আল-হিজর

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

15:1

alif-lam-ra til'ka āyātu l-kitābi waqur'ānin mubīnin

আলিফ লাম রা। এগুলি আয়াত, মহাগ্রন্থের, সুস্পষ্ট কুরআনের।

15:2

rubamā yawaddu alladhīna kafarū law kānū mus'limīna

যারা কুফরী করেছে, তারা একসময় কামনা করবে যদি তারা মুসলিম হত!

15:3

dharhum yakulū wayatamattaʿū wayul'hihimu l-amalu fasawfa yaʿlamūna

তাদের ছেড়ে দাও, তারা খেতে থাকুক, ভোগ করতে থাকুক এবং মিথ্যা আশা ওদেরকে মোহাচ্ছন্ন করে রাখুক, পরিণামে তারা বুঝবে।

15:4

wamā ahlaknā min qaryatin illā walahā kitābun maʿlūmun

আমি কোন জনপদকে তার নির্দিষ্ট কাল পূর্ণ না হওয়া পর্যন্ত ধ্বংস করিনি।

15:5

mā tasbiqu min ummatin ajalahā wamā yastakhirūna

কোন জাতি তার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করতে পারেনা এবং বিলম্বিতও করতে পারেনা।

15:6

waqālū yāayyuhā alladhī nuzzila ʿalayhi l-dhik'ru innaka lamajnūnun

তারা বলেঃ ওহে, যার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে! তুমিতো নিশ্চয়ই উম্মাদ।

15:7

law mā tatīnā bil-malāikati in kunta mina l-ṣādiqīna

তুমি সত্যবাদী হলে আমাদের নিকট মালাইকা/ফেরেশতাদেরকে হাযির করছনা কেন?

15:8

mā nunazzilu l-malāikata illā bil-ḥaqi wamā kānū idhan munẓarīna

আমি মালাইকা/ফেরেশতাদেরকে যথার্থ কারণ ব্যতীত প্রেরণ করিনা; মালাইকা/ফেরেশতারা হাযির হলে তারা অবকাশ পাবেনা।

15:9

innā naḥnu nazzalnā l-dhik'ra wa-innā lahu laḥāfiẓūna

আমিই জিকর (কুরআন) অবতীর্ণ করেছি এবং আমিই উহার সংরক্ষক।

15:10

walaqad arsalnā min qablika fī shiyaʿi l-awalīna

তোমার পূর্বে আমি পূর্বের অনেক সম্প্রদায়ের নিকট রাসূল পাঠিয়েছি।

15:11

wamā yatīhim min rasūlin illā kānū bihi yastahziūna

তাদের নিকট এমন কোন রাসূল আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রুপ করতনা।

15:12

kadhālika naslukuhu fī qulūbi l-muj'rimīna

এভাবে আমি অপরাধীদের অন্তরে তা সঞ্চার করি।

15:13

lā yu'minūna bihi waqad khalat sunnatu l-awalīna

তারা কুরআনে বিশ্বাস করবেনা এবং অতীতে পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল।

15:14

walaw fataḥnā ʿalayhim bāban mina l-samāi faẓallū fīhi yaʿrujūna

যদি তাদের জন্য আমি আকাশের দরযা খুলে দিই এবং তারা সারাদিন তাতে আরোহণ করতে থাকে ।

15:15

laqālū innamā sukkirat abṣārunā bal naḥnu qawmun masḥūrūna

তবুও তারা বলবেঃ আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে; না, বরং আমরা এক যাদুগ্রস্ত সম্প্রদায়।

15:16

walaqad jaʿalnā fī l-samāi burūjan wazayyannāhā lilnnāẓirīna

আকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং ওকে করেছি সুশোভিত, দর্শকদের জন্য।

15:17

waḥafiẓ'nāhā min kulli shayṭānin rajīmin

প্রত্যেক অভিশপ্ত শাইতান হতে আমি ওকে রক্ষা করি।

15:18

illā mani is'taraqa l-samʿa fa-atbaʿahu shihābun mubīnun

আর কেহ চুরি করে সংবাদ শুনতে চাইলে ওর পশ্চাদ্ধাবন করে প্রদীপ্ত শিখা।

15:19

wal-arḍa madadnāhā wa-alqaynā fīhā rawāsiya wa-anbatnā fīhā min kulli shayin mawzūnin

পৃথিবীকে আমি বিস্তৃত করেছি এবং ওতে পর্বতমালা স্থাপন করেছি; আমি ওতে প্রত্যেক বস্তু উৎপন্ন করেছি সুপরিমিতভাবে।

15:20

wajaʿalnā lakum fīhā maʿāyisha waman lastum lahu birāziqīna

আর আমি ওতে জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্য, আর তোমরা যাদের জীবিকাদাতা নও তাদের জন্যও।

15:21

wa-in min shayin illā ʿindanā khazāinuhu wamā nunazziluhu illā biqadarin maʿlūmin

আমারই কাছে আছে প্রত্যেক বস্তুর ভান্ডার এবং আমি তা সুসম পরিমাণেই সরবরাহ করে থাকি।

15:22

wa-arsalnā l-riyāḥa lawāqiḥa fa-anzalnā mina l-samāi māan fa-asqaynākumūhu wamā antum lahu bikhāzinīna

আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি, অতঃপর আকাশ হতে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদেরকে পান করতে দিই; ওর ভান্ডার তোমাদের কাছে নেই।

15:23

wa-innā lanaḥnu nuḥ'yī wanumītu wanaḥnu l-wārithūna

আমিই জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমিই চূড়ান্ত মালিকানার অধিকারী।

15:24

walaqad ʿalim'nā l-mus'taqdimīna minkum walaqad ʿalim'nā l-mus'takhirīna

তোমাদের পূর্বে যারা গত হয়েছে আমি তাদেরকে জানি এবং পরে যারা আসবে তাদেরকেও জানি।

15:25

wa-inna rabbaka huwa yaḥshuruhum innahu ḥakīmun ʿalīmun

তোমার রাব্বই তাদেরকে সমবেত করবেন; তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

15:26

walaqad khalaqnā l-insāna min ṣalṣālin min ḥama-in masnūnin

আমিতো মানুষকে সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মাটি হতে।

15:27

wal-jāna khalaqnāhu min qablu min nāri l-samūmi

এর পূর্বে সৃষ্টি করেছি জিনকে, প্রখর শিখাযুক্ত অগ্নি হতে।

15:28

wa-idh qāla rabbuka lil'malāikati innī khāliqun basharan min ṣalṣālin min ḥama-in masnūnin

স্মরণ কর, যখন তোমার রাব্ব মালাইকা/ফেরেশতাদেরকে বললেনঃ আমি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মাটি হতে মানুষ সৃষ্টি করব।

15:29

fa-idhā sawwaytuhu wanafakhtu fīhi min rūḥī faqaʿū lahu sājidīna

যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সাজদাহবনত হও।

15:30

fasajada l-malāikatu kulluhum ajmaʿūna

মালাইকা/ফেরেশতাগণ সবাই একত্রে সাজদাহ করল।

লোড হচ্ছে…