بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
يَٰٓأَيُّهَا yāayyuhā ওহে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছ لَا lā না تَتَّخِذُواْ tattakhidhū তোমরা গ্রহণ করো عَدُوِّي ʿaduwwī আমার শত্রুকে وَعَدُوَّكُمۡ waʿaduwwakum ও তোমাদের শত্রুকে أَوۡلِيَآءَ awliyāa বন্ধুরূপে تُلۡقُونَ tul'qūna তোমরা স্থাপন কর إِلَيۡهِم ilayhim তাদের সাথেে بِٱلۡمَوَدَّةِ bil-mawadati বন্ধুত্ব وَقَدۡ waqad অথচ নিশ্চয় كَفَرُواْ kafarū ত্রা অস্বীকার করেছে بِمَا bimā যা جَآءَكُم jāakum তোমাদের কাছে এসেছে مِّنَ mina থেকে ٱلۡحَقِّ l-ḥaqi সত্য يُخۡرِجُونَ yukh'rijūna তারা বহিষ্কার করেছে ٱلرَّسُولَ l-rasūla রসূলকে وَإِيَّاكُمۡ wa-iyyākum এবং তোমাদেরকেও أَن an একারণে যে تُؤۡمِنُواْ tu'minū তোমরা ঈমান এনেছো بِٱللَّهِ bil-lahi আল্লাহর উপর رَبِّكُمۡ rabbikum তোমাদের রব إِن in যদি كُنتُمۡ kuntum তোমরা خَرَجۡتُمۡ kharajtum বের হয়ে থাকো جِهَٰدٗا jihādan জিহাদে فِي fī (মধ্যে) سَبِيلِي sabīlī আমার পথে وَٱبۡتِغَآءَ wa-ib'tighāa ও সন্ধানে مَرۡضَاتِيۚ marḍātī আমার সন্তুষ্টির تُسِرُّونَ tusirrūna তোমরা গোপনে কর إِلَيۡهِم ilayhim তাদের সাথে بِٱلۡمَوَدَّةِ bil-mawadati বন্ধুত্ব وَأَنَا۠ wa-anā আমি অথচ أَعۡلَمُ aʿlamu সম্যক অবগত بِمَآ bimā যা কিছু أَخۡفَيۡتُمۡ akhfaytum তোমরা গোপন কর وَمَآ wamā ও যা أَعۡلَنتُمۡۚ aʿlantum তোমরা প্রকাশ কর وَمَن waman এবং যে يَفۡعَلۡهُ yafʿalhu তা করবে مِنكُمۡ minkum তোমাদের মধ্যে فَقَدۡ faqad অতঃপর নিশ্চয় ضَلَّ ḍalla ভ্রষ্ট হয়েছে سَوَآءَ sawāa সোজা ٱلسَّبِيلِ l-sabīli পথ থেকে
yāayyuhā alladhīna āmanū lā tattakhidhū ʿaduwwī waʿaduwwakum awliyāa tul'qūna ilayhim bil-mawadati waqad kafarū bimā jāakum mina l-ḥaqi yukh'rijūna l-rasūla wa-iyyākum an tu'minū bil-lahi rabbikum in kuntum kharajtum jihādan fī sabīlī wa-ib'tighāa marḍātī tusirrūna ilayhim bil-mawadati wa-anā aʿlamu bimā akhfaytum wamā aʿlantum waman yafʿalhu minkum faqad ḍalla sawāa l-sabīli
হে মুমিনগণ! আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করনা; তোমরা কি তাদের সাথে বন্ধুত্ব করছ? অথচ তারা তোমাদের নিকট যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে; রাসূলকে এবং তোমাদেরকে বহিস্কার করেছে এ কারণে যে, তোমরা তোমাদের রাব্ব আল্লাহর উপর ঈমান এনেছ। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য আমার পথে জিহাদের উদ্দেশে বহির্গত হয়ে থাক তাহলে কেন তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব করছ? তোমরা যা গোপন কর এবং তোমরা যা প্রকাশ কর তা আমি সম্যক অবগত। তোমাদের যে কেহ এটা করে সেতো বিচ্যুত হয় সরল পথ হতে।
إِن in যদি يَثۡقَفُوكُمۡ yathqafūkum তোমাদের কাবু করতে পারে يَكُونُواْ yakūnū তারা হয় لَكُمۡ lakum তোমাদের জন্য أَعۡدَآءٗ aʿdāan শত্রু وَيَبۡسُطُوٓاْ wayabsuṭū ও তারা সম্প্রসারিত করে إِلَيۡكُمۡ ilaykum তোমাদের দিবে أَيۡدِيَهُمۡ aydiyahum তাদের হাতগুলো وَأَلۡسِنَتَهُم wa-alsinatahum ও তাদের রসনাগুলো بِٱلسُّوٓءِ bil-sūi মন্দের সাথে وَوَدُّواْ wawaddū ও তারা কামনা করে لَوۡ law যদি تَكۡفُرُونَ takfurūna তোমরা কাফির হও
in yathqafūkum yakūnū lakum aʿdāan wayabsuṭū ilaykum aydiyahum wa-alsinatahum bil-sūi wawaddū law takfurūna
তোমাদেরকে কাবু করতে পারলে তারা হবে তোমাদের শত্রু এবং হাত ও জিহবা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে এবং কামনা করবে যেন তোমরা কুফরী কর।
لَن lan কখনো না تَنفَعَكُمۡ tanfaʿakum তোমাদের উপকার দেবে أَرۡحَامُكُمۡ arḥāmukum তোমাদের আত্মীয়দের وَلَآ walā এবং না أَوۡلَٰدُكُمۡۚ awlādukum তোমাদের সন্তানদের يَوۡمَ yawma দিনে ٱلۡقِيَٰمَةِ l-qiyāmati কিয়ামতের يَفۡصِلُ yafṣilu বিচ্ছেদ করবেন তিনি بَيۡنَكُمۡۚ baynakum তোমাদের মাঝে وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ بِمَا bimā যা تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ কর بَصِيرٞ baṣīrun সব দেখেন
lan tanfaʿakum arḥāmukum walā awlādukum yawma l-qiyāmati yafṣilu baynakum wal-lahu bimā taʿmalūna baṣīrun
তোমাদের অত্মীয়-স্বজন ও সন্তান-সন্ততি কিয়ামাত দিবসে কোন কাজে আসবেনা। আল্লাহ তোমাদের মধ্যে ফাইসালা করে দিবেন; তোমরা যা কর তিনি তা দেখেন।
قَدۡ qad নিশ্চই كَانَتۡ kānat রয়েছে لَكُمۡ lakum তোমাদের জন্য أُسۡوَةٌ us'watun আদর্শ حَسَنَةٞ ḥasanatun উত্তম فِيٓ fī মধ্যে إِبۡرَٰهِيمَ ib'rāhīma ইব্রাহীমের وَٱلَّذِينَ wa-alladhīna ও যারা مَعَهُۥٓ maʿahu তার সাথে إِذۡ idh যখন قَالُواْ qālū তারা বলেছিলো لِقَوۡمِهِمۡ liqawmihim তাদের জাতিকে إِنَّا innā "আমরা নিশ্চই بُرَءَٰٓؤُاْ buraāu নিঃ সম্পর্ক مِنكُمۡ minkum তোমাদের থেকে وَمِمَّا wamimmā ও যা থেকে تَعۡبُدُونَ taʿbudūna তোমরা ইবাদত কর مِن min মধ্য হতে دُونِ dūni ছাড়া ٱللَّهِ l-lahi আল্লাহ كَفَرۡنَا kafarnā আমরা অস্বীকার করছি بِكُمۡ bikum তোমাদেরকে وَبَدَا wabadā ও সৃষ্টি হল بَيۡنَنَا baynanā আমাদের মাঝে وَبَيۡنَكُمُ wabaynakumu ও তোমাদের মাঝে ٱلۡعَدَٰوَةُ l-ʿadāwatu শত্রুতা وَٱلۡبَغۡضَآءُ wal-baghḍāu ও বিদ্বেষ أَبَدًا abadan চিরকালের حَتَّىٰ ḥattā যতক্ষণ না تُؤۡمِنُواْ tu'minū তোমরা ঈমান আনো بِٱللَّهِ bil-lahi আল্লাহর উপর وَحۡدَهُۥٓ waḥdahu তার একার" إِلَّا illā তবে ব্যাতিক্রম قَوۡلَ qawla উক্তি إِبۡرَٰهِيمَ ib'rāhīma ইব্রাহীমের لِأَبِيهِ li-abīhi তার বাপের জন্য لَأَسۡتَغۡفِرَنَّ la-astaghfiranna "আমি ক্ষমা চাইব অবশ্যই لَكَ laka তোমার জন্য وَمَآ wamā ও না أَمۡلِكُ amliku আমি সাধ্য রাখি لَكَ laka তোমার জন্য مِنَ mina হতে ٱللَّهِ l-lahi আল্লাহ مِن min কোন شَيۡءٖۖ shayin কিছুই رَّبَّنَا rabbanā হে আমাদের রব عَلَيۡكَ ʿalayka তোমার উপর تَوَكَّلۡنَا tawakkalnā আমরা ভরসা করেছি وَإِلَيۡكَ wa-ilayka ও তোমাার দিকে أَنَبۡنَا anabnā আমরা অভিমুখী وَإِلَيۡكَ wa-ilayka ও তোমার কাছেই ٱلۡمَصِيرُ l-maṣīru প্রত্যাবর্তন স্থল
qad kānat lakum us'watun ḥasanatun fī ib'rāhīma wa-alladhīna maʿahu idh qālū liqawmihim innā buraāu minkum wamimmā taʿbudūna min dūni l-lahi kafarnā bikum wabadā baynanā wabaynakumu l-ʿadāwatu wal-baghḍāu abadan ḥattā tu'minū bil-lahi waḥdahu illā qawla ib'rāhīma li-abīhi la-astaghfiranna laka wamā amliku laka mina l-lahi min shayin rabbanā ʿalayka tawakkalnā wa-ilayka anabnā wa-ilayka l-maṣīru
তোমাদের জন্য ইবরাহীম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা তাদের সম্প্রদায়কে বলেছিলঃ তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদাত কর তার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা তোমাদেরকে মানিনা। তোমাদের ও আমাদের মধ্যে শুরু হল শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যদি না তোমরা এক আল্লাহয় ঈমান আন। তবে ব্যতিক্রম তার পিতার প্রতি ইবরাহীমের উক্তিঃ আমি নিশ্চয়ই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, যদিও তোমার ব্যাপারে আমি আল্লাহর নিকট কোন অধিকার রাখিনা। (ইবরাহীম ও তার অনুসারীগণ বলেছিল) হে আমাদের রাববঃ আমরাতো আপনারই উপর নির্ভর করেছি, আপনারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তনতো আপনারই নিকট।
رَبَّنَا rabbanā হে আমাদের রব لَا lā না تَجۡعَلۡنَا tajʿalnā আমাদের বানিও فِتۡنَةٗ fit'natan ফিতনা لِّلَّذِينَ lilladhīna তাদের জান্য যারা كَفَرُواْ kafarū কুফরি করেছে وَٱغۡفِرۡ wa-igh'fir ও মাফ কর لَنَا lanā আমাদের , رَبَّنَآۖ rabbanā হে আমাদের রব إِنَّكَ innaka তুমি নিশ্চই أَنتَ anta তুমিই ٱلۡعَزِيزُ l-ʿazīzu পরাক্রমশালী ٱلۡحَكِيمُ l-ḥakīmu প্রজ্ঞাময়।"
rabbanā lā tajʿalnā fit'natan lilladhīna kafarū wa-igh'fir lanā rabbanā innaka anta l-ʿazīzu l-ḥakīmu
হে আমাদের রাব্ব আপনি আমাদেরকে কাফিরদের পীড়নের পাত্র করবেননা, হে আমাদের রাব্ব! আপনি আমাদেরকে ক্ষমা করুন! আপনিতো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
لَقَدۡ laqad নিশ্চই كَانَ kāna আছে لَكُمۡ lakum তোমাদের জন্য فِيهِمۡ fīhim তাদের মধ্যে أُسۡوَةٌ us'watun আদর্শ حَسَنَةٞ ḥasanatun উত্তম لِّمَن liman যে তার জন্য كَانَ kāna ছিল يَرۡجُواْ yarjū আকাঙ্খা রাখে ٱللَّهَ l-laha আল্লাহর وَٱلۡيَوۡمَ wal-yawma ও দিনের ٱلۡأٓخِرَۚ l-ākhira শেষ وَمَن waman এবং যে يَتَوَلَّ yatawalla মুখ ফিরাবে فَإِنَّ fa-inna নিশ্চ্চই তবে ٱللَّهَ l-laha আল্লাহ هُوَ huwa তিনিই ٱلۡغَنِيُّ l-ghaniyu অভাভহীন ٱلۡحَمِيدُ l-ḥamīdu প্রসংসিত।
laqad kāna lakum fīhim us'watun ḥasanatun liman kāna yarjū l-laha wal-yawma l-ākhira waman yatawalla fa-inna l-laha huwa l-ghaniyu l-ḥamīdu
তোমরা যারা আল্লাহ ও আখিরাতের প্রত্যাশা কর নিশ্চয়ই তাদের জন্য তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেহ মুখ ফিরিয়ে নিলে সে জেনে রাখুক যে, আল্লাহতো অভাবমুক্ত, প্রশংসা।
۞ عَسَى ʿasā সম্ভবত ٱللَّهُ l-lahu আল্লাহ أَن an যে يَجۡعَلَ yajʿala সৃষ্টি করে দিবেন بَيۡنَكُمۡ baynakum তোমাদের মাঝে وَبَيۡنَ wabayna ও মাঝে ٱلَّذِينَ alladhīna যাদের সাথে عَادَيۡتُم ʿādaytum তোমরা শত্রুতা করেছো مِّنۡهُم min'hum তাদের মধ্যে مَّوَدَّةٗۚ mawaddatan বন্ধুত্ব وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ قَدِيرٞۚ qadīrun সর্বশক্তিমান وَٱللَّهُ wal-lahu ও আল্লাহ غَفُورٞ ghafūrun ক্ষমাশীল رَّحِيمٞ raḥīmun মেহেরবান
ʿasā l-lahu an yajʿala baynakum wabayna alladhīna ʿādaytum min'hum mawaddatan wal-lahu qadīrun wal-lahu ghafūrun raḥīmun
যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে সম্ভবতঃ আল্লাহ তাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন; আল্লাহ সর্বশক্তিমান, পরম দয়ালু।
لَّا lā না يَنۡهَىٰكُمُ yanhākumu তোমাদের নিষেধ করেন ٱللَّهُ l-lahu আল্লাহ عَنِ ʿani থেকে ٱلَّذِينَ alladhīna তাদের যারা لَمۡ lam নাই يُقَٰتِلُوكُمۡ yuqātilūkum যুদ্ধ করে তোমাদের সাথে فِي fī ব্যাপারে ٱلدِّينِ l-dīni দ্বীনের وَلَمۡ walam এবং নাই يُخۡرِجُوكُم yukh'rijūkum তোমাদের বহিষ্কৃত করে مِّن min থেকে دِيَٰرِكُمۡ diyārikum তোমাদের ঘরগুলোকে أَن an যে تَبَرُّوهُمۡ tabarrūhum তোমরা তাদের সাথে নেকী কর وَتُقۡسِطُوٓاْ watuq'siṭū ও তোমরা ন্যায় বিচার কর إِلَيۡهِمۡۚ ilayhim তাদের সহিত إِنَّ inna নিশ্চয় ٱللَّهَ l-laha আল্লাহ يُحِبُّ yuḥibbu ভালোবাসেন ٱلۡمُقۡسِطِينَ l-muq'siṭīna ন্যায়বিচারকারিদের
lā yanhākumu l-lahu ʿani alladhīna lam yuqātilūkum fī l-dīni walam yukh'rijūkum min diyārikum an tabarrūhum watuq'siṭū ilayhim inna l-laha yuḥibbu l-muq'siṭīna
দীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ হতে বহিস্কৃত করেনি তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহতো ন্যায়পরায়ণদেরকে ভালবাসেন।
إِنَّمَا innamā মূলতঃ يَنۡهَىٰكُمُ yanhākumu নিষেধ করেছেন ٱللَّهُ l-lahu আল্লাহ عَنِ ʿani থেকে ٱلَّذِينَ alladhīna যারা قَٰتَلُوكُمۡ qātalūkum যুদ্ধ করেছে তোমাদের বিরুদ্ধে فِي fī ব্যাপারে ٱلدِّينِ l-dīni দ্বীনের وَأَخۡرَجُوكُم wa-akhrajūkum ও যাদের বহিষ্কার করেছে مِّن min থেকে دِيَٰرِكُمۡ diyārikum তোমাদের ঘরগুুলো وَظَٰهَرُواْ waẓāharū এবং তারা সাহায্য করেছে عَلَىٰٓ ʿalā ব্যাপারে إِخۡرَاجِكُمۡ ikh'rājikum তোমাদের বহিিষ্কার أَن an যে تَوَلَّوۡهُمۡۚ tawallawhum তাদের সাথেে তোমরা বন্ধুত্ব কর وَمَن waman এবং যে يَتَوَلَّهُمۡ yatawallahum তাদের(সাথে) বন্ধুত্ব করে فَأُوْلَٰٓئِكَ fa-ulāika অতঃপর ঐসব লোক هُمُ humu তারা ٱلظَّٰلِمُونَ l-ẓālimūna যালিম
innamā yanhākumu l-lahu ʿani alladhīna qātalūkum fī l-dīni wa-akhrajūkum min diyārikum waẓāharū ʿalā ikh'rājikum an tawallawhum waman yatawallahum fa-ulāika humu l-ẓālimūna
আল্লাহ শুধু তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদেরকে স্বদেশ হতে বহিস্কৃত করেছে এবং তোমাদের বহিঃস্করণে সাহায্য করেছে। তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারাতো অত্যাচারী।
يَٰٓأَيُّهَا yāayyuhā ওহেে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُوٓاْ āmanū ঈমান এনেছ إِذَا idhā যখন جَآءَكُمُ jāakumu তোমাদের কাাছে আসবে ٱلۡمُؤۡمِنَٰتُ l-mu'minātu মুমিন মহিলারা مُهَٰجِرَٰتٖ muhājirātin মুহাজির হয়ে فَٱمۡتَحِنُوهُنَّۖ fa-im'taḥinūhunna তাদের তোমরা পরীক্ষা তখন ٱللَّهُ l-lahu আল্লাহ أَعۡلَمُ aʿlamu খুব জানেন بِإِيمَٰنِهِنَّۖ biīmānihinna তাদের ঈমান সম্পর্কে فَإِنۡ fa-in যদিি অতএব عَلِمۡتُمُوهُنَّ ʿalim'tumūhunna তাদের তোমরা জানতে পারো مُؤۡمِنَٰتٖ mu'minātin মুমিন রূপে فَلَا falā না তখন تَرۡجِعُوهُنَّ tarjiʿūhunna তাদেরকে ফেরত দিও إِلَى ilā দিকে ٱلۡكُفَّارِۖ l-kufāri কাফিরদের لَا lā না هُنَّ hunna তারা (মুমিন নারী) حِلّٞ ḥillun হালাল لَّهُمۡ lahum তাদের জন্য (কাফিরদের) وَلَا walā ও না هُمۡ hum তারা يَحِلُّونَ yaḥillūna হালাল لَهُنَّۖ lahunna তাদের জন্য(মুমিন নারী্দের) وَءَاتُوهُم waātūhum তাদের দাও তোমরা مَّآ mā যা أَنفَقُواْۚ anfaqū তারা খরচ করেছে وَلَا walā এবং নাই جُنَاحَ junāḥa গুনাহ عَلَيۡكُمۡ ʿalaykum তোমাদের উপর أَن an যে تَنكِحُوهُنَّ tankiḥūhunna তাদের তোমরা বিবাহ কর إِذَآ idhā যখন ءَاتَيۡتُمُوهُنَّ ātaytumūhunna তাদের তোমরা দাও أُجُورَهُنَّۚ ujūrahunna তাদের মোহর وَلَا walā এবং না تُمۡسِكُواْ tum'sikū তোমরা ধরে রেখ بِعِصَمِ biʿiṣami বিবাহ বন্ধন ٱلۡكَوَافِرِ l-kawāfiri কাফির স্ত্রীদের وَسۡـَٔلُواْ wasalū ও তোমরা চাও مَآ mā যা أَنفَقۡتُمۡ anfaqtum তোমরা খরচ করেছ وَلۡيَسۡـَٔلُواْ walyasalū ও তারা চেয়ে নিবে مَآ mā যা أَنفَقُواْۚ anfaqū তারা খরচ করেছে ذَٰلِكُمۡ dhālikum এটা حُكۡمُ ḥuk'mu নির্দেশ ٱللَّهِ l-lahi আল্লাহর يَحۡكُمُ yaḥkumu তিনি ফয়সালা দেন بَيۡنَكُمۡۖ baynakum তোমাদের মাঝে وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ عَلِيمٌ ʿalīmun সরবজ্ঞ حَكِيمٞ ḥakīmun প্রজ্ঞাময়
yāayyuhā alladhīna āmanū idhā jāakumu l-mu'minātu muhājirātin fa-im'taḥinūhunna l-lahu aʿlamu biīmānihinna fa-in ʿalim'tumūhunna mu'minātin falā tarjiʿūhunna ilā l-kufāri lā hunna ḥillun lahum walā hum yaḥillūna lahunna waātūhum mā anfaqū walā junāḥa ʿalaykum an tankiḥūhunna idhā ātaytumūhunna ujūrahunna walā tum'sikū biʿiṣami l-kawāfiri wasalū mā anfaqtum walyasalū mā anfaqū dhālikum ḥuk'mu l-lahi yaḥkumu baynakum wal-lahu ʿalīmun ḥakīmun
হে মু’মিনগণ! তোমাদের নিকট মু’মিনা নারীরা দেশত্যাগী হয়ে এলে তোমরা তাদেরকে পরীক্ষা কর, আল্লাহ তাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত আছেন। যদি তোমরা জানতে পার যে, তারা মু’মিনা তাহলে তাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠিয়ে দিওনা। মু’মিনা নারীরা কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিরেরা মু’মিনা নারীদের জন্য বৈধ নয়। কাফিরেরা যা ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দিবে। অতঃপর তোমরা তাদেরকে বিয়ে করলে কোন অপরাধ হবেনা, যদি তোমরা তাদেরকে তাদের মোহর দিয়ে দাও। তোমরা কাফির নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখনা। তোমরা যা ব্যয় করেছ তা ফেরত চাবে এবং কাফিরেরা ফেরৎ চাবে যা তারা ব্যয় করেছে। এটাই আল্লাহর বিধান; তিনি তোমাদের মধ্যে ফাইসালা করে থাকেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
وَإِن wa-in এবং যদি فَاتَكُمۡ fātakum তোমাদের হাত ছাড়া হয় شَيۡءٞ shayon কিছুু مِّنۡ min থেকে أَزۡوَٰجِكُمۡ azwājikum তোমাদের স্ত্রীদের إِلَى ilā নিকট ٱلۡكُفَّارِ l-kufāri কাফিরদের فَعَاقَبۡتُمۡ faʿāqabtum তোমরা অতঃপর সুযোগ পাও فَـَٔاتُواْ faātū তবে তোমরা দাও ٱلَّذِينَ alladhīna তাদের ذَهَبَتۡ dhahabat চলে গেছে أَزۡوَٰجُهُم azwājuhum যাদেের স্ত্রী مِّثۡلَ mith'la সমান مَآ mā যা أَنفَقُواْۚ anfaqū তারা খরচ করেছে وَٱتَّقُواْ wa-ittaqū এবং তোমরা ভয় কর ٱللَّهَ l-laha আল্লাহকে ٱلَّذِيٓ alladhī যার أَنتُم antum তোমরা بِهِۦ bihi তার উপর مُؤۡمِنُونَ mu'minūna ঈমানদার
wa-in fātakum shayon min azwājikum ilā l-kufāri faʿāqabtum faātū alladhīna dhahabat azwājuhum mith'la mā anfaqū wa-ittaqū l-laha alladhī antum bihi mu'minūna
তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেহ হাতছাড়া হয়ে কাফিরদের নিকট চলে যায় এবং তোমাদের যদি সুযোগ আসে তখন যাদের স্ত্রীরা হাতছাড়া হয়ে গেছে তাদের জন্য তারা (কাফিরেরা) যা ব্যয় করেছে তার সম পরিমাণ অর্থ প্রদান করবে। ভয় কর আল্লাহকে যাকে তোমরা বিশ্বাস কর।
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلنَّبِيُّ l-nabiyu নবী إِذَا idhā যখন جَآءَكَ jāaka তোমার কাছে আসবে ٱلۡمُؤۡمِنَٰتُ l-mu'minātu মুমিন নারীরা يُبَايِعۡنَكَ yubāyiʿ'naka তোমার কাছে বয়াত করবে عَلَىٰٓ ʿalā (এ কথার) উপর أَن an যে لَّا lā না يُشۡرِكۡنَ yush'rik'na তারা শিরক করবে بِٱللَّهِ bil-lahi আল্লাহর সাথে شَيۡـٔٗا shayan কোনকিছু وَلَا walā এবং না يَسۡرِقۡنَ yasriq'na তারা চুরি করবে وَلَا walā আর না يَزۡنِينَ yaznīna তারা জিনা করবে না وَلَا walā এবং না يَقۡتُلۡنَ yaqtul'na তারা হত্যা করবে أَوۡلَٰدَهُنَّ awlādahunna তাআদের সন্তানদের وَلَا walā ও না يَأۡتِينَ yatīna তারা আনবে بِبُهۡتَٰنٖ bibuh'tānin অপমান يَفۡتَرِينَهُۥ yaftarīnahu তা তারা রচনা করে بَيۡنَ bayna মাঝে أَيۡدِيهِنَّ aydīhinna তাদের হাতগুলো وَأَرۡجُلِهِنَّ wa-arjulihinna ও তাদের পাগুলো وَلَا walā এবং না يَعۡصِينَكَ yaʿṣīnaka তোমরা তারা অবাধ্য হবে فِي fī ক্ষেত্রে مَعۡرُوفٖ maʿrūfin সৎকাজের فَبَايِعۡهُنَّ fabāyiʿ'hunna তাদের বয়াত নাও তবে وَٱسۡتَغۡفِرۡ wa-is'taghfir ও ক্ষমা চাও لَهُنَّ lahunna তাদের জন্য (কাফিরদের) ٱللَّهَۚ l-laha আল্লাহর (কাছে) إِنَّ inna নিশ্চই ٱللَّهَ l-laha আল্লাহ غَفُورٞ ghafūrun ক্ষমাশীল رَّحِيمٞ raḥīmun মেহেরবান
yāayyuhā l-nabiyu idhā jāaka l-mu'minātu yubāyiʿ'naka ʿalā an lā yush'rik'na bil-lahi shayan walā yasriq'na walā yaznīna walā yaqtul'na awlādahunna walā yatīna bibuh'tānin yaftarīnahu bayna aydīhinna wa-arjulihinna walā yaʿṣīnaka fī maʿrūfin fabāyiʿ'hunna wa-is'taghfir lahunna l-laha inna l-laha ghafūrun raḥīmun
হে নাবী! মু’মিনা নারীরা যখন তোমার নিকট এসে বাইআ’ত করে এই মর্মে যে, তারা আল্লাহর সাথে কোন শরীক স্থির করবেনা, চুরি করবেনা, ব্যভিচার করবেনা, নিজেদের সন্তানদেরকে হত্যা করবেনা, তারা সজ্ঞানে কোন অপবাদ রচনা করে রটাবেনা এবং সত্য কাজে তোমাকে অমান্য করবেনা তখন তাদের বাইআ’ত গ্রহণ কর এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর। আল্লাহতো ক্ষমাশীল, পরম দয়ালু।
يَٰٓأَيُّهَا yāayyuhā ওহে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছ لَا lā না تَتَوَلَّوۡاْ tatawallaw তোমতা বন্ধুত্ব করো قَوۡمًا qawman লোকদের (সংগে) غَضِبَ ghaḍiba গযব দিয়েছেন ٱللَّهُ l-lahu আল্লাহ عَلَيۡهِمۡ ʿalayhim যাদের উপর قَدۡ qad নিশ্চই يَئِسُواْ ya-isū তারা নিরাশ হয়েছে مِنَ mina থেকে ٱلۡأٓخِرَةِ l-ākhirati পরকাল كَمَا kamā যেমন يَئِسَ ya-isa নিরাশ হয়েছে ٱلۡكُفَّارُ l-kufāru কাফিররা مِنۡ min থেকে أَصۡحَٰبِ aṣḥābi অধিবাসীদের ٱلۡقُبُورِ l-qubūri কবরগু্লো
yāayyuhā alladhīna āmanū lā tatawallaw qawman ghaḍiba l-lahu ʿalayhim qad ya-isū mina l-ākhirati kamā ya-isa l-kufāru min aṣḥābi l-qubūri
হে মু’মিনগণ! আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তোমরা তাদের সাথে বন্ধুত্ব করনা, তারাতো আখিরাত সম্পর্কে হতাশ হয়ে পড়েছে যেমন হতাশ হয়েছে কাফিরেরা সমাধিস্থদের বিষয়ে।
← পূর্ববর্তী সূরা আল-হাশর পরবর্তী সূরা → আস-সাফ