بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
سُبۡحَٰنَ sub'ḥāna মহিমাময় (সত্ত্বা) ٱلَّذِيٓ alladhī (তিনি) যিনি أَسۡرَىٰ asrā ভ্রমণ করালেন بِعَبۡدِهِۦ biʿabdihi তাঁর দাসকে لَيۡلٗا laylan রাতে مِّنَ mina থেকে ٱلۡمَسۡجِدِ l-masjidi মাসজিদ ٱلۡحَرَامِ l-ḥarāmi হারাম إِلَى ilā পর্যন্ত ٱلۡمَسۡجِدِ l-masjidi মাসজিদ ٱلۡأَقۡصَا l-aqṣā আকসা ٱلَّذِي alladhī যা بَٰرَكۡنَا bāraknā আমরা কল্যাণময় করেছি حَوۡلَهُۥ ḥawlahu তার আশ-পাশকে لِنُرِيَهُۥ linuriyahu যেন তাকে দেখাই আমরা مِنۡ min কিছু ءَايَٰتِنَآۚ āyātinā আমাদের নিদর্শনাবলীর إِنَّهُۥ innahu নিশ্চয়ই তিনি هُوَ huwa তিনিই ٱلسَّمِيعُ l-samīʿu সর্বশ্রোতা ٱلۡبَصِيرُ l-baṣīru সর্বদ্রষ্টা
sub'ḥāna alladhī asrā biʿabdihi laylan mina l-masjidi l-ḥarāmi ilā l-masjidi l-aqṣā alladhī bāraknā ḥawlahu linuriyahu min āyātinā innahu huwa l-samīʿu l-baṣīru
পবিত্র ও মহিমাময় তিনি যিনি তাঁর বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মাসজিদুল হারাম হতে মাসজিদুল আকসায়, যার পরিবেশ আমি করেছিলাম বারাকাতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য; তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
وَءَاتَيۡنَا waātaynā এবং আমরা দিয়েছিলাম مُوسَى mūsā মূসাকে ٱلۡكِتَٰبَ l-kitāba কিতাব وَجَعَلۡنَٰهُ wajaʿalnāhu ও তাকে আমরা বানিয়েছিলাম هُدٗى hudan পথ নির্দেশক لِّبَنِيٓ libanī জন্যে বনী إِسۡرَٰٓءِيلَ is'rāīla ইসরাঈলদের أَلَّا allā "যে না تَتَّخِذُواْ tattakhidhū তোমরা গ্রহণ করো مِن min ছাড়া دُونِي dūnī আমাকে وَكِيلٗا wakīlan কর্মবিধায়ক"
waātaynā mūsā l-kitāba wajaʿalnāhu hudan libanī is'rāīla allā tattakhidhū min dūnī wakīlan
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তাকে করেছিলাম বানী ইসরাঈলের জন্য পথ নির্দেশক। আমি আদেশ করেছিলাম, তোমরা আমি ব্যতীত অপর কেহকেও কর্ম বিধায়করূপে গ্রহণ করনা।
ذُرِّيَّةَ dhurriyyata (তোমরা) বংশধর مَنۡ man তাদের (যাদেরকে) حَمَلۡنَا ḥamalnā আমরা আরোহণ করিয়েছিলাম مَعَ maʿa সাথে نُوحٍۚ nūḥin নূহের إِنَّهُۥ innahu নিশ্চয়ই সে كَانَ kāna ছিলো عَبۡدٗا ʿabdan দাস شَكُورٗا shakūran পরম কৃতজ্ঞ
dhurriyyata man ḥamalnā maʿa nūḥin innahu kāna ʿabdan shakūran
তোমরাইতো তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, সে ছিল পরম কৃতজ্ঞ দাস।
وَقَضَيۡنَآ waqaḍaynā এবং আমরা সতর্ক করেছিলাম إِلَىٰ ilā প্রতি بَنِيٓ banī বনী إِسۡرَٰٓءِيلَ is'rāīla ইসরাঈলকে فِي fī মধ্যে ٱلۡكِتَٰبِ l-kitābi কিতাবের لَتُفۡسِدُنَّ latuf'sidunna "অবশ্যই তোমরা বিপর্যয় করবে فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi দেশের مَرَّتَيۡنِ marratayni দু'বার وَلَتَعۡلُنَّ walataʿlunna এবং অবশ্যই তোমরা বিদ্রোহ করবে عُلُوّٗا ʿuluwwan বিদ্রোহ كَبِيرٗا kabīran বিরাট"
waqaḍaynā ilā banī is'rāīla fī l-kitābi latuf'sidunna fī l-arḍi marratayni walataʿlunna ʿuluwwan kabīran
এবং আমি কিতাবে (তাওরাতে) প্রত্যাদেশ দ্বারা বানী ইসরাঈলকে জানিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দু’বার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় উদ্ধত্যকারী হবে।
فَإِذَا fa-idhā অতঃপর যখন جَآءَ jāa আসলো وَعۡدُ waʿdu প্রতিশ্রুত (সময়) أُولَىٰهُمَا ūlāhumā দু'টির প্রথমটি بَعَثۡنَا baʿathnā আমরা পাঠালাম عَلَيۡكُمۡ ʿalaykum বিরুদ্ধে তোমাদের عِبَادٗا ʿibādan দাসদেরকে لَّنَآ lanā আমাদের أُوْلِي ulī সম্পন্ন بَأۡسٖ basin শক্তি شَدِيدٖ shadīdin অতিশয় فَجَاسُواْ fajāsū অতঃপর তারা ঢুকে পড়লো خِلَٰلَ khilāla মধ্যে ٱلدِّيَارِۚ l-diyāri ঘরের وَكَانَ wakāna এবং হলো وَعۡدٗا waʿdan (শাস্তির)প্রতিশ্রুতি مَّفۡعُولٗا mafʿūlan কার্যকর
fa-idhā jāa waʿdu ūlāhumā baʿathnā ʿalaykum ʿibādan lanā ulī basin shadīdin fajāsū khilāla l-diyāri wakāna waʿdan mafʿūlan
অতঃপর এই দু’এর প্রথমটির নির্ধারিত কাল যখন উপস্থিত হল তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম আমার দাসদেরকে, যুদ্ধে অতিশয় শক্তিশালী; তারা ঘরে ঘরে প্রবেশ করে সমস্ত কিছু ধ্বংস করেছিল; শাস্তির প্রতিজ্ঞা কার্যকরী হয়েই থাকে।
ثُمَّ thumma এরপর رَدَدۡنَا radadnā আমরা ফিরিয়ে দিলাম لَكُمُ lakumu জন্যে তোমাদের ٱلۡكَرَّةَ l-karata পালা عَلَيۡهِمۡ ʿalayhim উপর তাদের وَأَمۡدَدۡنَٰكُم wa-amdadnākum এবং আমরা সাহায্য করলাম তোমাদের بِأَمۡوَٰلٖ bi-amwālin দিয়ে সম্পদসমূহ وَبَنِينَ wabanīna ও সন্তানাদি (দিয়ে) وَجَعَلۡنَٰكُمۡ wajaʿalnākum এবং আমরা পরিণত করলাম তোমাদের أَكۡثَرَ akthara গরিষ্ঠ نَفِيرًا nafīran সংখ্যায়
thumma radadnā lakumu l-karata ʿalayhim wa-amdadnākum bi-amwālin wabanīna wajaʿalnākum akthara nafīran
অতঃপর আমি তোমাদের পুনরায় তাদের উপর প্রতিষ্ঠিত করলাম, তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সাহায্য করলাম ও সংখ্যাগরিষ্ঠ করলাম।
إِنۡ in যদি أَحۡسَنتُمۡ aḥsantum ভালো কাজ করে থাকো তোমরা أَحۡسَنتُمۡ aḥsantum ভালো কাজ করেছো তোমরা لِأَنفُسِكُمۡۖ li-anfusikum জন্যে নিজেদের তোমাদের وَإِنۡ wa-in আর যদি أَسَأۡتُمۡ asatum মন্দ কাজ করে থাকো তোমরা فَلَهَاۚ falahā জন্যে তাও নিজেদের فَإِذَا fa-idhā অতঃপর যখন جَآءَ jāa আসলো وَعۡدُ waʿdu প্রতিশ্রুত (সময়) ٱلۡأٓخِرَةِ l-ākhirati পরবর্তী لِيَسُـُٔواْ liyasūū জন্যে কালিমালেপনের وُجُوهَكُمۡ wujūhakum তোমাদের চেহারাকে وَلِيَدۡخُلُواْ waliyadkhulū এবং জন্যে তাদের ঢুকে পড়ার ٱلۡمَسۡجِدَ l-masjida মাসজিদে كَمَا kamā যেমন دَخَلُوهُ dakhalūhu সেখানে ঢুকেছিলো أَوَّلَ awwala প্রথম مَرَّةٖ marratin বার وَلِيُتَبِّرُواْ waliyutabbirū এবং যেন তারা ধ্বংস করে দেয় مَا mā যা عَلَوۡاْ ʿalaw তারা দখল করে تَتۡبِيرًا tatbīran (সম্পূর্ণ) ধ্বংস
in aḥsantum aḥsantum li-anfusikum wa-in asatum falahā fa-idhā jāa waʿdu l-ākhirati liyasūū wujūhakum waliyadkhulū l-masjida kamā dakhalūhu awwala marratin waliyutabbirū mā ʿalaw tatbīran
তোমরা সৎ কাজ করলে তা নিজেদেরই জন্য করবে এবং মন্দ কাজ করলে তাও করবে নিজেদের জন্য; অতঃপর পরবর্তী নির্ধারিত সময় উপস্থিত হলে আমি আমার দাসদেরকে প্রেরণ করলাম তোমাদের মুখমন্ডল কালিমাচ্ছন্ন করার জন্য, প্রথমবার তারা যেভাবে মাসজিদে প্রবেশ করেছিল পুনরায় সেভাবেই তাতে প্রবেশ করার জন্য এবং তারা যা অধিকার করেছিল তা সম্পূর্ণ রূপে ধ্বংস করার জন্য।
عَسَىٰ ʿasā "আশা করা যায় رَبُّكُمۡ rabbukum তোমাদের রব أَن an যে يَرۡحَمَكُمۡۚ yarḥamakum তোমাদের উপর দয়া করবেন وَإِنۡ wa-in কিন্তু যদি عُدتُّمۡ ʿudttum পুনরাবৃত্তি করো তোমরা عُدۡنَاۚ ʿud'nā পুনরাবৃত্তি করবো আমরা وَجَعَلۡنَا wajaʿalnā এবং আমরা বানিয়েছি جَهَنَّمَ jahannama জাহান্নামকে لِلۡكَٰفِرِينَ lil'kāfirīna জন্যে কাফিরদের حَصِيرًا ḥaṣīran কারাগার"
ʿasā rabbukum an yarḥamakum wa-in ʿudttum ʿud'nā wajaʿalnā jahannama lil'kāfirīna ḥaṣīran
সম্ভবতঃ তোমাদের রাব্ব তোমাদের প্রতি দয়া করবেন। কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি কর তাহলে তিনিও তাঁর আচরণের পুনরাবৃত্তি করবেন; জাহান্নামকে আমি করেছি সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য কারাগার।
إِنَّ inna নিশ্চয়ই هَٰذَا hādhā এই ٱلۡقُرۡءَانَ l-qur'āna কুরআন يَهۡدِي yahdī পথ দেখায় لِلَّتِي lillatī সেই দিকে هِيَ hiya যা أَقۡوَمُ aqwamu সরলতম وَيُبَشِّرُ wayubashiru ও সুসংবাদ দেয় ٱلۡمُؤۡمِنِينَ l-mu'minīna মু'মিনদেরকে ٱلَّذِينَ alladhīna যারা يَعۡمَلُونَ yaʿmalūna কাজ করে ٱلصَّٰلِحَٰتِ l-ṣāliḥāti সৎ أَنَّ anna যে لَهُمۡ lahum জন্যে তাদের أَجۡرٗا ajran পুরস্কার (রয়েছে) كَبِيرٗا kabīran বিরাট
inna hādhā l-qur'āna yahdī lillatī hiya aqwamu wayubashiru l-mu'minīna alladhīna yaʿmalūna l-ṣāliḥāti anna lahum ajran kabīran
এই কুরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎ কর্মপরায়ণ বিশ্বাসীদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার।
وَأَنَّ wa-anna এবং (এও) যে ٱلَّذِينَ alladhīna যারা لَا lā না يُؤۡمِنُونَ yu'minūna বিশ্বাস করে بِٱلۡأٓخِرَةِ bil-ākhirati প্রতি আখিরাতের أَعۡتَدۡنَا aʿtadnā প্রস্তুত রেখেছি আমরা لَهُمۡ lahum জন্যে তাদের عَذَابًا ʿadhāban শাস্তি أَلِيمٗا alīman নিদারুণ
wa-anna alladhīna lā yu'minūna bil-ākhirati aʿtadnā lahum ʿadhāban alīman
আর যারা পরকাল বিশ্বাস করেনা তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি মর্মন্তুদ শাস্তি।
وَيَدۡعُ wayadʿu এবং কামনা করে ٱلۡإِنسَٰنُ l-insānu মানুষ بِٱلشَّرِّ bil-shari অকল্যাণের دُعَآءَهُۥ duʿāahu তার কামনা (করা উচিত যেমন) بِٱلۡخَيۡرِۖ bil-khayri কল্যাণের وَكَانَ wakāna এবং হলো ٱلۡإِنسَٰنُ l-insānu মানুষ عَجُولٗا ʿajūlan তাড়াহুড়াকারী
wayadʿu l-insānu bil-shari duʿāahu bil-khayri wakāna l-insānu ʿajūlan
মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষতো অতি ত্বরাপ্রবণ।
وَجَعَلۡنَا wajaʿalnā এবং আমরা করেছি ٱلَّيۡلَ al-layla রাতকে وَٱلنَّهَارَ wal-nahāra ও দিনকে ءَايَتَيۡنِۖ āyatayni দু'টি নিদর্শন فَمَحَوۡنَآ famaḥawnā অতঃপর আমরা নিষ্প্রভ করেছি ءَايَةَ āyata নিদর্শনকে ٱلَّيۡلِ al-layli রাতের وَجَعَلۡنَآ wajaʿalnā এবং আমরা করেছি ءَايَةَ āyata নিদর্শনকে ٱلنَّهَارِ l-nahāri দিনের مُبۡصِرَةٗ mub'ṣiratan উজ্জ্বল لِّتَبۡتَغُواْ litabtaghū যেন তোমরা সন্ধান করতে পারো فَضۡلٗا faḍlan অনুগ্রহ مِّن min থেকে رَّبِّكُمۡ rabbikum তোমাদের রবের وَلِتَعۡلَمُواْ walitaʿlamū এবং যেন তোমরা জানো عَدَدَ ʿadada গণনা ٱلسِّنِينَ l-sinīna বছর সমূহের وَٱلۡحِسَابَۚ wal-ḥisāba ও হিসেবের وَكُلَّ wakulla এবং প্রত্যেক شَيۡءٖ shayin বস্তু فَصَّلۡنَٰهُ faṣṣalnāhu তা আমরা বিশদ বর্ণনা করেছি تَفۡصِيلٗا tafṣīlan বিশদ বর্ণনা
wajaʿalnā al-layla wal-nahāra āyatayni famaḥawnā āyata al-layli wajaʿalnā āyata l-nahāri mub'ṣiratan litabtaghū faḍlan min rabbikum walitaʿlamū ʿadada l-sinīna wal-ḥisāba wakulla shayin faṣṣalnāhu tafṣīlan
আমি রাত ও দিনকে করেছি দু’টি নিদর্শন; রাতকে করেছি নিরালোক এবং দিনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পার এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব স্থির করতে পার; এবং আমি সব কিছু বিশদভাবে বর্ণনা করেছি।
وَكُلَّ wakulla এবং প্রত্যেক إِنسَٰنٍ insānin মানুষের أَلۡزَمۡنَٰهُ alzamnāhu তাকে আমরা ঝুলিয়ে দিয়েছি طَٰٓئِرَهُۥ ṭāirahu তার কৃতকর্মকে فِي fī মধ্যে عُنُقِهِۦۖ ʿunuqihi তার গলার وَنُخۡرِجُ wanukh'riju এবং বের করবো আমরা لَهُۥ lahu জন্যে তার يَوۡمَ yawma দিনে ٱلۡقِيَٰمَةِ l-qiyāmati ক্বিয়ামাতের كِتَٰبٗا kitāban কিতাব (স্বরুপ) يَلۡقَىٰهُ yalqāhu তা পাবে সে مَنشُورًا manshūran খোলা
wakulla insānin alzamnāhu ṭāirahu fī ʿunuqihi wanukh'riju lahu yawma l-qiyāmati kitāban yalqāhu manshūran
প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গ্রীবালগ্ন করেছি এবং কিয়ামাত দিবসে আমি তার জন্য বের করব এক কিতাব, যা সে পাবে উন্মুক্ত।
ٱقۡرَأۡ iq'ra "পড়ো كِتَٰبَكَ kitābaka তোমরা কিতাব (কর্মফল) كَفَىٰ kafā যথেষ্ট بِنَفۡسِكَ binafsika নিয়ে তুমি নিজেই ٱلۡيَوۡمَ l-yawma আজ عَلَيۡكَ ʿalayka তোমার উপর حَسِيبٗا ḥasīban হিসাব গ্রহণকারী হিসেবে"
iq'ra kitābaka kafā binafsika l-yawma ʿalayka ḥasīban
(আমি বলব) তুমি তোমার কিতাব পাঠ কর; আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট।
مَّنِ mani যে ٱهۡتَدَىٰ ih'tadā সৎপথে চলে فَإِنَّمَا fa-innamā তবে মূলতঃ يَهۡتَدِي yahtadī সে সৎপথে চলে لِنَفۡسِهِۦۖ linafsihi জন্যে তার নিজের وَمَن waman এবং যে ضَلَّ ḍalla পথভ্রষ্ট হয়ে যায় فَإِنَّمَا fa-innamā তবে মূলতঃ يَضِلُّ yaḍillu সে পথভ্রষ্ট হয় عَلَيۡهَاۚ ʿalayhā তার বিরুদ্ধে وَلَا walā এবং না تَزِرُ taziru ভার বইবে وَازِرَةٞ wāziratun কোনো ভার বহনকারী وِزۡرَ wiz'ra ভার أُخۡرَىٰۗ ukh'rā অন্যের وَمَا wamā এবং না كُنَّا kunnā আমরা ছিলাম مُعَذِّبِينَ muʿadhibīna শাস্তিদানকারী حَتَّىٰ ḥattā যতক্ষণ না نَبۡعَثَ nabʿatha পাঠাই আমরা رَسُولٗا rasūlan কোনো রাসূল
mani ih'tadā fa-innamā yahtadī linafsihi waman ḍalla fa-innamā yaḍillu ʿalayhā walā taziru wāziratun wiz'ra ukh'rā wamā kunnā muʿadhibīna ḥattā nabʿatha rasūlan
যারা সৎ পথ অবলম্বন করবে তারাতো নিজেদেরই মঙ্গলের জন্য তা অবলম্বন করবে এবং যারা পথভ্রষ্ট হবে তারাতো পথভ্রষ্ট হবে নিজেদেরই ধ্বংসের জন্য এবং কেহ অন্য কারও ভার বহন করবেনা; আমি রাসূল না পাঠানো পর্যন্ত কেহকেও শাস্তি দিইনা।
وَإِذَآ wa-idhā এবং যখন أَرَدۡنَآ aradnā আমরা চাই أَن an যে نُّهۡلِكَ nuh'lika ধ্বংস করবো আমরা قَرۡيَةً qaryatan কোনো জনপদকে أَمَرۡنَا amarnā আমরা আদেশ দিই مُتۡرَفِيهَا mut'rafīhā তার সমৃদ্ধশালী লোকদেরকে (সৎকর্মের) فَفَسَقُواْ fafasaqū কিন্তু তারা অসৎ কর্ম করে فِيهَا fīhā তার মধ্যে فَحَقَّ faḥaqqa তখন অবধারিত হয় عَلَيۡهَا ʿalayhā উপর তার ٱلۡقَوۡلُ l-qawlu (শাস্তির) আদেশ فَدَمَّرۡنَٰهَا fadammarnāhā অতঃপর তা আমরা বিধ্বংস করি تَدۡمِيرٗا tadmīran ধ্বংস
wa-idhā aradnā an nuh'lika qaryatan amarnā mut'rafīhā fafasaqū fīhā faḥaqqa ʿalayhā l-qawlu fadammarnāhā tadmīran
যখন আমি কোন জনপদ ধ্বংস করার ইচ্ছা করি তখন ওর সমৃদ্ধশালী ব্যক্তিদেরকে সৎ কাজ করতে আদেশ করি, কিন্তু তারা সেখানে অসৎ কাজ করে। অতঃপর ওর প্রতি দন্ডাজ্ঞা ন্যায় সঙ্গত হয়ে যায় এবং আমি ওটাকে সম্পূর্ণ রূপে বিধ্বস্ত করি।
وَكَمۡ wakam এবং কত أَهۡلَكۡنَا ahlaknā ধ্বংস করেছি আমরা مِنَ mina থেকে ٱلۡقُرُونِ l-qurūni মানবগোষ্ঠী مِنۢ min থেকে بَعۡدِ baʿdi পর نُوحٖۗ nūḥin নূহের وَكَفَىٰ wakafā এবং যথেষ্ট بِرَبِّكَ birabbika তোমার রবই بِذُنُوبِ bidhunūbi সম্পর্কে পাপ عِبَادِهِۦ ʿibādihi তার দাসদের خَبِيرَۢا khabīran খুব অবহিত بَصِيرٗا baṣīran সর্বদ্রষ্টা
wakam ahlaknā mina l-qurūni min baʿdi nūḥin wakafā birabbika bidhunūbi ʿibādihi khabīran baṣīran
নূহের পর আমি কত মানবগোষ্ঠী ধ্বংস করেছি। তোমার রাব্বই তাঁর দাসদের পাপাচারণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট।
مَّن man যে كَانَ kāna ছিলো يُرِيدُ yurīdu চায় ٱلۡعَاجِلَةَ l-ʿājilata (সুখসম্ভোগ) পার্থিব عَجَّلۡنَا ʿajjalnā তাড়াতাড়ি দিই আমরা لَهُۥ lahu তাকে فِيهَا fīhā মধ্যে তার مَا mā যা نَشَآءُ nashāu ইচ্ছে করি আমরা لِمَن liman জন্যে যার نُّرِيدُ nurīdu আমরা চাই ثُمَّ thumma এরপর جَعَلۡنَا jaʿalnā আমরা নির্ধারণ করি لَهُۥ lahu জন্যে তার جَهَنَّمَ jahannama জাহান্নাম يَصۡلَىٰهَا yaṣlāhā সে উত্তপ্ত হবে مَذۡمُومٗا madhmūman নিন্দিত অবস্হায় مَّدۡحُورٗا madḥūran (অনুগ্রহ থেকে) বিতাড়িত হয়ে
man kāna yurīdu l-ʿājilata ʿajjalnā lahu fīhā mā nashāu liman nurīdu thumma jaʿalnā lahu jahannama yaṣlāhā madhmūman madḥūran
কেহ পার্থিব সুখ সম্ভোগ কামনা করলে আমি যাকে যা ইচ্ছা সত্ত্বর দিয়ে থাকি; পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি যেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ হতে বঞ্চিত অবস্থায়।
وَمَنۡ waman এবং যে أَرَادَ arāda চেয়েছে ٱلۡأٓخِرَةَ l-ākhirata আখিরাত وَسَعَىٰ wasaʿā ও চেষ্টা করেছে لَهَا lahā জন্যে তার سَعۡيَهَا saʿyahā তার চেষ্টা وَهُوَ wahuwa যখন সে مُؤۡمِنٞ mu'minun মু'মিনও فَأُوْلَٰٓئِكَ fa-ulāika সে ক্ষেত্রে ঐসব লোকদের كَانَ kāna হলো سَعۡيُهُم saʿyuhum তাদের প্রচেষ্টা مَّشۡكُورٗا mashkūran স্বীকৃত
waman arāda l-ākhirata wasaʿā lahā saʿyahā wahuwa mu'minun fa-ulāika kāna saʿyuhum mashkūran
যারা বিশ্বাসী হয়ে পরকাল কামনা করে এবং ওর জন্য যথাযথ চেষ্টা করে তাদের প্রচেষ্টাসমূহ আল্লাহর কাছে গৃহীত হবে।
كُلّٗا kullan আমরা প্রত্যেককে نُّمِدُّ numiddu সাহায্য করি هَٰٓؤُلَآءِ hāulāi এদেরকে وَهَٰٓؤُلَآءِ wahāulāi ও ওদেরকে مِنۡ min থেকে عَطَآءِ ʿaṭāi দান رَبِّكَۚ rabbika তোমার রবের وَمَا wamā এবং নয় كَانَ kāna হলো عَطَآءُ ʿaṭāu দান رَبِّكَ rabbika তোমার রবের مَحۡظُورًا maḥẓūran বারিত
kullan numiddu hāulāi wahāulāi min ʿaṭāi rabbika wamā kāna ʿaṭāu rabbika maḥẓūran
তোমার রাব্ব তাঁর দান দ্বারা এদেরকে এবং ওদেরকে সাহায্য করেন এবং তোমার রবের দান অবারিত।
ٱنظُرۡ unẓur লক্ষ্য করো كَيۡفَ kayfa কিভাবে فَضَّلۡنَا faḍḍalnā শ্রেষ্ঠত্ব দিয়েছি আমরা بَعۡضَهُمۡ baʿḍahum কাউকে তাদেন عَلَىٰ ʿalā উপর بَعۡضٖۚ baʿḍin কারও وَلَلۡأٓخِرَةُ walalākhiratu এবং অবশ্যই আখিরাত أَكۡبَرُ akbaru শ্রেষ্ঠ دَرَجَٰتٖ darajātin মর্যাদায় وَأَكۡبَرُ wa-akbaru এবং শ্রেষ্ঠতর تَفۡضِيلٗا tafḍīlan শ্রেষ্ঠত্বেও
unẓur kayfa faḍḍalnā baʿḍahum ʿalā baʿḍin walalākhiratu akbaru darajātin wa-akbaru tafḍīlan
লক্ষ্য কর, আমি কিভাবে তাদের এক দলকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। পরকালতো নিশ্চয়ই মর্যাদায় শ্রেষ্ঠ ও শ্রেয়ত্বে শ্রেষ্ঠতর।
لَّا lā না تَجۡعَلۡ tajʿal বানিয়ো مَعَ maʿa সাথে ٱللَّهِ l-lahi আল্লাহর إِلَٰهًا ilāhan ইলাহ ءَاخَرَ ākhara অন্য কাউকে فَتَقۡعُدَ fataqʿuda তাহ'লে বসে পড়বে مَذۡمُومٗا madhmūman নিন্দিত অবস্হায় مَّخۡذُولٗا makhdhūlan অসহায়
lā tajʿal maʿa l-lahi ilāhan ākhara fataqʿuda madhmūman makhdhūlan
আল্লাহর সাথে অপর কোন মা‘বূদ স্থির করনা; তাহলে নিন্দিত ও নিঃসহায় হয়ে পড়বে।
۞ وَقَضَىٰ waqaḍā এবং সিদ্ধান্ত দিয়েছেন رَبُّكَ rabbuka তোমার রব أَلَّا allā যে না تَعۡبُدُوٓاْ taʿbudū তোমরা ইবাদাত করো إِلَّآ illā ছাড়া إِيَّاهُ iyyāhu শুধু তাঁকেই وَبِٱلۡوَٰلِدَيۡنِ wabil-wālidayni ও সাথে পিতা-মাতার إِحۡسَٰنًاۚ iḥ'sānan উত্তম ব্যবহারের إِمَّا immā যদি يَبۡلُغَنَّ yablughanna তারা পৌঁছে عِندَكَ ʿindaka তোমার কাছে ٱلۡكِبَرَ l-kibara বার্ধক্যে أَحَدُهُمَآ aḥaduhumā তাদের দু'জনের একজন أَوۡ aw বা كِلَاهُمَا kilāhumā তাদের উভয়ে فَلَا falā তবে না تَقُل taqul তুমি বলবে لَّهُمَآ lahumā তাদের দু'জনকে أُفّٖ uffin উহ وَلَا walā এবং না تَنۡهَرۡهُمَا tanharhumā তাদের দু'জনকে ধমক দিবে وَقُل waqul এবং বলবে لَّهُمَا lahumā তাদের দু'জনকে قَوۡلٗا qawlan কথা كَرِيمٗا karīman সম্মানসূচক
waqaḍā rabbuka allā taʿbudū illā iyyāhu wabil-wālidayni iḥ'sānan immā yablughanna ʿindaka l-kibara aḥaduhumā aw kilāhumā falā taqul lahumā uffin walā tanharhumā waqul lahumā qawlan karīman
তোমার রাব্ব নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারও ইবাদাত করবেনা এবং মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করবে; তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বিরক্তিসূচক কিছু বলনা এবং তাদেরকে ভৎর্সনা করনা; তাদের সাথে কথা বল সম্মানসূচক নম্রভাবে।
وَٱخۡفِضۡ wa-ikh'fiḍ নত করবে لَهُمَا lahumā জন্যে তাদের দু'জনের جَنَاحَ janāḥa ডানা ٱلذُّلِّ l-dhuli বিনয়ের مِنَ mina সঙ্গে ٱلرَّحۡمَةِ l-raḥmati অনুকম্পার وَقُل waqul এবং বলবে رَّبِّ rabbi "হে আমার রব ٱرۡحَمۡهُمَا ir'ḥamhumā দু'জনকে দয়া করো তাদের كَمَا kamā যেমন رَبَّيَانِي rabbayānī আমাকে দু'জনে পালন করেছে صَغِيرٗا ṣaghīran ছেলেবেলায়"
wa-ikh'fiḍ lahumā janāḥa l-dhuli mina l-raḥmati waqul rabbi ir'ḥamhumā kamā rabbayānī ṣaghīran
অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত থাক এবং বলঃ হে আমার রাব্ব! তাঁদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তাঁরা আমাকে লালন পালন করেছিলেন।
رَّبُّكُمۡ rabbukum তোমাদের রব أَعۡلَمُ aʿlamu খুব জানেন بِمَا bimā ঐ সম্বন্ধে যা فِي fī মধ্যে আছে نُفُوسِكُمۡۚ nufūsikum তোমাদের অন্তরসমূহের إِن in যদি تَكُونُواْ takūnū তোমরা হও صَٰلِحِينَ ṣāliḥīna সৎকর্মশীল فَإِنَّهُۥ fa-innahu তবে নিশ্চয়ই তিনি كَانَ kāna হলেন لِلۡأَوَّٰبِينَ lil'awwābīna জন্যে (আল্লাহ) অভিমুখীদের غَفُورٗا ghafūran ক্ষমাশীল
rabbukum aʿlamu bimā fī nufūsikum in takūnū ṣāliḥīna fa-innahu kāna lil'awwābīna ghafūran
তোমাদের রাব্ব তোমাদের অন্তরে যা আছে তা ভাল জানেন; তোমরা যদি সৎ কর্মপরায়ণ হও তাহলে তিনি তাদের (আল্লাহ অভিমুখীদের) প্রতি ক্ষমাশীল।
وَءَاتِ waāti এবং দিবে ذَا dhā সম্পন্নকে ٱلۡقُرۡبَىٰ l-qur'bā নৈকট্য (আত্নীয় স্বজনকে) حَقَّهُۥ ḥaqqahu তার প্রাপ্য وَٱلۡمِسۡكِينَ wal-mis'kīna ও অভাবগ্রস্তকে وَٱبۡنَ wa-ib'na ও ছেলেকে ٱلسَّبِيلِ l-sabīli পথের (পথচারীকে) وَلَا walā এবং না تُبَذِّرۡ tubadhir অপব্যয় করো تَبۡذِيرًا tabdhīran কোনো অপব্যয়
waāti dhā l-qur'bā ḥaqqahu wal-mis'kīna wa-ib'na l-sabīli walā tubadhir tabdhīran
আত্মীয় স্বজনকে দিবে তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও পর্যটককেও (মুসাফিরকেও), এবং কিছুতেই অপব্যয় করনা।
إِنَّ inna নিশ্চয়ই ٱلۡمُبَذِّرِينَ l-mubadhirīna অপব্যয়কারীরা كَانُوٓاْ kānū হলো إِخۡوَٰنَ ikh'wāna ভাই ٱلشَّيَٰطِينِۖ l-shayāṭīni শয়তানদের وَكَانَ wakāna এবং হলো ٱلشَّيۡطَٰنُ l-shayṭānu শয়তান لِرَبِّهِۦ lirabbihi প্রতি রবের তার كَفُورٗا kafūran বড়ই অকৃতজ্ঞ
inna l-mubadhirīna kānū ikh'wāna l-shayāṭīni wakāna l-shayṭānu lirabbihi kafūran
নিশ্চয়ই যারা অপব্যয় করে তারা শাইতানের ভাই এবং শাইতান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।
وَإِمَّا wa-immā এবং যদি تُعۡرِضَنَّ tuʿ'riḍanna পাশ কাটাতে চাও عَنۡهُمُ ʿanhumu থেকে তাদের ٱبۡتِغَآءَ ib'tighāa সন্ধানে رَحۡمَةٖ raḥmatin অনুগ্রহের مِّن min থেকে رَّبِّكَ rabbika তোমার রবের تَرۡجُوهَا tarjūhā তা তোমরা আশা করো فَقُل faqul তখন বলো لَّهُمۡ lahum তাদেরকে قَوۡلٗا qawlan কথা مَّيۡسُورٗا maysūran সহজভাবে
wa-immā tuʿ'riḍanna ʿanhumu ib'tighāa raḥmatin min rabbika tarjūhā faqul lahum qawlan maysūran
আর তুমি যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তুমি তোমার রবের নিকট হতে অনুকম্পা লাভের প্রত্যাশায় ও সন্ধানে থাক তাহলে তাদের সাথে নম্রভাবে কথা বল।
وَلَا walā এবং না تَجۡعَلۡ tajʿal রেখো يَدَكَ yadaka তোমার হাত مَغۡلُولَةً maghlūlatan আবদ্ধ إِلَىٰ ilā সাথে عُنُقِكَ ʿunuqika তোমার গলার وَلَا walā এবং না تَبۡسُطۡهَا tabsuṭ'hā তা প্রসারিত করো كُلَّ kulla সম্পূর্ণ ٱلۡبَسۡطِ l-basṭi প্রসারিত فَتَقۡعُدَ fataqʿuda তাহ'লে বসে পড়বে مَلُومٗا malūman নিন্দিত مَّحۡسُورًا maḥsūran অক্ষম অবস্হায়
walā tajʿal yadaka maghlūlatan ilā ʿunuqika walā tabsuṭ'hā kulla l-basṭi fataqʿuda malūman maḥsūran
তুমি বদ্ধমুষ্টি হয়োনা এবং একেবারে মুক্ত হস্তও হয়োনা; তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হবে।
إِنَّ inna নিশ্চয়ই رَبَّكَ rabbaka তোমার রব يَبۡسُطُ yabsuṭu প্রশস্ত করেন ٱلرِّزۡقَ l-riz'qa জীবনের উপকরণ لِمَن liman জন্যে যার يَشَآءُ yashāu ইচ্ছে করেন وَيَقۡدِرُۚ wayaqdiru এবং পরিমিত করেন إِنَّهُۥ innahu নিশ্চয়ই তিনি كَانَ kāna হলেন بِعِبَادِهِۦ biʿibādihi সম্পর্কে দাস তাঁর خَبِيرَۢا khabīran খুব অবহিত بَصِيرٗا baṣīran সর্বদ্রষ্টা
inna rabbaka yabsuṭu l-riz'qa liman yashāu wayaqdiru innahu kāna biʿibādihi khabīran baṣīran
তোমার রাব্ব যার জন্য ইচ্ছা তার জীবনোপকরণ বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তা হ্রাস করেন; তিনি তাঁর দাসদেরকে ভালভাবে জানেন ও দেখেন।
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা আন-নাহল পরবর্তী সূরা → আল-কাহফ