بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
الٓمٓ alif-lam-meem আলিফ লাম- মীম-
alif-lam-meem
আলিফ লাম মীম।
غُلِبَتِ ghulibati পরাজিত হয়েছে ٱلرُّومُ l-rūmu রোমানরা
ghulibati l-rūmu
রোমকরা পরাজিত হয়েছে –
فِيٓ fī মধ্যে أَدۡنَى adnā নিকটবর্তী ٱلۡأَرۡضِ l-arḍi অঞ্চলের وَهُم wahum কিন্তু তারা مِّنۢ min থেকে بَعۡدِ baʿdi পর غَلَبِهِمۡ ghalabihim পরাজয়ের তাদের سَيَغۡلِبُونَ sayaghlibūna শীঘ্রই জয়লাভ করবে
fī adnā l-arḍi wahum min baʿdi ghalabihim sayaghlibūna
নিকটবর্তী অঞ্চলে; কিন্তু তারা তাদের এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হবে –
فِي fī মধ্যে بِضۡعِ biḍ'ʿi কয়েক سِنِينَۗ sinīna বছরের لِلَّهِ lillahi জন্যে আল্লাহরই ٱلۡأَمۡرُ l-amru সিদ্ধান্ত مِن min এর قَبۡلُ qablu পূর্ব وَمِنۢ wamin এবং এর بَعۡدُۚ baʿdu এবং পরও وَيَوۡمَئِذٖ wayawma-idhin এবং সেদিন يَفۡرَحُ yafraḥu উৎফুল্ল হবে ٱلۡمُؤۡمِنُونَ l-mu'minūna মু'মিনরা
fī biḍ'ʿi sinīna lillahi l-amru min qablu wamin baʿdu wayawma-idhin yafraḥu l-mu'minūna
কয়েক বছরের মধ্যেই। পূর্বের ও পরের সিদ্ধান্ত আল্লাহরই। আর সেদিন মু’মিনরা হর্ষোৎফুল্ল হবে –
بِنَصۡرِ binaṣri মাধ্যমে সাহায্যের ٱللَّهِۚ l-lahi আল্লাহর يَنصُرُ yanṣuru তিনি সাহায্য করেন مَن man যাকে يَشَآءُۖ yashāu তিনি চান وَهُوَ wahuwa এবং তিনিই ٱلۡعَزِيزُ l-ʿazīzu পরাক্রমশালী ٱلرَّحِيمُ l-raḥīmu পরম দয়ালু
binaṣri l-lahi yanṣuru man yashāu wahuwa l-ʿazīzu l-raḥīmu
আল্লাহর সাহায্যে, তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু।
وَعۡدَ waʿda (এটা)প্রতিশ্রুতি ٱللَّهِۖ l-lahi আল্লাহর لَا lā না يُخۡلِفُ yukh'lifu ভঙ্গ করেন ٱللَّهُ l-lahu আল্লাহ وَعۡدَهُۥ waʿdahu প্রতিশ্রুতি তাঁর وَلَٰكِنَّ walākinna কিন্তু أَكۡثَرَ akthara অধিকাংশ ٱلنَّاسِ l-nāsi মানুষ لَا lā না يَعۡلَمُونَ yaʿlamūna তারা জানে
waʿda l-lahi lā yukh'lifu l-lahu waʿdahu walākinna akthara l-nāsi lā yaʿlamūna
এটা আল্লাহরই প্রতিশ্রুতি; আল্লাহ তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেননা, কিন্তু অধিকাংশ লোক জানেনা।
يَعۡلَمُونَ yaʿlamūna (কেবল) তারা জানে ظَٰهِرٗا ẓāhiran বাহ্যিক দিক مِّنَ mina থেকে ٱلۡحَيَوٰةِ l-ḥayati জীবনের ٱلدُّنۡيَا l-dun'yā পার্থিব وَهُمۡ wahum আর তারা عَنِ ʿani সম্পর্কে ٱلۡأٓخِرَةِ l-ākhirati আখেরাত هُمۡ hum তারা غَٰفِلُونَ ghāfilūna অমনোযোগী
yaʿlamūna ẓāhiran mina l-ḥayati l-dun'yā wahum ʿani l-ākhirati hum ghāfilūna
তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক সম্বন্ধে অবগত, আর আখিরাত সম্বন্ধে তারা গাফিল।
أَوَلَمۡ awalam কি না يَتَفَكَّرُواْ yatafakkarū তারা চিন্তা করে (মনের) فِيٓ fī মধ্যে أَنفُسِهِمۗ anfusihim নিজেদের তাদের مَّا mā না خَلَقَ khalaqa সৃষ্টি করেছেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশমন্ডলী وَٱلۡأَرۡضَ wal-arḍa ও পৃথিবী وَمَا wamā এবং যা (আছে) بَيۡنَهُمَآ baynahumā দু'য়ের মাঝে তাদের إِلَّا illā ছাড়া بِٱلۡحَقِّ bil-ḥaqi ভাবে যথাযথ وَأَجَلٖ wa-ajalin এবং একটি কালের (জন্যে) مُّسَمّٗىۗ musamman নির্দিষ্ট وَإِنَّ wa-inna এবং নিশ্চয়ই كَثِيرٗا kathīran অধিকাংশ مِّنَ mina মধ্যে ٱلنَّاسِ l-nāsi মানুষের بِلِقَآيِٕ biliqāi সম্পর্কে সাক্ষাৎ رَبِّهِمۡ rabbihim রবের তাদের لَكَٰفِرُونَ lakāfirūna অবশ্যই অস্বীকারকারী
awalam yatafakkarū fī anfusihim mā khalaqa l-lahu l-samāwāti wal-arḍa wamā baynahumā illā bil-ḥaqi wa-ajalin musamman wa-inna kathīran mina l-nāsi biliqāi rabbihim lakāfirūna
তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখেনা যে, আল্লাহ আকাশমন্ডলী, পৃথিবী ও এতদুভয়ের অন্তবর্তী সব কিছু সৃষ্টি করেছেন যথাযথভাবেই এক নির্দিষ্ট কালের জন্য? কিন্তু মানুষের মধ্যে অনেকেই তাদের রবের সাক্ষাতে অবিশ্বাসী।
أَوَلَمۡ awalam কি না يَسِيرُواْ yasīrū তারা ভ্রমণ করে فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর فَيَنظُرُواْ fayanẓurū তাহ'লে তারা দেখতে পেতো كَيۡفَ kayfa কেমন كَانَ kāna ছিলো عَٰقِبَةُ ʿāqibatu পরিণাম ٱلَّذِينَ alladhīna (তাদের) যারা مِن min থেকে قَبۡلِهِمۡۚ qablihim পূর্ব তাদের (ছিলো) كَانُوٓاْ kānū তারা ছিলো أَشَدَّ ashadda প্রবলতর مِنۡهُمۡ min'hum চেয়ে এদের قُوَّةٗ quwwatan শক্তিতে وَأَثَارُواْ wa-athārū এবং তারা চাষ করতো ٱلۡأَرۡضَ l-arḍa জমীন وَعَمَرُوهَآ waʿamarūhā ও তারা আবাদ করতো তা أَكۡثَرَ akthara অনেক বেশি مِمَّا mimmā (তার)চেয়েও যা عَمَرُوهَا ʿamarūhā এরা আবাদ করেছে তা وَجَآءَتۡهُمۡ wajāathum এবং কাছে এসেছিলো তাদের رُسُلُهُم rusuluhum রাসূলরা তাদের بِٱلۡبَيِّنَٰتِۖ bil-bayināti নিয়ে স্পষ্ট নিদর্শনাবলী فَمَا famā বস্তুতঃ না كَانَ kāna ছিলেন ٱللَّهُ l-lahu আল্লাহ্ لِيَظۡلِمَهُمۡ liyaẓlimahum যাতে অন্যায় করবেন উপর তাদের وَلَٰكِن walākin কিন্তু كَانُوٓاْ kānū তারা ছিলো (এমন যে) أَنفُسَهُمۡ anfusahum নিজেদের তাদের (উপর) يَظۡلِمُونَ yaẓlimūna অন্যায় করতো
awalam yasīrū fī l-arḍi fayanẓurū kayfa kāna ʿāqibatu alladhīna min qablihim kānū ashadda min'hum quwwatan wa-athārū l-arḍa waʿamarūhā akthara mimmā ʿamarūhā wajāathum rusuluhum bil-bayināti famā kāna l-lahu liyaẓlimahum walākin kānū anfusahum yaẓlimūna
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনা এবং দেখেনা যে, তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছে? শক্তিতে তারা ছিল তাদের অপেক্ষা প্রবল; তারা জমি চাষ করত, তারা (পূর্ববর্তীরা) ওটা আবাদ করত তাদের অপেক্ষা অধিক। তাদের নিকট এসেছিল তাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনসহ; বস্তুতঃ তাদের প্রতি যুলম করা আল্লাহর কাজ ছিলনা, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি যুলম করেছিল।
ثُمَّ thumma এরপর كَانَ kāna হলো عَٰقِبَةَ ʿāqibata পরিণাম ٱلَّذِينَ alladhīna (তাদের) যারা أَسَٰٓـُٔواْ asāū মন্দকর্ম করেছিলো ٱلسُّوٓأَىٰٓ l-sūā মন্দ أَن an (এজন্যে) যে كَذَّبُواْ kadhabū তারা মিথ্যারোপ করেছিলো بِـَٔايَٰتِ biāyāti প্রতি নিদর্শনাবলীর ٱللَّهِ l-lahi আল্লাহর وَكَانُواْ wakānū এবং তারা ছিলো بِهَا bihā সম্পর্কে তা يَسۡتَهۡزِءُونَ yastahziūna বিদ্রুপ করতো
thumma kāna ʿāqibata alladhīna asāū l-sūā an kadhabū biāyāti l-lahi wakānū bihā yastahziūna
অতঃপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছে মন্দ; কারণ তারা আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করত এবং তা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করত।
ٱللَّهُ al-lahu আল্লাহ يَبۡدَؤُاْ yabda-u সূচনা করেন ٱلۡخَلۡقَ l-khalqa সৃষ্টির ثُمَّ thumma এরপর يُعِيدُهُۥ yuʿīduhu পুনরাবৃত্তি করবেন তা ثُمَّ thumma এরপর إِلَيۡهِ ilayhi দিকে তাঁরই تُرۡجَعُونَ tur'jaʿūna তোমরা প্রত্যাবর্তিত হবে
al-lahu yabda-u l-khalqa thumma yuʿīduhu thumma ilayhi tur'jaʿūna
আল্লাহ আদিতে সৃষ্টি করেন, অতঃপর তিনি এর পুনরাবৃত্তি করবেন, তখন তোমরা তাঁরই নিকট প্রত্যাবর্তিত হবে।
وَيَوۡمَ wayawma এবং যেদিন تَقُومُ taqūmu সংঘটিত হবে ٱلسَّاعَةُ l-sāʿatu ক্বিয়ামাত يُبۡلِسُ yub'lisu হতাশ হয়ে যাবে ٱلۡمُجۡرِمُونَ l-muj'rimūna অপরাধীরা
wayawma taqūmu l-sāʿatu yub'lisu l-muj'rimūna
যেদিন কিয়ামাত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে।
وَلَمۡ walam এবং না يَكُن yakun হবে لَّهُم lahum জন্যে তাদের مِّن min মধ্য থেকে (কেউ) شُرَكَآئِهِمۡ shurakāihim শরিকদের তাদের شُفَعَٰٓؤُاْ shufaʿāu সুপারিশকারী وَكَانُواْ wakānū এবং তারা হবে بِشُرَكَآئِهِمۡ bishurakāihim প্রতি শরিকদের তাদের(বানানো) كَٰفِرِينَ kāfirīna অস্বীকারকারী
walam yakun lahum min shurakāihim shufaʿāu wakānū bishurakāihim kāfirīna
তাদের দেব-দেবীগুলো তাদের জন্য সুপারিশ করবেনা এবং তারাই তাদের দেব-দেবীগুলোকে অস্বীকার করবে।
وَيَوۡمَ wayawma এবং যেদিন تَقُومُ taqūmu সংঘটিত হবে ٱلسَّاعَةُ l-sāʿatu ক্বিয়ামাত يَوۡمَئِذٖ yawma-idhin সেদিন يَتَفَرَّقُونَ yatafarraqūna তারা বিভক্ত হয়ে যাবে
wayawma taqūmu l-sāʿatu yawma-idhin yatafarraqūna
যেদিন কিয়ামাত সংঘটিত হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে।
فَأَمَّا fa-ammā অতঃপর (তাদের) ব্যাপার ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করেছে ٱلصَّٰلِحَٰتِ l-ṣāliḥāti সৎ فَهُمۡ fahum তখন তারা فِي fī (হবে) মধ্যে رَوۡضَةٖ rawḍatin বাগানের يُحۡبَرُونَ yuḥ'barūna আনন্দ করবে
fa-ammā alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti fahum fī rawḍatin yuḥ'barūna
অতএব যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারা জান্নাতে আনন্দে থাকবে।
وَأَمَّا wa-ammā আর (তাদের) ব্যাপার ٱلَّذِينَ alladhīna যারা كَفَرُواْ kafarū অস্বীকার করেছে وَكَذَّبُواْ wakadhabū ও মিথ্যারোপ করেছে بِـَٔايَٰتِنَا biāyātinā প্রতি নিদর্শনাবলীর আমাদের وَلِقَآيِٕ waliqāi ও সাক্ষাতকে ٱلۡأٓخِرَةِ l-ākhirati পরকালের فَأُوْلَٰٓئِكَ fa-ulāika তখন ঐসব (লোককে) فِي fī মধ্যে ٱلۡعَذَابِ l-ʿadhābi শাস্তির مُحۡضَرُونَ muḥ'ḍarūna উপস্থিত করা হবে
wa-ammā alladhīna kafarū wakadhabū biāyātinā waliqāi l-ākhirati fa-ulāika fī l-ʿadhābi muḥ'ḍarūna
আর যারা কুফরী করেছে এবং আমার নিদর্শনাবলী ও পরকালের সাক্ষাৎকার অস্বীকার করেছে তারাই শাস্তি ভোগ করতে থাকবে।
فَسُبۡحَٰنَ fasub'ḥāna অতএব মহিমা ঘোষণা করো ٱللَّهِ l-lahi আল্লাহর حِينَ ḥīna যখন تُمۡسُونَ tum'sūna তোমরা সন্ধ্যা করো(অর্থাৎ মাগরিব হয়) وَحِينَ waḥīna ও যখন تُصۡبِحُونَ tuṣ'biḥūna তোমরা সকাল করো (অর্থাৎ ফজর হয়)
fasub'ḥāna l-lahi ḥīna tum'sūna waḥīna tuṣ'biḥūna
সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর সন্ধ্যায় ও প্রভাতে –
وَلَهُ walahu এবং জন্যে তাঁরই ٱلۡحَمۡدُ l-ḥamdu সকল প্রশংসা فِي fī মধ্যে ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশ মন্ডলীর وَٱلۡأَرۡضِ wal-arḍi ও পৃথিবীতে وَعَشِيّٗا waʿashiyyan এবং (মহিমা ঘোষণা করো) বিকেলে (অর্থাৎ আসরে) وَحِينَ waḥīna ও যখন تُظۡهِرُونَ tuẓ'hirūna তোমরা দুপুরে উপনীত হও
walahu l-ḥamdu fī l-samāwāti wal-arḍi waʿashiyyan waḥīna tuẓ'hirūna
আর অপরাহ্নে ও যুহরের সময়; এবং আকাশমন্ডলী ও পৃথিবীর সকল প্রশংসা তাঁরই।
يُخۡرِجُ yukh'riju তিনি বের করেন ٱلۡحَيَّ l-ḥaya জীবন্তকে مِنَ mina হ'তে ٱلۡمَيِّتِ l-mayiti মৃত وَيُخۡرِجُ wayukh'riju ও তিনি বের করেন ٱلۡمَيِّتَ l-mayita মৃতকে مِنَ mina হ'তে ٱلۡحَيِّ l-ḥayi জীবন্ত وَيُحۡيِ wayuḥ'yī এবং জীবিত করেন ٱلۡأَرۡضَ l-arḍa পৃথিবীকে بَعۡدَ baʿda পরে مَوۡتِهَاۚ mawtihā মৃত্যুর তার وَكَذَٰلِكَ wakadhālika এবং এরূপেই تُخۡرَجُونَ tukh'rajūna তোমাদের বের করা হবে
yukh'riju l-ḥaya mina l-mayiti wayukh'riju l-mayita mina l-ḥayi wayuḥ'yī l-arḍa baʿda mawtihā wakadhālika tukh'rajūna
তিনিই মৃত হতে জীবন্তের এবং জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটান এবং ভূমির মৃত্যুর পর ওকে পুনরুজ্জীবিত করেন। এভাবেই তোমরা উত্থিত হবে।
وَمِنۡ wamin এবং মধ্যে (রয়েছে) ءَايَٰتِهِۦٓ āyātihi নিদর্শনাবলীর তাঁর أَنۡ an (এও) যে خَلَقَكُم khalaqakum তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে مِّن min হ'তে تُرَابٖ turābin মাটি ثُمَّ thumma এরপর إِذَآ idhā এখন أَنتُم antum তোমরা بَشَرٞ basharun মানুষ (হিসেবে) تَنتَشِرُونَ tantashirūna তোমরা ছড়িয়ে পড়ছো
wamin āyātihi an khalaqakum min turābin thumma idhā antum basharun tantashirūna
তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ, সর্বত্র ছড়িয়ে পড়েছ।
وَمِنۡ wamin এবং মধ্য হ'তে ءَايَٰتِهِۦٓ āyātihi নিদর্শনাবলীর তাঁর أَنۡ an এও (যে) خَلَقَ khalaqa তিনি সৃষ্টি করেছেন لَكُم lakum জন্যে তোমাদের مِّنۡ min মধ্যে হ'তে أَنفُسِكُمۡ anfusikum তোমাদের নিজেদের أَزۡوَٰجٗا azwājan স্ত্রীদেরকে لِّتَسۡكُنُوٓاْ litaskunū যেন তোমরা প্রশান্তি পাও إِلَيۡهَا ilayhā কাছে তাদের وَجَعَلَ wajaʿala এবং সৃষ্টি করেছেন بَيۡنَكُم baynakum মাঝে তোমাদের مَّوَدَّةٗ mawaddatan সম্প্রীতি وَرَحۡمَةًۚ waraḥmatan ও দয়া إِنَّ inna নিশ্চয়ই فِي fī মধ্যে (রয়েছে) ذَٰلِكَ dhālika এর لَأٓيَٰتٖ laāyātin অবশ্যই নির্দেশনাবলী لِّقَوۡمٖ liqawmin জন্যে সম্প্রদায়ের يَتَفَكَّرُونَ yatafakkarūna (যারা ) চিন্তা ভাবনা করে
wamin āyātihi an khalaqa lakum min anfusikum azwājan litaskunū ilayhā wajaʿala baynakum mawaddatan waraḥmatan inna fī dhālika laāyātin liqawmin yatafakkarūna
এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে যাতে তোমরা তাদের সাথে শান্তিতে বাস করতে পার এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।
وَمِنۡ wamin এবং মধ্যে হ'তে ءَايَٰتِهِۦ āyātihi নিদর্শনাবলীর তাঁর خَلۡقُ khalqu সৃষ্টি ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশমন্ডলীর وَٱلۡأَرۡضِ wal-arḍi ও পৃথিবীর وَٱخۡتِلَٰفُ wa-ikh'tilāfu এবং বৈচিত্র্য أَلۡسِنَتِكُمۡ alsinatikum ভাষাসমূহের তোমাদের وَأَلۡوَٰنِكُمۡۚ wa-alwānikum ও বর্ণসমূহের তোমাদের إِنَّ inna নিশ্চয়ই فِي fī মধ্যে (রয়েছে) ذَٰلِكَ dhālika এর لَأٓيَٰتٖ laāyātin অবশ্যই নিদর্শনাবলী لِّلۡعَٰلِمِينَ lil'ʿālimīna জন্যে জ্ঞানীদের
wamin āyātihi khalqu l-samāwāti wal-arḍi wa-ikh'tilāfu alsinatikum wa-alwānikum inna fī dhālika laāyātin lil'ʿālimīna
এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।
وَمِنۡ wamin এবং মধ্যে হ'তে ءَايَٰتِهِۦ āyātihi নিদর্শনাবলীর তাঁর مَنَامُكُم manāmukum ঘুম তোমাদের بِٱلَّيۡلِ bi-al-layli বেলায় রাতের وَٱلنَّهَارِ wal-nahāri ও দিনে وَٱبۡتِغَآؤُكُم wa-ib'tighāukum এবং অনুসন্ধান করা তোমাদের مِّن min মধ্য হ'তে فَضۡلِهِۦٓۚ faḍlihi অনুগ্রহের তাঁর إِنَّ inna নিশ্চয়ই فِي fī মধ্যে (রয়েছে) ذَٰلِكَ dhālika এর لَأٓيَٰتٖ laāyātin অবশ্যই নিদর্শনাবলী لِّقَوۡمٖ liqawmin জন্যে সম্প্রদায়ের يَسۡمَعُونَ yasmaʿūna যারা (শুনে)
wamin āyātihi manāmukum bi-al-layli wal-nahāri wa-ib'tighāukum min faḍlihi inna fī dhālika laāyātin liqawmin yasmaʿūna
এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিনে তোমাদের নিদ্রা এবং তাঁর অনুগ্রহ অন্বেষণ। এতে অবশ্যই নিদর্শন রয়েছে শ্রবণকারী সম্প্রদায়ের জন্য।
وَمِنۡ wamin এবং মধ্য হ'তে ءَايَٰتِهِۦ āyātihi নিদর্শনাবলীর তাঁর يُرِيكُمُ yurīkumu তিনি দেখান তোমাদের ٱلۡبَرۡقَ l-barqa বিদ্যুৎ خَوۡفٗا khawfan ভয় হিসেবে وَطَمَعٗا waṭamaʿan ও আশারূপে وَيُنَزِّلُ wayunazzilu এবং বর্ষণ করেন مِنَ mina হ'তে ٱلسَّمَآءِ l-samāi আকাশ مَآءٗ māan পানি فَيُحۡيِۦ fayuḥ'yī অতঃপর জীবিত করেন بِهِ bihi দিয়ে তা ٱلۡأَرۡضَ l-arḍa জমিনকে بَعۡدَ baʿda পরে مَوۡتِهَآۚ mawtihā মৃত্যুর তার إِنَّ inna নিশ্চয়ই فِي fī মধ্যে (রয়েছে) ذَٰلِكَ dhālika এর لَأٓيَٰتٖ laāyātin অবশ্যই নিদর্শনাবলী لِّقَوۡمٖ liqawmin জন্যে সম্প্রদায়ের يَعۡقِلُونَ yaʿqilūna (যারা) জ্ঞান-বুদ্ধি রাখে
wamin āyātihi yurīkumu l-barqa khawfan waṭamaʿan wayunazzilu mina l-samāi māan fayuḥ'yī bihi l-arḍa baʿda mawtihā inna fī dhālika laāyātin liqawmin yaʿqilūna
এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদেরকে প্রদর্শন করেন বিদ্যুৎ, ভয় ও ভরসা সঞ্চারক রূপে এবং তিনি আকাশ হতে বারি বর্ষণ করেন এবং তদ্বারা ভূমিকে ওর মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন, এতে অবশ্যই নিদর্শন রয়েছে বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য।
وَمِنۡ wamin এবং মধ্যে হ'তে ءَايَٰتِهِۦٓ āyātihi নিদর্শনসমূহের তাঁর أَن an (এও) যে تَقُومَ taqūma প্রতিষ্ঠিত রয়েছে ٱلسَّمَآءُ l-samāu আকাশ وَٱلۡأَرۡضُ wal-arḍu ও পৃথিবী بِأَمۡرِهِۦۚ bi-amrihi নির্দেশক্রমে তাঁরই ثُمَّ thumma এরপর إِذَا idhā যখন دَعَاكُمۡ daʿākum তিনি ডাক দিবেন তোমাদের دَعۡوَةٗ daʿwatan একটি ডাক مِّنَ mina হ'তে ٱلۡأَرۡضِ l-arḍi জমিন إِذَآ idhā তখন أَنتُمۡ antum তোমরা تَخۡرُجُونَ takhrujūna বের হয়ে আসবে
wamin āyātihi an taqūma l-samāu wal-arḍu bi-amrihi thumma idhā daʿākum daʿwatan mina l-arḍi idhā antum takhrujūna
তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তাঁরই আদেশে আকাশ ও পৃথিবীর স্থিতি; অতঃপর তিনি (আল্লাহ) যখন তোমাদেরকে মাটি হতে উঠার জন্য একবার আহবান করবেন তখন তোমরা উঠে আসবে।
وَلَهُۥ walahu এবং জন্যে তাঁরই مَن man যা কিছু فِي fī মধ্যে (আছে) ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশমন্ডলীর وَٱلۡأَرۡضِۖ wal-arḍi ও পৃথিবীর كُلّٞ kullun সবকিছু لَّهُۥ lahu প্রতি তাঁরই قَٰنِتُونَ qānitūna অনুগত
walahu man fī l-samāwāti wal-arḍi kullun lahu qānitūna
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তাঁরই। সবাই তাঁর আজ্ঞাবহ।
وَهُوَ wahuwa এবং তিনিই (আল্লাহ) ٱلَّذِي alladhī যিনি يَبۡدَؤُاْ yabda-u সূচনা করেন ٱلۡخَلۡقَ l-khalqa সৃষ্টির ثُمَّ thumma এরপর يُعِيدُهُۥ yuʿīduhu পুনরাবৃত্তি করবেন তার وَهُوَ wahuwa এবং তা أَهۡوَنُ ahwanu সহজতর عَلَيۡهِۚ ʿalayhi কাছে তাঁর وَلَهُ walahu এবং জন্যে তাঁরই ٱلۡمَثَلُ l-mathalu গুণাবলী (মর্যাদা) ٱلۡأَعۡلَىٰ l-aʿlā সর্বোত্তম فِي fī মধ্যে ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশসমূহের وَٱلۡأَرۡضِۚ wal-arḍi এবং পৃথিবীতে وَهُوَ wahuwa এবং তিনি ٱلۡعَزِيزُ l-ʿazīzu পরাক্রমশালী ٱلۡحَكِيمُ l-ḥakīmu প্রজ্ঞাময়
wahuwa alladhī yabda-u l-khalqa thumma yuʿīduhu wahuwa ahwanu ʿalayhi walahu l-mathalu l-aʿlā fī l-samāwāti wal-arḍi wahuwa l-ʿazīzu l-ḥakīmu
তিনিই প্রথমবার সৃষ্টি করেছেন, অতঃপর তিনি এটাকে সৃষ্টি করবেন পুনর্বার; এটা তাঁর জন্য অতি সহজ। আকাশমন্ডলী ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাঁরই, এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
ضَرَبَ ḍaraba পেশ করেন (আল্লাহ) لَكُم lakum জন্যে তোমাদের مَّثَلٗا mathalan একটি দৃষ্টান্ত مِّنۡ min মধ্য হ'তে أَنفُسِكُمۡۖ anfusikum নিজেদের তোমাদের هَل hal (আছে) কি لَّكُم lakum জন্যে তোমাদের مِّن min মধ্য হ'তে مَّا mā যাকে مَلَكَتۡ malakat মালিক করেছে أَيۡمَٰنُكُم aymānukum ডানহাত তোমাদের (অর্থাৎ তোমাদের দাসদাসী) مِّن min কিছু (সংখ্যক) شُرَكَآءَ shurakāa অংশীদার فِي fī মধ্যে مَا mā (তার) যা رَزَقۡنَٰكُمۡ razaqnākum আমরা জীবিকা দিয়েছি তোমাদেরকে فَأَنتُمۡ fa-antum অতঃপর তোমরা فِيهِ fīhi মধ্যে তার سَوَآءٞ sawāon সমান (অংশীদারিত্বে) تَخَافُونَهُمۡ takhāfūnahum তোমরা ভয় করবে তাদেরকে (কি?) كَخِيفَتِكُمۡ kakhīfatikum যেমন ভয় তোমাদের أَنفُسَكُمۡۚ anfusakum নিজেদের তোমাদের (সমান লোকদের ক্ষেত্রে) كَذَٰلِكَ kadhālika এরূপে نُفَصِّلُ nufaṣṣilu আমরা বর্ণনা করি বিশদভাবে ٱلۡأٓيَٰتِ l-āyāti নিদর্শনাবলী لِقَوۡمٖ liqawmin জন্যে সম্প্রদায়ের يَعۡقِلُونَ yaʿqilūna (যারা) বুদ্ধি কাজে লাগায়
ḍaraba lakum mathalan min anfusikum hal lakum min mā malakat aymānukum min shurakāa fī mā razaqnākum fa-antum fīhi sawāon takhāfūnahum kakhīfatikum anfusakum kadhālika nufaṣṣilu l-āyāti liqawmin yaʿqilūna
(আল্লাহ) তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে একটি দৃষ্টান্ত পেশ করছেনঃ তোমাদেরকে আমি যে রিয্ক দিয়েছি তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের কেহ কি তাতে তোমাদের সমান অংশীদার? তোমরা কি তাদেরকে সেরূপ ভয় কর যেরূপ তোমরা পরস্পরকে ভয় কর? এভাবেই আমি বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য নির্দেশনাবলী বিবৃত করি।
بَلِ bali বরং ٱتَّبَعَ ittabaʿa অনুসরণ করে ٱلَّذِينَ alladhīna তারা (যারা) ظَلَمُوٓاْ ẓalamū সীমালঙ্ঘন করেছে أَهۡوَآءَهُم ahwāahum খেয়ালখুশির তাদের بِغَيۡرِ bighayri ছাড়া عِلۡمٖۖ ʿil'min কোনো জ্ঞান فَمَن faman সুতরাং কে يَهۡدِي yahdī পথ দেখাবে مَنۡ man যাকে أَضَلَّ aḍalla পথভ্রষ্ট করেছেন ٱللَّهُۖ l-lahu আল্লাহ وَمَا wamā এবং নেই لَهُم lahum জন্যে তাদের مِّن min কোনো نَّٰصِرِينَ nāṣirīna সাহায্যকারী
bali ittabaʿa alladhīna ẓalamū ahwāahum bighayri ʿil'min faman yahdī man aḍalla l-lahu wamā lahum min nāṣirīna
বস্তুতঃ সীমালংঘনকারীরা অজ্ঞতা বশতঃ তাদের খেয়াল খুশীর অনুসরণ করে, সুতরাং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, কে তাকে সৎ পথে পরিচালিত করবে? তাদের কোন সাহায্যকারী নেই।
فَأَقِمۡ fa-aqim অতএব (হে নাবী) প্রতিষ্ঠিত করো وَجۡهَكَ wajhaka তোমার চেহারা (লক্ষ্য)কে لِلدِّينِ lilddīni জন্যে দ্বীনের حَنِيفٗاۚ ḥanīfan একনিষ্ঠভাবে فِطۡرَتَ fiṭ'rata (সেই দ্বীন) প্রকৃতির ٱللَّهِ l-lahi আল্লাহর ٱلَّتِي allatī যা فَطَرَ faṭara তিনি সৃষ্টি করেছেন ٱلنَّاسَ l-nāsa মানুষকে عَلَيۡهَاۚ ʿalayhā উপর তার لَا lā না (হ'তে পারে) تَبۡدِيلَ tabdīla কোনো পরিবর্তন لِخَلۡقِ likhalqi জন্যে সৃষ্টির ٱللَّهِۚ l-lahi আল্লাহর ذَٰلِكَ dhālika এটাই ٱلدِّينُ l-dīnu দীন ٱلۡقَيِّمُ l-qayimu প্রতিষ্ঠিত وَلَٰكِنَّ walākinna কিন্তু أَكۡثَرَ akthara অধিকাংশ ٱلنَّاسِ l-nāsi মানুষ لَا lā না يَعۡلَمُونَ yaʿlamūna তারা জানে
fa-aqim wajhaka lilddīni ḥanīfan fiṭ'rata l-lahi allatī faṭara l-nāsa ʿalayhā lā tabdīla likhalqi l-lahi dhālika l-dīnu l-qayimu walākinna akthara l-nāsi lā yaʿlamūna
তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দীনের উপর প্রতিষ্ঠিত কর। আল্লাহর প্রকৃতির অনুসরণ কর, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন; আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই। এটাই সরল দীন। কিন্তু অধিকাংশ মানুষ জানেনা।
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা আল-আনকাবুত পরবর্তী সূরা → লুকমান