের দিবেন كِفۡلَيۡنِ kif'layni দ্বিগুণ অংশ مِن min থেকে رَّحۡمَتِهِۦ raḥmatihi তাঁর অনুগ্রহ وَيَجۡعَل wayajʿal এবং দেবেন لَّكُمۡ lakum তোমাদের জন্যে نُورٗا nūran জ্যোতি تَمۡشُونَ tamshūna তোমরা চলবে بِهِۦ bihi তা দিয়ে وَيَغۡفِرۡ wayaghfir ও ক্ষমা করবেন لَكُمۡۚ lakum তোমাদেরকে وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ غَفُورٞ ghafūrun ক্ষমাশীল رَّحِيمٞ raḥīmun পরম দয়ালু
yāayyuhā alladhīna āmanū ittaqū l-laha waāminū birasūlihi yu'tikum kif'layni min raḥmatihi wayajʿal lakum nūran tamshūna bihi wayaghfir lakum wal-lahu ghafūrun raḥīmun
হে মু’মিনগণ! আল্লাহকে ভয় কর এবং তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর। তিনি তাঁর অনুগ্রহে তোমাদেরকে দিবেন দ্বিগুণ পুরস্কার এবং তিনি তোমাদেরকে দিবেন আলো, যার সাহায্যে তোমরা চলবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
لِّئَلَّا li-allā যেন يَعۡلَمَ yaʿlama জানে أَهۡلُ ahlu অধিকারীরা ٱلۡكِتَٰبِ l-kitābi কিতাবের أَلَّا allā যে না يَقۡدِرُونَ yaqdirūna তারা অধিকার রাখে عَلَىٰ ʿalā উপর شَيۡءٖ shayin কোনো কিছুই مِّن min মধ্যে হতে فَضۡلِ faḍli অনুগ্রহের ٱللَّهِ l-lahi আল্লাহর وَأَنَّ wa-anna এবং নিশ্চয়ই ٱلۡفَضۡلَ l-faḍla (সমস্ত) অনুগ্রহ بِيَدِ biyadi হাতে ٱللَّهِ l-lahi আল্লাহ্রই يُؤۡتِيهِ yu'tīhi তা দান করেন তিনি مَن man যাকে يَشَآءُۚ yashāu তিনি চান وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ ذُو dhū অধিকারী ٱلۡفَضۡلِ l-faḍli অনুগ্রহের ٱلۡعَظِيمِ l-ʿaẓīmi মহা
li-allā yaʿlama ahlu l-kitābi allā yaqdirūna ʿalā shayin min faḍli l-lahi wa-anna l-faḍla biyadi l-lahi yu'tīhi man yashāu wal-lahu dhū l-faḍli l-ʿaẓīmi
এটা এ জন্য যে, কিতাবীরা যেন জানতে পারে যে, আল্লাহর সামান্যতম অনুগ্রহের উপরও তাদের কোন অধিকার নেই; অনুগ্রহ আল্লাহরই এখতিয়ারে, যাকে ইচ্ছা তাকে তিনি তা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল।
← পূর্ববর্তী সূরা আল-ওয়াকিয়াহ পরবর্তী সূরা → আল-মুজাদালাহ