بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
يُسَبِّحُ yusabbiḥu মহিমা ঘোষণা করে لِلَّهِ lillahi আল্লাহ্র জন্যে مَا mā যা فِي fī মধ্যে ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আসমানসমূহের وَمَا wamā ও যা فِي fī মধ্যে (আছে) ٱلۡأَرۡضِۖ l-arḍi পৃথিবীর لَهُ lahu তাঁরই জন্যে ٱلۡمُلۡكُ l-mul'ku সার্বভৌমত্ব وَلَهُ walahu ও তাঁর জন্যেই ٱلۡحَمۡدُۖ l-ḥamdu সব প্রশংসা وَهُوَ wahuwa ও তিনিই عَلَىٰ ʿalā উপর كُلِّ kulli সব شَيۡءٖ shayin কিছুর قَدِيرٌ qadīrun ক্ষমতাবান
yusabbiḥu lillahi mā fī l-samāwāti wamā fī l-arḍi lahu l-mul'ku walahu l-ḥamdu wahuwa ʿalā kulli shayin qadīrun
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবাই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, সার্বভৌমত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই; তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান।
هُوَ huwa তিনিই ٱلَّذِي alladhī যিনি خَلَقَكُمۡ khalaqakum তোমাদের সৃষ্টি করেছেন فَمِنكُمۡ faminkum অতঃপর তোমাদের মধ্যে كَافِرٞ kāfirun (কেউ) কাফির وَمِنكُم waminkum আবার তোমাদের মধ্যে مُّؤۡمِنٞۚ mu'minun (কেউ) মু'মিন وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ بِمَا bimā যা কিছু تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ কর بَصِيرٌ baṣīrun সব দেখেন
huwa alladhī khalaqakum faminkum kāfirun waminkum mu'minun wal-lahu bimā taʿmalūna baṣīrun
তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেহ হয় কাফির এবং কেহ মু’মিন। তোমরা যা কর আল্লাহ সম্যক দ্রষ্টা।
خَلَقَ khalaqa তিনি সৃষ্টি করেছেন ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশসমূহ وَٱلۡأَرۡضَ wal-arḍa ও পৃথিবীকে بِٱلۡحَقِّ bil-ḥaqi যথাযথভাবে وَصَوَّرَكُمۡ waṣawwarakum ও তোমাদের আকৃতি দিয়েছেন فَأَحۡسَنَ fa-aḥsana অতঃপর অতি উত্তম করেছেন صُوَرَكُمۡۖ ṣuwarakum তোমাদের আকৃতি গুলো وَإِلَيۡهِ wa-ilayhi এবং তাঁরই নিকট ٱلۡمَصِيرُ l-maṣīru প্রত্যাবর্তন স্থল
khalaqa l-samāwāti wal-arḍa bil-ḥaqi waṣawwarakum fa-aḥsana ṣuwarakum wa-ilayhi l-maṣīru
তিনি সৃষ্টি করেছেন আকাশমন্ডলী ও পৃথিবী যথাযথভাবে এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন। তোমাদের আকৃতি করেছেন সুশোভন এবং প্রত্যাবর্তনতো তাঁরই নিকট।
يَعۡلَمُ yaʿlamu তিনি জানেন مَا mā যা فِي fī মধ্যে ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশ জগতের وَٱلۡأَرۡضِ wal-arḍi ও পৃৃথিবীর وَيَعۡلَمُ wayaʿlamu ও তিনি জানেন مَا mā যা تُسِرُّونَ tusirrūna তোমরা গোপন وَمَا wamā ও যা تُعۡلِنُونَۚ tuʿ'linūna তোমরা প্রকাশ কর وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ عَلِيمُۢ ʿalīmun খুব জানেন بِذَاتِ bidhāti অবস্থা সম্পর্কে ٱلصُّدُورِ l-ṣudūri অন্তরসমূহের
yaʿlamu mā fī l-samāwāti wal-arḍi wayaʿlamu mā tusirrūna wamā tuʿ'linūna wal-lahu ʿalīmun bidhāti l-ṣudūri
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি জানেন, তোমরা যা গোপন কর ও তোমরা যা প্রকাশ কর এবং তিনি অন্তর্যামী।
أَلَمۡ alam নাই কি يَأۡتِكُمۡ yatikum তোমাদের কাছে আসে نَبَؤُاْ naba-u খবর ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُواْ kafarū কুফরি করেছিল مِن min মধ্য হতে قَبۡلُ qablu ইতিপূর্বে فَذَاقُواْ fadhāqū অতঃপর তারা স্বাদ নিয়েছে وَبَالَ wabāla কুফল أَمۡرِهِمۡ amrihim তাদের কাজের وَلَهُمۡ walahum এবং তাদের জন্যে عَذَابٌ ʿadhābun আযাব أَلِيمٞ alīmun যন্ত্রনাদায়ক
alam yatikum naba-u alladhīna kafarū min qablu fadhāqū wabāla amrihim walahum ʿadhābun alīmun
তোমাদের নিকট কি পৌঁছেনি পূর্ববর্তী কাফিরদের বৃত্তান্ত? তারা তাদের কর্মের মন্দফল আস্বাদন করেছিল এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
ذَٰلِكَ dhālika এটা بِأَنَّهُۥ bi-annahu এ জন্যে যে كَانَت kānat (ছিল) تَّأۡتِيهِمۡ tatīhim তাদের কাছে আসতো رُسُلُهُم rusuluhum তাদের রাসূলগণ بِٱلۡبَيِّنَٰتِ bil-bayināti স্পষ্ট নিদর্শনাদিসহ فَقَالُوٓاْ faqālū অতঃপর তারা বলেছিল أَبَشَرٞ abasharun "মানুষই কি يَهۡدُونَنَا yahdūnanā আমাদেরকে পথ দেখাবে" فَكَفَرُواْ fakafarū এভাবে তারা কুফরি করল وَتَوَلَّواْۖ watawallaw ও তারা মুখ ফিরালো وَّٱسۡتَغۡنَى wa-is'taghnā ও বেপরোয়া হলেন ٱللَّهُۚ l-lahu আল্লাহ্ وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ غَنِيٌّ ghaniyyun পরোয়াহীন حَمِيدٞ ḥamīdun সুপ্রশংসিত
dhālika bi-annahu kānat tatīhim rusuluhum bil-bayināti faqālū abasharun yahdūnanā fakafarū watawallaw wa-is'taghnā l-lahu wal-lahu ghaniyyun ḥamīdun
তা এ জন্য যে, তাদের নিকট যখন তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শনসহ আসতো তখন তারা বলতঃ মানুষই কি আমাদের পথের সন্ধান দিবে? অতঃপর তারা কুফরী করল ও মুখ ফিরিয়ে নিল; কিন্তু এতে আল্লাহর কিছু আসে যায়না। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসা।
زَعَمَ zaʿama দাবী করে ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُوٓاْ kafarū কুফরি করেছে أَن an যে لَّن lan কক্ষনো না يُبۡعَثُواْۚ yub'ʿathū তাদের পুনরায় উঠানো হবে قُلۡ qul বলো بَلَىٰ balā "অবশ্যই হবে وَرَبِّي warabbī কসম আমার রবের لَتُبۡعَثُنَّ latub'ʿathunna অবশ্যই তোমাদের উঠানো হবে ثُمَّ thumma এরপর لَتُنَبَّؤُنَّ latunabba-unna অবশ্যই তোমাদের খবর দেয়া হবে بِمَا bimā যা কিছুু عَمِلۡتُمۡۚ ʿamil'tum তোমরা কাজ করেছো وَذَٰلِكَ wadhālika এবং এটা عَلَى ʿalā পক্ষে ٱللَّهِ l-lahi আল্লাহ্র يَسِيرٞ yasīrun সহজ"
zaʿama alladhīna kafarū an lan yub'ʿathū qul balā warabbī latub'ʿathunna thumma latunabba-unna bimā ʿamil'tum wadhālika ʿalā l-lahi yasīrun
কাফিরেরা দাবী করে যে, তারা কখনও পুনরুত্থিত হবেনা। বলঃ নিশ্চয়ই হবে, আমার রবের শপথ! তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর তোমরা যা করতে তোমাদের সেই সম্বন্ধে অবশ্যই অবহিত করা হবে। এটা আল্লাহর পক্ষে সহজ।
فَـَٔامِنُواْ faāminū অতএব তোমরা ঈমান আনো بِٱللَّهِ bil-lahi আল্লাহ্র উপর وَرَسُولِهِۦ warasūlihi ও তাঁর রাসূলের وَٱلنُّورِ wal-nūri ও নূরের (কোরানের) ٱلَّذِيٓ alladhī যা أَنزَلۡنَاۚ anzalnā আমরা নাযিল করেছি وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ بِمَا bimā যা কিছু تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ করছ خَبِيرٞ khabīrun খুব অবহিত
faāminū bil-lahi warasūlihi wal-nūri alladhī anzalnā wal-lahu bimā taʿmalūna khabīrun
অতএব তোমরা আল্লাহ, তাঁর রাসূল ও যে জ্যোতি আমি অবতীর্ণ করেছি তাতে বিশ্বাস স্থাপন কর। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত।
يَوۡمَ yawma যেদিন يَجۡمَعُكُمۡ yajmaʿukum তোমাদের একত্রিত করবেন لِيَوۡمِ liyawmi দিনের জন্যে ٱلۡجَمۡعِۖ l-jamʿi সমাবেশের ذَٰلِكَ dhālika সেই يَوۡمُ yawmu দিন ٱلتَّغَابُنِۗ l-taghābuni হার-জিতের وَمَن waman এবং যে يُؤۡمِنۢ yu'min ঈমান আনে بِٱللَّهِ bil-lahi আল্লাহ্র উপর وَيَعۡمَلۡ wayaʿmal ও কাজ করে صَٰلِحٗا ṣāliḥan নেক يُكَفِّرۡ yukaffir মোচন করবেন عَنۡهُ ʿanhu তার থেকে سَيِّـَٔاتِهِۦ sayyiātihi তার গুনাহগুলো وَيُدۡخِلۡهُ wayud'khil'hu এবং তাকে প্রবেশ করাবেন جَنَّٰتٖ jannātin জান্নাতে تَجۡرِي tajrī প্রবাহিত হয় مِن min হতে تَحۡتِهَا taḥtihā তার পাদদেশ ٱلۡأَنۡهَٰرُ l-anhāru ঝর্ণাধারাগুলো خَٰلِدِينَ khālidīna বসবাসকারী স্থায়ী فِيهَآ fīhā তার মধ্যে أَبَدٗاۚ abadan চিরকাল ذَٰلِكَ dhālika এটা ٱلۡفَوۡزُ l-fawzu সাফল্য ٱلۡعَظِيمُ l-ʿaẓīmu বড়
yawma yajmaʿukum liyawmi l-jamʿi dhālika yawmu l-taghābuni waman yu'min bil-lahi wayaʿmal ṣāliḥan yukaffir ʿanhu sayyiātihi wayud'khil'hu jannātin tajrī min taḥtihā l-anhāru khālidīna fīhā abadan dhālika l-fawzu l-ʿaẓīmu
স্মরণ কর, যেদিন তিনি তোমাদেরকে সমবেত করবেন সমাবেশ দিনে, সেদিন হবে লাভ লোকসানের দিন। যে ব্যক্তি আল্লাহয় বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা হবে চিরস্থায়ী। এটাই মহা সাফল্য।
وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা كَفَرُواْ kafarū কুফরি করেছে وَكَذَّبُواْ wakadhabū ও মিথ্যারোপ করেছে بِـَٔايَٰتِنَآ biāyātinā আমাদের আয়াত গুলোকে أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক أَصۡحَٰبُ aṣḥābu অধিবাসী ٱلنَّارِ l-nāri দোজখের خَٰلِدِينَ khālidīna বসবাসকারী স্থায়ী فِيهَاۖ fīhā তার মধ্যে وَبِئۡسَ wabi'sa এবং কত নিকৃষ্ট ٱلۡمَصِيرُ l-maṣīru প্রত্যাবর্তন স্থল
wa-alladhīna kafarū wakadhabū biāyātinā ulāika aṣḥābu l-nāri khālidīna fīhā wabi'sa l-maṣīru
কিন্তু যারা কুফরী করে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে, কত মন্দ ঐ প্রত্যাবর্তনস্থল!
مَآ mā না أَصَابَ aṣāba আপতিত হয় مِن min কোন مُّصِيبَةٍ muṣībatin মুসিবত إِلَّا illā ব্যতিরেকে بِإِذۡنِ bi-idh'ni অনুমতি ٱللَّهِۗ l-lahi আল্লাহ্র وَمَن waman এবং যে يُؤۡمِنۢ yu'min ঈমান আনে بِٱللَّهِ bil-lahi আল্লাহ্র উপরে يَهۡدِ yahdi হেদায়াত দেন তিনি قَلۡبَهُۥۚ qalbahu তার অন্তরকে وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ بِكُلِّ bikulli সব شَيۡءٍ shayin কিছু (সম্পর্কে) عَلِيمٞ ʿalīmun খুব অবগত
mā aṣāba min muṣībatin illā bi-idh'ni l-lahi waman yu'min bil-lahi yahdi qalbahu wal-lahu bikulli shayin ʿalīmun
আল্লাহর অনুমতি ব্যতিরেকে কোন বিপদই আপতিত হয়না এবং যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ব বিষয়ে সম্যক অবগত।
وَأَطِيعُواْ wa-aṭīʿū এবং তোমরা আনুগত্য কর ٱللَّهَ l-laha আল্লাহ্র وَأَطِيعُواْ wa-aṭīʿū ও আনুগত্য কর ٱلرَّسُولَۚ l-rasūla রাসূলের فَإِن fa-in অতঃপর যদি تَوَلَّيۡتُمۡ tawallaytum তোমরা ফিরে যাও فَإِنَّمَا fa-innamā তবে মূলতঃ عَلَىٰ ʿalā উপর رَسُولِنَا rasūlinā আমাদের রাসূলের ٱلۡبَلَٰغُ l-balāghu পৌঁছান (দায়িত্ব) ٱلۡمُبِينُ l-mubīnu সুস্পষ্টভাবে
wa-aṭīʿū l-laha wa-aṭīʿū l-rasūla fa-in tawallaytum fa-innamā ʿalā rasūlinā l-balāghu l-mubīnu
আল্লাহর আনুগত্য কর এবং তাঁর রাসূলের আনুগত্য কর, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমার রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে প্রচার করা।
ٱللَّهُ al-lahu আল্লাহ্ لَآ lā নেই إِلَٰهَ ilāha ইলাহ إِلَّا illā ছাড়া هُوَۚ huwa তিনি وَعَلَى waʿalā এবং উপর ٱللَّهِ l-lahi আল্লাহ্র فَلۡيَتَوَكَّلِ falyatawakkali সুতরাং ভরসা করুক ٱلۡمُؤۡمِنُونَ l-mu'minūna মু'মিনগণ
al-lahu lā ilāha illā huwa waʿalā l-lahi falyatawakkali l-mu'minūna
আল্লাহ ব্যতীত কোন মা‘বূদ নেই; সুতরাং মু’মিনরা যেন আল্লাহ উপরই নির্ভর করে।
يَٰٓأَيُّهَا yāayyuhā ওহে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُوٓاْ āmanū ঈমান এনেছো إِنَّ inna নিশ্চয় مِنۡ min মধ্যে أَزۡوَٰجِكُمۡ azwājikum তোমাদের স্ত্রীদের وَأَوۡلَٰدِكُمۡ wa-awlādikum ও তোমাদের সন্তান সন্ততিদের (কেউ কেউ) عَدُوّٗا ʿaduwwan শত্রু لَّكُمۡ lakum তোমাদের জন্যে فَٱحۡذَرُوهُمۡۚ fa-iḥ'dharūhum অতএব তাদের থেকে সতর্ক হও وَإِن wa-in এবং যদি تَعۡفُواْ taʿfū তোমরা মার্জনা কর وَتَصۡفَحُواْ wataṣfaḥū ও তোমরা উপেক্ষা কর وَتَغۡفِرُواْ wataghfirū এবং তোমরা মাফ কর فَإِنَّ fa-inna তবে নিশ্চয় ٱللَّهَ l-laha আল্লাহ্ غَفُورٞ ghafūrun ক্ষমাশীল رَّحِيمٌ raḥīmun মেহেরবান
yāayyuhā alladhīna āmanū inna min azwājikum wa-awlādikum ʿaduwwan lakum fa-iḥ'dharūhum wa-in taʿfū wataṣfaḥū wataghfirū fa-inna l-laha ghafūrun raḥīmun
হে মু’মিনগণ! তোমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিদের মধ্যে কেহ কেহ তোমাদের শত্রু, অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থেক। তোমরা যদি তাদেরকে মার্জনা কর, তাদের দোষ ক্রটি উপেক্ষা কর এবং তাদেরকে ক্ষমা কর তাহলে জেনে রেখ যে, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
إِنَّمَآ innamā মূলতঃ أَمۡوَٰلُكُمۡ amwālukum তোমাদের মালগুলো وَأَوۡلَٰدُكُمۡ wa-awlādukum ও তোমাদের সন্তান সন্ততিরা فِتۡنَةٞۚ fit'natun পরীক্ষা وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ عِندَهُۥٓ ʿindahu তাঁর কাছে (আছে) أَجۡرٌ ajrun প্রতিফল عَظِيمٞ ʿaẓīmun বড়
innamā amwālukum wa-awlādukum fit'natun wal-lahu ʿindahu ajrun ʿaẓīmun
তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহরই নিকট রয়েছে মহা পুরস্কার।
فَٱتَّقُواْ fa-ittaqū অতএব তোমরা ভয় করো ٱللَّهَ l-laha আল্লাহকে مَا mā যতটা ٱسۡتَطَعۡتُمۡ is'taṭaʿtum তোমরা পারো وَٱسۡمَعُواْ wa-is'maʿū ও তোমরা শুনো وَأَطِيعُواْ wa-aṭīʿū ও তোমরা আনুগত্য করো وَأَنفِقُواْ wa-anfiqū তোমরা খরচ করো خَيۡرٗا khayran উত্তম لِّأَنفُسِكُمۡۗ li-anfusikum তোমাদের নিজেদের জন্যে وَمَن waman এবং যে يُوقَ yūqa রক্ষা পেল شُحَّ shuḥḥa সংকীর্ণতা (থেকে) نَفۡسِهِۦ nafsihi তার মনের فَأُوْلَٰٓئِكَ fa-ulāika তবে ঐসব লোক هُمُ humu তারাই ٱلۡمُفۡلِحُونَ l-muf'liḥūna সফলকাম
fa-ittaqū l-laha mā is'taṭaʿtum wa-is'maʿū wa-aṭīʿū wa-anfiqū khayran li-anfusikum waman yūqa shuḥḥa nafsihi fa-ulāika humu l-muf'liḥūna
তোমরা আল্লাহকে যথাযথ ভয় কর, শোন, আনুগত্য কর ও ব্যয় কর তোমাদের নিজেদেরই কল্যাণে; যারা অন্তরের কার্পণ্য হতে মুক্ত তারাই সফলকাম।
إِن in যদি تُقۡرِضُواْ tuq'riḍū তোমরা কর্জ দাও ٱللَّهَ l-laha আল্লাহকে قَرۡضًا qarḍan কর্জ حَسَنٗا ḥasanan উত্তম يُضَٰعِفۡهُ yuḍāʿif'hu তা বহু গুণ করবেন لَكُمۡ lakum তোমাদের জন্যে وَيَغۡفِرۡ wayaghfir ও মাফ করবেন لَكُمۡۚ lakum তোমাদেরকে وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ্ شَكُورٌ shakūrun গুণগ্রাহী حَلِيمٌ ḥalīmun ধৈর্যশীল
in tuq'riḍū l-laha qarḍan ḥasanan yuḍāʿif'hu lakum wayaghfir lakum wal-lahu shakūrun ḥalīmun
যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান কর তাহলে তিনি তোমাদের জন্য ওটা দ্বিগুণ বৃদ্ধি করবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী ও সহনশীল।
عَٰلِمُ ʿālimu পরিজ্ঞাতা ٱلۡغَيۡبِ l-ghaybi অদৃশ্যের وَٱلشَّهَٰدَةِ wal-shahādati ও দৃশ্যের ٱلۡعَزِيزُ l-ʿazīzu মহাপরাক্রমশালী ٱلۡحَكِيمُ l-ḥakīmu প্রজ্ঞাময়
ʿālimu l-ghaybi wal-shahādati l-ʿazīzu l-ḥakīmu
তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
← পূর্ববর্তী সূরা আল-মুনাফিকুন পরবর্তী সূরা → আত-তালাক