بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
الٓرۚ alif-lam-ra আলিফ-লাম-রা كِتَٰبٌ kitābun (এই) কিতাব أُحۡكِمَتۡ uḥ'kimat সুপ্রতিষ্ঠিত করা হয়েছে ءَايَٰتُهُۥ āyātuhu তার আয়াতসমূহ ثُمَّ thumma এরপর فُصِّلَتۡ fuṣṣilat বিশদভাবে বর্ণিত مِن min থেকে لَّدُنۡ ladun পক্ষ حَكِيمٍ ḥakīmin (এমন সত্ত্বার যিনি) প্রজ্ঞাময় خَبِيرٍ khabīrin সর্বজ্ঞ
alif-lam-ra kitābun uḥ'kimat āyātuhu thumma fuṣṣilat min ladun ḥakīmin khabīrin
আলিফ লাম রা। এটি (কুরআন) এমন কিতাব যার আয়াতগুলি (প্রমাণাদী দ্বারা) মাযবূত করা হয়েছে। অতঃপর বিশদভাবে বর্ণনা করা হয়েছে; প্রজ্ঞাময়ের (আল্লাহর) পক্ষ হতে।
أَلَّا allā (হুকুম হলো) না যে تَعۡبُدُوٓاْ taʿbudū তোমরা উপাসনা করো إِلَّا illā ছাড়া ٱللَّهَۚ l-laha আল্লাহ إِنَّنِي innanī নিশ্চয়ই আমি لَكُم lakum তোমাদের জন্য مِّنۡهُ min'hu তাঁরই পক্ষ হ'তে نَذِيرٞ nadhīrun সতর্ককারী وَبَشِيرٞ wabashīrun ও সুসংবাদ বাহক"
allā taʿbudū illā l-laha innanī lakum min'hu nadhīrun wabashīrun
এ (উদ্দেশে) যে, আল্লাহ ছাড়া কারও ইবাদাত করনা; আমি (নাবী) তাঁর (আল্লাহর) পক্ষ হতে তোমাদেরকে সতর্ককারী ও সুসংবাদদাতা।
وَأَنِ wa-ani এবং (এও) যে ٱسۡتَغۡفِرُواْ is'taghfirū "তোমরা ক্ষমা চাও رَبَّكُمۡ rabbakum তোমাদের রবের (কাছে) ثُمَّ thumma এরপর تُوبُوٓاْ tūbū ফিরে আসো তোমরা إِلَيۡهِ ilayhi তাঁরই দিকে يُمَتِّعۡكُم yumattiʿ'kum তিনি তোমাদের উপভোগ করতে দিবেন مَّتَٰعًا matāʿan জীবন সামগ্রী حَسَنًا ḥasanan উত্তম إِلَىٰٓ ilā পর্যন্ত أَجَلٖ ajalin একটি কাল مُّسَمّٗى musamman নির্দিষ্ট وَيُؤۡتِ wayu'ti ও দিবেন كُلَّ kulla প্রত্যেক ذِي dhī যোগ্য (ব্যক্তিকে) فَضۡلٖ faḍlin অনুগ্রহ পাওয়ার فَضۡلَهُۥۖ faḍlahu তাঁর অনুগ্রহ وَإِن wa-in কিন্তু যদি تَوَلَّوۡاْ tawallaw তোমরা মুখ ফিরিয়ে নাও فَإِنِّيٓ fa-innī তবে নিশ্চয়ই আমি أَخَافُ akhāfu আমি আশঙ্কা করছি عَلَيۡكُمۡ ʿalaykum তোমাদের উপর عَذَابَ ʿadhāba শাস্তির يَوۡمٖ yawmin দিনের كَبِيرٍ kabīrin মহা
wa-ani is'taghfirū rabbakum thumma tūbū ilayhi yumattiʿ'kum matāʿan ḥasanan ilā ajalin musamman wayu'ti kulla dhī faḍlin faḍlahu wa-in tawallaw fa-innī akhāfu ʿalaykum ʿadhāba yawmin kabīrin
আর (এ উদ্দেশে) যে, তোমরা নিজেদের রবের নিকট ক্ষমা প্রার্থনা কর, অতঃপর তাঁর প্রতি নিবিষ্ট থাক। তিনি তোমাদেরকে সুখ-সম্ভোগ দান করবেন নির্দিষ্টকাল পর্যন্ত এবং প্রত্যেক অধিক ‘আমলকারীকে অধিক সাওয়াব দিবেন; আর যদি তোমরা মুখ ফিরাতেই থাক তাহলে আমি ভীষণ দিনের শাস্তির আশংকা করি।
إِلَى ilā দিকে ٱللَّهِ l-lahi আল্লাহরই مَرۡجِعُكُمۡۖ marjiʿukum তোমাদের প্রত্যাবর্তন (হবে) وَهُوَ wahuwa এবং তিনি عَلَىٰ ʿalā উপর كُلِّ kulli সব شَيۡءٖ shayin কিছুরই قَدِيرٌ qadīrun সর্বশক্তিমান"
ilā l-lahi marjiʿukum wahuwa ʿalā kulli shayin qadīrun
আল্লাহরই নিকট তোমাদেরকে ফিরে যেতে হবে এবং তিনি প্রত্যেক বস্তুর উপর পূর্ণ ক্ষমতা রাখেন।
أَلَآ alā জেনে রাখো (লক্ষ্য করো) إِنَّهُمۡ innahum তারা নিশ্চয়ই يَثۡنُونَ yathnūna দু-ভাঁজ করে صُدُورَهُمۡ ṣudūrahum তাদের অন্তরগুলোকে لِيَسۡتَخۡفُواْ liyastakhfū গোপন রাখার জন্যে (তাদের বিদ্বেষ) مِنۡهُۚ min'hu তাঁর থেকে أَلَا alā জেনে রাখো حِينَ ḥīna যখন يَسۡتَغۡشُونَ yastaghshūna তারা ঢেকে রাখে (নিজেদেরকে) ثِيَابَهُمۡ thiyābahum তাদের কাপড় (দিয়ে) يَعۡلَمُ yaʿlamu (তখনও) তিনি জানেন مَا mā যা يُسِرُّونَ yusirrūna তারা গোপন করে وَمَا wamā আর যা يُعۡلِنُونَۚ yuʿ'linūna তারা প্রকাশ করে إِنَّهُۥ innahu নিশ্চয়ই তিনি عَلِيمُۢ ʿalīmun সবিশেষ অবহিত بِذَاتِ bidhāti সম্পর্কে অবস্থা ٱلصُّدُورِ l-ṣudūri অন্তরসমূহের
alā innahum yathnūna ṣudūrahum liyastakhfū min'hu alā ḥīna yastaghshūna thiyābahum yaʿlamu mā yusirrūna wamā yuʿ'linūna innahu ʿalīmun bidhāti l-ṣudūri
জেনে রেখ, তারা কুঞ্চিত করে নিজেদের বক্ষকে, যেন নিজেদের কথাগুলি আল্লাহ হতে লুকাতে পারে। সাবধান, তারা যখন কাপড় (নিজেদের দেহে) জড়ায়, তিনি তখনও সব জানেন তারা যা কিছু গোপন করে অথবা প্রকাশ করে। নিশ্চয়ই তিনি অন্তরের কথাও জানেন।
۞ وَمَا wamā এবং নেই مِن min (এমন) কোন دَآبَّةٖ dābbatin বিচরণশীল জীব فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর إِلَّا illā এছাড়া عَلَى ʿalā উপর ٱللَّهِ l-lahi আল্লাহরই رِزۡقُهَا riz'quhā তার জীবিকার (দায়িত্ব) وَيَعۡلَمُ wayaʿlamu এবং তিনি জানেন مُسۡتَقَرَّهَا mus'taqarrahā তার স্থায়ী অবস্থান وَمُسۡتَوۡدَعَهَاۚ wamus'tawdaʿahā ও তার অস্থায়ী অবস্থান كُلّٞ kullun সবই فِي fī মধ্যে (আছে) كِتَٰبٖ kitābin এক কিতাবের مُّبِينٖ mubīnin সুস্পষ্ট (লিখিত)
wamā min dābbatin fī l-arḍi illā ʿalā l-lahi riz'quhā wayaʿlamu mus'taqarrahā wamus'tawdaʿahā kullun fī kitābin mubīnin
আর ভূ-পৃষ্ঠে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যাদের রিয্ক আল্লাহর যিম্মায় না রয়েছে, আর তিনি প্রত্যেকের দীর্ঘ অবস্থানের স্থান এবং অল্প অবস্থানের স্থানকে জানেন, সবই কিতাবে মুবীনে (লাউহে মাহফুযে) রয়েছে।
وَهُوَ wahuwa এবং তিনিই (আল্লাহ) ٱلَّذِي alladhī যিনি خَلَقَ khalaqa সৃষ্টি করেছেন ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশ وَٱلۡأَرۡضَ wal-arḍa ও পৃথিবী فِي fī মধ্যে سِتَّةِ sittati ছয় أَيَّامٖ ayyāmin দিনে وَكَانَ wakāna এবং (এর পূর্বে) ছিলো عَرۡشُهُۥ ʿarshuhu তাঁর আরশ عَلَى ʿalā উপর ٱلۡمَآءِ l-māi পানির لِيَبۡلُوَكُمۡ liyabluwakum যেন তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন أَيُّكُمۡ ayyukum তোমাদের মধ্যে কে أَحۡسَنُ aḥsanu উত্তম عَمَلٗاۗ ʿamalan কাজকর্মে وَلَئِن wala-in এবং অবশ্যই যদি قُلۡتَ qul'ta তুমি বলো إِنَّكُم innakum "নিশ্চয়ই তোমরা مَّبۡعُوثُونَ mabʿūthūna উত্থিত হবে مِنۢ min থেকে بَعۡدِ baʿdi পরে ٱلۡمَوۡتِ l-mawti মৃত্যুর" لَيَقُولَنَّ layaqūlanna অবশ্যই তারা বলবে ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُوٓاْ kafarū অস্বীকার করেছে إِنۡ in "নয় هَٰذَآ hādhā "এটা إِلَّا illā এছাড়া سِحۡرٞ siḥ'run জাদু مُّبِينٞ mubīnun সুস্পষ্ট"
wahuwa alladhī khalaqa l-samāwāti wal-arḍa fī sittati ayyāmin wakāna ʿarshuhu ʿalā l-māi liyabluwakum ayyukum aḥsanu ʿamalan wala-in qul'ta innakum mabʿūthūna min baʿdi l-mawti layaqūlanna alladhīna kafarū in hādhā illā siḥ'run mubīnun
আর তিনি এমন, যিনি সমস্ত আসমান ও যমীনকে সৃষ্টি করেছেন ছয় দিনে এবং সেই সময় তাঁর আরশ পানির উপর ছিল, যেন তোমাদেরকে পরীক্ষা করে নেন যে, তোমাদের মধ্যে উত্তম ‘আমলকারী কে? আর যদি তুমি বলঃ নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পর জীবিত করা হবে, তখন যে সব লোক কাফির তারা বলেঃ এটাতো নিছক স্পষ্ট যাদু।
وَلَئِنۡ wala-in এবং অবশ্যই যদি أَخَّرۡنَا akharnā আমরা স্হগিত রাখি عَنۡهُمُ ʿanhumu তাদের থেকে ٱلۡعَذَابَ l-ʿadhāba শাস্তি إِلَىٰٓ ilā পর্যন্ত أُمَّةٖ ummatin একটি সময় مَّعۡدُودَةٖ maʿdūdatin নির্দিষ্ট لَّيَقُولُنَّ layaqūlunna (তবে) অবশ্যই তারা বলবে مَا mā "কিসে يَحۡبِسُهُۥٓۗ yaḥbisuhu তা আটকে রেখেছে" أَلَا alā সাবধান يَوۡمَ yawma যেদিন يَأۡتِيهِمۡ yatīhim তাদের কাছে আসবে (তা) لَيۡسَ laysa না مَصۡرُوفًا maṣrūfan ফিরানো যায় عَنۡهُمۡ ʿanhum থেকে তাদের (সেই শাস্তি) وَحَاقَ waḥāqa এবং ঘিরে রাখবে بِهِم bihim তাদেরকে مَّا mā যা كَانُواْ kānū তারা ছিলো بِهِۦ bihi সম্বন্ধে সে يَسۡتَهۡزِءُونَ yastahziūna ঠাট্টা তামাশা করতো
wala-in akharnā ʿanhumu l-ʿadhāba ilā ummatin maʿdūdatin layaqūlunna mā yaḥbisuhu alā yawma yatīhim laysa maṣrūfan ʿanhum waḥāqa bihim mā kānū bihi yastahziūna
আর যদি আমি কিছু দিনের জন্য তাদের থেকে শাস্তিকে মুলতবী করে রাখি তাহলে তারা বলতে থাকেঃ সেই শাস্তিকে কিসে আটকে রেখেছে? স্মরণ রেখ, যেদিন ওটা তাদের উপর এসে পড়বে তখন তা কারও নিবারণে কিছুতেই নিবারিত হবেনা, আর যা নিয়ে তারা উপহাস করছিল তা এসে তাদেরকে ঘিরে নিবে।
وَلَئِنۡ wala-in এবং অবশ্যই যদি أَذَقۡنَا adhaqnā আমরা আস্বাদন করাই ٱلۡإِنسَٰنَ l-insāna মানুষকে مِنَّا minnā আমাদের পক্ষ থেকে رَحۡمَةٗ raḥmatan কোন অনুগ্রহ ثُمَّ thumma এরপর نَزَعۡنَٰهَا nazaʿnāhā তা আমরা ছিনিয়ে নিই مِنۡهُ min'hu তার থেকে إِنَّهُۥ innahu (তবে) সে নিশ্চয়ই لَيَـُٔوسٞ layaūsun অবশ্যই হতাশ হয় كَفُورٞ kafūrun অকৃতজ্ঞ (হয়)
wala-in adhaqnā l-insāna minnā raḥmatan thumma nazaʿnāhā min'hu innahu layaūsun kafūrun
আমি যদি মানুষকে আমার পক্ষ হতে করুণার স্বাদ গ্রহণ করাই, অতঃপর তার রাশ টেনে ধরি তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে যায়।
وَلَئِنۡ wala-in এবং অবশ্যই যদি أَذَقۡنَٰهُ adhaqnāhu তাকে আমরা আস্বাদন করাই نَعۡمَآءَ naʿmāa অনুগ্রহসমূহ بَعۡدَ baʿda পরে ضَرَّآءَ ḍarrāa দুঃখ-কষ্টের (যা) مَسَّتۡهُ massathu তাকে স্পর্শ করেছিলো لَيَقُولَنَّ layaqūlanna অবশ্যই তারা বলবেই ذَهَبَ dhahaba "কেটে গেছে ٱلسَّيِّـَٔاتُ l-sayiātu বিপদ আপদ عَنِّيٓۚ ʿannī আমার থেকে إِنَّهُۥ innahu নিশ্চয়ই সে لَفَرِحٞ lafariḥun অবশ্যই উল্লাসে ফেটে পড়ে فَخُورٌ fakhūrun অহংকারী (হয়ে উঠে)
wala-in adhaqnāhu naʿmāa baʿda ḍarrāa massathu layaqūlanna dhahaba l-sayiātu ʿannī innahu lafariḥun fakhūrun
আর তাকে বিপদ-আপদ স্পর্শ করার পর আমি যদি তাকে নি‘আমাতের স্বাদ গ্রহণ করাই তখন সে বলতে শুরু করেঃ আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। (আর) সে গর্ব করতে থাকে, আত্মপ্রশংসা করতে থাকে।
إِلَّا illā কিন্তু (ব্যতিক্রম) ٱلَّذِينَ alladhīna (তারা) যারা صَبَرُواْ ṣabarū ধৈর্য ধরেছে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করেছে ٱلصَّٰلِحَٰتِ l-ṣāliḥāti সৎ أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক لَهُم lahum তাদের জন্যে (রয়েছে) مَّغۡفِرَةٞ maghfiratun ক্ষমা وَأَجۡرٞ wa-ajrun ও পুরস্কার كَبِيرٞ kabīrun মহা
illā alladhīna ṣabarū waʿamilū l-ṣāliḥāti ulāika lahum maghfiratun wa-ajrun kabīrun
কিন্তু যারা ধৈর্য ধারণ করে ও ভাল কাজ করে এমন লোকদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট প্রতিদান।
فَلَعَلَّكَ falaʿallaka তবে যেন তুমি (না) تَارِكُۢ tārikun পরিত্যাগকারী (হয়ো) بَعۡضَ baʿḍa কিছু অংশ مَا mā (তার) যা يُوحَىٰٓ yūḥā ওহী করা হয়েছে إِلَيۡكَ ilayka তোমার প্রতি وَضَآئِقُۢ waḍāiqun এবং (যেন না) সংকুচিত করো بِهِۦ bihi সম্পর্কে সে صَدۡرُكَ ṣadruka তোমার মন أَن an (এজন্যে) যে يَقُولُواْ yaqūlū তারা বলে لَوۡلَآ lawlā "কেন না أُنزِلَ unzila অবতীর্ণ করা হলো عَلَيۡهِ ʿalayhi তার উপর كَنزٌ kanzun ধন ভান্ডার أَوۡ aw অথবা جَآءَ jāa (কেন না) আসে مَعَهُۥ maʿahu তার সাথে مَلَكٌۚ malakun কোন ফেরেশতা" إِنَّمَآ innamā মূলতঃ أَنتَ anta তুমি نَذِيرٞۚ nadhīrun একজন সতর্ককারী (মাত্র) وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ عَلَىٰ ʿalā উপর كُلِّ kulli সব شَيۡءٖ shayin কিছুর وَكِيلٌ wakīlun কর্ম বিধায়ক
falaʿallaka tārikun baʿḍa mā yūḥā ilayka waḍāiqun bihi ṣadruka an yaqūlū lawlā unzila ʿalayhi kanzun aw jāa maʿahu malakun innamā anta nadhīrun wal-lahu ʿalā kulli shayin wakīlun
তুমি কি অংশবিশেষ বর্জন করতে চাও ঐ নির্দেশাবলী হতে যা তোমার প্রতি অহী যোগে প্রেরিত হয়? আর তোমার মন সংকুচিত হয় এই কথায় যে, তারা বলেঃ তার প্রতি কোন ধন-ভান্ডার কেন নাযিল হলনা, অথবা কেন তার সাথে একজন (মালাইকা/ফেরেশতা) আসেনা? তুমিতো একজন সতর্ককারী মাত্র, আল্লাহই সবকিছু পরিবেষ্টনকারী।
أَمۡ am অথবা يَقُولُونَ yaqūlūna তারা বলে ٱفۡتَرَىٰهُۖ if'tarāhu "তা সে রচনা করেছে" قُلۡ qul বলো فَأۡتُواْ fatū "তবে তোমরা আনো بِعَشۡرِ biʿashri নিয়ে দশটি سُوَرٖ suwarin সূরা مِّثۡلِهِۦ mith'lihi তার মতো مُفۡتَرَيَٰتٖ muf'tarayātin স্বরচিত وَٱدۡعُواْ wa-id'ʿū এবং তোমরা ডাকো مَنِ mani যাকে ٱسۡتَطَعۡتُم is'taṭaʿtum তোমরা পারো مِّن min মধ্য হতে دُونِ dūni ছাড়া ٱللَّهِ l-lahi আল্লাহ إِن in যদি كُنتُمۡ kuntum তোমরা হও صَٰدِقِينَ ṣādiqīna সত্যবাদী"
am yaqūlūna if'tarāhu qul fatū biʿashri suwarin mith'lihi muf'tarayātin wa-id'ʿū mani is'taṭaʿtum min dūni l-lahi in kuntum ṣādiqīna
তাহলে কি তারা বলে যে, ওটা সে নিজেই রচনা করেছে? তুমি বলে দাওঃ তাহলে তোমরাও ওর অনুরূপ রচিত দশটি সূরা আনয়ন কর এবং (নিজ সাহায্যার্থে) যে সমস্ত গাইরুল্লাহকে ডাকতে পার ডেকে আন, যদি তোমরা সত্যবাদী হও।
فَإِلَّمۡ fa-illam অতঃপর যদি না يَسۡتَجِيبُواْ yastajībū তারা ডাকে সাড়া দেয় لَكُمۡ lakum তোমাদের فَٱعۡلَمُوٓاْ fa-iʿ'lamū তবে তোমরা জেনে রাখো أَنَّمَآ annamā মূলতঃ أُنزِلَ unzila অবতীর্ণ করা হয়েছে (এই কিতাব) بِعِلۡمِ biʿil'mi অনুসারে জ্ঞান ٱللَّهِ l-lahi আল্লাহর وَأَن wa-an এবং (এও) যে لَّآ lā নেই إِلَٰهَ ilāha কোন ইলাহ إِلَّا illā ছাড়া هُوَۖ huwa তিনি فَهَلۡ fahal তবুও কি (না) أَنتُم antum তোমরা مُّسۡلِمُونَ mus'limūna আত্মসমর্পণকারী (অর্থাৎ মুসলিম হবে)
fa-illam yastajībū lakum fa-iʿ'lamū annamā unzila biʿil'mi l-lahi wa-an lā ilāha illā huwa fahal antum mus'limūna
অতঃপর যদি তারা তোমাদের ফরমায়েশ পূর্ণ করতে না পারে তাহলে তোমরা দৃঢ় বিশ্বাস রেখ যে, এই কুরআন অবতীর্ণ হয়েছে আল্লাহরই জ্ঞান (ও ক্ষমতা) দ্বারা; আর এটাও যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তাহলে এখন তোমরা মুসলিম হবে কি?
مَن man যে كَانَ kāna কেউ يُرِيدُ yurīdu কামনা করে ٱلۡحَيَوٰةَ l-ḥayata জীবন ٱلدُّنۡيَا l-dun'yā পার্থিব وَزِينَتَهَا wazīnatahā ও তার শোভা-সৌন্দর্য نُوَفِّ nuwaffi পূর্ণ ফল দিবো আমরা إِلَيۡهِمۡ ilayhim তাদেরকে أَعۡمَٰلَهُمۡ aʿmālahum তাদের কাজকর্মের فِيهَا fīhā তার মধ্যে (অর্থাৎ পৃথিবীতে) وَهُمۡ wahum এবং তাদেরকে فِيهَا fīhā তার মধ্যে لَا lā না يُبۡخَسُونَ yub'khasūna কম দেয়া হবে
man kāna yurīdu l-ḥayata l-dun'yā wazīnatahā nuwaffi ilayhim aʿmālahum fīhā wahum fīhā lā yub'khasūna
যারা শুধু পার্থিব জীবন এবং ওর জাকজমকতা কামনা করে, আমি তাদের কৃতকর্মগুলির ফল দুনিয়ায়ই দিয়ে দিই, তাদের জন্য কিছুই কম করা হয়না।
أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক ٱلَّذِينَ alladhīna (তারাই) যারা لَيۡسَ laysa নেই لَهُمۡ lahum তাদের জন্যে فِي fī মধ্যে ٱلۡأٓخِرَةِ l-ākhirati পরকালের إِلَّا illā এছাড়া ٱلنَّارُۖ l-nāru (জাহান্নামের) আগুন وَحَبِطَ waḥabiṭa এবং পন্ড হয়েছে مَا mā যা صَنَعُواْ ṣanaʿū তারা করেছে فِيهَا fīhā তার মধ্যে وَبَٰطِلٞ wabāṭilun ও অর্থহীন গণ্য হয়েছে مَّا mā যা كَانُواْ kānū তারা ছিলো يَعۡمَلُونَ yaʿmalūna কাজকর্ম করে
ulāika alladhīna laysa lahum fī l-ākhirati illā l-nāru waḥabiṭa mā ṣanaʿū fīhā wabāṭilun mā kānū yaʿmalūna
এরা এমন লোক যে, তাদের জন্য আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই নেই; আর তারা যা কিছু করছে তাও বিফল হবে।
أَفَمَن afaman তবে কি যে كَانَ kāna হয় (প্রতিষ্ঠিত) عَلَىٰ ʿalā উপর بَيِّنَةٖ bayyinatin সুস্পষ্ট প্রমাণের مِّن min পক্ষ হ'তে رَّبِّهِۦ rabbihi তার রবের وَيَتۡلُوهُ wayatlūhu ও তার অনুসরণ করে شَاهِدٞ shāhidun এক সাক্ষী (কুরআন) مِّنۡهُ min'hu তাঁর পক্ষ হ'তে وَمِن wamin এবং পূর্বেও قَبۡلِهِۦ qablihi তার (এসেছে) كِتَٰبُ kitābu কিতাব مُوسَىٰٓ mūsā মূসার (সাক্ষী হিসেবে) إِمَامٗا imāman যা পথপ্রদর্শক وَرَحۡمَةًۚ waraḥmatan ও অনুগ্রহস্বরূপ أُوْلَٰٓئِكَ ulāika ঐ সব লোক يُؤۡمِنُونَ yu'minūna ঈমান আনে بِهِۦۚ bihi প্রতি তার وَمَن waman আর যে يَكۡفُرۡ yakfur অস্বীকার করে بِهِۦ bihi তাকে مِنَ mina মধ্যে হ'তে ٱلۡأَحۡزَابِ l-aḥzābi অন্যান্য দলের فَٱلنَّارُ fal-nāru তবে আগুন مَوۡعِدُهُۥۚ mawʿiduhu তার প্রতিশ্রুত স্থান فَلَا falā সুতরাং না تَكُ taku তুমি হয়ো فِي fī মধ্যে مِرۡيَةٖ mir'yatin সন্দেহের مِّنۡهُۚ min'hu তা হ'তে إِنَّهُ innahu নিশ্চয়ই তা ٱلۡحَقُّ l-ḥaqu প্রকৃত সত্য مِن min পক্ষ হ'তে رَّبِّكَ rabbika তোমার রবের وَلَٰكِنَّ walākinna কিন্তু أَكۡثَرَ akthara অধিকাংশ ٱلنَّاسِ l-nāsi মানুষ لَا lā না يُؤۡمِنُونَ yu'minūna তারা বিশ্বাস করে
afaman kāna ʿalā bayyinatin min rabbihi wayatlūhu shāhidun min'hu wamin qablihi kitābu mūsā imāman waraḥmatan ulāika yu'minūna bihi waman yakfur bihi mina l-aḥzābi fal-nāru mawʿiduhu falā taku fī mir'yatin min'hu innahu l-ḥaqu min rabbika walākinna akthara l-nāsi lā yu'minūna
তারা কি এমন ব্যক্তিদের সমান হতে পারে যারা কায়েম আছে তাদের রবের পক্ষ হতে প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর এবং যার কাছে তাঁর প্রেরিত এক সাক্ষী আবৃত্তি করে; এবং তাদের কাছে মূসার কিতাব রয়েছে, যা পথনির্দেশ ও রাহমাত স্বরূপ? এমন লোকেরাই এর প্রতি ঈমান রাখে। আর অন্যান্য সম্প্রদায়ের যে ইহা (কুরআন) অমান্য করবে, জাহান্নাম হবে তার প্রতিশ্রুত স্থান। অতএব তুমি কুরআন সম্পর্কে সন্দেহে পতিত হয়োনা, নিঃসন্দেহে এটি সত্য কিতাব তোমার রবের সন্নিধান হতে। কিন্তু অধিকাংশ লোক ঈমান আনেনা।
وَمَنۡ waman এবং কে أَظۡلَمُ aẓlamu বড় সীমালঙ্ঘনকারী (হ'তে পারে) مِمَّنِ mimmani তার চেয়ে যে ٱفۡتَرَىٰ if'tarā রচনা করে عَلَى ʿalā সম্বন্ধে ٱللَّهِ l-lahi আল্লাহর كَذِبًاۚ kadhiban মিথ্যা أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোককে يُعۡرَضُونَ yuʿ'raḍūna উপস্হিত করা হবে عَلَىٰ ʿalā কাছে رَبِّهِمۡ rabbihim তাদের রবের وَيَقُولُ wayaqūlu এবং বলবে ٱلۡأَشۡهَٰدُ l-ashhādu সাক্ষীরা هَٰٓؤُلَآءِ hāulāi "এসব লোকই ٱلَّذِينَ alladhīna (তারা) যারা كَذَبُواْ kadhabū মিথ্যা বলেছে عَلَىٰ ʿalā বিরুদ্ধে رَبِّهِمۡۚ rabbihim তাদের রবের" أَلَا alā সাবধান لَعۡنَةُ laʿnatu অভিশাপ ٱللَّهِ l-lahi আল্লাহর عَلَى ʿalā উপর ٱلظَّٰلِمِينَ l-ẓālimīna (সেই) সীমালঙ্ঘনকারীদের
waman aẓlamu mimmani if'tarā ʿalā l-lahi kadhiban ulāika yuʿ'raḍūna ʿalā rabbihim wayaqūlu l-ashhādu hāulāi alladhīna kadhabū ʿalā rabbihim alā laʿnatu l-lahi ʿalā l-ẓālimīna
আর ঐ ব্যক্তি অপেক্ষা অধিক অত্যাচারী (যালিম) কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে? এরূপ লোকদেরকে তাদের রবের সামনে পেশ করা হবে এবং সাক্ষী (মালাইকাগণ) বলবেঃ এরা ঐ লোক যারা নিজেদের রাব্ব সম্বন্ধে মিথ্যা আরোপ করেছিল। জেনে রেখ, এমন যালিমদের জন্য আল্লাহর লা’নত,
ٱلَّذِينَ alladhīna যারা يَصُدُّونَ yaṣuddūna বাধা দেয় عَن ʿan থেকে سَبِيلِ sabīli পথ ٱللَّهِ l-lahi আল্লাহর وَيَبۡغُونَهَا wayabghūnahā ও তাতে খোঁজ করে عِوَجٗا ʿiwajan দোষত্রুটি/বক্রতা وَهُم wahum এবং তারা بِٱلۡأٓخِرَةِ bil-ākhirati প্রতি আখিরাতের هُمۡ hum তারাই كَٰفِرُونَ kāfirūna অবিশ্বাসী
alladhīna yaṣuddūna ʿan sabīli l-lahi wayabghūnahā ʿiwajan wahum bil-ākhirati hum kāfirūna
যারা অপরকে আল্লাহর পথ হতে নিবৃত্ত রাখত এবং ওতে বক্রতা বের করার চেষ্টায় লিপ্ত থাকত; আর তারাতো আখিরাতেও অমান্যকারী।
أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক لَمۡ lam না يَكُونُواْ yakūnū তারা ছিলো (সক্ষম) مُعۡجِزِينَ muʿ'jizīna (আল্লাহ-কে) অক্ষমকারী فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর وَمَا wamā এবং না كَانَ kāna ছিলো لَهُم lahum তাদের জন্যে مِّن min থেকে دُونِ dūni ছাড়া ٱللَّهِ l-lahi আল্লাহ مِنۡ min কোন أَوۡلِيَآءَۘ awliyāa অভিভাবক يُضَٰعَفُ yuḍāʿafu দ্বিগুণ করা হবে لَهُمُ lahumu তাদের জন্যে ٱلۡعَذَابُۚ l-ʿadhābu শাস্তি مَا mā না كَانُواْ kānū ছিলো يَسۡتَطِيعُونَ yastaṭīʿūna তারা সক্ষম ٱلسَّمۡعَ l-samʿa শুনতে وَمَا wamā এবং না كَانُواْ kānū ছিলো (সক্ষম) يُبۡصِرُونَ yub'ṣirūna তারা দেখতে
ulāika lam yakūnū muʿ'jizīna fī l-arḍi wamā kāna lahum min dūni l-lahi min awliyāa yuḍāʿafu lahumu l-ʿadhābu mā kānū yastaṭīʿūna l-samʿa wamā kānū yub'ṣirūna
তারা (সমগ্র) ভূ-পৃষ্ঠে আল্লাহকে অক্ষম করতে পারেনি, আর না তাদের জন্য আল্লাহ ছাড়া কেহ সহায়কও হল। এরূপ লোকদের জন্য দ্বিগুণ শাস্তি হবে; এরা (অবজ্ঞার কারণে আহকামসমূহ) না শুনতে সক্ষম হচ্ছিল, আর না তারা (সত্য পথ) দেখছিল।
أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক ٱلَّذِينَ alladhīna যারা خَسِرُوٓاْ khasirū ক্ষতি করেছে أَنفُسَهُمۡ anfusahum তাদের নিজেদেরকে وَضَلَّ waḍalla ও উধাও হয়েছে عَنۡهُم ʿanhum তাদের থেকে مَّا mā যা كَانُواْ kānū করতেছিলো يَفۡتَرُونَ yaftarūna তারা রচনা
ulāika alladhīna khasirū anfusahum waḍalla ʿanhum mā kānū yaftarūna
এরা সেই লোক যারা নিজেরা নিজেদের সর্বনাশ করে ফেলেছে, আর যে সব উপাস্য (দেবতা) তারা গড়ে রেখেছিল, তাদের দিক থেকে ওরা সবাই উধাও হয়ে গেছে।
لَا lā নেই جَرَمَ jarama কোন সন্দেহ أَنَّهُمۡ annahum যে তারা فِي fī মধ্যে ٱلۡأٓخِرَةِ l-ākhirati পরকালের هُمُ humu তারাই ٱلۡأَخۡسَرُونَ l-akhsarūna সর্বাধিক ক্ষতিগ্রস্ত (হবে)
lā jarama annahum fī l-ākhirati humu l-akhsarūna
এটা সুনিশ্চিত যে, আখিরাতে এরাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত।
إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করেছে ٱلصَّٰلِحَٰتِ l-ṣāliḥāti সৎ وَأَخۡبَتُوٓاْ wa-akhbatū ও তারা বিনয়াবনত হয়েছে إِلَىٰ ilā প্রতি رَبِّهِمۡ rabbihim তাদের রবের أُوْلَٰٓئِكَ ulāika ঐসব লোক أَصۡحَٰبُ aṣḥābu অধিবাসী হবে ٱلۡجَنَّةِۖ l-janati জান্নাতের هُمۡ hum তারা فِيهَا fīhā তার মধ্যে خَٰلِدُونَ khālidūna চিরস্থায়ী হবে
inna alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti wa-akhbatū ilā rabbihim ulāika aṣḥābu l-janati hum fīhā khālidūna
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কার্যাবলী সম্পন্ন করেছে, আর নিজেদের রবের প্রতি ঝুঁকে পড়েছে এরূপ লোকেরাই হচ্ছে জান্নাতবাসী, তাতে তারা অনন্তকাল থাকবে।
۞ مَثَلُ mathalu উপমা ٱلۡفَرِيقَيۡنِ l-farīqayni দলের كَٱلۡأَعۡمَىٰ kal-aʿmā যেমন একজন অন্ধ وَٱلۡأَصَمِّ wal-aṣami ও বধির وَٱلۡبَصِيرِ wal-baṣīri এবং (অপরজন) দৃষ্টিসম্পন্ন وَٱلسَّمِيعِۚ wal-samīʿi ও শ্রবণশীল هَلۡ hal কি يَسۡتَوِيَانِ yastawiyāni দু'টো সমান হয় مَثَلًاۚ mathalan তুলনায় أَفَلَا afalā তবুও কি না تَذَكَّرُونَ tadhakkarūna তোমরা শিক্ষা গ্রহণ করবে
mathalu l-farīqayni kal-aʿmā wal-aṣami wal-baṣīri wal-samīʿi hal yastawiyāni mathalan afalā tadhakkarūna
উভয় সম্প্রদায়ের দৃষ্টান্ত এরূপ যেমন এক ব্যক্তি, যে অন্ধ ও বধির, এবং আর এক ব্যক্তি যে দেখতেও পায় এবং শুনতেও পায়, এই দু’ ব্যক্তি কি তুলনায় সমান হবে? তবুও কি তোমরা বুঝনা?
وَلَقَدۡ walaqad এবং নিশ্চয়ই أَرۡسَلۡنَا arsalnā আমরা পাঠিয়েছি نُوحًا nūḥan নূহকে إِلَىٰ ilā কাছে قَوۡمِهِۦٓ qawmihi তাঁর জাতির إِنِّي innī "(সে বলেছিলো) আমি নিশ্চয়ই لَكُمۡ lakum তোমাদের জন্যে نَذِيرٞ nadhīrun সতর্ককারী مُّبِينٌ mubīnun সুস্পষ্ট
walaqad arsalnā nūḥan ilā qawmihi innī lakum nadhīrun mubīnun
আর আমি নূহকে তার কাওমের নিকট রাসূল রূপে প্রেরণ করেছি, (নূহ বলল) আমি তোমাদের জন্য স্পষ্ট ভয় প্রদর্শনকারী,
أَن an (সে বলেছিলো) যে لَّا lā না تَعۡبُدُوٓاْ taʿbudū তোমরা উপাসনা করো إِلَّا illā এছাড়া ٱللَّهَۖ l-laha আল্লাহর إِنِّيٓ innī নিশ্চয়ই আমি أَخَافُ akhāfu আমি আশঙ্কা করি عَلَيۡكُمۡ ʿalaykum তোমাদের উপর عَذَابَ ʿadhāba শাস্তির يَوۡمٍ yawmin দিনের أَلِيمٖ alīmin যন্ত্রণাদায়ক"
an lā taʿbudū illā l-laha innī akhāfu ʿalaykum ʿadhāba yawmin alīmin
তোমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদাত করনা; আমি তোমাদের উপর এক ভীষণ যন্ত্রণাদায়ক দিনের শাস্তির আশংকা করছি।
فَقَالَ faqāla অতঃপর বললো ٱلۡمَلَأُ l-mala-u (তার জাতির) প্রধানরা ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُواْ kafarū অস্বীকার করেছিলো مِن min মধ্য হ'তে قَوۡمِهِۦ qawmihi তাঁর জাতির مَا mā "না نَرَىٰكَ narāka তোমাকে আমরা দেখছি إِلَّا illā এছাড়া بَشَرٗا basharan একজন মানুষ مِّثۡلَنَا mith'lanā আমাদেরই মতো وَمَا wamā এবং না نَرَىٰكَ narāka তোমাকে আমরা দেখছি ٱتَّبَعَكَ ittabaʿaka অনুসরণ করতে إِلَّا illā এছাড়া ٱلَّذِينَ alladhīna যারা هُمۡ hum তারা (আমাদের মধ্যে) أَرَاذِلُنَا arādhilunā আমাদের মধ্যে ছোটলোক بَادِيَ bādiya অপরিপক্ক ٱلرَّأۡيِ l-rayi মতের وَمَا wamā এবং না نَرَىٰ narā দেখছি আমরা لَكُمۡ lakum জন্যে তোমাদের عَلَيۡنَا ʿalaynā আমাদের উপর مِن min কোন فَضۡلِۭ faḍlin শ্রেষ্ঠত্ব بَلۡ bal বরং نَظُنُّكُمۡ naẓunnukum তোমাদের আমরা মনে করি كَٰذِبِينَ kādhibīna মিথ্যাবাদী"
faqāla l-mala-u alladhīna kafarū min qawmihi mā narāka illā basharan mith'lanā wamā narāka ittabaʿaka illā alladhīna hum arādhilunā bādiya l-rayi wamā narā lakum ʿalaynā min faḍlin bal naẓunnukum kādhibīna
অতঃপর তার সম্প্রদায়ের মধ্যে যে সব নেতৃস্থানীয় লোক কাফির ছিল তারা বলতে লাগলঃ আমরাতো তোমাকে আমাদেরই মত মানুষ দেখতে পাচ্ছি; আর আমরা দেখছি যে, শুধু ঐ লোকেরাই তোমার অনুসরণ করছে যারা আমাদের মধ্যে নিতান্তই হীন ও ইতর, কোন রকম চিন্তা-ভাবনা না করেই; আর আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্বও আমরা দেখছিনা, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী বলে মনে করছি।
قَالَ qāla সে বললো يَٰقَوۡمِ yāqawmi "হে আমার সম্প্রদায় أَرَءَيۡتُمۡ ara-aytum তোমরা কি (ভেবে) দেখেছো إِن in যদি كُنتُ kuntu আমি হই (প্রতিষ্ঠিত) عَلَىٰ ʿalā উপর بَيِّنَةٖ bayyinatin সুস্পষ্ট নির্দশনের مِّن min পক্ষ থেকে رَّبِّي rabbī আমার রবের وَءَاتَىٰنِي waātānī ও আমাকে দিয়ে থাকেন رَحۡمَةٗ raḥmatan অনুগ্রহ مِّنۡ min হতে عِندِهِۦ ʿindihi তাঁর নিকট فَعُمِّيَتۡ faʿummiyat অথচ তা গোপন রাখা হয়েছে عَلَيۡكُمۡ ʿalaykum কাছে তোমাদের أَنُلۡزِمُكُمُوهَا anul'zimukumūhā তা তোমাদের আমরা কি বাধ্য করতে পারি وَأَنتُمۡ wa-antum যখন তোমরা لَهَا lahā তা كَٰرِهُونَ kārihūna অপছন্দ করছো
qāla yāqawmi ara-aytum in kuntu ʿalā bayyinatin min rabbī waātānī raḥmatan min ʿindihi faʿummiyat ʿalaykum anul'zimukumūhā wa-antum lahā kārihūna
সে বললঃ হে আমার কাওম! আচ্ছা বলত, আমি যদি স্বীয় রবের পক্ষ হতে প্রমাণের উপর (প্রতিষ্ঠিত হয়ে) থাকি এবং তিনি আমাকে নিজ সন্নিধান হতে রাহমাত (নবুওয়াত) দান করেন, অতঃপর ওটা তোমাদের বোধগম্য না হয়, তাহলে কি ঐ বিষয়ে তোমাদের বাধ্য করতে পারি যখন তোমরা ওটা অবজ্ঞা করতে থাক?
وَيَٰقَوۡمِ wayāqawmi এবং হে আমার সম্প্রদায় لَآ lā না أَسۡـَٔلُكُمۡ asalukum তোমাদের কাছে আমি চাই عَلَيۡهِ ʿalayhi এর বিনিময়ে مَالًاۖ mālan কোন ধন-সম্পদ إِنۡ in নয় أَجۡرِيَ ajriya আমার পারিশ্রমিক إِلَّا illā এছাড়া عَلَى ʿalā কাছে ٱللَّهِۚ l-lahi আল্লাহর وَمَآ wamā এবং নই أَنَا۠ anā আমি بِطَارِدِ biṭāridi বিতাড়নকারী ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যারা ءَامَنُوٓاْۚ āmanū ঈমান এনেছে إِنَّهُم innahum তারা নিশ্চয়ই مُّلَٰقُواْ mulāqū সাক্ষাত করবে رَبِّهِمۡ rabbihim তাদের রবের وَلَٰكِنِّيٓ walākinnī কিন্তু আমি أَرَىٰكُمۡ arākum তোমাদেরকে দেখছি قَوۡمٗا qawman (এমন) সম্প্রদায় تَجۡهَلُونَ tajhalūna (যারা তোমরা) মূর্খতা করছো
wayāqawmi lā asalukum ʿalayhi mālan in ajriya illā ʿalā l-lahi wamā anā biṭāridi alladhīna āmanū innahum mulāqū rabbihim walākinnī arākum qawman tajhalūna
আর হে আমার কাওম! আমি এতে তোমাদের কাছে কোন ধন সম্পদ চাচ্ছিনা; আমার বিনিময়তো শুধু আল্লাহর যিম্মায় রয়েছে, আর আমি এই মু’মিনদেরকে বের করে দিতে পারিনা; নিশ্চয়ই তারা নিজেদের রবের সমীপে গমনকারী, পরন্ত আমি তোমাদেরকে নির্বোধ কাওম রূপে দেখছি।
وَيَٰقَوۡمِ wayāqawmi আর হে আমার সম্প্রদায় مَن man কে يَنصُرُنِي yanṣurunī সাহায্য করবে আমাকে مِنَ mina থেকে ٱللَّهِ l-lahi আল্লাহ إِن in যদি طَرَدتُّهُمۡۚ ṭaradttuhum তাদেরকে আমি তাড়িয়ে দিই أَفَلَا afalā তবে কি না تَذَكَّرُونَ tadhakkarūna তোমরা শিক্ষা গ্রহণ করবে
wayāqawmi man yanṣurunī mina l-lahi in ṭaradttuhum afalā tadhakkarūna
হে আমার কাওম! আমি যদি তাদেরকে বের করেই দিই তাহলে আল্লাহর পাকড়াও হতে কে আমাকে রক্ষা করবে? তোমরা কি এতটুকু বুঝনা?
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা ইউনুস পরবর্তী সূরা → ইউসুফ