بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
الٓرۚ alif-lam-ra আলিফ লাম-রা تِلۡكَ til'ka এই ءَايَٰتُ āyātu আয়াতগুলো ٱلۡكِتَٰبِ l-kitābi (এমন) কিতাবের ٱلۡمُبِينِ l-mubīni (যা) সুস্পষ্ট
alif-lam-ra til'ka āyātu l-kitābi l-mubīni
আলিফ-লাম-রা এগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত।
إِنَّآ innā নিশ্চয়ই আমরা أَنزَلۡنَٰهُ anzalnāhu তা আমরা অবতীর্ণ করেছি قُرۡءَٰنًا qur'ānan কুরআন (বানিয়ে) عَرَبِيّٗا ʿarabiyyan আরবী (ভাষায়) لَّعَلَّكُمۡ laʿallakum তোমরা যাতে تَعۡقِلُونَ taʿqilūna বুঝতে পারো
innā anzalnāhu qur'ānan ʿarabiyyan laʿallakum taʿqilūna
আমি অবতীর্ণ করেছি আরাবী ভাষায় কুরআন যাতে তোমরা বুঝতে পার।
نَحۡنُ naḥnu আমরা نَقُصُّ naquṣṣu বর্ণনা করছি عَلَيۡكَ ʿalayka তোমার কাছে أَحۡسَنَ aḥsana অতি উত্তম ٱلۡقَصَصِ l-qaṣaṣi কাহিনীসমূহ بِمَآ bimā মাধ্যমে যা أَوۡحَيۡنَآ awḥaynā আমরা ওহী করেছি إِلَيۡكَ ilayka তোমার প্রতি هَٰذَا hādhā এই ٱلۡقُرۡءَانَ l-qur'āna কুর'আন وَإِن wa-in যদিও নিশ্চয়ই كُنتَ kunta তুমি ছিলে مِن min থেকে قَبۡلِهِۦ qablihi পূর্ব এর لَمِنَ lamina অবশ্যই অন্তর্ভুক্ত ٱلۡغَٰفِلِينَ l-ghāfilīna অনবহিতদের
naḥnu naquṣṣu ʿalayka aḥsana l-qaṣaṣi bimā awḥaynā ilayka hādhā l-qur'āna wa-in kunta min qablihi lamina l-ghāfilīna
আমি তোমার কাছে উত্তম কাহিনী বর্ণনা করছি, অহীর মাধ্যমে তোমার কাছে এই কুরআন প্রেরণ করে, যদিও এর পূর্বে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত।
إِذۡ idh যখন (স্মরণ করো) قَالَ qāla বলেছিলো يُوسُفُ yūsufu ইউসুফ لِأَبِيهِ li-abīhi তার পিতাকে يَٰٓأَبَتِ yāabati "হে আমার পিতা إِنِّي innī নিশ্চয়ই আমি رَأَيۡتُ ra-aytu (স্বপ্নে) দেখেছি أَحَدَ aḥada এগারো عَشَرَ ʿashara এগারো كَوۡكَبٗا kawkaban তারাকে وَٱلشَّمۡسَ wal-shamsa এবং সূর্যকে وَٱلۡقَمَرَ wal-qamara এবং চাঁদকে رَأَيۡتُهُمۡ ra-aytuhum তাদের আমি দেখেছি لِي lī আমাকে سَٰجِدِينَ sājidīna (তারা) সিজদাকারী"
idh qāla yūsufu li-abīhi yāabati innī ra-aytu aḥada ʿashara kawkaban wal-shamsa wal-qamara ra-aytuhum lī sājidīna
যখন ইউসুফ তার পিতাকে বললঃ হে পিতা! আমি এগারটি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে দেখেছি - দেখেছি ওদেরকে আমার প্রতি সাজদাহবনত অবস্থায়।
قَالَ qāla সে বললো يَٰبُنَيَّ yābunayya "হে আমার পুত্র لَا lā না تَقۡصُصۡ taqṣuṣ বর্ণনা করো رُءۡيَاكَ ru'yāka তোমার স্বপ্ন عَلَىٰٓ ʿalā কাছে إِخۡوَتِكَ ikh'watika তোমার ভাইদের فَيَكِيدُواْ fayakīdū তাহ'লে তারা চক্রান্ত করবে لَكَ laka তোমার বিরুদ্ধে كَيۡدًاۖ kaydan (বড়) চক্রান্ত إِنَّ inna নিশ্চয়ই ٱلشَّيۡطَٰنَ l-shayṭāna শয়তান لِلۡإِنسَٰنِ lil'insāni মানুষের জন্যে عَدُوّٞ ʿaduwwun শত্রু مُّبِينٞ mubīnun প্রকাশ্য
qāla yābunayya lā taqṣuṣ ru'yāka ʿalā ikh'watika fayakīdū laka kaydan inna l-shayṭāna lil'insāni ʿaduwwun mubīnun
সে বললঃ হে আমার পুত্র! তোমার স্বপ্নের বৃত্তান্ত তোমার ভাইদের নিকট বর্ণনা করনা; করলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে; শাইতানতো মানুষের প্রকাশ্য শত্রু।
وَكَذَٰلِكَ wakadhālika এবং এভাবেই (হবে) يَجۡتَبِيكَ yajtabīka তোমাকে মনোনীত করবেন رَبُّكَ rabbuka তোমার রব وَيُعَلِّمُكَ wayuʿallimuka ও তোমাকে শিখাবেন مِن min থেকে تَأۡوِيلِ tawīli ব্যাখ্যা ٱلۡأَحَادِيثِ l-aḥādīthi স্বপ্নের وَيُتِمُّ wayutimmu পূর্ণ করবেন نِعۡمَتَهُۥ niʿ'matahu তাঁর অনুগ্রহ عَلَيۡكَ ʿalayka তোমার উপর وَعَلَىٰٓ waʿalā এবং উপর ءَالِ āli বংশধরদের يَعۡقُوبَ yaʿqūba ইয়াকুবের كَمَآ kamā যেমন أَتَمَّهَا atammahā তা পূর্ণ করেছিলেন عَلَىٰٓ ʿalā উপর أَبَوَيۡكَ abawayka তোমার পিতৃ-পুরুষের مِن min থেকে قَبۡلُ qablu পূর্ব إِبۡرَٰهِيمَ ib'rāhīma (যেমন) ইবরাহীমের وَإِسۡحَٰقَۚ wa-is'ḥāqa ও ইসহাকের (উপর) إِنَّ inna নিশ্চয়ই رَبَّكَ rabbaka তোমার রব عَلِيمٌ ʿalīmun সর্বজ্ঞ حَكِيمٞ ḥakīmun প্রজ্ঞাময়"
wakadhālika yajtabīka rabbuka wayuʿallimuka min tawīli l-aḥādīthi wayutimmu niʿ'matahu ʿalayka waʿalā āli yaʿqūba kamā atammahā ʿalā abawayka min qablu ib'rāhīma wa-is'ḥāqa inna rabbaka ʿalīmun ḥakīmun
এভাবে তোমার রাব্ব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন, আর তোমার প্রতি ও ইয়াকূবের পরিবার পরিজনের প্রতি অনুগ্রহ পূর্ণ করবেন যেভাবে তিনি এটা পূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইবরাহীম ও ইসহাকের প্রতি। নিশ্চয়ই তোমার রাব্ব সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
۞ لَّقَدۡ laqad নিশ্চয়ই كَانَ kāna ছিলো فِي fī মধ্যে يُوسُفَ yūsufa ইউসুফের (কাহিনীর) وَإِخۡوَتِهِۦٓ wa-ikh'watihi ও তার ভাইদের ءَايَٰتٞ āyātun নিদর্শনসমূহ لِّلسَّآئِلِينَ lilssāilīna জিজ্ঞাসাকারীদের জন্যে
laqad kāna fī yūsufa wa-ikh'watihi āyātun lilssāilīna
ইউসুফ ও তার ভাইদের ঘটনায় জিজ্ঞাসুদের জন্য নিদর্শন রয়েছে।
إِذۡ idh যখন (স্মরণ করো) قَالُواْ qālū (তারা ভাইয়েরা) বলেছিলো لَيُوسُفُ layūsufu "অবশ্যই ইউসুফ وَأَخُوهُ wa-akhūhu ও তার ভাই أَحَبُّ aḥabbu অধিক প্রিয় إِلَىٰٓ ilā কাছে أَبِينَا abīnā আমাদের পিতার مِنَّا minnā আমাদের চেয়ে وَنَحۡنُ wanaḥnu অথচ আমরা عُصۡبَةٌ ʿuṣ'batun একটি ঐক্যবদ্ধ দল إِنَّ inna নিশ্চয়ই أَبَانَا abānā আমাদের পিতা لَفِي lafī অবশ্যই মধ্যে ضَلَٰلٖ ḍalālin বিভ্রান্তির مُّبِينٍ mubīnin প্রকাশ্য
idh qālū layūsufu wa-akhūhu aḥabbu ilā abīnā minnā wanaḥnu ʿuṣ'batun inna abānā lafī ḍalālin mubīnin
যখন তারা (ভাইয়েরা) বলেছিলঃ আমাদের পিতার নিকট ইউসুফ এবং তার ভাইই (বিন ইয়ামীন) অধিক প্রিয়, অথচ আমরা একটি সংহত দল, আমাদের পিতাতো স্পষ্ট বিভ্রান্তিতেই রয়েছেন ।
ٱقۡتُلُواْ uq'tulū তোমরা হত্যা করো يُوسُفَ yūsufa ইউসুফকে أَوِ awi বা ٱطۡرَحُوهُ iṭ'raḥūhu তাকে ফেলে আসো أَرۡضٗا arḍan কোন স্থানে يَخۡلُ yakhlu নিবিষ্ট হবে لَكُمۡ lakum তোমাদের দিকে وَجۡهُ wajhu দৃষ্টি أَبِيكُمۡ abīkum তোমাদের পিতার وَتَكُونُواْ watakūnū ও তোমরা হয়ে যাবে مِنۢ min থেকে بَعۡدِهِۦ baʿdihi এরপর قَوۡمٗا qawman লোক صَٰلِحِينَ ṣāliḥīna সৎকর্মশীল"
uq'tulū yūsufa awi iṭ'raḥūhu arḍan yakhlu lakum wajhu abīkum watakūnū min baʿdihi qawman ṣāliḥīna
ইউসুফকে হত্যা কর অথবা তাকে কোন স্থানে ফেলে এসো। ফলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হবে এবং তারপর তোমরা ভাল লোক হয়ে যাবে।
قَالَ qāla বললো قَآئِلٞ qāilun এক প্রবক্তা مِّنۡهُمۡ min'hum তাদের মধ্য হ'তে لَا lā "না تَقۡتُلُواْ taqtulū তোমরা হত্যা করো يُوسُفَ yūsufa ইউসুফকে وَأَلۡقُوهُ wa-alqūhu বরং তাকে নিক্ষেপ করো فِي fī মধ্যে غَيَٰبَتِ ghayābati (অন্ধকার) গভীরে ٱلۡجُبِّ l-jubi কূপের يَلۡتَقِطۡهُ yaltaqiṭ'hu তাকে তুলে নিবে بَعۡضُ baʿḍu কেউ ٱلسَّيَّارَةِ l-sayārati পথযাত্রীদলের إِن in যদি كُنتُمۡ kuntum তোমরা হও فَٰعِلِينَ fāʿilīna কর্মসম্পাদনকারী"
qāla qāilun min'hum lā taqtulū yūsufa wa-alqūhu fī ghayābati l-jubi yaltaqiṭ'hu baʿḍu l-sayārati in kuntum fāʿilīna
তাদের মধ্যে একজন বললঃ ইউসুফকে হত্যা করনা, বরং যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তাকে কোন গভীর কুপে নিক্ষেপ কর, যাত্রী দলের কেহ তাকে তুলে নিয়ে যাবে।
قَالُواْ qālū তারা বললো يَٰٓأَبَانَا yāabānā "হে আমাদের পিতা مَا mā কি لَكَ laka আপনার হয়েছে لَا lā না تَأۡمَ۬نَّا tamannā আমাদের বিশ্বাস করেন عَلَىٰ ʿalā ব্যাপারে يُوسُفَ yūsufa ইউসুফের وَإِنَّا wa-innā অথচ নিশ্চয়ই আমরা لَهُۥ lahu জন্যে তার لَنَٰصِحُونَ lanāṣiḥūna অবশ্যই (সবাই) হিতাকাঙ্ক্ষী
qālū yāabānā mā laka lā tamannā ʿalā yūsufa wa-innā lahu lanāṣiḥūna
তারা বললঃ হে আমাদের পিতা! ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে অবিশ্বাস করছেন কেন, যদিও আমরা তার হিতাকাংখী?
أَرۡسِلۡهُ arsil'hu তাকে পাঠান مَعَنَا maʿanā আমাদের সাথে غَدٗا ghadan আগামীকাল يَرۡتَعۡ yartaʿ সে ফল খাবে وَيَلۡعَبۡ wayalʿab ও খেলবে وَإِنَّا wa-innā এবং নিশ্চয়ই আমরা لَهُۥ lahu তার জন্যে" لَحَٰفِظُونَ laḥāfiẓūna অবশ্যই (সবাই) সংরক্ষক"
arsil'hu maʿanā ghadan yartaʿ wayalʿab wa-innā lahu laḥāfiẓūna
আপনি আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন, সে ফলমূল খাবে ও খেলাধুলা করবে, আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব।
قَالَ qāla সে বললো إِنِّي innī "নিশ্চয়ই আমার لَيَحۡزُنُنِيٓ layaḥzununī আমার অবশ্যই চিন্তা লাগে أَن an যে تَذۡهَبُواْ tadhhabū তোমরা যাবে بِهِۦ bihi নিয়ে তাকে وَأَخَافُ wa-akhāfu এবং আমি ভয় করি أَن an যে يَأۡكُلَهُ yakulahu তাকে খেয়ে ফেলবে ٱلذِّئۡبُ l-dhi'bu নেকড়ে বাঘ وَأَنتُمۡ wa-antum এ অবস্থায় যে তোমরা عَنۡهُ ʿanhu তার থেকে غَٰفِلُونَ ghāfilūna অমনোযোগী হয়ে যাবে"
qāla innī layaḥzununī an tadhhabū bihi wa-akhāfu an yakulahu l-dhi'bu wa-antum ʿanhu ghāfilūna
সে বললঃ এটা আমাকে কষ্ট দিবে যে, তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি ভয় করি, তোমরা তার প্রতি অমনোযোগী হলে তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে।
قَالُواْ qālū তারা বললো لَئِنۡ la-in "অবশ্য যদি أَكَلَهُ akalahu তাকে খায় ٱلذِّئۡبُ l-dhi'bu নেকড়ে বাঘ وَنَحۡنُ wanaḥnu এ অবস্থায় যে আমরা عُصۡبَةٌ ʿuṣ'batun একটি ঐক্যবদ্ধ দল إِنَّآ innā নিশ্চয়ই আমরা إِذٗا idhan তাহ'লে لَّخَٰسِرُونَ lakhāsirūna অবশ্যই ক্ষতিগ্রস্ত হবো"
qālū la-in akalahu l-dhi'bu wanaḥnu ʿuṣ'batun innā idhan lakhāsirūna
তারা বললঃ আমরা একটি সংহত দল হওয়া সত্ত্বেও যদি তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলে তাহলেতো আমরা ক্ষতিগ্রস্তই হব।
فَلَمَّا falammā অতঃপর যখন ذَهَبُواْ dhahabū তারা গেলো بِهِۦ bihi নিয়ে তাকে وَأَجۡمَعُوٓاْ wa-ajmaʿū এবং তারা একমত হলো أَن an যে يَجۡعَلُوهُ yajʿalūhu তাকে তারা ফেলে দিবে فِي fī মধ্যে غَيَٰبَتِ ghayābati (অন্ধকার) গভীরে ٱلۡجُبِّۚ l-jubi কূপের وَأَوۡحَيۡنَآ wa-awḥaynā এ অবস্থায় আমরা ওহী করলাম إِلَيۡهِ ilayhi তার কাছে لَتُنَبِّئَنَّهُم latunabbi-annahum "তাদের তুমি নিশ্চয়ই এক সময় জানিয়ে দিবে بِأَمۡرِهِمۡ bi-amrihim সম্পর্কে তাদের কাজ هَٰذَا hādhā এই وَهُمۡ wahum (এখন) অথচ তারা لَا lā না يَشۡعُرُونَ yashʿurūna তারা অনুভব করছে"
falammā dhahabū bihi wa-ajmaʿū an yajʿalūhu fī ghayābati l-jubi wa-awḥaynā ilayhi latunabbi-annahum bi-amrihim hādhā wahum lā yashʿurūna
অতঃপর যখন তারা তাকে নিয়ে গেল এবং তাকে গভীর কূপে নিক্ষেপ করতে একমত হল, এমতাবস্থায় আমি তাকে জানিয়ে দিলামঃ তুমি তাদেরকে তাদের এই কর্মের কথা অবশ্যই বলে দিবে যখন তারা তোমাকে চিনবেনা।
وَجَآءُوٓ wajāū এবং তারা আসলো أَبَاهُمۡ abāhum তাদের পিতার কাছে عِشَآءٗ ʿishāan সন্ধ্যাকালে يَبۡكُونَ yabkūna কাঁদতে কাঁদতে
wajāū abāhum ʿishāan yabkūna
তারা রাতে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট এলো।
قَالُواْ qālū তারা বললো يَٰٓأَبَانَآ yāabānā "হে আমাদের পিতা إِنَّا innā নিশ্চয়ই আমরা ذَهَبۡنَا dhahabnā আমরা গিয়েছিলাম نَسۡتَبِقُ nastabiqu দৌড়ের পাল্লা দিচ্ছিলাম وَتَرَكۡنَا wataraknā ও আমরা রেখে গিয়েছিলাম يُوسُفَ yūsufa ইউসুফকে عِندَ ʿinda কাছে مَتَٰعِنَا matāʿinā আমাদের মালপত্রের فَأَكَلَهُ fa-akalahu তাকে তখন খেয়ে ফেলে ٱلذِّئۡبُۖ l-dhi'bu নেকড়ে বাঘ وَمَآ wamā অথচ নন أَنتَ anta আপনি بِمُؤۡمِنٖ bimu'minin বিশ্বাসকারী لَّنَا lanā আমাদেরকে وَلَوۡ walaw যদিও كُنَّا kunnā আমরা হই صَٰدِقِينَ ṣādiqīna (সবাই) সত্যবাদী"
qālū yāabānā innā dhahabnā nastabiqu wataraknā yūsufa ʿinda matāʿinā fa-akalahu l-dhi'bu wamā anta bimu'minin lanā walaw kunnā ṣādiqīna
তারা বললঃ হে আমাদের পিতা! আমরা দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের নিকট রেখে গিয়েছিলাম, অতঃপর তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে; কিন্তু আপনিতো আমাদের বিশ্বাস করবেননা, যদিও আমরা সত্যবাদী।
وَجَآءُو wajāū এবং তারা আসলো عَلَىٰ ʿalā উপর قَمِيصِهِۦ qamīṣihi তার জামার بِدَمٖ bidamin নিয়ে রক্ত (লাগিয়ে) كَذِبٖۚ kadhibin মিথ্যা قَالَ qāla সে বললো بَلۡ bal "বরং سَوَّلَتۡ sawwalat সাজিয়ে দিয়েছে لَكُمۡ lakum তোমাদেরকে أَنفُسُكُمۡ anfusukum তোমাদের মন أَمۡرٗاۖ amran এ কাজ فَصَبۡرٞ faṣabrun অতএব ধৈর্য ধরাই جَمِيلٞۖ jamīlun উত্তম وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহই ٱلۡمُسۡتَعَانُ l-mus'taʿānu সাহায্যস্থল عَلَىٰ ʿalā এক্ষেত্রে مَا mā যা تَصِفُونَ taṣifūna তোমরা বর্ণনা করছো"
wajāū ʿalā qamīṣihi bidamin kadhibin qāla bal sawwalat lakum anfusukum amran faṣabrun jamīlun wal-lahu l-mus'taʿānu ʿalā mā taṣifūna
আর তারা তার জামায় মিথ্যা রক্ত লেপন করে এনেছিল। সে বললঃ না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে দিয়েছে। সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলছ সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল।
وَجَآءَتۡ wajāat এবং আসলো سَيَّارَةٞ sayyāratun এক যাত্রীদল فَأَرۡسَلُواْ fa-arsalū অতঃপর তারা পাঠালো وَارِدَهُمۡ wāridahum তাদের পানি সংগ্রাহককে فَأَدۡلَىٰ fa-adlā সে তখন নামিয়ে দিলো دَلۡوَهُۥۖ dalwahu তার বালতি قَالَ qāla সে বললো يَٰبُشۡرَىٰ yābush'rā "কি সুখবর! هَٰذَا hādhā এযে غُلَٰمٞۚ ghulāmun একটি ছেলে" وَأَسَرُّوهُ wa-asarrūhu এবং তাকে লুকালো بِضَٰعَةٗۚ biḍāʿatan পণ্যদ্রব্য হিসেবে وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ عَلِيمُۢ ʿalīmun খুবই অবহিত بِمَا bimā বিষয়ে যা يَعۡمَلُونَ yaʿmalūna তারা কাজ করছিলো
wajāat sayyāratun fa-arsalū wāridahum fa-adlā dalwahu qāla yābush'rā hādhā ghulāmun wa-asarrūhu biḍāʿatan wal-lahu ʿalīmun bimā yaʿmalūna
এক যাত্রী দল এলো, তারা তাদের পানি সংগ্রাহককে প্রেরণ করল। সে তার পানির বালতি নামিয়ে দিল, সে বলে উঠলঃ কি সুখবর! এ যে এক কিশোর! অতঃপর তারা তাকে পণ্য রূপে লুকিয়ে রাখল, তারা যা করছিল সেই বিষয়ে আল্লাহ সবিশেষ অবগত ছিলেন।
وَشَرَوۡهُ washarawhu এবং তাকে তারা বিক্রি করে দিলো بِثَمَنِۭ bithamanin দাম দিয়ে بَخۡسٖ bakhsin সামান্য دَرَٰهِمَ darāhima দিরহাম مَعۡدُودَةٖ maʿdūdatin কয়েকটি মাত্র وَكَانُواْ wakānū এবং তারা ছিলো فِيهِ fīhi তার (দামের) ব্যাপারে مِنَ mina অন্তর্ভুক্ত ٱلزَّٰهِدِينَ l-zāhidīna নিরাসক্তদের
washarawhu bithamanin bakhsin darāhima maʿdūdatin wakānū fīhi mina l-zāhidīna
আর তারা তাকে বিক্রি করল স্বল্প মূল্যে, মাত্র কয়েক দিরহামের বিনিময়ে, তারা এতে ছিল নির্লোভ।
وَقَالَ waqāla এবং বললো ٱلَّذِي alladhī যে ٱشۡتَرَىٰهُ ish'tarāhu তাকে কিনেছিলো مِن min থেকে مِّصۡرَ miṣ'ra মিশর لِٱمۡرَأَتِهِۦٓ li-im'ra-atihi তার স্ত্রীকে أَكۡرِمِي akrimī "সম্মানজনক ব্যবস্থা করো مَثۡوَىٰهُ mathwāhu তার থাকার عَسَىٰٓ ʿasā আশা করা যায় أَن an যে يَنفَعَنَآ yanfaʿanā আমাদের সে উপকারে আসবে أَوۡ aw অথবা نَتَّخِذَهُۥ nattakhidhahu তাকে আমরা গ্রহণ করবো وَلَدٗاۚ waladan পুত্র হিসাবে" وَكَذَٰلِكَ wakadhālika এবং এভাবে مَكَّنَّا makkannā আমরা প্রতিষ্ঠিত করলাম لِيُوسُفَ liyūsufa ইউসুফকে فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi (সে) দেশের وَلِنُعَلِّمَهُۥ walinuʿallimahu এবং আমরা যেন তাকে শিক্ষা দিতে পারি مِن min থেকে تَأۡوِيلِ tawīli ব্যখ্যা ٱلۡأَحَادِيثِۚ l-aḥādīthi স্বপ্নের وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ غَالِبٌ ghālibun অপ্রতিহত عَلَىٰٓ ʿalā ক্ষেত্রে أَمۡرِهِۦ amrihi তাঁর কাজের وَلَٰكِنَّ walākinna কিন্তু أَكۡثَرَ akthara অধিকাংশ ٱلنَّاسِ l-nāsi মানুষ لَا lā না يَعۡلَمُونَ yaʿlamūna তারা জানে
waqāla alladhī ish'tarāhu min miṣ'ra li-im'ra-atihi akrimī mathwāhu ʿasā an yanfaʿanā aw nattakhidhahu waladan wakadhālika makkannā liyūsufa fī l-arḍi walinuʿallimahu min tawīli l-aḥādīthi wal-lahu ghālibun ʿalā amrihi walākinna akthara l-nāsi lā yaʿlamūna
মিসরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল, সে তার স্ত্রীকে বললঃ সম্মানজনকভাবে এর থাকার ব্যবস্থা কর, সম্ভবতঃ সে আমাদের উপকারে আসবে অথবা আমরা একে পুত্র রূপেও গ্রহণ করতে পারি এবং এভাবে আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেয়ার জন্য। আল্লাহ তাঁর কার্য সম্পাদনে অপ্রতিহত; কিন্তু অধিকাংশ মানুষ এটা অবগত নয়।
وَلَمَّا walammā এবং যখন بَلَغَ balagha সে পৌঁছলো أَشُدَّهُۥٓ ashuddahu তার যৌবনে ءَاتَيۡنَٰهُ ātaynāhu তাকে আমরা দিলাম حُكۡمٗا ḥuk'man প্রজ্ঞা وَعِلۡمٗاۚ waʿil'man ও জ্ঞান وَكَذَٰلِكَ wakadhālika এবং এভাবে نَجۡزِي najzī প্রতিফল দিই আমরা ٱلۡمُحۡسِنِينَ l-muḥ'sinīna সৎকর্মশীললোকদেরকে
walammā balagha ashuddahu ātaynāhu ḥuk'man waʿil'man wakadhālika najzī l-muḥ'sinīna
সে যখন পূর্ণ যৌবনে উপনীত হল তখন আমি তাকে হিকমাত ও জ্ঞান দান করলাম, এবং এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করি।
وَرَٰوَدَتۡهُ warāwadathu এবং তাকে ফুসলিয়েছিলো ٱلَّتِي allatī (সেই মহিলা) যার هُوَ huwa সে (ছিলো) فِي fī মধ্যে بَيۡتِهَا baytihā তার ঘরের عَن ʿan প্রতি نَّفۡسِهِۦ nafsihi তার নিজের (আত্মসংবরণ) وَغَلَّقَتِ waghallaqati এবং বন্ধ করলো (মহিলাটি) ٱلۡأَبۡوَٰبَ l-abwāba দরজাগুলো وَقَالَتۡ waqālat এবং বললো هَيۡتَ hayta "চলে এসো لَكَۚ laka তোমাকে বলছি" قَالَ qāla সে বললো مَعَاذَ maʿādha "আশ্রয় চাই ٱللَّهِۖ l-lahi "আল্লাহর إِنَّهُۥ innahu নিশ্চয়ই তিনি رَبِّيٓ rabbī আমার রব أَحۡسَنَ aḥsana উত্তম ব্যবস্হা করেছেন مَثۡوَايَۖ mathwāya আমার বসবাসের إِنَّهُۥ innahu নিশ্চয়ই لَا lā না يُفۡلِحُ yuf'liḥu সফল হয় ٱلظَّٰلِمُونَ l-ẓālimūna সীমালঙ্ঘনকারীরা"
warāwadathu allatī huwa fī baytihā ʿan nafsihi waghallaqati l-abwāba waqālat hayta laka qāla maʿādha l-lahi innahu rabbī aḥsana mathwāya innahu lā yuf'liḥu l-ẓālimūna
সে যে স্ত্রী লোকের গৃহে ছিল সে তার কাছ থেকে অসৎ কাজ কামনা করল এবং দরজাগুলি বন্ধ করে দিল ও বললঃ চলে এসো (আমরা কাম প্রবৃত্তি চরিতার্থ করি), সে বললঃ আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, তিনি (আযীয) আমার প্রভু! তিনি আমাকে সম্মানজনকভাবে থাকতে দিয়েছেন, সীমালংঘনকারীরা সফলকাম হয়না।
وَلَقَدۡ walaqad এবং নিশ্চয়ই هَمَّتۡ hammat আসক্ত হয়েছিলো (সে মহিলা) بِهِۦۖ bihi প্রতি তার وَهَمَّ wahamma এবং সেও আসক্ত হতো بِهَا bihā প্রতি তার لَوۡلَآ lawlā যদি না أَن an যে رَّءَا raā সে দেখতো بُرۡهَٰنَ bur'hāna নিদর্শন رَبِّهِۦۚ rabbihi তার রবের كَذَٰلِكَ kadhālika এভাবে (ঘটলো) لِنَصۡرِفَ linaṣrifa যেন আমরা ফিরিয়ে রাখি عَنۡهُ ʿanhu তার থেকে ٱلسُّوٓءَ l-sūa মন্দ وَٱلۡفَحۡشَآءَۚ wal-faḥshāa ও অশ্লীলতা إِنَّهُۥ innahu নিশ্চয়ই সে (ছিলো) مِنۡ min অন্তর্ভুক্ত عِبَادِنَا ʿibādinā আমাদের দাসদের ٱلۡمُخۡلَصِينَ l-mukh'laṣīna (যারা ছিলো) বিশুদ্ধ চিত্ত
walaqad hammat bihi wahamma bihā lawlā an raā bur'hāna rabbihi kadhālika linaṣrifa ʿanhu l-sūa wal-faḥshāa innahu min ʿibādinā l-mukh'laṣīna
সেই রমণীতো তার প্রতি আসক্ত হয়ে ছিল এবং সেও তার প্রতি আসক্ত হয়ে পড়ত যদি না সে তার রবের নিদর্শন প্রত্যক্ষ করত। তাকে মন্দ কাজ ও অশ্লীলতা হতে বিরত রাখার জন্য এভাবে নিদর্শন দেখিয়েছিলাম। সে ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত।
وَٱسۡتَبَقَا wa-is'tabaqā এবং উভয়ে দৌঁড়ে গেলো ٱلۡبَابَ l-bāba দরজার দিকে وَقَدَّتۡ waqaddat এবং (রমণী) সে ছিঁড়ে ফেললো قَمِيصَهُۥ qamīṣahu তার জামা مِن min থেকে دُبُرٖ duburin পিছন وَأَلۡفَيَا wa-alfayā এবং উভয়ে পেলো سَيِّدَهَا sayyidahā তার স্বামীকে لَدَا ladā কাছে ٱلۡبَابِۚ l-bābi দরজার قَالَتۡ qālat (রমনী) সে বললো مَا mā "কি جَزَآءُ jazāu শাস্তি (হ'তে পারে) مَنۡ man যে أَرَادَ arāda কামনা করে بِأَهۡلِكَ bi-ahlika সাথে তোমার পরিবারের سُوٓءًا sūan কুকর্ম إِلَّآ illā এ ছাড়া (কি অন্য কিছু) أَن an যে يُسۡجَنَ yus'jana বন্দী করা হবে أَوۡ aw বা عَذَابٌ ʿadhābun কোন শাস্তি أَلِيمٞ alīmun নিদারুণ"
wa-is'tabaqā l-bāba waqaddat qamīṣahu min duburin wa-alfayā sayyidahā ladā l-bābi qālat mā jazāu man arāda bi-ahlika sūan illā an yus'jana aw ʿadhābun alīmun
তারা উভয়ে দৌড়ে দরযার দিকে গেল এবং স্ত্রী লোকটি পিছন হতে তার জামা ছিড়ে ফেলল, তারা স্ত্রী লোকটির স্বামীকে দরযার কাছে দেখতে পেল। স্ত্রী লোকটি বললঃ যে তোমার পরিবারের সাথে কু-কাজ কামনা করে তার জন্য কারাগারে প্রেরণ অথবা অন্য কোন বেদনাদায়ক শাস্তি ব্যতীত আর কি দন্ড হতে পারে?
قَالَ qāla (ইউসুফ) বললো هِيَ hiya "সে (মহিলা) رَٰوَدَتۡنِي rāwadatnī আমাকে ফুসলিয়েছিলো عَن ʿan হ'তে نَّفۡسِيۚ nafsī আমার নিজের (আত্মসংবরণ)" وَشَهِدَ washahida এবং সাক্ষ্য দেয় شَاهِدٞ shāhidun এক সাক্ষ্যদাতা مِّنۡ min মধ্য হ'তে أَهۡلِهَآ ahlihā তার পরিবারের إِن in "যদি كَانَ kāna হয় قَمِيصُهُۥ qamīṣuhu তার জামা قُدَّ qudda ছেঁড়া مِن min থেকে قُبُلٖ qubulin সামনের দিক فَصَدَقَتۡ faṣadaqat তবে সে (রমনী) সত্য বলেছে وَهُوَ wahuwa এবং সে (ইউসুফ) مِنَ mina অন্তর্ভুক্ত ٱلۡكَٰذِبِينَ l-kādhibīna মিথ্যাবাদীদের
qāla hiya rāwadatnī ʿan nafsī washahida shāhidun min ahlihā in kāna qamīṣuhu qudda min qubulin faṣadaqat wahuwa mina l-kādhibīna
সে (ইউসুফ) বললঃ সে’ই আমা হতে অসৎ কাজ কামনা করেছিল। স্ত্রী লোকটির পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য দিলঃ যদি তার জামার সম্মুখ দিক ছিন্ন করা হয়ে থাকে তাহলে স্ত্রী লোকটি সত্য কথা বলেছে এবং পুরুষটি মিথ্যাবাদী ।
وَإِن wa-in আর যদি كَانَ kāna হয় قَمِيصُهُۥ qamīṣuhu তার জামা قُدَّ qudda ছেঁড়া مِن min থেকে دُبُرٖ duburin পিছনের দিক فَكَذَبَتۡ fakadhabat তবে সে (রমনী) মিথ্যা বলেছে وَهُوَ wahuwa এবং সে (ইউসুফ) مِنَ mina অন্তর্ভুক্ত ٱلصَّٰدِقِينَ l-ṣādiqīna সত্যবাদীদের"
wa-in kāna qamīṣuhu qudda min duburin fakadhabat wahuwa mina l-ṣādiqīna
আর যদি তার জামা পিছন দিক হতে ছিন্ন করা হয়ে থাকে তাহলে স্ত্রী লোকটি মিথ্যা কথা বলেছে এবং পুরুষটি সত্যবাদী।
فَلَمَّا falammā অতঃপর যখন رَءَا raā দেখলো قَمِيصَهُۥ qamīṣahu তার জামা قُدَّ qudda ছেঁড়া مِن min হ'তে دُبُرٖ duburin পিছন দিক قَالَ qāla গৃহস্বামী বললো إِنَّهُۥ innahu "তা নিশ্চয়ই مِن min অন্তর্ভুক্ত كَيۡدِكُنَّۖ kaydikunna তোমাদের (অর্থাৎ নারীদের) ছলনা إِنَّ inna নিশ্চয়ই كَيۡدَكُنَّ kaydakunna তোমাদের ছলনা عَظِيمٞ ʿaẓīmun ভয়ানক
falammā raā qamīṣahu qudda min duburin qāla innahu min kaydikunna inna kaydakunna ʿaẓīmun
সুতরাং গৃহস্বামী যখন দেখল যে, তার জামা পিছন দিক হতে ছিন্ন করা হয়েছে তখন সে বললঃ ভীষণ তোমাদের ছলনা।
يُوسُفُ yūsufu (হে) ইউসুফ أَعۡرِضۡ aʿriḍ উপেক্ষা করো عَنۡ ʿan হ'তে هَٰذَاۚ hādhā এই (ব্যাপার) وَٱسۡتَغۡفِرِي wa-is'taghfirī এবং (হে মহিলা) ক্ষমা চাও لِذَنۢبِكِۖ lidhanbiki তোমার অপরাধের জন্যে إِنَّكِ innaki নিশ্চয়ই তুমি كُنتِ kunti ছিলে مِنَ mina অন্তর্ভুক্ত ٱلۡخَاطِـِٔينَ l-khāṭiīna অপরাধীদের"
yūsufu aʿriḍ ʿan hādhā wa-is'taghfirī lidhanbiki innaki kunti mina l-khāṭiīna
হে ইউসুফ! তুমি এটা উপেক্ষা কর এবং হে নারী! তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয়ই তুমিই অপরাধী।
۞ وَقَالَ waqāla এবং বললো نِسۡوَةٞ nis'watun মহিলারা فِي fī মধ্যে ٱلۡمَدِينَةِ l-madīnati শহরের ٱمۡرَأَتُ im'ra-atu "(যে) স্ত্রী ٱلۡعَزِيزِ l-ʿazīzi আযীযের تُرَٰوِدُ turāwidu ফুসলাচ্ছে فَتَىٰهَا fatāhā তার যুবক (দাস)-কে عَن ʿan হ'তে نَّفۡسِهِۦۖ nafsihi তার নিজের (আত্মসংবরণ) قَدۡ qad নিশ্চয়ই شَغَفَهَا shaghafahā তাকে উন্মাদ করেছে حُبًّاۖ ḥubban প্রেমে إِنَّا innā নিশ্চয়ই আমরা لَنَرَىٰهَا lanarāhā অবশ্যই তাকে আমরা দেখছি فِي fī মধ্যে ضَلَٰلٖ ḍalālin বিভ্রান্তির مُّبِينٖ mubīnin সুস্পষ্ট"
waqāla nis'watun fī l-madīnati im'ra-atu l-ʿazīzi turāwidu fatāhā ʿan nafsihi qad shaghafahā ḥubban innā lanarāhā fī ḍalālin mubīnin
নগরে কতিপয় নারী বললঃ আযীযের স্ত্রী তার যুবক দাস হতে অসৎ কাজ কামনা করেছে; প্রেম তাকে উম্মত্ত করেছে, আমরাতো তাকে দেখছি স্পষ্ট বিভ্রান্তিতে।
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা হুদ পরবর্তী সূরা → আর-রাদ