بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
الٓمٓ alif-lam-meem আলিফ লাম- মীম-
alif-lam-meem
আলিফ লাম মীম।
تَنزِيلُ tanzīlu অবতরণ (হয়েছে) ٱلۡكِتَٰبِ l-kitābi (এই) কিতাবের لَا lā নেই رَيۡبَ rayba সন্দেহ فِيهِ fīhi মধ্যে তার مِن min পক্ষ হ'তে رَّبِّ rabbi রবের ٱلۡعَٰلَمِينَ l-ʿālamīna বিশ্বজগতের
tanzīlu l-kitābi lā rayba fīhi min rabbi l-ʿālamīna
এই কিতাব জগতসমূহের রবের নিকট হতে অবতীর্ণ, এতে কোন সন্দেহ নেই।
أَمۡ am কি يَقُولُونَ yaqūlūna তারা বলেছে ٱفۡتَرَىٰهُۚ if'tarāhu "সে মিথ্যা রচনা করেছে তা" بَلۡ bal বরং هُوَ huwa তা ٱلۡحَقُّ l-ḥaqu সত্য مِن min পক্ষ হ'তে رَّبِّكَ rabbika রবের তোমার لِتُنذِرَ litundhira যেন তুমি সতর্ক করো قَوۡمٗا qawman (এমন)এক জাতিকে مَّآ mā না أَتَىٰهُم atāhum কাছে এসেছে তাদের مِّن min কোনো نَّذِيرٖ nadhīrin সতর্ককারী مِّن min থেকে قَبۡلِكَ qablika তোমার পূর্ব لَعَلَّهُمۡ laʿallahum সম্ভবত তারা يَهۡتَدُونَ yahtadūna সঠিক পথে চলবে
am yaqūlūna if'tarāhu bal huwa l-ḥaqu min rabbika litundhira qawman mā atāhum min nadhīrin min qablika laʿallahum yahtadūna
তাহলে কি তারা বলেঃ এটি সে নিজে রচনা করেছে? না, এটি তোমার রাবব হতে আগত সত্য, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পার যাদের নিকট তোমার পূর্বে কোন সতর্ককারী আসেনি। হয়তো তারা সৎ পথে চলবে।
ٱللَّهُ al-lahu (তিনিই)আল্লাহ ٱلَّذِي alladhī যিনি خَلَقَ khalaqa সৃষ্টি করেছেন ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশসমূহকে وَٱلۡأَرۡضَ wal-arḍa ও পৃথিবীকে وَمَا wamā এবং যা কিছু بَيۡنَهُمَا baynahumā উভয়ের মাঝে তাদের (আছে) فِي fī মধ্যে سِتَّةِ sittati ছয় أَيَّامٖ ayyāmin দিনের ثُمَّ thumma এরপর ٱسۡتَوَىٰ is'tawā সমাসীন হন عَلَى ʿalā উপর ٱلۡعَرۡشِۖ l-ʿarshi আরশের مَا mā নেই لَكُم lakum জন্যে তোমাদের مِّن min ছাড়া دُونِهِۦ dūnihi তিনি مِن min কোনো وَلِيّٖ waliyyin অভিভাবক وَلَا walā আর না شَفِيعٍۚ shafīʿin সুপারিশকারী أَفَلَا afalā কি তবে না تَتَذَكَّرُونَ tatadhakkarūna তোমরা উপদেশ গ্রহণ করবে
al-lahu alladhī khalaqa l-samāwāti wal-arḍa wamā baynahumā fī sittati ayyāmin thumma is'tawā ʿalā l-ʿarshi mā lakum min dūnihi min waliyyin walā shafīʿin afalā tatadhakkarūna
আল্লাহ, তিনি আকাশমন্ডলী, পৃথিবী ও এতদুভয়ের অন্তবর্তী সব কিছু সৃষ্টি করেছেন ছয় দিনে। অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই এবং সাহায্যকারীও নেই, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবেনা?
يُدَبِّرُ yudabbiru তিনি পরিচালনা করেন ٱلۡأَمۡرَ l-amra সবকাজের مِنَ mina থেকে ٱلسَّمَآءِ l-samāi আকাশ إِلَى ilā পর্যন্ত ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবী ثُمَّ thumma এরপর يَعۡرُجُ yaʿruju উত্থিত হবে إِلَيۡهِ ilayhi দিকে তাঁরই فِي fī মধ্যে يَوۡمٖ yawmin একদিনের كَانَ kāna হবে مِقۡدَارُهُۥٓ miq'dāruhu যার পরিমাণ (তোমাদের কাছে) أَلۡفَ alfa এক হাজার سَنَةٖ sanatin বছর مِّمَّا mimmā সেই(হিসেব)থেকে যা تَعُدُّونَ taʿuddūna তোমরা গণনা করো
yudabbiru l-amra mina l-samāi ilā l-arḍi thumma yaʿruju ilayhi fī yawmin kāna miq'dāruhu alfa sanatin mimmā taʿuddūna
তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন, অতঃপর একদিন সব কিছুই তাঁর সমীপে সমুত্থিত হবে, যে দিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে হাজার বছরের সমান।
ذَٰلِكَ dhālika তিনিই عَٰلِمُ ʿālimu জ্ঞানী ٱلۡغَيۡبِ l-ghaybi অদৃশ্যের وَٱلشَّهَٰدَةِ wal-shahādati ও দৃশ্যের ٱلۡعَزِيزُ l-ʿazīzu মহাপরাক্রমশালী ٱلرَّحِيمُ l-raḥīmu পরম দয়ালু
dhālika ʿālimu l-ghaybi wal-shahādati l-ʿazīzu l-raḥīmu
তিনিই দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, পরম দয়ালু –
ٱلَّذِيٓ alladhī যিনি أَحۡسَنَ aḥsana অতি উত্তম করেছেন كُلَّ kulla প্রত্যেক شَيۡءٍ shayin বস্তকে خَلَقَهُۥۖ khalaqahu তিনি সৃষ্টি করেছেন তা وَبَدَأَ wabada-a এবং সূচনা করেছেন خَلۡقَ khalqa সৃষ্টি ٱلۡإِنسَٰنِ l-insāni মানুষের مِن min থেকে طِينٖ ṭīnin কাদামাটি
alladhī aḥsana kulla shayin khalaqahu wabada-a khalqa l-insāni min ṭīnin
যিনি তাঁর প্রত্যেক সৃষ্টিকে সৃষ্টি করেছেন উত্তম রূপে এবং কাদা মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন।
ثُمَّ thumma এরপর جَعَلَ jaʿala সৃষ্টি করেছেন نَسۡلَهُۥ naslahu বংশধরকে তার مِن min থেকে سُلَٰلَةٖ sulālatin নির্যাস مِّن min থেকে مَّآءٖ māin পানির مَّهِينٖ mahīnin তুচ্ছ
thumma jaʿala naslahu min sulālatin min māin mahīnin
অতঃপর তার বংশ উৎপন্ন করেছেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে।
ثُمَّ thumma এরপর سَوَّىٰهُ sawwāhu সুঠাম করেছেন তাকে وَنَفَخَ wanafakha ও ফুঁকে দিয়েছেন فِيهِ fīhi মধ্যে তার مِن min থেকে رُّوحِهِۦۖ rūḥihi রূহ তার وَجَعَلَ wajaʿala এবং দিয়েছেন لَكُمُ lakumu জন্যে তোমাদের ٱلسَّمۡعَ l-samʿa শ্রবণশক্তিসমূহ وَٱلۡأَبۡصَٰرَ wal-abṣāra ও দর্শনশক্তিসমূহ وَٱلۡأَفۡـِٔدَةَۚ wal-afidata ও অন্তরসমূহ قَلِيلٗا qalīlan কমই مَّا mā যা تَشۡكُرُونَ tashkurūna তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো
thumma sawwāhu wanafakha fīhi min rūḥihi wajaʿala lakumu l-samʿa wal-abṣāra wal-afidata qalīlan mā tashkurūna
পরে তিনি ওকে করেছেন সুষম এবং ওতে ফুঁকে দিয়েছেন রুহ্ তাঁর নিকট হতে এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ; তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করে থাক।
وَقَالُوٓاْ waqālū এবং তারা বলে أَءِذَا a-idhā "কি যখন ضَلَلۡنَا ḍalalnā আমরা মিশে যাবো فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi মাটির أَءِنَّا a-innā কি নিশ্চয়ই আমরা (হবো) لَفِي lafī অবশ্যই মধ্যে خَلۡقٖ khalqin সৃষ্টি جَدِيدِۭۚ jadīdin নতুন" بَلۡ bal বরং هُم hum তারা بِلِقَآءِ biliqāi সম্পর্কে সাক্ষাত رَبِّهِمۡ rabbihim রবের তাদের كَٰفِرُونَ kāfirūna অস্বীকারকারী
waqālū a-idhā ḍalalnā fī l-arḍi a-innā lafī khalqin jadīdin bal hum biliqāi rabbihim kāfirūna
তারা বলেঃ আমরা মাটিতে পর্যবসিত হলেও কি আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করা হবে? বস্তুতঃ তারা তাদের রবের সাক্ষাৎকার অস্বীকার করে।
۞ قُلۡ qul বলো يَتَوَفَّىٰكُم yatawaffākum "প্রাণ নিবে তোমাদের مَّلَكُ malaku ফেরেশতারা ٱلۡمَوۡتِ l-mawti মৃত্যুর ٱلَّذِي alladhī যাকে وُكِّلَ wukkila নিয়োগ করা হয়েছে بِكُمۡ bikum উপর তোমাদের ثُمَّ thumma এরপর إِلَىٰ ilā দিকে رَبِّكُمۡ rabbikum রবের তোমাদের تُرۡجَعُونَ tur'jaʿūna তোমরা প্রত্যাবর্তিত হবে"
qul yatawaffākum malaku l-mawti alladhī wukkila bikum thumma ilā rabbikum tur'jaʿūna
বলঃ তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর মালাক/ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। অবশেষে তোমরা তোমাদের রবের নিকট প্রত্যাবর্তীত হবে।
وَلَوۡ walaw এবং যদি تَرَىٰٓ tarā তুমি দেখতে إِذِ idhi যখন ٱلۡمُجۡرِمُونَ l-muj'rimūna অপরাধীরা نَاكِسُواْ nākisū অবনতকারী (হবে) رُءُوسِهِمۡ ruūsihim মাথাসমূহ তাদের عِندَ ʿinda কাছে رَبِّهِمۡ rabbihim রবের তাদের رَبَّنَآ rabbanā "(বলবে) হে আমাদের রব أَبۡصَرۡنَا abṣarnā দেখেছি আমরা وَسَمِعۡنَا wasamiʿ'nā ও শুনেছি আমরা فَٱرۡجِعۡنَا fa-ir'jiʿ'nā এখন ফেরত পাঠান আমাদের نَعۡمَلۡ naʿmal কাজ করবো আমরা صَٰلِحًا ṣāliḥan সৎ إِنَّا innā নিশ্চয়ই আমরা مُوقِنُونَ mūqinūna দৃঢ়বিশ্বাসী"
walaw tarā idhi l-muj'rimūna nākisū ruūsihim ʿinda rabbihim rabbanā abṣarnā wasamiʿ'nā fa-ir'jiʿ'nā naʿmal ṣāliḥan innā mūqinūna
এবং হায়! তুমি যদি দেখতে! যখন অপরাধীরা তাদের রবের সামনে অধোবদন হয়ে বলবেঃ হে আমাদের রাবব! আমরা প্রত্যক্ষ করলাম ও শ্রবণ করলাম; এখন আপনি আমাদেরকে পুনরায় প্রেরণ করুন, আমরা সৎ কাজ করব, আমরাতো দৃঢ় বিশ্বাসী।
وَلَوۡ walaw এবং যদি شِئۡنَا shi'nā চাইতাম আমরা لَأٓتَيۡنَا laātaynā অবশ্যই দিতাম আমরা كُلَّ kulla প্রত্যেক نَفۡسٍ nafsin ব্যক্তিকে هُدَىٰهَا hudāhā পথনির্দেশ তার وَلَٰكِنۡ walākin কিন্তু حَقَّ ḥaqqa অবধারিত হয়েছে ٱلۡقَوۡلُ l-qawlu (শাস্তির)বাণী مِنِّي minnī পক্ষ হ'তে আমার لَأَمۡلَأَنَّ la-amla-anna অবশ্যই (যে) পূর্ণ করবো আমি" جَهَنَّمَ jahannama জাহান্নামকে مِنَ mina দিয়ে ٱلۡجِنَّةِ l-jinati জিনদের وَٱلنَّاسِ wal-nāsi ও মানুষদের أَجۡمَعِينَ ajmaʿīna একসাথে
walaw shi'nā laātaynā kulla nafsin hudāhā walākin ḥaqqa l-qawlu minnī la-amla-anna jahannama mina l-jinati wal-nāsi ajmaʿīna
আমি ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করতে পারতাম; কিন্তু আমার এ কথা অবশ্যই সত্যঃ আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব।
فَذُوقُواْ fadhūqū সুতরাং স্বাদ নাও بِمَا bimā একারণে যা نَسِيتُمۡ nasītum ভুলে গিয়েছিলে তোমরা لِقَآءَ liqāa সাক্ষাৎ يَوۡمِكُمۡ yawmikum দিনের তোমাদের هَٰذَآ hādhā এই إِنَّا innā নিশ্চয়ই আমরাও نَسِينَٰكُمۡۖ nasīnākum আমরা ভুলে গিয়েছি তোমাদের وَذُوقُواْ wadhūqū এবং তোমরা স্বাদ গ্রহণ করো عَذَابَ ʿadhāba শাস্তির ٱلۡخُلۡدِ l-khul'di চিরকালীন بِمَا bimā বিনিময়ে যা كُنتُمۡ kuntum তোমরা ছিলে تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ করতে"
fadhūqū bimā nasītum liqāa yawmikum hādhā innā nasīnākum wadhūqū ʿadhāba l-khul'di bimā kuntum taʿmalūna
এখন শাস্তি আস্বাদন কর, কারণ আজকের এই সাক্ষাৎকারের কথা তোমরা বিস্মৃত হয়েছিলে। আমিও তোমাদেরকে বিস্মৃত হলাম, তোমরা যা করতে তজ্জন্য তোমরা স্থায়ী শাস্তি ভোগ করতে থাক।
إِنَّمَا innamā কেবল يُؤۡمِنُ yu'minu ঈমান আনে بِـَٔايَٰتِنَا biāyātinā প্রতি আমাদের নিদর্শনাবলীর ٱلَّذِينَ alladhīna (তারাই)যারা إِذَا idhā যখন ذُكِّرُواْ dhukkirū তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় بِهَا bihā দ্বারা এ خَرُّواْۤ kharrū লুটিয়ে পড়ে سُجَّدٗاۤ sujjadan সিজদায় وَسَبَّحُواْ wasabbaḥū ও পবিত্রতা ঘোষণা করে بِحَمۡدِ biḥamdi সহ প্রশংসা رَبِّهِمۡ rabbihim রবের তাদের وَهُمۡ wahum এবং তারা لَا lā না يَسۡتَكۡبِرُونَ ۩ yastakbirūna অহংকার করে
innamā yu'minu biāyātinā alladhīna idhā dhukkirū bihā kharrū sujjadan wasabbaḥū biḥamdi rabbihim wahum lā yastakbirūna
শুধু তারাই আমার নিদর্শনাবলী বিশ্বাস করে যারা ওর দ্বারা উপদিষ্ট হলে সাজদাহয় লুটিয়ে পড়ে এবং তাদের রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং অহংকার করেনা। [সাজদাহ]
تَتَجَافَىٰ tatajāfā আলাদা থাকে جُنُوبُهُمۡ junūbuhum পাশগুলো তাদের عَنِ ʿani থেকে ٱلۡمَضَاجِعِ l-maḍājiʿi শয্যাগুলো يَدۡعُونَ yadʿūna তারা ডাকে رَبَّهُمۡ rabbahum রবকে তাদের خَوۡفٗا khawfan ভয়ে وَطَمَعٗا waṭamaʿan ও আশায় وَمِمَّا wamimmā এবং তা হ'তে যা رَزَقۡنَٰهُمۡ razaqnāhum আমরা জীবিকা দিয়েছি তাদেরকে يُنفِقُونَ yunfiqūna তারা ব্যয় করে
tatajāfā junūbuhum ʿani l-maḍājiʿi yadʿūna rabbahum khawfan waṭamaʿan wamimmā razaqnāhum yunfiqūna
তারা শয্যা ত্যাগ করে তাদের রাববকে ডাকে আশায় ও আশংকায়, এবং তাদেরকে যে রিয্ক দান করেছি তা হতে তারা ব্যয় করে।
فَلَا falā অতঃপর না تَعۡلَمُ taʿlamu জানে نَفۡسٞ nafsun কোনো ব্যক্তিই مَّآ mā যা أُخۡفِيَ ukh'fiya লুকিয়ে রাখা হয়েছে لَهُم lahum জন্যে তাদের مِّن min থেকে قُرَّةِ qurrati শীতলকারী (জিনিসসমূহ) أَعۡيُنٖ aʿyunin চোখসমূহের جَزَآءَۢ jazāan প্রতিদান হিসেবে بِمَا bimā বিনিময়ে যা كَانُواْ kānū তারা ছিলো يَعۡمَلُونَ yaʿmalūna তারা কাজ করতে
falā taʿlamu nafsun mā ukh'fiya lahum min qurrati aʿyunin jazāan bimā kānū yaʿmalūna
কেহই জানেনা, তাদের জন্য নয়ন প্রীতিকর কি কি প্রতিদান লুকায়িত রয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ।
أَفَمَن afaman কি তবে যে كَانَ kāna হবে مُؤۡمِنٗا mu'minan মু'মিন كَمَن kaman (সে কি তার) মতো যে كَانَ kāna হয় فَاسِقٗاۚ fāsiqan সত্যত্যাগী (দুষ্কৃতিকারী) لَّا lā না يَسۡتَوُۥنَ yastawūna তারা সমান হতে পারে
afaman kāna mu'minan kaman kāna fāsiqan lā yastawūna
তাহলে কি যে ব্যক্তি মু’মিন হয়েছে সে পাপাচারীর ন্যায়? তারা সমান নয়।
أَمَّا ammā (আর তাদের)ব্যাপার ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করেছে ٱلصَّٰلِحَٰتِ l-ṣāliḥāti সৎ فَلَهُمۡ falahum অতঃপর জন্যে তাদের جَنَّٰتُ jannātu জান্নাতসমূহ ٱلۡمَأۡوَىٰ l-mawā বসবাসের نُزُلَۢا nuzulan আপ্যায়ন হিসেবে بِمَا bimā বিনিময়ে যা كَانُواْ kānū তারা ছিলো يَعۡمَلُونَ yaʿmalūna তারা কাজ করতে
ammā alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti falahum jannātu l-mawā nuzulan bimā kānū yaʿmalūna
যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফল স্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থল।
وَأَمَّا wa-ammā আর(তাদের)ক্ষেত্রে ٱلَّذِينَ alladhīna যারা فَسَقُواْ fasaqū সত্যত্যাগ করেছে فَمَأۡوَىٰهُمُ famawāhumu অতঃপর বাসস্থান হবে তাদের ٱلنَّارُۖ l-nāru আগুন كُلَّمَآ kullamā যখনই أَرَادُوٓاْ arādū তারা ইচ্ছে করবে أَن an যে يَخۡرُجُواْ yakhrujū তারা বের হবে مِنۡهَآ min'hā থেকে তা أُعِيدُواْ uʿīdū ফিরিয়ে দেওয়া হবে فِيهَا fīhā মধ্যে তার وَقِيلَ waqīla এবং বলা হবে لَهُمۡ lahum উদ্দেশ্যে তাদের ذُوقُواْ dhūqū "তোমরা স্বাদ নাও عَذَابَ ʿadhāba শাস্তির ٱلنَّارِ l-nāri আগুনের ٱلَّذِي alladhī যা كُنتُم kuntum তোমরা ছিলে بِهِۦ bihi সম্বন্ধে সে تُكَذِّبُونَ tukadhibūna মিথ্যারোপ করতে"
wa-ammā alladhīna fasaqū famawāhumu l-nāru kullamā arādū an yakhrujū min'hā uʿīdū fīhā waqīla lahum dhūqū ʿadhāba l-nāri alladhī kuntum bihi tukadhibūna
আর যারা পাপাচার করেছে তাদের বাসস্থান হবে জাহান্নাম; যখনই তারা জাহান্নাম হতে বের হতে চাবে তখনই তাদের ফিরিয়ে দেয়া হবে তাতে এবং তাদেরকে বলা হবেঃ যে আগুনের শাস্তিকে তোমরা মিথ্যা বলতে তা আস্বাদন কর।
وَلَنُذِيقَنَّهُم walanudhīqannahum এবং অবশ্যই আস্বাদন করাবোই আমরা তাদের مِّنَ mina কিছু ٱلۡعَذَابِ l-ʿadhābi শাস্তি (দ্বারা) ٱلۡأَدۡنَىٰ l-adnā হালকা (দুনিয়ার) دُونَ dūna ছাড়াও ٱلۡعَذَابِ l-ʿadhābi শাস্তি (আখেরাতের) ٱلۡأَكۡبَرِ l-akbari বড় لَعَلَّهُمۡ laʿallahum সম্ভবত তারা يَرۡجِعُونَ yarjiʿūna ফিরে আসবে
walanudhīqannahum mina l-ʿadhābi l-adnā dūna l-ʿadhābi l-akbari laʿallahum yarjiʿūna
বড় শাস্তির পূর্বে তাদেরকে আমি অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাব, যাতে তারা ফিরে আসে।
وَمَنۡ waman এবং কে أَظۡلَمُ aẓlamu বড় সীমালঙ্ঘনকারী مِمَّن mimman (তার) চেয়ে যাকে ذُكِّرَ dhukkira উপদেশ দেওয়া হয় بِـَٔايَٰتِ biāyāti দিয়ে নিদর্শন সমূহ رَبِّهِۦ rabbihi রবের তার ثُمَّ thumma এরপরও أَعۡرَضَ aʿraḍa সে মুখ ফিরিয়ে নেয় عَنۡهَآۚ ʿanhā থেকে তা إِنَّا innā নিশ্চয়ই আমরা مِنَ mina থেকে ٱلۡمُجۡرِمِينَ l-muj'rimīna অপরাধীদের مُنتَقِمُونَ muntaqimūna প্রতিশোধ গ্রহণকারী
waman aẓlamu mimman dhukkira biāyāti rabbihi thumma aʿraḍa ʿanhā innā mina l-muj'rimīna muntaqimūna
যে ব্যক্তি তার রবের নির্দেশনাবলী দ্বারা উপদিষ্ট হয়ে তা হতে মুখ ফিরিয়ে নেয় তার অপেক্ষা অধিক যালিম আর কে? আমি অবশ্যই অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি।
وَلَقَدۡ walaqad এবং নিশ্চয়ই ءَاتَيۡنَا ātaynā দিয়েছি আমরা مُوسَى mūsā মূসাকে ٱلۡكِتَٰبَ l-kitāba কিতাব فَلَا falā সুতরাং না (যেন) تَكُن takun তুমি হয়ো (থাকো) فِي fī মধ্যে مِرۡيَةٖ mir'yatin সন্দেহের مِّن min ব্যাপারে لِّقَآئِهِۦۖ liqāihi পাওয়ার তা وَجَعَلۡنَٰهُ wajaʿalnāhu এবং আমরা বানিয়েছিলাম তাকে هُدٗى hudan পথনির্দেশনা لِّبَنِيٓ libanī জন্যে সন্তানদের إِسۡرَٰٓءِيلَ is'rāīla ইসরাঈলের
walaqad ātaynā mūsā l-kitāba falā takun fī mir'yatin min liqāihi wajaʿalnāhu hudan libanī is'rāīla
আমিতো মূসাকে কিতাব দিয়েছিলাম; অতএব তুমি তার সাক্ষাত সম্বন্ধে সন্দেহ করনা, আমি তাকে বানী ইসরাঈলের জন্য পথ নির্দেশক করেছিলাম।
وَجَعَلۡنَا wajaʿalnā এবং মনোনীত করেছিলাম আমরা مِنۡهُمۡ min'hum মধ্যে থেকে তাদের أَئِمَّةٗ a-immatan (অনেক) নেতা يَهۡدُونَ yahdūna (যারা) পথ দেখাতো بِأَمۡرِنَا bi-amrinā অনুসারে আমাদের নির্দেশ لَمَّا lammā যখন صَبَرُواْۖ ṣabarū তারা ধৈর্য ধরেছিলো وَكَانُواْ wakānū এবং তারা ছিলো بِـَٔايَٰتِنَا biāyātinā প্রতি আমাদের নিদর্শনগুলোর يُوقِنُونَ yūqinūna দৃঢ়বিশ্বাস করতো
wajaʿalnā min'hum a-immatan yahdūna bi-amrinā lammā ṣabarū wakānū biāyātinā yūqinūna
আর আমি তাদের মধ্য হতে নেতা মনোনীত করেছিলাম যারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত। যখন তারা ধৈর্য ধারণ করত তখন তারা ছিল আমার নিদর্শনাবলীতে দৃঢ় বিশ্বাসী।
إِنَّ inna নিশ্চয়ই رَبَّكَ rabbaka তোমার রব هُوَ huwa তিনিই يَفۡصِلُ yafṣilu মীমাংসা করে দিবেন بَيۡنَهُمۡ baynahum মাঝে তাদের يَوۡمَ yawma দিনে ٱلۡقِيَٰمَةِ l-qiyāmati ক্বিয়ামাতের فِيمَا fīmā ঐ বিষয়ে যা كَانُواْ kānū তারা ছিলো فِيهِ fīhi বিষয়ে সে يَخۡتَلِفُونَ yakhtalifūna তারা মত-বিরোধ করতো
inna rabbaka huwa yafṣilu baynahum yawma l-qiyāmati fīmā kānū fīhi yakhtalifūna
তারা নিজেদের মধ্যে যে বিষয়ে মতবিরোধ করছে তোমার রাববই কিয়ামাত দিবসে ওর ফাইসালা করে দিবেন।
أَوَلَمۡ awalam (এটাও) কি না يَهۡدِ yahdi পথপ্রদর্শন করে لَهُمۡ lahum জন্যে তাদের كَمۡ kam কতই (না) أَهۡلَكۡنَا ahlaknā ধ্বংস করেছি আমরা مِن min থেকে قَبۡلِهِم qablihim পূর্ব তাদের مِّنَ mina মধ্য হ'তে ٱلۡقُرُونِ l-qurūni মানবগোষ্ঠীর يَمۡشُونَ yamshūna তারা বিচরণ করে فِي fī মধ্য দিয়ে مَسَٰكِنِهِمۡۚ masākinihim বাসভূমির তাদের إِنَّ inna নিশ্চয়ই فِي fī মধ্যে (রয়েছে) ذَٰلِكَ dhālika এর لَأٓيَٰتٍۚ laāyātin অবশ্যই নিদর্শনাবলী أَفَلَا afalā কি তবুও না يَسۡمَعُونَ yasmaʿūna তারা শুনবে
awalam yahdi lahum kam ahlaknā min qablihim mina l-qurūni yamshūna fī masākinihim inna fī dhālika laāyātin afalā yasmaʿūna
এটাও কি তাদেরকে পথ প্রদর্শন করলনা যে, আমি তাদের পূর্বে ধ্বংস করেছি কত মানব গোষ্ঠি, যাদের বাসভূমিতে এরা বিচরণ করছে? এতে অবশ্যই নিদর্শন রয়েছে; তবুও কি তারা শুনবেনা?
أَوَلَمۡ awalam কি না يَرَوۡاْ yaraw তারা দেখে أَنَّا annā যে আমরা نَسُوقُ nasūqu প্রবাহিত করি ٱلۡمَآءَ l-māa পানি إِلَى ilā দিকে ٱلۡأَرۡضِ l-arḍi ভূমির ٱلۡجُرُزِ l-juruzi (তৃণ পানিবিহীন) ঊষর فَنُخۡرِجُ fanukh'riju এরপর বের করি আমরা بِهِۦ bihi দিয়ে তা زَرۡعٗا zarʿan শস্য تَأۡكُلُ takulu খায় مِنۡهُ min'hu থেকে তা أَنۡعَٰمُهُمۡ anʿāmuhum গবাদি পশু তাদের وَأَنفُسُهُمۡۚ wa-anfusuhum এবং নিজেরাও তারা أَفَلَا afalā কি তবুুও না يُبۡصِرُونَ yub'ṣirūna তারা লক্ষ্য করবে (বা বুঝবে)
awalam yaraw annā nasūqu l-māa ilā l-arḍi l-juruzi fanukh'riju bihi zarʿan takulu min'hu anʿāmuhum wa-anfusuhum afalā yub'ṣirūna
তারা কি লক্ষ্য করেনা যে, আমি উষর ভূমির পানি প্রবাহিত করে ওর সাহায্যে উদগত করি শস্য, যা হতে আহার্য গ্রহণ করে তাদের গৃহপালিত চতুস্পদ জন্তুগুলি এবং তারা নিজেরাও? তাদের কি দৃষ্টিশক্তি নেই?
وَيَقُولُونَ wayaqūlūna এবং তারা বলে مَتَىٰ matā "কখন (আসবে) هَٰذَا hādhā এই ٱلۡفَتۡحُ l-fatḥu মীমাংসা إِن in যদি كُنتُمۡ kuntum তোমরা হও صَٰدِقِينَ ṣādiqīna সত্যবাদী"
wayaqūlūna matā hādhā l-fatḥu in kuntum ṣādiqīna
তারা জিজ্ঞেস করেঃ তোমরা যদি সত্যবাদী হও তাহলে বল, কখন হবে এই ফাইসালা?
قُلۡ qul বলো يَوۡمَ yawma "দিন ٱلۡفَتۡحِ l-fatḥi মীমাংসার لَا lā না يَنفَعُ yanfaʿu উপকার দিবে ٱلَّذِينَ alladhīna (তাদের) যারা كَفَرُوٓاْ kafarū অবিশ্বাস করেছে إِيمَٰنُهُمۡ īmānuhum ঈমান তাদের وَلَا walā আর না هُمۡ hum তাদের يُنظَرُونَ yunẓarūna অবকাশ দেওয়া হবে"
qul yawma l-fatḥi lā yanfaʿu alladhīna kafarū īmānuhum walā hum yunẓarūna
বলঃ ফাইসালার দিন কাফিরদের ঈমান আনা তাদের কোন কাজে আসবেনা এবং তাদেরকে অবকাশ দেয়া হবেনা।
فَأَعۡرِضۡ fa-aʿriḍ সুতরাং (এ অবস্থায়) ছেড়ে দাও عَنۡهُمۡ ʿanhum ব্যাপারে তাদের وَٱنتَظِرۡ wa-intaẓir ও অপেক্ষা করো إِنَّهُم innahum নিশ্চয়ই তারাও مُّنتَظِرُونَ muntaẓirūna অপেক্ষাকারী
fa-aʿriḍ ʿanhum wa-intaẓir innahum muntaẓirūna
অতএব তুমি তাদেরকে উপেক্ষা কর এবং অপেক্ষা কর; তারাও অপেক্ষা করছে।
← পূর্ববর্তী সূরা লুকমান পরবর্তী সূরা → আল-আহযাব