بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلنَّبِيُّ l-nabiyu নবী إِذَا idhā যখন طَلَّقۡتُمُ ṭallaqtumu তোমরা তালাক দাও ٱلنِّسَآءَ l-nisāa স্ত্রীদের فَطَلِّقُوهُنَّ faṭalliqūhunna অতঃপর তাদের তোমরা তালাক দাও لِعِدَّتِهِنَّ liʿiddatihinna তাদের ইদ্দতের জন্য وَأَحۡصُواْ wa-aḥṣū ও তোমরা গণনা কর ٱلۡعِدَّةَۖ l-ʿidata ইদ্দত وَٱتَّقُواْ wa-ittaqū এবং তোমরা ভয় কর ٱللَّهَ l-laha আল্লাহকে رَبَّكُمۡۖ rabbakum তোমাদের রব لَا lā না تُخۡرِجُوهُنَّ tukh'rijūhunna তাদের তোমরা বের করো مِنۢ min থেকে بُيُوتِهِنَّ buyūtihinna তাদের ঘরগুলো وَلَا walā এবং না يَخۡرُجۡنَ yakhruj'na তারা বের হবে إِلَّآ illā তবে أَن an যদি يَأۡتِينَ yatīna তারা লিপ্ত হয় بِفَٰحِشَةٖ bifāḥishatin অশ্লীলতায় مُّبَيِّنَةٖۚ mubayyinatin সুস্পষ্ট (অন্য কথা) وَتِلۡكَ watil'ka ও এসব حُدُودُ ḥudūdu সীমাসমূহ ٱللَّهِۚ l-lahi আল্লাহর وَمَن waman এবং যে يَتَعَدَّ yataʿadda লংঘন করে حُدُودَ ḥudūda সীমানাসমূহ ٱللَّهِ l-lahi আল্লাহর فَقَدۡ faqad নিশ্চয় অতঃপর ظَلَمَ ẓalama যুলম করে نَفۡسَهُۥۚ nafsahu তার নিজের (উপর) لَا lā না تَدۡرِي tadrī তুমি জান لَعَلَّ laʿalla সম্ভবতঃ ٱللَّهَ l-laha আল্লাহ يُحۡدِثُ yuḥ'dithu সৃষ্টি করবেন بَعۡدَ baʿda পর ذَٰلِكَ dhālika এর أَمۡرٗا amran (কোন) অবস্থা
yāayyuhā l-nabiyu idhā ṭallaqtumu l-nisāa faṭalliqūhunna liʿiddatihinna wa-aḥṣū l-ʿidata wa-ittaqū l-laha rabbakum lā tukh'rijūhunna min buyūtihinna walā yakhruj'na illā an yatīna bifāḥishatin mubayyinatin watil'ka ḥudūdu l-lahi waman yataʿadda ḥudūda l-lahi faqad ẓalama nafsahu lā tadrī laʿalla l-laha yuḥ'dithu baʿda dhālika amran
হে নাবী! তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে ইচ্ছা কর তাহলে তাদেরকে তালাক দিও ইদ্দাতের প্রতি লক্ষ্য রেখে, ইদ্দাতের হিসাব রেখ এবং তোমাদের রাব্ব আল্লাহকে ভয় কর; তোমরা তাদেরকে তাদের বাসগৃহ হতে বহিস্কার করনা এবং তারাও যেন বের না হয়, যদি না তারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায়; এগুলি আল্লাহর বিধান। যে আল্লাহর বিধান লংঘন করে সে নিজেরই উপর অত্যাচার করে। তুমি জাননা, হয়তো আল্লাহ এরপর কোন উপায় করে দিবেন।
فَإِذَا fa-idhā যখন অতঃপর بَلَغۡنَ balaghna তারা পৌঁছে أَجَلَهُنَّ ajalahunna তাদের সময়কালে فَأَمۡسِكُوهُنَّ fa-amsikūhunna তাদের রাখতে তখন তোমরা بِمَعۡرُوفٍ bimaʿrūfin যথাবিধি أَوۡ aw বা فَارِقُوهُنَّ fāriqūhunna তাদের তোমরা পৃথক করবে بِمَعۡرُوفٖ bimaʿrūfin যথাবিধি وَأَشۡهِدُواْ wa-ashhidū ও তোমরা সাক্ষী রাখ ذَوَيۡ dhaway আছে عَدۡلٖ ʿadlin ন্যায়পরায়ণ দু'জন مِّنكُمۡ minkum তোমাদের মধ্য থেকে وَأَقِيمُواْ wa-aqīmū ও তোমরা সঠিক দিও ٱلشَّهَٰدَةَ l-shahādata সাক্ষী لِلَّهِۚ lillahi আল্লাহর জন্যে ذَٰلِكُمۡ dhālikum এসব يُوعَظُ yūʿaẓu নসিহত করা হচ্ছে بِهِۦ bihi এ দিয়ে مَن man যে كَانَ kāna ছিল يُؤۡمِنُ yu'minu বিশ্বাস করে بِٱللَّهِ bil-lahi আল্লাহর উপর وَٱلۡيَوۡمِ wal-yawmi ও দিনের ٱلۡأٓخِرِۚ l-ākhiri শেষ وَمَن waman এবং যে يَتَّقِ yattaqi ভয় করে ٱللَّهَ l-laha আল্লাহকে يَجۡعَل yajʿal তিনি করে দেন لَّهُۥ lahu তার জন্যে مَخۡرَجٗا makhrajan নিস্কৃতির পথ
fa-idhā balaghna ajalahunna fa-amsikūhunna bimaʿrūfin aw fāriqūhunna bimaʿrūfin wa-ashhidū dhaway ʿadlin minkum wa-aqīmū l-shahādata lillahi dhālikum yūʿaẓu bihi man kāna yu'minu bil-lahi wal-yawmi l-ākhiri waman yattaqi l-laha yajʿal lahu makhrajan
তাদের ইদ্দাত পূরণের কাল আসন্ন হলে তোমরা হয় যথাবিধি তাদেরকে রেখে দিবে, না হয় তাদেরকে যথাবিধি পরিত্যাগ করবে এবং তোমাদের মধ্য হতে দু’জন ন্যায় পরায়ণ লোককে সাক্ষী রাখবে; তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দিও। ওটা দ্বারা তোমাদের মধ্যে যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাকে উপদেশ দেয়া হচ্ছে। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার নিস্কৃতির ব্যবস্থা করে দিবেন –
وَيَرۡزُقۡهُ wayarzuq'hu ও তাকে রিজিক দেন مِنۡ min থেকে حَيۡثُ ḥaythu যেখান لَا lā না يَحۡتَسِبُۚ yaḥtasibu সে ধারণাও করে وَمَن waman এবং যে يَتَوَكَّلۡ yatawakkal ভরসা করে عَلَى ʿalā উপর ٱللَّهِ l-lahi আল্লাহর فَهُوَ fahuwa সে অতঃপর حَسۡبُهُۥٓۚ ḥasbuhu তার জন্যে যথেষ্ট إِنَّ inna নিশ্চয় ٱللَّهَ l-laha আল্লাহ بَٰلِغُ bālighu অর্জনকারী أَمۡرِهِۦۚ amrihi তার কাজ قَدۡ qad নিশ্চয় جَعَلَ jaʿala বানিয়েছেন ٱللَّهُ l-lahu আল্লাহ لِكُلِّ likulli সব জন্যে شَيۡءٖ shayin কিছুর قَدۡرٗا qadran নির্দিষ্ট মাত্রা
wayarzuq'hu min ḥaythu lā yaḥtasibu waman yatawakkal ʿalā l-lahi fahuwa ḥasbuhu inna l-laha bālighu amrihi qad jaʿala l-lahu likulli shayin qadran
আর তাকে তার ধারণাতীত উৎস থেকে দান করবেন রিয্ক; যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ তাঁর ইচ্ছা পূরণ করবেনই, আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা।
وَٱلَّٰٓـِٔي wa-allāī এবং যারা يَئِسۡنَ ya-is'na নিরাশ হয়েছে مِنَ mina হতে ٱلۡمَحِيضِ l-maḥīḍi হায়েয مِن min মধ্য হতে نِّسَآئِكُمۡ nisāikum তোমাদের স্ত্রীদের إِنِ ini যদি ٱرۡتَبۡتُمۡ ir'tabtum তোমরা সন্দেহ কর فَعِدَّتُهُنَّ faʿiddatuhunna তাদের ইদ্দত তবে ثَلَٰثَةُ thalāthatu তিন أَشۡهُرٖ ashhurin মাস وَٱلَّٰٓـِٔي wa-allāī এবং (তাদের জন্যও) যাদের لَمۡ lam নাই يَحِضۡنَۚ yaḥiḍ'na হায়েজ হয় وَأُوْلَٰتُ wa-ulātu এবং যারা ٱلۡأَحۡمَالِ l-aḥmāli এবং গর্ভবতীদের أَجَلُهُنَّ ajaluhunna তাদের সময়কাল أَن an পর্যন্ত يَضَعۡنَ yaḍaʿna প্রসব করা حَمۡلَهُنَّۚ ḥamlahunna তাদের গর্ভ وَمَن waman এবং যে يَتَّقِ yattaqi ভয় করে ٱللَّهَ l-laha আল্লাহকে يَجۡعَل yajʿal করেছেন لَّهُۥ lahu তার জন্যে مِنۡ min মধ্য হতে أَمۡرِهِۦ amrihi তার কাজ يُسۡرٗا yus'ran সহজ
wa-allāī ya-is'na mina l-maḥīḍi min nisāikum ini ir'tabtum faʿiddatuhunna thalāthatu ashhurin wa-allāī lam yaḥiḍ'na wa-ulātu l-aḥmāli ajaluhunna an yaḍaʿna ḥamlahunna waman yattaqi l-laha yajʿal lahu min amrihi yus'ran
তোমাদের যে সব স্ত্রীর ঋতুমতী হওয়ার আশা নেই তাদের ইদ্দাত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্দাতকাল হবে তিন মাস এবং যাদের এখনও রজশ্বালা হয়নি তাদেরও। এবং গর্ভবতী নারীদের ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত। আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দিবেন।
ذَٰلِكَ dhālika এটা أَمۡرُ amru বিধান ٱللَّهِ l-lahi আল্লাহর أَنزَلَهُۥٓ anzalahu তা নাযিল করেছেন إِلَيۡكُمۡۚ ilaykum তোমাদের প্রতি وَمَن waman এবং যে يَتَّقِ yattaqi ভয় করে ٱللَّهَ l-laha আল্লাহকে يُكَفِّرۡ yukaffir মোচন করবেন عَنۡهُ ʿanhu তার থেকে سَيِّـَٔاتِهِۦ sayyiātihi তার পাপসমূহ وَيُعۡظِمۡ wayuʿ'ẓim ও মহান করবেন لَهُۥٓ lahu তার জন্যে أَجۡرًا ajran পুরস্কার
dhālika amru l-lahi anzalahu ilaykum waman yattaqi l-laha yukaffir ʿanhu sayyiātihi wayuʿ'ẓim lahu ajran
এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন; আল্লাহকে যে ভয় করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে দিবেন মহা পুরস্কার।
أَسۡكِنُوهُنَّ askinūhunna তাদের বাস করতে দাও مِنۡ min মধ্য হতে حَيۡثُ ḥaythu যেখানে سَكَنتُم sakantum তোমরা বাস কর مِّن min থেকে وُجۡدِكُمۡ wuj'dikum তোমাদের সামর্থ وَلَا walā এবং না تُضَآرُّوهُنَّ tuḍārrūhunna তাদের তোমরা কষ্ট দিও لِتُضَيِّقُواْ lituḍayyiqū সঙ্কটে ফেলবার জন্যে عَلَيۡهِنَّۚ ʿalayhinna তাদেরকে وَإِن wa-in এবং যদি كُنَّ kunna তারা হয় أُوْلَٰتِ ulāti যারা حَمۡلٖ ḥamlin গর্ভবতী فَأَنفِقُواْ fa-anfiqū তোমরা খরচ তবে কর عَلَيۡهِنَّ ʿalayhinna তাদের উপর حَتَّىٰ ḥattā যতক্ষণ না يَضَعۡنَ yaḍaʿna প্রসব করে حَمۡلَهُنَّۚ ḥamlahunna তাদের গর্ভ فَإِنۡ fa-in যদি অতঃপর أَرۡضَعۡنَ arḍaʿna তারা দুধপান করায় لَكُمۡ lakum তোমাদের (বাচ্চাদের)কে فَـَٔاتُوهُنَّ faātūhunna তাদের দাও তবে তোমরা أُجُورَهُنَّ ujūrahunna তাদের পারিশ্রমিকাদি وَأۡتَمِرُواْ watamirū ও তোমরা পরামর্শ কর بَيۡنَكُم baynakum তোমাদের মাঝে بِمَعۡرُوفٖۖ bimaʿrūfin সংগতভাবে وَإِن wa-in এবং যদি تَعَاسَرۡتُمۡ taʿāsartum তোমরা পরস্পরে কঠোরতা কর فَسَتُرۡضِعُ fasatur'ḍiʿu স্তন্য দিবে তবে لَهُۥٓ lahu তার জন্যে্যে أُخۡرَىٰ ukh'rā অন্য (নারী)
askinūhunna min ḥaythu sakantum min wuj'dikum walā tuḍārrūhunna lituḍayyiqū ʿalayhinna wa-in kunna ulāti ḥamlin fa-anfiqū ʿalayhinna ḥattā yaḍaʿna ḥamlahunna fa-in arḍaʿna lakum faātūhunna ujūrahunna watamirū baynakum bimaʿrūfin wa-in taʿāsartum fasatur'ḍiʿu lahu ukh'rā
তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে স্থানে বাস কর তাদেরকে সেই স্থানে বাস করতে দিও; তাদেরকে উত্যক্ত করনা সংকটে ফেলার জন্য, তারা গর্ভবতী হয়ে থাকলে সন্তান প্রসব পর্যন্ত তাদের জন্য ব্যয় করবে, যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন্য দান করে তাহলে তাদেরকে পারিশ্রমিক দিবে এবং সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সংগতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করবে; তোমরা যদি নিজ নিজ দাবীতে অনমনীয় হও তাহলে অন্য নারী তার পক্ষে স্তন্য দান করবে।
لِيُنفِقۡ liyunfiq খরচ যেন করে ذُو dhū আছে سَعَةٖ saʿatin সচ্ছল ব্যক্তি مِّن min অনুযায়ী سَعَتِهِۦۖ saʿatihi তার সচ্ছলতা وَمَن waman এবং যার قُدِرَ qudira সীমিত করা হয়েছে عَلَيۡهِ ʿalayhi তার উপর رِزۡقُهُۥ riz'quhu তার রিযক فَلۡيُنفِقۡ falyunfiq সে খরচ অতঃপর করবে مِمَّآ mimmā যা (তা) থেকে ءَاتَىٰهُ ātāhu তাকে দিয়েছেন ٱللَّهُۚ l-lahu আল্লাহ لَا lā না يُكَلِّفُ yukallifu কষ্ট দেন ٱللَّهُ l-lahu আল্লাহ نَفۡسًا nafsan কোন ব্যক্তিকে إِلَّا illā এছাড়া مَآ mā যা ءَاتَىٰهَاۚ ātāhā তাকে দিয়েছেন سَيَجۡعَلُ sayajʿalu দিবেন শীঘ্রই ٱللَّهُ l-lahu আল্লাহ بَعۡدَ baʿda পর عُسۡرٖ ʿus'rin কষ্টের يُسۡرٗا yus'ran স্বস্তি
liyunfiq dhū saʿatin min saʿatihi waman qudira ʿalayhi riz'quhu falyunfiq mimmā ātāhu l-lahu lā yukallifu l-lahu nafsan illā mā ātāhā sayajʿalu l-lahu baʿda ʿus'rin yus'ran
বিত্তবান নিজ সামর্থ অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবনোপকরণ সীমিত সে, আল্লাহ যা তাকে দান করেছেন তা হতে ব্যয় করবে। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তদপেক্ষা গুরুতর বোঝা তিনি তার উপর চাপিয়ে দেননা। আল্লাহ কষ্টের পর দিবেন স্বস্তি।
وَكَأَيِّن waka-ayyin এবং কত مِّن min থেকে قَرۡيَةٍ qaryatin জনপদ عَتَتۡ ʿatat অমান্য করেছিল عَنۡ ʿan বিপক্ষে أَمۡرِ amri নির্দেশ رَبِّهَا rabbihā তার রবের وَرُسُلِهِۦ warusulihi ও তাঁর রসূলদের فَحَاسَبۡنَٰهَا faḥāsabnāhā তার আমরা হিসাব অতঃপর নিয়েছি حِسَابٗا ḥisāban হিসাব شَدِيدٗا shadīdan কঠোর وَعَذَّبۡنَٰهَا waʿadhabnāhā ও তার আমরা শাস্তি দিয়েছি عَذَابٗا ʿadhāban শাস্তি نُّكۡرٗا nuk'ran ভীষণ
waka-ayyin min qaryatin ʿatat ʿan amri rabbihā warusulihi faḥāsabnāhā ḥisāban shadīdan waʿadhabnāhā ʿadhāban nuk'ran
কত জনপদ তাদের রাব্ব ও তাঁর রাসূলদের নির্দেশের বিরুদ্ধাচরণ করেছিল দম্ভভরে। ফলে আমি তাদের নিকট হতে কঠোর হিসাব নিয়েছিলাম এবং তাদেরকে দিয়েছিলাম কঠিন শাস্তি।
فَذَاقَتۡ fadhāqat স্বাদ নিয়েছে অতঃপর وَبَالَ wabāla কুফলের أَمۡرِهَا amrihā তার কাজের وَكَانَ wakāna এবং হল عَٰقِبَةُ ʿāqibatu পরিণাম أَمۡرِهَا amrihā তার কাজের خُسۡرًا khus'ran ক্ষতি
fadhāqat wabāla amrihā wakāna ʿāqibatu amrihā khus'ran
অতঃপর তারা তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করল; ক্ষতিই ছিল তাদের কর্মের পরিণাম।
أَعَدَّ aʿadda প্রস্তুত রেখেছেন ٱللَّهُ l-lahu আল্লাহ لَهُمۡ lahum তাদের জন্যে عَذَابٗا ʿadhāban আযাব شَدِيدٗاۖ shadīdan কঠিন فَٱتَّقُواْ fa-ittaqū অতএব তোমরা ভয় কর ٱللَّهَ l-laha আল্লাহকে يَٰٓأُوْلِي yāulī হে ٱلۡأَلۡبَٰبِ l-albābi বোধসম্পন্নরা ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْۚ āmanū ঈমান এনেছে قَدۡ qad নিশ্চয় أَنزَلَ anzala অবতীর্ণ করেছেন ٱللَّهُ l-lahu আল্লাহ إِلَيۡكُمۡ ilaykum তোমাদের প্রতি ذِكۡرٗا dhik'ran উপদেশ
aʿadda l-lahu lahum ʿadhāban shadīdan fa-ittaqū l-laha yāulī l-albābi alladhīna āmanū qad anzala l-lahu ilaykum dhik'ran
আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতএব তোমরা আল্লাহকে ভয় কর। হে বোধসম্পন্ন ব্যক্তিগণ, যারা ঈমান এনেছ! নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন উপদেশ।
رَّسُولٗا rasūlan রসূল يَتۡلُواْ yatlū পাঠ করেন عَلَيۡكُمۡ ʿalaykum তোমাদের নিকট ءَايَٰتِ āyāti আয়াতগুলো ٱللَّهِ l-lahi আল্লাহর مُبَيِّنَٰتٖ mubayyinātin সুস্পষ্ট لِّيُخۡرِجَ liyukh'rija বের করার জন্যে ٱلَّذِينَ alladhīna (তাদের) যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করেছে ٱلصَّٰلِحَٰتِ l-ṣāliḥāti নেকীসমূহ مِنَ mina থেকে ٱلظُّلُمَٰتِ l-ẓulumāti অন্ধকারাদি إِلَى ilā দিকে ٱلنُّورِۚ l-nūri আলোর وَمَن waman এবং যে يُؤۡمِنۢ yu'min ঈমান আনবে بِٱللَّهِ bil-lahi আল্লাহর উপর وَيَعۡمَلۡ wayaʿmal ও কাজ করবে صَٰلِحٗا ṣāliḥan নেক يُدۡخِلۡهُ yud'khil'hu তাকে প্রবেশ করাবেন তিনি جَنَّٰتٖ jannātin জান্নাতে تَجۡرِي tajrī প্রবাহিত হয় مِن min থেকে تَحۡتِهَا taḥtihā তারা পাদদেশ ٱلۡأَنۡهَٰرُ l-anhāru ঝর্ণাধারাসমূহ خَٰلِدِينَ khālidīna বসবাসকারী স্থায়ীভাবে فِيهَآ fīhā তার মধ্যে أَبَدٗاۖ abadan চিরকাল قَدۡ qad নিশ্চয় أَحۡسَنَ aḥsana অতি উত্তম করেছেন ٱللَّهُ l-lahu আল্লাহ لَهُۥ lahu তার জন্যে رِزۡقًا riz'qan রিযক
rasūlan yatlū ʿalaykum āyāti l-lahi mubayyinātin liyukh'rija alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti mina l-ẓulumāti ilā l-nūri waman yu'min bil-lahi wayaʿmal ṣāliḥan yud'khil'hu jannātin tajrī min taḥtihā l-anhāru khālidīna fīhā abadan qad aḥsana l-lahu lahu riz'qan
প্রেরণ করেছেন এমন এক রাসূল যে তোমাদের নিকট আল্লাহর সুস্পষ্ট আয়াত আবৃত্তি করে, যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ তাদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য। যে কেহ আল্লাহকে বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে; আল্লাহ তাকে উত্তম জীবনোপকরণ দিবেন।
ٱللَّهُ al-lahu আল্লাহ ٱلَّذِي alladhī (তিনিই) যিনি خَلَقَ khalaqa সৃষ্টি করেছেন سَبۡعَ sabʿa সাত سَمَٰوَٰتٖ samāwātin আসমান وَمِنَ wamina ও পর্যায় হতে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর مِثۡلَهُنَّۖ mith'lahunna তাদের অনুরূপ يَتَنَزَّلُ yatanazzalu নাযিল হয় ٱلۡأَمۡرُ l-amru নির্দেশ بَيۡنَهُنَّ baynahunna তাদের মাঝে لِتَعۡلَمُوٓاْ litaʿlamū তোমরা জান যেন أَنَّ anna যে ٱللَّهَ l-laha আল্লাহ عَلَىٰ ʿalā উপর كُلِّ kulli সব شَيۡءٖ shayin কিছুর قَدِيرٞ qadīrun ক্ষমতাবান وَأَنَّ wa-anna ও বাস্তবিকই ٱللَّهَ l-laha আল্লাহ قَدۡ qad নিশ্চয় أَحَاطَ aḥāṭa পরিবেষ্টন করে রেখেছেন بِكُلِّ bikulli সব شَيۡءٍ shayin কিছুকে عِلۡمَۢا ʿil'man জ্ঞানে
al-lahu alladhī khalaqa sabʿa samāwātin wamina l-arḍi mith'lahunna yatanazzalu l-amru baynahunna litaʿlamū anna l-laha ʿalā kulli shayin qadīrun wa-anna l-laha qad aḥāṭa bikulli shayin ʿil'man
আল্লাহই সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবীও সেই পরিমাণ। ওগুলির মধ্যে নেমে আসে তাঁর নির্দেশ; ফলে তোমরা বুঝতে পার যে, আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন।
← পূর্ববর্তী সূরা আত-তাগাবুন পরবর্তী সূরা → আত-তাহরীম