بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
سَبَّحَ sabbaḥa তসবীহ করে لِلَّهِ lillahi আল্লাহর مَا mā যা কিছু فِي fī মধ্যে ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আসমানসমূহের وَمَا wamā ও যা فِي fī মধ্যে ٱلۡأَرۡضِۖ l-arḍi পৃথিবীর وَهُوَ wahuwa এবং তিনিই ٱلۡعَزِيزُ l-ʿazīzu পরাক্রমশালী ٱلۡحَكِيمُ l-ḥakīmu প্রজ্ঞাময়
sabbaḥa lillahi mā fī l-samāwāti wamā fī l-arḍi wahuwa l-ʿazīzu l-ḥakīmu
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
يَٰٓأَيُّهَا yāayyuhā ওহে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছো لِمَ lima কেন تَقُولُونَ taqūlūna তোমরা বলো مَا mā যা لَا lā না تَفۡعَلُونَ tafʿalūna তোমরা করো
yāayyuhā alladhīna āmanū lima taqūlūna mā lā tafʿalūna
হে মু’মিনগণ! তোমরা যা করনা তা তোমরা কেন বল?
كَبُرَ kabura অতিশয় مَقۡتًا maqtan ক্রোধজনক عِندَ ʿinda কাছে ٱللَّهِ l-lahi আল্লাহর أَن an যে تَقُولُواْ taqūlū তোমরা বলো مَا mā যা لَا lā না تَفۡعَلُونَ tafʿalūna তোমরা করো
kabura maqtan ʿinda l-lahi an taqūlū mā lā tafʿalūna
তোমরা যা করনা তোমাদের তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক।
إِنَّ inna নিশ্চয় ٱللَّهَ l-laha আল্লাহ يُحِبُّ yuḥibbu পছন্দ করেন ٱلَّذِينَ alladhīna (তাদের) যারা يُقَٰتِلُونَ yuqātilūna লড়াই করে فِي fī (পথে) سَبِيلِهِۦ sabīlihi তাঁর পথে صَفّٗا ṣaffan সারিবদ্ধ হয়ে كَأَنَّهُم ka-annahum তারা যেন بُنۡيَٰنٞ bun'yānun প্রাচীর مَّرۡصُوصٞ marṣūṣun সুদৃঢ়
inna l-laha yuḥibbu alladhīna yuqātilūna fī sabīlihi ṣaffan ka-annahum bun'yānun marṣūṣun
যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মত, আল্লাহ তাদেরকে ভালবাসেন।
وَإِذۡ wa-idh এবং যখন قَالَ qāla বলেছিল مُوسَىٰ mūsā মূসা لِقَوۡمِهِۦ liqawmihi তার জাতিকে يَٰقَوۡمِ yāqawmi "হে আমার জাতি لِمَ lima কেন تُؤۡذُونَنِي tu'dhūnanī তোমরা আমাকে কষ্ট দাও وَقَد waqad অথচ নিশ্চয় تَّعۡلَمُونَ taʿlamūna তোমরা জানো أَنِّي annī যে আমি رَسُولُ rasūlu রাসূল ٱللَّهِ l-lahi আল্লাহর إِلَيۡكُمۡۖ ilaykum তোমাদের প্রতি" فَلَمَّا falammā অতঃপর যখন زَاغُوٓاْ zāghū তারা বক্রতা অবলম্বন করল أَزَاغَ azāgha বক্র করে দিলেন ٱللَّهُ l-lahu আল্লাহ قُلُوبَهُمۡۚ qulūbahum তাদের অন্তরসমূহকে وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ لَا lā না يَهۡدِي yahdī পথ দেখান ٱلۡقَوۡمَ l-qawma জাতিকে ٱلۡفَٰسِقِينَ l-fāsiqīna ফাসেক
wa-idh qāla mūsā liqawmihi yāqawmi lima tu'dhūnanī waqad taʿlamūna annī rasūlu l-lahi ilaykum falammā zāghū azāgha l-lahu qulūbahum wal-lahu lā yahdī l-qawma l-fāsiqīna
স্মরণ কর মূসা তার সম্প্রদায়কে বলেছিলঃ হে আমার সম্প্রদায়! তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ যখন তোমরা জান যে, আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল? অতঃপর তারা যখন বক্র পথ অবলম্বন করল তখন আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত করেন না।
وَإِذۡ wa-idh এবং যখন قَالَ qāla বলল عِيسَى ʿīsā ঈসা ٱبۡنُ ub'nu পুত্র مَرۡيَمَ maryama মারয়ামের يَٰبَنِيٓ yābanī "হে বনী إِسۡرَٰٓءِيلَ is'rāīla "ইসরাইল إِنِّي innī আমি নিশ্চয় رَسُولُ rasūlu রাসূূল ٱللَّهِ l-lahi আল্লাহর إِلَيۡكُم ilaykum তোমাদের প্রতি مُّصَدِّقٗا muṣaddiqan সত্যায়নকারী لِّمَا limā যা জন্যে بَيۡنَ bayna আমার পূর্বে (এসেছে) يَدَيَّ yadayya আমার পূর্বে (এসেছে) مِنَ mina মধ্য হতে ٱلتَّوۡرَىٰةِ l-tawrāti তাওরাত وَمُبَشِّرَۢا wamubashiran এবং সুসংবাদদাতা بِرَسُولٖ birasūlin একজন রাসূলের يَأۡتِي yatī আসবেন مِنۢ min মধ্য হতে بَعۡدِي baʿdī আমার পরে ٱسۡمُهُۥٓ us'muhu তার নাম (হবে) أَحۡمَدُۖ aḥmadu আহ্মদ" فَلَمَّا falammā অতঃপর যখন جَآءَهُم jāahum তাদের তিনি (কাছে) আসলেন بِٱلۡبَيِّنَٰتِ bil-bayināti সুস্পষ্ট প্রমাণাদিসহ قَالُواْ qālū তারা বলল هَٰذَا hādhā "এটা سِحۡرٞ siḥ'run জাদু مُّبِينٞ mubīnun প্রকাশ্য"
wa-idh qāla ʿīsā ub'nu maryama yābanī is'rāīla innī rasūlu l-lahi ilaykum muṣaddiqan limā bayna yadayya mina l-tawrāti wamubashiran birasūlin yatī min baʿdī us'muhu aḥmadu falammā jāahum bil-bayināti qālū hādhā siḥ'run mubīnun
স্মরণ কর, মারইয়াম তনয় ঈসা বললঃ হে বানী ইসরাঈল! আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল এবং আমার পূর্ব হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি উহার সমর্থক এবং আমার পরে আহমাদ নামে যে রাসূল আসবেন আমি তাঁর সুসংবাদদাতা। পরে সে যখন স্পষ্ট নিদর্শনসহ তাদের নিকট এলো তখন তারা বলতে লাগলঃ এটাতো এক স্পষ্ট যাদু।
وَمَنۡ waman এবং কে أَظۡلَمُ aẓlamu অধিক যালেম مِمَّنِ mimmani (তার) অপেক্ষা ٱفۡتَرَىٰ if'tarā যে রচনা করে عَلَى ʿalā উপর ٱللَّهِ l-lahi আল্লাহর ٱلۡكَذِبَ l-kadhiba মিথ্যা وَهُوَ wahuwa অথচ তাকে يُدۡعَىٰٓ yud'ʿā আহ্বান করা হয় إِلَى ilā দিকে ٱلۡإِسۡلَٰمِۚ l-is'lāmi ইসলামের وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ لَا lā না يَهۡدِي yahdī পথ দেখান ٱلۡقَوۡمَ l-qawma লোকদের ٱلظَّٰلِمِينَ l-ẓālimīna যালেম
waman aẓlamu mimmani if'tarā ʿalā l-lahi l-kadhiba wahuwa yud'ʿā ilā l-is'lāmi wal-lahu lā yahdī l-qawma l-ẓālimīna
যে ব্যক্তি ইসলামের দিকে আহুত হয়েও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তার অপেক্ষা অধিক যালিম আর কে হতে পারে? আল্লাহ যালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেননা।
يُرِيدُونَ yurīdūna তারা চায় لِيُطۡفِـُٔواْ liyuṭ'fiū নিভিয়ে দিতে نُورَ nūra নূর ٱللَّهِ l-lahi আল্লাহর بِأَفۡوَٰهِهِمۡ bi-afwāhihim তাদের মুখের (ফুঁৎকার) দিয়ে وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ مُتِمُّ mutimmu সম্পূর্নকারী نُورِهِۦ nūrihi তাঁর নূর وَلَوۡ walaw এবং যদিও كَرِهَ kariha অপছন্দ করে ٱلۡكَٰفِرُونَ l-kāfirūna কাফিররা
yurīdūna liyuṭ'fiū nūra l-lahi bi-afwāhihim wal-lahu mutimmu nūrihi walaw kariha l-kāfirūna
তারা আল্লাহর নূর ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূর পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, যদিও কাফিরেরা তা অপছন্দ করে।
هُوَ huwa তিনিই ٱلَّذِيٓ alladhī যিনি أَرۡسَلَ arsala পাঠিয়েছেন رَسُولَهُۥ rasūlahu তাঁর রাসূলকে بِٱلۡهُدَىٰ bil-hudā হেদায়াতসহ وَدِينِ wadīni ও দ্বীন ٱلۡحَقِّ l-ḥaqi সত্য لِيُظۡهِرَهُۥ liyuẓ'hirahu তা বিজয়ী করে যেন عَلَى ʿalā উপর ٱلدِّينِ l-dīni দ্বীনের كُلِّهِۦ kullihi সর্বপ্রকারের وَلَوۡ walaw এবং যদিও كَرِهَ kariha অপছন্দ করে ٱلۡمُشۡرِكُونَ l-mush'rikūna মুশরিকরা
huwa alladhī arsala rasūlahu bil-hudā wadīni l-ḥaqi liyuẓ'hirahu ʿalā l-dīni kullihi walaw kariha l-mush'rikūna
তিনিই তাঁর রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত এবং সত্য দীনসহ সকল দীনের উপর ওকে শ্রেষ্ঠত্ব দানের জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।
يَٰٓأَيُّهَا yāayyuhā ওহে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছো هَلۡ hal কি أَدُلُّكُمۡ adullukum আমি তোমাদের সন্ধান দিবো عَلَىٰ ʿalā সম্বন্ধে تِجَٰرَةٖ tijāratin ব্যবসা (যা) تُنجِيكُم tunjīkum তোমাদের মুক্তি দিবে مِّنۡ min থেকে عَذَابٍ ʿadhābin আযাব أَلِيمٖ alīmin কষ্টদায়ক
yāayyuhā alladhīna āmanū hal adullukum ʿalā tijāratin tunjīkum min ʿadhābin alīmin
হে মু’মিনগণ! আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদের রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি হতে?
تُؤۡمِنُونَ tu'minūna তোমরা ঈমান আনো بِٱللَّهِ bil-lahi আল্লাহর উপর وَرَسُولِهِۦ warasūlihi ও তাঁর রাসূলের وَتُجَٰهِدُونَ watujāhidūna এবং তোমরা জিহাদ করো فِي fī (মধ্যে) سَبِيلِ sabīli পথে ٱللَّهِ l-lahi আল্লাহর بِأَمۡوَٰلِكُمۡ bi-amwālikum তোমাদের মালসমূহ দিয়ে وَأَنفُسِكُمۡۚ wa-anfusikum ও তোমাদের জানপ্রাণ (দিয়ে) ذَٰلِكُمۡ dhālikum এটাই خَيۡرٞ khayrun উত্তম لَّكُمۡ lakum তোমাদের জন্যে إِن in যদি كُنتُمۡ kuntum তোমরা تَعۡلَمُونَ taʿlamūna জানো
tu'minūna bil-lahi warasūlihi watujāhidūna fī sabīli l-lahi bi-amwālikum wa-anfusikum dhālikum khayrun lakum in kuntum taʿlamūna
তা এই যে, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে।
يَغۡفِرۡ yaghfir তিনি মাফ করবেন لَكُمۡ lakum তোমাদের ذُنُوبَكُمۡ dhunūbakum তোমাদের গুনাহসমূহকে وَيُدۡخِلۡكُمۡ wayud'khil'kum ও তোমাদের প্রবেশ করাবেন جَنَّٰتٖ jannātin জান্নাতে تَجۡرِي tajrī প্রবাহিত হয় مِن min মধ্য হতে تَحۡتِهَا taḥtihā তার পাদদেশে ٱلۡأَنۡهَٰرُ l-anhāru ঝর্ণাধারাসমূহ وَمَسَٰكِنَ wamasākina এবং বাসগৃহসমূহ طَيِّبَةٗ ṭayyibatan উত্তম فِي fī মধ্যে جَنَّٰتِ jannāti জান্নাতের عَدۡنٖۚ ʿadnin চিরস্থায়ী ذَٰلِكَ dhālika এটা ٱلۡفَوۡزُ l-fawzu সাফল্য ٱلۡعَظِيمُ l-ʿaẓīmu মহা
yaghfir lakum dhunūbakum wayud'khil'kum jannātin tajrī min taḥtihā l-anhāru wamasākina ṭayyibatan fī jannāti ʿadnin dhālika l-fawzu l-ʿaẓīmu
আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন এবং তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটাই মহা সাফল্য।
وَأُخۡرَىٰ wa-ukh'rā এবং অন্যটি تُحِبُّونَهَاۖ tuḥibbūnahā যা তোমরা পছন্দ করো نَصۡرٞ naṣrun সাহায্য مِّنَ mina থেকে ٱللَّهِ l-lahi আল্লাহর وَفَتۡحٞ wafatḥun ও বিজয় قَرِيبٞۗ qarībun আসন্ন وَبَشِّرِ wabashiri এবং সুসংবাদ দাও ٱلۡمُؤۡمِنِينَ l-mu'minīna মু'মিনদের
wa-ukh'rā tuḥibbūnahā naṣrun mina l-lahi wafatḥun qarībun wabashiri l-mu'minīna
আর তিনি দান করবেন তোমাদের বাঞ্ছিত আরও একটি অনুগ্রহ; আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয়; মু’মিনদেরকে এর সুসংবাদ দাও।
يَٰٓأَيُّهَا yāayyuhā ওহে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছো كُونُوٓاْ kūnū তোমরা হও أَنصَارَ anṣāra সাহায্যকারী ٱللَّهِ l-lahi আল্লাহর كَمَا kamā যেমন قَالَ qāla বলেছিল عِيسَى ʿīsā ঈসা ٱبۡنُ ub'nu তনয় مَرۡيَمَ maryama মারয়ামের لِلۡحَوَارِيِّـۧنَ lil'ḥawāriyyīna হাওয়ারীদেরকে مَنۡ man "কে أَنصَارِيٓ anṣārī আমার সাহায্যকারী إِلَى ilā দিকে ٱللَّهِۖ l-lahi আল্লাহর" قَالَ qāla বলেছিল ٱلۡحَوَارِيُّونَ l-ḥawāriyūna হাওয়ারীরা نَحۡنُ naḥnu "আমরা أَنصَارُ anṣāru সাহায্যকারী ٱللَّهِۖ l-lahi আল্লাহর" فَـَٔامَنَت faāmanat অতঃপর ঈমান আনল طَّآئِفَةٞ ṭāifatun এক দল مِّنۢ min মধ্যে بَنِيٓ banī বনী إِسۡرَٰٓءِيلَ is'rāīla ইসরাইল وَكَفَرَت wakafarat এবং কুফরি করল طَّآئِفَةٞۖ ṭāifatun এক দল فَأَيَّدۡنَا fa-ayyadnā অতঃপর আমরা সাহায্য করলাম ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছিল عَلَىٰ ʿalā উপর عَدُوِّهِمۡ ʿaduwwihim তাদের দুশমনের فَأَصۡبَحُواْ fa-aṣbaḥū অতঃপর তারা হলো ظَٰهِرِينَ ẓāhirīna বিজয়ী
yāayyuhā alladhīna āmanū kūnū anṣāra l-lahi kamā qāla ʿīsā ub'nu maryama lil'ḥawāriyyīna man anṣārī ilā l-lahi qāla l-ḥawāriyūna naḥnu anṣāru l-lahi faāmanat ṭāifatun min banī is'rāīla wakafarat ṭāifatun fa-ayyadnā alladhīna āmanū ʿalā ʿaduwwihim fa-aṣbaḥū ẓāhirīna
হে মু’মিনগণ! আল্লাহর দীনের সাহায্যকারী হও, যেমন মারইয়াম তনয় ঈসা তার শিষ্যদেরকে বলেছিলঃ আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? হাওয়ারীগণ বলেছিলঃ আমরাইতো আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বানী ইসরাঈলের একদল ঈমান আনল এবং একদল কুফরী করল। পরে আমি মু’মিনদেরকে শক্তিশালী করলাম তাদের শত্রুদের মুকাবিলায়; ফলে তারা বিজয়ী হল।
← পূর্ববর্তী সূরা আল-মুমতাহানা পরবর্তী সূরা → আল-জুমুআ