بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
يَٰٓأَيُّهَا yāayyuhā হে ٱلۡمُزَّمِّلُ l-muzamilu বস্ত্রাবৃত
yāayyuhā l-muzamilu
হে বস্ত্রাবৃত!
قُمِ qumi উঠো ٱلَّيۡلَ al-layla রাতে (ইবাদত করো) إِلَّا illā ব্যতীত قَلِيلٗا qalīlan কিছু অংশ
qumi al-layla illā qalīlan
রাত জাগরণ কর কিছু অংশ ব্যতীত।
نِّصۡفَهُۥٓ niṣ'fahu তার অর্ধেক أَوِ awi বা ٱنقُصۡ unquṣ কম করো مِنۡهُ min'hu তা থেকে قَلِيلًا qalīlan সামান্য
niṣ'fahu awi unquṣ min'hu qalīlan
অর্ধ রাত কিংবা তদপেক্ষা কিছু কম।
أَوۡ aw অথবা زِدۡ zid বাড়াও عَلَيۡهِ ʿalayhi তার উপর وَرَتِّلِ warattili এবং আবৃতি করো ধীরে ধীরে ٱلۡقُرۡءَانَ l-qur'āna কুরআন تَرۡتِيلًا tartīlan তারতিলসহ
aw zid ʿalayhi warattili l-qur'āna tartīlan
অথবা তদপেক্ষা বেশী। আর কুরআন আবৃত্তি কর ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দরভাবে।
إِنَّا innā আমরা নিশ্চয় سَنُلۡقِي sanul'qī অর্পণ আমরা শিঘ্রই করবো عَلَيۡكَ ʿalayka তোমার উপর قَوۡلٗا qawlan বাণী ثَقِيلًا thaqīlan ভারী
innā sanul'qī ʿalayka qawlan thaqīlan
আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী।
إِنَّ inna নিশ্চয় نَاشِئَةَ nāshi-ata উথান (শয্যা ত্যাগ) ٱلَّيۡلِ al-layli রাত্রি কালের هِيَ hiya তা أَشَدُّ ashaddu প্রবলতর وَطۡـٔٗا waṭan দলনে (প্রবৃত্তি) وَأَقۡوَمُ wa-aqwamu এবং সঠিকতর قِيلًا qīlan বাক্য স্ফুরণে
inna nāshi-ata al-layli hiya ashaddu waṭan wa-aqwamu qīlan
নিশ্চয়ই রাতে জাগরণ ইবাদাতের জন্য গভীর মনোনিবেশ, হৃদয়ঙ্গম এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল।
إِنَّ inna নিশ্চয় لَكَ laka তোমার জন্যে فِي fī মধ্যে ٱلنَّهَارِ l-nahāri দিনে سَبۡحٗا sabḥan ব্যস্ততা طَوِيلٗا ṭawīlan দীর্ঘ
inna laka fī l-nahāri sabḥan ṭawīlan
দিনে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।
وَٱذۡكُرِ wa-udh'kuri এবং তুমি স্মরণ করো ٱسۡمَ is'ma নাম رَبِّكَ rabbika তোমার রবের وَتَبَتَّلۡ watabattal এবং নিমগ্ন হও إِلَيۡهِ ilayhi তার দিকে تَبۡتِيلٗا tabtīlan খুব নিমগ্ন হয়ে
wa-udh'kuri is'ma rabbika watabattal ilayhi tabtīlan
সুতরাং তুমি তোমার রবের নাম স্মরণ কর এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হও।
رَّبُّ rabbu রব ٱلۡمَشۡرِقِ l-mashriqi পূর্ব وَٱلۡمَغۡرِبِ wal-maghribi ও পশ্চিমের لَآ lā নেই إِلَٰهَ ilāha (কোন) ইলাহ إِلَّا illā ছাড়া هُوَ huwa তিনি فَٱتَّخِذۡهُ fa-ittakhidh'hu তাকেই গ্রহণ সুতরাং করো وَكِيلٗا wakīlan কর্ম বিধায়ক রূপে
rabbu l-mashriqi wal-maghribi lā ilāha illā huwa fa-ittakhidh'hu wakīlan
তিনি পূর্ব ও পশ্চিমের রাব্ব, তিনি ব্যতীত কোন ইলাহ নেই; অতএব তাঁকেই কর্ম-বিধায়ক রূপে গ্রহণ কর।
وَٱصۡبِرۡ wa-iṣ'bir এবং সবর করো عَلَىٰ ʿalā উপর مَا mā যা يَقُولُونَ yaqūlūna তারা বলেছে وَٱهۡجُرۡهُمۡ wa-uh'jur'hum এবং তাদের পরিহার করো هَجۡرٗا hajran পরিহার جَمِيلٗا jamīlan উত্তম
wa-iṣ'bir ʿalā mā yaqūlūna wa-uh'jur'hum hajran jamīlan
লোকে যা বলে, তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সৌজন্য সহকারে উহাদেরকে পরিহার করে চল।
وَذَرۡنِي wadharnī এবং আমাকে ছাড় وَٱلۡمُكَذِّبِينَ wal-mukadhibīna ও মিথারপকারীদের أُوْلِي ulī অধিকারী ٱلنَّعۡمَةِ l-naʿmati নেয়ামতের وَمَهِّلۡهُمۡ wamahhil'hum এবং তাদে্র অবকাশ দাও قَلِيلًا qalīlan সামান্য
wadharnī wal-mukadhibīna ulī l-naʿmati wamahhil'hum qalīlan
ছেড়ে দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী সত্য প্রত্যাখ্যানকারীদেরকে; আর কিছু কালের জন্য তাদেরকে অবকাশ দাও।
إِنَّ inna নিশ্চয় لَدَيۡنَآ ladaynā আমাদের কাছে আছে أَنكَالٗا ankālan শৃংখল وَجَحِيمٗا wajaḥīman এবং প্রজ্বলিত আগুন
inna ladaynā ankālan wajaḥīman
আমার নিকট আছে শৃংখল প্রজ্জ্বলিত আগুন।
وَطَعَامٗا waṭaʿāman এবং খাদ্য ذَا dhā যাওয়া غُصَّةٖ ghuṣṣatin আটকে (গলায়ে) وَعَذَابًا waʿadhāban ও আযাব أَلِيمٗا alīman কষ্টকর
waṭaʿāman dhā ghuṣṣatin waʿadhāban alīman
আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং মর্মন্তদ শাস্তি।
يَوۡمَ yawma সেদিন تَرۡجُفُ tarjufu কাঁপবে ٱلۡأَرۡضُ l-arḍu জমিন وَٱلۡجِبَالُ wal-jibālu ও পাহাড়সমূহ وَكَانَتِ wakānati এবং হবে ٱلۡجِبَالُ l-jibālu পাহাড়গুলো كَثِيبٗا kathīban ধুলার স্তূপ مَّهِيلًا mahīlan বিক্ষিপ্ত হয়ে পড়া
yawma tarjufu l-arḍu wal-jibālu wakānati l-jibālu kathīban mahīlan
সেই দিনে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ বহমান বালুকারাশিতে পরিণত হবে।
إِنَّآ innā আমরা নিশ্চয় أَرۡسَلۡنَآ arsalnā আমরা পাঠিয়েছি إِلَيۡكُمۡ ilaykum তোমাদের প্রতি رَسُولٗا rasūlan একজন রসূলকে شَٰهِدًا shāhidan সাক্ষ্য দাতা রূপে عَلَيۡكُمۡ ʿalaykum তোমাদের উপর كَمَآ kamā যেমন أَرۡسَلۡنَآ arsalnā আমরা পাঠিয়েছি إِلَىٰ ilā প্রতি فِرۡعَوۡنَ fir'ʿawna ফিরাআউনের رَسُولٗا rasūlan একজন রসূল
innā arsalnā ilaykum rasūlan shāhidan ʿalaykum kamā arsalnā ilā fir'ʿawna rasūlan
আমি তোমাদের নিকট পাঠিয়েছি রাসূল তোমাদের জন্য স্বাক্ষী স্বরূপ, যেমন রাসূল পাঠিয়েছিলাম ফিরআউনের নিকট।
فَعَصَىٰ faʿaṣā অমান্য করল অতঃপর فِرۡعَوۡنُ fir'ʿawnu ফিরাআউন ٱلرَّسُولَ l-rasūla রসূলকে فَأَخَذۡنَٰهُ fa-akhadhnāhu তাকে আমরা ধরেছি অতএব أَخۡذٗا akhdhan ধরা وَبِيلٗا wabīlan শক্ত
faʿaṣā fir'ʿawnu l-rasūla fa-akhadhnāhu akhdhan wabīlan
কিন্তু ফির‘আউন সেই রাসূলকে অমান্য করেছিল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম।
فَكَيۡفَ fakayfa কেমনে তখন تَتَّقُونَ tattaqūna তোমরা রক্ষা পাবে إِن in যদি كَفَرۡتُمۡ kafartum তোমরা কুফরি করো يَوۡمٗا yawman সেদিন يَجۡعَلُ yajʿalu বানিয়ে দিবে ٱلۡوِلۡدَٰنَ l-wil'dāna বালকদেরকে شِيبًا shīban বৃদ্ধ
fakayfa tattaqūna in kafartum yawman yajʿalu l-wil'dāna shīban
অতএব যদি তোমরা কুফরী কর, কি করে আত্মরক্ষা করবে সেদিন যেদিন শিশুদেরকে পরিণত করবে বৃদ্ধে?
ٱلسَّمَآءُ al-samāu আসমান مُنفَطِرُۢ munfaṭirun বিদীর্ণ হবে بِهِۦۚ bihi এর সাথে كَانَ kāna হবে وَعۡدُهُۥ waʿduhu তার ওয়াদা مَفۡعُولًا mafʿūlan বাস্তবায়িত
al-samāu munfaṭirun bihi kāna waʿduhu mafʿūlan
যেদিন আকাশ হবে বিদীর্ণ; তাঁর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।
إِنَّ inna নিশ্চয় هَٰذِهِۦ hādhihi এটা تَذۡكِرَةٞۖ tadhkiratun উপদেশ فَمَن faman সে অতএব شَآءَ shāa ইচ্ছা করে ٱتَّخَذَ ittakhadha ধরবে إِلَىٰ ilā দিকে رَبِّهِۦ rabbihi তার রবের سَبِيلًا sabīlan পথ
inna hādhihi tadhkiratun faman shāa ittakhadha ilā rabbihi sabīlan
ইহা এক উপদেশ, অতএব যার অভিরুচি সে তার রবের পথ অবলম্বন করুক!
۞ إِنَّ inna নিশ্চয় رَبَّكَ rabbaka তোমার রব يَعۡلَمُ yaʿlamu জানেন أَنَّكَ annaka তুমি যে تَقُومُ taqūmu (ইবাদতে) দাঁড়াও أَدۡنَىٰ adnā প্রায় مِن min মধ্য হতে ثُلُثَيِ thuluthayi দুই তৃিতীয়াংশ ٱلَّيۡلِ al-layli রাতের وَنِصۡفَهُۥ waniṣ'fahu এবং তার অর্ধেক وَثُلُثَهُۥ wathuluthahu এবং এক তৃিতীয়াংশ وَطَآئِفَةٞ waṭāifatun এবং একদল مِّنَ mina থেকে ٱلَّذِينَ alladhīna যারা (তাদের) مَعَكَۚ maʿaka তোমার সাথে وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহই يُقَدِّرُ yuqaddiru নির্ধারণ করেন ٱلَّيۡلَ al-layla রাত কে وَٱلنَّهَارَۚ wal-nahāra ও দিনকে عَلِمَ ʿalima তিনি জেনেছেন أَن an যে لَّن lan পারবে না تُحۡصُوهُ tuḥ'ṣūhu তা হিসাব রাখতে فَتَابَ fatāba তিনি মাফ অতএব করলেন عَلَيۡكُمۡۖ ʿalaykum তোমাদেরকে فَٱقۡرَءُواْ fa-iq'raū তোমরা পর অতএব مَا mā যা تَيَسَّرَ tayassara সহজসাধ্য হয় مِنَ mina থেকে ٱلۡقُرۡءَانِۚ l-qur'āni কুরআন عَلِمَ ʿalima তিনি জেনেছেন أَن an যে سَيَكُونُ sayakūnu হবে مِنكُم minkum তোমাদের মধ্যে (বিতর্ক) مَّرۡضَىٰ marḍā রোগী وَءَاخَرُونَ waākharūna এবং অন্য অনেকে يَضۡرِبُونَ yaḍribūna ভ্রমণ করবে فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর يَبۡتَغُونَ yabtaghūna অনুসন্ধান করবে مِن min থেকে فَضۡلِ faḍli অনুগ্র্রহ ٱللَّهِ l-lahi আল্লাহ্র وَءَاخَرُونَ waākharūna এবং অন্য অনেকে يُقَٰتِلُونَ yuqātilūna যুদ্ধ করবে فِي fī মধ্যে سَبِيلِ sabīli পথে ٱللَّهِۖ l-lahi আল্লাহ্র فَٱقۡرَءُواْ fa-iq'raū তোমরা পর সুতরাং مَا mā যা تَيَسَّرَ tayassara সহজ হয় مِنۡهُۚ min'hu তা থেকে وَأَقِيمُواْ wa-aqīmū এবং তোমরা কায়েম করো ٱلصَّلَوٰةَ l-ṣalata নামায وَءَاتُواْ waātū এবং তোমরা দাও ٱلزَّكَوٰةَ l-zakata যাকাত وَأَقۡرِضُواْ wa-aqriḍū এবং তোমরা কর্জ দাও ٱللَّهَ l-laha আল্লাহ্কে قَرۡضًا qarḍan কর্জ حَسَنٗاۚ ḥasanan উত্তম وَمَا wamā এবং যা تُقَدِّمُواْ tuqaddimū তোমরা আগে পাঠাবে لِأَنفُسِكُم li-anfusikum তোমাদের নিজেদের জন্যে مِّنۡ min থেকে خَيۡرٖ khayrin ভালো تَجِدُوهُ tajidūhu তা তোমরা পাবে عِندَ ʿinda কাছে ٱللَّهِ l-lahi আল্লাহ্র هُوَ huwa তাই خَيۡرٗا khayran উত্তম وَأَعۡظَمَ wa-aʿẓama এবং অতীব উত্তম أَجۡرٗاۚ ajran প্রতিফল وَٱسۡتَغۡفِرُواْ wa-is'taghfirū এবং তোমরা ক্ষমা চাও ٱللَّهَۖ l-laha আল্লাহ্র কাছে إِنَّ inna নিশ্চয় ٱللَّهَ l-laha আল্লাহ্ غَفُورٞ ghafūrun বড় ক্ষমাশীল رَّحِيمُۢ raḥīmun অত্যন্ত মেহেরবান
inna rabbaka yaʿlamu annaka taqūmu adnā min thuluthayi al-layli waniṣ'fahu wathuluthahu waṭāifatun mina alladhīna maʿaka wal-lahu yuqaddiru al-layla wal-nahāra ʿalima an lan tuḥ'ṣūhu fatāba ʿalaykum fa-iq'raū mā tayassara mina l-qur'āni ʿalima an sayakūnu minkum marḍā waākharūna yaḍribūna fī l-arḍi yabtaghūna min faḍli l-lahi waākharūna yuqātilūna fī sabīli l-lahi fa-iq'raū mā tayassara min'hu wa-aqīmū l-ṣalata waātū l-zakata wa-aqriḍū l-laha qarḍan ḥasanan wamā tuqaddimū li-anfusikum min khayrin tajidūhu ʿinda l-lahi huwa khayran wa-aʿẓama ajran wa-is'taghfirū l-laha inna l-laha ghafūrun raḥīmun
তোমার রাব্বতো জানেন যে, তুমি জাগরণ কর কখনও রাতের প্রায় দুই তৃতীয়াংশ, অর্ধাংশ ও এক-তৃতীয়াংশ এবং জাগে তোমার সংগে যারা আছে তাদের একটি দলও এবং আল্লাহই নির্ধারণ করেন দিন ও রাতের পরিমাণ। তিনি জানেন যে, তোমরা এর সঠিক হিসাব রাখতে পারনা, অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবশ হয়েছেন। অতএব কুরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি কর; আল্লাহ জানেন যে, তোমাদের মধ্যে কেহ কেহ অসুস্থ হয়ে পড়বে, কেহ কেহ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেহ কেহ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে। অতএব কুরআন হতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি কর। সালাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহকে দাও উত্তম ঋণ। তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য ভাল যা কিছু অগ্রিম প্রেরণ করবে তোমরা তা পাবে আল্লাহর নিকট। উহা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসাবে মহত্তর। আর তোমরা ক্ষমা প্রার্থনা কর আল্লাহর নিকট। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
← পূর্ববর্তী সূরা আল-জিন পরবর্তী সূরা → আল-মুদ্দাসসির