بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
wal-nāziʿāti gharqan
শপথ তাদের যারা নির্মমভাবে উৎপাটন করে,
wal-nāshiṭāti nashṭan
এবং যারা মৃদুভাবে বন্ধন মুক্ত করে দেয়,
wal-sābiḥāti sabḥan
এবং যারা তীব্র গতিতে সন্তরণ করে,
fal-sābiqāti sabqan
এবং যারা দ্রুত বেগে অগ্রসর হয়,
fal-mudabirāti amran
অতঃপর যারা সকল কর্ম নির্বাহ করে।
yawma tarjufu l-rājifatu
সেদিন প্রথম শিঙ্গাধ্বনি প্রকম্পিত করবে,
tatbaʿuhā l-rādifatu
ওকে অনুসরণ করবে পরবর্তী শিঙ্গাধ্বনি।
qulūbun yawma-idhin wājifatun
কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে,
abṣāruhā khāshiʿatun
তাদের দৃষ্টি ভীতি বিহবলতায় অবনমিত হবে।
yaqūlūna a-innā lamardūdūna fī l-ḥāfirati
তারা বলেঃ আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই –
a-idhā kunnā ʿiẓāman nakhiratan
গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও?
qālū til'ka idhan karratun khāsiratun
তারা বলেঃ তা’ই যদি হয় তাহলেতো এটা সর্বনাশা প্রত্যাবর্তন!
fa-innamā hiya zajratun wāḥidatun
এটাতো এক বিকট শব্দ মাত্র;
fa-idhā hum bil-sāhirati
ফলে তখনই মাইদানে তাদের আবির্ভাব হবে।
hal atāka ḥadīthu mūsā
তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি?
idh nādāhu rabbuhu bil-wādi l-muqadasi ṭuwan
যখন তার রাব্ব পবিত্র ‘তূওয়া’ প্রান্তরে তাকে সম্বোধন করে বলেছিলেন –
idh'hab ilā fir'ʿawna innahu ṭaghā
ফির‘আউনের নিকট যাও, সেতো সীমা লংঘন করেছে,
faqul hal laka ilā an tazakkā
এবং (তাকে) বলঃ তুমি কি শুদ্ধাচারী হতে চাও?
wa-ahdiyaka ilā rabbika fatakhshā
আর আমি তোমাকে তোমার রবের পথে পরিচালিত করি যাতে তুমি তাঁকে ভয় কর।
fa-arāhu l-āyata l-kub'rā
অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো।
fakadhaba waʿaṣā
কিন্তু সে অস্বীকার করল এবং অবাধ্য হল।
thumma adbara yasʿā
অতঃপর সে পশ্চাৎ ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল।
faḥashara fanādā
সে সকলকে সমবেত করল এবং উচ্চৈঃস্বরে ঘোষণা করল,
faqāla anā rabbukumu l-aʿlā
আর বললঃ আমিই তোমাদের শ্রেষ্ঠ রাব্ব।
fa-akhadhahu l-lahu nakāla l-ākhirati wal-ūlā
ফলে আল্লাহ তাকে ধৃত করলেন আখিরাতের ও ইহকালের দন্ডের নিমিত্ত।
inna fī dhālika laʿib'ratan liman yakhshā
যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
a-antum ashaddu khalqan ami l-samāu banāhā
তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই এটা নির্মাণ করেছেন।
rafaʿa samkahā fasawwāhā
তিনি এটাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন।
wa-aghṭasha laylahā wa-akhraja ḍuḥāhā
এবং তিনি ওর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং ওর জ্যোতি বিনির্গত করেছেন।
wal-arḍa baʿda dhālika daḥāhā
এবং পৃথিবীকে এরপর বিস্তৃত করেছেন।
লোড হচ্ছে…