আল-মুত্বাফফিফীন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

83:1

waylun lil'muṭaffifīna

মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়,

83:2

alladhīna idhā ik'tālū ʿalā l-nāsi yastawfūna

যারা লোকের নিকট হতে মেপে নেয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে।

83:3

wa-idhā kālūhum aw wazanūhum yukh'sirūna

এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়।

83:4

alā yaẓunnu ulāika annahum mabʿūthūna

তারা কি চিন্তা করেনা যে, তারা পুনরুত্থিত হবে,

83:5

liyawmin ʿaẓīmin

সেই মহান দিনে;

83:6

yawma yaqūmu l-nāsu lirabbi l-ʿālamīna

যে দিন দাঁড়াবে সমস্ত মানুষ জগতসমূহের রবের সম্মুখে!

83:7

kallā inna kitāba l-fujāri lafī sijjīnin

না, না, কখনই না; পাপাচারীদের ‘আমলনামা নিশ্চয়ই সিজ্জীনে থাকে;

83:8

wamā adrāka mā sijjīnun

সিজ্জীন কি তা কি তুমি জান?

83:9

kitābun marqūmun

ওটা হচ্ছে লিখিত পুস্তক।

83:10

waylun yawma-idhin lil'mukadhibīna

সেদিন মন্দ পরিণাম হবে মিথ্যাচারীদের –

83:11

alladhīna yukadhibūna biyawmi l-dīni

যারা কর্মফল দিনকে অস্বীকার করে,

83:12

wamā yukadhibu bihi illā kullu muʿ'tadin athīmin

আর সীমা লংঘনকারী মহাপাপী ব্যতীত কেহই ওকে মিথ্যা বলতে পারেনা।

83:13

idhā tut'lā ʿalayhi āyātunā qāla asāṭīru l-awalīna

তার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলেঃ এটাতো পূরাকালীন কাহিনী।

83:14

kallā bal rāna ʿalā qulūbihim mā kānū yaksibūna

না, এটা সত্য নয়, বরং তাদের কৃতকর্মের ফলেই তাদের মনের উপর মরিচা জমে গেছে।

83:15

kallā innahum ʿan rabbihim yawma-idhin lamaḥjūbūna

না, অবশ্যই সেদিন তারা তাদের রবের সাক্ষাত হতে অন্তরীণ থাকবে;

83:16

thumma innahum laṣālū l-jaḥīmi

অনন্তর নিশ্চয়ই তারা জাহান্নামে প্রবেশ করবে;

83:17

thumma yuqālu hādhā alladhī kuntum bihi tukadhibūna

অতঃপর বলা হবেঃ এটাই তা যা তোমরা অস্বীকার করতে।

83:18

kallā inna kitāba l-abrāri lafī ʿilliyyīna

অবশ্যই পুণ্যবানদের ‘আমলনামা ইল্লিয়্যীনে থাকবে,

83:19

wamā adrāka mā ʿilliyyūna

ইল্লিয়্যীন কি তা কি তুমি জান?

83:20

kitābun marqūmun

(তা হচ্ছে) লিখিত পুস্তক।

83:21

yashhaduhu l-muqarabūna

আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরা ওটা প্রত্যক্ষ করবে।

83:22

inna l-abrāra lafī naʿīmin

সৎ আমলকারীতো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে।

83:23

ʿalā l-arāiki yanẓurūna

তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবে।

83:24

taʿrifu fī wujūhihim naḍrata l-naʿīmi

তুমি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবে,

83:25

yus'qawna min raḥīqin makhtūmin

তাদেরকে মোহরযুক্ত বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে,

83:26

khitāmuhu mis'kun wafī dhālika falyatanāfasi l-mutanāfisūna

ওর মোহর হচ্ছে কস্তুরীর। আর থাকে যদি কারও কোন আকাংখা বা কামনা, তাহলে তারা এরই কামনা করুক।

83:27

wamizājuhu min tasnīmin

ওর মিশ্রণ হবে তাসনীমের।

83:28

ʿaynan yashrabu bihā l-muqarabūna

এটি একটি প্রস্রবণ, যা হতে নৈকট্য প্রাপ্ত ব্যক্তিরা পান করে।

83:29

inna alladhīna ajramū kānū mina alladhīna āmanū yaḍḥakūna

অপরাধীরা মু’মিনদেরকে উপহাস করত,

83:30

wa-idhā marrū bihim yataghāmazūna

এবং তারা যখন মু’মিনদের নিকট দিয়ে যেত তখন,

লোড হচ্ছে…