بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
أَتَىٰٓ atā এসেছে أَمۡرُ amru আদেশ ٱللَّهِ l-lahi আল্লাহ্র فَلَا falā সুতরাং না تَسۡتَعۡجِلُوهُۚ tastaʿjilūhu তা তোমরা তাড়াহুড়া করতে চেয়ো سُبۡحَٰنَهُۥ sub'ḥānahu তিনি পবিত্র وَتَعَٰلَىٰ wataʿālā ও বহু ঊর্দ্ধে عَمَّا ʿammā তা থেকে যা يُشۡرِكُونَ yush'rikūna তারা শরীক করে
atā amru l-lahi falā tastaʿjilūhu sub'ḥānahu wataʿālā ʿammā yush'rikūna
আল্লাহর আদেশ আসবেই; সুতরাং ওটা ত্বরান্বিত করতে চেওনা; তিনি মহিমান্বিত এবং তারা যাকে শরীক করে তিনি তার উর্ধ্বে।
يُنَزِّلُ yunazzilu অবতীর্ণ করেন ٱلۡمَلَٰٓئِكَةَ l-malāikata ফেরেশতাদেরকে بِٱلرُّوحِ bil-rūḥi দিয়ে ওহী مِنۡ min থেকে أَمۡرِهِۦ amrihi তাঁর নির্দেশের عَلَىٰ ʿalā উপর مَن man (তার) যাকে يَشَآءُ yashāu ইচ্ছে করেন مِنۡ min মধ্য হ'তে عِبَادِهِۦٓ ʿibādihi তাঁর দাসদের أَنۡ an যে أَنذِرُوٓاْ andhirū "তোমরা সতর্ক করো أَنَّهُۥ annahu এই মর্মে যে لَآ lā নেই إِلَٰهَ ilāha কোন ইলাহ إِلَّآ illā ছাড়া أَنَا۠ anā আমি فَٱتَّقُونِ fa-ittaqūni সুতরাং তোমরা আমাকে ভয় করো"
yunazzilu l-malāikata bil-rūḥi min amrihi ʿalā man yashāu min ʿibādihi an andhirū annahu lā ilāha illā anā fa-ittaqūni
তিনি তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা নির্দেশ সম্বলিত ওহীসহ মালাক/ফেরেশতা প্রেরণ করেন, এই মর্মে সতর্ক করার জন্য, আমি ছাড়া কোন ইলাহ নেই; সুতরাং আমাকে ভয় কর।
خَلَقَ khalaqa তিনি সৃষ্টি করেছেন ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশমন্ডলী وَٱلۡأَرۡضَ wal-arḍa ও পৃথিবী بِٱلۡحَقِّۚ bil-ḥaqi দিয়ে মহাসত্য تَعَٰلَىٰ taʿālā বহু ঊর্দ্ধে عَمَّا ʿammā তা থেকে যা يُشۡرِكُونَ yush'rikūna তারা শরীক করে
khalaqa l-samāwāti wal-arḍa bil-ḥaqi taʿālā ʿammā yush'rikūna
তিনি যথাযথভাবে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন; তারা যাকে শরীক করে তিনি তার উর্ধ্বে।
خَلَقَ khalaqa তিনি সৃষ্টি করেছেন ٱلۡإِنسَٰنَ l-insāna মানুষকে مِن min থেকে نُّطۡفَةٖ nuṭ'fatin শুক্র فَإِذَا fa-idhā অতঃপর যখন (সৃষ্টি হলো) هُوَ huwa সে (হলো) خَصِيمٞ khaṣīmun ঝগড়াটে مُّبِينٞ mubīnun সুস্পষ্ট
khalaqa l-insāna min nuṭ'fatin fa-idhā huwa khaṣīmun mubīnun
তিনি শুক্র হতে মানুষ সৃষ্টি করেছেন। অথচ দেখ, সে প্রকাশ্য বিতন্ডাকারী।
وَٱلۡأَنۡعَٰمَ wal-anʿāma এবং গবাদিপশু خَلَقَهَاۖ khalaqahā তিনি সৃষ্টি করেছেন তা لَكُمۡ lakum তোমাদের জন্যে فِيهَا fīhā তার মধ্যে (আছে) دِفۡءٞ dif'on শীত নিবারক উপকরণ وَمَنَٰفِعُ wamanāfiʿu ও উপকারিতাসমূহ وَمِنۡهَا wamin'hā এবং তা থেকে تَأۡكُلُونَ takulūna তোমরা খাও
wal-anʿāma khalaqahā lakum fīhā dif'on wamanāfiʿu wamin'hā takulūna
তিনি চতুস্পদ জন্তু সৃষ্টি করেছেন; তোমাদের জন্য ওতে শীত নিবারক উপকরণ এবং আরও বহু উপকার রয়েছে; এবং ওটা হতে তোমরা আহার্য পেয়ে থাক।
وَلَكُمۡ walakum এবং তোমাদের জন্যে فِيهَا fīhā তার মধ্যে (আছে) جَمَالٌ jamālun সৌন্দর্য حِينَ ḥīna যখন تُرِيحُونَ turīḥūna তোমরা সন্ধ্যায় চারণভূমি থেকে আনো وَحِينَ waḥīna ও যখন تَسۡرَحُونَ tasraḥūna তোমরা সকালে চারণভূমিতে নিয়ে যাও
walakum fīhā jamālun ḥīna turīḥūna waḥīna tasraḥūna
আর যখন তোমরা গোধূলি লগ্নে ওদেরকে চারণভূমি হতে গৃহে নিয়ে আসো এবং প্রভাতে যখন ওদেরকে চারণভূমিতে নিয়ে যাও তখন তোমরা ওর সৌন্দর্য উপভোগ কর এবং গৌরব অনুভব কর।
وَتَحۡمِلُ wataḥmilu এবং তা বহন করে أَثۡقَالَكُمۡ athqālakum তোমাদের ভার إِلَىٰ ilā দিকে بَلَدٖ baladin এমন শহরের لَّمۡ lam না تَكُونُواْ takūnū তোমরা ছিলে بَٰلِغِيهِ bālighīhi সেখানে পৌঁছাতে সক্ষম إِلَّا illā এ ছাড়া بِشِقِّ bishiqqi সহ কষ্ট ٱلۡأَنفُسِۚ l-anfusi প্রানান্ত إِنَّ inna নিশ্চয়ই رَبَّكُمۡ rabbakum তোমার রব لَرَءُوفٞ laraūfun অবশ্যই অনুগ্রহশীল رَّحِيمٞ raḥīmun পরম দয়ালু
wataḥmilu athqālakum ilā baladin lam takūnū bālighīhi illā bishiqqi l-anfusi inna rabbakum laraūfun raḥīmun
আর ওরা তোমাদের ভার বহন করে নিয়ে যায় দূরদেশে যেখানে প্রাণান্ত ক্লেশ ব্যতীত তোমরা পৌঁছতে পারতেনা; তোমাদের রাব্ব অবশ্যই দয়ার্দ্র, পরম দয়ালু।
وَٱلۡخَيۡلَ wal-khayla এবং ঘোড়া (সৃষ্টি করেছেন) وَٱلۡبِغَالَ wal-bighāla ও খচ্চর وَٱلۡحَمِيرَ wal-ḥamīra ও গাধা لِتَرۡكَبُوهَا litarkabūhā জন্যে তোমাদের চড়ার وَزِينَةٗۚ wazīnatan ও শোভা (স্বরূপ) وَيَخۡلُقُ wayakhluqu এবং তিনি সৃষ্টি করেছেন مَا mā (কিছু) যা لَا lā না تَعۡلَمُونَ taʿlamūna তোমরা জানো
wal-khayla wal-bighāla wal-ḥamīra litarkabūhā wazīnatan wayakhluqu mā lā taʿlamūna
তোমাদের আরোহনের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন অশ্ব, খচ্চর, গর্দভ এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যা তোমরা অবগত নও।
وَعَلَى waʿalā এবং উপর ٱللَّهِ l-lahi আল্লাহর (দায়িত্ব) قَصۡدُ qaṣdu প্রদর্শন ٱلسَّبِيلِ l-sabīli পথ وَمِنۡهَا wamin'hā কিন্তু তা থেকে আছে جَآئِرٞۚ jāirun বাঁকা (পথও) وَلَوۡ walaw এবং যদি شَآءَ shāa ইচ্ছে করেন لَهَدَىٰكُمۡ lahadākum অবশ্যই সৎপথে পরিচালনা করতেন তোমাদের أَجۡمَعِينَ ajmaʿīna সকলকেই
waʿalā l-lahi qaṣdu l-sabīli wamin'hā jāirun walaw shāa lahadākum ajmaʿīna
সরল পথ আল্লাহর কাছে পৌঁছায়, কিন্তু পথগুলির মধ্যে বক্র পথও রয়েছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকেই সৎ পথে পরিচালিত করতেন।
هُوَ huwa তিনিই (রব) ٱلَّذِيٓ alladhī যিনি أَنزَلَ anzala বর্ষণ করেছেন مِنَ mina থেকে ٱلسَّمَآءِ l-samāi আকাশ مَآءٗۖ māan পানি لَّكُم lakum জন্যে তোমাদের مِّنۡهُ min'hu কিছু তার شَرَابٞ sharābun পানীয় (পেয়ে থাকো) وَمِنۡهُ wamin'hu এবং তা থেকে شَجَرٞ shajarun গাছপালা (জন্মে) فِيهِ fīhi তার মধ্যে تُسِيمُونَ tusīmūna তোমরা পশু চরিয়ে থাকো
huwa alladhī anzala mina l-samāi māan lakum min'hu sharābun wamin'hu shajarun fīhi tusīmūna
তিনিই আকাশ হতে বারি বর্ষণ করেন। ওতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং তা হতে জন্মায় উদ্ভিদ যাতে তোমরা পশু চারণ করে থাক।
يُنۢبِتُ yunbitu তিনি উদগত করেন لَكُم lakum জন্যে তোমাদের بِهِ bihi দিয়ে তা ٱلزَّرۡعَ l-zarʿa শস্য وَٱلزَّيۡتُونَ wal-zaytūna ও যায়তুনসমূহ وَٱلنَّخِيلَ wal-nakhīla ও খেজুরসমূহ وَٱلۡأَعۡنَٰبَ wal-aʿnāba ও আঙ্গুরসমূহ وَمِن wamin এবং ধরণের كُلِّ kulli সব ٱلثَّمَرَٰتِۚ l-thamarāti ফলসমূহ إِنَّ inna নিশ্চয়ই فِي fī মধ্যে (রয়েছে) ذَٰلِكَ dhālika এর لَأٓيَةٗ laāyatan অবশ্যই নিদর্শন لِّقَوۡمٖ liqawmin লোকদের জন্যে يَتَفَكَّرُونَ yatafakkarūna (যারা) চিন্তা ভাবনা করে
yunbitu lakum bihi l-zarʿa wal-zaytūna wal-nakhīla wal-aʿnāba wamin kulli l-thamarāti inna fī dhālika laāyatan liqawmin yatafakkarūna
তিনি তোমাদের জন্য ওর দ্বারা উৎপন্ন করেন শস্য, যাইতূন, খেজুর বৃক্ষ, আঙ্গুর এবং সর্বপ্রকার ফল; অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন।
وَسَخَّرَ wasakhara এবং অধীন করেছেন لَكُمُ lakumu তোমাদের জন্যে ٱلَّيۡلَ al-layla রাতকে وَٱلنَّهَارَ wal-nahāra ও দিনকে وَٱلشَّمۡسَ wal-shamsa এবং সূর্যকে وَٱلۡقَمَرَۖ wal-qamara ও চাঁদকে وَٱلنُّجُومُ wal-nujūmu এবং তারাগুলোও مُسَخَّرَٰتُۢ musakharātun অধীন হয়েছে بِأَمۡرِهِۦٓۚ bi-amrihi দিয়ে তাঁর বিধান إِنَّ inna নিশ্চয়ই فِي fī মধ্যে (রয়েছে) ذَٰلِكَ dhālika এর لَأٓيَٰتٖ laāyātin অবশ্যই নিদর্শনসমূহ لِّقَوۡمٖ liqawmin জন্যে লোকদের يَعۡقِلُونَ yaʿqilūna (যারা)জ্ঞান রাখে
wasakhara lakumu al-layla wal-nahāra wal-shamsa wal-qamara wal-nujūmu musakharātun bi-amrihi inna fī dhālika laāyātin liqawmin yaʿqilūna
তিনিই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত্রী, দিন, সূর্য এবং চাঁদকে। আর নক্ষত্ররাজিও অধীন হয়েছে তাঁরই আদেশে; অবশ্যই এতে বোধশক্তিসম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন।
وَمَا wamā আরো (কিছু) যা ذَرَأَ dhara-a সৃষ্টি করেছেন لَكُمۡ lakum তোমাদের জন্যে فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর مُخۡتَلِفًا mukh'talifan বিভিন্ন أَلۡوَٰنُهُۥٓۚ alwānuhu তার রংসমূহ إِنَّ inna নিশ্চয়ই فِي fī মধ্যে (রয়েছে) ذَٰلِكَ dhālika এর لَأٓيَةٗ laāyatan অবশ্যই নিদর্শন لِّقَوۡمٖ liqawmin লোকদের জন্যে يَذَّكَّرُونَ yadhakkarūna (যারা) শিক্ষা গ্রহণ করে
wamā dhara-a lakum fī l-arḍi mukh'talifan alwānuhu inna fī dhālika laāyatan liqawmin yadhakkarūna
আর বিবিধ প্রকাশ্য বস্তুও, যা তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন। এতে রয়েছে নিদর্শন সেই সম্প্রদায়ের জন্য যারা উপদেশ গ্রহণ করে।
وَهُوَ wahuwa এবং তিনি ٱلَّذِي alladhī যিনি سَخَّرَ sakhara অধীন করেছেন ٱلۡبَحۡرَ l-baḥra সমুদ্রকে لِتَأۡكُلُواْ litakulū যেন তোমরা খেতে পারো مِنۡهُ min'hu তা থেকে لَحۡمٗا laḥman (মাছ) গোশত طَرِيّٗا ṭariyyan তাজা وَتَسۡتَخۡرِجُواْ watastakhrijū তোমরা বের করতে পারো مِنۡهُ min'hu তা থেকে حِلۡيَةٗ ḥil'yatan সৌন্দর্য শোভা (মনি-মুক্তা) تَلۡبَسُونَهَاۖ talbasūnahā তোমরা তা পরিধান করো وَتَرَى watarā এবং দেখছো ٱلۡفُلۡكَ l-ful'ka নৌযানসমূহকে مَوَاخِرَ mawākhira পানি বিদীর্ণকারী فِيهِ fīhi তার মধ্যে وَلِتَبۡتَغُواْ walitabtaghū এবং যেন তোমরা সন্ধান করতে পারো مِن min থেকে فَضۡلِهِۦ faḍlihi তাঁর অনুগ্রহ وَلَعَلَّكُمۡ walaʿallakum এবং তোমরা যাতে تَشۡكُرُونَ tashkurūna কৃতজ্ঞতা প্রকাশ করো
wahuwa alladhī sakhara l-baḥra litakulū min'hu laḥman ṭariyyan watastakhrijū min'hu ḥil'yatan talbasūnahā watarā l-ful'ka mawākhira fīhi walitabtaghū min faḍlihi walaʿallakum tashkurūna
তিনিই সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা হতে তাজা গোশত আহার করতে পার এবং যাতে তা হতে আহরণ করতে পার রত্নাবলী যা তোমরা ভূষণ রূপে পরিধান কর; এবং তোমরা দেখতে পাও, ওর বুক চিরে নৌযান চলাচল করে এবং তা এ জন্য যে, তোমরা যেন তাঁর অনুগ্রহ সন্ধান করতে পার এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ কর।
وَأَلۡقَىٰ wa-alqā এবং তিনি স্থাপন করেছেন فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর رَوَٰسِيَ rawāsiya পর্বতসমূহকে أَن an (এমন না হয়) যে تَمِيدَ tamīda হেলে যায় بِكُمۡ bikum তোমাদের নিয়ে وَأَنۡهَٰرٗا wa-anhāran ও নদীসমূহ وَسُبُلٗا wasubulan এবং রাস্তাসমূহ لَّعَلَّكُمۡ laʿallakum যাতে তোমরা تَهۡتَدُونَ tahtadūna পথের সন্ধান পাও
wa-alqā fī l-arḍi rawāsiya an tamīda bikum wa-anhāran wasubulan laʿallakum tahtadūna
আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয় এবং স্থাপন করেছেন নদ-নদী ও পথ, যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পার।
وَعَلَٰمَٰتٖۚ waʿalāmātin ও (যমীনে) পথনির্ণায়ক চিহ্নসমূহ وَبِٱلنَّجۡمِ wabil-najmi এবং সাহায্যে নক্ষত্রের هُمۡ hum তারা يَهۡتَدُونَ yahtadūna পথ নির্দেশ পায়
waʿalāmātin wabil-najmi hum yahtadūna
আর পথ নির্ণায়ক চিহ্নসমূহও; এবং নক্ষত্রের সাহায্যেও মানুষ পথের নির্দেশ পায়।
أَفَمَن afaman তবে কি যিনি يَخۡلُقُ yakhluqu সৃষ্টি করেছেন كَمَن kaman (তার) মতো যে لَّا lā না يَخۡلُقُۚ yakhluqu সৃষ্টি করে (কোন কিছুই) أَفَلَا afalā তবুও কি না تَذَكَّرُونَ tadhakkarūna তোমরা শিক্ষা গ্রহণ করবে
afaman yakhluqu kaman lā yakhluqu afalā tadhakkarūna
তবে কি যিনি সৃষ্টি করেন তিনি তারই মত যে সৃষ্টি করেনা? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবেনা?
وَإِن wa-in এবং যদি تَعُدُّواْ taʿuddū তোমরা গণনা করো نِعۡمَةَ niʿ'mata অনুগ্রহকে ٱللَّهِ l-lahi আল্লাহর لَا lā না تُحۡصُوهَآۗ tuḥ'ṣūhā তার সংখ্যা নির্ণয় করতে পারবে إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ্ لَغَفُورٞ laghafūrun অবশ্যই ক্ষমাশীল رَّحِيمٞ raḥīmun পরম দয়ালু
wa-in taʿuddū niʿ'mata l-lahi lā tuḥ'ṣūhā inna l-laha laghafūrun raḥīmun
তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে ওর সংখ্যা নির্ণয় করতে পারবেনা; আল্লাহ অবশ্যই ক্ষমা পরায়ণ, পরম দয়ালু।
وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ يَعۡلَمُ yaʿlamu জানেন مَا mā যা تُسِرُّونَ tusirrūna তোমরা গোপন রাখো وَمَا wamā এবং যা تُعۡلِنُونَ tuʿ'linūna তোমরা প্রকাশ করো
wal-lahu yaʿlamu mā tusirrūna wamā tuʿ'linūna
তোমরা যা গোপন রাখ এবং যা প্রকাশ কর, আল্লাহ তা জানেন।
وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা يَدۡعُونَ yadʿūna ডাকে مِن min থেকে دُونِ dūni ছাড়া ٱللَّهِ l-lahi আল্লাহকে لَا lā না يَخۡلُقُونَ yakhluqūna তারা সৃষ্টি করে شَيۡـٔٗا shayan কোনো কিছু وَهُمۡ wahum বরং তাদেরকে يُخۡلَقُونَ yukh'laqūna সৃষ্টি করা হয়েছে
wa-alladhīna yadʿūna min dūni l-lahi lā yakhluqūna shayan wahum yukh'laqūna
তারা আল্লাহ ছাড়া অপর যাদেরকে আহবান করে তারা কিছুই সৃষ্টি করেনা, তাদেরকেই সৃষ্টি করা হয়।
أَمۡوَٰتٌ amwātun (তারা) মৃত غَيۡرُ ghayru নয় أَحۡيَآءٖۖ aḥyāin জীবিত وَمَا wamā এবং না يَشۡعُرُونَ yashʿurūna চেতনা রাখে أَيَّانَ ayyāna কবে يُبۡعَثُونَ yub'ʿathūna উঠানো হবে তাদের
amwātun ghayru aḥyāin wamā yashʿurūna ayyāna yub'ʿathūna
তারা নিস্প্রাণ নির্জীব এবং পুনরুত্থান কবে হবে সে বিষয়ে তাদের কোন জ্ঞান নেই।
إِلَٰهُكُمۡ ilāhukum তোমাদের ইলাহ إِلَٰهٞ ilāhun ইলাহ وَٰحِدٞۚ wāḥidun একই فَٱلَّذِينَ fa-alladhīna সুতরাং যারা لَا lā না يُؤۡمِنُونَ yu'minūna বিশ্বাস করে بِٱلۡأٓخِرَةِ bil-ākhirati প্রতি আখেরাতের قُلُوبُهُم qulūbuhum তাদের অন্তরসমূহ مُّنكِرَةٞ munkiratun সত্যবিমুখ وَهُم wahum এবং তারা مُّسۡتَكۡبِرُونَ mus'takbirūna অহংকারী
ilāhukum ilāhun wāḥidun fa-alladhīna lā yu'minūna bil-ākhirati qulūbuhum munkiratun wahum mus'takbirūna
তোমাদের মা‘বূদ একই মা‘বূদ। সুতরাং যারা আখিরাতে বিশ্বাস করেনা তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহংকারী।
لَا lā নেই جَرَمَ jarama সন্দেহ أَنَّ anna যে ٱللَّهَ l-laha আল্লাহ্ يَعۡلَمُ yaʿlamu জানেন مَا mā যা يُسِرُّونَ yusirrūna তারা গোপন রাখে وَمَا wamā এবং যা يُعۡلِنُونَۚ yuʿ'linūna তারা প্রকাশ করে إِنَّهُۥ innahu নিশ্চয়ই তিনি لَا lā না يُحِبُّ yuḥibbu ভালোবাসেন ٱلۡمُسۡتَكۡبِرِينَ l-mus'takbirīna অহংকারীদেরকে
lā jarama anna l-laha yaʿlamu mā yusirrūna wamā yuʿ'linūna innahu lā yuḥibbu l-mus'takbirīna
এটা নিঃসন্দেহ যে, আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে; তিনি অহংকারীকে পছন্দ করেননা।
وَإِذَا wa-idhā এবং যখন قِيلَ qīla বলা হয় لَهُم lahum তাদেরকে مَّاذَآ mādhā "কি أَنزَلَ anzala অবতীর্ণ করেছেন رَبُّكُمۡ rabbukum তোমাদের রব قَالُوٓاْ qālū তারা বলে أَسَٰطِيرُ asāṭīru "উপকথাসমূহ ٱلۡأَوَّلِينَ l-awalīna পূর্ববর্তীদের"
wa-idhā qīla lahum mādhā anzala rabbukum qālū asāṭīru l-awalīna
যখন তাদেরকে বলা হয়ঃ তোমাদের রাব্ব কি অবতীর্ণ করেছেন? উত্তরে তারা বলেঃ পূর্ববর্তীদের কিস্সা-কাহিনী।
لِيَحۡمِلُوٓاْ liyaḥmilū যেন তারা বহন করে أَوۡزَارَهُمۡ awzārahum তাদের বোঝাসমূহ (পাপের) كَامِلَةٗ kāmilatan সম্পূর্ণ يَوۡمَ yawma দিনে ٱلۡقِيَٰمَةِ l-qiyāmati ক্বিয়ামাতের وَمِنۡ wamin এবং থেকে أَوۡزَارِ awzāri বোঝাসমূহ ٱلَّذِينَ alladhīna (তাদের) যাদের يُضِلُّونَهُم yuḍillūnahum তারা বিভ্রান্ত করেছে তাদেরকে بِغَيۡرِ bighayri ছাড়া عِلۡمٍۗ ʿil'min কোনো জ্ঞান أَلَا alā জেনে রাখো سَآءَ sāa অতি নিকৃষ্ট مَا mā যা يَزِرُونَ yazirūna তারা বহন করবে
liyaḥmilū awzārahum kāmilatan yawma l-qiyāmati wamin awzāri alladhīna yuḍillūnahum bighayri ʿil'min alā sāa mā yazirūna
ফলে কিয়ামাত দিবসে তারা বহন করবে তাদের পাপভার পূর্ণমাত্রায় এবং পাপভার তাদেরও যাদেরকে তারা অজ্ঞতা বশতঃ বিভ্রান্ত করেছে; হায়! তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট!
قَدۡ qad নিশ্চয়ই مَكَرَ makara চক্রান্ত করেছিলো ٱلَّذِينَ alladhīna যারা (ছিলো) مِن min থেকেই قَبۡلِهِمۡ qablihim তাদের পূর্ব فَأَتَى fa-atā অতঃপর আসলেন (আঘাত করলেন) ٱللَّهُ l-lahu আল্লাহ্ بُنۡيَٰنَهُم bun'yānahum তাদের কাঠামোতে مِّنَ mina থেকে ٱلۡقَوَاعِدِ l-qawāʿidi ভিত্তিমূলের فَخَرَّ fakharra অতঃপর ধসে পড়লো عَلَيۡهِمُ ʿalayhimu উপর তাদের ٱلسَّقۡفُ l-saqfu ছাদ مِن min হ'তে فَوۡقِهِمۡ fawqihim উপর তাদের وَأَتَىٰهُمُ wa-atāhumu এবং তাদের উপর আসলো ٱلۡعَذَابُ l-ʿadhābu শাস্তি مِنۡ min থেকে حَيۡثُ ḥaythu যেখান لَا lā না يَشۡعُرُونَ yashʿurūna তারা ধারণ করে
qad makara alladhīna min qablihim fa-atā l-lahu bun'yānahum mina l-qawāʿidi fakharra ʿalayhimu l-saqfu min fawqihim wa-atāhumu l-ʿadhābu min ḥaythu lā yashʿurūna
তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছিল। আল্লাহ তাদের ইমারাতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন; ফলে ইমারাতের ছাদ তাদের উপর ধ্বসে পড়ল এবং তাদের প্রতি শাস্তি নেমে এলো এমন দিক হতে যা ছিল তাদের ধারনার বাহির।
ثُمَّ thumma অতঃপর يَوۡمَ yawma দিনে ٱلۡقِيَٰمَةِ l-qiyāmati ক্বিয়ামাতের يُخۡزِيهِمۡ yukh'zīhim তিনি লাঞ্ছিত করবেন তাদের وَيَقُولُ wayaqūlu এবং বলবেন أَيۡنَ ayna "কোথায় شُرَكَآءِيَ shurakāiya আমার শরীকরা ٱلَّذِينَ alladhīna যাদের (ব্যাপারে) كُنتُمۡ kuntum তোমরা ছিলে تُشَٰٓقُّونَ tushāqqūna তর্কাতর্কি করতে فِيهِمۡۚ fīhim তাদের ব্যাপারে" قَالَ qāla বলবে ٱلَّذِينَ alladhīna যাদেরকে أُوتُواْ ūtū দেওয়া হয়েছিলো ٱلۡعِلۡمَ l-ʿil'ma জ্ঞান إِنَّ inna "নিশ্চয়ই ٱلۡخِزۡيَ l-khiz'ya লাঞ্ছনা রয়েছে ٱلۡيَوۡمَ l-yawma আজকের দিনে وَٱلسُّوٓءَ wal-sūa ও অমঙ্গল (রয়েছে) عَلَى ʿalā উপর ٱلۡكَٰفِرِينَ l-kāfirīna কাফেরদের"
thumma yawma l-qiyāmati yukh'zīhim wayaqūlu ayna shurakāiya alladhīna kuntum tushāqqūna fīhim qāla alladhīna ūtū l-ʿil'ma inna l-khiz'ya l-yawma wal-sūa ʿalā l-kāfirīna
পরে কিয়ামাত দিবসে তিনি তাদের লাঞ্ছিত করবেন এবং বলবেনঃ কোথায় আমার সেই সব শরীক যাদের সম্বন্ধে তোমরা বিতন্ডা করতে? যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল তারা বলবেঃ নিশ্চয়ই আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের জন্য।
ٱلَّذِينَ alladhīna যাদের (অবস্থান হলো এই) تَتَوَفَّىٰهُمُ tatawaffāhumu তাদের মৃত্যু ঘটায় ٱلۡمَلَٰٓئِكَةُ l-malāikatu ফেরেশতারা ظَالِمِيٓ ẓālimī অত্যাচারী অবস্থায় أَنفُسِهِمۡۖ anfusihim নিজেদের উপর তাদের فَأَلۡقَوُاْ fa-alqawū তারা যখন আত্নসমর্পন করবে (এবং বলবে) ٱلسَّلَمَ l-salama শান্তি مَا mā "না كُنَّا kunnā আমরা ছিলাম نَعۡمَلُ naʿmalu আমরা কাজ করতে مِن min কোনো سُوٓءِۭۚ sūin মন্দ" بَلَىٰٓۚ balā হ্যাঁ إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ্ عَلِيمُۢ ʿalīmun খুব জানেন بِمَا bimā ঐ সম্পর্কে যা كُنتُمۡ kuntum তোমরা ছিলে تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ করতে
alladhīna tatawaffāhumu l-malāikatu ẓālimī anfusihim fa-alqawū l-salama mā kunnā naʿmalu min sūin balā inna l-laha ʿalīmun bimā kuntum taʿmalūna
মালাইকা/ফেরেশতাগণ তাদের মৃত্যু ঘটায় তাদের নিজেদের প্রতি যুলম করতে থাকা অবস্থায়; অতঃপর তারা আত্মসমর্পণ করে বলবেঃ আমরা কোন মন্দ কাজ করতামনা। হ্যাঁ, তোমরা যা করতে সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত।
فَٱدۡخُلُوٓاْ fa-ud'khulū সুতরাং তোমরা প্রবেশ করো أَبۡوَٰبَ abwāba দরজাসমূহে جَهَنَّمَ jahannama জাহান্নামের خَٰلِدِينَ khālidīna স্থায়ী বসবাসকারী হবে فِيهَاۖ fīhā তার মধ্যে فَلَبِئۡسَ falabi'sa অতএব অবশ্যই নিকৃষ্ট مَثۡوَى mathwā আবাসস্থল ٱلۡمُتَكَبِّرِينَ l-mutakabirīna অহংকারীদের
fa-ud'khulū abwāba jahannama khālidīna fīhā falabi'sa mathwā l-mutakabirīna
সুতরাং তোমরা দ্বারগুলি দিয়ে জাহান্নামে প্রবেশ কর, সেখানে স্থায়ী হওয়ার জন্য। দেখ, অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট!
۞ وَقِيلَ waqīla এবং বলা হবে لِلَّذِينَ lilladhīna যারা (তাদেরকে) ٱتَّقَوۡاْ ittaqaw তাকওয়া অবলম্বন করতো مَاذَآ mādhā "কি أَنزَلَ anzala অবতীর্ণ করেছিলেন" رَبُّكُمۡۚ rabbukum তোমাদের রব" قَالُواْ qālū তারা বলবে خَيۡرٗاۗ khayran "মহাকল্যাণ" لِّلَّذِينَ lilladhīna তাদের (জন্যে) যারা أَحۡسَنُواْ aḥsanū সৎকাজ করে فِي fī মধ্যে আছে هَٰذِهِ hādhihi এই ٱلدُّنۡيَا l-dun'yā দুনিয়ায় حَسَنَةٞۚ ḥasanatun কল্যাণ وَلَدَارُ waladāru এবং অবশ্যই ঘর ٱلۡأٓخِرَةِ l-ākhirati আখেরাতের خَيۡرٞۚ khayrun উত্তম وَلَنِعۡمَ walaniʿ'ma এবং অবশ্যই চমৎকার دَارُ dāru ঘর ٱلۡمُتَّقِينَ l-mutaqīna মুত্তাকীদের
waqīla lilladhīna ittaqaw mādhā anzala rabbukum qālū khayran lilladhīna aḥsanū fī hādhihi l-dun'yā ḥasanatun waladāru l-ākhirati khayrun walaniʿ'ma dāru l-mutaqīna
আর যারা মুত্তাকী তাদেরকে বলা হবেঃ তোমাদের রাব্ব কি অবতীর্ণ করেছিলেন? তারা বলবেঃ মহা কল্যাণ। যারা সৎকাজ করে তাদের জন্য রয়েছে এই দুনিয়ার মঙ্গল এবং আখিরাতের আবাস আরও উৎকৃষ্ট; আর মুত্তাকীদের আবাসস্থল কত উত্তম!
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা আল-হিজর পরবর্তী সূরা → আল-ইসরা