بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
يُسَبِّحُ yusabbiḥu মহিমা ঘোষণা করে لِلَّهِ lillahi আল্লাহরই مَا mā যা فِي fī মধ্যে (আছে) ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশ জগতের وَمَا wamā ও যা فِي fī মধ্যে (আছে) ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর ٱلۡمَلِكِ l-maliki অধিপতি ٱلۡقُدُّوسِ l-qudūsi মহান পবিত্র ٱلۡعَزِيزِ l-ʿazīzi মহাপরাক্রমশালী ٱلۡحَكِيمِ l-ḥakīmi প্রজ্ঞাময়
yusabbiḥu lillahi mā fī l-samāwāti wamā fī l-arḍi l-maliki l-qudūsi l-ʿazīzi l-ḥakīmi
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবাই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আল্লাহর, যিনি অধিপতি, পবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
هُوَ huwa তিনিই ٱلَّذِي alladhī যিনি بَعَثَ baʿatha পাঠিয়েছেন فِي fī মধ্যে ٱلۡأُمِّيِّـۧنَ l-umiyīna নিরক্ষরদের رَسُولٗا rasūlan একজন রাসূল مِّنۡهُمۡ min'hum তাদের মধ্য থেকে يَتۡلُواْ yatlū যে আবৃত্তি করে عَلَيۡهِمۡ ʿalayhim তাদের নিকট ءَايَٰتِهِۦ āyātihi তাঁর আয়াতগুলো وَيُزَكِّيهِمۡ wayuzakkīhim ও তাদের পরিশুদ্ধ করে وَيُعَلِّمُهُمُ wayuʿallimuhumu ও তাদের শিক্ষা দেয় ٱلۡكِتَٰبَ l-kitāba কিতাব وَٱلۡحِكۡمَةَ wal-ḥik'mata হিকমত وَإِن wa-in এবং যদিও كَانُواْ kānū তারা ছিল مِن min মধ্য হতে قَبۡلُ qablu ইতিপূর্বে لَفِي lafī মধ্যে অবশ্যই ضَلَٰلٖ ḍalālin বিভ্রান্তির مُّبِينٖ mubīnin সুস্পষ্ট
huwa alladhī baʿatha fī l-umiyīna rasūlan min'hum yatlū ʿalayhim āyātihi wayuzakkīhim wayuʿallimuhumu l-kitāba wal-ḥik'mata wa-in kānū min qablu lafī ḍalālin mubīnin
তিনিই উম্মীদের মধ্যে তাদের একজনকে পাঠিয়েছেন রাসূল রূপে যে তাদের নিকট আবৃত্তি করে তাঁর আয়াত, তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমাত; ইতোপূর্বেতো তারা ছিল ঘোর বিভ্রান্তিতে।
وَءَاخَرِينَ waākharīna এবং অন্যান্যদের (জন্যেও) مِنۡهُمۡ min'hum তাদের থেকে (যারা) لَمَّا lammā নাই এখনও يَلۡحَقُواْ yalḥaqū মিলে بِهِمۡۚ bihim তাদের সাথে وَهُوَ wahuwa এবং তিনি ٱلۡعَزِيزُ l-ʿazīzu পরাক্রমশীল ٱلۡحَكِيمُ l-ḥakīmu প্রজ্ঞাময়
waākharīna min'hum lammā yalḥaqū bihim wahuwa l-ʿazīzu l-ḥakīmu
আর তাদের অন্যান্যের জন্যও, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
ذَٰلِكَ dhālika এটা فَضۡلُ faḍlu অনুগ্রহ ٱللَّهِ l-lahi আল্লাহর يُؤۡتِيهِ yu'tīhi তাকে দেন مَن man যাকে يَشَآءُۚ yashāu তিনি চান وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ ذُو dhū (আছে) ٱلۡفَضۡلِ l-faḍli অনুগ্রহকারী ٱلۡعَظِيمِ l-ʿaẓīmi মহান
dhālika faḍlu l-lahi yu'tīhi man yashāu wal-lahu dhū l-faḍli l-ʿaẓīmi
এটা আল্লাহরই অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি এটা দান করেন। আল্লাহতো মহা অনুগ্রহশীল।
مَثَلُ mathalu দৃষ্টান্ত ٱلَّذِينَ alladhīna যাদের حُمِّلُواْ ḥummilū ভার দেয়া হয়েছিল ٱلتَّوۡرَىٰةَ l-tawrāta তাওরাতের (দায়িত্ব) ثُمَّ thumma এরপর لَمۡ lam নাই يَحۡمِلُوهَا yaḥmilūhā তা বহন করে كَمَثَلِ kamathali দৃষ্টান্ত যেমন ٱلۡحِمَارِ l-ḥimāri গাধার يَحۡمِلُ yaḥmilu বহন করে أَسۡفَارَۢاۚ asfāran কিতাবসমূহ بِئۡسَ bi'sa কত নিকৃষ্ট مَثَلُ mathalu দৃষ্টান্ত ٱلۡقَوۡمِ l-qawmi (সেই) লোকদের ٱلَّذِينَ alladhīna যারা كَذَّبُواْ kadhabū মিথ্যারোপ করেছে بِـَٔايَٰتِ biāyāti আয়াতগুলোকে ٱللَّهِۚ l-lahi আল্লাহর وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ لَا lā না يَهۡدِي yahdī হেদায়াত দেন ٱلۡقَوۡمَ l-qawma লোকদের ٱلظَّٰلِمِينَ l-ẓālimīna যালেম
mathalu alladhīna ḥummilū l-tawrāta thumma lam yaḥmilūhā kamathali l-ḥimāri yaḥmilu asfāran bi'sa mathalu l-qawmi alladhīna kadhabū biāyāti l-lahi wal-lahu lā yahdī l-qawma l-ẓālimīna
যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল, অতঃপর তা তারা বহন করেনি, তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্দভ। কত নিকৃষ্ট সেই সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ ফাসিক/পাপাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না।
قُلۡ qul বল يَٰٓأَيُّهَا yāayyuhā "ওহে ٱلَّذِينَ alladhīna "যারা هَادُوٓاْ hādū "ইহুদী হয়েছো إِن in যদি زَعَمۡتُمۡ zaʿamtum তোমরা দাবি করো أَنَّكُمۡ annakum তোমরাই যে أَوۡلِيَآءُ awliyāu বন্ধু لِلَّهِ lillahi আল্লাহরই مِن min মধ্য হতে دُونِ dūni ছাড়া ٱلنَّاسِ l-nāsi (অন্য) মানবগোষ্ঠী فَتَمَنَّوُاْ fatamannawū তবে তোমরা কামনা করো ٱلۡمَوۡتَ l-mawta মৃত্যু إِن in যদি كُنتُمۡ kuntum তোমরা হও صَٰدِقِينَ ṣādiqīna সত্যবাদী"
qul yāayyuhā alladhīna hādū in zaʿamtum annakum awliyāu lillahi min dūni l-nāsi fatamannawū l-mawta in kuntum ṣādiqīna
বলঃ হে ইয়াহুদীরা! যদি তোমরা মনে কর যে, তোমরাই আল্লাহর বন্ধু, অন্য কোন মানবগোষ্ঠী নয়; তাহলে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হও।
وَلَا walā এবং না يَتَمَنَّوۡنَهُۥٓ yatamannawnahu তারা তা কামনা করবে أَبَدَۢا abadan কখনও بِمَا bimā এ কারণে যা قَدَّمَتۡ qaddamat আগে পাঠিয়েছে أَيۡدِيهِمۡۚ aydīhim তাদের হাতগুলো وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহ عَلِيمُۢ ʿalīmun খুব অবহিত بِٱلظَّٰلِمِينَ bil-ẓālimīna যালিমদের সম্পর্কে
walā yatamannawnahu abadan bimā qaddamat aydīhim wal-lahu ʿalīmun bil-ẓālimīna
কিন্তু তারা তাদের হস্ত যা অগ্রে প্রেরণ করেছে তার কারণে কখনও মৃত্যু কামনা করবেনা। আল্লাহ যালিমদের সম্পর্কে সম্যক অবগত।
قُلۡ qul বলো إِنَّ inna "নিশ্চয় ٱلۡمَوۡتَ l-mawta মৃত্যু ٱلَّذِي alladhī যা (থেকে) تَفِرُّونَ tafirrūna তোমরা পলায়ন কর مِنۡهُ min'hu তা থেকে فَإِنَّهُۥ fa-innahu অতঃপর নিশ্চয় তা مُلَٰقِيكُمۡۖ mulāqīkum তোমাদের মিলবে ثُمَّ thumma এরপর تُرَدُّونَ turaddūna তোমরা প্রত্যানীত হবে إِلَىٰ ilā দিকে عَٰلِمِ ʿālimi পরিজ্ঞাতার ٱلۡغَيۡبِ l-ghaybi অদৃশ্যের وَٱلشَّهَٰدَةِ wal-shahādati ও দৃশ্যের فَيُنَبِّئُكُم fayunabbi-ukum অতঃপর তোমাদের জানিয়ে দিবেন بِمَا bimā যা কিছু كُنتُمۡ kuntum তোমরা تَعۡمَلُونَ taʿmalūna কাজ করতেছিলে"
qul inna l-mawta alladhī tafirrūna min'hu fa-innahu mulāqīkum thumma turaddūna ilā ʿālimi l-ghaybi wal-shahādati fayunabbi-ukum bimā kuntum taʿmalūna
বলঃ তোমরা যে মৃত্যু হতে পলায়ন কর সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। অতঃপর তোমরা উপস্থিত হবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর নিকট এবং তোমাদেরকে জানিয়ে দেয়া হবে যা তোমরা করতে।
يَٰٓأَيُّهَا yāayyuhā ওহে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُوٓاْ āmanū ঈমান এনেছো إِذَا idhā যখন نُودِيَ nūdiya ডাকা হয় لِلصَّلَوٰةِ lilṣṣalati নামাজের জন্যে مِن min মধ্য হতে يَوۡمِ yawmi দিনে ٱلۡجُمُعَةِ l-jumuʿati জুমুয়া'র فَٱسۡعَوۡاْ fa-is'ʿaw তখন তোমরা ধাবিত হও إِلَىٰ ilā দিকে ذِكۡرِ dhik'ri স্মরণের ٱللَّهِ l-lahi আল্লাহর وَذَرُواْ wadharū ও ত্যাগ করো ٱلۡبَيۡعَۚ l-bayʿa কেনাবেচা ذَٰلِكُمۡ dhālikum এটা خَيۡرٞ khayrun উত্তম لَّكُمۡ lakum তোমাদের জন্যে إِن in যদি كُنتُمۡ kuntum তোমরা تَعۡلَمُونَ taʿlamūna জানো
yāayyuhā alladhīna āmanū idhā nūdiya lilṣṣalati min yawmi l-jumuʿati fa-is'ʿaw ilā dhik'ri l-lahi wadharū l-bayʿa dhālikum khayrun lakum in kuntum taʿlamūna
হে মু’মিনগণ! জুমু’আর দিন যখন সালাতের জন্য আহবান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর; এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলদ্ধি কর।
فَإِذَا fa-idhā অতঃপর যখন قُضِيَتِ quḍiyati সমাপ্ত হয় ٱلصَّلَوٰةُ l-ṣalatu নামাজ فَٱنتَشِرُواْ fa-intashirū তখন তোমরা ছড়িয়ে পড়ো فِي fī উপর ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর وَٱبۡتَغُواْ wa-ib'taghū ও তোমরা সন্ধান করো مِن min মধ্য হতে فَضۡلِ faḍli অনুগ্রহ ٱللَّهِ l-lahi আল্লাহর وَٱذۡكُرُواْ wa-udh'kurū এবং তোমরা স্মরণ করো ٱللَّهَ l-laha আল্লাহকে كَثِيرٗا kathīran অধিক لَّعَلَّكُمۡ laʿallakum সম্ভবতঃ تُفۡلِحُونَ tuf'liḥūna তোমরা সফল হবে
fa-idhā quḍiyati l-ṣalatu fa-intashirū fī l-arḍi wa-ib'taghū min faḍli l-lahi wa-udh'kurū l-laha kathīran laʿallakum tuf'liḥūna
সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হও।
وَإِذَا wa-idhā এবং যখন رَأَوۡاْ ra-aw তারা দেখল تِجَٰرَةً tijāratan ব্যবসা أَوۡ aw বা لَهۡوًا lahwan খেলা-তামাশা ٱنفَضُّوٓاْ infaḍḍū তারা ছুটে গেল إِلَيۡهَا ilayhā তার দিকে وَتَرَكُوكَ watarakūka ও তোমাকে ছেড়ে গেল قَآئِمٗاۚ qāiman দাঁড়ানো অবস্থায় قُلۡ qul বলো مَا mā "যা কিছুু عِندَ ʿinda কাছে ٱللَّهِ l-lahi আল্লাহর خَيۡرٞ khayrun উত্তম مِّنَ mina অপেক্ষা ٱللَّهۡوِ l-lahwi খেলা-তামাশা وَمِنَ wamina ও থেকে ٱلتِّجَٰرَةِۚ l-tijārati ব্যবসা وَٱللَّهُ wal-lahu এবং আল্লাহই خَيۡرُ khayru উত্তম ٱلرَّٰزِقِينَ l-rāziqīna রিযিকদাতাদের"
wa-idhā ra-aw tijāratan aw lahwan infaḍḍū ilayhā watarakūka qāiman qul mā ʿinda l-lahi khayrun mina l-lahwi wamina l-tijārati wal-lahu khayru l-rāziqīna
যখন তারা কোন ব্যবসা বা খেল-তামাশা দেখে তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে ওর দিকে ছুটে যায়। বলঃ আল্লাহর নিকট যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিয্ক দাতা।
← পূর্ববর্তী সূরা আস-সাফ পরবর্তী সূরা → আল-মুনাফিকুন