আল-হুমাযাহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

104:1

waylun likulli humazatin lumazatin

দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে,

104:2

alladhī jamaʿa mālan waʿaddadahu

যে অর্থ জমায় ও তা গুণে গুণে রাখে।

104:3

yaḥsabu anna mālahu akhladahu

সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে।

104:4

kallā layunbadhanna fī l-ḥuṭamati

কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়।

104:5

wamā adrāka mā l-ḥuṭamatu

হুতামা কী, তা কি তুমি জান?

104:6

nāru l-lahi l-mūqadatu

ওটা আল্লাহর প্রজ্জ্বলিত হুতাশন –

104:7

allatī taṭṭaliʿu ʿalā l-afidati

যা হৃদয়কে গ্রাস করবে।

104:8

innahā ʿalayhim mu'ṣadatun

নিশ্চয়ই ওটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে,

104:9

fī ʿamadin mumaddadatin

দীর্ঘায়িত স্তম্ভসমূহে।