بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ara-ayta alladhī yukadhibu bil-dīni
তুমি কি দেখেছ তাকে, যে কর্মফলকে মিথ্যা বলে থাকে?
fadhālika alladhī yaduʿʿu l-yatīma
সেতো সে, যে পিতৃহীনকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,
walā yaḥuḍḍu ʿalā ṭaʿāmi l-mis'kīni
এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করেনা,
fawaylun lil'muṣallīna
সুতরাং পরিতাপ সেই সালাত আদায়কারীদের জন্য –
alladhīna hum ʿan ṣalātihim sāhūna
যারা তাদের সালাতে অমনোযোগী,
alladhīna hum yurāūna
যারা লোক দেখানোর জন্য ওটা করে।
wayamnaʿūna l-māʿūna
এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট খাট সাহায্য দানে বিরত থাকে।