بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
الٓمٓ alif-lam-meem আলিফ লাম - মীম-
alif-lam-meem
আলিফ লাম মীম
تِلۡكَ til'ka এই ءَايَٰتُ āyātu আয়াতগুলো ٱلۡكِتَٰبِ l-kitābi কিতাবের ٱلۡحَكِيمِ l-ḥakīmi (যা) জ্ঞানময়
til'ka āyātu l-kitābi l-ḥakīmi
এগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত।
هُدٗى hudan পথ নির্দেশনা وَرَحۡمَةٗ waraḥmatan ও দয়াস্বরূপ لِّلۡمُحۡسِنِينَ lil'muḥ'sinīna জন্যে সৎকর্মশীলদের
hudan waraḥmatan lil'muḥ'sinīna
পথ নির্দেশ ও দয়া স্বরূপ, সৎকর্মপরায়ণদের জন্য।
ٱلَّذِينَ alladhīna যারা يُقِيمُونَ yuqīmūna তারা প্রতিষ্ঠা করে ٱلصَّلَوٰةَ l-ṣalata সালাত وَيُؤۡتُونَ wayu'tūna ও তারা দেয় ٱلزَّكَوٰةَ l-zakata যাকাত وَهُم wahum এবং তারা بِٱلۡأٓخِرَةِ bil-ākhirati উপর আখিরাতের هُمۡ hum তারাই يُوقِنُونَ yūqinūna দৃঢ় বিশ্বাস করে
alladhīna yuqīmūna l-ṣalata wayu'tūna l-zakata wahum bil-ākhirati hum yūqinūna
যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী।
أُوْلَٰٓئِكَ ulāika ঐসব (লোকই) عَلَىٰ ʿalā উপর (প্রতিষ্ঠিত) هُدٗى hudan পথনির্দেশের مِّن min পক্ষ থেকে رَّبِّهِمۡۖ rabbihim রবের তাদের وَأُوْلَٰٓئِكَ wa-ulāika এবং ঐসব (লোক) هُمُ humu তারাই ٱلۡمُفۡلِحُونَ l-muf'liḥūna সফলকাম
ulāika ʿalā hudan min rabbihim wa-ulāika humu l-muf'liḥūna
তারাই তাদের রবের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফলকাম।
وَمِنَ wamina এবং মধ্য থেকে ٱلنَّاسِ l-nāsi মানুষের (এমনও আছে) مَن man যে يَشۡتَرِي yashtarī কোনো لَهۡوَ lahwa অসার ٱلۡحَدِيثِ l-ḥadīthi কথা لِيُضِلَّ liyuḍilla যেন সে বিভ্রান্ত করতে পারে عَن ʿan থেকে سَبِيلِ sabīli পথ ٱللَّهِ l-lahi আল্লাহর بِغَيۡرِ bighayri ছাড়া عِلۡمٖ ʿil'min কোনো জ্ঞান وَيَتَّخِذَهَا wayattakhidhahā এবং গ্রহণ করে তা هُزُوًاۚ huzuwan বিদ্রুপরূপে أُوْلَٰٓئِكَ ulāika ঐসব (লোক) لَهُمۡ lahum জন্যে তাদের (রয়েছে) عَذَابٞ ʿadhābun শাস্তি مُّهِينٞ muhīnun অপমানকর
wamina l-nāsi man yashtarī lahwa l-ḥadīthi liyuḍilla ʿan sabīli l-lahi bighayri ʿil'min wayattakhidhahā huzuwan ulāika lahum ʿadhābun muhīnun
মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতা বশতঃ আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করেএবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে, তাদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।
وَإِذَا wa-idhā এবং যখন تُتۡلَىٰ tut'lā তিলাওয়াত করা হয় عَلَيۡهِ ʿalayhi নিকট তার ءَايَٰتُنَا āyātunā আয়াতসমূহ আমাদের وَلَّىٰ wallā সে মুখ ফিরায় مُسۡتَكۡبِرٗا mus'takbiran অহঙ্কারী হিসেবে كَأَن ka-an যেন لَّمۡ lam নি يَسۡمَعۡهَا yasmaʿhā শুনতে পায় তা كَأَنَّ ka-anna যেন فِيٓ fī মধ্যে (আছে) أُذُنَيۡهِ udhunayhi দু'কানের তার وَقۡرٗاۖ waqran বধিরতা فَبَشِّرۡهُ fabashir'hu অতএব সুসংবাদ দাও তাকে بِعَذَابٍ biʿadhābin ব্যাপারে শাস্তির أَلِيمٍ alīmin নিদারুণ
wa-idhā tut'lā ʿalayhi āyātunā wallā mus'takbiran ka-an lam yasmaʿhā ka-anna fī udhunayhi waqran fabashir'hu biʿadhābin alīmin
যখন তার নিকট আমার আয়াত আবৃত্তি করা হয় তখন সে দম্ভভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে এটা শুনতে পায়নি, যেন তার কর্ণ দু’টি বধির; অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।
إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করেছে ٱلصَّٰلِحَٰتِ l-ṣāliḥāti সৎ لَهُمۡ lahum জন্যে তাদের (রয়েছে) جَنَّٰتُ jannātu জান্নাতসমুহ ٱلنَّعِيمِ l-naʿīmi সুখকর
inna alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti lahum jannātu l-naʿīmi
যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে সুখ কানন,
خَٰلِدِينَ khālidīna চিরস্থায়ীভাবে থাকবে তারা فِيهَاۖ fīhā মধ্যে তার وَعۡدَ waʿda প্রতিশ্রুতি ٱللَّهِ l-lahi আল্লাহ حَقّٗاۚ ḥaqqan সত্য وَهُوَ wahuwa এবং তিনিই ٱلۡعَزِيزُ l-ʿazīzu পরাক্রমশালী ٱلۡحَكِيمُ l-ḥakīmu প্রজ্ঞাময়
khālidīna fīhā waʿda l-lahi ḥaqqan wahuwa l-ʿazīzu l-ḥakīmu
সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
خَلَقَ khalaqa তিনি সৃষ্টি করেছেন ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশসমূহ بِغَيۡرِ bighayri ছাড়া عَمَدٖ ʿamadin কোন খুঁটি تَرَوۡنَهَاۖ tarawnahā তোমরা দেখছো তা وَأَلۡقَىٰ wa-alqā এবং স্থাপন করেছেন فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর رَوَٰسِيَ rawāsiya পর্বতমালা أَن an ( এমন না হয় ) যে تَمِيدَ tamīda ঢলে যায় بِكُمۡ bikum নিয়ে তোমাদেরকে وَبَثَّ wabatha এবং ছড়িয়ে দিয়েছেন فِيهَا fīhā মধ্যে তার مِن min প্রকার كُلِّ kulli প্রত্যেক دَآبَّةٖۚ dābbatin জীবজন্তু وَأَنزَلۡنَا wa-anzalnā এবং আমরা বর্ষণ করেছি مِنَ mina থেকে ٱلسَّمَآءِ l-samāi আকাশ مَآءٗ māan পানি فَأَنۢبَتۡنَا fa-anbatnā অতঃপর উৎপন্ন করি আমরা فِيهَا fīhā মধ্যে তার مِن min প্রকার كُلِّ kulli প্রত্যেক زَوۡجٖ zawjin জোড়া জোড়া (উদ্ভিদ) كَرِيمٍ karīmin উত্তম
khalaqa l-samāwāti bighayri ʿamadin tarawnahā wa-alqā fī l-arḍi rawāsiya an tamīda bikum wabatha fīhā min kulli dābbatin wa-anzalnā mina l-samāi māan fa-anbatnā fīhā min kulli zawjin karīmin
তিনি আকাশমন্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ব্যতীত, তোমরা এটা দেখছ। তিনিই পৃথিবীতে স্থাপন করেছেন পবর্তমালা যাতে এটা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্ব প্রকার জীব-জন্তু এবং আমিই আকাশ হতে বারি বর্ষণ করে এতে উদ্ভব করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ।
هَٰذَا hādhā এটা خَلۡقُ khalqu সৃষ্টি ٱللَّهِ l-lahi আল্লাহর فَأَرُونِي fa-arūnī তাহ'লে দেখাও তোমরা আমাকে مَاذَا mādhā কি خَلَقَ khalaqa সৃষ্টি করেছে ٱلَّذِينَ alladhīna (তারা) যারা (আছে) مِن min ছাড়া دُونِهِۦۚ dūnihi তিনি بَلِ bali বরং ٱلظَّٰلِمُونَ l-ẓālimūna সীমালঙ্ঘনকারীরা فِي fī মধ্যে(লিপ্ত) ضَلَٰلٖ ḍalālin বিভ্রান্তির مُّبِينٖ mubīnin সুস্পষ্ট
hādhā khalqu l-lahi fa-arūnī mādhā khalaqa alladhīna min dūnihi bali l-ẓālimūna fī ḍalālin mubīnin
এটা আল্লাহর সৃষ্টি! তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। সীমালংঘনকারীরাতো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।
وَلَقَدۡ walaqad এবং নিশ্চয়ই ءَاتَيۡنَا ātaynā দিয়েছিলাম আমরা لُقۡمَٰنَ luq'māna লুকমানকে ٱلۡحِكۡمَةَ l-ḥik'mata প্রজ্ঞা أَنِ ani যে ٱشۡكُرۡ ush'kur "তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো لِلَّهِۚ lillahi জন্যে আল্লাহ্রই" وَمَن waman এবং যে يَشۡكُرۡ yashkur (আল্লাহর) কৃতজ্ঞতা প্রকাশ করে فَإِنَّمَا fa-innamā তখন মূলতঃ يَشۡكُرُ yashkuru সে কৃতজ্ঞতা প্রকাশ করে لِنَفۡسِهِۦۖ linafsihi জন্যে নিজের তার وَمَن waman এবং যে كَفَرَ kafara অকৃতজ্ঞ হয় فَإِنَّ fa-inna তবে নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ غَنِيٌّ ghaniyyun অমুখাপেক্ষী حَمِيدٞ ḥamīdun প্রশংসিত
walaqad ātaynā luq'māna l-ḥik'mata ani ush'kur lillahi waman yashkur fa-innamā yashkuru linafsihi waman kafara fa-inna l-laha ghaniyyun ḥamīdun
আর আমি তো লুকমানকে হিকমাত দিয়েছিলাম (এবং বলেছিলাম) যে, ‘আল্লাহর শুকরিয়া আদায় কর। আর যে শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই শুকরিয়া আদায় করে এবং যে অকৃতজ্ঞ হয় (তার জেনে রাখা উচিত) আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত’।
وَإِذۡ wa-idh এবং (স্মরণ করো) যখন قَالَ qāla বলেছিলো لُقۡمَٰنُ luq'mānu লুকমান لِٱبۡنِهِۦ li-ib'nihi উদ্দেশ্যে পুত্রের তার وَهُوَ wahuwa এমতাবস্হায় যে সে يَعِظُهُۥ yaʿiẓuhu উপদেশ দিচ্ছিলো তাকে يَٰبُنَيَّ yābunayya "হে আমার পুত্র لَا lā না تُشۡرِكۡ tush'rik শিরক করো بِٱللَّهِۖ bil-lahi সাথে আল্লাহর(কাউকে) إِنَّ inna নিশ্চয়ই ٱلشِّرۡكَ l-shir'ka শিরক করা لَظُلۡمٌ laẓul'mun অবশ্যই সীমালঙ্ঘন عَظِيمٞ ʿaẓīmun চরম"
wa-idh qāla luq'mānu li-ib'nihi wahuwa yaʿiẓuhu yābunayya lā tush'rik bil-lahi inna l-shir'ka laẓul'mun ʿaẓīmun
স্মরণ কর, যখন লুকমান উপদেশাচ্ছলে তার পুত্রকে বলেছিলঃ হে বৎস! আল্লাহর সাথে কোন শরীক করনা। নিশ্চয়ই শিরক হচ্ছে চরম যুলম।
وَوَصَّيۡنَا wawaṣṣaynā এবং জোর উপদেশ দিয়েছি আমরা ٱلۡإِنسَٰنَ l-insāna মানুষকে بِوَٰلِدَيۡهِ biwālidayhi সাথে তার মাতা-পিতার (ভালো ব্যবহারের জন্যে) حَمَلَتۡهُ ḥamalathu বহন করেছে তাকে (পেটে) أُمُّهُۥ ummuhu মা তার وَهۡنًا wahnan কষ্টের عَلَىٰ ʿalā উপর وَهۡنٖ wahnin কষ্ট (করে) وَفِصَٰلُهُۥ wafiṣāluhu এবং দুধ ছাড়ান তার فِي fī মধ্যে عَامَيۡنِ ʿāmayni দু'বছরের أَنِ ani যে ٱشۡكُرۡ ush'kur "কৃতজ্ঞতা প্রকাশ করো لِي lī প্রতি আমার وَلِوَٰلِدَيۡكَ waliwālidayka এবং প্রতি তোমার মা-বাপেরও إِلَيَّ ilayya দিকে আমারই ٱلۡمَصِيرُ l-maṣīru (তোমাদের) প্রত্যাবর্তন
wawaṣṣaynā l-insāna biwālidayhi ḥamalathu ummuhu wahnan ʿalā wahnin wafiṣāluhu fī ʿāmayni ani ush'kur lī waliwālidayka ilayya l-maṣīru
আমিতো মানুষকে তার মাতাপিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার প্রতি ও তোমার মাতাপিতার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তনতো আমারই নিকট।
وَإِن wa-in এবং যদি جَٰهَدَاكَ jāhadāka তারা দু'জনে তোমাকে চাপ দেয় عَلَىٰٓ ʿalā (এর)উপর أَن an যে تُشۡرِكَ tush'rika তুমি শিরক করো بِي bī সাথে আমার مَا mā যা لَيۡسَ laysa নেই لَكَ laka কাছে তোমার بِهِۦ bihi সম্পর্কে সে عِلۡمٞ ʿil'mun কোনো জ্ঞান فَلَا falā তবে না تُطِعۡهُمَاۖ tuṭiʿ'humā উভয়ের (কাউকে) মানবে وَصَاحِبۡهُمَا waṣāḥib'humā তবে উভয়ের সাথে ব্যবহার করবে فِي fī মধ্যে ٱلدُّنۡيَا l-dun'yā দুনিয়ার مَعۡرُوفٗاۖ maʿrūfan সদ্ভাবে وَٱتَّبِعۡ wa-ittabiʿ এবং অনুসরণ করো سَبِيلَ sabīla পথ مَنۡ man (তার)যে أَنَابَ anāba অভিমুখী হয়েছে إِلَيَّۚ ilayya দিকে আমারই ثُمَّ thumma এরপর إِلَيَّ ilayya দিকে আমারই مَرۡجِعُكُمۡ marjiʿukum প্রত্যাবর্তন তোমাদের(হবে) فَأُنَبِّئُكُم fa-unabbi-ukum তখন আমি জানিয়ে দিবো তোমাদেরকে بِمَا bimā ঐ বিষয়ে যা كُنتُمۡ kuntum তোমরা ছিলে تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ করতে"
wa-in jāhadāka ʿalā an tush'rika bī mā laysa laka bihi ʿil'mun falā tuṭiʿ'humā waṣāḥib'humā fī l-dun'yā maʿrūfan wa-ittabiʿ sabīla man anāba ilayya thumma ilayya marjiʿukum fa-unabbi-ukum bimā kuntum taʿmalūna
তোমার মাতা-পিতা যদি তোমাকে পীড়াপীড়ি করে আমার সাথে শরীক করতে যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই তাহলে তুমি তাদের কথা মানবেনা। তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে সদ্ভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখি হয়েছে তার পথ অবলম্বন কর, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকট এবং তোমরা যা করতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করব।
يَٰبُنَيَّ yābunayya "হে আমার পুত্র إِنَّهَآ innahā নিশ্চয়ই তা إِن in যদি تَكُ taku তা হয় مِثۡقَالَ mith'qāla পরিমাণ حَبَّةٖ ḥabbatin দানার مِّنۡ min মধ্যকার خَرۡدَلٖ khardalin সরিষার فَتَكُن fatakun অতঃপর তা হয় فِي fī মধ্যে صَخۡرَةٍ ṣakhratin শিলাখন্ডের أَوۡ aw অথবা فِي fī মধ্যে ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আসমানসমূহের أَوۡ aw অথবা فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi জমিনের يَأۡتِ yati আসবেন بِهَا bihā নিয়ে তাকে (তাকে বের করে আনবেন) ٱللَّهُۚ l-lahu আল্লাহ إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ لَطِيفٌ laṭīfun সূক্ষ্মদর্শী خَبِيرٞ khabīrun খুব অবহিত
yābunayya innahā in taku mith'qāla ḥabbatin min khardalin fatakun fī ṣakhratin aw fī l-samāwāti aw fī l-arḍi yati bihā l-lahu inna l-laha laṭīfun khabīrun
হে বৎস! কোন কিছু যদি সরিষার দানা পরিমানও হয় এবং তা যদি থাকে শিলাগর্ভে অথবা আকাশে কিংবা মাটির নীচে, আল্লাহ ওটাও হাযির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন।
يَٰبُنَيَّ yābunayya হে আমার পুত্র أَقِمِ aqimi প্রতিষ্ঠা করো ٱلصَّلَوٰةَ l-ṣalata সালাত وَأۡمُرۡ wamur ও নির্দেশ দাও بِٱلۡمَعۡرُوفِ bil-maʿrūfi প্রতি সৎকাজের وَٱنۡهَ wa-in'ha এবং নিষেধ করো عَنِ ʿani থেকে ٱلۡمُنكَرِ l-munkari অসৎকাজ وَٱصۡبِرۡ wa-iṣ'bir এবং ধৈর্য ধরো عَلَىٰ ʿalā (ঐ বিষয়ের) উপর مَآ mā যা أَصَابَكَۖ aṣābaka তোমার উপর আপতিত হবে إِنَّ inna নিশ্চয়ই ذَٰلِكَ dhālika এটা مِنۡ min অন্তর্ভুক্ত عَزۡمِ ʿazmi দৃঢ় সংকল্পের (সাহসের) ٱلۡأُمُورِ l-umūri কাজসমূহের
yābunayya aqimi l-ṣalata wamur bil-maʿrūfi wa-in'ha ʿani l-munkari wa-iṣ'bir ʿalā mā aṣābaka inna dhālika min ʿazmi l-umūri
হে বৎস! সালাত কায়েম করবে, ভাল কাজের আদেশ করবে ও মন্দ কাজ হতে নিষেধ করবে এবং আপদে-বিপদে ধৈর্য ধারণ করবে, এটাইতো দৃঢ় সংকল্পের কাজ।
وَلَا walā এবং না تُصَعِّرۡ tuṣaʿʿir তুমি ফিরাও خَدَّكَ khaddaka তোমার গাল لِلنَّاسِ lilnnāsi থেকে মানুষের وَلَا walā আর না تَمۡشِ tamshi চলো فِي fī উপর ٱلۡأَرۡضِ l-arḍi জমিনের مَرَحًاۖ maraḥan দেমাক করে إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ لَا lā না يُحِبُّ yuḥibbu ভালোবাসেন كُلَّ kulla কোনো مُخۡتَالٖ mukh'tālin উদ্ধত فَخُورٖ fakhūrin অহংকারীকে
walā tuṣaʿʿir khaddaka lilnnāsi walā tamshi fī l-arḍi maraḥan inna l-laha lā yuḥibbu kulla mukh'tālin fakhūrin
অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করনা এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করনা। কারণ আল্লাহ কোন উদ্ধত, অহংকারীকে পছন্দ করেননা।
وَٱقۡصِدۡ wa-iq'ṣid এবং মধ্যম পন্থা অবলম্বন করো فِي fī ক্ষেত্রে مَشۡيِكَ mashyika তোমার চলার وَٱغۡضُضۡ wa-ugh'ḍuḍ এবং নিচু করো مِن min থেকে صَوۡتِكَۚ ṣawtika তোমার কণ্ঠস্বর إِنَّ inna নিশ্চয়ই أَنكَرَ ankara অধিক শ্রুতিকটু ٱلۡأَصۡوَٰتِ l-aṣwāti স্বরসমূহের মধ্যে لَصَوۡتُ laṣawtu অবশ্যই আওয়াজ ٱلۡحَمِيرِ l-ḥamīri গাধার"
wa-iq'ṣid fī mashyika wa-ugh'ḍuḍ min ṣawtika inna ankara l-aṣwāti laṣawtu l-ḥamīri
পদচারণায় মধ্য পন্থা অবলম্বন করবে এবং তোমার কন্ঠস্বর করবে নীচু; স্বরের মধ্যে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর।
أَلَمۡ alam কি না تَرَوۡاْ taraw তোমরা দেখো أَنَّ anna যে ٱللَّهَ l-laha আল্লাহ سَخَّرَ sakhara অধীন করে দিয়েছেন لَكُم lakum জন্যে তোমাদের مَّا mā যা فِي fī মধ্যে (আছে) ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশমন্ডলীর وَمَا wamā ও যা فِي fī মধ্যে (আছে) ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর وَأَسۡبَغَ wa-asbagha এবং সম্পূর্ণ করে দিয়েছেন عَلَيۡكُمۡ ʿalaykum উপর তোমাদের نِعَمَهُۥ niʿamahu অনুগ্রহসমূহ তাঁর ظَٰهِرَةٗ ẓāhiratan প্রকাশ্য وَبَاطِنَةٗۗ wabāṭinatan ও অপ্রকাশ্য وَمِنَ wamina এবং মধ্যে ٱلنَّاسِ l-nāsi মানুষের مَن man কেউ কেউ (এমনও আছে) يُجَٰدِلُ yujādilu তর্ক করে فِي fī সম্পর্কে ٱللَّهِ l-lahi আল্লাহ بِغَيۡرِ bighayri ছাড়া عِلۡمٖ ʿil'min কোনো জ্ঞান وَلَا walā আর না هُدٗى hudan কোনো পথনির্দেশ وَلَا walā আর না كِتَٰبٖ kitābin কোনো কিতাব مُّنِيرٖ munīrin দীপ্তিময়
alam taraw anna l-laha sakhara lakum mā fī l-samāwāti wamā fī l-arḍi wa-asbagha ʿalaykum niʿamahu ẓāhiratan wabāṭinatan wamina l-nāsi man yujādilu fī l-lahi bighayri ʿil'min walā hudan walā kitābin munīrin
তোমরা কি দেখনা যে, আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করেছেন? মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতা বশতঃ আল্লাহ সম্বন্ধে বিতন্ডা করে, তাদের না আছে পথ নির্দেশক আর না আছে কোন দীপ্তিমান কিতাব।
وَإِذَا wa-idhā এবং যখন قِيلَ qīla বলা হয় لَهُمُ lahumu তাদেরকে ٱتَّبِعُواْ ittabiʿū "তোমরা অনুসরণ করো مَآ mā যা أَنزَلَ anzala অবতীর্ণ করেছেন" ٱللَّهُ l-lahu আল্লাহ" قَالُواْ qālū তারা বলে بَلۡ bal "বরং نَتَّبِعُ nattabiʿu আমরা অনুসরণ করবো مَا mā যা وَجَدۡنَا wajadnā আমরা পেয়েছি عَلَيۡهِ ʿalayhi উপর তার ءَابَآءَنَآۚ ābāanā আমার পিতৃ-পুরুষদেরকে" أَوَلَوۡ awalaw কি যদিও كَانَ kāna হলো ٱلشَّيۡطَٰنُ l-shayṭānu শয়তান (এমন যে) يَدۡعُوهُمۡ yadʿūhum ডেকে আসছে তাদেরকে إِلَىٰ ilā দিকে عَذَابِ ʿadhābi শাস্তির ٱلسَّعِيرِ l-saʿīri জ্বলন্ত আগুনের (তবুও অনুসরণ করবেই)
wa-idhā qīla lahumu ittabiʿū mā anzala l-lahu qālū bal nattabiʿu mā wajadnā ʿalayhi ābāanā awalaw kāna l-shayṭānu yadʿūhum ilā ʿadhābi l-saʿīri
তাদেরকে যখন বলা হয় - আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ কর তখন তারা বলেঃ বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব। শাইতান যদি তাদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহবান করে তবুও কি?
۞ وَمَن waman এবং যে يُسۡلِمۡ yus'lim সমর্পণ করে وَجۡهَهُۥٓ wajhahu চেহারাকে (নিজেকে) তার إِلَى ilā কাছে ٱللَّهِ l-lahi আল্লাহর وَهُوَ wahuwa এমতাবস্হায় যে সে مُحۡسِنٞ muḥ'sinun সৎকর্মপরায়ণ فَقَدِ faqadi তবে নিশ্চয়ই ٱسۡتَمۡسَكَ is'tamsaka সে শক্ত করে ধরেছে بِٱلۡعُرۡوَةِ bil-ʿur'wati নিয়ে হাতলকে (অর্থাৎ আশ্রয়কে) ٱلۡوُثۡقَىٰۗ l-wuth'qā সুদৃঢ় وَإِلَى wa-ilā এবং দিকে ٱللَّهِ l-lahi আল্লাহ্রই عَٰقِبَةُ ʿāqibatu পরিণাম ٱلۡأُمُورِ l-umūri সব ব্যাপারের
waman yus'lim wajhahu ilā l-lahi wahuwa muḥ'sinun faqadi is'tamsaka bil-ʿur'wati l-wuth'qā wa-ilā l-lahi ʿāqibatu l-umūri
যদি কেহ সৎ কর্মপরায়ণ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পন করে তাহলে সেতো দৃঢ়ভাবে ধারণ করে এক মাযবূত হাতল, যাবতীয় কার্যের পরিণাম আল্লাহর দিকে।
وَمَن waman এবং যে كَفَرَ kafara অবিশ্বাস করলো فَلَا falā অতঃপর না (যেন) يَحۡزُنكَ yaḥzunka চিন্তিত করে তোমাকে كُفۡرُهُۥٓۚ kuf'ruhu অবিশ্বাস তার إِلَيۡنَا ilaynā দিকে আমাদেরই مَرۡجِعُهُمۡ marjiʿuhum প্রত্যাবর্তন তাদের ( হবে ) فَنُنَبِّئُهُم fanunabbi-uhum তখন আমরা জানিয়ে দিবো তাদের بِمَا bimā ঐ বিষয়ে যা عَمِلُوٓاْۚ ʿamilū তারা করেছে إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ عَلِيمُۢ ʿalīmun খুব অবহিত بِذَاتِ bidhāti সম্পর্কে অবস্থা ٱلصُّدُورِ l-ṣudūri অন্তরসমূহের
waman kafara falā yaḥzunka kuf'ruhu ilaynā marjiʿuhum fanunabbi-uhum bimā ʿamilū inna l-laha ʿalīmun bidhāti l-ṣudūri
কেহ কুফরী করলে তার কুফরী যেন তোমাকে ক্লিষ্ট না করে। আমারই নিকট তাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তাদেরকে অবহিত করব তারা যা করত। অন্তরে যা রয়েছে সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত।
نُمَتِّعُهُمۡ numattiʿuhum আমরা ভোগ করতে দিবো তাদেরকে قَلِيلٗا qalīlan অল্প (কাল) ثُمَّ thumma এরপর نَضۡطَرُّهُمۡ naḍṭarruhum আমরা বাধ্য করবো তাদেরকে إِلَىٰ ilā দিকে عَذَابٍ ʿadhābin শাস্তির غَلِيظٖ ghalīẓin কঠিন
numattiʿuhum qalīlan thumma naḍṭarruhum ilā ʿadhābin ghalīẓin
আমি তাদেরকে জীবনোপকরণ ভোগ করতে দিব স্বল্পকালের জন্য। অতঃপর তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব।
وَلَئِن wala-in এবং অবশ্যই যদি سَأَلۡتَهُم sa-altahum তুমি প্রশ্ন করো তাদের مَّنۡ man "কে خَلَقَ khalaqa সৃষ্টি করেছেন ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশ মন্ডলী وَٱلۡأَرۡضَ wal-arḍa ও পৃথিবী" لَيَقُولُنَّ layaqūlunna অবশ্যই তারা বলবে ٱللَّهُۚ l-lahu "আল্লাহ্" قُلِ quli বলো ٱلۡحَمۡدُ l-ḥamdu "সব প্রশংসা لِلَّهِۚ lillahi জন্যে আল্লাহ্রই" بَلۡ bal কিন্তু أَكۡثَرُهُمۡ aktharuhum অধিকাংশ (লোক) তাদের لَا lā না يَعۡلَمُونَ yaʿlamūna তারা জানে
wala-in sa-altahum man khalaqa l-samāwāti wal-arḍa layaqūlunna l-lahu quli l-ḥamdu lillahi bal aktharuhum lā yaʿlamūna
তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করঃ আকাশমন্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করেছেন? তাহলে তারা নিশ্চয়ই বলবেঃ আল্লাহ! বলঃ প্রশংসা আল্লাহর। কিন্তু তাদের অধিকাংশই জানেনা।
لِلَّهِ lillahi জন্যে আল্লাহ্রই مَا mā যা কিছু فِي fī মধ্যে (আছে) ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশমন্ডলীর وَٱلۡأَرۡضِۚ wal-arḍi ও পৃথিবীর إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ هُوَ huwa তিনিই ٱلۡغَنِيُّ l-ghaniyu অভাবমুক্ত ٱلۡحَمِيدُ l-ḥamīdu প্রশংসিত
lillahi mā fī l-samāwāti wal-arḍi inna l-laha huwa l-ghaniyu l-ḥamīdu
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসা।
وَلَوۡ walaw এবং যদি (হয়) أَنَّمَا annamā নিশ্চয়ই যা কিছু فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর مِن min দিয়ে شَجَرَةٍ shajaratin গাছ أَقۡلَٰمٞ aqlāmun কলমসমূহ وَٱلۡبَحۡرُ wal-baḥru এবং সমুদ্র(কালি হয়) يَمُدُّهُۥ yamudduhu বৃদ্ধি করে তাকে مِنۢ min থেকেও بَعۡدِهِۦ baʿdihi পর তার سَبۡعَةُ sabʿatu সাত أَبۡحُرٖ abḥurin সমুদ্র ( এবং রবের কথা লেখা হয় ) مَّا mā (তবুও) না (এবং রবের কথা লেখা হয়) نَفِدَتۡ nafidat শেষ হবে كَلِمَٰتُ kalimātu কথাগুলো (লেখা) ٱللَّهِۚ l-lahi আল্লাহর إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ عَزِيزٌ ʿazīzun মহাপরাক্রমশালী حَكِيمٞ ḥakīmun প্রজ্ঞাময়
walaw annamā fī l-arḍi min shajaratin aqlāmun wal-baḥru yamudduhu min baʿdihi sabʿatu abḥurin mā nafidat kalimātu l-lahi inna l-laha ʿazīzun ḥakīmun
পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় এবং এই যে সমুদ্র, এর সাথে যদি আরও সাতটি সমুদ্র যুক্ত হয়ে কালি হয় তবুও আল্লাহর বাণী নিঃশেষ হবেনা। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
مَّا mā নয় خَلۡقُكُمۡ khalqukum সৃষ্টি তোমাদের وَلَا walā আর না بَعۡثُكُمۡ baʿthukum উত্থান তোমাদের إِلَّا illā এ ছাড়া كَنَفۡسٖ kanafsin মতো(সৃষ্টি ও উত্থান)প্রাণীর وَٰحِدَةٍۚ wāḥidatin একটিমাত্র إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ سَمِيعُۢ samīʿun সব শুনেন بَصِيرٌ baṣīrun সব দেখেন
mā khalqukum walā baʿthukum illā kanafsin wāḥidatin inna l-laha samīʿun baṣīrun
তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি মাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের অনুরূপ। আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা।
أَلَمۡ alam কি না تَرَ tara তুমি দেখো أَنَّ anna যে ٱللَّهَ l-laha আল্লাহ يُولِجُ yūliju প্রবেশ করান ٱلَّيۡلَ al-layla রাতকে فِي fī মধ্যে ٱلنَّهَارِ l-nahāri দিনের وَيُولِجُ wayūliju ও প্রবেশ করান ٱلنَّهَارَ l-nahāra দিনকে فِي fī মধ্যে ٱلَّيۡلِ al-layli রাতের وَسَخَّرَ wasakhara এবং নিয়মাধীন করেছেন ٱلشَّمۡسَ l-shamsa সূর্যকে وَٱلۡقَمَرَۖ wal-qamara ও চাঁদকে كُلّٞ kullun প্রত্যেকে يَجۡرِيٓ yajrī চলছে إِلَىٰٓ ilā পর্যন্ত أَجَلٖ ajalin কাল مُّسَمّٗى musamman নির্দিষ্ট وَأَنَّ wa-anna এবং নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ بِمَا bimā ঐ বিষয়ে যা تَعۡمَلُونَ taʿmalūna তোমরা করছো خَبِيرٞ khabīrun খুব অবহিত
alam tara anna l-laha yūliju al-layla fī l-nahāri wayūliju l-nahāra fī al-layli wasakhara l-shamsa wal-qamara kullun yajrī ilā ajalin musamman wa-anna l-laha bimā taʿmalūna khabīrun
তুমি কি দেখনা যে, আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান? তিনি চাঁদ-সূর্যকে করেছেন নিয়মাধীন, প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট কাল পর্যন্ত; তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে অবহিত।
ذَٰلِكَ dhālika এটা بِأَنَّ bi-anna একারণে যে ٱللَّهَ l-laha আল্লাহ هُوَ huwa তিনিই ٱلۡحَقُّ l-ḥaqu সত্য وَأَنَّ wa-anna এবং (এও) যে مَا mā যাকে يَدۡعُونَ yadʿūna তারা ডাকছে مِن min ছাড়া دُونِهِ dūnihi তাঁকে ٱلۡبَٰطِلُ l-bāṭilu ( তা সবই )অসত্য وَأَنَّ wa-anna এবং (এও সত্য) যে ٱللَّهَ l-laha আল্লাহ هُوَ huwa তিনিই ٱلۡعَلِيُّ l-ʿaliyu সমুন্নত ٱلۡكَبِيرُ l-kabīru সুমহান
dhālika bi-anna l-laha huwa l-ḥaqu wa-anna mā yadʿūna min dūnihi l-bāṭilu wa-anna l-laha huwa l-ʿaliyu l-kabīru
এর কারণ এই যে, আল্লাহ সত্য এবং তারা তাঁর পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা। আল্লাহতো সমুচ্চ, মহান।
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা আর-রূম পরবর্তী সূরা → আস-সিজদা