بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
سُورَةٌ sūratun (এটা) একটি সূরা أَنزَلۡنَٰهَا anzalnāhā তা আমরা অবতীর্ণ করেছি وَفَرَضۡنَٰهَا wafaraḍnāhā ও এর (বিধানকে) আমরা ফরজ করেছি وَأَنزَلۡنَا wa-anzalnā এবং আমরা অবতীর্ণ করেছি فِيهَآ fīhā তার মধ্যে ءَايَٰتِۭ āyātin আয়াতসমূহ بَيِّنَٰتٖ bayyinātin সুস্পষ্ট لَّعَلَّكُمۡ laʿallakum সম্ভবতঃ তোমরা تَذَكَّرُونَ tadhakkarūna উপদেশ গ্রহণ করবে
sūratun anzalnāhā wafaraḍnāhā wa-anzalnā fīhā āyātin bayyinātin laʿallakum tadhakkarūna
এটি একটি সূরা, এটি আমি অবতীর্ণ করেছি এবং এর বিধানকে অবশ্য পালনীয় করেছি, এতে আমি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।
ٱلزَّانِيَةُ al-zāniyatu ব্যভিচারিণী وَٱلزَّانِي wal-zānī ও ব্যভিচারী فَٱجۡلِدُواْ fa-ij'lidū অতঃপর তোমরা দোররা মারবে كُلَّ kulla প্রত্যেক وَٰحِدٖ wāḥidin একজনকে مِّنۡهُمَا min'humā তাদের দুজনার মধ্য হ'তে مِاْئَةَ mi-ata একশত جَلۡدَةٖۖ jaldatin দোররা وَلَا walā আর না (যেন) تَأۡخُذۡكُم takhudh'kum তোমাদেরকে প্রভাবিত করে بِهِمَا bihimā প্রতি তাদের দু'জনের رَأۡفَةٞ rafatun দয়া অনুকম্পা فِي fī ব্যাপারে دِينِ dīni দ্বীনের ٱللَّهِ l-lahi আল্লাহর إِن in যদি كُنتُمۡ kuntum তোমরা থাকো تُؤۡمِنُونَ tu'minūna তোমরা ঈমান আনো بِٱللَّهِ bil-lahi প্রতি আল্লাহর وَٱلۡيَوۡمِ wal-yawmi ও দিনের ٱلۡأٓخِرِۖ l-ākhiri শেষ (প্রতি) وَلۡيَشۡهَدۡ walyashhad আর যেন প্রত্যক্ষ করে عَذَابَهُمَا ʿadhābahumā দু'জনের শাস্তি তাদের طَآئِفَةٞ ṭāifatun একদল مِّنَ mina মধ্য হ'তে ٱلۡمُؤۡمِنِينَ l-mu'minīna মু'মিনদের
al-zāniyatu wal-zānī fa-ij'lidū kulla wāḥidin min'humā mi-ata jaldatin walā takhudh'kum bihimā rafatun fī dīni l-lahi in kuntum tu'minūna bil-lahi wal-yawmi l-ākhiri walyashhad ʿadhābahumā ṭāifatun mina l-mu'minīna
ব্যভিচারিণী ও ব্যভিচারী - নারী ও পুরুষ প্রত্যেককে একশ’ কশাঘাত করবে, আল্লাহর বিধান কার্যকরী করতে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও; মু’মিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।
ٱلزَّانِي al-zānī ব্যভিচারী لَا lā না يَنكِحُ yankiḥu বিয়ে করবে (অন্য কাউকে) إِلَّا illā ছাড়া زَانِيَةً zāniyatan ব্যভিচারিণীকে أَوۡ aw অথবা مُشۡرِكَةٗ mush'rikatan মুশরিক নারীকে وَٱلزَّانِيَةُ wal-zāniyatu আর ব্যভিচারিণী لَا lā না يَنكِحُهَآ yankiḥuhā তাকে বিয়ে করবে (অন্য কেউ) إِلَّا illā ছাড়া زَانٍ zānin ব্যভিচারী أَوۡ aw অথবা مُشۡرِكٞۚ mush'rikun মুশরিক وَحُرِّمَ waḥurrima এবং নিষিদ্ধ করা হলো ذَٰلِكَ dhālika এটা عَلَى ʿalā জন্যে ٱلۡمُؤۡمِنِينَ l-mu'minīna মু'মিনদের
al-zānī lā yankiḥu illā zāniyatan aw mush'rikatan wal-zāniyatu lā yankiḥuhā illā zānin aw mush'rikun waḥurrima dhālika ʿalā l-mu'minīna
ব্যভিচারী ব্যভিচারিনী অথবা মুশরিক নারীকে ব্যতীত বিয়ে করেনা এবং ব্যভিচারিনীকে ব্যভিচারী অথবা মুশরিক ব্যতীত কেহ বিয়ে করেনা, মু’মিনদের জন্য এদেরকে নিষিদ্ধ করা হয়েছে।
وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা يَرۡمُونَ yarmūna অপবাদ দেয় ٱلۡمُحۡصَنَٰتِ l-muḥ'ṣanāti পবিত্র রমণীদেরকে ثُمَّ thumma এরপর لَمۡ lam না يَأۡتُواْ yatū তারা আসে بِأَرۡبَعَةِ bi-arbaʿati নিয়ে চারজন شُهَدَآءَ shuhadāa সাক্ষী فَٱجۡلِدُوهُمۡ fa-ij'lidūhum তখন দোররা লাগাও তাদেরকে ثَمَٰنِينَ thamānīna আশি جَلۡدَةٗ jaldatan দোররা وَلَا walā আর না تَقۡبَلُواْ taqbalū তোমরা গ্রহণ করবে لَهُمۡ lahum জন্যে তাদের (হ'তে) شَهَٰدَةً shahādatan সাক্ষ্য أَبَدٗاۚ abadan কখনও وَأُوْلَٰٓئِكَ wa-ulāika এবং ঐসবলোক هُمُ humu তারাই ٱلۡفَٰسِقُونَ l-fāsiqūna সত্যত্যাগী (ফাসেক)
wa-alladhīna yarmūna l-muḥ'ṣanāti thumma lam yatū bi-arbaʿati shuhadāa fa-ij'lidūhum thamānīna jaldatan walā taqbalū lahum shahādatan abadan wa-ulāika humu l-fāsiqūna
যারা সতী-সাধ্বী রমনীর প্রতি অপবাদ আরোপ করে এবং চারজন সাক্ষী হাজির করেনা, তাদেরকে আশিটি কশাঘাত করবে এবং কখনও তাদের সাক্ষ্য গ্রহণ করবেনা; তারাই সত্যত্যাগী।
إِلَّا illā ছাড়া ٱلَّذِينَ alladhīna (তারা) যারা تَابُواْ tābū তওবা করেছে مِنۢ min থেকে بَعۡدِ baʿdi পর ذَٰلِكَ dhālika এর وَأَصۡلَحُواْ wa-aṣlaḥū ও সংশোধন করেছে فَإِنَّ fa-inna তাহ'লে নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ غَفُورٞ ghafūrun ক্ষমাশীল رَّحِيمٞ raḥīmun পরম দয়ালু
illā alladhīna tābū min baʿdi dhālika wa-aṣlaḥū fa-inna l-laha ghafūrun raḥīmun
তবে যদি এরপর তারা তাওবাহ করে ও নিজেদেরকে সংশোধন করে, আল্লাহতো ক্ষমাশীল, পরম দয়ালু।
وَٱلَّذِينَ wa-alladhīna আর যারা يَرۡمُونَ yarmūna অপবাদ দেয় أَزۡوَٰجَهُمۡ azwājahum তাদের স্ত্রীদেরকে وَلَمۡ walam আর না يَكُن yakun থাকে لَّهُمۡ lahum তাদের কাছে شُهَدَآءُ shuhadāu কোন সাক্ষী إِلَّآ illā ছাড়া أَنفُسُهُمۡ anfusuhum তাদের নিজেদের فَشَهَٰدَةُ fashahādatu তখন সাক্ষ্য أَحَدِهِمۡ aḥadihim তাদের একজনের أَرۡبَعُ arbaʿu চারবার شَهَٰدَٰتِۭ shahādātin (কসম খেয়ে) সাক্ষ্য দিবে بِٱللَّهِ bil-lahi যে আল্লাহর (নামে) إِنَّهُۥ innahu নিশ্চয়ই সে لَمِنَ lamina অবশ্যই অন্তর্ভুক্ত ٱلصَّٰدِقِينَ l-ṣādiqīna সত্যবাদীদের
wa-alladhīna yarmūna azwājahum walam yakun lahum shuhadāu illā anfusuhum fashahādatu aḥadihim arbaʿu shahādātin bil-lahi innahu lamina l-ṣādiqīna
এবং যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাদের কোন সাক্ষী নেই, তাদের প্রত্যেকের সাক্ষ্য এই হবে যে, সে আল্লাহর নামে চার বার শপথ করে বলবে যে, সে অবশ্যই সত্যবাদী।
وَٱلۡخَٰمِسَةُ wal-khāmisatu আর পঞ্চমবার (বলবে) أَنَّ anna যে لَعۡنَتَ laʿnata অভিশাপ ٱللَّهِ l-lahi আল্লাহর عَلَيۡهِ ʿalayhi তার উপর (পড়ুক) إِن in যদি كَانَ kāna সে হয় مِنَ mina অন্তর্ভুক্ত ٱلۡكَٰذِبِينَ l-kādhibīna মিথ্যাবাদীদের
wal-khāmisatu anna laʿnata l-lahi ʿalayhi in kāna mina l-kādhibīna
আর পঞ্চম বারে বলবে যে, সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তার উপর নেমে আসবে আল্লাহর লা’নত।
وَيَدۡرَؤُاْ wayadra-u আর রহিত হবে عَنۡهَا ʿanhā তার (অর্থাৎ স্ত্রীলোকটি) হ'তে ٱلۡعَذَابَ l-ʿadhāba শাস্তি أَن an (এভাবে) যে تَشۡهَدَ tashhada সে শপথ করে সাক্ষ্য দিবে أَرۡبَعَ arbaʿa চারবার شَهَٰدَٰتِۭ shahādātin সাক্ষ্য بِٱللَّهِ bil-lahi নামে আল্লাহর إِنَّهُۥ innahu সে (অর্থাৎ পুরুষটি) নিশ্চয়ই لَمِنَ lamina অবশ্যই অন্তর্ভুক্ত ٱلۡكَٰذِبِينَ l-kādhibīna মিথ্যাবাদীদের
wayadra-u ʿanhā l-ʿadhāba an tashhada arbaʿa shahādātin bil-lahi innahu lamina l-kādhibīna
তবে স্ত্রীর শাস্তি রহিত হবে যদি সে চার বার আল্লাহর নামে শপথ করে সাক্ষ্য দেয় যে, তার স্বামীই মিথ্যাবাদী।
وَٱلۡخَٰمِسَةَ wal-khāmisata এবং পঞ্চমবার (বলবে) أَنَّ anna যে غَضَبَ ghaḍaba রাগ (পড়ুক) ٱللَّهِ l-lahi আল্লাহর عَلَيۡهَآ ʿalayhā তার (অর্থাৎ স্ত্রীলোকটির) উপর إِن in যদি كَانَ kāna (পুরুষটি) হয় مِنَ mina অন্তর্ভুক্ত ٱلصَّٰدِقِينَ l-ṣādiqīna সত্যবাদীদের
wal-khāmisata anna ghaḍaba l-lahi ʿalayhā in kāna mina l-ṣādiqīna
আর পঞ্চমবারে বলবে যে, তার স্বামী সত্যবাদী হলে তার নিজের উপর নেমে আসবে আল্লাহর গযব।
وَلَوۡلَا walawlā আর যদি না (হতো) فَضۡلُ faḍlu অনুগ্রহ ٱللَّهِ l-lahi আল্লাহর عَلَيۡكُمۡ ʿalaykum তোমাদের উপর وَرَحۡمَتُهُۥ waraḥmatuhu ও তাঁর দয়া (তবে তোমরা জটিলতায় পড়তে) وَأَنَّ wa-anna আর নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ تَوَّابٌ tawwābun তওবা গ্রহণকারী حَكِيمٌ ḥakīmun প্রজ্ঞাময়
walawlā faḍlu l-lahi ʿalaykum waraḥmatuhu wa-anna l-laha tawwābun ḥakīmun
তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেহই অব্যাহতি পেতেনা; এবং আল্লাহ তাওবাহ গ্রহণকারী ও প্রজ্ঞাময়।
إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা جَآءُو jāū তারা এসেছে بِٱلۡإِفۡكِ bil-if'ki নিয়ে অপবাদ রচনা عُصۡبَةٞ ʿuṣ'batun (তারা) একটি দল مِّنكُمۡۚ minkum তোমাদের মধ্যকার لَا lā না تَحۡسَبُوهُ taḥsabūhu তা তোমরা মনে করো شَرّٗا sharran খারাপ لَّكُمۖ lakum জন্যে তোমাদের بَلۡ bal বরং هُوَ huwa তা خَيۡرٞ khayrun ভালো لَّكُمۡۚ lakum জন্যে তোমাদের لِكُلِّ likulli জন্যে প্রত্যেক ٱمۡرِيٕٖ im'ri-in ব্যক্তির (রয়েছে) مِّنۡهُم min'hum তাদের মধ্য হ'তে مَّا mā যতটা ٱكۡتَسَبَ ik'tasaba সে অর্জন করেছে مِنَ mina হ'তে ٱلۡإِثۡمِۚ l-ith'mi পাপ وَٱلَّذِي wa-alladhī আর যে تَوَلَّىٰ tawallā দায়িত্ব নিয়েছে (নিজের উপর) كِبۡرَهُۥ kib'rahu তার বড় (অংশ) مِنۡهُمۡ min'hum মধ্য হ'তে তাদের لَهُۥ lahu জন্যে তার (রয়েছে) عَذَابٌ ʿadhābun শাস্তি عَظِيمٞ ʿaẓīmun কঠিন
inna alladhīna jāū bil-if'ki ʿuṣ'batun minkum lā taḥsabūhu sharran lakum bal huwa khayrun lakum likulli im'ri-in min'hum mā ik'tasaba mina l-ith'mi wa-alladhī tawallā kib'rahu min'hum lahu ʿadhābun ʿaẓīmun
যারা এই অপবাদ রচনা করেছে তারাতো তোমাদেরই একটি দল; এটাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করনা; বরং এটাতো তোমাদের জন্য কল্যাণকর; তাদের প্রত্যেকের জন্য রয়েছে তাদের কৃত পাপ কাজের ফল, এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে কঠিন শাস্তি।
لَّوۡلَآ lawlā কেন না إِذۡ idh যখন سَمِعۡتُمُوهُ samiʿ'tumūhu তা তোমরা শুনলে ظَنَّ ẓanna অনুমান করলো ٱلۡمُؤۡمِنُونَ l-mu'minūna মু'মিনরা وَٱلۡمُؤۡمِنَٰتُ wal-mu'minātu ও মু'মিন নারীরা بِأَنفُسِهِمۡ bi-anfusihim সম্পর্কে তাদের নিজেদের خَيۡرٗا khayran ভালো (ধারণা) وَقَالُواْ waqālū ও (কেন না) বললো هَٰذَآ hādhā "এটা إِفۡكٞ if'kun মিথ্যা অপবাদ مُّبِينٞ mubīnun সুস্পষ্ট"
lawlā idh samiʿ'tumūhu ẓanna l-mu'minūna wal-mu'minātu bi-anfusihim khayran waqālū hādhā if'kun mubīnun
এ কথা শোনার পর মু’মিন পুরুষ এবং নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারনা করেনি এবং বলেনিঃ এটাতো সুস্পষ্ট অপবাদ?
لَّوۡلَا lawlā কেন না جَآءُو jāū তারা আসলো عَلَيۡهِ ʿalayhi এ ব্যাপারে بِأَرۡبَعَةِ bi-arbaʿati নিয়ে চারজন شُهَدَآءَۚ shuhadāa সাক্ষী فَإِذۡ fa-idh কাজেই যখন لَمۡ lam নি يَأۡتُواْ yatū তারা আসে بِٱلشُّهَدَآءِ bil-shuhadāi নিয়ে সাক্ষীদেরকে فَأُوْلَٰٓئِكَ fa-ulāika তাহ'লে ঐসবলোক عِندَ ʿinda নিকটে ٱللَّهِ l-lahi আল্লাহর هُمُ humu তারাই ٱلۡكَٰذِبُونَ l-kādhibūna মিথ্যাবাদী
lawlā jāū ʿalayhi bi-arbaʿati shuhadāa fa-idh lam yatū bil-shuhadāi fa-ulāika ʿinda l-lahi humu l-kādhibūna
তারা কেন এ ব্যাপারে চার জন সাক্ষী হাযির করেনি? যেহেতু তারা সাক্ষী হাযির করেনি, সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী।
وَلَوۡلَا walawlā আর যদি না (হতো) فَضۡلُ faḍlu অনুগ্রহ ٱللَّهِ l-lahi আল্লাহর عَلَيۡكُمۡ ʿalaykum তোমাদের উপর وَرَحۡمَتُهُۥ waraḥmatuhu ও তাঁর দয়া فِي fī মধ্যে ٱلدُّنۡيَا l-dun'yā দুনিয়ার وَٱلۡأٓخِرَةِ wal-ākhirati ও আখিরাতে لَمَسَّكُمۡ lamassakum অবশ্যই তোমাদেরকে স্পর্শ করতো فِي fī মধ্যে مَآ mā যার أَفَضۡتُمۡ afaḍtum তোমরা জড়িয়ে পড়েছিলে فِيهِ fīhi সেক্ষেত্রে عَذَابٌ ʿadhābun শাস্তি عَظِيمٌ ʿaẓīmun কঠিন
walawlā faḍlu l-lahi ʿalaykum waraḥmatuhu fī l-dun'yā wal-ākhirati lamassakum fī mā afaḍtum fīhi ʿadhābun ʿaẓīmun
দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে, তোমরা যাতে লিপ্ত ছিলে তজ্জন্য কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করত।
إِذۡ idh যখন تَلَقَّوۡنَهُۥ talaqqawnahu তা তোমরা ছড়াচ্ছিলে بِأَلۡسِنَتِكُمۡ bi-alsinatikum দিয়ে তোমাদের জিহ্বা وَتَقُولُونَ wataqūlūna ও বলছিলে بِأَفۡوَاهِكُم bi-afwāhikum দিয়ে তোমাদের মুখ مَّا mā যার لَيۡسَ laysa নেই لَكُم lakum তোমাদের بِهِۦ bihi সম্পর্কে সে عِلۡمٞ ʿil'mun কোন জ্ঞান وَتَحۡسَبُونَهُۥ wataḥsabūnahu আর তা তোমরা মনে করছিলে هَيِّنٗا hayyinan তুচ্ছ وَهُوَ wahuwa অথচ তা عِندَ ʿinda নিকট ٱللَّهِ l-lahi আল্লাহর عَظِيمٞ ʿaẓīmun গুরুতর
idh talaqqawnahu bi-alsinatikum wataqūlūna bi-afwāhikum mā laysa lakum bihi ʿil'mun wataḥsabūnahu hayyinan wahuwa ʿinda l-lahi ʿaẓīmun
যখন তোমরা লোকমুখে এটা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করছিলে যার কোন জ্ঞান তোমাদের ছিলনা এবং তোমরা একে তুচ্ছ গন্য করেছিলে, যদিও আল্লাহর নিকট ছিল এটা গুরুতর বিষয়।
وَلَوۡلَآ walawlā এবং কেন না إِذۡ idh যখন سَمِعۡتُمُوهُ samiʿ'tumūhu তা তোমরা শুনেছিলে قُلۡتُم qul'tum বললে তোমরা مَّا mā "নয় يَكُونُ yakūnu হবার (শোভা পায়) لَنَآ lanā জন্যে আমাদের أَن an যে نَّتَكَلَّمَ natakallama কথা বলবো আমরা بِهَٰذَا bihādhā এ বিষয়ে سُبۡحَٰنَكَ sub'ḥānaka (হে আল্লাহ) তুমি মহান পবিত্র هَٰذَا hādhā এটাতো بُهۡتَٰنٌ buh'tānun অপবাদ عَظِيمٞ ʿaẓīmun গুরুতর"
walawlā idh samiʿ'tumūhu qul'tum mā yakūnu lanā an natakallama bihādhā sub'ḥānaka hādhā buh'tānun ʿaẓīmun
এবং তোমরা যখন এটা শ্রবণ করলে তখন কেন বললেনাঃ এ বিষয়ে বলাবলি করা আমাদের উচিৎ নয়; আল্লাহ পবিত্র, মহান! এটাতো এক গুরুতর অপবাদ।
يَعِظُكُمُ yaʿiẓukumu তোমাদের উপদেশ করেন ٱللَّهُ l-lahu আল্লাহ أَن an যে (না) تَعُودُواْ taʿūdū পুনরাবৃত্তি করো لِمِثۡلِهِۦٓ limith'lihi অনুরূপ তার أَبَدًا abadan কখনও إِن in যদি كُنتُم kuntum তোমরা হয়ে থাকো مُّؤۡمِنِينَ mu'minīna মু'মিন
yaʿiẓukumu l-lahu an taʿūdū limith'lihi abadan in kuntum mu'minīna
আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেনঃ তোমরা যদি মু’মিন হও তাহলে কখনও অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করনা।
وَيُبَيِّنُ wayubayyinu এবং সুস্পষ্ট বর্ণনা করেছেন ٱللَّهُ l-lahu আল্লাহ لَكُمُ lakumu জন্যে তোমাদের ٱلۡأٓيَٰتِۚ l-āyāti আয়াতসমূহ وَٱللَّهُ wal-lahu আর আল্লাহ عَلِيمٌ ʿalīmun সর্বজ্ঞ حَكِيمٌ ḥakīmun প্রজ্ঞাময়
wayubayyinu l-lahu lakumu l-āyāti wal-lahu ʿalīmun ḥakīmun
আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ সুস্পষ্টভাবে বিবৃত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা يُحِبُّونَ yuḥibbūna পছন্দ করে أَن an যে تَشِيعَ tashīʿa প্রসার লাভ করুক ٱلۡفَٰحِشَةُ l-fāḥishatu নির্লজ্জতা فِي fī মধ্যে ٱلَّذِينَ alladhīna (তাদের) যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে لَهُمۡ lahum জন্যে তাদের عَذَابٌ ʿadhābun শাস্তি أَلِيمٞ alīmun নিদারুণ فِي fī মধ্যে ٱلدُّنۡيَا l-dun'yā দুনিয়ার وَٱلۡأٓخِرَةِۚ wal-ākhirati ও আখিরাতে وَٱللَّهُ wal-lahu আর আল্লাহ يَعۡلَمُ yaʿlamu জানেন وَأَنتُمۡ wa-antum কিন্তু তোমরা لَا lā না تَعۡلَمُونَ taʿlamūna তোমরা জানো
inna alladhīna yuḥibbūna an tashīʿa l-fāḥishatu fī alladhīna āmanū lahum ʿadhābun alīmun fī l-dun'yā wal-ākhirati wal-lahu yaʿlamu wa-antum lā taʿlamūna
যারা মু’মিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তদ শাস্তি এবং আল্লাহ জানেন, তোমরা জাননা।
وَلَوۡلَا walawlā এবং যদি না (হতো) فَضۡلُ faḍlu অনুগ্রহ ٱللَّهِ l-lahi আল্লাহর عَلَيۡكُمۡ ʿalaykum তোমাদের উপর وَرَحۡمَتُهُۥ waraḥmatuhu ও তাঁর দয়া (তবে নিকৃষ্ট পরিণাম হতো) وَأَنَّ wa-anna কিন্তু নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ رَءُوفٞ raūfun বড়ই দয়াবান رَّحِيمٞ raḥīmun পরম দয়ালু
walawlā faḍlu l-lahi ʿalaykum waraḥmatuhu wa-anna l-laha raūfun raḥīmun
তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেহই অব্যাহতি পেতেনা, এবং আল্লাহ দয়ার্দ্র ও পরম দয়ালু।
۞ يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছো لَا lā না تَتَّبِعُواْ tattabiʿū তোমরা অনুসরণ করো خُطُوَٰتِ khuṭuwāti পদাঙ্ক ٱلشَّيۡطَٰنِۚ l-shayṭāni শয়তানের وَمَن waman আর যে يَتَّبِعۡ yattabiʿ অনুসরণ করবে خُطُوَٰتِ khuṭuwāti পদাঙ্ক ٱلشَّيۡطَٰنِ l-shayṭāni শয়তানের فَإِنَّهُۥ fa-innahu তাহ'লে সে নিশ্চয়ই يَأۡمُرُ yamuru নির্দেশ দেবে بِٱلۡفَحۡشَآءِ bil-faḥshāi প্রতি নির্লজ্জতার وَٱلۡمُنكَرِۚ wal-munkari ও মন্দ কাজের وَلَوۡلَا walawlā না যদি আর (হতো) فَضۡلُ faḍlu অনুগ্রহ ٱللَّهِ l-lahi আল্লাহ্র عَلَيۡكُمۡ ʿalaykum তোমাদের উপর وَرَحۡمَتُهُۥ waraḥmatuhu ও তাঁর দয়া مَا mā না زَكَىٰ zakā পবিত্র হ'তে পারতো مِنكُم minkum তোমাদের মধ্যে مِّنۡ min কোন أَحَدٍ aḥadin একজন أَبَدٗا abadan কখনও وَلَٰكِنَّ walākinna কিন্তু ٱللَّهَ l-laha আল্লাহ্ يُزَكِّي yuzakkī পবিত্র করে দেন مَن man যাকে يَشَآءُۗ yashāu তিনি চান وَٱللَّهُ wal-lahu আর আল্লাহ্ سَمِيعٌ samīʿun সব শুনেন عَلِيمٞ ʿalīmun সব জানেন
yāayyuhā alladhīna āmanū lā tattabiʿū khuṭuwāti l-shayṭāni waman yattabiʿ khuṭuwāti l-shayṭāni fa-innahu yamuru bil-faḥshāi wal-munkari walawlā faḍlu l-lahi ʿalaykum waraḥmatuhu mā zakā minkum min aḥadin abadan walākinna l-laha yuzakkī man yashāu wal-lahu samīʿun ʿalīmun
হে মু’মিনগণ! তোমরা শাইতানের পদাংক অনুসরণ করনা; কেহ শাইতানের পদাংক অনুসরণ করলে শাইতানতো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়; আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকলে তোমাদের কেহই কখনও পবিত্র হতে পারতেনা, তবে আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন, এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
وَلَا walā আর না (যেন) يَأۡتَلِ yatali শপথ গ্রহণ করে أُوْلُواْ ulū অধিকারীরা ٱلۡفَضۡلِ l-faḍli অনুগ্রহের مِنكُمۡ minkum তোমাদের মধ্য থেকে وَٱلسَّعَةِ wal-saʿati ও প্রাচুর্যের (অধিকারীরা) أَن an যে يُؤۡتُوٓاْ yu'tū তারা দিবে (না) أُوْلِي ulī অধিকারীদের ٱلۡقُرۡبَىٰ l-qur'bā নৈকট্যের (আত্মীয় স্বজনকে) وَٱلۡمَسَٰكِينَ wal-masākīna ও অভাবগ্রস্তদেরকে وَٱلۡمُهَٰجِرِينَ wal-muhājirīna ও মুহাজিরদেরকে فِي fī মধ্যে سَبِيلِ sabīli পথের ٱللَّهِۖ l-lahi আল্লাহ্র وَلۡيَعۡفُواْ walyaʿfū এবং যেন তারা ক্ষমা করে দেয় وَلۡيَصۡفَحُوٓاْۗ walyaṣfaḥū এবং যেন দোষ-ত্রুটি উপেক্ষা করে أَلَا alā না কি تُحِبُّونَ tuḥibbūna তোমরা পছন্দ করো أَن an যে يَغۡفِرَ yaghfira ক্ষমা করবেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ لَكُمۡۚ lakum তোমাদেরকে وَٱللَّهُ wal-lahu আর আল্লাহ্ غَفُورٞ ghafūrun বড় ক্ষমাশীল رَّحِيمٌ raḥīmun পরম দয়ালু
walā yatali ulū l-faḍli minkum wal-saʿati an yu'tū ulī l-qur'bā wal-masākīna wal-muhājirīna fī sabīli l-lahi walyaʿfū walyaṣfaḥū alā tuḥibbūna an yaghfira l-lahu lakum wal-lahu ghafūrun raḥīmun
তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে, তারা আত্মীয়-স্বজন ও অভাবগ্রস্তদেরকে এবং আল্লাহর পথে যারা গৃহত্যাগ করেছে তাদেরকে কিছুই দিবেনা। তারা যেন তাদের দোষ-ক্রটি উপেক্ষা করে। তোমরা কি চাওনা যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা يَرۡمُونَ yarmūna অপবাদ দেয় ٱلۡمُحۡصَنَٰتِ l-muḥ'ṣanāti পবিত্র রমনীরা ٱلۡغَٰفِلَٰتِ l-ghāfilāti সাদাসিধা ٱلۡمُؤۡمِنَٰتِ l-mu'mināti মু'মিন নারীদেরকে لُعِنُواْ luʿinū তারা অভিশপ্ত فِي fī মধ্যে ٱلدُّنۡيَا l-dun'yā দুনিয়ার وَٱلۡأٓخِرَةِ wal-ākhirati ও আখিরাতে وَلَهُمۡ walahum এবং জন্যে তাদের عَذَابٌ ʿadhābun শাস্তি (রয়েছে) عَظِيمٞ ʿaẓīmun কঠিন
inna alladhīna yarmūna l-muḥ'ṣanāti l-ghāfilāti l-mu'mināti luʿinū fī l-dun'yā wal-ākhirati walahum ʿadhābun ʿaẓīmun
যারা সাধ্বী, সরলমনা ও বিশ্বাসী নারীর প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি।
يَوۡمَ yawma সেদিন تَشۡهَدُ tashhadu সাক্ষ্য দিবে عَلَيۡهِمۡ ʿalayhim তাদের বিরুদ্ধে أَلۡسِنَتُهُمۡ alsinatuhum তাদের জিহ্বাগুলো وَأَيۡدِيهِمۡ wa-aydīhim ও তাদের হাতগুলো وَأَرۡجُلُهُم wa-arjuluhum ও তাদের পাগুলো بِمَا bimā ঐ বিষয়ে যা كَانُواْ kānū তারা ছিলো يَعۡمَلُونَ yaʿmalūna তারা কাজ করে
yawma tashhadu ʿalayhim alsinatuhum wa-aydīhim wa-arjuluhum bimā kānū yaʿmalūna
যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জিহবা, তাদের হাত এবং তাদের পা তাদের কৃতকর্ম সম্বন্ধে –
يَوۡمَئِذٖ yawma-idhin সেদিন يُوَفِّيهِمُ yuwaffīhimu তাদেরকে পুরোপুরি দিবেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ دِينَهُمُ dīnahumu তাদের প্রতিদান ٱلۡحَقَّ l-ḥaqa যথাযোগ্য وَيَعۡلَمُونَ wayaʿlamūna আর তারা জানবে أَنَّ anna যে ٱللَّهَ l-laha আল্লাহ هُوَ huwa তিনিই ٱلۡحَقُّ l-ḥaqu সত্য ٱلۡمُبِينُ l-mubīnu (সত্যের) সুস্পষ্ট প্রকাশক
yawma-idhin yuwaffīhimu l-lahu dīnahumu l-ḥaqa wayaʿlamūna anna l-laha huwa l-ḥaqu l-mubīnu
সেদিন আল্লাহ তাদের প্রাপ্ত প্রতিফল পুরোপুরি দিবেন এবং তারা জানবে যে, আল্লাহই সত্য, স্পষ্ট প্রকাশক।
ٱلۡخَبِيثَٰتُ al-khabīthātu দুশ্চরিত্রা নারীরা لِلۡخَبِيثِينَ lil'khabīthīna জন্যে দুশ্চরিত্র পুরুষদের (যোগ্য) وَٱلۡخَبِيثُونَ wal-khabīthūna ও দুশ্চরিত্র পুরুষরা لِلۡخَبِيثَٰتِۖ lil'khabīthāti জন্যে দুশ্চরিত্রা নারীদের (যোগ্য) وَٱلطَّيِّبَٰتُ wal-ṭayibātu এবং সচ্চরিত্রা নারীরা لِلطَّيِّبِينَ lilṭṭayyibīna জন্যে সচ্চরিত্র পুরুষের (যোগ্য) وَٱلطَّيِّبُونَ wal-ṭayibūna ও সচ্চরিত্র পুরুষরা لِلطَّيِّبَٰتِۚ lilṭṭayyibāti জন্যে সচ্চরিত্রা নারীদের (যোগ্য) أُوْلَٰٓئِكَ ulāika ঐসবলোক مُبَرَّءُونَ mubarraūna মুক্ত مِمَّا mimmā তাহ'তে যা يَقُولُونَۖ yaqūlūna তারা বলে لَهُم lahum জন্যে তাদের (রয়েছে) مَّغۡفِرَةٞ maghfiratun ক্ষমা وَرِزۡقٞ wariz'qun ও জীবিকা كَرِيمٞ karīmun সম্মানিত
al-khabīthātu lil'khabīthīna wal-khabīthūna lil'khabīthāti wal-ṭayibātu lilṭṭayyibīna wal-ṭayibūna lilṭṭayyibāti ulāika mubarraūna mimmā yaqūlūna lahum maghfiratun wariz'qun karīmun
দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য; দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য; সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। লোকে যা বলে এরা তা থেকে পবিত্র; এদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা।
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছো لَا lā না تَدۡخُلُواْ tadkhulū তোমরা প্রবেশ করো بُيُوتًا buyūtan ঘরগুলোতে (অন্যদের) غَيۡرَ ghayra ছাড়া بُيُوتِكُمۡ buyūtikum তোমাদের ঘরগুলো حَتَّىٰ ḥattā যতক্ষণ না تَسۡتَأۡنِسُواْ tastanisū তোমরা অনুমতি চাও (ও পাও) وَتُسَلِّمُواْ watusallimū ও তোমরা সালাম দাও عَلَىٰٓ ʿalā উপর أَهۡلِهَاۚ ahlihā তারা অধিবাসীদের ذَٰلِكُمۡ dhālikum এটা خَيۡرٞ khayrun উত্তম لَّكُمۡ lakum জন্যে তোমাদের لَعَلَّكُمۡ laʿallakum আশা করা যায় তোমরা تَذَكَّرُونَ tadhakkarūna তোমরা উপদেশ গ্রহণ করবে
yāayyuhā alladhīna āmanū lā tadkhulū buyūtan ghayra buyūtikum ḥattā tastanisū watusallimū ʿalā ahlihā dhālikum khayrun lakum laʿallakum tadhakkarūna
হে মু’মিনগণ! তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারও গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করনা; এটাই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।
فَإِن fa-in তবে যদি لَّمۡ lam না تَجِدُواْ tajidū তোমরা পাও فِيهَآ fīhā তার মধ্যে أَحَدٗا aḥadan কাউকে فَلَا falā তাহ'লে না تَدۡخُلُوهَا tadkhulūhā তাতে তোমরা প্রবেশ করো حَتَّىٰ ḥattā যতক্ষণ না يُؤۡذَنَ yu'dhana অনুমতি দেয়া হয় لَكُمۡۖ lakum তোমাদের জন্যে وَإِن wa-in আর যদি قِيلَ qīla বলা হয় لَكُمُ lakumu তোমাদেরকে ٱرۡجِعُواْ ir'jiʿū "তোমরা ফিরে যাও" فَٱرۡجِعُواْۖ fa-ir'jiʿū তাহ'লে তোমরা ফিরে যাও هُوَ huwa তা أَزۡكَىٰ azkā পবিত্রতম لَكُمۡۚ lakum জন্যে তোমাদের وَٱللَّهُ wal-lahu আর আল্লাহ্ بِمَا bimā ঐ বিষয়ে যা تَعۡمَلُونَ taʿmalūna তোমরা করো (সে সম্পর্কে) عَلِيمٞ ʿalīmun খুব অবহিত
fa-in lam tajidū fīhā aḥadan falā tadkhulūhā ḥattā yu'dhana lakum wa-in qīla lakumu ir'jiʿū fa-ir'jiʿū huwa azkā lakum wal-lahu bimā taʿmalūna ʿalīmun
যদি তোমরা গৃহে কেহকে না পাও তাহলে তাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেয়া হয়। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তাহলে তোমরা ফিরে যাবে, এটাই তোমাদের জন্য উত্তম এবং তোমরা যা কর সেই সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত।
لَّيۡسَ laysa নেই عَلَيۡكُمۡ ʿalaykum তোমাদের উপর جُنَاحٌ junāḥun কোন পাপ أَن an যে تَدۡخُلُواْ tadkhulū তোমরা প্রবেশ করবে بُيُوتًا buyūtan (এমন) ঘরগুলোতে غَيۡرَ ghayra (যা) নয় مَسۡكُونَةٖ maskūnatin বসবাসের স্থান (কারো) فِيهَا fīhā তার মধ্যে (আছে) مَتَٰعٞ matāʿun সামগ্রী দ্রব্য لَّكُمۡۚ lakum তোমাদের (সবার জন্যে) وَٱللَّهُ wal-lahu আর আল্লাহ্ يَعۡلَمُ yaʿlamu জানেন مَا mā যা تُبۡدُونَ tub'dūna তোমরা প্রকাশ করো وَمَا wamā আর যা تَكۡتُمُونَ taktumūna তোমরা গোপন করো
laysa ʿalaykum junāḥun an tadkhulū buyūtan ghayra maskūnatin fīhā matāʿun lakum wal-lahu yaʿlamu mā tub'dūna wamā taktumūna
যে গৃহে কেহ বাস করেনা তাতে তোমাদের জন্য দ্রব্য সামগ্রী থাকলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ নেই এবং আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ কর এবং যা তোমরা গোপন কর।
قُل qul (হে নাবী) বলো لِّلۡمُؤۡمِنِينَ lil'mu'minīna মু'মিনদেরকে يَغُضُّواْ yaghuḍḍū সংযত করে (যেন তারা) مِنۡ min ব্যাপার أَبۡصَٰرِهِمۡ abṣārihim দৃষ্টিগুলোর তাদের وَيَحۡفَظُواْ wayaḥfaẓū এবং সংরক্ষণ করে (যেন) فُرُوجَهُمۡۚ furūjahum লজ্জাস্থানসমূহকে তাদের ذَٰلِكَ dhālika এটা أَزۡكَىٰ azkā পবিত্রতম لَهُمۡۚ lahum জন্যে তাদের إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ্ خَبِيرُۢ khabīrun খুব অবগত بِمَا bimā (ঐ বিষয়ে) যা কিছু يَصۡنَعُونَ yaṣnaʿūna তারা করে
qul lil'mu'minīna yaghuḍḍū min abṣārihim wayaḥfaẓū furūjahum dhālika azkā lahum inna l-laha khabīrun bimā yaṣnaʿūna
মু’মিনদেরকে বলঃ তারা যেন দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হিফাযাত করে। এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে; তারা যা করে সেই বিষয়ে আল্লাহ অবহিত।
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা আল-মুমিনুন পরবর্তী সূরা → আল-ফুরকান