بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
قَدۡ qad নিশ্চয়ই سَمِعَ samiʿa শুনেছেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ قَوۡلَ qawla কথা ٱلَّتِي allatī (সেই নারীর) যে تُجَٰدِلُكَ tujādiluka তোমার সাথে তর্কবিতর্ক করছে فِي fī ব্যাপারে زَوۡجِهَا zawjihā তার স্বামীর وَتَشۡتَكِيٓ watashtakī এবং অভিযোগ করছে إِلَى ilā কাছে ٱللَّهِ l-lahi আল্লাহ্র وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ يَسۡمَعُ yasmaʿu শুনছেন تَحَاوُرَكُمَآۚ taḥāwurakumā তোমাদের দুজনের কথাবার্তা إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ্ سَمِيعُۢ samīʿun সবকিছু শোনেন بَصِيرٌ baṣīrun সবকিছু দেখেন
qad samiʿa l-lahu qawla allatī tujādiluka fī zawjihā watashtakī ilā l-lahi wal-lahu yasmaʿu taḥāwurakumā inna l-laha samīʿun baṣīrun
(হে রাসূল) আল্লাহ শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর বিষয়ে তোমার সাথে বাদানুবাদ করেছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করেছে। আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন; আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
ٱلَّذِينَ alladhīna যারা يُظَٰهِرُونَ yuẓāhirūna যিহার করে مِنكُم minkum তোমাদের মধ্য থেকে مِّن min সাথে نِّسَآئِهِم nisāihim তাদের স্ত্রীদের مَّا mā না هُنَّ hunna তারা أُمَّهَٰتِهِمۡۖ ummahātihim তাদের মা (হয়ে যায়) إِنۡ in নয় (অন্যরা) أُمَّهَٰتُهُمۡ ummahātuhum তাদের মা إِلَّا illā এছাড়া ٱلَّٰٓـِٔي allāī যারা وَلَدۡنَهُمۡۚ waladnahum তাদের জন্ম দিয়েছে وَإِنَّهُمۡ wa-innahum এবং তারা নিশ্চয়ই لَيَقُولُونَ layaqūlūna বলে অবশ্যই مُنكَرٗا munkaran অসঙ্গত مِّنَ mina থেকে ٱلۡقَوۡلِ l-qawli কথা وَزُورٗاۚ wazūran ও মিথ্যা وَإِنَّ wa-inna এবং নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ্ لَعَفُوٌّ laʿafuwwun অবশ্যই মার্জনাকারী غَفُورٞ ghafūrun ক্ষমাশীল
alladhīna yuẓāhirūna minkum min nisāihim mā hunna ummahātihim in ummahātuhum illā allāī waladnahum wa-innahum layaqūlūna munkaran mina l-qawli wazūran wa-inna l-laha laʿafuwwun ghafūrun
তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে যিহার করে তারা জেনে রাখুক যে, তাদের স্ত্রীরা তাদের মা নয়; যারা তাদেরকে জন্মদান করে শুধু তারাই তাদের মা; তারাতো অসঙ্গত ও ভিত্তিহীন কথাই বলে; নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল।
وَٱلَّذِينَ wa-alladhīna এবং তারা যখন يُظَٰهِرُونَ yuẓāhirūna যিহার করে مِن min সাথে نِّسَآئِهِمۡ nisāihim তাদের স্ত্রীদের ثُمَّ thumma এরপর يَعُودُونَ yaʿūdūna ফিরে যায় لِمَا limā (তা হতে) যা قَالُواْ qālū তারা বলেছিল فَتَحۡرِيرُ fataḥrīru মুক্ত করতে হবে رَقَبَةٖ raqabatin একজন দাস مِّن min থেকে قَبۡلِ qabli পূর্বে أَن an যে يَتَمَآسَّاۚ yatamāssā পরস্পরকে স্পর্শ করার ذَٰلِكُمۡ dhālikum এসব تُوعَظُونَ tūʿaẓūna তোমাদের উপদেশ দেয়া হচ্ছে بِهِۦۚ bihi এদ্বারা وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ بِمَا bimā ঐ বিষয়ে যা تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ কর خَبِيرٞ khabīrun খুব অবহিত
wa-alladhīna yuẓāhirūna min nisāihim thumma yaʿūdūna limā qālū fataḥrīru raqabatin min qabli an yatamāssā dhālikum tūʿaẓūna bihi wal-lahu bimā taʿmalūna khabīrun
যারা নিজেদের স্ত্রীদের সাথে ‘‘যিহার’’ করে এবং পরে তাদের উক্তি প্রত্যাহার করে, তাহলে একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাস মুক্ত করতে হবে - এই নির্দেশ তোমাদেরকে দেয়া হল। তোমরা যা কর আল্লাহ তা সম্যক অবগত।
فَمَن faman যে অতঃপর لَّمۡ lam না يَجِدۡ yajid পায় (কোন দাস) فَصِيَامُ faṣiyāmu তবে রোজা রাখবে شَهۡرَيۡنِ shahrayni দু'মাস مُتَتَابِعَيۡنِ mutatābiʿayni একটানা مِن min থেকে قَبۡلِ qabli পূর্বে أَن an যে يَتَمَآسَّاۖ yatamāssā পরস্পরে স্পর্শ করার فَمَن faman যে অতঃপর لَّمۡ lam না يَسۡتَطِعۡ yastaṭiʿ সমর্থ হবে فَإِطۡعَامُ fa-iṭ'ʿāmu তবে খানা খাওয়াবে سِتِّينَ sittīna ষাটজন مِسۡكِينٗاۚ mis'kīnan নিঃস্বকে ذَٰلِكَ dhālika এটা (এজন্যে) لِتُؤۡمِنُواْ litu'minū যেন তোমরা ঈমান আন بِٱللَّهِ bil-lahi আল্লাহ্র উপর وَرَسُولِهِۦۚ warasūlihi এবং তাঁর রাসূলের (উপর) وَتِلۡكَ watil'ka এবং এটা حُدُودُ ḥudūdu নির্ধারিত সীমাসমূহ ٱللَّهِۗ l-lahi আল্লাহ্র وَلِلۡكَٰفِرِينَ walil'kāfirīna এবং কাফিরদের জন্য (রয়েছে) عَذَابٌ ʿadhābun শাস্তি أَلِيمٌ alīmun যন্ত্রণাদায়ক
faman lam yajid faṣiyāmu shahrayni mutatābiʿayni min qabli an yatamāssā faman lam yastaṭiʿ fa-iṭ'ʿāmu sittīna mis'kīnan dhālika litu'minū bil-lahi warasūlihi watil'ka ḥudūdu l-lahi walil'kāfirīna ʿadhābun alīmun
কিন্তু যার এ সামর্থ্য নেই, একে অপরকে স্পর্শ করার পূর্বে তাকে একাদিক্রমে দুই মাস সিয়াম পালন করতে হবে। যে তাতেও অসমর্থ হবে সে ষাটজন অভাবগ্রস্তকে খাওয়াবে; এটা এ জন্য যে, তোমরা যেন আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস স্থাপন কর। এগুলি আল্লাহর নির্ধারিত বিধান, কাফিরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।
إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা يُحَآدُّونَ yuḥāddūna বিরোধিতা করে ٱللَّهَ l-laha আল্লাহ্র وَرَسُولَهُۥ warasūlahu তাঁর রাসুলের كُبِتُواْ kubitū তাদের লাঞ্ছিত করা হবে كَمَا kamā যেমন كُبِتَ kubita লাঞ্ছিত করা হয়েছিল ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যারা مِن min থেকে قَبۡلِهِمۡۚ qablihim তাদের পূর্বে (ছিল) وَقَدۡ waqad এবং নিশ্চয়ই أَنزَلۡنَآ anzalnā আমরা অবতীর্ণ করেছি ءَايَٰتِۭ āyātin আয়াতসমূহ بَيِّنَٰتٖۚ bayyinātin সুস্পষ্ট وَلِلۡكَٰفِرِينَ walil'kāfirīna এবং কাফিরদের জন্যে রয়েছে عَذَابٞ ʿadhābun শাস্তি مُّهِينٞ muhīnun অপমানকর
inna alladhīna yuḥāddūna l-laha warasūlahu kubitū kamā kubita alladhīna min qablihim waqad anzalnā āyātin bayyinātin walil'kāfirīna ʿadhābun muhīnun
যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে অপদস্থ করা হবে যেমন অপদস্থ করা হয়েছে তাদের পূর্ববর্তীদেরকে; আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি; কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।
يَوۡمَ yawma যেদিন يَبۡعَثُهُمُ yabʿathuhumu তাদের উত্থিত করবেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ جَمِيعٗا jamīʿan সকলকেই فَيُنَبِّئُهُم fayunabbi-uhum অতঃপর তাদের জানিয়ে দিবেন بِمَا bimā যা عَمِلُوٓاْۚ ʿamilū তারা কাজ করেছে أَحۡصَىٰهُ aḥṣāhu তা গুণে রেখেছেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ وَنَسُوهُۚ wanasūhu অথচ তা তারা ভুলে গেছে وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ عَلَىٰ ʿalā উপর كُلِّ kulli সব شَيۡءٖ shayin কিছুরই شَهِيدٌ shahīdun সাক্ষী
yawma yabʿathuhumu l-lahu jamīʿan fayunabbi-uhum bimā ʿamilū aḥṣāhu l-lahu wanasūhu wal-lahu ʿalā kulli shayin shahīdun
সেদিন, যেদিন আল্লাহ তাদের সকলকে একত্রে পুনরুত্থিত করবেন এবং তাদেরকে জানিয়ে দিবেন যা তারা করত; আল্লাহ উহার হিসাব রেখেছেন, যদিও তারা তা বিস্মৃত হয়েছে। আল্লাহ সর্ব বিষয়ে সম্যক দ্রষ্টা।
أَلَمۡ alam না কি تَرَ tara তুমি জানো أَنَّ anna যে ٱللَّهَ l-laha আল্লাহ্ يَعۡلَمُ yaʿlamu জানেন مَا mā যা কিছু فِي fī মধ্যে আছে ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশসমূহের وَمَا wamā এবং যা কিছু فِي fī মধ্যে আছে ٱلۡأَرۡضِۖ l-arḍi পৃথিবীর مَا mā না يَكُونُ yakūnu হতে পারে مِن min কোনো نَّجۡوَىٰ najwā গোপন পরামর্শ ثَلَٰثَةٍ thalāthatin তিনজনের إِلَّا illā এছাড়া هُوَ huwa তিনি (থাকেন) رَابِعُهُمۡ rābiʿuhum তাদের চতুর্থজন وَلَا walā এবং না خَمۡسَةٍ khamsatin পাঁচজনের إِلَّا illā এছাড়া هُوَ huwa তিনি (হবেন) سَادِسُهُمۡ sādisuhum তাদের ষষ্ঠজন وَلَآ walā এবং না أَدۡنَىٰ adnā কম হোক مِن min চেয়ে ذَٰلِكَ dhālika এর وَلَآ walā এবং না أَكۡثَرَ akthara বেশি (হোক) إِلَّا illā এছাড়া هُوَ huwa তিনি مَعَهُمۡ maʿahum তাদের সাথে (আছেন) أَيۡنَ ayna যেখানেই مَا mā না كَانُواْۖ kānū তারা থাকুক ثُمَّ thumma এরপর يُنَبِّئُهُم yunabbi-uhum তাদের জানাবেন بِمَا bimā ঐ বিষয়ে যা عَمِلُواْ ʿamilū তারা কাজ করেছে يَوۡمَ yawma দিনে ٱلۡقِيَٰمَةِۚ l-qiyāmati কিয়ামতের إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ্ بِكُلِّ bikulli সব সম্পর্কে شَيۡءٍ shayin কিছুর عَلِيمٌ ʿalīmun খুব অবহিত
alam tara anna l-laha yaʿlamu mā fī l-samāwāti wamā fī l-arḍi mā yakūnu min najwā thalāthatin illā huwa rābiʿuhum walā khamsatin illā huwa sādisuhum walā adnā min dhālika walā akthara illā huwa maʿahum ayna mā kānū thumma yunabbi-uhum bimā ʿamilū yawma l-qiyāmati inna l-laha bikulli shayin ʿalīmun
তুমি কি অনুধাবন করনা, আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন? তিন ব্যক্তির মধ্যে এমন কোন গোপন পরামর্শ হয়না যাতে চতুর্থ হিসাবে তিনি উপস্থিত থাকেননা; এবং পাঁচ ব্যক্তির মধ্যে এমন কোন গোপন পরামর্শ হয়না যাতে ষষ্ঠ হিসাবে তিনি উপস্থিত থাকেননা; তারা এতদপেক্ষা কম হোক বা বেশি হোক, তারা যেখানেই থাকুকনা কেন তিনি তাদের সাথে আছেন। তারা যা করে, তিনি তাদেরকে কিয়ামাত দিবসে তা জানিয়ে দিবেন। আল্লাহ সর্ব বিষয়ে সম্যক অবগত।
أَلَمۡ alam নি কি تَرَ tara তুমি দেখ إِلَى ilā দিকে ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যাদের نُهُواْ nuhū নিষেধ করা হয়েছিল عَنِ ʿani হতে ٱلنَّجۡوَىٰ l-najwā গোপন পরামর্শ ثُمَّ thumma এরপর يَعُودُونَ yaʿūdūna তারা পুনরাবৃত্তি করে لِمَا limā ঐ বিষয়ে যা نُهُواْ nuhū নিষেধ করা হয়েছিল عَنۡهُ ʿanhu তা হতে وَيَتَنَٰجَوۡنَ wayatanājawna ও পরস্পর গোপন পরামর্শ করে بِٱلۡإِثۡمِ bil-ith'mi পাপের وَٱلۡعُدۡوَٰنِ wal-ʿud'wāni ও বাড়াবাড়ির وَمَعۡصِيَتِ wamaʿṣiyati এবং অবাধ্যতার (জন্যে) ٱلرَّسُولِۖ l-rasūli রাসূলের وَإِذَا wa-idhā এবং যখন جَآءُوكَ jāūka তারা তোমার কাছে আসে حَيَّوۡكَ ḥayyawka তোমাকে অভিবাদন করে بِمَا bimā এমন ভাবে لَمۡ lam নি يُحَيِّكَ yuḥayyika তোমাকে অভিবাদন করে بِهِ bihi যেভাবে ٱللَّهُ l-lahu আল্লাহ্ وَيَقُولُونَ wayaqūlūna এবং তারা বলে فِيٓ fī মধ্যে أَنفُسِهِمۡ anfusihim তাদের নিজেদের (মনের) لَوۡلَا lawlā "না কেন يُعَذِّبُنَا yuʿadhibunā আমাদেরকে শাস্তি দেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ بِمَا bimā একারনে যা نَقُولُۚ naqūlu বলি আমরা" حَسۡبُهُمۡ ḥasbuhum তাদের জন্যে যথেষ্ট جَهَنَّمُ jahannamu জাহান্নাম يَصۡلَوۡنَهَاۖ yaṣlawnahā তাতে তারা প্রবেশ করবে فَبِئۡسَ fabi'sa অতি নিকৃষ্ট তা ٱلۡمَصِيرُ l-maṣīru আবাসস্থল (হিসেবে)
alam tara ilā alladhīna nuhū ʿani l-najwā thumma yaʿūdūna limā nuhū ʿanhu wayatanājawna bil-ith'mi wal-ʿud'wāni wamaʿṣiyati l-rasūli wa-idhā jāūka ḥayyawka bimā lam yuḥayyika bihi l-lahu wayaqūlūna fī anfusihim lawlā yuʿadhibunā l-lahu bimā naqūlu ḥasbuhum jahannamu yaṣlawnahā fabi'sa l-maṣīru
তুমি কি তাদেরকে লক্ষ্য করনা, যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল; অতঃপর তারা যা নিষিদ্ধ তারই পুনরাবৃত্তি করে এবং পাপাচরণ, সীমা লংঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের জন্য কানাকানি করে। তারা যখন তোমার নিকট আসে তখন তারা তোমাকে এমন কথা দ্বারা অভিবাদন করে যদ্বারা আল্লাহ তোমাকে অভিবাদন করেননি। তারা মনে মনে বলেঃ আমরা যা বলি উহার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেননা কেন? জাহান্নামই তাদের উপযুক্ত শাস্তি, সেখানে তারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট সেই আবাস!
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُوٓاْ āmanū ঈমান এনেছ إِذَا idhā যখন تَنَٰجَيۡتُمۡ tanājaytum তোমরা গোপনে পরামর্শ করো فَلَا falā না তবে تَتَنَٰجَوۡاْ tatanājaw পরস্পরে গোপন পরামর্শ করো بِٱلۡإِثۡمِ bil-ith'mi পাপের বিষয়ে وَٱلۡعُدۡوَٰنِ wal-ʿud'wāni ও বাড়াবাড়ির وَمَعۡصِيَتِ wamaʿṣiyati এবং অবাধ্যতার (ক্ষেত্রে) ٱلرَّسُولِ l-rasūli রাসূলের وَتَنَٰجَوۡاْ watanājaw এবং তোমরা গোপনে পরামর্শ করো بِٱلۡبِرِّ bil-biri কল্যাণকর কাজ সম্পর্কে وَٱلتَّقۡوَىٰۖ wal-taqwā এবং তাকওয়ার (ক্ষেত্রে) وَٱتَّقُواْ wa-ittaqū এবং তোমরা ভয় করো ٱللَّهَ l-laha আল্লাহকে ٱلَّذِيٓ alladhī যিনি (এমন সত্তা যে) إِلَيۡهِ ilayhi তাঁর দিকে تُحۡشَرُونَ tuḥ'sharūna তোমাদের সমবেত করা হবে
yāayyuhā alladhīna āmanū idhā tanājaytum falā tatanājaw bil-ith'mi wal-ʿud'wāni wamaʿṣiyati l-rasūli watanājaw bil-biri wal-taqwā wa-ittaqū l-laha alladhī ilayhi tuḥ'sharūna
হে মু’মিনগণ! তোমরা যখন গোপন পরামর্শ কর, সেই পরামর্শ যেন পাপাচরণ, সীমা লংঘন ও রাসূলের বিরুদ্ধাচরণ সম্পর্কে না হয়। কল্যাণকর কাজ ও তাকওয়া অবলম্বনের পরামর্শ কর এবং ভয় কর আল্লাহকে যাঁর নিকট তোমরা সমবেত হবে।
إِنَّمَا innamā মূলত ٱلنَّجۡوَىٰ l-najwā গোপন পরামর্শ (করা হয়) مِنَ mina পক্ষ হতে ٱلشَّيۡطَٰنِ l-shayṭāni শয়তানের لِيَحۡزُنَ liyaḥzuna দুঃখ দেয়ার জন্যে ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَلَيۡسَ walaysa আর না (কেউ) بِضَآرِّهِمۡ biḍārrihim তাদেরকে ক্ষতি করতে পারবে شَيۡـًٔا shayan কিছুই إِلَّا illā ব্যতীত بِإِذۡنِ bi-idh'ni অনুমতি ٱللَّهِۚ l-lahi আল্লাহ্র وَعَلَى waʿalā এবং উপর ٱللَّهِ l-lahi আল্লাহ্রই فَلۡيَتَوَكَّلِ falyatawakkali ভরসা করা কর্তব্য ٱلۡمُؤۡمِنُونَ l-mu'minūna মু'মিনদের
innamā l-najwā mina l-shayṭāni liyaḥzuna alladhīna āmanū walaysa biḍārrihim shayan illā bi-idh'ni l-lahi waʿalā l-lahi falyatawakkali l-mu'minūna
শাইতানের প্ররোচনায় হয় এই গোপন পরামর্শ, মু’মিনদেরকে দুঃখ দেয়ার জন্য; কিন্তু আল্লাহর ইচ্ছা ব্যতীত শাইতান তাদের সামান্যতম ক্ষতি সাধনেও সক্ষম নয়। মু’মিনদের কর্তব্য হল আল্লাহর উপর নির্ভর করা।
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُوٓاْ āmanū ঈমান এনেছ إِذَا idhā যখন قِيلَ qīla বলা হয় لَكُمۡ lakum তোমাদেরকে تَفَسَّحُواْ tafassaḥū "তোমরা প্রশস্ত করে দাও" فِي fī মধ্যে ٱلۡمَجَٰلِسِ l-majālisi বৈঠকের فَٱفۡسَحُواْ fa-if'saḥū তোমরা তখন প্রশস্ত করে দাও يَفۡسَحِ yafsaḥi প্রশস্থতা দেবেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ لَكُمۡۖ lakum তোমাদেরকে وَإِذَا wa-idhā এবং যখন قِيلَ qīla বলা হয় ٱنشُزُواْ unshuzū "তোমরা উঠে যাও" فَٱنشُزُواْ fa-unshuzū তোমরা তখন উঠে যেয়ো يَرۡفَعِ yarfaʿi উন্নত করবেন/ বাড়িয়ে দেবেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে مِنكُمۡ minkum তোমাদের মধ্য হতে وَٱلَّذِينَ wa-alladhīna এবং যাদের أُوتُواْ ūtū দেয়া হয়েছে ٱلۡعِلۡمَ l-ʿil'ma জ্ঞান دَرَجَٰتٖۚ darajātin মর্যাদায় (উন্নত করবেন) وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ بِمَا bimā সেবিষয়ে যা تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ করছ خَبِيرٞ khabīrun খুব অবহিত
yāayyuhā alladhīna āmanū idhā qīla lakum tafassaḥū fī l-majālisi fa-if'saḥū yafsaḥi l-lahu lakum wa-idhā qīla unshuzū fa-unshuzū yarfaʿi l-lahu alladhīna āmanū minkum wa-alladhīna ūtū l-ʿil'ma darajātin wal-lahu bimā taʿmalūna khabīrun
হে মু’মিনগণ! যখন তোমাদের বলা হয় মজলিসের স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান করে দিবে। আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দিবেন এবং যখন বলা হয় উঠে যাও, তখন উঠে যাবে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন; আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন, তোমরা যা কর সেই সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত।
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُوٓاْ āmanū ঈমান এনেছ إِذَا idhā যখন نَٰجَيۡتُمُ nājaytumu তোমরা একান্তে কথা বলবে ٱلرَّسُولَ l-rasūla রাসূলের সাথে فَقَدِّمُواْ faqaddimū তোমরা পেশ করবে بَيۡنَ bayna (মাঝে) يَدَيۡ yaday পূর্বে نَجۡوَىٰكُمۡ najwākum তোমার একান্তে কথা বলার صَدَقَةٗۚ ṣadaqatan সদকা ذَٰلِكَ dhālika এটা خَيۡرٞ khayrun উত্তম لَّكُمۡ lakum তোমাদের জন্য وَأَطۡهَرُۚ wa-aṭharu এবং পবিত্র فَإِن fa-in আর যদি لَّمۡ lam না تَجِدُواْ tajidū তোমরা পাও (কিছুই) فَإِنَّ fa-inna নিশ্চয়ই তবে ٱللَّهَ l-laha আল্লাহ্ غَفُورٞ ghafūrun ক্ষমাশীল رَّحِيمٌ raḥīmun পরম দয়ালু
yāayyuhā alladhīna āmanū idhā nājaytumu l-rasūla faqaddimū bayna yaday najwākum ṣadaqatan dhālika khayrun lakum wa-aṭharu fa-in lam tajidū fa-inna l-laha ghafūrun raḥīmun
হে মু’মিনগণ! তোমরা রাসূলের সাথে চুপি চুপি কথা বলতে চাইলে উহার পূর্বে সাদাকাহ প্রদান করবে, এটাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক। যদি তাতে অক্ষম হও তাহলে এ জন্য তোমাদেরকে অপরাধী গণ্য করা হবেনা। কেননা আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
ءَأَشۡفَقۡتُمۡ a-ashfaqtum তোমরা কি ভয় পেয়ে গেছ أَن an যে تُقَدِّمُواْ tuqaddimū তোমরা দিবে بَيۡنَ bayna (মাঝে) يَدَيۡ yaday পূর্বে نَجۡوَىٰكُمۡ najwākum তোমাদের একান্তে কথা বলার صَدَقَٰتٖۚ ṣadaqātin সদকা فَإِذۡ fa-idh যদি অতঃপর لَمۡ lam না تَفۡعَلُواْ tafʿalū তোমরা করতে পার وَتَابَ watāba আর মাফ করে দিলেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ عَلَيۡكُمۡ ʿalaykum তোমাদেরকে فَأَقِيمُواْ fa-aqīmū তবে তোমরা প্রতিষ্ঠা কর ٱلصَّلَوٰةَ l-ṣalata সালাত وَءَاتُواْ waātū এবং তোমরা দাও ٱلزَّكَوٰةَ l-zakata জাকাত وَأَطِيعُواْ wa-aṭīʿū এবং তোমরা আনুগত্য করো ٱللَّهَ l-laha আল্লাহ্র وَرَسُولَهُۥۚ warasūlahu ও তাঁর রাসূলের وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ خَبِيرُۢ khabīrun খুব অবহিত بِمَا bimā ঐ বিষয়ে যা تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ কর
a-ashfaqtum an tuqaddimū bayna yaday najwākum ṣadaqātin fa-idh lam tafʿalū watāba l-lahu ʿalaykum fa-aqīmū l-ṣalata waātū l-zakata wa-aṭīʿū l-laha warasūlahu wal-lahu khabīrun bimā taʿmalūna
তোমরা কি চুপে চুপে কথা বলার পূর্বে সাদাকাহ প্রদান কষ্টকর মনে কর? যখন তোমরা সাদাকাহ দিতে পারলেনা, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত প্রতিষ্ঠিত কর, যাকাত প্রদান কর এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর। তোমরা যা কর আল্লাহ তা সম্যক অবগত।
۞ أَلَمۡ alam নি কি تَرَ tara তুমি দেখ إِلَى ilā প্রতি ٱلَّذِينَ alladhīna (তাদের) যারা تَوَلَّوۡاْ tawallaw বন্ধু বানিয়ে নিয়েছে قَوۡمًا qawman (এমন) সম্প্রদায় غَضِبَ ghaḍiba অভিশাপ দিয়েছেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ عَلَيۡهِم ʿalayhim যাদের উপর مَّا mā না هُم hum তারা مِّنكُمۡ minkum তোমাদের অন্তর্ভুক্ত وَلَا walā এবং না مِنۡهُمۡ min'hum তাদের অন্তর্ভুক্ত وَيَحۡلِفُونَ wayaḥlifūna এবং তারা শপথ করে عَلَى ʿalā উপর ٱلۡكَذِبِ l-kadhibi মিথ্যার وَهُمۡ wahum অথচ তারা يَعۡلَمُونَ yaʿlamūna জানেও
alam tara ilā alladhīna tawallaw qawman ghaḍiba l-lahu ʿalayhim mā hum minkum walā min'hum wayaḥlifūna ʿalā l-kadhibi wahum yaʿlamūna
তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি, যারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট, তাদের সাথে বন্ধুত্ব করে? তারা তোমাদের (মুসলিমদের) দলভুক্ত নয় এবং তাদেরও (ইয়াহুদদের) দলভুক্ত নয় এবং তারা জেনে মিথ্যা শপথ করে।
أَعَدَّ aʿadda প্রস্তুত রেখেছেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ لَهُمۡ lahum তাদের জন্যে عَذَابٗا ʿadhāban শাস্তি شَدِيدًاۖ shadīdan কঠোর إِنَّهُمۡ innahum নিশ্চয়ই তারা سَآءَ sāa অতি মন্দ مَا mā যা কিছু كَانُواْ kānū তারা ছিল يَعۡمَلُونَ yaʿmalūna তারা কাজ করে আসছে
aʿadda l-lahu lahum ʿadhāban shadīdan innahum sāa mā kānū yaʿmalūna
আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি। কত মন্দ তারা যা করে!
ٱتَّخَذُوٓاْ ittakhadhū তারা গ্রহণ করেছে أَيۡمَٰنَهُمۡ aymānahum তাদের শপথগুলোকে جُنَّةٗ junnatan ঢালস্বরূপ فَصَدُّواْ faṣaddū অতঃপর তারা বাধা দেয় عَن ʿan হতে سَبِيلِ sabīli পথ ٱللَّهِ l-lahi আল্লাহ্র فَلَهُمۡ falahum অতএব তাদের জন্য (রয়েছে) عَذَابٞ ʿadhābun শাস্তি مُّهِينٞ muhīnun অপমানকর
ittakhadhū aymānahum junnatan faṣaddū ʿan sabīli l-lahi falahum ʿadhābun muhīnun
তারা তাদের শপথগুলিকে ঢাল হিসাবে ব্যবহার করে, এভাবে তারা আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে; তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।
لَّن lan কখনই না تُغۡنِيَ tugh'niya কাজে লাগবে عَنۡهُمۡ ʿanhum তাদের জন্যে أَمۡوَٰلُهُمۡ amwāluhum তাদের ধনসম্পদ وَلَآ walā এবং না أَوۡلَٰدُهُم awlāduhum তাদের সন্তানাদি (বাঁচার জন্য) مِّنَ mina হতে ٱللَّهِ l-lahi আল্লাহ্ شَيۡـًٔاۚ shayan কিছুমাত্র أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক أَصۡحَٰبُ aṣḥābu অধিবাসী ٱلنَّارِۖ l-nāri জাহান্নামের هُمۡ hum তারা فِيهَا fīhā তার মধ্যে خَٰلِدُونَ khālidūna চিরকাল থাকবে
lan tugh'niya ʿanhum amwāluhum walā awlāduhum mina l-lahi shayan ulāika aṣḥābu l-nāri hum fīhā khālidūna
আল্লাহর শাস্তির মুকাবিলায় তাদের ধন সম্পদ ও সন্তান-সন্ততি তাদের কোন কাজে আসবেনা; তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।
يَوۡمَ yawma যেদিন يَبۡعَثُهُمُ yabʿathuhumu তাদের উঠাবেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ جَمِيعٗا jamīʿan সকলকেই فَيَحۡلِفُونَ fayaḥlifūna তারা তখনও শপথ করবে لَهُۥ lahu তাঁর কাছে كَمَا kamā যেমন يَحۡلِفُونَ yaḥlifūna তারা শপথ করে لَكُمۡ lakum তোমাদের কাছে وَيَحۡسَبُونَ wayaḥsabūna ও তারা মনে করে أَنَّهُمۡ annahum যে তারা عَلَىٰ ʿalā (প্রতিষ্ঠিত) উপর شَيۡءٍۚ shayin কোনো কিছুর أَلَآ alā সাবধান إِنَّهُمۡ innahum নিশ্চয়ই তারা هُمُ humu তারাই ٱلۡكَٰذِبُونَ l-kādhibūna মিথ্যাবাদী
yawma yabʿathuhumu l-lahu jamīʿan fayaḥlifūna lahu kamā yaḥlifūna lakum wayaḥsabūna annahum ʿalā shayin alā innahum humu l-kādhibūna
যেদিন আল্লাহ পুনরুত্থিত করবেন তাদের সকলকে, তখন তারা তাঁর (আল্লাহর) নিকট সেরূপ শপথ করবে যেরূপ শপথ তোমাদের নিকট করে এবং তারা মনে করে যে, এতে তারা উপকৃত হবে। সাবধান! তারাইতো মিথ্যাবাদী।
ٱسۡتَحۡوَذَ is'taḥwadha প্রভুত্ব বিস্তার করেছে عَلَيۡهِمُ ʿalayhimu তাদের উপর ٱلشَّيۡطَٰنُ l-shayṭānu শয়তান فَأَنسَىٰهُمۡ fa-ansāhum অতঃপর তাদের ভুলিয়ে দিয়েছে ذِكۡرَ dhik'ra স্মরণ ٱللَّهِۚ l-lahi আল্লাহ্র أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক (অন্তর্ভুক্ত) حِزۡبُ ḥiz'bu দলের ٱلشَّيۡطَٰنِۚ l-shayṭāni শয়তানের أَلَآ alā সাবধান إِنَّ inna নিশ্চয়ই حِزۡبَ ḥiz'ba দল ٱلشَّيۡطَٰنِ l-shayṭāni শয়তানের هُمُ humu তারাই ٱلۡخَٰسِرُونَ l-khāsirūna ক্ষতিগ্রস্ত হবে
is'taḥwadha ʿalayhimu l-shayṭānu fa-ansāhum dhik'ra l-lahi ulāika ḥiz'bu l-shayṭāni alā inna ḥiz'ba l-shayṭāni humu l-khāsirūna
শাইতান তাদের উপর প্রভুত্ব বিস্তার করেছে। ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। তারা শাইতানেরই দল। সাবধান! শাইতানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত।
إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা يُحَآدُّونَ yuḥāddūna বিরোধিতা করে ٱللَّهَ l-laha আল্লাহ্র وَرَسُولَهُۥٓ warasūlahu ও তাঁর রাসূলের أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক فِي fī অন্তর্ভুক্ত ٱلۡأَذَلِّينَ l-adhalīna চরম অপমানিতদের
inna alladhīna yuḥāddūna l-laha warasūlahu ulāika fī l-adhalīna
যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা হবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।
كَتَبَ kataba লিখে দিয়েছেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ لَأَغۡلِبَنَّ la-aghlibanna "অবশ্যই বিজয়ী হব أَنَا۠ anā আমি وَرُسُلِيٓۚ warusulī ও আমার রাসূলরা" إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ্ قَوِيٌّ qawiyyun শক্তিধর عَزِيزٞ ʿazīzun পরাক্রমশালী
kataba l-lahu la-aghlibanna anā warusulī inna l-laha qawiyyun ʿazīzun
আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমি এবং আমার রাসূল অবশ্যই বিজয়ী হব। আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী।
لَّا lā না تَجِدُ tajidu পাবে তুমি قَوۡمٗا qawman সম্প্রদায়কে (এমন যে) يُؤۡمِنُونَ yu'minūna বিশ্বাস করে بِٱللَّهِ bil-lahi আল্লাহ্র উপর وَٱلۡيَوۡمِ wal-yawmi ও উপর দিনের ٱلۡأٓخِرِ l-ākhiri শেষ يُوَآدُّونَ yuwāddūna (আবার তারা) বন্ধুত্বও করে مَنۡ man (তাদের সাথে) যারা حَآدَّ ḥādda বিরোধিতা করে ٱللَّهَ l-laha আল্লাহ্র وَرَسُولَهُۥ warasūlahu ও তাঁর রাসূলের وَلَوۡ walaw এবং যদিও كَانُوٓاْ kānū তারা হয় ءَابَآءَهُمۡ ābāahum তাদের পিতা أَوۡ aw বা أَبۡنَآءَهُمۡ abnāahum তাদের পুত্র أَوۡ aw বা إِخۡوَٰنَهُمۡ ikh'wānahum তাদের ভাইয়েরা أَوۡ aw বা عَشِيرَتَهُمۡۚ ʿashīratahum তাদের জাতি-গোত্র أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক (আল্লাহ) كَتَبَ kataba সুদৃঢ় করে দিয়েছেন فِي fī মধ্যে قُلُوبِهِمُ qulūbihimu তাদের অন্তর সমূহের ٱلۡإِيمَٰنَ l-īmāna ঈমান وَأَيَّدَهُم wa-ayyadahum ও তাদের শক্তিশালী করেছেন بِرُوحٖ birūḥin রূহ দিয়ে مِّنۡهُۖ min'hu তাঁর পক্ষ হতে وَيُدۡخِلُهُمۡ wayud'khiluhum এবং তাদেরকে প্রবেশ করাবেন جَنَّٰتٖ jannātin জান্নাতে تَجۡرِي tajrī প্রবাহিত হয় مِن min থেকে تَحۡتِهَا taḥtihā তার নিচ ٱلۡأَنۡهَٰرُ l-anhāru ঝর্ণাধারা সমূহ خَٰلِدِينَ khālidīna তারা চিরকাল থাকবে فِيهَاۚ fīhā তার মধ্যে رَضِيَ raḍiya সন্তুষ্ট/ প্রসন্ন হয়েছেন ٱللَّهُ l-lahu আল্লাহ عَنۡهُمۡ ʿanhum তাদের প্রতি وَرَضُواْ waraḍū ও তারা সন্তুষ্ট হয়েছে عَنۡهُۚ ʿanhu তাঁর প্রতি أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক(অন্তর্ভুক্ত) حِزۡبُ ḥiz'bu দলের ٱللَّهِۚ l-lahi আল্লাহর أَلَآ alā জেনে রাখ إِنَّ inna নিশ্চয়ই حِزۡبَ ḥiz'ba দল ٱللَّهِ l-lahi আল্লাহর هُمُ humu তারাই ٱلۡمُفۡلِحُونَ l-muf'liḥūna সফলকাম
lā tajidu qawman yu'minūna bil-lahi wal-yawmi l-ākhiri yuwāddūna man ḥādda l-laha warasūlahu walaw kānū ābāahum aw abnāahum aw ikh'wānahum aw ʿashīratahum ulāika kataba fī qulūbihimu l-īmāna wa-ayyadahum birūḥin min'hu wayud'khiluhum jannātin tajrī min taḥtihā l-anhāru khālidīna fīhā raḍiya l-lahu ʿanhum waraḍū ʿanhu ulāika ḥiz'bu l-lahi alā inna ḥiz'ba l-lahi humu l-muf'liḥūna
আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবেনা যারা ভালবাসে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচারীদেরকে, হোক না এই বিরুদ্ধাচারীরা তাদের পিতা, পুত্র, ভাই অথবা তাদের জ্ঞাতি গোষ্ঠি। তাদের অন্তরে (আল্লাহ) ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তাঁর অদৃশ্য শক্তি দ্বারা; তিনি তাদেরকে দাখিল করবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে; আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট, তারাই আল্লাহর দল। জেনে রেখ, আল্লাহর দলই সফলকাম হবে।
← পূর্ববর্তী সূরা আল-হাদীদ পরবর্তী সূরা → আল-হাশর