بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
حمٓ hha-meem হা-মীম
hha-meem
হা- মীম।
تَنزِيلُ tanzīlu অবতীর্ণ করা ٱلۡكِتَٰبِ l-kitābi (এই) কিতাব مِنَ mina পক্ষ হ'তে ٱللَّهِ l-lahi আল্লাহর ٱلۡعَزِيزِ l-ʿazīzi (যিনি) পরাক্রমশালী ٱلۡعَلِيمِ l-ʿalīmi সর্বজ্ঞ
tanzīlu l-kitābi mina l-lahi l-ʿazīzi l-ʿalīmi
এই কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে –
غَافِرِ ghāfiri (যিনি) ক্ষমাকারী ٱلذَّنۢبِ l-dhanbi পাপ وَقَابِلِ waqābili এবং কবুলকারী ٱلتَّوۡبِ l-tawbi তওবা شَدِيدِ shadīdi কঠোর ٱلۡعِقَابِ l-ʿiqābi শাস্তিদানে ذِي dhī মালিক ٱلطَّوۡلِۖ l-ṭawli অনুগ্রহের لَآ lā নেই إِلَٰهَ ilāha কোনো ইলাহ إِلَّا illā ছাড়া هُوَۖ huwa তিনি إِلَيۡهِ ilayhi তাঁরই দিকে ٱلۡمَصِيرُ l-maṣīru প্রত্যাবর্তন (হবে সকলের)
ghāfiri l-dhanbi waqābili l-tawbi shadīdi l-ʿiqābi dhī l-ṭawli lā ilāha illā huwa ilayhi l-maṣīru
যিনি পাপ ক্ষমা করেন এবং তাওবাহ কবূল করেন, যিনি শাস্তি দানে কঠোর, শক্তিশালী। তিনি ব্যতীত কোন মা‘বূদ নেই। প্রত্যাবর্তন তাঁরই নিকট।
مَا mā না يُجَٰدِلُ yujādilu তর্ক করে فِيٓ fī ক্ষেত্রে ءَايَٰتِ āyāti নিদর্শনাবলীর ٱللَّهِ l-lahi আল্লাহর إِلَّا illā এ ব্যতীত ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُواْ kafarū অস্বীকার করেছে فَلَا falā সুতরাং না (যেন) يَغۡرُرۡكَ yaghrur'ka তোমাকে বিভ্রান্ত করে تَقَلُّبُهُمۡ taqallubuhum তাদের বিচরণ فِي fī মধ্যে ٱلۡبِلَٰدِ l-bilādi দেশে-বিদেশে
mā yujādilu fī āyāti l-lahi illā alladhīna kafarū falā yaghrur'ka taqallubuhum fī l-bilādi
শুধু কাফিরেরাই আল্লাহর নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে; সুতরাং দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাদের বিভ্রান্ত না করে।
كَذَّبَتۡ kadhabat মিথ্যারোপ করেছিলো قَبۡلَهُمۡ qablahum তাদের পূর্বে قَوۡمُ qawmu জাতি نُوحٖ nūḥin নূহের وَٱلۡأَحۡزَابُ wal-aḥzābu এবং (অন্যান্য) দলসমূহও مِنۢ min মধ্য হতে بَعۡدِهِمۡۖ baʿdihim পরে তাদের وَهَمَّتۡ wahammat এবং অভিসন্ধি করেছিলো كُلُّ kullu প্রত্যেক أُمَّةِۭ ummatin জাতি بِرَسُولِهِمۡ birasūlihim তাদের রাসূলের সম্পর্কে لِيَأۡخُذُوهُۖ liyakhudhūhu তাকে পাকড়াও করার জন্যে وَجَٰدَلُواْ wajādalū এবং তারা যুক্তিতর্কে মত্তে ছিলো بِٱلۡبَٰطِلِ bil-bāṭili অসার (অস্ত্র) দিয়ে لِيُدۡحِضُواْ liyud'ḥiḍū ব্যর্থ করে দেয়ার জন্যে بِهِ bihi তা দিয়ে ٱلۡحَقَّ l-ḥaqa সত্যকে فَأَخَذۡتُهُمۡۖ fa-akhadhtuhum ফলে আমি পাকড়াও করেছি তাদেরকে فَكَيۡفَ fakayfa সুতরাং (দেখো) কেমন كَانَ kāna ছিলো عِقَابِ ʿiqābi আমার শাস্তি
kadhabat qablahum qawmu nūḥin wal-aḥzābu min baʿdihim wahammat kullu ummatin birasūlihim liyakhudhūhu wajādalū bil-bāṭili liyud'ḥiḍū bihi l-ḥaqa fa-akhadhtuhum fakayfa kāna ʿiqābi
তাদের পূর্বে নূহের সম্প্রদায় এবং তাদের পরে অন্যান্য দলও মিথ্যা আরোপ করেছিল। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে আবদ্ধ করার জন্য অভিসন্ধি করেছিল এবং তারা অসার তর্কে লিপ্ত হয়েছিল, সত্যকে ব্যর্থ করে দেয়ার জন্য। ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম এবং কত কঠোর ছিল আমার শাস্তি!
وَكَذَٰلِكَ wakadhālika এবং এরূপে حَقَّتۡ ḥaqqat সত্য হলো كَلِمَتُ kalimatu বাণী رَبِّكَ rabbika তোমার রবের عَلَى ʿalā উপর ٱلَّذِينَ alladhīna (তাদের) যারা كَفَرُوٓاْ kafarū অস্বীকার করেছিলো أَنَّهُمۡ annahum তারা যে أَصۡحَٰبُ aṣḥābu অধিবাসী ٱلنَّارِ l-nāri জাহান্নামের
wakadhālika ḥaqqat kalimatu rabbika ʿalā alladhīna kafarū annahum aṣḥābu l-nāri
এভাবে কাফিরদের ক্ষেত্রে সত্য হল তোমার রবের বাণী - এরা জাহান্নামী।
ٱلَّذِينَ alladhīna যারা يَحۡمِلُونَ yaḥmilūna ধারণ করছে ٱلۡعَرۡشَ l-ʿarsha (আল্লাহর) আরশ وَمَنۡ waman এবং যারা (আছে) حَوۡلَهُۥ ḥawlahu তার চার পাশে يُسَبِّحُونَ yusabbiḥūna তারা মহিমা ঘোষণা করছে بِحَمۡدِ biḥamdi প্রশংসাসহ رَبِّهِمۡ rabbihim তাদের রবের وَيُؤۡمِنُونَ wayu'minūna এবং তারা ঈমান রাখে بِهِۦ bihi তাঁর উপর وَيَسۡتَغۡفِرُونَ wayastaghfirūna এবং তারা ক্ষমা প্রার্থনা করছে لِلَّذِينَ lilladhīna (তাদের) জন্যে যারা ءَامَنُواْۖ āmanū ঈমান আনে رَبَّنَا rabbanā "(তারা বলে) হে আমাদের রব وَسِعۡتَ wasiʿ'ta তুমি ঘিরে রেখেছো كُلَّ kulla প্রত্যেক شَيۡءٖ shayin জিনিস رَّحۡمَةٗ raḥmatan অনুগ্রহে وَعِلۡمٗا waʿil'man ও জ্ঞানে فَٱغۡفِرۡ fa-igh'fir তাই মাফ করো لِلَّذِينَ lilladhīna (তাদের)-কে যারা تَابُواْ tābū তওবা করে وَٱتَّبَعُواْ wa-ittabaʿū ও অনুসরণ করে سَبِيلَكَ sabīlaka তোমার পথ وَقِهِمۡ waqihim এবং তাদেরকে বাঁচাও عَذَابَ ʿadhāba শাস্তি (হ'তে) ٱلۡجَحِيمِ l-jaḥīmi জাহান্নামের
alladhīna yaḥmilūna l-ʿarsha waman ḥawlahu yusabbiḥūna biḥamdi rabbihim wayu'minūna bihi wayastaghfirūna lilladhīna āmanū rabbanā wasiʿ'ta kulla shayin raḥmatan waʿil'man fa-igh'fir lilladhīna tābū wa-ittabaʿū sabīlaka waqihim ʿadhāba l-jaḥīmi
যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চতুস্পার্শ্ব ঘিরে আছে তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মু’মিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেঃ হে আমাদের রাব্ব! আপনার দয়া ও জ্ঞান সর্বব্যাপী, অতএব যারা তাওবাহ করে ও আপনার পথ অবলম্বন করে, আপনি তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন।
رَبَّنَا rabbanā হে আমাদের রব وَأَدۡخِلۡهُمۡ wa-adkhil'hum এবং তাদের প্রবেশ করাও جَنَّٰتِ jannāti জান্নাত সমূহে عَدۡنٍ ʿadnin চিরস্থায়ী ٱلَّتِي allatī যা وَعَدتَّهُمۡ waʿadttahum তাদের তুমি প্রতিশ্রুতি দিয়েছো وَمَن waman এবং যারা صَلَحَ ṣalaḥa সৎকর্ম করেছে مِنۡ min মধ্যে হ'তে ءَابَآئِهِمۡ ābāihim তাদের বাপ-দাদাদের وَأَزۡوَٰجِهِمۡ wa-azwājihim ও তাদের পতি-পত্নীদের وَذُرِّيَّٰتِهِمۡۚ wadhurriyyātihim ও তাদের বংশধরদের إِنَّكَ innaka তুমি নিশ্চয়ই أَنتَ anta তুমিই ٱلۡعَزِيزُ l-ʿazīzu পরাক্রমশালী ٱلۡحَكِيمُ l-ḥakīmu প্রজ্ঞাময়
rabbanā wa-adkhil'hum jannāti ʿadnin allatī waʿadttahum waman ṣalaḥa min ābāihim wa-azwājihim wadhurriyyātihim innaka anta l-ʿazīzu l-ḥakīmu
হে আমাদের রাব্ব! আপনি তাদেরকে দাখিল করুন স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের মাতা-পিতা, পতি-পত্নী ও সন্তান-সন্ততির মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও। আপনিতো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
وَقِهِمُ waqihimu এবং বাঁচাও তাদেরকে ٱلسَّيِّـَٔاتِۚ l-sayiāti (সব) মন্দ (হ'তে) وَمَن waman এবং যাকে تَقِ taqi বাঁচাবে ٱلسَّيِّـَٔاتِ l-sayiāti (সব) মন্দ (হ'তে) يَوۡمَئِذٖ yawma-idhin সেদিন فَقَدۡ faqad তাহ'লে নিশ্চয়ই رَحِمۡتَهُۥۚ raḥim'tahu তাকে অনুগ্রহ করবে وَذَٰلِكَ wadhālika এবং এটা هُوَ huwa সেই ٱلۡفَوۡزُ l-fawzu সাফল্য ٱلۡعَظِيمُ l-ʿaẓīmu মহা"
waqihimu l-sayiāti waman taqi l-sayiāti yawma-idhin faqad raḥim'tahu wadhālika huwa l-fawzu l-ʿaẓīmu
এবং আপনি তাদেরকে পাপ হতে রক্ষা করুন, সেই দিন আপনি যাকে শাস্তি হতে রক্ষা করবেন তাকেতো অনুগ্রহই করবেন, এটাইতো মহাসাফল্য।
إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُواْ kafarū অস্বীকার করেছে يُنَادَوۡنَ yunādawna তাদের ডেকে বলা হবে لَمَقۡتُ lamaqtu ক্ষোভ অবশ্যই (ছিলো) ٱللَّهِ l-lahi আল্লাহর أَكۡبَرُ akbaru অধিক (সেদিন) مِن min চেয়ে مَّقۡتِكُمۡ maqtikum তোমাদের (আজকের) ক্ষোভের أَنفُسَكُمۡ anfusakum তোমাদের নিজেদের (উপর) إِذۡ idh যখন تُدۡعَوۡنَ tud'ʿawna তোমাদের ডাকা হতো إِلَى ilā দিকে ٱلۡإِيمَٰنِ l-īmāni ঈমানের فَتَكۡفُرُونَ fatakfurūna তখন তোমরা অস্বীকার করতে
inna alladhīna kafarū yunādawna lamaqtu l-lahi akbaru min maqtikum anfusakum idh tud'ʿawna ilā l-īmāni fatakfurūna
কাফিরদেরকে উচ্চ কন্ঠে বলা হবেঃ তোমাদের নিজেদের প্রতি তোমাদের ক্ষোভ অপেক্ষা আল্লাহর অপ্রসন্নতা ছিল অধিক, যখন তোমাদের ঈমানের প্রতি আহবান করা হয়েছিল, আর তোমরা তা অস্বীকার করেছিলে।
قَالُواْ qālū তারা বলবে رَبَّنَآ rabbanā "হে আমাদের রব أَمَتَّنَا amattanā আমাদেরকে তুমি মৃত্যু দিয়েছো ٱثۡنَتَيۡنِ ith'natayni দু'বার وَأَحۡيَيۡتَنَا wa-aḥyaytanā ও আমাদেরকে তুমি জীবন দিয়েছো ٱثۡنَتَيۡنِ ith'natayni দু'বার فَٱعۡتَرَفۡنَا fa-iʿ'tarafnā আমরা স্বীকার করছি এখন بِذُنُوبِنَا bidhunūbinā আমাদের পাপসমূহকে فَهَلۡ fahal এখন কি (আছে) إِلَىٰ ilā দিকে خُرُوجٖ khurūjin বের হওয়ার (পরিত্রাণের) مِّن min কোনো سَبِيلٖ sabīlin পথ"
qālū rabbanā amattanā ith'natayni wa-aḥyaytanā ith'natayni fa-iʿ'tarafnā bidhunūbinā fahal ilā khurūjin min sabīlin
তারা বলবেঃ হে আমাদের রাব্ব! আপনি আমাদেরকে প্রাণহীন অবস্থায় দু’বার রেখেছেন এবং দু’বার আমাদেরকে প্রাণ দিয়েছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি; এখন নিস্ক্রমণের কোন পথ মিলবে কি?
ذَٰلِكُم dhālikum "(বলা হবে) তোমাদের এ (অবস্থা) بِأَنَّهُۥٓ bi-annahu এ কারণে যে إِذَا idhā যখন دُعِيَ duʿiya ডাকা হতো ٱللَّهُ l-lahu আল্লাহর (দিকে) وَحۡدَهُۥ waḥdahu তাঁর একত্বের (প্রতি) كَفَرۡتُمۡ kafartum তোমরা অস্বীকার করতে وَإِن wa-in এবং যদি يُشۡرَكۡ yush'rak শরিক করা হতো بِهِۦ bihi তাঁর সাথে (অন্য কাউকে) تُؤۡمِنُواْۚ tu'minū তোমরা ঈমান আনতে فَٱلۡحُكۡمُ fal-ḥuk'mu বস্তুতঃ কর্তৃত্ব لِلَّهِ lillahi আল্লাহরই ٱلۡعَلِيِّ l-ʿaliyi (যিনি) সমুচ্চ ٱلۡكَبِيرِ l-kabīri মহান"
dhālikum bi-annahu idhā duʿiya l-lahu waḥdahu kafartum wa-in yush'rak bihi tu'minū fal-ḥuk'mu lillahi l-ʿaliyi l-kabīri
তোমাদের এই পার্থিব শাস্তি এ জন্য যে, যখন এক আল্লাহকে ডাকা হত তখন তোমরা তাঁকে অস্বীকার করতে এবং আল্লাহর শরীক স্থির করা হলে তোমরা তা বিশ্বাস করতে। বস্তুতঃ মহান আল্লাহরই সমস্ত কর্তৃত্ব।
هُوَ huwa তিনিই (আল্লাহ) ٱلَّذِي alladhī যিনি يُرِيكُمۡ yurīkum তোমাদেরকে দেখান ءَايَٰتِهِۦ āyātihi নিদর্শনাবলী তাঁর وَيُنَزِّلُ wayunazzilu ও নামান لَكُم lakum তোমাদের জন্যে مِّنَ mina হ'তে ٱلسَّمَآءِ l-samāi আকাশ رِزۡقٗاۚ riz'qan জীবনের উপকরণ وَمَا wamā এবং না يَتَذَكَّرُ yatadhakkaru শিক্ষাগ্রহণ করে إِلَّا illā এ ব্যতীত مَن man যে يُنِيبُ yunību মুখ করে (আল্লাহর দিকে)
huwa alladhī yurīkum āyātihi wayunazzilu lakum mina l-samāi riz'qan wamā yatadhakkaru illā man yunību
তিনিই তোমাদেরকে তাঁর নিদর্শনাবলী দেখান এবং আকাশ হতে প্রেরণ করেন তোমাদের জন্য রিযক। আল্লাহর অভিমুখী ব্যক্তিই উপদেশ গ্রহণ করে থাকে।
فَٱدۡعُواْ fa-id'ʿū সুতরাং তোমরা ডাকো ٱللَّهَ l-laha আল্লাহকে مُخۡلِصِينَ mukh'liṣīna একনিষ্ঠ হয়ে لَهُ lahu তাঁরই জন্যে ٱلدِّينَ l-dīna আনুগত্যকে (নির্দিষ্ট করে) وَلَوۡ walaw এবং যদিও كَرِهَ kariha অপছন্দ করে ٱلۡكَٰفِرُونَ l-kāfirūna কাফেররা
fa-id'ʿū l-laha mukh'liṣīna lahu l-dīna walaw kariha l-kāfirūna
সুতরাং আল্লাহকে ডাক তাঁর আনুগত্যে একনিষ্ঠ হয়ে, যদিও কাফিরেরা এটা অপছন্দ করে।
رَفِيعُ rafīʿu সমুচ্চ ٱلدَّرَجَٰتِ l-darajāti মর্যাদাসমুহের (অধিকারী) ذُو dhū অধিপতি ٱلۡعَرۡشِ l-ʿarshi আরশের يُلۡقِي yul'qī প্রেরণ করেন ٱلرُّوحَ l-rūḥa রূহকে (অর্থাৎ ওহী) مِنۡ min মধ্য হতে أَمۡرِهِۦ amrihi তাঁর নির্দেশে عَلَىٰ ʿalā উপর مَن man যাকে يَشَآءُ yashāu ইচ্ছে করেন مِنۡ min মধ্য হ'তে عِبَادِهِۦ ʿibādihi তাঁর দাসদের لِيُنذِرَ liyundhira যেন সতর্ক করে يَوۡمَ yawma দিন (সম্পর্ক) ٱلتَّلَاقِ l-talāqi সাক্ষাতের
rafīʿu l-darajāti dhū l-ʿarshi yul'qī l-rūḥa min amrihi ʿalā man yashāu min ʿibādihi liyundhira yawma l-talāqi
তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি, তিনি তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অহী প্রেরণ করেন স্বীয় আদেশসহ যাতে সে সতর্ক করতে পারে কিয়ামাতের দিন সম্পর্কে –
يَوۡمَ yawma সেদিন هُم hum তারা بَٰرِزُونَۖ bārizūna বের হয়ে পড়বে لَا lā না يَخۡفَىٰ yakhfā গোপন থাকবে عَلَى ʿalā কাছে ٱللَّهِ l-lahi আল্লাহর مِنۡهُمۡ min'hum তাদের মধ্যে হ'তে شَيۡءٞۚ shayon কোনো কিছুই لِّمَنِ limani (জিজ্ঞেস করা হবে) কার ٱلۡمُلۡكُ l-mul'ku কর্তৃত্ব ٱلۡيَوۡمَۖ l-yawma আজ لِلَّهِ lillahi (সবাই বলবে) আল্লাহরই ٱلۡوَٰحِدِ l-wāḥidi (যিনি) এক ও একক ٱلۡقَهَّارِ l-qahāri পরাক্রমশালী
yawma hum bārizūna lā yakhfā ʿalā l-lahi min'hum shayon limani l-mul'ku l-yawma lillahi l-wāḥidi l-qahāri
যেদিন মানুষ বের হয়ে পড়বে। সেদিন আল্লাহর নিকট তাদের কিছুই গোপন থাকবেনা। ঐ দিন কর্তৃত্ব কার? এক, পরাক্রমশালী আল্লাহরই।
ٱلۡيَوۡمَ al-yawma (বলা হবে) আজ تُجۡزَىٰ tuj'zā প্রতিফল দেওয়া হবে كُلُّ kullu প্রত্যেক نَفۡسِۭ nafsin ব্যক্তিকে بِمَا bimā ঐ বিষয়ের যা كَسَبَتۡۚ kasabat সে কামাই করেছে لَا lā নেই ظُلۡمَ ẓul'ma অত্যাচার ٱلۡيَوۡمَۚ l-yawma আজ إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ سَرِيعُ sarīʿu তৎপর ٱلۡحِسَابِ l-ḥisābi হিসাব গ্রহণে
al-yawma tuj'zā kullu nafsin bimā kasabat lā ẓul'ma l-yawma inna l-laha sarīʿu l-ḥisābi
এদিন প্রত্যেককে তার কৃতকর্মের ফল দেয়া হবে; কারও প্রতি যুলম করা হবে না। নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে তৎপর।
وَأَنذِرۡهُمۡ wa-andhir'hum এবং (হে নাবী) তাদেরকে সতর্ক করো يَوۡمَ yawma সেই দিন (সম্পর্কে) ٱلۡأٓزِفَةِ l-āzifati (যা) আসন্ন إِذِ idhi যখন ٱلۡقُلُوبُ l-qulūbu অন্তরসমূহ (কলিজাসমূহ) لَدَى ladā নিকট (আসবে) ٱلۡحَنَاجِرِ l-ḥanājiri কন্ঠসমূহের كَٰظِمِينَۚ kāẓimīna দুঃখ-কষ্টে مَا mā না لِلظَّٰلِمِينَ lilẓẓālimīna সীমালঙ্ঘনকারীদের জন্যে (থাকবে) مِنۡ min কোনো حَمِيمٖ ḥamīmin অন্তরঙ্গ وَلَا walā আর না شَفِيعٖ shafīʿin কোনো সুপারিশকারী يُطَاعُ yuṭāʿu মেনে নেওয়া হবে (যার কথা)
wa-andhir'hum yawma l-āzifati idhi l-qulūbu ladā l-ḥanājiri kāẓimīna mā lilẓẓālimīna min ḥamīmin walā shafīʿin yuṭāʿu
তাদেরকে সতর্ক করে দাও আসন্ন দিন সম্পর্কে, যখন দুঃখ কষ্টে তাদের প্রাণ কন্ঠাগত হবে। যালিমদের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু নেই, যার সুপারিশ গ্রাহ্য হবে এমন কোন সুপারিশকারীও নেই।
يَعۡلَمُ yaʿlamu (আল্লাহ) জানেন خَآئِنَةَ khāinata প্রতারণা ٱلۡأَعۡيُنِ l-aʿyuni চোখের (অর্থাৎ চোখের চুরিও) وَمَا wamā এবং যা تُخۡفِي tukh'fī গোপন করে রাখে ٱلصُّدُورُ l-ṣudūru অন্তরসমূহ
yaʿlamu khāinata l-aʿyuni wamā tukh'fī l-ṣudūru
চক্ষুর অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে সেই সম্বন্ধে তিনি অবহিত।
وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ يَقۡضِي yaqḍī মীমাংসা করবেন بِٱلۡحَقِّۖ bil-ḥaqi সঠিকভাবে وَٱلَّذِينَ wa-alladhīna এবং যাদেরকে يَدۡعُونَ yadʿūna তারা ডাকে مِن min ছাড়া دُونِهِۦ dūnihi তাঁকে لَا lā না يَقۡضُونَ yaqḍūna মীমাংসা করবে তারা بِشَيۡءٍۗ bishayin কোনো কিছুরই إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ هُوَ huwa তিনিই ٱلسَّمِيعُ l-samīʿu সবকিছু শুনেন ٱلۡبَصِيرُ l-baṣīru সবকিছু দেখেন
wal-lahu yaqḍī bil-ḥaqi wa-alladhīna yadʿūna min dūnihi lā yaqḍūna bishayin inna l-laha huwa l-samīʿu l-baṣīru
আল্লাহ বিচার করেন সঠিকভাবে; আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা বিচার করতে অক্ষম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
۞ أَوَلَمۡ awalam কি নি يَسِيرُواْ yasīrū তারা ভ্রমণ করে فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর فَيَنظُرُواْ fayanẓurū তাহ'লে তারা দেখতে পেতো كَيۡفَ kayfa কেমন كَانَ kāna ছিলো عَٰقِبَةُ ʿāqibatu পরিণাম ٱلَّذِينَ alladhīna (তাদের) যারা كَانُواْ kānū ছিলো مِن min মধ্য হতে قَبۡلِهِمۡۚ qablihim তাদের পূর্বে كَانُواْ kānū ছিলো هُمۡ hum তারা أَشَدَّ ashadda প্রবল مِنۡهُمۡ min'hum এদের চেয়েও قُوَّةٗ quwwatan শক্তিতে وَءَاثَارٗا waāthāran ও কীর্তিসমূহে فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর فَأَخَذَهُمُ fa-akhadhahumu তাদেরকে অতঃপর পাকড়াও করলেন ٱللَّهُ l-lahu আল্লাহ بِذُنُوبِهِمۡ bidhunūbihim তাদের পাপসমূহের কারণে وَمَا wamā এবং না كَانَ kāna ছিলো لَهُم lahum তাদের জন্যে مِّنَ mina হ'তে ٱللَّهِ l-lahi আল্লাহ مِن min কোনো وَاقٖ wāqin রক্ষাকারী
awalam yasīrū fī l-arḍi fayanẓurū kayfa kāna ʿāqibatu alladhīna kānū min qablihim kānū hum ashadda min'hum quwwatan waāthāran fī l-arḍi fa-akhadhahumu l-lahu bidhunūbihim wamā kāna lahum mina l-lahi min wāqin
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনা? তাহলে দেখতে পেত তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল? পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা শক্তিতে এবং কীর্তিতে প্রবলতর। অতঃপর আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের জন্য এবং আল্লাহর শাস্তি হতে তাদেরকে রক্ষা করার কেহ ছিলনা।
ذَٰلِكَ dhālika এটা بِأَنَّهُمۡ bi-annahum এ কারণে যে তারা كَانَت kānat কাছে আসতো تَّأۡتِيهِمۡ tatīhim তাদের رُسُلُهُم rusuluhum তাদের রাসূলগণ بِٱلۡبَيِّنَٰتِ bil-bayināti নিদর্শনাবলীসহ فَكَفَرُواْ fakafarū কিন্তু তারা অস্বীকার করতো فَأَخَذَهُمُ fa-akhadhahumu তখন তাদেরকে শাস্তি দিলেন ٱللَّهُۚ l-lahu আল্লাহ إِنَّهُۥ innahu তিনি নিশ্চয়ই قَوِيّٞ qawiyyun শক্তিশালী شَدِيدُ shadīdu কঠোর ٱلۡعِقَابِ l-ʿiqābi শাস্তিদানে
dhālika bi-annahum kānat tatīhim rusuluhum bil-bayināti fakafarū fa-akhadhahumu l-lahu innahu qawiyyun shadīdu l-ʿiqābi
এটা এ জন্য যে, তাদের নিকট তাদের রাসূলগণ নিদর্শনসহ এলে তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। ফলে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। তিনিতো শক্তিশালী, শাস্তি দানে কঠোর।
وَلَقَدۡ walaqad এবং নিশ্চয়ই أَرۡسَلۡنَا arsalnā আমরা পাঠিয়েছি مُوسَىٰ mūsā মূসাকে بِـَٔايَٰتِنَا biāyātinā আমাদের নিদর্শনাবলীসহ وَسُلۡطَٰنٖ wasul'ṭānin ও প্রমাণ (সহ) مُّبِينٍ mubīnin সুস্পষ্ট
walaqad arsalnā mūsā biāyātinā wasul'ṭānin mubīnin
আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ মূসাকে প্রেরণ করেছিলাম –
إِلَىٰ ilā নিকটে فِرۡعَوۡنَ fir'ʿawna ফিরআউনের وَهَٰمَٰنَ wahāmāna ও হামানের وَقَٰرُونَ waqārūna ও কারূনের فَقَالُواْ faqālū তারা কিন্তু বলেছিলো سَٰحِرٞ sāḥirun "(সে একজন) যাদুকর كَذَّابٞ kadhābun মিথ্যাবাদী"
ilā fir'ʿawna wahāmāna waqārūna faqālū sāḥirun kadhābun
ফির‘আউন, হামান ও কারূণের নিকট; কিন্তু তারা বলেছিলঃ এতো এক যাদুকর, চরম মিথ্যাবাদী।
فَلَمَّا falammā পরে যখন جَآءَهُم jāahum তাদের কাছে নিয়ে এলো بِٱلۡحَقِّ bil-ḥaqi প্রকৃত সত্যসহ مِنۡ min হ'তে عِندِنَا ʿindinā আমাদের নিকট قَالُواْ qālū তারা বললো ٱقۡتُلُوٓاْ uq'tulū "তোমরা হত্যা করো أَبۡنَآءَ abnāa পুত্র সন্তানদেরকে ٱلَّذِينَ alladhīna (তাদের) যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে مَعَهُۥ maʿahu তার সাথে وَٱسۡتَحۡيُواْ wa-is'taḥyū এবং তোমরা জীবিত রাখো نِسَآءَهُمۡۚ nisāahum তাদের নারীদেরকে" وَمَا wamā এবং নয় كَيۡدُ kaydu ষড়যন্ত্র ٱلۡكَٰفِرِينَ l-kāfirīna কাফেরদের إِلَّا illā এ ব্যতীত فِي fī মধ্যে ضَلَٰلٖ ḍalālin ভ্রান্তির
falammā jāahum bil-ḥaqi min ʿindinā qālū uq'tulū abnāa alladhīna āmanū maʿahu wa-is'taḥyū nisāahum wamā kaydu l-kāfirīna illā fī ḍalālin
অতঃপর যখন মূসা আমার নিকট হতে সত্য নিয়ে তাদের নিকট উপস্থিত হল তখন তারা বললঃ মূসার উপর যারা ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা কর এবং নারীদেরকে জীবিত রাখ। কিন্তু কাফিরদের ষড়যন্ত্র ব্যর্থ হবেই।
وَقَالَ waqāla এবং বললো فِرۡعَوۡنُ fir'ʿawnu ফিরআউন ذَرُونِيٓ dharūnī "আমাকে ছাড়ো أَقۡتُلۡ aqtul আমি হত্যা করে ফেলি مُوسَىٰ mūsā মূসাকে وَلۡيَدۡعُ walyadʿu এবং সে ডাকে যেন رَبَّهُۥٓۖ rabbahu তাঁর রবকে إِنِّيٓ innī নিশ্চয়ই আমি أَخَافُ akhāfu আমি আশংকা করি أَن an যে يُبَدِّلَ yubaddila সে পাল্টে দিবে دِينَكُمۡ dīnakum তোমাদের ধর্মকে أَوۡ aw অথবা أَن an যে يُظۡهِرَ yuẓ'hira সৃষ্টি করবে فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi দেশের ٱلۡفَسَادَ l-fasāda বিপর্যয়"
waqāla fir'ʿawnu dharūnī aqtul mūsā walyadʿu rabbahu innī akhāfu an yubaddila dīnakum aw an yuẓ'hira fī l-arḍi l-fasāda
ফির‘আউন বললঃ আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে তার রবের শরণাপন্ন হোক। আমি আশংকা করি যে, সে তোমাদের দীনের পরিবর্তন ঘটাবে অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে।
وَقَالَ waqāla এবং বললো مُوسَىٰٓ mūsā মূসা إِنِّي innī "নিশ্চয়ই আমি عُذۡتُ ʿudh'tu আমি আশ্রয় চাই بِرَبِّي birabbī আমার রবের কাছে وَرَبِّكُم warabbikum ও তোমাদের রবের (কাছে) مِّن min হ'তে كُلِّ kulli প্রত্যেক مُتَكَبِّرٖ mutakabbirin অহংকারী ব্যক্তি لَّا lā (যে) না يُؤۡمِنُ yu'minu বিশ্বাস করে بِيَوۡمِ biyawmi দিনের প্রতি ٱلۡحِسَابِ l-ḥisābi বিচারের"
waqāla mūsā innī ʿudh'tu birabbī warabbikum min kulli mutakabbirin lā yu'minu biyawmi l-ḥisābi
মূসা বললঃ যারা বিচার দিনে বিশ্বাস করেনা, সেই সব উদ্ধত ব্যক্তি হতে আমি আমার ও তোমাদের রবের শরণাপন্ন হচ্ছি।
وَقَالَ waqāla এবং বললো رَجُلٞ rajulun এক ব্যক্তি مُّؤۡمِنٞ mu'minun মু'মিন مِّنۡ min মধ্যে হ'তে ءَالِ āli সম্প্রদায়ের فِرۡعَوۡنَ fir'ʿawna ফিরআউনের يَكۡتُمُ yaktumu যে গোপন রেখেছিলো إِيمَٰنَهُۥٓ īmānahu তার ঈমান أَتَقۡتُلُونَ ataqtulūna "তোমরা হত্যা করবে কি رَجُلًا rajulan এক ব্যক্তিকে أَن an (এ কারণে) যে يَقُولَ yaqūla সে বলে رَبِّيَ rabbiya "আমার রব ٱللَّهُ l-lahu আল্লাহ" وَقَدۡ waqad অথচ নিশ্চয়ই جَآءَكُم jāakum তোমাদের কাছে এসেছে بِٱلۡبَيِّنَٰتِ bil-bayināti সুস্পষ্ট প্রমাণ নিয়ে مِن min পক্ষ হ'তে رَّبِّكُمۡۖ rabbikum তোমাদের রবের وَإِن wa-in এবং যদি يَكُ yaku সে হয় كَٰذِبٗا kādhiban মিথ্যাবাদী فَعَلَيۡهِ faʿalayhi তবে তার উপর (বর্তিবে) كَذِبُهُۥۖ kadhibuhu তার মিথ্যার দায় وَإِن wa-in কিন্তু যদি يَكُ yaku সে হয় صَادِقٗا ṣādiqan সত্যবাদী يُصِبۡكُم yuṣib'kum তোমাদের উপর আপতিত হবে بَعۡضُ baʿḍu (তার) কিছু ٱلَّذِي alladhī যা يَعِدُكُمۡۖ yaʿidukum তোমাদেরকে সে ভয় দেখাচ্ছে إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ لَا lā না يَهۡدِي yahdī পথ দেখান مَنۡ man (এমন) কাউকে هُوَ huwa যে مُسۡرِفٞ mus'rifun সীমালংঘনকারী كَذَّابٞ kadhābun ডাহা মিথ্যাবাদী
waqāla rajulun mu'minun min āli fir'ʿawna yaktumu īmānahu ataqtulūna rajulan an yaqūla rabbiya l-lahu waqad jāakum bil-bayināti min rabbikum wa-in yaku kādhiban faʿalayhi kadhibuhu wa-in yaku ṣādiqan yuṣib'kum baʿḍu alladhī yaʿidukum inna l-laha lā yahdī man huwa mus'rifun kadhābun
ফির‘আউন বংশের এক ব্যক্তি যে মু’মিন ছিল এবং নিজ ঈমান গোপন রাখত, বললঃ তোমরা কি এক ব্যক্তিকে এ জন্য হত্যা করবে যে, সে বলেঃ আমার রাব্ব আল্লাহ, অথচ সে তোমাদের রবের নিকট হতে সুস্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট এসেছে? সে মিথ্যাবাদী হলে তার মিথ্যাবাদিতার জন্য সে দায়ী হবে, আর যদি সে সত্যবাদী হয় তাহলে সে তোমাদেরকে যে শাস্তির কথা বলে তার কিছুতো তোমাদের উপর আপতিত হবেই। নিশ্চয়ই সীমা লংঘনকারী ও মিথ্যাবাদীকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেননা।
يَٰقَوۡمِ yāqawmi হে আমার জাতি لَكُمُ lakumu তোমাদেরই ٱلۡمُلۡكُ l-mul'ku রাজত্ব ٱلۡيَوۡمَ l-yawma আজ ظَٰهِرِينَ ẓāhirīna তোমরা বিজয়ী فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi দেশের فَمَن faman কিন্তু কে يَنصُرُنَا yanṣurunā আমাদেরকে সাহায্য করবে مِنۢ min হ'তে بَأۡسِ basi শাস্তি ٱللَّهِ l-lahi আল্লাহর إِن in যদি جَآءَنَاۚ jāanā আমাদের উপর (তা) আসে" قَالَ qāla বললো فِرۡعَوۡنُ fir'ʿawnu ফিরআউন مَآ mā "না أُرِيكُمۡ urīkum তোমাদেরকে মতামত দিচ্ছি إِلَّا illā এ ব্যতীত مَآ mā যা أَرَىٰ arā আমি ভালো মনে করি وَمَآ wamā আর না أَهۡدِيكُمۡ ahdīkum তোমাদেরকে আমি পরিচালনা করছি إِلَّا illā এ ব্যতীত سَبِيلَ sabīla পথে ٱلرَّشَادِ l-rashādi সঠিক"
yāqawmi lakumu l-mul'ku l-yawma ẓāhirīna fī l-arḍi faman yanṣurunā min basi l-lahi in jāanā qāla fir'ʿawnu mā urīkum illā mā arā wamā ahdīkum illā sabīla l-rashādi
হে আমার সম্প্রদায়! আজ কর্তৃত্ব তোমাদের, দেশে তোমরাই প্রবল; কিন্তু আমাদের উপর আল্লাহর শাস্তি এসে পড়লে কে আমাদেরকে সাহায্য করবে? ফির‘আউন বললঃ আমি যা বুঝি, আমি তোমাদের তাই বলছি। আমি তোমাদেরকে শুধু সৎ পথই দেখিয়ে থাকি।
وَقَالَ waqāla এবং বললো ٱلَّذِيٓ alladhī যে ءَامَنَ āmana ঈমান এনেছিলো يَٰقَوۡمِ yāqawmi "হে আমার জাতি إِنِّيٓ innī নিশ্চয়ই আমি أَخَافُ akhāfu আমি ভয় করছি عَلَيۡكُم ʿalaykum তোমাদের উপর مِّثۡلَ mith'la মতো يَوۡمِ yawmi (শাস্তির) দিনের ٱلۡأَحۡزَابِ l-aḥzābi (অতীতের দল বা) জাতিসমূহের
waqāla alladhī āmana yāqawmi innī akhāfu ʿalaykum mith'la yawmi l-aḥzābi
মু’মিন ব্যক্তিটি বললঃ হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়সমূহের শাস্তির দিনের অনুরূপ দুর্দিনের আশংকা করি –
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা আয-যুমার পরবর্তী সূরা → ফুসসিলাত