بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
إِذَا idhā যখন جَآءَكَ jāaka তোমার কাছে আসে ٱلۡمُنَٰفِقُونَ l-munāfiqūna মুনাফিকরা قَالُواْ qālū তারা বলে نَشۡهَدُ nashhadu "আমরা সাক্ষ্য দিচ্ছি إِنَّكَ innaka আপনি নিশ্চয় لَرَسُولُ larasūlu অবশ্যই রাসূল ٱللَّهِۗ l-lahi আল্লাহর" وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ يَعۡلَمُ yaʿlamu জানেন إِنَّكَ innaka তুমি নিশ্চয় لَرَسُولُهُۥ larasūluhu অবশ্যই তাঁর রাসূল وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ يَشۡهَدُ yashhadu সাক্ষ্য দিচ্ছেন إِنَّ inna নিশ্চয় ٱلۡمُنَٰفِقِينَ l-munāfiqīna মুনাফিকরা لَكَٰذِبُونَ lakādhibūna অবশ্যই মিথ্যাবাদী
idhā jāaka l-munāfiqūna qālū nashhadu innaka larasūlu l-lahi wal-lahu yaʿlamu innaka larasūluhu wal-lahu yashhadu inna l-munāfiqīna lakādhibūna
মুনাফিকরা যখন তোমার নিকট আসে তখন তারা বলেঃ আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ জানেন যে, তুমি নিশ্চয়ই তাঁর রাসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী।
ٱتَّخَذُوٓاْ ittakhadhū তারা গ্রহণ করেছে أَيۡمَٰنَهُمۡ aymānahum তাদের শপথগুলোকে جُنَّةٗ junnatan ঢাল (স্বরূপ) فَصَدُّواْ faṣaddū অতঃপর তারা বাধা সৃষ্টি করে عَن ʿan থেকে سَبِيلِ sabīli পথ ٱللَّهِۚ l-lahi আল্লাহর إِنَّهُمۡ innahum তারা নিশ্চয় سَآءَ sāa কত মন্দ مَا mā যা كَانُواْ kānū (ছিল) يَعۡمَلُونَ yaʿmalūna তারা করছে
ittakhadhū aymānahum junnatan faṣaddū ʿan sabīli l-lahi innahum sāa mā kānū yaʿmalūna
তারা তাদের শপথগুলিকে ঢাল রূপে ব্যবহার করে, আর তারা আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে। তারা যা করছে তা কত মন্দ!
ذَٰلِكَ dhālika এটা بِأَنَّهُمۡ bi-annahum এ কারণে যে তারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে ثُمَّ thumma আবার তোমাদের মধ্যে كَفَرُواْ kafarū কুফুরি করেছে فَطُبِعَ faṭubiʿa অতঃপর মোহর করা হয়েছে عَلَىٰ ʿalā উপর قُلُوبِهِمۡ qulūbihim তাদের অন্তরসমূহের فَهُمۡ fahum অতঃপর তারা لَا lā না يَفۡقَهُونَ yafqahūna তারা বুঝে
dhālika bi-annahum āmanū thumma kafarū faṭubiʿa ʿalā qulūbihim fahum lā yafqahūna
এটা এ জন্য যে, তারা ঈমান আনার পর কুফরী করেছে; ফলে তাদের হৃদয় মোহর করে দেয়া হয়েছে, পরিণামে তারা বোধশক্তি হারিয়ে ফেলেছে।
۞ وَإِذَا wa-idhā এবং যখন رَأَيۡتَهُمۡ ra-aytahum তাদের তুমি দেখ تُعۡجِبُكَ tuʿ'jibuka তোমার প্রীতিকর মনে হয় أَجۡسَامُهُمۡۖ ajsāmuhum তাদের দেহগুলো وَإِن wa-in এবং যদি يَقُولُواْ yaqūlū তারা কথা বলে تَسۡمَعۡ tasmaʿ তুমি শুনবে لِقَوۡلِهِمۡۖ liqawlihim তাদের কথাকে كَأَنَّهُمۡ ka-annahum তারা যেন (আসলে) خُشُبٞ khushubun কাষ্ঠখণ্ডসমূহ مُّسَنَّدَةٞۖ musannadatun ঠেকান দেয়া يَحۡسَبُونَ yaḥsabūna তারা মনে করে كُلَّ kulla প্রত্যেক صَيۡحَةٍ ṣayḥatin উঁচু আওয়াজ عَلَيۡهِمۡۚ ʿalayhim তাদের বিরুদ্ধে هُمُ humu তারাই ٱلۡعَدُوُّ l-ʿaduwu শত্রু فَٱحۡذَرۡهُمۡۚ fa-iḥ'dharhum অতএব সতর্ক হও তাদের (থেকে) قَٰتَلَهُمُ qātalahumu তাদের উপর মার ٱللَّهُۖ l-lahu আল্লাহর أَنَّىٰ annā কোথায় يُؤۡفَكُونَ yu'fakūna তাদের ফিরিয়ে নেয়া হচ্ছে
wa-idhā ra-aytahum tuʿ'jibuka ajsāmuhum wa-in yaqūlū tasmaʿ liqawlihim ka-annahum khushubun musannadatun yaḥsabūna kulla ṣayḥatin ʿalayhim humu l-ʿaduwu fa-iḥ'dharhum qātalahumu l-lahu annā yu'fakūna
তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের দেহাকৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং তারা যখন কথা বলে তখন তুমি সাগ্রহে তাদের কথা শ্রবণ কর, যদিও তারা দেয়ালে ঠেকানো কাঠের স্তম্ভ সদৃশ। তারা যে কোন শোরগোলকে মনে করে তাদেরই বিরুদ্ধে। তারাই শত্রু, অতএব তাদের সম্পর্কে সতর্ক হও, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন! বিভ্রান্ত হয়ে তারা কোথায় চলছে?
وَإِذَا wa-idhā এবং যখন قِيلَ qīla বলা হয় لَهُمۡ lahum তাদেরকে تَعَالَوۡاْ taʿālaw "তোমরা আসো يَسۡتَغۡفِرۡ yastaghfir ক্ষমা প্রার্থনা করবেন لَكُمۡ lakum তোমাদের জন্যে رَسُولُ rasūlu রাসূূল" ٱللَّهِ l-lahi আল্লাহর" لَوَّوۡاْ lawwaw তারা ফিরিয়ে নেয় رُءُوسَهُمۡ ruūsahum তাদের মাথাগুলো وَرَأَيۡتَهُمۡ wara-aytahum এবং তুমি তাদের দেখো يَصُدُّونَ yaṣuddūna বিরত থাকে (আসা থেকে) وَهُم wahum এবং তারা مُّسۡتَكۡبِرُونَ mus'takbirūna অহংকারী
wa-idhā qīla lahum taʿālaw yastaghfir lakum rasūlu l-lahi lawwaw ruūsahum wara-aytahum yaṣuddūna wahum mus'takbirūna
যখন তাদেরকে বলা হয়ঃ তোমরা এসো, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি তাদেরকে দেখতে পাও যে, তারা দম্ভভরে ফিরে যায়।
سَوَآءٌ sawāon সমান عَلَيۡهِمۡ ʿalayhim তাদের জন্যে أَسۡتَغۡفَرۡتَ astaghfarta তুমি ক্ষমা প্রার্থনা কর لَهُمۡ lahum তাদের জন্য أَمۡ am অথবা لَمۡ lam প্রার্থনা নাই করো تَسۡتَغۡفِرۡ tastaghfir তুমি ক্ষমা لَهُمۡ lahum তাদের জন্যে لَن lan কক্ষনো না يَغۡفِرَ yaghfira ক্ষমা করবেন ٱللَّهُ l-lahu আল্লাহ لَهُمۡۚ lahum তাদেরকে إِنَّ inna নিশ্চয় ٱللَّهَ l-laha আল্লাহ لَا lā না يَهۡدِي yahdī পথ দেখান ٱلۡقَوۡمَ l-qawma লোকদের ٱلۡفَٰسِقِينَ l-fāsiqīna ফাসেক
sawāon ʿalayhim astaghfarta lahum am lam tastaghfir lahum lan yaghfira l-lahu lahum inna l-laha lā yahdī l-qawma l-fāsiqīna
তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর অথবা না কর, উভয়ই তাদের জন্য সমান। আল্লাহ তাদেরকে কখনও ক্ষমা করবেননা। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেননা।
هُمُ humu তারা (ঐ লোক) ٱلَّذِينَ alladhīna যারা يَقُولُونَ yaqūlūna বলে لَا lā "না تُنفِقُواْ tunfiqū তোমরা খরচ করো عَلَىٰ ʿalā (তাদের) জন্য مَنۡ man যারা (আছে) عِندَ ʿinda কাছে رَسُولِ rasūli রাসূলের ٱللَّهِ l-lahi আল্লাহর حَتَّىٰ ḥattā যতক্ষণ না يَنفَضُّواْۗ yanfaḍḍū তারা ছিন্নভিন্ন হয়ে যায়" وَلِلَّهِ walillahi অথচ আল্লাহরই خَزَآئِنُ khazāinu ধনভাণ্ডারসমূহ ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আসমানসমূহের وَٱلۡأَرۡضِ wal-arḍi ও যমীনের وَلَٰكِنَّ walākinna কিন্তু ٱلۡمُنَٰفِقِينَ l-munāfiqīna মুনাফিকরা لَا lā না يَفۡقَهُونَ yafqahūna তারা বুঝে
humu alladhīna yaqūlūna lā tunfiqū ʿalā man ʿinda rasūli l-lahi ḥattā yanfaḍḍū walillahi khazāinu l-samāwāti wal-arḍi walākinna l-munāfiqīna lā yafqahūna
তারাই বলেঃ আল্লাহর রাসূলের সহচরদের জন্য ব্যয় করনা যতক্ষণ না তারা সরে পড়ে। আকাশমন্ডলী ও পৃথিবীর ধন ভান্ডারতো আল্লাহরই। কিন্তু মুনাফিকরা তা বুঝেনা।
يَقُولُونَ yaqūlūna তারা বলে لَئِن la-in "অবশ্যই যদি رَّجَعۡنَآ rajaʿnā আমরা ফিরে যেতে পারি إِلَى ilā দিকে ٱلۡمَدِينَةِ l-madīnati মদীনার لَيُخۡرِجَنَّ layukh'rijanna বহিস্কার করবেই ٱلۡأَعَزُّ l-aʿazu অধিক সম্মানিত مِنۡهَا min'hā তা থেকে ٱلۡأَذَلَّۚ l-adhala হীনতরকে" وَلِلَّهِ walillahi অথচ আল্লাহরই জন্যে ٱلۡعِزَّةُ l-ʿizatu সম্মান وَلِرَسُولِهِۦ walirasūlihi ও তাঁর রাসূলের وَلِلۡمُؤۡمِنِينَ walil'mu'minīna ও মু'মিনদের وَلَٰكِنَّ walākinna কিন্তু ٱلۡمُنَٰفِقِينَ l-munāfiqīna মুনাফিকরা لَا lā না يَعۡلَمُونَ yaʿlamūna তারা জানে
yaqūlūna la-in rajaʿnā ilā l-madīnati layukh'rijanna l-aʿazu min'hā l-adhala walillahi l-ʿizatu walirasūlihi walil'mu'minīna walākinna l-munāfiqīna lā yaʿlamūna
তারা বলেঃ আমরা মাদীনায় প্রত্যাবর্তন করলে সেখান হতে প্রবল দুর্বলকে বহিস্কৃত করবেই। কিন্তু সম্মানতো আল্লাহরই, আর তাঁর রাসূল ও মু’মিনদের। কিন্তু মুনাফিকরা এটা জানেনা।
يَٰٓأَيُّهَا yāayyuhā ওহে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছো لَا lā না تُلۡهِكُمۡ tul'hikum তোমাদের (যেন) গাফিল করে أَمۡوَٰلُكُمۡ amwālukum তোমাদের সম্পদগুলো وَلَآ walā ও না أَوۡلَٰدُكُمۡ awlādukum তোমাদের সন্তানরা عَن ʿan থেকে ذِكۡرِ dhik'ri স্মরণ ٱللَّهِۚ l-lahi আল্লাহর وَمَن waman এবং যে يَفۡعَلۡ yafʿal করবে ذَٰلِكَ dhālika এটা فَأُوْلَٰٓئِكَ fa-ulāika অতঃপর ঐসব লোক هُمُ humu তারাই ٱلۡخَٰسِرُونَ l-khāsirūna ক্ষতিগ্রস্ত
yāayyuhā alladhīna āmanū lā tul'hikum amwālukum walā awlādukum ʿan dhik'ri l-lahi waman yafʿal dhālika fa-ulāika humu l-khāsirūna
হে মু’মিনগণ! তোমাদের ঐশ্বর্য ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। যারা উদাসীন হবে তারাইতো ক্ষতিগ্রস্ত।
وَأَنفِقُواْ wa-anfiqū এবং তোমরা খরচ করো مِن min থেকে مَّا mā তা (যা) رَزَقۡنَٰكُم razaqnākum তোমাদের আমরা রিজিক দিয়েছি مِّن min থেকে قَبۡلِ qabli পূর্বে أَن an যে يَأۡتِيَ yatiya আসে أَحَدَكُمُ aḥadakumu তোমাদের কারও ٱلۡمَوۡتُ l-mawtu মৃত্যু فَيَقُولَ fayaqūla অতঃপর সে বলবে رَبِّ rabbi "হে আমার রব لَوۡلَآ lawlā কেন না أَخَّرۡتَنِيٓ akhartanī তুমি আমাকে অবকাশ দিলে إِلَىٰٓ ilā পর্যন্ত أَجَلٖ ajalin কাল قَرِيبٖ qarībin কিছু فَأَصَّدَّقَ fa-aṣṣaddaqa আমি তা হলে সদকা করতাম وَأَكُن wa-akun এবং হতাম আমি مِّنَ mina অন্তর্ভুক্ত ٱلصَّٰلِحِينَ l-ṣāliḥīna সৎকর্মশীলদের"
wa-anfiqū min mā razaqnākum min qabli an yatiya aḥadakumu l-mawtu fayaqūla rabbi lawlā akhartanī ilā ajalin qarībin fa-aṣṣaddaqa wa-akun mina l-ṣāliḥīna
আমি তোমাদেরকে যে রিয্ক দিয়েছি তোমরা তা হতে ব্যয় করবে তোমাদের কারও মৃত্যু আসার পূর্বে; অন্যথায় সে বলবেঃ হে আমার রাব্ব! আমাকে আরও কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সাদাকাহ করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।
وَلَن walan অথচ কক্ষনো না يُؤَخِّرَ yu-akhira অবকাশ দেন ٱللَّهُ l-lahu আল্লাহ نَفۡسًا nafsan কোন ব্যক্তিকে إِذَا idhā যখন جَآءَ jāa আসে أَجَلُهَاۚ ajaluhā তার নির্ধারিত মেয়াদ وَٱللَّهُ wal-lahu আর আল্লাহ خَبِيرُۢ khabīrun সবিশেষ অবহিত بِمَا bimā যা কিছু تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ করো
walan yu-akhira l-lahu nafsan idhā jāa ajaluhā wal-lahu khabīrun bimā taʿmalūna
কিন্তু নির্ধারিত কাল যখন উপস্থিত হবে, আল্লাহ তখন কেহকেও অবকাশ দিবেননা। তোমরা যা কর আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত।
← পূর্ববর্তী সূরা আল-জুমুআ পরবর্তী সূরা → আত-তাগাবুন