بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
wa-al-layli idhā yaghshā
শপথ রাতের যখন ওটা আচ্ছন্ন করে,
wal-nahāri idhā tajallā
শপথ দিনের যখন ওটা উদ্ভাসিত করে,
wamā khalaqa l-dhakara wal-unthā
এবং শপথ নর ও নারীর যা তিনি সৃষ্টি করেছেন।
inna saʿyakum lashattā
অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন মুখী,
fa-ammā man aʿṭā wa-ittaqā
সুতরাং কেহ দান করলে, সংযত হলে –
waṣaddaqa bil-ḥus'nā
এবং সদ্বিষয়কে সত্যজ্ঞান করলে –
fasanuyassiruhu lil'yus'rā
অচিরেই আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ।
wa-ammā man bakhila wa-is'taghnā
পক্ষান্তরে কেহ কার্পণ্য করলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলে –
wakadhaba bil-ḥus'nā
আর যা উত্তম তা অস্বীকার করলে –
fasanuyassiruhu lil'ʿus'rā
অচিরেই তার জন্য আমি সুগম করে দিব কঠোর পরিণামের পথ –
wamā yugh'nī ʿanhu māluhu idhā taraddā
এবং তার সম্পদ তার কোন কাজে আসবেনা যখন সে ধ্বংস হবে।
inna ʿalaynā lalhudā
আমার কাজতো শুধু পথ নির্দেশ করা,
wa-inna lanā lalākhirata wal-ūlā
আমিই মালিক পরলোকের ও ইহলোকের।
fa-andhartukum nāran talaẓẓā
আমি তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুন হতে সতর্ক করে দিয়েছি।
lā yaṣlāhā illā l-ashqā
তাতে প্রবেশ করবে সে’ই যে নিতান্ত হতভাগা –
alladhī kadhaba watawallā
যে অসত্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
wasayujannabuhā l-atqā
আর ওটা হতে রক্ষা পাবে সেই পরম মুত্তাকী –
alladhī yu'tī mālahu yatazakkā
যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশে,
wamā li-aḥadin ʿindahu min niʿ'matin tuj'zā
এবং তার প্রতি কারও অনুগ্রহের প্রতিদান হিসাবে নয়,
illā ib'tighāa wajhi rabbihi l-aʿlā
বরং শুধু তার মহান রবের সন্তোষ লাভের প্রত্যাশায়,
walasawfa yarḍā
সেতো অচিরেই সন্তোষ লাভ করবে।