بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
حمٓ hha-meem হা-মীম
hha-meem
হা, মীম।
عٓسٓقٓ ain-seen-qaf আইন - সীন-ক্কাফ
ain-seen-qaf
আইন, সীন, কাফ।
كَذَٰلِكَ kadhālika এভাবে يُوحِيٓ yūḥī ওহী পাঠান (আল্লাহ) إِلَيۡكَ ilayka তোমার প্রতি وَإِلَى wa-ilā এবং প্রতি ٱلَّذِينَ alladhīna (তাদের) যারা مِن min মধ্য হতে قَبۡلِكَ qablika তোমার পূর্বে (নাবী-রাসূল ছিলো) ٱللَّهُ l-lahu আল্লাহ ٱلۡعَزِيزُ l-ʿazīzu পরাক্রমশালী ٱلۡحَكِيمُ l-ḥakīmu প্রজ্ঞাময়
kadhālika yūḥī ilayka wa-ilā alladhīna min qablika l-lahu l-ʿazīzu l-ḥakīmu
পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ এভাবেই তোমার পূর্ববর্তীদের মতই তোমার প্রতি প্রত্যাদেশ করেন।
لَهُۥ lahu তাঁরই مَا mā যা কিছু فِي fī মধ্যে (আছে) ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশের وَمَا wamā এবং যা কিছু فِي fī মধ্যে আছে ٱلۡأَرۡضِۖ l-arḍi পৃথিবীর وَهُوَ wahuwa এবং তিনিই ٱلۡعَلِيُّ l-ʿaliyu সমুন্নত ٱلۡعَظِيمُ l-ʿaẓīmu সুমহান
lahu mā fī l-samāwāti wamā fī l-arḍi wahuwa l-ʿaliyu l-ʿaẓīmu
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তাঁরই। তিনি সমুন্নত, মহান।
تَكَادُ takādu (তাঁর সাথে শরিক করায়) উপক্রম হয় ٱلسَّمَٰوَٰتُ l-samāwātu আকাশ يَتَفَطَّرۡنَ yatafaṭṭarna ভেঙে পড়ার مِن min থেকে فَوۡقِهِنَّۚ fawqihinna তাদের উপর وَٱلۡمَلَٰٓئِكَةُ wal-malāikatu এবং ফেরেশতারা يُسَبِّحُونَ yusabbiḥūna পবিত্রতা ঘোষণা করে بِحَمۡدِ biḥamdi প্রশংসাসহ رَبِّهِمۡ rabbihim তাদের রবের وَيَسۡتَغۡفِرُونَ wayastaghfirūna এবং ক্ষমা প্রার্থনা করে لِمَن liman (তাদের) জন্যে যারা فِي fī মধ্যে (আছে) ٱلۡأَرۡضِۗ l-arḍi পৃথিবীর أَلَآ alā জেনে রাখো إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ هُوَ huwa তিনিই ٱلۡغَفُورُ l-ghafūru ক্ষমাশীল ٱلرَّحِيمُ l-raḥīmu পরম দয়ালু
takādu l-samāwātu yatafaṭṭarna min fawqihinna wal-malāikatu yusabbiḥūna biḥamdi rabbihim wayastaghfirūna liman fī l-arḍi alā inna l-laha huwa l-ghafūru l-raḥīmu
আকাশমন্ডলী উর্ধ্বদেশ হতে ভেঙ্গে পড়ার উপক্রম হয় এবং মালাইকা/ফেরেশতারা তাদের রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং মর্তবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রেখ, আল্লাহতো ক্ষমাশীল, পরম দয়ালু।
وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা ٱتَّخَذُواْ ittakhadhū গ্রহণ করেছে مِن min ছাড়া دُونِهِۦٓ dūnihi তাঁকে أَوۡلِيَآءَ awliyāa অভিভাবকরূপে ٱللَّهُ l-lahu আল্লাহ-ই حَفِيظٌ ḥafīẓun সংরক্ষক عَلَيۡهِمۡ ʿalayhim তাদের উপর وَمَآ wamā এবং নও أَنتَ anta তুমি عَلَيۡهِم ʿalayhim তাদের উপর (নিযুক্ত হয়েছে) بِوَكِيلٖ biwakīlin কর্ম বিধায়ক
wa-alladhīna ittakhadhū min dūnihi awliyāa l-lahu ḥafīẓun ʿalayhim wamā anta ʿalayhim biwakīlin
যারা আল্লাহর পরিবর্তে অপরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি কঠোর দৃষ্টি রাখেন। তুমি তাদের কর্মবিধায়ক নও।
وَكَذَٰلِكَ wakadhālika এবং এভাবে أَوۡحَيۡنَآ awḥaynā আমরা ওহী করেছি إِلَيۡكَ ilayka তোমার প্রতি قُرۡءَانًا qur'ānan কুরআনকে عَرَبِيّٗا ʿarabiyyan আরবী (ভাষায়) لِّتُنذِرَ litundhira সতর্ক করো তুমি যেনো أُمَّ umma কেন্দ্রকে ٱلۡقُرَىٰ l-qurā জনপদসমূহের (অর্থাৎ মাক্কাবাসীদেরকে) وَمَنۡ waman এবং যারা حَوۡلَهَا ḥawlahā তার চার পাশে (আছে) وَتُنذِرَ watundhira এবং সতর্ক করো তুমি (যেনো) يَوۡمَ yawma দিন (সম্পর্কে) ٱلۡجَمۡعِ l-jamʿi সমবেত হওয়ার (অর্থাৎ ক্বিয়ামাতের) لَا lā নেই رَيۡبَ rayba কোনো সন্দেহ فِيهِۚ fīhi তার মধ্যে فَرِيقٞ farīqun একদল (সেদিন হবে) فِي fī মধ্যে ٱلۡجَنَّةِ l-janati জান্নাতের وَفَرِيقٞ wafarīqun এবং একদল (হবে) فِي fī মধ্যে ٱلسَّعِيرِ l-saʿīri জাহান্নামের
wakadhālika awḥaynā ilayka qur'ānan ʿarabiyyan litundhira umma l-qurā waman ḥawlahā watundhira yawma l-jamʿi lā rayba fīhi farīqun fī l-janati wafarīqun fī l-saʿīri
এভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি আরাবী ভাষায় যাতে তুমি সতর্ক করতে পার মাক্কা এবং ওর চতুর্দিকের জনগণকে এবং সতর্ক করতে পার কিয়ামাতের দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই। সেদিন একদল জান্নাতে প্রবেশ করবে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে।
وَلَوۡ walaw এবং যদি شَآءَ shāa চাইতেন ٱللَّهُ l-lahu আল্লাহ لَجَعَلَهُمۡ lajaʿalahum তাদেরকে অবশ্যই করতেন أُمَّةٗ ummatan জাতি وَٰحِدَةٗ wāḥidatan একই وَلَٰكِن walākin কিন্তু يُدۡخِلُ yud'khilu প্রবেশ করান مَن man যাকে يَشَآءُ yashāu ইচ্ছে করেন (আল্লাহ) فِي fī মধ্যে رَحۡمَتِهِۦۚ raḥmatihi তাঁর অনুগ্রহের وَٱلظَّٰلِمُونَ wal-ẓālimūna এবং সীমালঙ্ঘনকারীদের (অবস্থা হলো) مَا mā নেই لَهُم lahum তাদের জন্যে مِّن min কোনো وَلِيّٖ waliyyin অভিভাবক وَلَا walā আর নেই نَصِيرٍ naṣīrin কোনো সাহায্যকারী
walaw shāa l-lahu lajaʿalahum ummatan wāḥidatan walākin yud'khilu man yashāu fī raḥmatihi wal-ẓālimūna mā lahum min waliyyin walā naṣīrin
আল্লাহ ইচ্ছা করলে মানুষকে একই উম্মাত করতে পারতেন। বস্তুতঃ তিনি যাকে ইচ্ছা তাকে স্বীয় অনুগ্রহের অধিকারী করেন। যালিমদের কোন অভিভাবক নেই, কোন সাহায্যকারীও নেই।
أَمِ ami তবে কি ٱتَّخَذُواْ ittakhadhū তারা গ্রহণ করেছে مِن min মধ্য হতে دُونِهِۦٓ dūnihi তাঁকে ছাড়া أَوۡلِيَآءَۖ awliyāa অভিভাবকরূপে (অন্যান্যদেরকে) فَٱللَّهُ fal-lahu অথচ আল্লাহ هُوَ huwa তিনিই ٱلۡوَلِيُّ l-waliyu অভিভাবক وَهُوَ wahuwa এবং তিনিই يُحۡيِ yuḥ'yī জীবিত করেন ٱلۡمَوۡتَىٰ l-mawtā মৃতদেরকে وَهُوَ wahuwa এবং তিনি عَلَىٰ ʿalā উপর كُلِّ kulli সব شَيۡءٖ shayin কিছুরই قَدِيرٞ qadīrun সর্বশক্তিমান
ami ittakhadhū min dūnihi awliyāa fal-lahu huwa l-waliyu wahuwa yuḥ'yī l-mawtā wahuwa ʿalā kulli shayin qadīrun
তারা কি আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে? কিন্তু আল্লাহ! অভিভাবকতো তিনিই এবং তিনি মৃতকে জীবিত করেন। তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান।
وَمَا wamā এবং যা ٱخۡتَلَفۡتُمۡ ikh'talaftum তোমরা মতভেদ করো فِيهِ fīhi সেক্ষেত্রে مِن min কোনো شَيۡءٖ shayin কিছু فَحُكۡمُهُۥٓ faḥuk'muhu তার অতঃপর মীমাংসা (হবে) إِلَى ilā কাছে ٱللَّهِۚ l-lahi আল্লাহ্র ذَٰلِكُمُ dhālikumu তিনিই ٱللَّهُ l-lahu আল্লাহ-ই رَبِّي rabbī আমার রব عَلَيۡهِ ʿalayhi তাঁর উপর تَوَكَّلۡتُ tawakkaltu আমি নির্ভর করি وَإِلَيۡهِ wa-ilayhi এবং তাঁরই দিকে أُنِيبُ unību মুখ ফিরিয়েছি আমি
wamā ikh'talaftum fīhi min shayin faḥuk'muhu ilā l-lahi dhālikumu l-lahu rabbī ʿalayhi tawakkaltu wa-ilayhi unību
তোমরা যে বিষয়েই মতভেদ কর না কেন, ওর মীমাংসাতো আল্লাহরই নিকট। বলঃ তিনিই আল্লাহ! আমার রাব্ব। আমি নির্ভর করি তাঁর উপর এবং আমি তাঁরই অভিমুখী!
فَاطِرُ fāṭiru (আল্লাহ-ই) সৃষ্টিকর্তা ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশের وَٱلۡأَرۡضِۚ wal-arḍi এবং পৃথিবীর جَعَلَ jaʿala তিনি সৃষ্টি করেছেন لَكُم lakum তোমাদের জন্যে مِّنۡ min মধ্য হ'তে أَنفُسِكُمۡ anfusikum তোমাদের নিজেদের أَزۡوَٰجٗا azwājan জোড়া জোড়া وَمِنَ wamina এবং মধ্য হতে ٱلۡأَنۡعَٰمِ l-anʿāmi গবাদি পশুর أَزۡوَٰجٗا azwājan জোড়া জোড়া يَذۡرَؤُكُمۡ yadhra-ukum তোমাদের বিস্তার করেন (বংশ) فِيهِۚ fīhi তার মধ্যে لَيۡسَ laysa নেই كَمِثۡلِهِۦ kamith'lihi তাঁর মতো شَيۡءٞۖ shayon কোনো কিছুই وَهُوَ wahuwa এবং তিনি ٱلسَّمِيعُ l-samīʿu সবকিছু শুনেন ٱلۡبَصِيرُ l-baṣīru সবকিছুই দেখেন
fāṭiru l-samāwāti wal-arḍi jaʿala lakum min anfusikum azwājan wamina l-anʿāmi azwājan yadhra-ukum fīhi laysa kamith'lihi shayon wahuwa l-samīʿu l-baṣīru
তিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং আন‘আমের জোড়া; এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন; কোন কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
لَهُۥ lahu তাঁরই (নিয়ন্ত্রণে) مَقَالِيدُ maqālīdu চাবিসমূহ ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশের وَٱلۡأَرۡضِۖ wal-arḍi ও পৃথিবীর يَبۡسُطُ yabsuṭu প্রশস্ত করে দেন ٱلرِّزۡقَ l-riz'qa জীবনের উপকরণ لِمَن liman (তার) জন্যে যাকে يَشَآءُ yashāu তিনি ইচ্ছে করেন وَيَقۡدِرُۚ wayaqdiru এবং পরিমিত দেন (যাকে ইচ্ছে করেন) إِنَّهُۥ innahu তিনি নিশ্চয়ই بِكُلِّ bikulli সম্পর্কে সব شَيۡءٍ shayin কিছু عَلِيمٞ ʿalīmun খুব অবহিত
lahu maqālīdu l-samāwāti wal-arḍi yabsuṭu l-riz'qa liman yashāu wayaqdiru innahu bikulli shayin ʿalīmun
আকাশমন্ডলী ও পৃথিবীর চাবি তাঁরই নিকট। তিনি যার প্রতি ইচ্ছা তার রিয্ক বর্ধিত করেন অথবা সংকুচিত করেন। তিনি সর্ব বিষয়ে সবিশেষ অবহিত।
۞ شَرَعَ sharaʿa তিনি বিধান দিয়েছেন لَكُم lakum তোমাদের জন্যে (একমাত্র) مِّنَ mina থেকে ٱلدِّينِ l-dīni দ্বীনের مَا mā যা وَصَّىٰ waṣṣā আদেশ দিয়েছিলেন بِهِۦ bihi সে সম্পর্কে نُوحٗا nūḥan নূহকে وَٱلَّذِيٓ wa-alladhī এবং (হে নাবী) যা أَوۡحَيۡنَآ awḥaynā আমরা ওহী করেছি إِلَيۡكَ ilayka তোমার প্রতিও وَمَا wamā এবং যা وَصَّيۡنَا waṣṣaynā আমরা আদেশ দিয়েছি بِهِۦٓ bihi সে সম্পর্কে إِبۡرَٰهِيمَ ib'rāhīma ইব্রাহীমকে وَمُوسَىٰ wamūsā ও মূসাকে وَعِيسَىٰٓۖ waʿīsā ও ঈসাকে أَنۡ an (এ তাগিদসহ) যে أَقِيمُواْ aqīmū তোমরা প্রতিষ্ঠিত করো ٱلدِّينَ l-dīna দ্বীনকে وَلَا walā এবং না تَتَفَرَّقُواْ tatafarraqū তোমরা মতবিরোধ করো فِيهِۚ fīhi তার মধ্যে كَبُرَ kabura বড় কঠিন হয়েছে عَلَى ʿalā কাছে ٱلۡمُشۡرِكِينَ l-mush'rikīna মুশরিকদের مَا mā যার تَدۡعُوهُمۡ tadʿūhum তুমি আহবান করছো তাদেরকে إِلَيۡهِۚ ilayhi তাঁর দিকে ٱللَّهُ l-lahu আল্লাহ يَجۡتَبِيٓ yajtabī বেছে নেন إِلَيۡهِ ilayhi তাঁর দিকে مَن man যাকে يَشَآءُ yashāu তিনি ইচ্ছে করেন وَيَهۡدِيٓ wayahdī এবং পথ দেখান إِلَيۡهِ ilayhi তাঁর দিকে مَن man যে يُنِيبُ yunību মুখ ফিরায় (তাঁর দিকে)
sharaʿa lakum mina l-dīni mā waṣṣā bihi nūḥan wa-alladhī awḥaynā ilayka wamā waṣṣaynā bihi ib'rāhīma wamūsā waʿīsā an aqīmū l-dīna walā tatafarraqū fīhi kabura ʿalā l-mush'rikīna mā tadʿūhum ilayhi l-lahu yajtabī ilayhi man yashāu wayahdī ilayhi man yunību
তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দীন যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে। আর যা আমি অহী করেছিলাম তোমাদের এবং যার নির্দেশ দিয়েছিলাম ইবরাহীম, মূসা ও ঈসাকে এই বলে যে, তোমরা দীনকে প্রতিষ্ঠিত কর এবং ওতে মতভেদ করনা। তুমি মুশরিকদেরকে যার প্রতি আহবান করছ তা তাদের নিকট দুর্বহ মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা দীনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে দীনের দিকে পরিচালিত করেন।
وَمَا wamā এবং না تَفَرَّقُوٓاْ tafarraqū তারা মতবিরোধ করেছে إِلَّا illā এ ব্যতীত مِنۢ min মধ্য হতে بَعۡدِ baʿdi পরে مَا mā যা جَآءَهُمُ jāahumu (কাছে) এসেছিলো তাদের ٱلۡعِلۡمُ l-ʿil'mu (অর্থাৎ) জ্ঞান بَغۡيَۢا baghyan (এমন করেছে) বিদ্বেষ বশতঃ بَيۡنَهُمۡۚ baynahum তাদের মাঝে وَلَوۡلَا walawlā এবং যদি না كَلِمَةٞ kalimatun একটি বাণী (ফায়সালার) سَبَقَتۡ sabaqat অতীতে সিদ্ধান্ত করা হতো مِن min পক্ষ হতে رَّبِّكَ rabbika তোমার রবের إِلَىٰٓ ilā পর্যন্ত أَجَلٖ ajalin সময় (অবকাশের) مُّسَمّٗى musamman নির্ধারিত لَّقُضِيَ laquḍiya মীমাংসা অবশ্যই করে দেওয়া হতো بَيۡنَهُمۡۚ baynahum তাদের মাঝে وَإِنَّ wa-inna এবং নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যাদের أُورِثُواْ ūrithū উত্তরাধিকারী করা হয়েছিলো ٱلۡكِتَٰبَ l-kitāba কিতাবের مِنۢ min মধ্য হতে بَعۡدِهِمۡ baʿdihim তাদের পরে لَفِي lafī অবশ্যই মধ্যে আছে شَكّٖ shakkin সন্দেহের مِّنۡهُ min'hu তা সম্পর্কে مُرِيبٖ murībin বিভ্রান্তিকর
wamā tafarraqū illā min baʿdi mā jāahumu l-ʿil'mu baghyan baynahum walawlā kalimatun sabaqat min rabbika ilā ajalin musamman laquḍiya baynahum wa-inna alladhīna ūrithū l-kitāba min baʿdihim lafī shakkin min'hu murībin
তাদের নিকট জ্ঞান আসার পর শুধুমাত্র পারস্পরিক বিদ্বেষ বশতঃ তারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায়। এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের বিষয়ে ফাইসালা হয়ে যেত। তাদের পর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা কুরআন সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে।
فَلِذَٰلِكَ falidhālika (হে নাবী) এজন্যে فَٱدۡعُۖ fa-ud'ʿu তাই আহবান করো وَٱسۡتَقِمۡ wa-is'taqim এবং অবিচল থাকো كَمَآ kamā যেমন أُمِرۡتَۖ umir'ta তোমাকে আদেশ করা হয়েছে وَلَا walā এবং না تَتَّبِعۡ tattabiʿ অনুসরণ করো أَهۡوَآءَهُمۡۖ ahwāahum তাদের খেয়ালখুশীর وَقُلۡ waqul এবং বলো ءَامَنتُ āmantu "আমি ঈমান এনেছি بِمَآ bimā ঐ বিষয়ে যা أَنزَلَ anzala অবতীর্ণ করেছেন ٱللَّهُ l-lahu আল্লাহ مِن min থেকে كِتَٰبٖۖ kitābin (অর্থাৎ) কিতাব وَأُمِرۡتُ wa-umir'tu এবং আমাকে আদেশ করা হয়েছে لِأَعۡدِلَ li-aʿdila আমি যেন ন্যায় বিচার করি بَيۡنَكُمُۖ baynakumu তোমাদের মাঝে ٱللَّهُ l-lahu আল্লাহ رَبُّنَا rabbunā আমাদের রব وَرَبُّكُمۡۖ warabbukum ও তোমাদের রব لَنَآ lanā আমাদের জন্যে أَعۡمَٰلُنَا aʿmālunā আমাদের কাজসমূহ وَلَكُمۡ walakum ও তোমাদের জন্যে أَعۡمَٰلُكُمۡۖ aʿmālukum তোমাদের কাজসমূহ لَا lā নেই حُجَّةَ ḥujjata কোনো বিবাদ بَيۡنَنَا baynanā আমাদের মাঝে وَبَيۡنَكُمُۖ wabaynakumu ও তোমাদের মাঝে ٱللَّهُ l-lahu আল্লাহ يَجۡمَعُ yajmaʿu একত্র করবেন بَيۡنَنَاۖ baynanā আমাদেরকে وَإِلَيۡهِ wa-ilayhi এবং তাঁরই দিকে ٱلۡمَصِيرُ l-maṣīru প্রত্যাবর্তন (হবে সবার)"
falidhālika fa-ud'ʿu wa-is'taqim kamā umir'ta walā tattabiʿ ahwāahum waqul āmantu bimā anzala l-lahu min kitābin wa-umir'tu li-aʿdila baynakumu l-lahu rabbunā warabbukum lanā aʿmālunā walakum aʿmālukum lā ḥujjata baynanā wabaynakumu l-lahu yajmaʿu baynanā wa-ilayhi l-maṣīru
সুতরাং তুমি ওর দিকে আহবান কর এবং ওতেই দৃঢ় প্রতিষ্ঠিত থাক যেভাবে তুমি আদিষ্ট হয়েছ এবং তাদের খেয়াল খুশীর অনুসরণ করনা। বলঃ আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন আমি তাতে বিশ্বাস করি এবং আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে। আল্লাহই আমাদের রাব্ব এবং তোমাদেরও রাব্ব। আমাদের কাজ আমাদের এবং তোমাদের কাজ তোমাদের। আমাদের এবং তোমাদের মধ্যে বিবাদ নেই। আল্লাহই আমাদেরকে একত্রিত করবেন এবং প্রত্যাবর্তন তাঁরই নিকট।
وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা يُحَآجُّونَ yuḥājjūna বিতর্ক করে فِي fī সম্পর্কে ٱللَّهِ l-lahi আল্লাহ্র দ্বীনের مِنۢ min মধ্য হতে بَعۡدِ baʿdi পরেও مَا mā যা ٱسۡتُجِيبَ us'tujība সাড়া দেওয়া হয়েছে (অর্থাৎ দ্বীন গ্রহণের পরেও) لَهُۥ lahu তাকে حُجَّتُهُمۡ ḥujjatuhum তাদের যুক্তিতর্ক دَاحِضَةٌ dāḥiḍatun নিরর্থক عِندَ ʿinda কাছে رَبِّهِمۡ rabbihim তাদের রবের وَعَلَيۡهِمۡ waʿalayhim এবং তাদের উপর غَضَبٞ ghaḍabun অভিসম্পাত وَلَهُمۡ walahum এবং তাদের জন্যে عَذَابٞ ʿadhābun শাস্তি (রয়েছে) شَدِيدٌ shadīdun কঠিন
wa-alladhīna yuḥājjūna fī l-lahi min baʿdi mā us'tujība lahu ḥujjatuhum dāḥiḍatun ʿinda rabbihim waʿalayhim ghaḍabun walahum ʿadhābun shadīdun
আল্লাহকে স্বীকার করার পর যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে তাদের যুক্তি-তর্ক তাদের রবের দৃষ্টিতে অসার এবং তারা তাঁর ক্রোধের পাত্র এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
ٱللَّهُ al-lahu (তিনিই) আল্লাহ্ ٱلَّذِيٓ alladhī যিনি أَنزَلَ anzala অবতীর্ণ করেছেন ٱلۡكِتَٰبَ l-kitāba কিতাব بِٱلۡحَقِّ bil-ḥaqi সত্যসহ وَٱلۡمِيزَانَۗ wal-mīzāna এবং মীযান وَمَا wamā এবং কিসে يُدۡرِيكَ yud'rīka তোমাকে জানাবে لَعَلَّ laʿalla সম্ভবতঃ ٱلسَّاعَةَ l-sāʿata ক্বিয়ামাত قَرِيبٞ qarībun আসন্ন
al-lahu alladhī anzala l-kitāba bil-ḥaqi wal-mīzāna wamā yud'rīka laʿalla l-sāʿata qarībun
আল্লাহই অবতীর্ণ করেছেন সত্যসহ কিতাব এবং তুলাদন্ড। তুমি কি জান, সম্ভবতঃ কিয়ামাত আসন্ন?
يَسۡتَعۡجِلُ yastaʿjilu তাড়াহুড়া করে بِهَا bihā তা সম্পর্কে ٱلَّذِينَ alladhīna (তারাই) যারা لَا lā না يُؤۡمِنُونَ yu'minūna ঈমান আনে بِهَاۖ bihā তা সম্পর্কে وَٱلَّذِينَ wa-alladhīna কিন্তু যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে مُشۡفِقُونَ mush'fiqūna তারা ভয় করে مِنۡهَا min'hā তা থেকে وَيَعۡلَمُونَ wayaʿlamūna এবং তারা জানে أَنَّهَا annahā তা যে ٱلۡحَقُّۗ l-ḥaqu মহাসত্য أَلَآ alā জেনে রাখো إِنَّ inna নিশ্চয়ই ٱلَّذِينَ alladhīna যারা يُمَارُونَ yumārūna কুতর্ক করে فِي fī সম্পর্কে ٱلسَّاعَةِ l-sāʿati ক্বিয়ামাতের لَفِي lafī অবশ্যই মধ্যে ضَلَٰلِۭ ḍalālin বিভ্রান্তির بَعِيدٍ baʿīdin বহুদূরে (চলে গিয়েছে)
yastaʿjilu bihā alladhīna lā yu'minūna bihā wa-alladhīna āmanū mush'fiqūna min'hā wayaʿlamūna annahā l-ḥaqu alā inna alladhīna yumārūna fī l-sāʿati lafī ḍalālin baʿīdin
যারা এটা বিশ্বাস করেনা তারাই এটা ত্বরান্বিত করতে চায়। আর যারা বিশ্বাসী তারা ওকে ভয় করে এবং জানে যে, ওটা সত্য; জেনে রেখ, কিয়ামাত সম্পর্কে যারা বাক-বিতন্ডা করে তারা ঘোর বিভ্রান্তিতে রয়েছে।
ٱللَّهُ al-lahu আল্লাহ্ لَطِيفُۢ laṭīfun অতি দয়ালু بِعِبَادِهِۦ biʿibādihi তার দাসদের উপর يَرۡزُقُ yarzuqu তিনি জীবিকা দান করেন مَن man যাকে يَشَآءُۖ yashāu ইচ্ছে করেন وَهُوَ wahuwa এবং তিনি ٱلۡقَوِيُّ l-qawiyu প্রবল শক্তিমান ٱلۡعَزِيزُ l-ʿazīzu পরাক্রমশালী
al-lahu laṭīfun biʿibādihi yarzuqu man yashāu wahuwa l-qawiyu l-ʿazīzu
আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিয্ক দান করেন। তিনি প্রবল পরাক্রমশালী।
مَن man যে كَانَ kāna ছিল يُرِيدُ yurīdu কামনা করে حَرۡثَ ḥartha ফসল ٱلۡأٓخِرَةِ l-ākhirati পরকালের نَزِدۡ nazid বাড়িয়ে দিই আমরা لَهُۥ lahu তার জন্যে فِي fī মধ্যে حَرۡثِهِۦۖ ḥarthihi তার ফসলের وَمَن waman এবং যে كَانَ kāna ছিল يُرِيدُ yurīdu কামনা করে حَرۡثَ ḥartha ফসল ٱلدُّنۡيَا l-dun'yā দুনিয়ার نُؤۡتِهِۦ nu'tihi তাকে দিই আমরা مِنۡهَا min'hā তা থেকে কিছু وَمَا wamā এবং নেই لَهُۥ lahu তার জন্যে فِي fī মধ্যে ٱلۡأٓخِرَةِ l-ākhirati পরকালের مِن min কোনো نَّصِيبٍ naṣībin অংশ
man kāna yurīdu ḥartha l-ākhirati nazid lahu fī ḥarthihi waman kāna yurīdu ḥartha l-dun'yā nu'tihi min'hā wamā lahu fī l-ākhirati min naṣībin
যে কেহ আখিরাতের প্রতিদান কামনা করে তার জন্য আমি তার ফসল বর্ধিত করে দিই এবং যে দুনিয়ার প্রতিদান কামনা করে আমি তাকে ওরই কিছু দিই। কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবেনা।
أَمۡ am তবে কি لَهُمۡ lahum তাদের জন্যে আছে شُرَكَٰٓؤُاْ shurakāu (কতক) শরিক شَرَعُواْ sharaʿū (যারা) বিধান দিয়েছে لَهُم lahum তাদের জন্যে (ভিন্ন কিছু) مِّنَ mina থেকে ٱلدِّينِ l-dīni ধর্মের مَا mā যার لَمۡ lam না يَأۡذَنۢ yadhan অনুমতি দেন নি بِهِ bihi সে সম্পর্কে ٱللَّهُۚ l-lahu আল্লাহ وَلَوۡلَا walawlā এবং যদি না (নির্ধারিত হতো) كَلِمَةُ kalimatu একটি কথা ٱلۡفَصۡلِ l-faṣli মীমাংসার لَقُضِيَ laquḍiya চুড়ান্ত করে দেওয়া হতো অবশ্যই بَيۡنَهُمۡۗ baynahum তাদের মাঝে وَإِنَّ wa-inna এবং নিশ্চয়ই ٱلظَّٰلِمِينَ l-ẓālimīna সীমালঙ্ঘনকারীরা لَهُمۡ lahum তাদের জন্যে (রয়েছে) عَذَابٌ ʿadhābun শাস্তি أَلِيمٞ alīmun যন্ত্রণাদায়ক
am lahum shurakāu sharaʿū lahum mina l-dīni mā lam yadhan bihi l-lahu walawlā kalimatu l-faṣli laquḍiya baynahum wa-inna l-ẓālimīna lahum ʿadhābun alīmun
তাদের কি এমন কতকগুলি দেবতা আছে যারা তাদের জন্য বিধান দিয়েছে এমন দীনের যার অনুমতি আল্লাহ দেননি? ফাইসালার ঘোষণা না থাকলে, তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়েই যেত। নিশ্চয়ই যালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।
تَرَى tarā দেখবে তুমি ٱلظَّٰلِمِينَ l-ẓālimīna সীমালঙ্ঘনকারীদেরকে مُشۡفِقِينَ mush'fiqīna ভীত অবস্থায় مِمَّا mimmā ঐ বিষয়ে যা كَسَبُواْ kasabū তারা কামাই করেছে وَهُوَ wahuwa এবং তা وَاقِعُۢ wāqiʿun পতিত হবেই بِهِمۡۗ bihim তাদের উপর وَٱلَّذِينَ wa-alladhīna এবং যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করেছে ٱلصَّٰلِحَٰتِ l-ṣāliḥāti সৎ فِي fī মধ্যে (হবে) رَوۡضَاتِ rawḍāti বাগানসমূহের ٱلۡجَنَّاتِۖ l-janāti জান্নাতের لَهُم lahum তাদের জন্যে রয়েছে مَّا mā যা يَشَآءُونَ yashāūna তারা ইচ্ছে করবে عِندَ ʿinda কাছে رَبِّهِمۡۚ rabbihim তাদের রবের ذَٰلِكَ dhālika এটাই هُوَ huwa সেই ٱلۡفَضۡلُ l-faḍlu অনুগ্রহ ٱلۡكَبِيرُ l-kabīru মহা
tarā l-ẓālimīna mush'fiqīna mimmā kasabū wahuwa wāqiʿun bihim wa-alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti fī rawḍāti l-janāti lahum mā yashāūna ʿinda rabbihim dhālika huwa l-faḍlu l-kabīru
তুমি যালিমদেরকে ভীত সন্ত্রস্ত দেখবে তাদের কৃতকর্মের জন্য; আর এটাই আপতিত হবে তাদের উপর। যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারা থাকবে জান্নাতের মনোরম স্থানে। তারা যা কিছু চাবে তাদের রবের নিকট তা’ই পাবে। এটাইতো মহা অনুগ্রহ।
ذَٰلِكَ dhālika এটাই ٱلَّذِي alladhī যার يُبَشِّرُ yubashiru সুসংবাদ দিয়েছেন ٱللَّهُ l-lahu আল্লাহ عِبَادَهُ ʿibādahu তাঁর দাসদেরকে ٱلَّذِينَ alladhīna যারা ءَامَنُواْ āmanū ঈমান এনেছে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করেছে ٱلصَّٰلِحَٰتِۗ l-ṣāliḥāti সৎ قُل qul (হে নাবী) বলো لَّآ lā "না أَسۡـَٔلُكُمۡ asalukum তোমাদের কাছে চাই আমি عَلَيۡهِ ʿalayhi তার উপর أَجۡرًا ajran কোনো পারিশ্রমিক إِلَّا illā কিন্তু ٱلۡمَوَدَّةَ l-mawadata ভালোবাসা فِي fī আছে ٱلۡقُرۡبَىٰۗ l-qur'bā আত্মীয়ের" وَمَن waman এবং যে يَقۡتَرِفۡ yaqtarif অর্জন করবে حَسَنَةٗ ḥasanatan ভালো কাজ نَّزِدۡ nazid বাড়িয়ে দিই আমরা لَهُۥ lahu তার জন্যে فِيهَا fīhā তার মধ্যে حُسۡنًاۚ ḥus'nan কল্যাণ إِنَّ inna নিশ্চয়ই ٱللَّهَ l-laha আল্লাহ غَفُورٞ ghafūrun ক্ষমাশীল شَكُورٌ shakūrun গুণগ্রাহী
dhālika alladhī yubashiru l-lahu ʿibādahu alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti qul lā asalukum ʿalayhi ajran illā l-mawadata fī l-qur'bā waman yaqtarif ḥasanatan nazid lahu fīhā ḥus'nan inna l-laha ghafūrun shakūrun
এই সুসংবাদই আল্লাহ দেন তাঁর বান্দাদেরকে যারা ঈমান আনে ও সৎ কাজ করে। বলঃ আমি এর বিনিময়ে তোমাদের নিকট হতে আত্মীয়ের সৌহার্দ্য ব্যতীত অন্য কোন প্রতিদান চাইনা। যে উত্তম কাজ করে আমি তার জন্য এতে কল্যাণ বর্ধিত করি। আল্লাহ ক্ষমাশীল, গুণগ্রাহী।
أَمۡ am তবে কি يَقُولُونَ yaqūlūna (এই লোকেরা) বলে ٱفۡتَرَىٰ if'tarā "সে রচনা করেছে عَلَى ʿalā উপর ٱللَّهِ l-lahi আল্লাহর كَذِبٗاۖ kadhiban মিথ্যা" فَإِن fa-in তবে যদি يَشَإِ yasha-i ইচ্ছে করতেন ٱللَّهُ l-lahu আল্লাহ يَخۡتِمۡ yakhtim সীল করে দিতেন عَلَىٰ ʿalā উপর قَلۡبِكَۗ qalbika তোমার অন্তরের وَيَمۡحُ wayamḥu আর মুছে দেন ٱللَّهُ l-lahu আল্লাহ ٱلۡبَٰطِلَ l-bāṭila অসত্যকে وَيُحِقُّ wayuḥiqqu এবং প্রতিষ্ঠিত করেন ٱلۡحَقَّ l-ḥaqa সত্যকে بِكَلِمَٰتِهِۦٓۚ bikalimātihi তাঁর বাণী দিয়ে إِنَّهُۥ innahu তিনি নিশ্চয়ই عَلِيمُۢ ʿalīmun খুব অবহিত بِذَاتِ bidhāti অবস্থা সম্পর্কে ٱلصُّدُورِ l-ṣudūri অন্তরসমূহের
am yaqūlūna if'tarā ʿalā l-lahi kadhiban fa-in yasha-i l-lahu yakhtim ʿalā qalbika wayamḥu l-lahu l-bāṭila wayuḥiqqu l-ḥaqa bikalimātihi innahu ʿalīmun bidhāti l-ṣudūri
তারা কি বলে যে, সে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করেছে? যদি তা’ই হত তাহলে আল্লাহ ইচ্ছা করলে তোমার হৃদয় মোহর করে দিতেন। আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। অন্তরে যা আছে সেই বিষয়ে তিনি সবিশেষ অবহিত।
وَهُوَ wahuwa এবং তিনিই (আল্লাহ) ٱلَّذِي alladhī যিনি يَقۡبَلُ yaqbalu কবুল করেন ٱلتَّوۡبَةَ l-tawbata তওবা عَنۡ ʿan থেকে عِبَادِهِۦ ʿibādihi তাঁর দাসদের وَيَعۡفُواْ wayaʿfū এবং মোচন করেন عَنِ ʿani থেকে ٱلسَّيِّـَٔاتِ l-sayiāti পাপসমূহ وَيَعۡلَمُ wayaʿlamu অথচ তিনি জানেন مَا mā যা কিছু تَفۡعَلُونَ tafʿalūna তোমরা করছো
wahuwa alladhī yaqbalu l-tawbata ʿan ʿibādihi wayaʿfū ʿani l-sayiāti wayaʿlamu mā tafʿalūna
তিনিই তাঁর বান্দাদের তাওবাহ কবূল করেন এবং পাপ মোচন করেন এবং তোমরা যা কর তিনি তা জানেন।
وَيَسۡتَجِيبُ wayastajību এবং তিনি ডাকে সাড়া দেন ٱلَّذِينَ alladhīna (তাদের) যারা ءَامَنُواْ āmanū ঈমান আনে وَعَمِلُواْ waʿamilū ও কাজ করে ٱلصَّٰلِحَٰتِ l-ṣāliḥāti সৎ وَيَزِيدُهُم wayazīduhum এবং বৃদ্ধি করেন তাদেরকে مِّن min হ'তে فَضۡلِهِۦۚ faḍlihi তাঁর অনুগ্রহ وَٱلۡكَٰفِرُونَ wal-kāfirūna এবং কাফেরদের (অবস্থা হলো) لَهُمۡ lahum তাদের জন্যে রয়েছে عَذَابٞ ʿadhābun শাস্তি شَدِيدٞ shadīdun কঠিন
wayastajību alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti wayazīduhum min faḍlihi wal-kāfirūna lahum ʿadhābun shadīdun
তিনি মু’মিন ও সৎকর্মশীলদের আহবানে সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বর্ধিত করেন; কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
۞ وَلَوۡ walaw এবং যদি بَسَطَ basaṭa প্রচুর দিতেন ٱللَّهُ l-lahu আল্লাহ ٱلرِّزۡقَ l-riz'qa জীবিকা لِعِبَادِهِۦ liʿibādihi তাঁর দাসদের জন্যে لَبَغَوۡاْ labaghaw তারা অবশ্যই বিপর্যয় সৃষ্টি করতো فِي fī মধ্যে ٱلۡأَرۡضِ l-arḍi পৃথিবীর وَلَٰكِن walākin কিন্তু يُنَزِّلُ yunazzilu দেন بِقَدَرٖ biqadarin একটি পরিমাণ মত مَّا mā যা يَشَآءُۚ yashāu তিনি ইচ্ছে করেন إِنَّهُۥ innahu নিশ্চয়ই তিনি بِعِبَادِهِۦ biʿibādihi তাঁর দাসদের সম্পর্কে خَبِيرُۢ khabīrun খুব অবহিত بَصِيرٞ baṣīrun সবকিছুই দেখেন
walaw basaṭa l-lahu l-riz'qa liʿibādihi labaghaw fī l-arḍi walākin yunazzilu biqadarin mā yashāu innahu biʿibādihi khabīrun baṣīrun
আল্লাহ তাঁর বান্দাদেরকে জীবনোপকরণের প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত; কিন্তু তিনি তাঁর ইচ্ছা মত সঠিক পরিমানেই দিয়ে থাকেন। তিনি তাঁর বান্দাদেরকে সম্যক জানেন ও দেখেন।
وَهُوَ wahuwa এবং তিনিই(আল্লাহ) ٱلَّذِي alladhī যিনি يُنَزِّلُ yunazzilu বর্ষণ করেন ٱلۡغَيۡثَ l-ghaytha বৃষ্টি مِنۢ min মধ্য হতে بَعۡدِ baʿdi পরে مَا mā যখন قَنَطُواْ qanaṭū তারা নিরাশ হয় وَيَنشُرُ wayanshuru এবং বিস্তার করেন رَحۡمَتَهُۥۚ raḥmatahu তাঁর করুণা وَهُوَ wahuwa এবং তিনিই ٱلۡوَلِيُّ l-waliyu অভিভাবক (ওলী) ٱلۡحَمِيدُ l-ḥamīdu প্রশংসিত
wahuwa alladhī yunazzilu l-ghaytha min baʿdi mā qanaṭū wayanshuru raḥmatahu wahuwa l-waliyu l-ḥamīdu
তারা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখনই তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁর করুণা বিস্তার করেন। তিনিই অভিভাবক, প্রশংসা।
وَمِنۡ wamin এবং মধ্য হ'তে (রয়েছে) ءَايَٰتِهِۦ āyātihi তাঁর নিদর্শনাবলীর خَلۡقُ khalqu সৃষ্টি ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশের وَٱلۡأَرۡضِ wal-arḍi ও পৃথিবীর وَمَا wamā এবং যা কিছু بَثَّ batha ছড়িয়ে দিয়েছেন فِيهِمَا fīhimā তার উভয়ের মধ্যে مِن min (বিভিন্ন) ধরণের دَآبَّةٖۚ dābbatin জীবজন্তু وَهُوَ wahuwa এবং তিনি عَلَىٰ ʿalā উপর جَمۡعِهِمۡ jamʿihim তাদের একত্রিত করার إِذَا idhā যখন يَشَآءُ yashāu তিনি ইচ্ছে করবেন قَدِيرٞ qadīrun সক্ষম
wamin āyātihi khalqu l-samāwāti wal-arḍi wamā batha fīhimā min dābbatin wahuwa ʿalā jamʿihim idhā yashāu qadīrun
তাঁর অন্যতম নিদর্শন আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যে সব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলি। তিনি যখন ইচ্ছা তখনই ওদেরকে সমবেত করতে সক্ষম।
وَمَآ wamā এবং যা أَصَٰبَكُم aṣābakum তোমাদের পৌঁছে مِّن min কোনো مُّصِيبَةٖ muṣībatin বিপদ فَبِمَا fabimā তা এ কারণে যা كَسَبَتۡ kasabat কামাই করেছে أَيۡدِيكُمۡ aydīkum তোমাদের হাতগুলো وَيَعۡفُواْ wayaʿfū এবং তিনি ক্ষমা করেন عَن ʿan থেকে كَثِيرٖ kathīrin অনেককিছু (নিজের থেকে)
wamā aṣābakum min muṣībatin fabimā kasabat aydīkum wayaʿfū ʿan kathīrin
তোমাদের যে বিপদ-আপদ ঘটে তাতো তোমাদেরই কৃতকর্মের ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন।
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা ফুসসিলাত পরবর্তী সূরা → আয-যুখরুফ