بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পড়ুন শব্দে শব্দে
حمٓ hha-meem হা-মীম
hha-meem
হা, মীম।
وَٱلۡكِتَٰبِ wal-kitābi শপথ (এই) কিতাবের ٱلۡمُبِينِ l-mubīni সুস্পষ্ট
wal-kitābi l-mubīni
শপথ সুস্পষ্ট কিতাবের!
إِنَّا innā নিশ্চয়ই আমরা جَعَلۡنَٰهُ jaʿalnāhu তা আমরা বানিয়েছি قُرۡءَٰنًا qur'ānan (অর্থাৎ) কুরআন عَرَبِيّٗا ʿarabiyyan আরবী (ভাষায়) لَّعَلَّكُمۡ laʿallakum তোমরা যাতে تَعۡقِلُونَ taʿqilūna বুঝতে পারো
innā jaʿalnāhu qur'ānan ʿarabiyyan laʿallakum taʿqilūna
আমি এটা অবতীর্ণ করেছি আরাবী ভাষায় কুরআন রূপে, যাতে তোমরা বুঝতে পার।
وَإِنَّهُۥ wa-innahu এবং তা নিশ্চয়ই فِيٓ fī মধ্যে আছে أُمِّ ummi মূল ٱلۡكِتَٰبِ l-kitābi কিতাবের لَدَيۡنَا ladaynā আমাদের কাছে لَعَلِيٌّ laʿaliyyun অতীব উচ্চ মর্যাদার حَكِيمٌ ḥakīmun অবশ্যই মহান
wa-innahu fī ummi l-kitābi ladaynā laʿaliyyun ḥakīmun
এটা রয়েছে আমার নিকট উম্মুল কিতাবে; এটা মহান, জ্ঞানগর্ভ।
أَفَنَضۡرِبُ afanaḍribu তবে কি আমরা করবো عَنكُمُ ʿankumu তোমাদের থেকে ٱلذِّكۡرَ l-dhik'ra উপদেশ صَفۡحًا ṣafḥan প্রত্যাহার أَن an (এ জন্যে) যে كُنتُمۡ kuntum তোমরা হ'লে قَوۡمٗا qawman সম্প্রদায় مُّسۡرِفِينَ mus'rifīna অসংযমী
afanaḍribu ʿankumu l-dhik'ra ṣafḥan an kuntum qawman mus'rifīna
আমি কি তোমাদের হতে এই উপদেশ বাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিব এই কারণে যে, তোমরা সীমালংঘনকারী সম্প্রদায়?
وَكَمۡ wakam এবং কত (বার) أَرۡسَلۡنَا arsalnā আমরা পাঠিয়েছি مِن min থেকে نَّبِيّٖ nabiyyin নাবী فِي fī মধ্যে ٱلۡأَوَّلِينَ l-awalīna পূর্ববর্তীদের
wakam arsalnā min nabiyyin fī l-awalīna
পূর্ববর্তীদের নিকট আমি বহু নাবী প্রেরণ করেছিলাম।
وَمَا wamā এবং না يَأۡتِيهِم yatīhim তাদের কাছে এসেছে مِّن min (এমন) কোনো نَّبِيٍّ nabiyyin নাবী إِلَّا illā এ ব্যতীত যে كَانُواْ kānū তারা ছিলো بِهِۦ bihi তার সাথে يَسۡتَهۡزِءُونَ yastahziūna ঠাট্টা-বিদ্রুপ করতো
wamā yatīhim min nabiyyin illā kānū bihi yastahziūna
এবং যখনই তাদের নিকট কোন নাবী এসেছে, তারা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে।
فَأَهۡلَكۡنَآ fa-ahlaknā আমরা তাই ধ্বংস করে দিয়েছি أَشَدَّ ashadda (যারা ছিলো) প্রবল مِنۡهُم min'hum তাদের মধ্য থেকে بَطۡشٗا baṭshan শক্তিতে وَمَضَىٰ wamaḍā এবং অতীত হয়েছে مَثَلُ mathalu অনুরূপ দৃষ্টান্ত ٱلۡأَوَّلِينَ l-awalīna পূর্ববর্তীদের
fa-ahlaknā ashadda min'hum baṭshan wamaḍā mathalu l-awalīna
তাদের মধ্যে যারা এদের অপেক্ষা শক্তিতে প্রবল ছিল তাদেরকে আমি ধ্বংস করেছিলাম; আর এভাবে চলে আসছে পূর্ববর্তীদের অনুরূপ দৃষ্টান্ত।
وَلَئِن wala-in এবং অবশ্যই যদি سَأَلۡتَهُم sa-altahum তাদের তুমি প্রশ্ন করো مَّنۡ man "কে خَلَقَ khalaqa সৃষ্টি করেছেন ٱلسَّمَٰوَٰتِ l-samāwāti আকাশকে وَٱلۡأَرۡضَ wal-arḍa ও পৃথিবীকে" لَيَقُولُنَّ layaqūlunna তারা বলবে অবশ্যই خَلَقَهُنَّ khalaqahunna "তাদের সৃষ্টি করেছেন ٱلۡعَزِيزُ l-ʿazīzu পরাক্রমশালী ٱلۡعَلِيمُ l-ʿalīmu মহাজ্ঞানী (আল্লাহ)"
wala-in sa-altahum man khalaqa l-samāwāti wal-arḍa layaqūlunna khalaqahunna l-ʿazīzu l-ʿalīmu
তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করঃ কে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন? তারা অবশ্যই বলবেঃ এগুলিতো সৃষ্টি করেছেন পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহ –
ٱلَّذِي alladhī যিনি جَعَلَ jaʿala করেছেন لَكُمُ lakumu তোমাদের জন্যে ٱلۡأَرۡضَ l-arḍa জমিকে مَهۡدٗا mahdan শয্যা (আশ্রয়স্থল) وَجَعَلَ wajaʿala এবং করে দিয়েছেন لَكُمۡ lakum তোমাদের জন্যে فِيهَا fīhā তার মধ্যে سُبُلٗا subulan পথসমূহ لَّعَلَّكُمۡ laʿallakum তোমরা যাতে تَهۡتَدُونَ tahtadūna (গন্তব্যস্থলের) পথ পেতে পারো
alladhī jaʿala lakumu l-arḍa mahdan wajaʿala lakum fīhā subulan laʿallakum tahtadūna
যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা এবং ওতে করেছেন তোমাদের চলার পথ, যাতে তোমরা সঠিক পথ পেতে পার;
وَٱلَّذِي wa-alladhī এবং যিনি نَزَّلَ nazzala বর্ষণ করেছেন مِنَ mina থেকে ٱلسَّمَآءِ l-samāi আকাশ مَآءَۢ māan পানি بِقَدَرٖ biqadarin পরিমিতভাবে فَأَنشَرۡنَا fa-ansharnā আমরা অতঃপর জীবিত করি بِهِۦ bihi তা দিয়ে بَلۡدَةٗ baldatan ভূমিকে مَّيۡتٗاۚ maytan মৃত (নিষ্প্রাণ) كَذَٰلِكَ kadhālika এভাবেই تُخۡرَجُونَ tukh'rajūna তোমাদের ওঠানো হবে
wa-alladhī nazzala mina l-samāi māan biqadarin fa-ansharnā bihi baldatan maytan kadhālika tukh'rajūna
এবং যিনি আকাশ হতে বারি বর্ষণ করেন পরিমিতভাবে। এবং আমি তদ্বারা সঞ্জীবিত করি নির্জীব ভূখন্ডকে। এভাবেই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে।
وَٱلَّذِي wa-alladhī এবং যিনি خَلَقَ khalaqa সৃষ্টি করেছেন ٱلۡأَزۡوَٰجَ l-azwāja জোড়া জোড়া كُلَّهَا kullahā তার প্রত্যেকটি (জিনিসকে) وَجَعَلَ wajaʿala এবং সৃষ্টি করেছেন لَكُم lakum তোমাদের জন্যে مِّنَ mina কিছু ٱلۡفُلۡكِ l-ful'ki নৌযান وَٱلۡأَنۡعَٰمِ wal-anʿāmi ও চতুষ্পদ জন্তু مَا mā যার (উপর) تَرۡكَبُونَ tarkabūna তোমরা চড়তে পারো
wa-alladhī khalaqa l-azwāja kullahā wajaʿala lakum mina l-ful'ki wal-anʿāmi mā tarkabūna
এবং যিনি যুগলসমূহের প্রত্যেককে সৃষ্টি করেন এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেন এমন নৌযান ও চতুস্পদ জন্তু যাতে তোমরা আরোহণ কর –
لِتَسۡتَوُۥاْ litastawū তোমরা যেন স্হির হয়ে বসতে পারো عَلَىٰ ʿalā উপর ظُهُورِهِۦ ẓuhūrihi তাদের পিঠের ثُمَّ thumma এরপর تَذۡكُرُواْ tadhkurū তোমরা স্মরণ করো نِعۡمَةَ niʿ'mata অনুগ্রহের (কথা) رَبِّكُمۡ rabbikum তোমাদের রবের إِذَا idhā যখন ٱسۡتَوَيۡتُمۡ is'tawaytum তোমরা চড়ে বসো عَلَيۡهِ ʿalayhi তার উপর وَتَقُولُواْ wataqūlū এবং তোমরা বলো سُبۡحَٰنَ sub'ḥāna "মহান পবিত্র (আল্লাহ) ٱلَّذِي alladhī যিনি سَخَّرَ sakhara বশ করে দিয়েছেন لَنَا lanā আমাদের জন্যে هَٰذَا hādhā এটা وَمَا wamā এবং না كُنَّا kunnā আমরা ছিলাম لَهُۥ lahu তাকে مُقۡرِنِينَ muq'rinīna বশীভূতকারী
litastawū ʿalā ẓuhūrihi thumma tadhkurū niʿ'mata rabbikum idhā is'tawaytum ʿalayhi wataqūlū sub'ḥāna alladhī sakhara lanā hādhā wamā kunnā lahu muq'rinīna
যাতে তোমরা ওদের পৃষ্ঠে স্থির হয়ে বসতে পার, তারপর তোমাদের রবের অনুগ্রহ স্মরণ কর যখন তোমরা ওর উপর স্থির হয়ে বস এবং বলঃ পবিত্র ও মহান তিনি যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন যদিও আমরা সমর্থ ছিলামনা এদেরকে বশীভূত করতে।
وَإِنَّآ wa-innā এবং নিশ্চয়ই আমরা إِلَىٰ ilā দিকে رَبِّنَا rabbinā আমাদের রবের لَمُنقَلِبُونَ lamunqalibūna অবশ্যই প্রত্যাবর্তনকারী"
wa-innā ilā rabbinā lamunqalibūna
আমরা আমাদের রবের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করব।
وَجَعَلُواْ wajaʿalū এবং (এ সত্ত্বেও) সাব্যস্ত করেছে তারা لَهُۥ lahu তাঁর জন্যে مِنۡ min মধ্য হ'তে (কতককে) عِبَادِهِۦ ʿibādihi তাঁর দাসদের جُزۡءًاۚ juz'an একটি অংশ إِنَّ inna নিশ্চয়ই ٱلۡإِنسَٰنَ l-insāna মানুষ لَكَفُورٞ lakafūrun অকৃতজ্ঞ অবশ্যই مُّبِينٌ mubīnun স্পষ্টই
wajaʿalū lahu min ʿibādihi juz'an inna l-insāna lakafūrun mubīnun
তারা তাঁর বান্দাদের মধ্য হতে তাঁর অংশ সাব্যস্ত করেছে। মানুষতো স্পষ্টই অকৃতজ্ঞ।
أَمِ ami তবে কি ٱتَّخَذَ ittakhadha তিনি গ্রহণ করেছেন مِمَّا mimmā তা হ'তে যা يَخۡلُقُ yakhluqu তিনি সৃষ্টি করেন بَنَاتٖ banātin অথচ কন্যারূপে وَأَصۡفَىٰكُم wa-aṣfākum তোমাদেরকে নির্ধারণ করেছেন بِٱلۡبَنِينَ bil-banīna পুত্রদের দিয়ে
ami ittakhadha mimmā yakhluqu banātin wa-aṣfākum bil-banīna
তিনি কি তাঁর সৃষ্টি হতে নিজের জন্য কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদেরকে বিশিষ্ট করেছেন পুত্র সন্তান দ্বারা?
وَإِذَا wa-idhā অথচ যখন بُشِّرَ bushira সুসংবাদ দেওয়া হয় أَحَدُهُم aḥaduhum তাদের কাউকে بِمَا bimā ঐ বিষয়ে যা ضَرَبَ ḍaraba সে আরোপ করে لِلرَّحۡمَٰنِ lilrraḥmāni দয়াময়ের জন্যে مَثَلٗا mathalan (কন্যা গ্রহণের) দৃষ্টান্ত হিসেবে ظَلَّ ẓalla হয়ে যায় وَجۡهُهُۥ wajhuhu তার মুখমন্ডল مُسۡوَدّٗا mus'waddan কালো وَهُوَ wahuwa এ অবস্থায় সে كَظِيمٌ kaẓīmun দুশ্চিন্তাগ্রস্তও (হয়ে যায়)
wa-idhā bushira aḥaduhum bimā ḍaraba lilrraḥmāni mathalan ẓalla wajhuhu mus'waddan wahuwa kaẓīmun
দয়াময় আল্লাহর প্রতি তারা যা আরোপ করে তাদের কেহকে সেই সন্তানের সংবাদ দেয়া হলে তার মুখমন্ডল কালো হয়ে যায় এবং সে দুঃসহ মর্ম যাতনায় ক্লিষ্ট হয়।
أَوَمَن awaman কি (আল্লাহর ভাগে সে সন্তান) যে يُنَشَّؤُاْ yunasha-u লালিত পালিত হয় فِي fī মধ্যে ٱلۡحِلۡيَةِ l-ḥil'yati অলংকারের وَهُوَ wahuwa এবং সে فِي fī মধ্যে ٱلۡخِصَامِ l-khiṣāmi বিতর্কের غَيۡرُ ghayru নয় مُبِينٖ mubīnin সুস্পষ্ট
awaman yunasha-u fī l-ḥil'yati wahuwa fī l-khiṣāmi ghayru mubīnin
তারা কি আল্লাহর প্রতি আরোপ করে এমন সন্তান, যে অলংকারে আবৃত হয়ে লালিত পালিত হয় এবং তর্ক-বিতর্ক কালে স্পষ্ট বক্তব্যে অসমর্থ?
وَجَعَلُواْ wajaʿalū এবং তারা গণ্য করে ٱلۡمَلَٰٓئِكَةَ l-malāikata ফেরেশতাগণকে ٱلَّذِينَ alladhīna যারা (এমন যে) هُمۡ hum তারা عِبَٰدُ ʿibādu দাস ٱلرَّحۡمَٰنِ l-raḥmāni দয়াময়ের إِنَٰثًاۚ ināthan নারীরূপে أَشَهِدُواْ ashahidū কি তারা প্রত্যক্ষ করেছে خَلۡقَهُمۡۚ khalqahum তাদের সৃষ্টি سَتُكۡتَبُ satuk'tabu অচিরেই লিখে রাখা হবে شَهَٰدَتُهُمۡ shahādatuhum তাদের সাক্ষ্য وَيُسۡـَٔلُونَ wayus'alūna এবং তাদের জিজ্ঞেস করা হবে
wajaʿalū l-malāikata alladhīna hum ʿibādu l-raḥmāni ināthan ashahidū khalqahum satuk'tabu shahādatuhum wayus'alūna
তারা দয়াময় আল্লাহর বান্দা মালাইকাকে নারী গন্য করেছে। এদের সৃষ্টি কি তারা প্রত্যক্ষ করেছিল? তাদের উক্তি লিপিবদ্ধ করা হবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে।
وَقَالُواْ waqālū এবং তারা বলে لَوۡ law "যদি شَآءَ shāa ইচ্ছে করতেন ٱلرَّحۡمَٰنُ l-raḥmānu দয়াময় مَا mā না" عَبَدۡنَٰهُمۗ ʿabadnāhum তাদের আমরা পূজা করতাম" مَّا mā নেই لَهُم lahum তাদের জন্যে بِذَٰلِكَ bidhālika এই সম্পর্কে مِنۡ min কোনো عِلۡمٍۖ ʿil'min জ্ঞান إِنۡ in না هُمۡ hum তারা إِلَّا illā এ ব্যতীত يَخۡرُصُونَ yakhruṣūna আন্দাজ অনুমান করে
waqālū law shāa l-raḥmānu mā ʿabadnāhum mā lahum bidhālika min ʿil'min in hum illā yakhruṣūna
তারা বলেঃ দয়াময় আল্লাহ ইচ্ছা করলে আমরা এদের পূজা করতামনা। এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই; তারাতো শুধু মিথ্যাই বলছে।
أَمۡ am তবে কি ءَاتَيۡنَٰهُمۡ ātaynāhum তাদেরকে আমরা দিয়েছি كِتَٰبٗا kitāban কোন কিতাব (তার স্বপক্ষে) مِّن min থেকে قَبۡلِهِۦ qablihi এর পূর্বে فَهُم fahum অতঃপর তারা بِهِۦ bihi তাকে مُسۡتَمۡسِكُونَ mus'tamsikūna দৃঢ়ভাবে ধারণকারী
am ātaynāhum kitāban min qablihi fahum bihi mus'tamsikūna
আমি কি তাদেরকে কুরআনের পূর্বে কোন কিতাব দান করেছি, যা তারা দৃঢ়ভাবে ধারণ করে আছে?
بَلۡ bal (না) বরং قَالُوٓاْ qālū তারা বলে إِنَّا innā "নিশ্চয়ই আমরা وَجَدۡنَآ wajadnā আমরা পেয়েছি ءَابَآءَنَا ābāanā আমাদের বাপ-দাদাদেরকে عَلَىٰٓ ʿalā উপর أُمَّةٖ ummatin (এই) মতাদর্শের وَإِنَّا wa-innā ও নিশ্চয়ই আমরা عَلَىٰٓ ʿalā উপর ءَاثَٰرِهِم āthārihim তাদের পদাঙ্কসমূহের مُّهۡتَدُونَ muh'tadūna সঠিক পথপ্রাপ্ত"
bal qālū innā wajadnā ābāanā ʿalā ummatin wa-innā ʿalā āthārihim muh'tadūna
বরং তারা বলেঃ আমরাতো আমাদের পূর্ব পুরুষদেরকে পেয়েছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি।
وَكَذَٰلِكَ wakadhālika এবং এভাবে مَآ mā না أَرۡسَلۡنَا arsalnā আমরা পাঠিয়েছি مِن min মধ্য হতে قَبۡلِكَ qablika তোমার পূর্বে فِي fī মধ্যে قَرۡيَةٖ qaryatin কোন জনপদের مِّن min কোনো نَّذِيرٍ nadhīrin সতর্ককারী إِلَّا illā এ ব্যতীত যে قَالَ qāla বলেছিলো مُتۡرَفُوهَآ mut'rafūhā তার বিত্তশালীরা إِنَّا innā "নিশ্চয়ই আমরা وَجَدۡنَآ wajadnā আমরা পেয়েছি ءَابَآءَنَا ābāanā আমাদের বাপ-দাদাদেরকে عَلَىٰٓ ʿalā উপর أُمَّةٖ ummatin (এই) মতাদর্শের وَإِنَّا wa-innā এবং নিশ্চয়ই আমরা عَلَىٰٓ ʿalā উপর ءَاثَٰرِهِم āthārihim তাদের পদাঙ্কসমূহের مُّقۡتَدُونَ muq'tadūna অনুসরণকারী"
wakadhālika mā arsalnā min qablika fī qaryatin min nadhīrin illā qāla mut'rafūhā innā wajadnā ābāanā ʿalā ummatin wa-innā ʿalā āthārihim muq'tadūna
এভাবে তোমার পূর্বে কোন জনপদে যখনই কোন সতর্ককারী প্রেরণ করেছি তখন ওর সমৃদ্ধশালী ব্যক্তিরা বলতঃ আমরাতো আমাদের পূর্ব-পুরুষদেরকে পেয়েছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি।
۞ قَٰلَ qāla (প্রত্যেক নাবী) বলতো أَوَلَوۡ awalaw "যদিও কি جِئۡتُكُم ji'tukum তোমাদের কাছে আসি بِأَهۡدَىٰ bi-ahdā নিয়ে অধিক নির্ভুল পথ مِمَّا mimmā তার চেয়ে যা وَجَدتُّمۡ wajadttum তোমরা পেয়েছো عَلَيۡهِ ʿalayhi যার উপর ءَابَآءَكُمۡۖ ābāakum তোমাদের বাপ-দাদাদেরকে" قَالُوٓاْ qālū তারা বলতো إِنَّا innā "নিশ্চয়ই আমরা بِمَآ bimā যা নিয়ে أُرۡسِلۡتُم ur'sil'tum তোমরা প্রেরিত হয়েছো بِهِۦ bihi তাকে كَٰفِرُونَ kāfirūna প্রত্যাখানকারী"
qāla awalaw ji'tukum bi-ahdā mimmā wajadttum ʿalayhi ābāakum qālū innā bimā ur'sil'tum bihi kāfirūna
সেই সতর্ককারী বলতঃ তোমরা তোমাদের পূর্ব-পুরুষদেরকে যে পথে পেয়েছ, আমি যদি তোমাদের জন্য তদপেক্ষা উৎকৃষ্ট পথ-নির্দেশ আনয়ন করি তাহলেও কি তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করবে? তারা বলতঃ তোমরা যা সহ প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করি।
فَٱنتَقَمۡنَا fa-intaqamnā আমরা তখন প্রতিশোধ নিয়েছি مِنۡهُمۡۖ min'hum তাদের থেকে فَٱنظُرۡ fa-unẓur অতঃপর দেখো كَيۡفَ kayfa কেমন كَانَ kāna ছিলো عَٰقِبَةُ ʿāqibatu পরিণাম ٱلۡمُكَذِّبِينَ l-mukadhibīna মিথ্যারোপকারীদের (সত্য অমান্যকারীদের)
fa-intaqamnā min'hum fa-unẓur kayfa kāna ʿāqibatu l-mukadhibīna
অতঃপর আমি তাদেরকে তাদের কর্মের প্রতিফল দিলাম; দেখ, মিথ্যাচারীদের পরিণাম কি হয়েছে!
وَإِذۡ wa-idh এবং (স্মরণ করো) যখন قَالَ qāla বলেছিলো إِبۡرَٰهِيمُ ib'rāhīmu ইব্রাহীম لِأَبِيهِ li-abīhi তার পিতাকে وَقَوۡمِهِۦٓ waqawmihi ও তার জাতিকে إِنَّنِي innanī "আমি নিশ্চয়ই بَرَآءٞ barāon সম্পর্কমুক্ত مِّمَّا mimmā তা হ'তে যার تَعۡبُدُونَ taʿbudūna পূজা করছো তোমরা
wa-idh qāla ib'rāhīmu li-abīhi waqawmihi innanī barāon mimmā taʿbudūna
স্মরণ কর, ইবরাহীম তার পিতা এবং সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা যাদের পূজা কর তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই।
إِلَّا illā কিন্তু (এবাদত করি) ٱلَّذِي alladhī (তার) যিনি فَطَرَنِي faṭaranī আমাকে সৃষ্টি করেছেন فَإِنَّهُۥ fa-innahu সুতরাং নিশ্চয়ই তিনি سَيَهۡدِينِ sayahdīni শীঘ্রই আমাকে পথ দেখাবেন"
illā alladhī faṭaranī fa-innahu sayahdīni
সম্পর্ক আছে শুধু তাঁরই সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে সৎ পথে পরিচালিত করবেন।
وَجَعَلَهَا wajaʿalahā এবং তা সে রেখে গিয়েছে كَلِمَةَۢ kalimatan একটি বাণী হিসেবে بَاقِيَةٗ bāqiyatan চিরন্তন فِي fī মধ্যে عَقِبِهِۦ ʿaqibihi তার পরবর্তীদের لَعَلَّهُمۡ laʿallahum তারা যেন يَرۡجِعُونَ yarjiʿūna ফিরে আসে
wajaʿalahā kalimatan bāqiyatan fī ʿaqibihi laʿallahum yarjiʿūna
এই ঘোষণাকে সে স্থায়ী বাণী রূপে রেখে গেছে তার পরবর্তীদের জন্য যাতে তারা প্রত্যাবর্তন করে।
بَلۡ bal বরং مَتَّعۡتُ mattaʿtu আমি ভোগের সুযোগ দিয়েছি هَٰٓؤُلَآءِ hāulāi তাদেরকে وَءَابَآءَهُمۡ waābāahum ও তাদের পূর্বপুরুষদেরকে حَتَّىٰ ḥattā অবশেষে جَآءَهُمُ jāahumu এসেছে তাদের (কাছে) ٱلۡحَقُّ l-ḥaqu প্রকৃত সত্য وَرَسُولٞ warasūlun এবং রাসূল مُّبِينٞ mubīnun সুস্পষ্ট
bal mattaʿtu hāulāi waābāahum ḥattā jāahumu l-ḥaqu warasūlun mubīnun
বরং আমিই তাদেরকে এবং তাদের পূর্ব-পুরুষদেরকে সুযোগ দিয়েছিলাম ভোগের; অবশেষে তাদের নিকট এলো সত্য ও স্পষ্ট প্রচারক রাসূল।
وَلَمَّا walammā এবং যখন جَآءَهُمُ jāahumu আসলো তাদের কাছে ٱلۡحَقُّ l-ḥaqu প্রকৃত সত্য قَالُواْ qālū তারা বললো هَٰذَا hādhā "এটা سِحۡرٞ siḥ'run যাদু وَإِنَّا wa-innā এবং নিশ্চয়ই আমরা بِهِۦ bihi সে বিষয়ে كَٰفِرُونَ kāfirūna অস্বীকারকারী"
walammā jāahumu l-ḥaqu qālū hādhā siḥ'run wa-innā bihi kāfirūna
যখন তাদের নিকট সত্য এলো তখন তারা বললঃ এটাতো যাদু এবং আমরা এটা প্রত্যাখ্যান করি।
লোড হচ্ছে…
← পূর্ববর্তী সূরা আশ-শূরা পরবর্তী সূরা → আদ-দুখান