بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
idhā l-shamsu kuwwirat
সূর্য যখন নিস্প্রভ হবে,
wa-idhā l-nujūmu inkadarat
যখন নক্ষত্ররাজি খসে পড়বে,
wa-idhā l-jibālu suyyirat
পর্বতসমূহকে যখন চলমান করা হবে,
wa-idhā l-ʿishāru ʿuṭṭilat
যখন পূর্ণ-গর্ভা উষ্ট্রী উপেক্ষিত হবে,
wa-idhā l-wuḥūshu ḥushirat
যখন বন্য পশুগুলি একত্রীকৃত হবে;
wa-idhā l-biḥāru sujjirat
এবং সমুদ্রগুলিকে যখন উদ্বেলিত করা হবে;
wa-idhā l-nufūsu zuwwijat
দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে,
wa-idhā l-mawūdatu su-ilat
যখন জীবন্ত প্রোথিতা কন্যাকে জিজ্ঞেস করা হবে –
bi-ayyi dhanbin qutilat
কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?
wa-idhā l-ṣuḥufu nushirat
যখন ‘আমলনামা উন্মোচিত হবে,
wa-idhā l-samāu kushiṭat
যখন আকাশের আবরণ অপসারিত হবে,
wa-idhā l-jaḥīmu suʿʿirat
জাহান্নামের আগুন যখন উদ্দীপিত করা হবে,
wa-idhā l-janatu uz'lifat
এবং জান্নাত যখন নিকটর্বতী করা হবে,
ʿalimat nafsun mā aḥḍarat
তখন প্রত্যেক ব্যক্তিই জানবে সে কি নিয়ে এসেছে।
falā uq'simu bil-khunasi
কিন্তু না, আমি প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি!
al-jawāri l-kunasi
যা গতিশীল ও স্থিতিবান;
wa-al-layli idhā ʿasʿasa
শপথ রাতের যখন ওর আবির্ভাব হয়,
wal-ṣub'ḥi idhā tanaffasa
আর উষার যখন ওর আবির্ভাব হয়,
innahu laqawlu rasūlin karīmin
নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী।
dhī quwwatin ʿinda dhī l-ʿarshi makīnin
যে সামর্থশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন,
muṭāʿin thamma amīnin
যাকে সেখানে মান্য করা হয় এবং যে বিশ্বাসভাজন।
wamā ṣāḥibukum bimajnūnin
এবং তোমাদের সহচর উন্মাদ নয়,
walaqad raāhu bil-ufuqi l-mubīni
সেতো তাকে স্পষ্ট দিগন্তে অবলোকন করেছে।
wamā huwa ʿalā l-ghaybi biḍanīnin
সে অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কার্পন্য করেনা।
wamā huwa biqawli shayṭānin rajīmin
এবং ইহা অভিশপ্ত শাইতানের বাক্য নয়।
fa-ayna tadhhabūna
সুতরাং তোমরা কোথায় চলেছ?
in huwa illā dhik'run lil'ʿālamīna
এটাতো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ –
liman shāa minkum an yastaqīma
তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য।
wamā tashāūna illā an yashāa l-lahu rabbu l-ʿālamīna
তোমরা ইচ্ছা করবেনা, যদি জগতসমূহের রাব্ব আল্লাহ ইচ্ছা না করেন।