কুরাইশ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

106:1

liīlāfi qurayshin

যেহেতু কুরাইশের আসক্তি আছে,

106:2

īlāfihim riḥ'lata l-shitāi wal-ṣayfi

আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্ম সফরের,

106:3

falyaʿbudū rabba hādhā l-bayti

অতএব তারা ইবাদাত করুক এই গৃহের রবের,

106:4

alladhī aṭʿamahum min jūʿin waāmanahum min khawfin

যিনি তাদেরকে ক্ষুধায় আহার্য দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন।