بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
يسٓ ya-seen ইয়া-সীন।
ya-seen
ইয়া সীন।
وَٱلۡقُرۡءَانِ wal-qur'āni শপথ কুরআনের (যা) ٱلۡحَكِيمِ l-ḥakīmi জ্ঞানময় (বিজ্ঞানময়)।
wal-qur'āni l-ḥakīmi
শপথ জ্ঞানগর্ভ কুরআনের।
إِنَّكَ innaka তুমি নিশ্চয়ই لَمِنَ lamina অন্তর্ভুক্ত অবশ্যই ٱلۡمُرۡسَلِينَ l-mur'salīna রাসূলদের।
innaka lamina l-mur'salīna
তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত।
عَلَىٰ ʿalā (তুমি প্রতিষ্ঠিত) উপর صِرَٰطٖ ṣirāṭin পথের مُّسۡتَقِيمٖ mus'taqīmin সরল সঠিক
ʿalā ṣirāṭin mus'taqīmin
তুমি সরল পথে প্রতিষ্ঠিত।
تَنزِيلَ tanzīla (এই কোরআন) অবতীর্ণ করা ٱلۡعَزِيزِ l-ʿazīzi পরাক্রমশালীর (পক্ষ হ'তে) ٱلرَّحِيمِ l-raḥīmi (যিনি) পরম দয়ালু
tanzīla l-ʿazīzi l-raḥīmi
কুরআন অবতীর্ণ পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর নিকট হতে।
لِتُنذِرَ litundhira সতর্ক করো তুমি যেন قَوۡمٗا qawman (এমন) জাতিকে مَّآ mā না أُنذِرَ undhira সতর্ক করা হয়েছে ءَابَآؤُهُمۡ ābāuhum তাদের পিতৃ-পুরুষদেরকে فَهُمۡ fahum অতএব তারা غَٰفِلُونَ ghāfilūna উদাসীন (হয়ে আছে)
litundhira qawman mā undhira ābāuhum fahum ghāfilūna
যাতে তুমি সতর্ক করতে পার এমন এক জাতিকে যাদের পিতৃ-পুরুষদেরকে সতর্ক করা হয়নি, যার ফলে তারা গাফিল।
لَقَدۡ laqad নিশ্চয়ই حَقَّ ḥaqqa অবধারিত হয়েছে ٱلۡقَوۡلُ l-qawlu (শান্তির) বাণী عَلَىٰٓ ʿalā উপর أَكۡثَرِهِمۡ aktharihim তাদের অধিক অংশের فَهُمۡ fahum সুতরাং তারা لَا lā না يُؤۡمِنُونَ yu'minūna ঈমান আনবে
laqad ḥaqqa l-qawlu ʿalā aktharihim fahum lā yu'minūna
তাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হয়েছে; সুতরাং তারা ঈমান আনবেনা।
إِنَّا innā নিশ্চয়ই আমরা جَعَلۡنَا jaʿalnā আমরা লাগিয়েছি فِيٓ fī উপর أَعۡنَٰقِهِمۡ aʿnāqihim তাদের গলায় أَغۡلَٰلٗا aghlālan বেড়িসমূহ فَهِيَ fahiya তা তাই إِلَى ilā (রয়েছে) পর্যন্ত ٱلۡأَذۡقَانِ l-adhqāni চিবুকগুলো (শৃঙ্খলিত হয়ে) فَهُم fahum তারা এজন্য مُّقۡمَحُونَ muq'maḥūna ঊর্ধ্বমুখী (হয়ে আছে)
innā jaʿalnā fī aʿnāqihim aghlālan fahiya ilā l-adhqāni fahum muq'maḥūna
আমি তাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তারা উর্ধ্বমুখী হয়ে গেছে।
وَجَعَلۡنَا wajaʿalnā এবং আমরা খাড়া করেছি مِنۢ min থেকে بَيۡنِ bayni সামনে أَيۡدِيهِمۡ aydīhim তাদের سَدّٗا saddan প্রাচীর وَمِنۡ wamin ও থেকে خَلۡفِهِمۡ khalfihim তাদের পিছন سَدّٗا saddan প্রাচীর فَأَغۡشَيۡنَٰهُمۡ fa-aghshaynāhum তাদেরকে আমরা এভাবে ঢেকে দিয়েছি فَهُمۡ fahum তারা অতএব لَا lā না يُبۡصِرُونَ yub'ṣirūna দেখতে পায়
wajaʿalnā min bayni aydīhim saddan wamin khalfihim saddan fa-aghshaynāhum fahum lā yub'ṣirūna
আমি তাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করেছি এবং তাদেরকে আবৃত করেছি, ফলে তারা দেখতে পায়না।
وَسَوَآءٌ wasawāon এবং সমান عَلَيۡهِمۡ ʿalayhim তাদের পক্ষে ءَأَنذَرۡتَهُمۡ a-andhartahum তাদের তুমি সতর্ক করো কি أَمۡ am বা لَمۡ lam নি تُنذِرۡهُمۡ tundhir'hum তাদের সতর্ক করো তুমি لَا lā না يُؤۡمِنُونَ yu'minūna তারা ঈমান আনবে
wasawāon ʿalayhim a-andhartahum am lam tundhir'hum lā yu'minūna
তুমি তাদেরকে সতর্ক কর কিংবা না কর তাদের জন্য উভয়ই সমান; তারা ঈমান আনবেনা।
إِنَّمَا innamā প্রকৃতপক্ষে تُنذِرُ tundhiru সতর্ক করো তুমি مَنِ mani (তাকে) যে ٱتَّبَعَ ittabaʿa মেনে চলে ٱلذِّكۡرَ l-dhik'ra উপদেশ وَخَشِيَ wakhashiya ও ভয় করে ٱلرَّحۡمَٰنَ l-raḥmāna দয়াময়কে بِٱلۡغَيۡبِۖ bil-ghaybi না দেখা অবস্থায় فَبَشِّرۡهُ fabashir'hu তাকে সুতরাং দাও সুসংবাদ بِمَغۡفِرَةٖ bimaghfiratin ক্ষমার وَأَجۡرٖ wa-ajrin ও প্রতিফলের كَرِيمٍ karīmin সম্মানজনক
innamā tundhiru mani ittabaʿa l-dhik'ra wakhashiya l-raḥmāna bil-ghaybi fabashir'hu bimaghfiratin wa-ajrin karīmin
তুমি শুধু তাদেরকেই সতর্ক করতে পার যারা উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় রাহমানকে ভয় করে। অতএব তুমি তাদেরকে ক্ষমা ও মহা পুরস্কারের সংবাদ দাও।
إِنَّا innā নিশ্চয়ই نَحۡنُ naḥnu আমরা نُحۡيِ nuḥ'yī জীবিত করবো (একদিন) ٱلۡمَوۡتَىٰ l-mawtā মৃতদেরকে وَنَكۡتُبُ wanaktubu এবং আমরা লিখে রাখি مَا mā যা قَدَّمُواْ qaddamū তারা আগে পাঠিয়েছে وَءَاثَٰرَهُمۡۚ waāthārahum ও তাদের কীর্তিসমূহ (যা পিছনে রেখেছে) وَكُلَّ wakulla এবং প্রত্যেক شَيۡءٍ shayin জিনিস أَحۡصَيۡنَٰهُ aḥṣaynāhu তা আমরা সংরক্ষণ করেছি فِيٓ fī মধ্যে إِمَامٖ imāmin একটি কিতাবের مُّبِينٖ mubīnin সুস্পষ্ট
innā naḥnu nuḥ'yī l-mawtā wanaktubu mā qaddamū waāthārahum wakulla shayin aḥṣaynāhu fī imāmin mubīnin
আমিই মৃতকে করি জীবিত এবং লিখে রাখি যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা তারা পশ্চাতে রেখে যায়, আমি প্রত্যেক বিষয়কে স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি।
وَٱضۡرِبۡ wa-iḍ'rib এবং বর্ণনা করো لَهُم lahum তাদের কাছে مَّثَلًا mathalan দৃষ্টান্ত أَصۡحَٰبَ aṣḥāba অধিবাসীদেরকে ٱلۡقَرۡيَةِ l-qaryati জনপদের إِذۡ idh যখন جَآءَهَا jāahā সেখানে এসেছিলো ٱلۡمُرۡسَلُونَ l-mur'salūna রাসূলগণ
wa-iḍ'rib lahum mathalan aṣḥāba l-qaryati idh jāahā l-mur'salūna
তাদের নিকট উপস্থিত কর এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত; তাদের নিকট এসেছিল রাসূলগণ।
إِذۡ idh যখন أَرۡسَلۡنَآ arsalnā আমরা পাঠিয়েছিলাম إِلَيۡهِمُ ilayhimu তাদের প্রতি ٱثۡنَيۡنِ ith'nayni দু'জনকে فَكَذَّبُوهُمَا fakadhabūhumā তখন উভয়কে তারা মিথ্যারোপ করলো فَعَزَّزۡنَا faʿazzaznā আমরা শক্তিশালী করলাম তখন بِثَالِثٖ bithālithin তৃতীয়জনকে দিয়ে فَقَالُوٓاْ faqālū তারা অতঃপর বললো إِنَّآ innā "নিশ্চয়ই আমরা إِلَيۡكُم ilaykum তোমাদের প্রতি مُّرۡسَلُونَ mur'salūna প্রেরিত রাসূল"
idh arsalnā ilayhimu ith'nayni fakadhabūhumā faʿazzaznā bithālithin faqālū innā ilaykum mur'salūna
যখন আমি তাদের নিকট পাঠিয়েছিলাম দু’জন রাসূল, কিন্তু তারা তাদেরকে মিথ্যাবাদী বলল; তখন আমি তাদেরকে শক্তিশালী করেছিলাম তৃতীয় একজন দ্বারা এবং তারা বলেছিলঃ আমরাতো তোমাদের নিকট প্রেরিত হয়েছি।
قَالُواْ qālū (লোকেরা) বললো مَآ mā "না أَنتُمۡ antum তোমরা إِلَّا illā এছাড়া بَشَرٞ basharun মানুষ مِّثۡلُنَا mith'lunā আমাদেরই মতো وَمَآ wamā না এবং أَنزَلَ anzala অবতীর্ণ করেছেন ٱلرَّحۡمَٰنُ l-raḥmānu দয়াময় مِن min কোনো شَيۡءٍ shayin কিছুই إِنۡ in না أَنتُمۡ antum তোমরা إِلَّا illā এছাড়া تَكۡذِبُونَ takdhibūna মিথ্যা বলছো"
qālū mā antum illā basharun mith'lunā wamā anzala l-raḥmānu min shayin in antum illā takdhibūna
তারা বললঃ তোমরাতো আমাদের মত মানুষ, দয়াময় কিছুই অবতীর্ণ করেননি, তোমরা শুধু মিথ্যাই বলছ।
قَالُواْ qālū (রাসূলগণ) বললেন رَبُّنَا rabbunā "আমাদের রব يَعۡلَمُ yaʿlamu জানেন إِنَّآ innā নিশ্চযই় আমরা إِلَيۡكُمۡ ilaykum তোমাদের প্রতি لَمُرۡسَلُونَ lamur'salūna প্রেরিত অবশ্যই (রাসূল হিসেবে)
qālū rabbunā yaʿlamu innā ilaykum lamur'salūna
তারা বললঃ আমাদের রাব্ব জানেন যে, আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হয়েছি।
وَمَا wamā এবং না عَلَيۡنَآ ʿalaynā আমাদের উপর (দায়িত্ব) إِلَّا illā এ ব্যতীত ٱلۡبَلَٰغُ l-balāghu প্রচার ٱلۡمُبِينُ l-mubīnu সুস্পষ্ট (পয়গাম)"
wamā ʿalaynā illā l-balāghu l-mubīnu
স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব।
قَالُوٓاْ qālū তারা বললো إِنَّا innā "নিশ্চযই় আমরা تَطَيَّرۡنَا taṭayyarnā আমরা অমঙ্গল মনে করি بِكُمۡۖ bikum তোমাদেরকে لَئِن la-in অবশ্যই যদি لَّمۡ lam না تَنتَهُواْ tantahū তোমরা বিরত হও لَنَرۡجُمَنَّكُمۡ lanarjumannakum তোমাদেরকে আমরা পাথর মেরে হত্যা করবোই وَلَيَمَسَّنَّكُم walayamassannakum এবং তোমাদেরকে ধরবে অবশ্যই مِّنَّا minnā আমাদের পক্ষ হ'তে عَذَابٌ ʿadhābun শাস্তি أَلِيمٞ alīmun নিদারুণ"
qālū innā taṭayyarnā bikum la-in lam tantahū lanarjumannakum walayamassannakum minnā ʿadhābun alīmun
তারা বললঃ আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা বিরত না হও তাহলে তোমাদেরকে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করব এবং আমাদের পক্ষ হতে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই আপতিত হবে।
قَالُواْ qālū (রাসূলগণ) বললেন طَٰٓئِرُكُم ṭāirukum "তোমাদের অমঙ্গলের (কারণ) مَّعَكُمۡ maʿakum তোমাদের সাথে أَئِن a-in (এসব বলছো) কি ذُكِّرۡتُمۚ dhukkir'tum তোমাদের উপদেশ দেওয়া হয়েছে بَلۡ bal বরং أَنتُمۡ antum তোমরা قَوۡمٞ qawmun সম্প্রদায় مُّسۡرِفُونَ mus'rifūna সীমালঙ্ঘনকারী"
qālū ṭāirukum maʿakum a-in dhukkir'tum bal antum qawmun mus'rifūna
তারা বললঃ তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে, এটা কি এ জন্য যে, আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি? বস্তুতঃ তোমরা এক সীমালংঘনকারী সম্প্রদায়।
وَجَآءَ wajāa এ অবস্থায় আসলো مِنۡ min হ'তে أَقۡصَا aqṣā এক প্রান্ত ٱلۡمَدِينَةِ l-madīnati শহরের رَجُلٞ rajulun এক ব্যক্তি يَسۡعَىٰ yasʿā দৌঁড়ে قَالَ qāla সে বললো يَٰقَوۡمِ yāqawmi "হে আমার জাতি ٱتَّبِعُواْ ittabiʿū তোমরা অনুসরণ করো ٱلۡمُرۡسَلِينَ l-mur'salīna রাসূলগণকে
wajāa min aqṣā l-madīnati rajulun yasʿā qāla yāqawmi ittabiʿū l-mur'salīna
নগরীর প্রান্ত হতে এক ব্যক্তি ছুটে এলো, সে বললঃ হে আমার সম্প্রদায়! রাসূলদের অনুসরণ কর।
ٱتَّبِعُواْ ittabiʿū তোমরা অনুসরণ করো مَن man (তার) যে لَّا lā না يَسۡـَٔلُكُمۡ yasalukum তোমাদের কাছে চায় أَجۡرٗا ajran কোনো বিনিময় وَهُم wahum এবং তারা مُّهۡتَدُونَ muh'tadūna সৎপথপ্রাপ্ত
ittabiʿū man lā yasalukum ajran wahum muh'tadūna
অনুসরণ কর তাদের যারা তোমাদের নিকট কোন প্রতিদান চায়না এবং তারা সৎ পথপ্রাপ্ত।
وَمَا wamā এবং কি لِيَ liya আমার জন্য (যুক্তি আছে যে) لَآ lā না أَعۡبُدُ aʿbudu ইবাদত করবো আমি ٱلَّذِي alladhī (তাঁর) যিনি فَطَرَنِي faṭaranī আমাকে সৃষ্টি করেছেন وَإِلَيۡهِ wa-ilayhi ও তাঁরই দিকে تُرۡجَعُونَ tur'jaʿūna তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে
wamā liya lā aʿbudu alladhī faṭaranī wa-ilayhi tur'jaʿūna
আমার কি যুক্তি আছে যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যাঁর নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তাঁর ইবাদাত করবনা?
ءَأَتَّخِذُ a-attakhidhu গ্রহণ করবো আমি কি مِن min ছাড়া دُونِهِۦٓ dūnihi তাঁকে ءَالِهَةً ālihatan উপাস্য (অন্য কাউকে) إِن in (অথচ) যদি يُرِدۡنِ yurid'ni আমাকে চান ٱلرَّحۡمَٰنُ l-raḥmānu দয়াময় بِضُرّٖ biḍurrin কোনো ক্ষতি করতে لَّا lā না تُغۡنِ tugh'ni কাজে আসবে عَنِّي ʿannī আমার জন্যে شَفَٰعَتُهُمۡ shafāʿatuhum তাদের সুপারিশ شَيۡـٔٗا shayan কিছু মাত্র وَلَا walā আর না يُنقِذُونِ yunqidhūni আমাকে তারা উদ্ধার করতে পারবে
a-attakhidhu min dūnihi ālihatan in yurid'ni l-raḥmānu biḍurrin lā tugh'ni ʿannī shafāʿatuhum shayan walā yunqidhūni
আমি কি তাঁর পরিবর্তে অন্য মা‘বূদ গ্রহণ করব? দয়াময় (আল্লাহ) আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে তাদের সুপারিশ আমার কোন কাজে আসবেনা এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবেনা।
إِنِّيٓ innī নিশ্চয়ই আমি إِذٗا idhan তাহ'লে لَّفِي lafī অবশ্যই মধ্যে হব ضَلَٰلٖ ḍalālin বিভ্রান্তির مُّبِينٍ mubīnin সুস্পষ্ট
innī idhan lafī ḍalālin mubīnin
এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব।
إِنِّيٓ innī নিশ্চযই় আমি ءَامَنتُ āmantu আমি ঈমান এনেছি بِرَبِّكُمۡ birabbikum প্রতি তোমাদের রবের فَٱسۡمَعُونِ fa-is'maʿūni সুতরা তোমরা আমার কথা শোনো (ও মানো)"
innī āmantu birabbikum fa-is'maʿūni
আমিতো তোমাদের রবের উপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোন।
قِيلَ qīla (তাকে তারা হত্যা করলো এবং তাকে) বলা হলো ٱدۡخُلِ ud'khuli "প্রবেশ করো ٱلۡجَنَّةَۖ l-janata জান্নাতে" قَالَ qāla সে বললো يَٰلَيۡتَ yālayta "হায় আফসোস্ قَوۡمِي qawmī আমার জাতি يَعۡلَمُونَ yaʿlamūna (যদি) জানতো
qīla ud'khuli l-janata qāla yālayta qawmī yaʿlamūna
তাকে বলা হলঃ জান্নাতে প্রবেশ কর। সে বলে উঠলঃ হায়! আমার সম্প্রদায় যদি জানতে পারত –
بِمَا bimā যে কারণে غَفَرَ ghafara ক্ষমা করেছেন لِي lī আমাকে رَبِّي rabbī আমার রব্ وَجَعَلَنِي wajaʿalanī ও আমাকে করেছেন مِنَ mina অন্তর্ভুক্ত ٱلۡمُكۡرَمِينَ l-muk'ramīna সম্মানিতদের"
bimā ghafara lī rabbī wajaʿalanī mina l-muk'ramīna
কি কারণে আমার রাব্ব আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিত করেছেন।
۞ وَمَآ wamā এবং না أَنزَلۡنَا anzalnā আমরা অবতীর্ণ করেছি عَلَىٰ ʿalā বিরুদ্ধে قَوۡمِهِۦ qawmihi তার জাতির مِنۢ min পরে بَعۡدِهِۦ baʿdihi তার مِن min কোনো جُندٖ jundin সৈন্য مِّنَ mina থেকে ٱلسَّمَآءِ l-samāi আকাশ وَمَا wamā আর না كُنَّا kunnā আমরা ছিলাম مُنزِلِينَ munzilīna অবতীর্ণকারী
wamā anzalnā ʿalā qawmihi min baʿdihi min jundin mina l-samāi wamā kunnā munzilīna
আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হতে কোন বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণের প্রয়োজনও ছিলনা।
إِن in না كَانَتۡ kānat ছিলো إِلَّا illā এছাড়া صَيۡحَةٗ ṣayḥatan মহাগর্জন وَٰحِدَةٗ wāḥidatan একটি মাত্র فَإِذَا fa-idhā তখন هُمۡ hum তারা خَٰمِدُونَ khāmidūna নিথর নিস্তব্ধ হয়ে গেলো
in kānat illā ṣayḥatan wāḥidatan fa-idhā hum khāmidūna
ওটা ছিল শুধুমাত্র এক মহানাদ। ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেল।
يَٰحَسۡرَةً yāḥasratan হায় পরিতাপ عَلَى ʿalā জন্য ٱلۡعِبَادِۚ l-ʿibādi দাসদের مَا mā না يَأۡتِيهِم yatīhim তাদেরর কাছে এসেছে مِّن min (এমন) কোন رَّسُولٍ rasūlin রাসূল إِلَّا illā এ ব্যতীত যে كَانُواْ kānū তারা ছিলো بِهِۦ bihi তাঁর সাথে يَسۡتَهۡزِءُونَ yastahziūna ঠাট্টা বিদ্রূপ করতো
yāḥasratan ʿalā l-ʿibādi mā yatīhim min rasūlin illā kānū bihi yastahziūna
পরিতাপ বান্দাদের জন্য! তাদের নিকট যখনই কোন রাসূল এসেছে তখনই তারা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে।
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা ফাতির পরবর্তী সূরা → আস-সাফফাত