بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
حمٓ hha-meem হা-মীম
hha-meem
হা মীম।
تَنزِيلٞ tanzīlun অবতরণ করা (হয়েছে এটা) مِّنَ mina (আল্লাহর) পক্ষ হ'তে ٱلرَّحۡمَٰنِ l-raḥmāni (যিনি) অশেষ দয়াময় ٱلرَّحِيمِ l-raḥīmi পরম দয়ালু
tanzīlun mina l-raḥmāni l-raḥīmi
ইহা দয়াময়, পরম দয়ালুর নিকট হতে অবতীর্ণ।
كِتَٰبٞ kitābun এই কিতাব (এমন যে) فُصِّلَتۡ fuṣṣilat বিশদভাবে বিবৃত ءَايَٰتُهُۥ āyātuhu তার আয়াতসমূহ قُرۡءَانًا qur'ānan কুরআন عَرَبِيّٗا ʿarabiyyan আরবী (ভাষার) لِّقَوۡمٖ liqawmin (এমন) সম্প্রদায়ের জন্যে يَعۡلَمُونَ yaʿlamūna (যারা) জ্ঞান রাখে
kitābun fuṣṣilat āyātuhu qur'ānan ʿarabiyyan liqawmin yaʿlamūna
এটা এক কিতাব, বিশদভাবে বিবৃত হয়েছে এর আয়াতসমূহ আরাবী ভাষায়, কুরআনরূপে জ্ঞানী সম্প্রদায়ের জন্য –
بَشِيرٗا bashīran (এই কিতাব) সুসংবাদদাতা وَنَذِيرٗا wanadhīran ও সতর্ককারী فَأَعۡرَضَ fa-aʿraḍa কিন্তু বিমুখ হয়েছে أَكۡثَرُهُمۡ aktharuhum তাদের অনেকেই فَهُمۡ fahum সুতরাং তারা لَا lā না يَسۡمَعُونَ yasmaʿūna শুনে
bashīran wanadhīran fa-aʿraḍa aktharuhum fahum lā yasmaʿūna
সুসংবাদ দাতা ও সতর্ককারীরূপে, কিন্তু তাদের অধিকাংশই বিমুখ হয়েছে। সুতরাং তারা শুনবে না।
وَقَالُواْ waqālū এবং তারা বলে قُلُوبُنَا qulūbunā "আমাদের অন্তরগুলো فِيٓ fī মধ্যে (আছে) أَكِنَّةٖ akinnatin পর্দাসমূহের مِّمَّا mimmā তা থেকে যা تَدۡعُونَآ tadʿūnā আমাদেরকে তোমরা ডাকছো إِلَيۡهِ ilayhi তার দিকে وَفِيٓ wafī এবং মধ্যে ءَاذَانِنَا ādhāninā আমাদের কানসমূহের وَقۡرٞ waqrun বধিরতা (রয়েছে) وَمِنۢ wamin মধ্য হতে بَيۡنِنَا bayninā এবং আমাদের মাঝে وَبَيۡنِكَ wabaynika ও তোমার মাঝে حِجَابٞ ḥijābun পর্দা (রয়েছে) فَٱعۡمَلۡ fa-iʿ'mal তুমি তাই কাজ করো إِنَّنَا innanā নিশ্চয়ই আমরা عَٰمِلُونَ ʿāmilūna কাজ করে যাচ্ছি"
waqālū qulūbunā fī akinnatin mimmā tadʿūnā ilayhi wafī ādhāninā waqrun wamin bayninā wabaynika ḥijābun fa-iʿ'mal innanā ʿāmilūna
তারা বলেঃ তুমি যার প্রতি আমাদেরকে আহবান করছ সেই বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত, কর্ণে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল; সুতরাং তুমি তোমার কাজ কর এবং আমরা আমাদের কাজ করি।
قُلۡ qul (হে নাবী) বলো إِنَّمَآ innamā "মূলতঃ أَنَا۠ anā আমি بَشَرٞ basharun একজন মানুষ مِّثۡلُكُمۡ mith'lukum তোমাদেরই মতো يُوحَىٰٓ yūḥā ওহী করা হয় إِلَيَّ ilayya আমার প্রতি أَنَّمَآ annamā এই যে إِلَٰهُكُمۡ ilāhukum তোমাদের ইলাহ إِلَٰهٞ ilāhun ইলাহ وَٰحِدٞ wāḥidun একই فَٱسۡتَقِيمُوٓاْ fa-is'taqīmū সুতরাং তোমরা দৃঢ় হয়ে থাকো إِلَيۡهِ ilayhi তাঁর দিকে وَٱسۡتَغۡفِرُوهُۗ wa-is'taghfirūhu ও তোমরা তাঁর কাছে ক্ষমা চাও" وَوَيۡلٞ wawaylun এবং দুর্ভোগ (রয়েছে) لِّلۡمُشۡرِكِينَ lil'mush'rikīna মুশরিকদের জন্যে
qul innamā anā basharun mith'lukum yūḥā ilayya annamā ilāhukum ilāhun wāḥidun fa-is'taqīmū ilayhi wa-is'taghfirūhu wawaylun lil'mush'rikīna
বলঃ আমিতো তোমাদের মতই একজন মানুষ, আমার প্রতি অহী হয় যে, তোমাদের মা‘বূদ একমাত্র মা‘বূদ। অতএব তাঁরই পথ দৃঢ়ভাবে অবলম্বন কর এবং তাঁরই নিকট ক্ষমা প্রার্থনা কর। দুর্ভোগ অংশীবাদীদের জন্য –
ٱلَّذِينَ alladhīna যারা لَا lā না يُؤۡتُونَ yu'tūna দেয় ٱلزَّكَوٰةَ l-zakata যাকাত وَهُم wahum এবং তারা بِٱلۡأٓخِرَةِ bil-ākhirati পরকালকে هُمۡ hum তারা كَٰفِرُونَ kāfirūna অস্বীকারকারী
alladhīna lā yu'tūna l-zakata wahum bil-ākhirati hum kāfirūna
যারা যাকাত প্রদান করেনা এবং তারা আখিরাতেও অবিশ্বাসী।
إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করেছে ٱلصَّٰلِحَٰتِ l-ṣāliḥāti নেক لَهُمۡ lahum তাদের জন্যে أَجۡرٌ ajrun পুরস্কার রয়েছে غَيۡرُ ghayru ব্যতীত مَمۡنُونٖ mamnūnin শেষ হওয়া (অফুরন্ত)
inna alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti lahum ajrun ghayru mamnūnin
যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
۞ قُلۡ qul বলো أَئِنَّكُمۡ a-innakum "তোমরা নিশ্চিত কি لَتَكۡفُرُونَ latakfurūna অস্বীকার করছো অবশ্যই بِٱلَّذِي bi-alladhī (তাকে) যিনি خَلَقَ khalaqa সৃষ্টি করেছেন ٱلۡأَرۡضَ l-arḍa পৃথিবীকে فِي fī মধ্যে يَوۡمَيۡنِ yawmayni দু'দিনের وَتَجۡعَلُونَ watajʿalūna অথচ তোমরা দাঁড় করাচ্ছো لَهُۥٓ lahu তাঁর জন্যে أَندَادٗاۚ andādan সমকক্ষ (অন্যদেরকে) ذَٰلِكَ dhālika তিনিই رَبُّ rabbu রব ٱلۡعَٰلَمِينَ l-ʿālamīna বিশ্বজগতের"
qul a-innakum latakfurūna bi-alladhī khalaqa l-arḍa fī yawmayni watajʿalūna lahu andādan dhālika rabbu l-ʿālamīna
বলঃ তোমরা কি তাকে অস্বীকার করবেই যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে এবং তোমরা তাঁর সমকক্ষ দাঁড় করাতে চাও? তিনিতো জগতসমূহের রাব্ব।
وَجَعَلَ wajaʿala এবং তিনি স্হাপন করেছেন فِيهَا fīhā তার মধ্যে (অর্থাৎ পৃথিবীতে) رَوَٰسِيَ rawāsiya পর্বতমালা مِن min থেকে فَوۡقِهَا fawqihā তার উপর وَبَٰرَكَ wabāraka এবং কল্যাণ দিয়েছেন فِيهَا fīhā তার মধ্যে وَقَدَّرَ waqaddara এবং নির্ধারণ করেছেন فِيهَآ fīhā তার মধ্যে أَقۡوَٰتَهَا aqwātahā তার খাদ্য (অর্থাৎ খাদ্যসম্ভার) فِيٓ fī মধ্যে أَرۡبَعَةِ arbaʿati চার أَيَّامٖ ayyāmin দিনের سَوَآءٗ sawāan সমানভাবে لِّلسَّآئِلِينَ lilssāilīna প্রার্থীদের জন্যে
wajaʿala fīhā rawāsiya min fawqihā wabāraka fīhā waqaddara fīhā aqwātahā fī arbaʿati ayyāmin sawāan lilssāilīna
তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে রেখেছেন কল্যাণ এবং চার দিনে ব্যবস্থা করেছেন খাদ্যের - সমভাবে, যাঞ্চাকারীদের জন্য।
ثُمَّ thumma এরপর ٱسۡتَوَىٰٓ is'tawā মনোযোগ দিলেন إِلَى ilā দিকে ٱلسَّمَآءِ l-samāi আকাশের وَهِيَ wahiya তখন তা (ছিলো) دُخَانٞ dukhānun ধোঁয়া فَقَالَ faqāla অতঃপর (আল্লাহ) বললেন لَهَا lahā তাকে وَلِلۡأَرۡضِ walil'arḍi ও পৃথিবীকে ٱئۡتِيَا i'tiyā "উভয়ে আসো طَوۡعًا ṭawʿan ইচ্ছায় أَوۡ aw বা كَرۡهٗا karhan অনিচ্ছায়" قَالَتَآ qālatā উভয়ে বললো أَتَيۡنَا ataynā "আমরা আসলাম طَآئِعِينَ ṭāiʿīna স্বেচ্ছায়"
thumma is'tawā ilā l-samāi wahiya dukhānun faqāla lahā walil'arḍi i'tiyā ṭawʿan aw karhan qālatā ataynā ṭāiʿīna
অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অতঃপর তিনি ওটাকে এবং পৃথিবীকে বললেনঃ তোমরা উভয়ে এসো স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বললঃ আমরা এলাম অনুগত হয়ে।
فَقَضَىٰهُنَّ faqaḍāhunna অতঃপর তাদেরকে পরিণত করলেন سَبۡعَ sabʿa সাত سَمَٰوَاتٖ samāwātin আকাশে فِي fī মধ্যে يَوۡمَيۡنِ yawmayni দু'দিনের وَأَوۡحَىٰ wa-awḥā এবং ওহী করলেন فِي fī মধ্যে كُلِّ kulli প্রত্যেক سَمَآءٍ samāin আকাশের أَمۡرَهَاۚ amrahā তাঁর বিধিবিধান وَزَيَّنَّا wazayyannā এবং আমরা সাজালাম ٱلسَّمَآءَ l-samāa আকাশকে ٱلدُّنۡيَا l-dun'yā নীচের بِمَصَٰبِيحَ bimaṣābīḥa প্রদীপমালা দ্বারা وَحِفۡظٗاۚ waḥif'ẓan এবং সংরক্ষণ (করলাম) ذَٰلِكَ dhālika এটা تَقۡدِيرُ taqdīru ব্যবস্থাপনা ٱلۡعَزِيزِ l-ʿazīzi পরাক্রমশালীর ٱلۡعَلِيمِ l-ʿalīmi (যিনি) সবকিছু জানেন
faqaḍāhunna sabʿa samāwātin fī yawmayni wa-awḥā fī kulli samāin amrahā wazayyannā l-samāa l-dun'yā bimaṣābīḥa waḥif'ẓan dhālika taqdīru l-ʿazīzi l-ʿalīmi
অতঃপর তিনি আকাশমন্ডলীকে দুই দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করলেন এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা।
فَإِنۡ fa-in এখন যদি أَعۡرَضُواْ aʿraḍū তারা মুখ ফিরায় فَقُلۡ faqul তবে বলো أَنذَرۡتُكُمۡ andhartukum "তোমাদেরকে আমি সতর্ক করছি صَٰعِقَةٗ ṣāʿiqatan বেহুশকারী শাস্তির مِّثۡلَ mith'la মতো صَٰعِقَةِ ṣāʿiqati বেহুশকারী শাস্তি (এসেছিলো) عَادٖ ʿādin আ'দের وَثَمُودَ wathamūda ও সামূদের (উপর)"
fa-in aʿraḍū faqul andhartukum ṣāʿiqatan mith'la ṣāʿiqati ʿādin wathamūda
তবুও তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে বলঃ আমিতো তোমাদেরকে সতর্ক করছি এক ধ্বংসকর শাস্তির; আদ ও সামূদ জাতির অনুরূপ।
إِذۡ idh যখন جَآءَتۡهُمُ jāathumu তাদের কাছে এসেছিলো ٱلرُّسُلُ l-rusulu রাসূলগণ مِنۢ min মধ্য হতে بَيۡنِ bayni থেকে أَيۡدِيهِمۡ aydīhim সামনে তাদের وَمِنۡ wamin ও থেকে خَلۡفِهِمۡ khalfihim তাদের পিছন أَلَّا allā (এই বলে) যে না تَعۡبُدُوٓاْ taʿbudū তোমরা ইবাদত করো إِلَّا illā ছাড়া ٱللَّهَۖ l-laha আল্লাহকে" قَالُواْ qālū তারা বলেছিলো لَوۡ law "যদি شَآءَ shāa ইচ্ছে করতেন رَبُّنَا rabbunā আমাদের রব لَأَنزَلَ la-anzala অবশ্যই পাঠাতেন مَلَٰٓئِكَةٗ malāikatan ফেরেশতাদেরকে فَإِنَّا fa-innā সুতরাং নিশ্চয়ই আমরা بِمَآ bimā দিয়ে ঐ বিষয় যা أُرۡسِلۡتُم ur'sil'tum তোমাদেরকে পাঠানো হয়েছে بِهِۦ bihi প্রতি তার كَٰفِرُونَ kāfirūna তোমরা অস্বীকারকারী"
idh jāathumu l-rusulu min bayni aydīhim wamin khalfihim allā taʿbudū illā l-laha qālū law shāa rabbunā la-anzala malāikatan fa-innā bimā ur'sil'tum bihi kāfirūna
যখন তাদের নিকট রাসূলগণ এসেছিল তাদের সম্মুখ ও পশ্চাৎ হতে এবং বলেছিলঃ তোমরা আল্লাহ ব্যতীত কারও ইবাদাত করনা তখন তারা বলেছিলঃ আমাদের রবের এই রূপ ইচ্ছা হলে তিনি অবশ্যই মালাক/ফেরেশতা প্রেরণ করতেন। অতএব তোমরা যাসহ প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করছি।
فَأَمَّا fa-ammā আর অবস্থা (ছিলো) عَادٞ ʿādun আ'দের (এমন যে) فَٱسۡتَكۡبَرُواْ fa-is'takbarū পরে তারা অহংকার করলো فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর بِغَيۡرِ bighayri ব্যতীত ٱلۡحَقِّ l-ḥaqi কোন অধিকার وَقَالُواْ waqālū এবং তারা বললো مَنۡ man "(আর) কে أَشَدُّ ashaddu অধিক শক্তিশালী مِنَّا minnā আমাদের চেয়ে قُوَّةًۖ quwwatan শক্তিতে" أَوَلَمۡ awalam দেখে নি কি يَرَوۡاْ yaraw তারা (ভেবে) أَنَّ anna যে ٱللَّهَ l-laha আল্লাহ ٱلَّذِي alladhī যিনি خَلَقَهُمۡ khalaqahum তাদের সৃষ্টি করেছেন هُوَ huwa তিনিই أَشَدُّ ashaddu অধিক শক্তিশালী مِنۡهُمۡ min'hum তাদের চেয়ে قُوَّةٗۖ quwwatan শক্তিতে وَكَانُواْ wakānū এবং তারা ছিলো بِـَٔايَٰتِنَا biāyātinā আমাদের নিদর্শনগুলোকে يَجۡحَدُونَ yajḥadūna অস্বীকার করতো
fa-ammā ʿādun fa-is'takbarū fī l-arḍi bighayri l-ḥaqi waqālū man ashaddu minnā quwwatan awalam yaraw anna l-laha alladhī khalaqahum huwa ashaddu min'hum quwwatan wakānū biāyātinā yajḥadūna
আর ‘আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে, তারা পৃথিবীতে অযথা দম্ভ করত এবং বলতঃ আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে? তারা কি তাহলে লক্ষ্য করেনি, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা শক্তিশালী? অথচ তারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করত।
فَأَرۡسَلۡنَا fa-arsalnā আমরা তাই পাঠালাম عَلَيۡهِمۡ ʿalayhim তাদের বিরুদ্ধে رِيحٗا rīḥan বাতাস صَرۡصَرٗا ṣarṣaran ঝড়ো فِيٓ fī মধ্যে أَيَّامٖ ayyāmin (কয়েক) দিনের نَّحِسَاتٖ naḥisātin দুর্ভোগের لِّنُذِيقَهُمۡ linudhīqahum তাদেরকে আমরা ভোগ করাই যেন عَذَابَ ʿadhāba শাস্তি ٱلۡخِزۡيِ l-khiz'yi লাঞ্ছনার فِي fī মধ্যে ٱلۡحَيَوٰةِ l-ḥayati জীবনে ٱلدُّنۡيَاۖ l-dun'yā পার্থিব وَلَعَذَابُ walaʿadhābu এবং অবশ্যই শাস্তি ٱلۡأٓخِرَةِ l-ākhirati পরকালের أَخۡزَىٰۖ akhzā অধিক অপমানকর وَهُمۡ wahum এবং তাদের لَا lā না يُنصَرُونَ yunṣarūna সাহায্য করা হবে
fa-arsalnā ʿalayhim rīḥan ṣarṣaran fī ayyāmin naḥisātin linudhīqahum ʿadhāba l-khiz'yi fī l-ḥayati l-dun'yā walaʿadhābu l-ākhirati akhzā wahum lā yunṣarūna
অতঃপর আমি তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করার জন্য তাদের বিরূদ্ধে প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা-বায়ু, অমঙ্গলজনক দিনে। আখিরাতের শাস্তিতো অধিকতর লাঞ্ছনাদায়ক এবং তাদের সাহায্য করা হবেনা।
وَأَمَّا wa-ammā আর অবস্থা (ছিলো) ثَمُودُ thamūdu সামূদের (এমন যে) فَهَدَيۡنَٰهُمۡ fahadaynāhum তাদেরকে আমরা অতঃপর পথ নির্দেশ করেছিলাম فَٱسۡتَحَبُّواْ fa-is'taḥabbū তারা কিন্তু পছন্দ করেছিলো ٱلۡعَمَىٰ l-ʿamā অন্ধতা عَلَى ʿalā পরিবর্তে ٱلۡهُدَىٰ l-hudā সৎপথের فَأَخَذَتۡهُمۡ fa-akhadhathum তখন তাদেরকে পাকড়াও করলো صَٰعِقَةُ ṣāʿiqatu বেহুশকারী ٱلۡعَذَابِ l-ʿadhābi শাস্তি ٱلۡهُونِ l-hūni অপমানকর بِمَا bimā এ কারণে যা كَانُواْ kānū তারা يَكۡسِبُونَ yaksibūna কামাই করেছিলো
wa-ammā thamūdu fahadaynāhum fa-is'taḥabbū l-ʿamā ʿalā l-hudā fa-akhadhathum ṣāʿiqatu l-ʿadhābi l-hūni bimā kānū yaksibūna
আর সামূদ সম্প্রদায়ের ব্যাপার এই যে, আমি তাদেরকে পথ নির্দেশ করেছিলাম, কিন্তু তারা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করেছিল। অতঃপর তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি আঘাত হানলো তাদের কৃতকর্মের পরিণাম স্বরূপ।
وَنَجَّيۡنَا wanajjaynā এবং আমরা উদ্ধার করেছিলাম ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছিলো وَكَانُواْ wakānū ও يَتَّقُونَ yattaqūna (গুমরাহী হ'তে) ভয় করেছিলো
wanajjaynā alladhīna āmanū wakānū yattaqūna
আমি উদ্ধার করলাম তাদেরকে যারা ঈমান এনেছিল এবং যারা তাকওয়া অবলম্বন করত।
وَيَوۡمَ wayawma এবং (স্মরণ করো) যেদিন يُحۡشَرُ yuḥ'sharu সমবেত করা হবে أَعۡدَآءُ aʿdāu শত্রুদের ٱللَّهِ l-lahi আল্লাহর إِلَى ilā দিকে ٱلنَّارِ l-nāri জাহান্নামের فَهُمۡ fahum অতঃপর তাদেরকে يُوزَعُونَ yūzaʿūna নানা দলে ভাগ করা হবে
wayawma yuḥ'sharu aʿdāu l-lahi ilā l-nāri fahum yūzaʿūna
যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নাম অভিমুখে সমবেত করা হবে সেদিন তাদেরকে বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে।
حَتَّىٰٓ ḥattā অবশেষে إِذَا idhā যখন مَا mā যা جَآءُوهَا jāūhā সেখানে তারা আসবে (সবাই) شَهِدَ shahida সাক্ষ্য দিবে عَلَيۡهِمۡ ʿalayhim তাদের বিরুদ্ধে سَمۡعُهُمۡ samʿuhum তাদের কান وَأَبۡصَٰرُهُمۡ wa-abṣāruhum ও তাদের চক্ষু وَجُلُودُهُم wajulūduhum ও তাদের ত্বক بِمَا bimā ঐ বিষয়ে যা كَانُواْ kānū তারা يَعۡمَلُونَ yaʿmalūna কাজ করেছিলো
ḥattā idhā mā jāūhā shahida ʿalayhim samʿuhum wa-abṣāruhum wajulūduhum bimā kānū yaʿmalūna
পরিশেষে যখন তারা জাহান্নামের সন্নিকটে পৌঁছবে তখন তাদের কান, চোখ ও ত্বক তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে।
وَقَالُواْ waqālū এবং তারা বলবে لِجُلُودِهِمۡ lijulūdihim তাদের ত্বকগুলোকে لِمَ lima "কেন شَهِدتُّمۡ shahidttum তোমরা সাক্ষ্য দিয়েছো عَلَيۡنَاۖ ʿalaynā আমাদের বিরুদ্ধে" قَالُوٓاْ qālū তারা বলবে أَنطَقَنَا anṭaqanā "আমাদের বাকশক্তি দিয়েছেন ٱللَّهُ l-lahu "(সেই) আল্লাহ-ই ٱلَّذِيٓ alladhī যিনি أَنطَقَ anṭaqa বাকশক্তি দিয়েছেন كُلَّ kulla সব شَيۡءٖۚ shayin কিছুকে وَهُوَ wahuwa এবং তিনি خَلَقَكُمۡ khalaqakum তোমাদেরকে সৃষ্টি করেছেন أَوَّلَ awwala প্রথম مَرَّةٖ marratin বার وَإِلَيۡهِ wa-ilayhi এবং তাঁরই দিকে تُرۡجَعُونَ tur'jaʿūna তোমাদের ফিরিয়ে নেয়া হবে"
waqālū lijulūdihim lima shahidttum ʿalaynā qālū anṭaqanā l-lahu alladhī anṭaqa kulla shayin wahuwa khalaqakum awwala marratin wa-ilayhi tur'jaʿūna
জাহান্নামীরা তাদের ত্বককে জিজ্ঞেস করবেঃ তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? উত্তরে তারা বলবেঃ আল্লাহ! যিনি সব কিছুকে বাকশক্তি দিয়েছেন তিনি আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার এবং তাঁরই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে।
وَمَا wamā আর না كُنتُمۡ kuntum তোমরা تَسۡتَتِرُونَ tastatirūna লুকাতে (তখন জানতেন) أَن an যে يَشۡهَدَ yashhada সাক্ষ্য দিবে عَلَيۡكُمۡ ʿalaykum তোমাদের বিরুদ্ধে سَمۡعُكُمۡ samʿukum তোমাদের কান وَلَآ walā এবং না (জানতে) أَبۡصَٰرُكُمۡ abṣārukum তোমাদের চোখগুলো (সাক্ষ্য দিবে) وَلَا walā আর না (জানতে) جُلُودُكُمۡ julūdukum তোমাদের ত্বকগুলো (সাক্ষ্য দিবে) وَلَٰكِن walākin কিন্তু ظَنَنتُمۡ ẓanantum তোমরা মনে করতে أَنَّ anna যে ٱللَّهَ l-laha আল্লাহ لَا lā না يَعۡلَمُ yaʿlamu জানেন কিছুই كَثِيرٗا kathīran অনেক مِّمَّا mimmā ঐ বিষয়কে যা تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ করতে
wamā kuntum tastatirūna an yashhada ʿalaykum samʿukum walā abṣārukum walā julūdukum walākin ẓanantum anna l-laha lā yaʿlamu kathīran mimmā taʿmalūna
তোমরা কিছু গোপন করতে না এই বিশ্বাসে যে, তোমাদের কর্ণ, চক্ষু এবং ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেনা; উপরন্ত তোমরা মনে করতে যে, তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ জানেননা।
وَذَٰلِكُمۡ wadhālikum এবং সেটা (ছিলো) ظَنُّكُمُ ẓannukumu তোমাদের ধারণা ٱلَّذِي alladhī যা ظَنَنتُم ẓanantum তোমরা ধারণা করেছিলে بِرَبِّكُمۡ birabbikum সম্পর্কে রব তোমাদের أَرۡدَىٰكُمۡ ardākum (এটাই) তোমাদেরকে ধ্বংস করেছে فَأَصۡبَحۡتُم fa-aṣbaḥtum এখন তোমরা হয়েছো مِّنَ mina অন্তর্ভুক্ত ٱلۡخَٰسِرِينَ l-khāsirīna ক্ষতিগ্রস্তদের
wadhālikum ẓannukumu alladhī ẓanantum birabbikum ardākum fa-aṣbaḥtum mina l-khāsirīna
তোমাদের রাব্ব সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস এনেছে। ফলে তোমরা হয়েছ ক্ষতিগ্রস্ত।
فَإِن fa-in সুতরাং যদি يَصۡبِرُواْ yaṣbirū তারা ধৈর্য্য ধরে (আর নাই ধরে) فَٱلنَّارُ fal-nāru জাহান্নাম তবুও مَثۡوٗى mathwan আবাস لَّهُمۡۖ lahum তাদের জন্যে وَإِن wa-in এবং যদি يَسۡتَعۡتِبُواْ yastaʿtibū তারা অনুগ্রহ করতে চায়ও فَمَا famā তবুও না هُم hum তারা (হবে) مِّنَ mina অন্তর্ভুক্ত ٱلۡمُعۡتَبِينَ l-muʿ'tabīna অনুগ্রহ প্রাপ্তদের
fa-in yaṣbirū fal-nāru mathwan lahum wa-in yastaʿtibū famā hum mina l-muʿ'tabīna
এখন তারা ধৈর্য ধারণ করলেও জাহান্নামই হবে তাদের আবাস স্থল এবং তারা অনুগ্রহ চাইলেও অনুগ্রহ প্রাপ্ত হবেনা।
۞ وَقَيَّضۡنَا waqayyaḍnā এবং আমরা নির্ধারণ করেছি لَهُمۡ lahum তাদের জন্যে قُرَنَآءَ quranāa (পথভ্রষ্ট) সঙ্গীদেরকে فَزَيَّنُواْ fazayyanū আর তারা শোভন করে দেখায় لَهُم lahum তাদেরকে مَّا mā যা কিছু (আছে) بَيۡنَ bayna সামনে أَيۡدِيهِمۡ aydīhim তাদের وَمَا wamā এবং যা কিছু আছে خَلۡفَهُمۡ khalfahum তাদের পিছনে وَحَقَّ waḥaqqa এবং বাস্তব হলো عَلَيۡهِمُ ʿalayhimu তাদের উপর ٱلۡقَوۡلُ l-qawlu সেই বাণী (যা কার্যকর হয়েছে) فِيٓ fī উপর أُمَمٖ umamin জাতিসমূহের (যারা) قَدۡ qad নিশ্চয়ই خَلَتۡ khalat অতীত হয়েছে مِن min পূর্বের قَبۡلِهِم qablihim তাদের مِّنَ mina মধ্য হ'তে ٱلۡجِنِّ l-jini জিনের وَٱلۡإِنسِۖ wal-insi ও মানুষের إِنَّهُمۡ innahum তারা নিশ্চয়ই كَانُواْ kānū ছিলো خَٰسِرِينَ khāsirīna ক্ষতিগ্রস্ত
waqayyaḍnā lahum quranāa fazayyanū lahum mā bayna aydīhim wamā khalfahum waḥaqqa ʿalayhimu l-qawlu fī umamin qad khalat min qablihim mina l-jini wal-insi innahum kānū khāsirīna
আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সহচর যারা তাদের সম্মুখ ও পশ্চাতে যা আছে তা তাদের দৃষ্টিতে শোভন করে দেখিয়েছিল এবং তাদের ব্যাপারেও তাদের পূর্ববর্তী জিন ও মানবদের ন্যায় শাস্তির কথা বাস্তব হয়েছে। তারাতো ছিল ক্ষতিগ্রস্ত।
وَقَالَ waqāla এবং বলে ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُواْ kafarū অবিশ্বাস করেছে لَا lā "না تَسۡمَعُواْ tasmaʿū তোমরা শুনো لِهَٰذَا lihādhā এই ٱلۡقُرۡءَانِ l-qur'āni কুরআন وَٱلۡغَوۡاْ wal-ghaw এবং গোলমাল সৃষ্টি করো তোমরা فِيهِ fīhi তার মধ্যে لَعَلَّكُمۡ laʿallakum তোমরা সম্ভবতঃ تَغۡلِبُونَ taghlibūna জয়ী হবে"
waqāla alladhīna kafarū lā tasmaʿū lihādhā l-qur'āni wal-ghaw fīhi laʿallakum taghlibūna
কাফিরেরা বলেঃ তোমরা এই কুরআন শ্রবণ করনা এবং তা আবৃত্তি কালে শোরগোল সৃষ্টি কর যাতে তোমরা জয়ী হতে পার।
فَلَنُذِيقَنَّ falanudhīqanna সুতরাং আমরা আস্বাদন করাবোই ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যারা كَفَرُواْ kafarū অবিশ্বাস করেছে عَذَابٗا ʿadhāban শাস্তি شَدِيدٗا shadīdan কঠোর وَلَنَجۡزِيَنَّهُمۡ walanajziyannahum এবং আমরা তাদেরকে প্রতিফল দিবোই أَسۡوَأَ aswa-a নিকৃষ্ট কাজের ٱلَّذِي alladhī যা كَانُواْ kānū তারা يَعۡمَلُونَ yaʿmalūna কাজ করেছিলো
falanudhīqanna alladhīna kafarū ʿadhāban shadīdan walanajziyannahum aswa-a alladhī kānū yaʿmalūna
আমি অবশ্যই কাফিরদের কঠিন শাস্তি আস্বাদন করাব এবং নিশ্চয়ই আমি তাদেরকে নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দিব –
ذَٰلِكَ dhālika সেটা جَزَآءُ jazāu প্রতিফল أَعۡدَآءِ aʿdāi শত্রুদের ٱللَّهِ l-lahi আল্লাহর ٱلنَّارُۖ l-nāru জাহান্নাম لَهُمۡ lahum এদের জন্যে (রয়েছে) فِيهَا fīhā তার মধ্যে دَارُ dāru আবাস ٱلۡخُلۡدِ l-khul'di স্থায়ী جَزَآءَۢ jazāan প্রতিফলস্বরূপ بِمَا bimā এ কারণে যা كَانُواْ kānū তারা ছিলো بِـَٔايَٰتِنَا biāyātinā আমাদের নিদর্শনগুলোকে يَجۡحَدُونَ yajḥadūna অস্বীকার করতো
dhālika jazāu aʿdāi l-lahi l-nāru lahum fīhā dāru l-khul'di jazāan bimā kānū biāyātinā yajḥadūna
জাহান্নাম; এটাই আল্লাহর শত্রুদের পরিণাম; সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস, আমার নিদর্শনাবলী অস্বীকৃতির প্রতিফল স্বরূপ।
وَقَالَ waqāla এবং বলবে ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُواْ kafarū অস্বীকার করেছিলো رَبَّنَآ rabbanā "হে আমাদের রব أَرِنَا arinā আমাদেরকে দেখিয়ে দিন ٱلَّذَيۡنِ alladhayni (সেই দুই প্রজাতির লোকদেরকে) যারা أَضَلَّانَا aḍallānā আমাদেরকে পথভ্রষ্ট করেছে مِنَ mina মধ্যে থেকে ٱلۡجِنِّ l-jini জিনদের وَٱلۡإِنسِ wal-insi এবং মানুষদের نَجۡعَلۡهُمَا najʿalhumā উভয়কে আমরা পিষে ফেলবো تَحۡتَ taḥta তলায় أَقۡدَامِنَا aqdāminā আমাদের পায়ের لِيَكُونَا liyakūnā উভয়ে হয় যেন مِنَ mina অন্তর্ভুক্ত ٱلۡأَسۡفَلِينَ l-asfalīna অপমানিতদের (সর্বনিম্নের)"
waqāla alladhīna kafarū rabbanā arinā alladhayni aḍallānā mina l-jini wal-insi najʿalhumā taḥta aqdāminā liyakūnā mina l-asfalīna
কাফিরেরা বলবেঃ হে আমাদের রাব্ব! যে সব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদের উভয়কে দেখিয়ে দিন, আমরা উভয়কে পদদলিত করব, যাতে তারা লাঞ্ছিত হয়।
إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা قَالُواْ qālū বলে رَبُّنَا rabbunā "আমাদের রব ٱللَّهُ l-lahu আল্লাহ-ই" ثُمَّ thumma অতঃপর ٱسۡتَقَٰمُواْ is'taqāmū তারা অবিচল থাকে تَتَنَزَّلُ tatanazzalu অবতীর্ণ হয় عَلَيۡهِمُ ʿalayhimu তাদের উপর ٱلۡمَلَٰٓئِكَةُ l-malāikatu ফেরেশতারা (আর বলে) أَلَّا allā "যে না تَخَافُواْ takhāfū তোমরা ভয় করো وَلَا walā আর না تَحۡزَنُواْ taḥzanū তোমরা চিন্তা করো وَأَبۡشِرُواْ wa-abshirū এবং তোমরা সুসংবাদ শুনে খুশি হও بِٱلۡجَنَّةِ bil-janati (সেই) জান্নাতের ٱلَّتِي allatī যা كُنتُمۡ kuntum তোমাদের تُوعَدُونَ tūʿadūna প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো
inna alladhīna qālū rabbunā l-lahu thumma is'taqāmū tatanazzalu ʿalayhimu l-malāikatu allā takhāfū walā taḥzanū wa-abshirū bil-janati allatī kuntum tūʿadūna
যারা বলেঃ আমাদের রাব্ব আল্লাহ! অতঃপর অবিচল থাকে, তাদের নিকট অবতীর্ণ হয় মালাইকা (ফেরেশতা) এবং বলেঃ তোমরা ভীত হয়োনা, চিন্তিত হয়োনা এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও।
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা গাফির পরবর্তী সূরা → আশ-শূরা