بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
الٓمٓ alif-lam-meem আলিফ-লাম-মীম
alif-lam-meem
আলিফ লাম মীম,
أَحَسِبَ aḥasiba কি মনে করেছে ٱلنَّاسُ l-nāsu মানুষ أَن an যে يُتۡرَكُوٓاْ yut'rakū তাদেরকে ছেড়ে দেয়া হবে أَن an (এ কথায়) যে يَقُولُوٓاْ yaqūlū তারা বলবে ءَامَنَّا āmannā "ঈমান এনেছি আমরা" وَهُمۡ wahum আর তাদেরকে لَا lā না يُفۡتَنُونَ yuf'tanūna পরীক্ষা করা হবে
aḥasiba l-nāsu an yut'rakū an yaqūlū āmannā wahum lā yuf'tanūna
মানুষ কি মনে করেছে যে, ‘আমরা ঈমান এনেছি’ এ কথা বললেই তাদেরকে অব্যাহতি দেয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবেনা?
وَلَقَدۡ walaqad অথচ নিশ্চয়ই فَتَنَّا fatannā পরীক্ষা করেছি আমরা ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যারা مِن min থেকে قَبۡلِهِمۡۖ qablihim পূর্ব ছিলো তাদের فَلَيَعۡلَمَنَّ falayaʿlamanna অতএব অবশ্যই জেনে নিবেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যারা صَدَقُواْ ṣadaqū সত্য বলেছে وَلَيَعۡلَمَنَّ walayaʿlamanna আর অবশ্যই জেনে নিবেন ٱلۡكَٰذِبِينَ l-kādhibīna মিথ্যাবাদীদেরকে
walaqad fatannā alladhīna min qablihim falayaʿlamanna l-lahu alladhīna ṣadaqū walayaʿlamanna l-kādhibīna
আমিতো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম; আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী।
أَمۡ am কি حَسِبَ ḥasiba মনে করেছে ٱلَّذِينَ alladhīna (তারা) যারা يَعۡمَلُونَ yaʿmalūna কাজ করে ٱلسَّيِّـَٔاتِ l-sayiāti মন্দ أَن an যে يَسۡبِقُونَاۚ yasbiqūnā তারা ছাড়িয়ে যাবে অামাদেরকে سَآءَ sāa কত খারাপ مَا mā যা يَحۡكُمُونَ yaḥkumūna তারা সিদ্ধান্ত নিয়েছে
am ḥasiba alladhīna yaʿmalūna l-sayiāti an yasbiqūnā sāa mā yaḥkumūna
যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে, তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে? তাদের সিদ্ধান্ত কত মন্দ!
مَن man যে كَانَ kāna সে হলো يَرۡجُواْ yarjū সে কামনা করে لِقَآءَ liqāa সাক্ষাত ٱللَّهِ l-lahi আল্লাহ্র فَإِنَّ fa-inna (সে জানুক) তবে নিশ্চয়ই أَجَلَ ajala নির্ধারিত সময় ٱللَّهِ l-lahi আল্লাহ্র لَأٓتٖۚ laātin অবশ্যই আসবে وَهُوَ wahuwa এবং তিনিই ٱلسَّمِيعُ l-samīʿu সবকিছু শুনেন ٱلۡعَلِيمُ l-ʿalīmu সবকিছু জানেন
man kāna yarjū liqāa l-lahi fa-inna ajala l-lahi laātin wahuwa l-samīʿu l-ʿalīmu
যে আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে সে জেনে রাখুক যে, আল্লাহর নির্ধারিত কাল আসবেই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
وَمَن waman এবং যে جَٰهَدَ jāhada জিহাদ (সংগ্রাম সাধনা) করে فَإِنَّمَا fa-innamā তবে শুধুমাত্র يُجَٰهِدُ yujāhidu সে জিহাদ (সংগ্রাম সাধনা)করে لِنَفۡسِهِۦٓۚ linafsihi জন্যে নিজের তার إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ্ لَغَنِيٌّ laghaniyyun অবশ্যই অমুখাপেক্ষী عَنِ ʿani হ'তে ٱلۡعَٰلَمِينَ l-ʿālamīna বিশ্ববাসী
waman jāhada fa-innamā yujāhidu linafsihi inna l-laha laghaniyyun ʿani l-ʿālamīna
যে কেহ (কঠোর) সাধনা করে, সে তা করে নিজেরই জন্য; আল্লাহতো বিশ্বজগত হতে অনপেক্ষ।
وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা ءَامَنُواْ āmanū ঈমান আনে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করে ٱلصَّٰلِحَٰتِ l-ṣāliḥāti সৎ لَنُكَفِّرَنَّ lanukaffiranna অবশ্যই মিটিয়ে দিবো আমরা عَنۡهُمۡ ʿanhum তাদের হ'তে তাদের سَيِّـَٔاتِهِمۡ sayyiātihim দোষগুলো তাদের وَلَنَجۡزِيَنَّهُمۡ walanajziyannahum এবং অবশ্যই আমরা প্রতিফল দিবো তাদেরকে أَحۡسَنَ aḥsana অতি উত্তম ٱلَّذِي alladhī (বদলে) যা كَانُواْ kānū তারা ছিলো يَعۡمَلُونَ yaʿmalūna তারা কাজ করে
wa-alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti lanukaffiranna ʿanhum sayyiātihim walanajziyannahum aḥsana alladhī kānū yaʿmalūna
আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে, নিশ্চয়ই আমি তাদের মন্দ কর্মগুলি মিটিয়ে দিব এবং তাদের কাজের উত্তম ফল দান করব।
وَوَصَّيۡنَا wawaṣṣaynā এবং জোর নির্দেশ দিয়েছি আমরা ٱلۡإِنسَٰنَ l-insāna মানুষকে بِوَٰلِدَيۡهِ biwālidayhi কাছে তার পিতা-মাতার প্রতি حُسۡنٗاۖ ḥus'nan উত্তম (ব্যবহারের) وَإِن wa-in কিন্তু যদি جَٰهَدَاكَ jāhadāka তোমাকে দু'জনে চাপ দেয় لِتُشۡرِكَ litush'rika যেন তুমি শিরক করো بِي bī সাথে আমার مَا mā যার لَيۡسَ laysa নেই لَكَ laka তোমার بِهِۦ bihi সম্পর্কে সে عِلۡمٞ ʿil'mun কোনো জ্ঞান فَلَا falā তাহ'লে না تُطِعۡهُمَآۚ tuṭiʿ'humā অনুগত্য করো তাদের দু'য়ের إِلَيَّ ilayya দিকে আমারই مَرۡجِعُكُمۡ marjiʿukum প্রত্যাবর্তন তোমাদের (হবে) فَأُنَبِّئُكُم fa-unabbi-ukum তখন আমি জানিয়ে দিবো তোমাদেরকে بِمَا bimā ঐ বিষয়ে যা كُنتُمۡ kuntum তোমরা ছিলে تَعۡمَلُونَ taʿmalūna তোমরা কাজ করে
wawaṣṣaynā l-insāna biwālidayhi ḥus'nan wa-in jāhadāka litush'rika bī mā laysa laka bihi ʿil'mun falā tuṭiʿ'humā ilayya marjiʿukum fa-unabbi-ukum bimā kuntum taʿmalūna
আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করতে; কিন্তু তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে, আমার সাথে এমন কিছু শরীক করতে যে সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই তাহলে তুমি তাদেরকে মান্য করনা। আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দিব যা তোমরা করতে।
وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করেছে ٱلصَّٰلِحَٰتِ l-ṣāliḥāti সৎ لَنُدۡخِلَنَّهُمۡ lanud'khilannahum অবশ্যই আমরা প্রবেশ করবো তাদেরকে فِي fī মধ্যে ٱلصَّٰلِحِينَ l-ṣāliḥīna সৎকর্মশীলদের
wa-alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti lanud'khilannahum fī l-ṣāliḥīna
যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আমি অবশ্যই তাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করব।
وَمِنَ wamina এবং মধ্যে ٱلنَّاسِ l-nāsi মানুষের مَن man কেউ কেউ يَقُولُ yaqūlu বলে ءَامَنَّا āmannā "ঈমান এনেছি আমরা بِٱللَّهِ bil-lahi প্রতি আল্লাহ্র" فَإِذَآ fa-idhā অতঃপর যখন أُوذِيَ ūdhiya তারা নির্যাতিত হয় فِي fī পথে ٱللَّهِ l-lahi আল্লাহ্র جَعَلَ jaʿala গণ্য করে فِتۡنَةَ fit'nata পীড়নকে ٱلنَّاسِ l-nāsi মানুষের كَعَذَابِ kaʿadhābi শাস্তির মতো ٱللَّهِۖ l-lahi আল্লাহ্র وَلَئِن wala-in এবং অবশ্যই যদি جَآءَ jāa আসে نَصۡرٞ naṣrun কোনো সাহায্য مِّن min পক্ষ হ'তে رَّبِّكَ rabbika তোমার রবের لَيَقُولُنَّ layaqūlunna অবশ্যই তারা বলবেই إِنَّا innā "নিশ্চয়ই আমরা كُنَّا kunnā আমরা ছিলাম مَعَكُمۡۚ maʿakum সাথে তোমাদের" أَوَلَيۡسَ awalaysa কি নন ٱللَّهُ l-lahu আল্লাহ্ بِأَعۡلَمَ bi-aʿlama খুব অবহিত بِمَا bimā ঐ বিষয়ে যা فِي fī মধ্যে (আছে) صُدُورِ ṣudūri অন্তরসমূহের ٱلۡعَٰلَمِينَ l-ʿālamīna বিশ্ববাসীর
wamina l-nāsi man yaqūlu āmannā bil-lahi fa-idhā ūdhiya fī l-lahi jaʿala fit'nata l-nāsi kaʿadhābi l-lahi wala-in jāa naṣrun min rabbika layaqūlunna innā kunnā maʿakum awalaysa l-lahu bi-aʿlama bimā fī ṣudūri l-ʿālamīna
মানুষের মধ্যে কতক লোক বলেঃ ‘‘আমরা আল্লাহতে বিশ্বাস করি।’’ কিন্তু আল্লাহর পথে যখন তারা কষ্টে পতিত হয় তখন তারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মত গণ্য করে এবং তোমার রবের নিকট হতে কোন সাহায্য এলে তারা বলতে থাকে, ‘আমরাতো তোমাদের সাথেই ছিলাম’। বিশ্ববাসীর অন্তরে যা আছে আল্লাহ কি তা সম্যক অবগত নন?
وَلَيَعۡلَمَنَّ walayaʿlamanna এবং অবশ্যই জেনে নিবেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ (বাস্তব ময়দানে) ٱلَّذِينَ alladhīna (তাদেরকে) যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَلَيَعۡلَمَنَّ walayaʿlamanna এবং অবশ্যই (বাস্তবে) জেনে নিবেন ٱلۡمُنَٰفِقِينَ l-munāfiqīna মুনাফিকদেরকে
walayaʿlamanna l-lahu alladhīna āmanū walayaʿlamanna l-munāfiqīna
আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা ঈমান এনেছে এবং অবশ্যই প্রকাশ করে দিবেন কারা মুনাফিক।
وَقَالَ waqāla এবং বলে ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُواْ kafarū অস্বীকার করেছে لِلَّذِينَ lilladhīna (তাদের)-কে যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে ٱتَّبِعُواْ ittabiʿū "তোমরা অনুসরণ করো سَبِيلَنَا sabīlanā পথকে আমাদের وَلۡنَحۡمِلۡ walnaḥmil আর অবশ্যই আমরা বহন করবো خَطَٰيَٰكُمۡ khaṭāyākum ত্রুটিগুলোর (পাপরাশিকে)তোমাদের" وَمَا wamā কিন্তু না هُم hum তারা بِحَٰمِلِينَ biḥāmilīna বহনকারী হবে مِنۡ min হ'তে خَطَٰيَٰهُم khaṭāyāhum ত্রুটিগুলোর (পাপরাশিকে)তোমাদের مِّن min কোনো شَيۡءٍۖ shayin কিছুই إِنَّهُمۡ innahum নিশ্চয়ই তারা لَكَٰذِبُونَ lakādhibūna অবশ্যই মিথ্যাবাদী
waqāla alladhīna kafarū lilladhīna āmanū ittabiʿū sabīlanā walnaḥmil khaṭāyākum wamā hum biḥāmilīna min khaṭāyāhum min shayin innahum lakādhibūna
কাফিরেরা মু’মিনদেরকে বলেঃ ‘আমাদের পথ অনুসরণ কর, আমরা তোমাদের পাপভার বহন করব।’ কিন্তু তারাতো তাদের পাপভারের কিছুই বহন করবেনা। তারা অবশ্যই মিথ্যাবাদী।
وَلَيَحۡمِلُنَّ walayaḥmilunna এবং অবশ্যই তারা বহন করবেই أَثۡقَالَهُمۡ athqālahum বোঝাসমূহকে তাদের وَأَثۡقَالٗا wa-athqālan এবং বোঝাসমূহকে (অন্য অনেক) مَّعَ maʿa সাথে أَثۡقَالِهِمۡۖ athqālihim বোঝাসমূহের তাদের وَلَيُسۡـَٔلُنَّ walayus'alunna এবং অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে يَوۡمَ yawma দিনে ٱلۡقِيَٰمَةِ l-qiyāmati ক্বিয়ামাতের عَمَّا ʿammā ঐ সম্পর্কে যা كَانُواْ kānū তারা ছিলো يَفۡتَرُونَ yaftarūna তারা মিথ্যা রচনা করে আসছে
walayaḥmilunna athqālahum wa-athqālan maʿa athqālihim walayus'alunna yawma l-qiyāmati ʿammā kānū yaftarūna
এবং তারা নিজেদের বোঝা বহন করবে এবং নিজেদের বোঝার সাথে আরও বোঝা; এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করে সেই সম্পর্কে কিয়ামাত দিবসে অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে।
وَلَقَدۡ walaqad এবং নিশ্চয়ই أَرۡسَلۡنَا arsalnā আমরা পাঠিয়েছিলাম نُوحًا nūḥan নূহকে إِلَىٰ ilā প্রতি قَوۡمِهِۦ qawmihi তার জাতির فَلَبِثَ falabitha অতঃপর সে অবস্থান করেছিলো فِيهِمۡ fīhim মধ্যে তাদের أَلۡفَ alfa এক হাজার سَنَةٍ sanatin ব্ছর إِلَّا illā কম خَمۡسِينَ khamsīna পঞ্চাশ عَامٗا ʿāman ব্ছর (অর্থাৎ সাড়ে নয়শত বছর) فَأَخَذَهُمُ fa-akhadhahumu অতঃপর গ্রাস করেছিলো তাদেরকে ٱلطُّوفَانُ l-ṭūfānu প্লাবন وَهُمۡ wahum এ অবস্থায় যে তারা ছিলো ظَٰلِمُونَ ẓālimūna সীমালঙ্ঘনকারী
walaqad arsalnā nūḥan ilā qawmihi falabitha fīhim alfa sanatin illā khamsīna ʿāman fa-akhadhahumu l-ṭūfānu wahum ẓālimūna
আমিতো নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম এবং সে তাদের মধ্যে পঞ্চাশ কম হাজার বছর অবস্থান করেছিল। অতঃপর প্লাবন তাদেরকে গ্রাস করে। কারণ তারা ছিল সীমালংঘনকারী।
فَأَنجَيۡنَٰهُ fa-anjaynāhu অতঃপর আমরা রক্ষা করলাম তাকে وَأَصۡحَٰبَ wa-aṣḥāba এবং সাথীদেরকে (অর্থাৎ আরোহীদেরকেও) ٱلسَّفِينَةِ l-safīnati নৌকার وَجَعَلۡنَٰهَآ wajaʿalnāhā এবং আমরা করেছি তা ءَايَةٗ āyatan একটি নিদর্শন لِّلۡعَٰلَمِينَ lil'ʿālamīna জন্যে বিশ্ববাসীদের
fa-anjaynāhu wa-aṣḥāba l-safīnati wajaʿalnāhā āyatan lil'ʿālamīna
অতঃপর আমি তাকে এবং যারা তরণীতে আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্ব জগতের জন্য একে করলাম একটি নিদর্শন।
وَإِبۡرَٰهِيمَ wa-ib'rāhīma এবং (স্মরণ করো) ইবরাহীমের (কথা) إِذۡ idh যখন قَالَ qāla সে বলেছিলো لِقَوۡمِهِ liqawmihi উদ্দেশ্যে তার জাতির ٱعۡبُدُواْ uʿ'budū "তোমরা ইবাদাত করো ٱللَّهَ l-laha আল্লাহ্র وَٱتَّقُوهُۖ wa-ittaqūhu এবং তাঁকেই ভয় করো ذَٰلِكُمۡ dhālikum এটাই خَيۡرٞ khayrun উত্তম لَّكُمۡ lakum জন্যে তোমাদের إِن in যদি كُنتُمۡ kuntum তোমরা ছিলে تَعۡلَمُونَ taʿlamūna তোমরা জানতে
wa-ib'rāhīma idh qāla liqawmihi uʿ'budū l-laha wa-ittaqūhu dhālikum khayrun lakum in kuntum taʿlamūna
স্মরণ কর ইবরাহীমের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা আল্লাহর ইবাদাত কর এবং তাঁকে ভয় কর, তোমাদের জন্য এটাই শ্রেয় যদি তোমরা জানতে।
إِنَّمَا innamā কেবল تَعۡبُدُونَ taʿbudūna তোমরা উপাসনা করছো مِن min মধ্য হতে دُونِ dūni ছাড়া ٱللَّهِ l-lahi আল্লাহ্ أَوۡثَٰنٗا awthānan মূর্তিগুলোকে وَتَخۡلُقُونَ watakhluqūna এবং তোমরা বানাচ্ছো إِفۡكًاۚ if'kan মিথ্যা إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যাদেরকে تَعۡبُدُونَ taʿbudūna তোমরা উপাসনা করছো مِن min মধ্য হতে دُونِ dūni ছাড়া ٱللَّهِ l-lahi আল্লাহ্ لَا lā না يَمۡلِكُونَ yamlikūna তারা ক্ষমতা রাখে لَكُمۡ lakum জন্যে তোমাদের رِزۡقٗا riz'qan জীবিকা(দেয়ার) فَٱبۡتَغُواْ fa-ib'taghū সুতরাং তোমরা চাও عِندَ ʿinda নিকট ٱللَّهِ l-lahi আল্লাহ্র ٱلرِّزۡقَ l-riz'qa জীবিকা وَٱعۡبُدُوهُ wa-uʿ'budūhu এবং তোমরা ইবাদাত করো তাঁরই وَٱشۡكُرُواْ wa-ush'kurū এবং তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো لَهُۥٓۖ lahu তাঁরই إِلَيۡهِ ilayhi দিকে তাঁরই تُرۡجَعُونَ tur'jaʿūna তোমরা প্রত্যাবর্তিত হবে
innamā taʿbudūna min dūni l-lahi awthānan watakhluqūna if'kan inna alladhīna taʿbudūna min dūni l-lahi lā yamlikūna lakum riz'qan fa-ib'taghū ʿinda l-lahi l-riz'qa wa-uʿ'budūhu wa-ush'kurū lahu ilayhi tur'jaʿūna
তোমরাতো আল্লাহ ব্যতীত শুধু মূর্তি পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা কর তারা তোমাদের জীবনোপকরনের মালিক নয়। সুতরাং তোমরা জীবনোপকরণ কামনা কর আল্লাহর নিকট এবং তাঁরই ইবাদাত কর ও তাঁর কৃতজ্ঞতা প্রকাশ কর। তোমরা তাঁরই নিকট প্রত্যাবর্তিত হবে।
وَإِن wa-in আর যদি تُكَذِّبُواْ tukadhibū তোমরা মিথ্যা আরোপ করো فَقَدۡ faqad নিশ্চয়ই তবে كَذَّبَ kadhaba মিথ্যারোপ করেছিলো أُمَمٞ umamun (অনেক) জাতি مِّن min থেকেও قَبۡلِكُمۡۖ qablikum তোমাদের পূর্ব وَمَا wamā আর না عَلَى ʿalā উপর ٱلرَّسُولِ l-rasūli (দায়িত্ব) রাসূলের إِلَّا illā এ ছাড়া যে ٱلۡبَلَٰغُ l-balāghu পৌঁছানো ٱلۡمُبِينُ l-mubīnu সুস্পষ্টভাবে"
wa-in tukadhibū faqad kadhaba umamun min qablikum wamā ʿalā l-rasūli illā l-balāghu l-mubīnu
তোমরা যদি আমাকে মিথ্যাবাদী বল তাহলে জেনে রেখ যে, তোমাদের পূর্ববর্তীরাও নাবীদেরকে মিথ্যাবাদী বলেছিল। সুস্পষ্টভাবে প্রচার করা ছাড়া রাসূলের আর কোন দায়িত্ব নেই।
أَوَلَمۡ awalam কি না يَرَوۡاْ yaraw তারা লক্ষ্য করে كَيۡفَ kayfa কিভাবে يُبۡدِئُ yub'di-u অস্তিত্ব দেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ ٱلۡخَلۡقَ l-khalqa সৃষ্টিকে ثُمَّ thumma এরপর يُعِيدُهُۥٓۚ yuʿīduhu পুনঃসৃষ্টি করবেন তা إِنَّ inna নিশ্চয়ই ذَٰلِكَ dhālika এটা عَلَى ʿalā জন্যে ٱللَّهِ l-lahi আল্লাহ্র يَسِيرٞ yasīrun সহজ
awalam yaraw kayfa yub'di-u l-lahu l-khalqa thumma yuʿīduhu inna dhālika ʿalā l-lahi yasīrun
তারা কি লক্ষ্য করেনা যে, কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন? অতঃপর পুনরায় সৃষ্টি করবেন। এটাতো আল্লাহর জন্য সহজ।
قُلۡ qul বলো سِيرُواْ sīrū "তোমরা ভ্রমণ করো فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর فَٱنظُرُواْ fa-unẓurū অতঃপর লক্ষ্য করো كَيۡفَ kayfa কিভাবে بَدَأَ bada-a তিনি সূচনা করেছেন ٱلۡخَلۡقَۚ l-khalqa সৃষ্টির ثُمَّ thumma এরপর ٱللَّهُ l-lahu আল্লাহ্ يُنشِئُ yunshi-u সৃষ্টি করবেন ٱلنَّشۡأَةَ l-nashata সৃষ্টি ٱلۡأٓخِرَةَۚ l-ākhirata পরবর্তী إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ্ عَلَىٰ ʿalā উপর كُلِّ kulli সব شَيۡءٖ shayin কিছুর قَدِيرٞ qadīrun সর্বশক্তিমান"
qul sīrū fī l-arḍi fa-unẓurū kayfa bada-a l-khalqa thumma l-lahu yunshi-u l-nashata l-ākhirata inna l-laha ʿalā kulli shayin qadīrun
বলঃ পৃথিবীতে পরিভ্রমণ কর এবং অনুধাবন কর কিভাবে তিনি সৃষ্টি শুরু করেছেন? অতঃপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহতো সর্ব বিষয়ে সর্বশক্তিমান।
يُعَذِّبُ yuʿadhibu তিনি শাস্তি দিবেন مَن man যাকে يَشَآءُ yashāu তিনি চান وَيَرۡحَمُ wayarḥamu ও অনুগ্রহ করবেন مَن man যাকে يَشَآءُۖ yashāu ইচ্ছে করবেন وَإِلَيۡهِ wa-ilayhi এবং দিকে তাঁরই تُقۡلَبُونَ tuq'labūna তোমরা প্রত্যাবর্তিত হবে
yuʿadhibu man yashāu wayarḥamu man yashāu wa-ilayhi tuq'labūna
তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন, যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন। তোমরা তাঁরই নিকট প্রত্যাবর্তিত হবে।
وَمَآ wamā এবং না أَنتُم antum তোমরা بِمُعۡجِزِينَ bimuʿ'jizīna (আল্লাহকে)অক্ষমকারী فِي fī (না) মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর وَلَا walā আর না فِي fī মধ্যে ٱلسَّمَآءِۖ l-samāi আকাশের وَمَا wamā এবং না (আছে) لَكُم lakum জন্যে তোমাদের مِّن min থেকে دُونِ dūni ছাড়া ٱللَّهِ l-lahi আল্লাহ্ مِن min কোনো وَلِيّٖ waliyyin অভিভাবক وَلَا walā আর না আছে نَصِيرٖ naṣīrin কোনো সাহায্যকারী
wamā antum bimuʿ'jizīna fī l-arḍi walā fī l-samāi wamā lakum min dūni l-lahi min waliyyin walā naṣīrin
আর তোমরা (তাঁকে) অক্ষমকারী নও যমীনে এবং না আসমানে। আর আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক ও সাহায্যকারী নেই।
وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা كَفَرُواْ kafarū অস্বীকার করেছে بِـَٔايَٰتِ biāyāti প্রতি নিদর্শনসমূহের ٱللَّهِ l-lahi আল্লাহ্র وَلِقَآئِهِۦٓ waliqāihi ও সাক্ষাতের তাঁর أُوْلَٰٓئِكَ ulāika ঐ সব লোক يَئِسُواْ ya-isū নিরাশ হয়েছে مِن min হ'তে رَّحۡمَتِي raḥmatī আমার অনুগ্রহ وَأُوْلَٰٓئِكَ wa-ulāika আর ঐসব লোক لَهُمۡ lahum জন্যে তাদের (রয়েছে) عَذَابٌ ʿadhābun শাস্তি أَلِيمٞ alīmun নিদারুণ
wa-alladhīna kafarū biāyāti l-lahi waliqāihi ulāika ya-isū min raḥmatī wa-ulāika lahum ʿadhābun alīmun
যারা আল্লাহর নিদর্শন ও তাঁর সাক্ষাৎকার অস্বীকার করে তারাই আমার অনুগ্রহ হতে নিরাশ হয়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
فَمَا famā অতঃপর না كَانَ kāna ছিলো جَوَابَ jawāba জবাব قَوۡمِهِۦٓ qawmihi জাতির তার إِلَّآ illā এ ছাড়া أَن an যে قَالُواْ qālū তারা বললো ٱقۡتُلُوهُ uq'tulūhu "তোমরা তাকে হত্যা করো أَوۡ aw অথবা حَرِّقُوهُ ḥarriqūhu তাকে অাগুনে পোড়াও" فَأَنجَىٰهُ fa-anjāhu অতঃপর রক্ষা করলেন তাকে ٱللَّهُ l-lahu আল্লাহ্ مِنَ mina হ'তে ٱلنَّارِۚ l-nāri আগুন إِنَّ inna নিশ্চয়ই فِي fī মধ্যে (আছে) ذَٰلِكَ dhālika এর لَأٓيَٰتٖ laāyātin অবশ্যই নিদর্শনাবলী لِّقَوۡمٖ liqawmin জন্যে সম্প্রদায়ের يُؤۡمِنُونَ yu'minūna (যারা) ঈমান আনে
famā kāna jawāba qawmihi illā an qālū uq'tulūhu aw ḥarriqūhu fa-anjāhu l-lahu mina l-nāri inna fī dhālika laāyātin liqawmin yu'minūna
সুতরাং ইবরাহীমের সম্প্রদায়ের লোকেরা এ ছাড়া কোন জবাব দিলনা, তারা বললঃ তাকে হত্যা কর অথবা অগ্নিদগ্ধ কর। অতঃপর আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে মু’মিন সম্প্রদায়ের জন্য।
وَقَالَ waqāla এবং সে বলেছিলো إِنَّمَا innamā "মূলতঃ ٱتَّخَذۡتُم ittakhadhtum তোমরা গ্রহণ করেছো مِّن min থেকে دُونِ dūni ছাড়া ٱللَّهِ l-lahi আল্লাহ্ أَوۡثَٰنٗا awthānan মূর্তিগুলোকে مَّوَدَّةَ mawaddata বন্ধুত্ব রক্ষার (উপায় হিসাবে) بَيۡنِكُمۡ baynikum মাঝে তোমাদের فِي fī মধ্যে ٱلۡحَيَوٰةِ l-ḥayati জীবনের ٱلدُّنۡيَاۖ l-dun'yā পার্থিব ثُمَّ thumma এরপর يَوۡمَ yawma দিনে ٱلۡقِيَٰمَةِ l-qiyāmati ক্বিয়ামাতের يَكۡفُرُ yakfuru অস্বীকার করবে بَعۡضُكُم baʿḍukum একে তোমাদের بِبَعۡضٖ bibaʿḍin প্রতি অপরের وَيَلۡعَنُ wayalʿanu ও অভিশাপ দিবে بَعۡضُكُم baʿḍukum একে তোমাদের بَعۡضٗا baʿḍan অপরকে وَمَأۡوَىٰكُمُ wamawākumu এবং তোমাদের আবাস (হবে) ٱلنَّارُ l-nāru আগুন وَمَا wamā ও না لَكُم lakum জন্যে (থাকবে)তোমাদের مِّن min কোনো نَّٰصِرِينَ nāṣirīna সাহায্যকারী"
waqāla innamā ittakhadhtum min dūni l-lahi awthānan mawaddata baynikum fī l-ḥayati l-dun'yā thumma yawma l-qiyāmati yakfuru baʿḍukum bibaʿḍin wayalʿanu baʿḍukum baʿḍan wamawākumu l-nāru wamā lakum min nāṣirīna
ইবরাহীম বললঃ তোমরা আল্লাহর পরিবর্তে মূর্তিগুলিকে উপাস্যরূপে গ্রহণ করেছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে; কিন্তু কিয়ামাত দিবসে তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিসম্পাত দিবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারী থাকবে না।
۞ فَـَٔامَنَ faāmana তখন ঈমান আনলো لَهُۥ lahu প্রতি তাঁর لُوطٞۘ lūṭun লূত وَقَالَ waqāla এবং (ইবরাহীম) বললো إِنِّي innī "নিশ্চয়ই আমি مُهَاجِرٌ muhājirun হিজরতকারী إِلَىٰ ilā দিকে رَبِّيٓۖ rabbī আমার রবের إِنَّهُۥ innahu নিশ্চয়ই তিনি هُوَ huwa তিনিই ٱلۡعَزِيزُ l-ʿazīzu মহাপরাক্রমশালী ٱلۡحَكِيمُ l-ḥakīmu প্রজ্ঞাময়"
faāmana lahu lūṭun waqāla innī muhājirun ilā rabbī innahu huwa l-ʿazīzu l-ḥakīmu
লূত তার প্রতি বিশ্বাস স্থাপন করল। (ইবরাহীম) বললঃ আমি আমার রবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। তিনিতো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
وَوَهَبۡنَا wawahabnā এবং আমরা দান করলাম لَهُۥٓ lahu জন্যে তার إِسۡحَٰقَ is'ḥāqa ইসহাককে وَيَعۡقُوبَ wayaʿqūba ও ইয়াকুবকে وَجَعَلۡنَا wajaʿalnā এবং আমরা স্হির করলাম فِي fī মধ্যে ذُرِّيَّتِهِ dhurriyyatihi বংশধরদের তার ٱلنُّبُوَّةَ l-nubuwata নবুয়্যত وَٱلۡكِتَٰبَ wal-kitāba ও কিতাব وَءَاتَيۡنَٰهُ waātaynāhu এবং তাকে দিয়েছি أَجۡرَهُۥ ajrahu প্রতিফল তার فِي fī মধ্যে ٱلدُّنۡيَاۖ l-dun'yā দুনিয়ার وَإِنَّهُۥ wa-innahu এবং নিশ্চয়ই সে (হবে) فِي fī মধ্যে ٱلۡأٓخِرَةِ l-ākhirati আখেরাতের لَمِنَ lamina অবশ্যই অন্তর্ভুক্ত ٱلصَّٰلِحِينَ l-ṣāliḥīna সৎকর্মশীলদের
wawahabnā lahu is'ḥāqa wayaʿqūba wajaʿalnā fī dhurriyyatihi l-nubuwata wal-kitāba waātaynāhu ajrahu fī l-dun'yā wa-innahu fī l-ākhirati lamina l-ṣāliḥīna
আমি ইবরাহীমকে দান করলাম ইসহাক ও ইয়াকূব এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুওয়াত ও কিতাব এবং আমি তাকে পুরষ্কৃত করেছিলাম দুনিয়ায় এবং আখিরাতেও। নিশ্চয়ই সে হবে সৎকর্মপরায়ণদের অন্যতম।
وَلُوطًا walūṭan এবং (স্মরণ করো) লূতের (ঘটনা হলো) إِذۡ idh যখন قَالَ qāla বলেছিলো لِقَوۡمِهِۦٓ liqawmihi উদ্দেশ্যে তার জাতির إِنَّكُمۡ innakum "নিশ্চয়ই তোমরা لَتَأۡتُونَ latatūna অবশ্যই তোমরা আছো (করছো) ٱلۡفَٰحِشَةَ l-fāḥishata (এমন)অশ্লীলকর্মে مَا mā না سَبَقَكُم sabaqakum পূর্বে করেছে তোমাদের بِهَا bihā তা مِنۡ min কোনো أَحَدٖ aḥadin একজন مِّنَ mina মধ্যে ٱلۡعَٰلَمِينَ l-ʿālamīna বিশ্ববাসীদের
walūṭan idh qāla liqawmihi innakum latatūna l-fāḥishata mā sabaqakum bihā min aḥadin mina l-ʿālamīna
স্মরণ কর লূতের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করেনি।
أَئِنَّكُمۡ a-innakum কি নিশ্চয়ই তোমরা لَتَأۡتُونَ latatūna অবশ্যই তোমরা আসো ٱلرِّجَالَ l-rijāla পুরুষদের (কাছে পুংমৈথুনের উদ্দেশ্যে) وَتَقۡطَعُونَ wataqṭaʿūna ও তোমরা কাটছো ٱلسَّبِيلَ l-sabīla পথ (অর্থাৎ রাহাজানি করছো) وَتَأۡتُونَ watatūna এবং তোমরা আসো (করছো) فِي fī মধ্যে نَادِيكُمُ nādīkumu বৈঠকসমূহের তোমাদের ٱلۡمُنكَرَۖ l-munkara ঘৃণ্যকর্ম" فَمَا famā অতঃপর না كَانَ kāna ছিলো جَوَابَ jawāba জবাব قَوۡمِهِۦٓ qawmihi জাতির তার إِلَّآ illā এ ছাড়া أَن an যে قَالُواْ qālū তারা বললো ٱئۡتِنَا i'tinā "কাছে আসো আমাদের بِعَذَابِ biʿadhābi নিয়ে শাস্তি ٱللَّهِ l-lahi আল্লাহ্র إِن in যদি كُنتَ kunta তুমি হয়ে থাকো مِنَ mina অন্তর্ভুক্ত ٱلصَّٰدِقِينَ l-ṣādiqīna সত্যবাদীদের"
a-innakum latatūna l-rijāla wataqṭaʿūna l-sabīla watatūna fī nādīkumu l-munkara famā kāna jawāba qawmihi illā an qālū i'tinā biʿadhābi l-lahi in kunta mina l-ṣādiqīna
তোমরা পুরুষের উপর উপগত হচ্ছ এবং তোমরা রাহাজানি করে থাক এবং তোমরা নিজেদের মজলিশে প্রকাশ্য ঘৃণ্য কাজ করে থাক। উত্তরে তার সম্প্রদায় শুধু এই বললঃ আমাদের উপর আল্লাহর শাস্তি আনয়ন কর, যদি তুমি সত্যবাদী হও।
قَالَ qāla সে বলেছিলো رَبِّ rabbi "হে আমার রব ٱنصُرۡنِي unṣur'nī আমাকে সাহায্য করো عَلَى ʿalā বিরুদ্ধে ٱلۡقَوۡمِ l-qawmi সম্প্রদায়ের ٱلۡمُفۡسِدِينَ l-muf'sidīna বিপর্যয় সৃষ্টিকারী"
qāla rabbi unṣur'nī ʿalā l-qawmi l-muf'sidīna
সে বললঃ হে আমার রাব্ব! বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন।
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা আল-কাসাস পরবর্তী সূরা → আর-রূম