بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
قُلۡ qul বল (হে নবী) أُوحِيَ ūḥiya "ওহী করা হয়েছে إِلَيَّ ilayya আমার প্রতি أَنَّهُ annahu যে ٱسۡتَمَعَ is'tamaʿa মনযোগসহ শুনেছে نَفَرٞ nafarun একটি দল مِّنَ mina মধ্যে ٱلۡجِنِّ l-jini জ্বীনদের فَقَالُوٓاْ faqālū তারা বলেছে অতঃপর إِنَّا innā "আমরা নিশ্চয়ই سَمِعۡنَا samiʿ'nā আমরা শুনেছি قُرۡءَانًا qur'ānan কুরআন عَجَبٗا ʿajaban বিস্ময়কর
qul ūḥiya ilayya annahu is'tamaʿa nafarun mina l-jini faqālū innā samiʿ'nā qur'ānan ʿajaban
বলঃ আমার প্রতি অহী প্রেরিত হয়েছে যে, জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে, আমরাতো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি –
يَهۡدِيٓ yahdī পথ দেখায় إِلَى ilā দিকে ٱلرُّشۡدِ l-rush'di সত্যের فَـَٔامَنَّا faāmannā আমরা ঈমান অতঃপর এনেছি بِهِۦۖ bihi তার উপর وَلَن walan এবং কক্ষণ না نُّشۡرِكَ nush'rika শরীক আমরা করবো بِرَبِّنَآ birabbinā আমাদের রবের সাথে أَحَدٗا aḥadan কাউকে
yahdī ilā l-rush'di faāmannā bihi walan nush'rika birabbinā aḥadan
যা সঠিক পথ নির্দেশ করে; ফলে আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনও আমাদের রবের সাথে কোন শরীক স্থির করবনা।
وَأَنَّهُۥ wa-annahu এবং যে تَعَٰلَىٰ taʿālā অতি উচ্চ جَدُّ jaddu মর্যাদা رَبِّنَا rabbinā আমাদের রবের مَا mā নাই ٱتَّخَذَ ittakhadha তিনি গ্রহণ করেন صَٰحِبَةٗ ṣāḥibatan স্ত্রী وَلَا walā আর না وَلَدٗا waladan পুত্র
wa-annahu taʿālā jaddu rabbinā mā ittakhadha ṣāḥibatan walā waladan
এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের রবের মর্যাদা; তিনি গ্রহণ করেননি কোন পত্নী এবং না কোন সন্তান।
وَأَنَّهُۥ wa-annahu এবং যে كَانَ kāna ছিল يَقُولُ yaqūlu বলত سَفِيهُنَا safīhunā আমাদের নির্বোধরা عَلَى ʿalā উপর ٱللَّهِ l-lahi আল্লাহর شَطَطٗا shaṭaṭan সীমাহীন মিথ্যা
wa-annahu kāna yaqūlu safīhunā ʿalā l-lahi shaṭaṭan
এবং আমাদের মধ্যকার নির্বোধরা আল্লাহ সম্বন্ধে অতি অবাস্তব উক্তি করত।
وَأَنَّا wa-annā এবং আমরা যে ظَنَنَّآ ẓanannā ভেবেছিলাম أَن an যে لَّن lan কখনও না تَقُولَ taqūla বলবে ٱلۡإِنسُ l-insu মানুষ وَٱلۡجِنُّ wal-jinu ও জীন্ন عَلَى ʿalā সম্পর্কে ٱللَّهِ l-lahi আল্লাহ كَذِبٗا kadhiban মিথ্যা
wa-annā ẓanannā an lan taqūla l-insu wal-jinu ʿalā l-lahi kadhiban
অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন, আল্লাহ সম্বন্ধে কখনও মিথ্যা আরোপ করবেনা।
وَأَنَّهُۥ wa-annahu এবং যে كَانَ kāna ছিল رِجَالٞ rijālun কিছু লোক مِّنَ mina মধ্যে ٱلۡإِنسِ l-insi মানুষের يَعُوذُونَ yaʿūdhūna আশ্রয় চাইত بِرِجَالٖ birijālin কিছু লোকের مِّنَ mina মধ্যের ٱلۡجِنِّ l-jini জিন্নদের فَزَادُوهُمۡ fazādūhum তাদের বাড়িয়েছিল এভাবে رَهَقٗا rahaqan অহংকার
wa-annahu kāna rijālun mina l-insi yaʿūdhūna birijālin mina l-jini fazādūhum rahaqan
আর যে কতিপয় মানুষ কতক জিনের স্মরণ নিত, ফলে তারা জিনদের আত্মম্ভরিতা বাড়িয়ে দিত।
وَأَنَّهُمۡ wa-annahum এবং তারা যে ظَنُّواْ ẓannū ভেবেছিল كَمَا kamā যেমন ظَنَنتُمۡ ẓanantum তোমরা ভেবেছ أَن an যে لَّن lan কখনও না يَبۡعَثَ yabʿatha পাঠাবেন ٱللَّهُ l-lahu আল্লাহ أَحَدٗا aḥadan কাউকে (রাসূলরূপে)
wa-annahum ẓannū kamā ẓanantum an lan yabʿatha l-lahu aḥadan
আর জিনরা বলেছিলঃ তোমাদের মত মানুষও মনে করে যে, মৃত্যুর পর আল্লাহ কেহকেও পুনরুত্থিত করবেননা।
وَأَنَّا wa-annā এবং আমরা যে لَمَسۡنَا lamasnā আমরা তালাশ করেছি ٱلسَّمَآءَ l-samāa আসমানে فَوَجَدۡنَٰهَا fawajadnāhā তা আমরা পেয়েছি ফলে مُلِئَتۡ muli-at পরিপূর্ণ حَرَسٗا ḥarasan পাহারাদারে شَدِيدٗا shadīdan কঠোর وَشُهُبٗا washuhuban ও অগ্নিশিখা সমূহে
wa-annā lamasnā l-samāa fawajadnāhā muli-at ḥarasan shadīdan washuhuban
এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে। কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা আকাশ পরিপূর্ণ।
وَأَنَّا wa-annā এবং যে كُنَّا kunnā (আমরা) نَقۡعُدُ naqʿudu আমরা বসতাম مِنۡهَا min'hā সেখানে مَقَٰعِدَ maqāʿida আসনগুলোতে لِلسَّمۡعِۖ lilssamʿi শুনার জন্য فَمَن faman যে কিন্তু يَسۡتَمِعِ yastamiʿi শুনবে ٱلۡأٓنَ l-āna এখন يَجِدۡ yajid সে পাবে لَهُۥ lahu তার জন্য شِهَابٗا shihāban অগ্নিশিখা رَّصَدٗا raṣadan পেতে রাখা
wa-annā kunnā naqʿudu min'hā maqāʿida lilssamʿi faman yastamiʿi l-āna yajid lahu shihāban raṣadan
আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম। কিন্তু এখন কেহ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিন্ডের সম্মুখীন হয়।
وَأَنَّا wa-annā এবং আমরা যে لَا lā না نَدۡرِيٓ nadrī জানি আমরা أَشَرٌّ asharrun অকল্যাণ أُرِيدَ urīda অভিপ্রেত بِمَن biman যারা সাথে فِي fī উপর ٱلۡأَرۡضِ l-arḍi যমীনের أَمۡ am কিম্বা أَرَادَ arāda চান بِهِمۡ bihim তাদের সাথে رَبُّهُمۡ rabbuhum তাদের রব رَشَدٗا rashadan কল্যাণ
wa-annā lā nadrī asharrun urīda biman fī l-arḍi am arāda bihim rabbuhum rashadan
আমরা জানিনা, জগতবাসীর অমংগলই অভিপ্রেত, না কি তাদের রাব্ব তাদের মংগল করার ইচ্ছা রাখেন।
وَأَنَّا wa-annā এবং যে مِنَّا minnā আমাদের মধ্যে (আছে) ٱلصَّٰلِحُونَ l-ṣāliḥūna সৎলোক (কিছু) وَمِنَّا waminnā আবার আমাদের دُونَ dūna ছাড়াও (আছে) ذَٰلِكَۖ dhālika এ كُنَّا kunnā আমরা ছিলাম طَرَآئِقَ ṭarāiqa বিভিন্ন পথে قِدَدٗا qidadan বিভক্ত
wa-annā minnā l-ṣāliḥūna waminnā dūna dhālika kunnā ṭarāiqa qidadan
এবং আমাদের কতক সৎ কর্মপরায়ণ এবং কতক এর ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী;
وَأَنَّا wa-annā এবং আমরা যে ظَنَنَّآ ẓanannā আমরা ভেবেছিলাম أَن an যে لَّن lan কখনও না نُّعۡجِزَ nuʿ'jiza আক্ষম আমরা কএওতে পারবো ٱللَّهَ l-laha আল্লাহকে فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর وَلَن walan এবং কখন না نُّعۡجِزَهُۥ nuʿ'jizahu আমরা পরাভূত করতে পারবো তাঁকে هَرَبٗا haraban পলায়ন করে
wa-annā ẓanannā an lan nuʿ'jiza l-laha fī l-arḍi walan nuʿ'jizahu haraban
এখন আমরা বুঝেছি যে, আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করতে পারবনা এবং পলায়ন করেও তাঁকে ব্যর্থ করতে পারবনা।
وَأَنَّا wa-annā এবং আমরা যে لَمَّا lammā যখন سَمِعۡنَا samiʿ'nā আমরা শুনেছি ٱلۡهُدَىٰٓ l-hudā হেদায়াত ءَامَنَّا āmannā আমরা ঈমান এনেছি بِهِۦۖ bihi তার উপর فَمَن faman যে অতএব يُؤۡمِنۢ yu'min ঈমান আনবে بِرَبِّهِۦ birabbihi তার রবের উপর فَلَا falā না অতএব يَخَافُ yakhāfu সে ভয় করবে بَخۡسٗا bakhsan অবিচারের وَلَا walā এবং না رَهَقٗا rahaqan জুলুমের
wa-annā lammā samiʿ'nā l-hudā āmannā bihi faman yu'min birabbihi falā yakhāfu bakhsan walā rahaqan
আমরা যখন পথ নির্দেশক বাণী শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। যে ব্যক্তি তার রবের প্রতি ঈমান আনে তার কোন ক্ষতি কিংবা জোর জবরদস্তির আশংকা থাকবেনা।
وَأَنَّا wa-annā এবং যে مِنَّا minnā আমাদের মধ্যে ٱلۡمُسۡلِمُونَ l-mus'limūna মুসলমান (আছে) وَمِنَّا waminnā আবার আমাদের মধ্যে ٱلۡقَٰسِطُونَۖ l-qāsiṭūna সত্যবিমুখও (আছে) فَمَنۡ faman যে অতএব أَسۡلَمَ aslama ইসলাম গ্রহণও করেছে فَأُوْلَٰٓئِكَ fa-ulāika ঐসব লোক তবে تَحَرَّوۡاْ taḥarraw বেছে নিয়েছে رَشَدٗا rashadan সত্য পথ
wa-annā minnā l-mus'limūna waminnā l-qāsiṭūna faman aslama fa-ulāika taḥarraw rashadan
আমাদের কতক আত্মসমপর্ণকারী এবং কতক সীমা লংঘনকারী; যারা আত্মসমর্পণ করে তারা সুচিন্তিতভাবে সত্য পথ বেছে নেয়।
وَأَمَّا wa-ammā অপরপক্ষে ٱلۡقَٰسِطُونَ l-qāsiṭūna সত্য বিমুখরা فَكَانُواْ fakānū তারা অতঃপর হলো لِجَهَنَّمَ lijahannama জাহান্নামের জন্য حَطَبٗا ḥaṭaban ইন্ধন"
wa-ammā l-qāsiṭūna fakānū lijahannama ḥaṭaban
অপর পক্ষে সীমা লংঘনকারীতো জাহান্নামেরই ইন্ধন।
وَأَلَّوِ wa-allawi এবং যদি ٱسۡتَقَٰمُواْ is'taqāmū তারা দৃঢ় থাকতো عَلَى ʿalā উপর ٱلطَّرِيقَةِ l-ṭarīqati সত্য পথের لَأَسۡقَيۡنَٰهُم la-asqaynāhum তাদের আমরা পান অবশ্যই করাতাম مَّآءً māan পানি غَدَقٗا ghadaqan প্রচুর
wa-allawi is'taqāmū ʿalā l-ṭarīqati la-asqaynāhum māan ghadaqan
তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত, তাদেরকে আমি প্রচুর বারি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম –
لِّنَفۡتِنَهُمۡ linaftinahum তাদের পরীক্ষা আমরা যেন করি فِيهِۚ fīhi তার মধ্যে وَمَن waman এবং যে يُعۡرِضۡ yuʿ'riḍ মুখ ফেরাবে عَن ʿan থেকে ذِكۡرِ dhik'ri স্মরণ رَبِّهِۦ rabbihi তার রবের উপর يَسۡلُكۡهُ yasluk'hu তাকে প্রবেশ করাবে عَذَابٗا ʿadhāban আযাবে صَعَدٗا ṣaʿadan দুঃসহ
linaftinahum fīhi waman yuʿ'riḍ ʿan dhik'ri rabbihi yasluk'hu ʿadhāban ṣaʿadan
যদ্বারা আমি তাদেরকে পরীক্ষা করতাম। যে ব্যক্তি তার রবের স্মরণ হতে বিমুখ হয় তিনি তাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাবেন।
وَأَنَّ wa-anna এবং যে ٱلۡمَسَٰجِدَ l-masājida মসজিদ সমূহ لِلَّهِ lillahi আল্লাহর জন্যে فَلَا falā না অতএব تَدۡعُواْ tadʿū তোমরা ডেকো مَعَ maʿa সাথে ٱللَّهِ l-lahi আল্লাহর أَحَدٗا aḥadan কাউকে
wa-anna l-masājida lillahi falā tadʿū maʿa l-lahi aḥadan
এবং এই যে মাসজিদসমূহ, আল্লাহরই জন্য। সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কেহকেও ডেকনা।
وَأَنَّهُۥ wa-annahu এবং যে لَمَّا lammā যখন قَامَ qāma দাঁড়াল عَبۡدُ ʿabdu বান্দা ٱللَّهِ l-lahi আল্লাহর يَدۡعُوهُ yadʿūhu তাঁকে ডাকতে كَادُواْ kādū করল (যেন) يَكُونُونَ yakūnūna তারা উপক্রম عَلَيۡهِ ʿalayhi তার উপর لِبَدٗا libadan ঘিরে ধরার
wa-annahu lammā qāma ʿabdu l-lahi yadʿūhu kādū yakūnūna ʿalayhi libadan
আর এই যে, যখন আল্লাহর বান্দা তাঁকে ডাকার জন্য দন্ডায়মান হল তখন তারা তার নিকট ভিড় জমালো।
قُلۡ qul বল إِنَّمَآ innamā "মুলত أَدۡعُواْ adʿū আমি ডাকি رَبِّي rabbī আমার রবকে وَلَآ walā এবং না أُشۡرِكُ ush'riku শরীক করি بِهِۦٓ bihi তার সাথে أَحَدٗا aḥadan কাউকে"
qul innamā adʿū rabbī walā ush'riku bihi aḥadan
বলঃ আমি আমার রাব্বকে ডাকি এবং তাঁর সাথে কেহকে শরীক করিনা।
قُلۡ qul বল إِنِّي innī "আমি নিশ্চয় لَآ lā না أَمۡلِكُ amliku ক্ষমতা রাখি আমি لَكُمۡ lakum তোমাদের জন্যে ضَرّٗا ḍarran ক্ষতির وَلَا walā এবং না رَشَدٗا rashadan কল্যাণের"
qul innī lā amliku lakum ḍarran walā rashadan
বলঃ আমি তোমাদের মঙ্গল-অমঙ্গলের মালিক নই।
قُلۡ qul বল إِنِّي innī "আমি নিশ্চয় لَن lan কখন না يُجِيرَنِي yujīranī আশ্রয় দিতে পারে আমাকে مِنَ mina থেকে ٱللَّهِ l-lahi আল্লাহ أَحَدٞ aḥadun কেউ وَلَنۡ walan এবং কখন না أَجِدَ ajida পাব আমি مِن min তাঁকে دُونِهِۦ dūnihi ছাড়া مُلۡتَحَدًا mul'taḥadan আশ্রয়স্থল
qul innī lan yujīranī mina l-lahi aḥadun walan ajida min dūnihi mul'taḥadan
বলঃ আল্লাহর শাস্তি হতে কেহ আমাকে রক্ষা করতে পারবেনা এবং আল্লাহ ব্যতীত আমি কোন আশ্রয় পাবনা।
إِلَّا illā এছাড়া নয় (আমার কাজ) بَلَٰغٗا balāghan পৌঁছান مِّنَ mina হতে ٱللَّهِ l-lahi আল্লাহ وَرِسَٰلَٰتِهِۦۚ warisālātihi ও তাঁর পয়গাম সমূহ" وَمَن waman এবং যে يَعۡصِ yaʿṣi অমান্য করবে ٱللَّهَ l-laha আল্লাহর وَرَسُولَهُۥ warasūlahu ও তাঁর রাসূলের فَإِنَّ fa-inna নিশ্চয় অতঃপর لَهُۥ lahu তার জন্যে نَارَ nāra আগুন جَهَنَّمَ jahannama জাহান্নামের জন্য خَٰلِدِينَ khālidīna তারা স্থায়ী হবে فِيهَآ fīhā তার মধ্যে أَبَدًا abadan চিরকাল
illā balāghan mina l-lahi warisālātihi waman yaʿṣi l-laha warasūlahu fa-inna lahu nāra jahannama khālidīna fīhā abadan
কেবল আল্লাহর বাণী পৌঁছানো এবং তা প্রচার করাই আমার কাজ। যারা আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে।
حَتَّىٰٓ ḥattā যতক্ষণ না إِذَا idhā যখন رَأَوۡاْ ra-aw তারা দেখবে مَا mā যা يُوعَدُونَ yūʿadūna তাদের ওয়াদা হয়েছে করা فَسَيَعۡلَمُونَ fasayaʿlamūna তারা জানতে শীঘ্রই অতঃপর পারবে مَنۡ man কেউ أَضۡعَفُ aḍʿafu অধিক দুর্বল نَاصِرٗا nāṣiran সাহায্যকারী وَأَقَلُّ wa-aqallu এবং অতি কম عَدَدٗا ʿadadan সংখ্যায়
ḥattā idhā ra-aw mā yūʿadūna fasayaʿlamūna man aḍʿafu nāṣiran wa-aqallu ʿadadan
যখন তারা প্রতিশ্রুতি প্রত্যক্ষ করবে তখন তারা বুঝতে পারবে, কে সাহায্যকারীর দিক দিয়ে দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প।
قُلۡ qul বল إِنۡ in "না أَدۡرِيٓ adrī জানি আমি أَقَرِيبٞ aqarībun নিকটবর্তী কী مَّا mā যা تُوعَدُونَ tūʿadūna তোমাদের ওয়াদা হচ্ছে করা أَمۡ am অথবা يَجۡعَلُ yajʿalu করেছেন لَهُۥ lahu তার জন্যে رَبِّيٓ rabbī আমার রব أَمَدًا amadan দীর্ঘ মেয়াদ
qul in adrī aqarībun mā tūʿadūna am yajʿalu lahu rabbī amadan
বলঃ আমি জানিনা তোমাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা কি আসন্ন, না কি আমার রাব্ব এর জন্য কোন দীর্ঘ মেয়াদ স্থির করবেন?
عَٰلِمُ ʿālimu আবহিত তিনি ٱلۡغَيۡبِ l-ghaybi গায়েব فَلَا falā না অতএব يُظۡهِرُ yuẓ'hiru তিনি প্রকাশ করেন عَلَىٰ ʿalā সম্পর্কে غَيۡبِهِۦٓ ghaybihi তাঁর গায়েব أَحَدًا aḥadan কাউকে
ʿālimu l-ghaybi falā yuẓ'hiru ʿalā ghaybihi aḥadan
তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারও নিকট প্রকাশ করেননা –
إِلَّا illā কিন্তু مَنِ mani যাকে ٱرۡتَضَىٰ ir'taḍā তিনি রাজী হন مِن min মধ্যে رَّسُولٖ rasūlin রসূলের فَإِنَّهُۥ fa-innahu তিনি নিশ্চয় অতঃপর يَسۡلُكُ yasluku লাগিয়ে দেন مِنۢ min থেকে কর بَيۡنِ bayni তার আগে يَدَيۡهِ yadayhi তার আগে وَمِنۡ wamin এবং... خَلۡفِهِۦ khalfihi তার পিছনে رَصَدٗا raṣadan প্রহরা
illā mani ir'taḍā min rasūlin fa-innahu yasluku min bayni yadayhi wamin khalfihi raṣadan
তাঁর মনোনীত রাসূল ব্যতীত। সেক্ষেত্রে আল্লাহ রাসূলের অগ্রে এবং পশ্চাতে প্রহরী নিয়োজিত করেন,
لِّيَعۡلَمَ liyaʿlama জানবার জন্য أَن an যে قَدۡ qad নিশ্চয় أَبۡلَغُواْ ablaghū তারা পৌঁছিয়েছে رِسَٰلَٰتِ risālāti পয়গামসমূহ رَبِّهِمۡ rabbihim তাদের রবের وَأَحَاطَ wa-aḥāṭa এবং তিনি ঘিরে রেখেছেন بِمَا bimā যা ঐ বিষয় لَدَيۡهِمۡ ladayhim তাদের কাছে আছে وَأَحۡصَىٰ wa-aḥṣā এবং তিনি গুনে রেখেছেন كُلَّ kulla সব شَيۡءٍ shayin কিছু عَدَدَۢا ʿadadan সংখ্যায়"
liyaʿlama an qad ablaghū risālāti rabbihim wa-aḥāṭa bimā ladayhim wa-aḥṣā kulla shayin ʿadadan
রাসূলগণ তাদের রবের বাণী পৌঁছে দিয়েছেন কি না জানার জন্য। রাসূলগণের নিকট যা আছে তা তাঁর জ্ঞান গোচর এবং তিনি সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন।
← পূর্ববর্তী সূরা নূহ পরবর্তী সূরা → আল-মুজ্জাম্মিল